| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জামাত-শিবিরের তান্ডব থেকে রেহাই পেল না চাঁদও। গতকাল রাত্র হইতে নতুন এই তান্ডবলীলা প্রকাশ পায়। বিভিন্ন সূত্রে জানা যায় যে, গতকাল রাত্র হইতে জামাত নেতার ফটু ফেইসবুকে থাকা চাঁদের ফটু সমূহের মাঝে দেখা যাইতেছে। এই ঘটনা দেশে ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়াছে। তবে মখা মন্ত্রনালয়ের এক প্রেস ব্রিফিংয়ে জানান হয় জামাত-শিবিরের অব্যাহত থানা আক্রমন তান্ডবের পরিপ্রেহ্মিতে বিশেষ সতর্কতা স্বরূপ বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তাহাকে চাঁদে প্রেরন করা হয়।
অবশ্য বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে তান্ডবকারীরা জানান, নেতাকে মুক্ত করিয়া তাহারাই চাঁদে পাঠাইয়াছেন। তাহারা মখা প্রপাগান্ডায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে প্রশ্ন রাখেন, যেখানে বাংলাদেশ বিমানের ফ্লাইট মিডল-ইস্ট যাইতেই ধোঁয়া বাহির হইয়া যায় সেখানে কিভাবে চাঁদে যাওয়া সম্ভব! তবে কিভাবে পাঠানো হইয়াছে এই প্রশ্ন সুকৌশলে বিজ্ঞপ্তিতে এড়িয়ে যাওয়া হইয়াছে। বিশেষ সূত্রে জানা যায়, তান্ডবকারীদের জনশ্রুত বিশাল আগ্নেয়াস্ত্রের মজুদ হইতে জোড়াতালি দিয়া ফটুশপ এর মাধ্যমে একটি মহাকাশ যান বানানো হইয়াছে। একারনেই চলমান সহিংসতায় তান্ডবকারীদের হাতে কোন আগ্নেয়াস্ত্রের ব্যবহার দেখা যাইতেছে না।
এদিকে গণজাগরণ মঞ্চ কে গণগাঞ্জারণ মঞ্চের রুপ প্রদানকারী ইমরান কেইস ছারখার জানান তাহাদের উড়ানো বেলুন ধইরাই উক্ত নেতা চাঁদে পলায়ন করেছেন। মঞ্চের পরবর্তি কর্মসূচী চাঁদে হইবে বলিয়াও তিনি ঘোষনা দেন। এ ব্যপারে বেলুন প্রস্তুতকারি দেশীয় রাজা কোম্পানি কে খিচুড়ি না পাঠাইয়া বেলুন পাঠানোর নির্দেশ দেন। তবে মঞ্চের অপর বিশেষ ব্যক্তিত্ব বিশিষ্ট সাইন্টিবীদ ফাফর ইকবাল উক্ত দাবী নাকচ করে দিয়ে বলেন উনার সাইন্স ফিকশন হইতে ফর্মুলা চুরি করিয়া জামাতিরাই কোন মহাকাশ যান বানাইয়াছে। সমাবেশে আগত স্যারের গর্বিত ছাত্ররা জানায়, উনি সাইন্স ফিকশন লিখেন বইলাই দেশে এই প্রথম মহাকাশ যান বানানো সম্ভব হইয়াছে। সমাবেশ হইতে ‘জয় বাংলা, জয় চাঁদ’ বলিয়া নতুন শ্লোগান উঠিয়াছে।
অপর এক প্রতিক্রিয়ায় চড়কালীগ একে বিচার বানচালের ষড়যন্ত্র দাবী করিয়া জানায় সৃস্টির ঊষালগ্ন হইতে চড়কালীগের সভানেত্রী চাঁদের বুড়ী চাঁদে চড়কা ঘুড়াইয়া আসিতেছেন। বর্তমানে উনি দেশ পরিচালনায় ব্যস্ত থাকায় তান্ডবিরেরা উক্ত অপপ্রচার চালানোর সুযোগ পাইয়াছে। আগামি নির্বাচনে অপপ্রচার রোধে চাঁদের বুড়িকে আবার চাঁদে পাঠাইয়া দেয়া হবে বলে জানান হয়।
বাংলাদেশে চাঁদ দখলের দাবীদাবা নিয়ে মিডিয়াতেও আলোচনার ঝড় উঠিয়াছে। চলমান হরতালে মহাকাশ যান চলায় হরতাল প্রত্যাক্ষ্যাত হয়েছে বলে ৭১ টিভির হলদে-শোতে মত প্রকাশ করা হয়েছে। ‘আমার দেশ’ ব্রেকিং নিউজ দিয়া জানায় চাঁদের ঘটনায় সার্কুলেশন আরও পাঁচশ বাড়িয়াছে।
বাংলাদেশের এহেন উন্নতি বিশ্বের অন্যান্য দেশে চাঞ্চল্য ও ঈর্ষার জন্ম দিয়েছে। ঘটনা তদন্তে পার্শ্ববর্তী দেশ হইতে প্রেসিডেন্ট প্রসব মূখার্জী বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন।
২|
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:১৮
শোয়েব হাসান বলেছেন: Seirokom
৩|
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:১৯
মামুনুর রশী২৪৩৭ বলেছেন: এই কথা যদি আওয়ামি লীগের কেউ জানে তাহলে কিন্তু খবর আছে কইতাছি। তাহলে তারা সূর্য দখল করে নিবে কিন্তু তাহলে আর চাদের আলো দেবার মতো কিছু থাকবে না কইতাছি।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:১৫
শাহীন ভূইঁয়া বলেছেন: Chad ke arrest kora hok