নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঙ্গালী মুসলিম

অতিসাধারণ একজন

মাহাদী৮৫হাসান

মাহাদী৮৫হাসান › বিস্তারিত পোস্টঃ

বিয়ের ইসলামী দিক নির্দেশনা - ০১

০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ৯:২৮

★ যাদের সাথে বিয়ে হারাম ★



> নিজের সন্তানের সাথে । যেমন ছেলে , পোতা , পরপোতা , নাতি , নাতির ছেলে ইত্যাদি যতই নীচের দিকে যাক না কেন ।

> বাপ , দাদা , পরদাদা , নানা , পরনানা , ইত্যাদি যতই উর্ধ্বে যাক না কেন ।

> ভাই । আপন বা বৈমাত্রেয় বা বৈপিত্রেয় । মাতা ও পিতা উভয়ে ভিন্ন হলে সেরুপ ভাইয়ের সাথে বিয়ে জায়েয ।

> ভাতিজা , ভাগিনা ।

> মামা । অর্থ্যাত্‍ , মায়ের আপন বা বৈমাত্রেয় বা বৈপিত্রেয় ভাই ।

> চাচা । অর্থ্যাত্‍ বাবার আপন বা বৈমাত্রেয় বা বৈপিত্রেয় ভাই ।

> জামাই । যার সাথে মেয়ের বিয়ের আকদ হয়েছে । সহবাস হোক বা না হোক ।

> সৎ বাপ । যদি পিতার মৃত্যুর পর মা দ্বিতীয় স্বামী গ্রহণ করলে এবং তার সাথে সহবাস হলে ।

> সতীনের পুত্র ।

> আপন শ্বশুর , তার পিতা , দাদা , পরদাদা ।

> বোনের স্বামী । তবে বোনের মৃত্যু পর বা তালাক হবার পর বোনের স্বামীকে বিয়ে করা জায়েয ।

> ফুফা , খালু । যে পর্যন্ত ফুফু ফুফার এবং খালা খালুর সাথে বিয়ের সম্পর্ক টিকে থাকে তালাক না হয় ।

> নসবের দিক দিয়ে অর্থ্যাত্‍ জন্মগত বা জাতিগত দিক দিয়ে যেসব আত্নীয় ও আপনজনের সাথে বিয়ে হারাম । যেমন বাপ , দাদা , ছেলে , চাচা , মামা ইত্যাদি । দুধের দিক দিয়েও সেসব আত্নীয়ের সাথে বিয়ে হারাম । যেমন , দুধবাপ , দুধ ভাই , দুধ পোতা ইত্যাদি ।

> অমুসলিমদের বিয়ে করা হারাম ।

> কোন নারী এক সাথে একাধিক স্বামী গ্রহণ করা হারাম । এমনকি তালাক হয়ে যাবার পর ইদ্দতের সময়েও অন্য পুরুষকে বিয়ে করা হারাম ।

> কোন পুরুষ কোন নারীর সাথে যেনা করলে ঐ নারীর মা ও মেয়ে (যত উর্ধ্বে বা নিম্নে হোক) এর সাথে বিয়ে হারাম ।

> কোন নারী কামভাবে বদ নিয়তে কোন পুরুষের শরীর স্পর্শ করলেও উপরোক্ত হুকুম প্রযোজ্য । আবার কোন পুরুষ কামভাবে বদ নিয়তে কোন নারীকে স্পর্শ করলেও ঐ পুরুষের সন্তানগণের সাথে ঐ নারীর বিয়ে হারাম ।

> ভুলবশতঃ কামভাবের সাথে কন্যা বা শাশুড়ীর গায়ে হাত দিলে স্ত্রী (ঐ কন্যার মা বা ঐ শাশুড়ীর মেয়ে) চিরতরে হারাম হয়ে যায় । তখন ঐ স্ত্রীকে তালাক দিতেই হবে ।

> কোন ছেলে কুমতলবে বিমাতার শরীরে হাত লাগালে বা বিমাতা কুমতলবে বিপুত্রের শরীর স্পর্শ করলে ঐ নারী তার স্বামীর জন্য হারাম হয়ে যায় ।





★ যাদের বিয়ে সাথে জায়েয ★



যাদের সাথে বিয়ে হারাম তাদের ব্যতিত যে কাউকে বিয়ে করা জা‍য়েয ৷ যাদের সাথে বিয়ে জায়েয হওয়া সত্ত্বেও অনেকে নাজায়েয বা খারাপ মনে করে, এমন কয়েকজনের কথা উল্লেখ করা হল ৷



> এমন ভাই/বোন যাদের মা বাবা উভয়ই ভিন্ন ৷

> মায়ের চাচাত, মামাত, ফুফাত, খালাত ভাই বোনের সাথে বিয়ে জায়েজ ৷

> বাবার চাচাত, মামাত ভাই বোনের সাথে বিয়ে জায়েজ ৷

> চাচা শ্বশুর, মামা শ্বশুর, খালু শ্বশুরের সাথে বিয়ে জায়েয ৷

> ননদের স্বামী , বোনের স্বামীর (বোনের সাথে বিয়ের সম্পর্ক ছিন্ন হলে) সাথে , বিয়াই এর সাথে বিয়ে জায়েয ৷

> ফুফার সাথে ফুফুর এবং খালুর সাথে খালার বিয়ের সম্পর্ক ছিন্ন হলে এমন ফুফা, খালুর সাথে বিয়ে জায়েয ৷

> পালকপূত্র, ধর্মছেলে, ধর্মবাপ, ধর্ম ভাইয়ের সাথে বিয়ে জায়েয ৷





♦ বি দ্র - বেশীর ভাগ মাসায়েল মাওলানা হেমায়েত উদ্দীন সাহেবের লেখা 'আহকামে যিন্দেগী' বই থেকে সংকলিত করা হয়েছে এবং কিছু মাসায়েল আছে যা আমি নিজে আলেমদের কাছে জিগ্যেস করে জেনেছি ৷ যাই হোক, সমালোচকেরা স্বাগতম ৷



চলবে ইনশাআল্লাহ …

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.