নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাম

হাই

আশিফ ইকবাল

এক আভাগা

আশিফ ইকবাল › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা

১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০১

দাওনি কোনোদিন একটি ঘাসফুল

আমার খোঁপায় গুঁজে,

বলোনি রান্নাটা হয়েছে কেমন

খেয়ে গেছো মুখ বুঁজে।

কোনোদিন উদাস বিকেলে

দেখতে চাওনি খোলাচুলে,

পরম যত্নে পরেছি কাজল

আল্পনা এঁকেছি নীলে।

কতবার ধুয়ে গেছে সব আয়োজন

নোনা চোখের জলে।

কোনোদিন আমার আঁচলে

মোছোনি গায়ের ঘাম,

অপরাধ ছিলো শুধু এটুকুই যে

অন্যকাউকে ভালোবাসতাম।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২২

এহসান সাবির বলেছেন: বাহ্..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.