| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
★ ওলীর বর্ণনা ★
* ছেলে মেয়েকে যে বিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তাকে ওলী বলে ৷ ওলী হবার জন্য আকেল বালেগ এবং মুসলিম হতে হবে ৷
* ছেলে মেয়ের সর্ব প্রথম ওলী তাদের বাবা ৷ বাবা না থাকলে দাদা, তারপর পরদাদা ৷
* তাদের কেউ না থাকলে আপন ভাই, তারপর বৈমাত্রেয় ভাই, তারপর আপন ভাতিজা, তারপর বৈমাত্রেয় ভাতিজা ৷ ভাতিজারা না থাকলে ভাতিজার ছেলে, তারপর তাদের ছেলে ( উপরোক্ত তারতীব অনুযায়ী ) ৷
* তারপর আপন চাচা, তারপর চাচাত ভাই, তারপর চাচাত ভাইয়ের ছেলে, তারপর চাচাত ভাইয়ের পোতা ( উপরোক্ত তারতীব বা সিরিয়াল অনুযায়ী ) ৷
* তারা কেউ না থাকলে পিতার চাচা, সে না থাকলে তার ছেলে ৷ তারা না থাকলে দাদার চাচা, তারপর তার ছেলে, তারপর তার পোতা ও পরপোতারা তারতীব অনুযায়ী ওলী হবে ৷
* এদের কেউ না থাকলে মা ওলী হবে ৷ এরপর দাদী,তারপর নানি, তারপর নানা, তারপর আপন বোন, তারপর বৈমাত্রেয় বোন, তারপর বৈপিত্রেয় ভাই বোন, তারপর ফুপু, তারপর মামা, তারপর চাচাত বোন ৷
* এক শ্রেনীর একাধিক ওলী থাকলে বড়জন অন্যদের সাথে পরামর্শ করে কাজ করতে পারবে ৷ বড়জনের অনুমতি নিয়ে অন্যরাও কাজ করতে পারবে ৷
চলবে ইনশাআল্লাহ…
©somewhere in net ltd.