| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাগলি মিথিলা
অনেকটা স্বাধীনচেতা, একঘেয়ে, কিছুটা রুক্ষ প্রকৃতির। নিজের সম্পর্কে স্পেশালি বলার মত কিছু নাই। সাধারনের মধ্য অতি সাধারন আমি । বন্ধুত্বে বিশ্বাসী । অল্প তেই কষ্ট পাই ।নিজের মতন বাঁচতে ভালোবাসি ।একাকিত্ব ও ভীষন ভালো লাগে । জটিলতা কুটিলতা পছন্দ করি না । কারো সাথে কেন জানিনা আমার সম্পর্কের বেশি দিন যায় না । হয়তো আমি তাদের বুঝতে পারিনা । পুরোটাই আমার ব্যার্থতা । আড্ডা দিতে ভালো লাগে । একা একা ঘুরে বেরাতে ভালো লাগে । হাঁটতে ভালো লাগে যদি হাঁটার জন্য নিজের মত কাউকে পাই । আমি কারো চোখের জলের মায়ায় পড়তে চাইনা । বাস্তবতার পথে হাঁটে আকাশ ছুঁতেও চাই না ।শুধু চাই মানুষ গুলো আমায় একটু খানি বুঝোক ...খুঁজতে ভালবাসি সেই দিনগুলিকে সময় থমকে থাকত যেখানে এবং যেখানে সময় অতি চঞ্চলতায় ......... আমার ছেলেবেলা আমি নারী বিষয়ে লিখি ।খুব কাছ থেকে বহু নারীকে দেখেছি নির্যাতিত হতে ।আমার কষ্ট টা এখানেই । আমি স্বপ্ন দেখি একদিন এই সমাজ থেকে নির্যাতন ধর্ষন এর বিরুদ্ধে নারীরা রুখে দাড়াবে ।আমি তাদের পাশে থাকতে চাই । ধন্যবাদ । পাগলি মিথিলা
ঘুম থেকে জেগেই আসে তার ভাবনায়,
কি হবে আজকের সকালের নাস্তায় ?
সব কিছু তৈরি প্লেটে দেন সাজিয়ে,
এরপর দুপুরের রান্না নেয় গুছিয়ে ।
শরীরের প্রতি তার নেই কোন খেয়াল,
ধুয়ে মুছে সাফ করে বাড়ির দেয়াল ।
দুপুরের খাওয়া শেষে সবাই বিশ্রামে
মেয়েটি তখনো থাকে কাজের আশ্রমে ।
এটে থালাবাসন গুলো ধুতে যে হবে,
ভিজিয়ে রাখা কাপর কি এভাবে রবে ।
দুপুর গড়িয়ে ক্লান্ত বিকাল এলো যখন
ছাদেতে কাপড় শুকায় মেয়েটি তখন ।
এভাবেই কেটে সময় রাত্রি যে নামে.
নিজেকে বিলিয়ে দেয় আঁধরের দামে ।
অনেকেই জেগে থাকে দিয়ে ঘুম বাদ
কিছু আগে পেলো সে অসহ্য আঘাত ।
কাকে করবে নালিশ পায়না সে খুজে,
প্রতি রাতে মার গুলো সয় চোখ বুজে ।
বাবা বলে ছেলেদের কোন দোষ নাই
যা বলবে চুপ করে মেনে নেওয়া চাই ।
অসহায় মা তার নিরবেই কাঁদে ,
দীর্ঘশ্বাস উড়ে যায় বিষন্নতার ছাদে ।
একা একা মেয়েটি করে চিত্কার
এমন মেয়েজীবন নেই দরকার ।
আবার যদি পূন জন্ম নিতে হয়
তবে ছেলে হতে চাই মেয়েতো নয় ।
কতটা ঘৃনায় কেউ এমন কথা কয়
তবু কারোর মাঝে নেই কোন সংশয় ।
২|
১২ ই জুন, ২০১৪ রাত ১০:০১
পাগলি মিথিলা বলেছেন: ধন্যবাদ ।
৩|
১৯ শে জুন, ২০১৪ ভোর ৪:৩০
হাসান নাঈমুল বলেছেন: ভালো লেগেছে।
৪|
১৯ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৬
আহসানের ব্লগ বলেছেন: ভাল লিখেছেন ।
সামহোয়ার ইন ব্লগে আপনাকে স্বাগতম ।
ব্লগিং করুন ,
পড়ুন ।
অন্যের পোস্টে মন্তব্য করে উত্সাহিত করুন ।
আর ভাল থাকুন । ![]()
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
চাঁদের আলো: বলেছেন: সুন্দর হয়েছে ।