| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
★ দেন মোহর ★
* মোহর পরিশোধ করা ওয়াজিব ৷ তাই সাধ্যের বাইরে অতিরিক্ত মোহর ধার্য্য করা অপছন্দনীয় ৷
* রাসবল সাঃ তার কন্যা ফাতিমার জন্য যে মোহর ধার্য্য করেছিলেন, তাকে মোহরের ফাতিমা বলা হয় ৷ মোহরে ফাতিমার ব্যাপারে তিনটি মত আছে ৷ (১) ১৩১.২৫ তোলা রুপার সমপরিমাণ, (২) ১৪৫.৭৫ তোলা রক্তিম রুপার সমপরিমাণ এবং (৩) ১৫০ তোলা রুপার সমপরিমাণ ৷ সতর্কতা স্বরুপ ১৫০ তোলা রুপার মতটিই গ্রহন করা হয় ৷ বর্তমানে প্রচলিত গ্রামের ওজন হিসেবে ১৫০ তোলা = ১৭৪৯.৬০০ গ্রাম ৷ খুচরা বাকিটুকু পূর্ন করে ১৭৫০ গ্রাম ধরা চলে ৷
* কমপক্ষে মোহরের পরিমান দশ দেরহাম ( প্রায় পৌনে তিন তোলা রুপা ) , বেশীর কোন সীমা নাই ৷ তবে খুব বেশী মোহর ধার্য্য করা ভাল না ৷ কম মোহর ধার্য্য করার মধ্যেই বরকত নিহিত ৷
* মোহর হিসেবে রুপা দেয়া যায় ৷ আবার রুপার দামের পরিমান নগদ টাকা অথবা সেই টাকার অন্য সম্পদও দেয়া যায় ৷
* বিয়ের সময় মোহর ধার্য্য হলে এবং বাসর অতিবাহিত হলে ধার্য্যকৃত পুরো মোহর দেয়া ওয়াজিব ৷ আর বাসর হবার আগে তালাক হলে ধার্য্যকৃত মোহরের অর্ধেক দেয়া ওয়াজিব ৷
* বিয়ের সময় মোহরের কথা উল্লেখ না হলে মোহরে মেছেল বা খান্দানী মোহর ওয়াজিব হয় ৷ আর এমনাবস্থায় বাসরের পূর্বে তালাক হয়ে গেলে স্ত্রী মোহর পাবে না ৷ শুধুমাত্র এক জোড়া কাপড় পাবে ৷ এর জোড়া কাপড়ের, লনিভা হাতাওয়ালা একটা জামা, একটা ওড়না, ছোট চাদর বা একটা পায়জমা মানে এক সেট পোশাক ৷ অথবা একটা বড় চাদর যা দিয়ে আরাধনা মস্তক ঢাকা যায় ৷
* মোহরে মেছেল বিবেচনার ক্ষেত্রে বাপ দাদা বংশের মেয়েদের মোহর দেখতে হবে ৷ মোহরে মেছেল নিরুপনের ক্ষেত্রে যুগের পরিবর্তন, স্থানের পরিবর্তন, রুপ, গুন, বয়স, পাত্র, দ্বিতীয় এবং প্রথম বিয়ের তারতম্যের যে তারতম্য হয়ে থাকে তা বিবেচনায় রাখতে হবে ৷
* মোহরের নিয়তে খোরাক, পোশাক, বাসস্থান ব্যতিত স্ত্রীকে কিছু টাকা বা অন্য কোন জিনিস দেয়, তবে তা মোহর থেকে কাটা যাবে ৷
* স্বামী যদি স্ত্রীকে ধমক দিয়ে , ভয় দেখিয়ে , লজ্জায় ফেলে , অন্য কোন কৌশলে বা অসুদপায়ে স্ত্রীর আন্তরিক ইচ্ছা না থাকা সত্ত্বেও তার দ্বারা মোহর মাফ করিয়ে নিলেও মোহর মাফ হবে না ৷ স্ত্রী যদি আন্তরিকতার সাথে মোহর মাফ করে, তবে মোহর মাফ হয়ে যাবে ৷
# আমার ব্যক্তিগত মতে, মোহর মাফ চাওয়া কাপুরুষতা ৷ স্ত্রী যদি স্বামীর অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে অথবা এমনিতেই স্বতস্ফূর্তভাবে মোহর মাফ করে দেয় ৷ তবে তা ভিন্ন কথা #
চলবে ইনশাআল্লাহ …
©somewhere in net ltd.