| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
★ বাসর ও সহবাস ★
* নববধূ মেহেদি ব্যবহার করবে অলংকার এবং উত্তম পোশাক পরিচ্ছদে সজ্জিত থাকবে ৷
* নামায আদায় করার পর স্ত্রীর কপালের উপরিভাগের চুল ধরে বিসমিল্লাহ বলে নিচের দোয়া এই দোয়া পাঠ করা ৷
اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جُبِلَتْ عَلَيْهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا جُبِلَتْ عَلَيْهِ.
('হে আল্লাহ, আমি আপনার কাছে এর ও এর স্বভাবের কল্যাণ প্রার্থনা করছি এবং এর ও এর স্বভাবের অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করছি।)'
* স্বামী-স্ত্রী উভয়ের দুই রাকা‘ত সালাত আদায় করা এবং নিচের দোয়াটি পড়া ৷
اللَّهُمَّ بَارِكْ لِي فِي أَهْلِي، وَبَارِكْ لَهُمْ فِيَّ، اللَّهُمَّ ارْزُقْنِي مِنْهُمْ وَارْزُقْهُمْ مِنِّي، اللَّهُمَّ اجْمَعَ بَيْنَنَا مَا جَمَعْتَ إِلَى خَيْرٍ، وَفَرِّقْ بَيْنَنَا إِذَا فَرَّقْتَ إِلَى خَيْرٍ.
'হে আল্লাহ, আপনি আমার জন্য আমার পরিবারে বরকত দিন আর আমার ভেতরেও বরকত দিন পরিবারের জন্য। আয় আল্লাহ, আপনি তাদের থেকে আমাকে রিযক দিন আর আমার থেকে তাদেরও রিযক দিন। হে আল্লাহ, আপনি আমাদের যতদিন একত্রে রাখেন কল্যাণেই একত্র রাখুন আর আমাদের মাঝে যখন বিচ্ছেদ ঘটিয়ে দেবেন তখন কল্যাণের পথেই বিচ্ছেদ ঘটাবেন।'
* সহবাসের আগে নিয়ত সহীহ করে নেয়া ৷ অর্থ্যাত্, এই নিয়ত করা যে, এই হালাল পন্থায় যৌন চাহিদা পূরন করার মাধ্যমে হারামে পতিত হওয়া থেকে বিরত থাকা যাবে, তৃপ্তি লাভ হবে, এর দ্বারা কষ্ট সহিঞ্চু হওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে এবং সন্তান লাভ হবে ৷
* কোন শিশু , পশুর সামনে সহবাস না করা ৷
* পর্দা ঘেরা স্থানে সহবাস করা ৷
* সহবাসের আগে শৃঙ্গার করা অর্থ্যাত্ স্ত্রীকে চুম্বন, স্তন মর্দন, ইত্যাদির মাধ্যমে স্ত্রীকে উত্তেজিত করা ৷
* বীর্য, যৌনাঙ্গের রস মোছার জন্য কাপড় বা অন্য কিছু রাখা ৷
* বিসমিল্লাহ বলে সহবাস শুরু করা এবং শয়তান থেকে পানাহ চাওয়া ৷ এ দুটি কাজ একত্রে করার জন্য নিচের দোয়াটি পড়া সুন্নত ৷
ِاسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
(আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, আমাদেরকে শয়তানের কাছ থেকে দূরে রাখুন আর আমাদের যা দান করেন তা থেকে দূরে রাখুন শয়তানকে।) তবে সে মিলনে কোনো সন্তান দান করা হলে শয়তান কখনো তার ক্ষতি করতে পারবে না।'
এ দোয়াটি মুখস্ত না থাকলে অন্তত বিসমিল্লাহ বলে সহবাস শুরু করা উচিত ৷
* সহবাসের সময় বেশী কথা না বলা ৷
* বীর্যপাত হবার পরপরই স্বামীর নেমে না যাওয়া বরং স্ত্রীর উপর অপেক্ষা করা, যেন স্ত্রীও পরিপূর্ণ তৃপ্তি পায় ৷
* বীর্য, যৌনাঙ্গের রস পরিষ্কার করা ৷ তবে বীর্যের প্রতি দীর্ঘ দৃষ্টি না দেয়া ৷
* সহবাসের পর পেশাব করে নেয়া জরুরী ৷
* সহবাসের পর দেরী না করে সাথে সাথে গোসল করে নেয়া উত্তম ৷ অন্ততঃ অজু করে নেয়া ৷
* একবার সহবাস করার পর আবার সহবাস করার আগে যৌনাঙ্গ ও হাত ধুয়ে নেয়া জরুরী ৷
* স্বপ্নদোষের পর সহবাস করতে চাইলে পেশাব ও যৌনাঙ্গ ধুয়ে নিতে হবে ৷
* সহবাসের পর অন্ততঃ কিছুক্ষণ ঘুমানো ৷
* জুমআ বারে সহবাস করা মোস্তাহাব ৷
* সহবাসের কথা কারও কাছে প্রকাশ করা নিষেধ ৷ এটা একদিকে নির্লজ্জতা, অন্যদিকে স্বামী/স্ত্রীর হক নষ্ট করা ৷
* হায়েয ও নেফাস অবস্থায় সহবাস করা হারাম ৷ তবে চুমু খেতে, একসাথে শুয়ে থাকাতে সম্যসা নাই ৷
* মলদ্বার দিয়ে সহবাস করা হারাম ৷ তবে পিছন দিক দিয়ে যোনীপথে সহবাস করতে সম্যস্া নাই ৷
চলবে ইনশাআল্লাহ…
২|
১২ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪১
মাহাদী৮৫হাসান বলেছেন: ![]()
৩|
১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৭
খাটাস বলেছেন: ভাই কিন্তু বিয়ের পর সহবাসের জন্য সহবাস কি তা জানতে হয়। যদি ও আমরা নানা উপায়ে সবাই শিখেই যাই। তবে ইসলাম যৌন শিক্ষার ব্যাপারে কি বলে তা জেনে থাকলে অনুগ্রহ করে শেয়ার করবেন।
ধন্যবাদ।
৪|
১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৯
মাহাদী৮৫হাসান বলেছেন: যে শিক্ষা ইসলাম বিরোধী না, তা শেখাতে কোন সম্যসা নাই ৷ এবং শেখার পদ্ধতিও হতে হবে ইসলামিক ৷ প্রচলিত যৌন শিক্ষা যেভাবে শেখানো হয় তা অইসলামিক ৷ প্রচলিত যৌন শিক্ষাতে অইসলামিক বিষয়ও থাকে এবং ইসলাম বিরোধী যৌনতায় আগ্রহী করে তোলে ৷ আমার এই লেখাও কিন্তু যৌন শিক্ষার অন্তর্ভূক্ত ৷ যৌন শিক্ষায় সম্যসা নাই, সম্যসা শিক্ষার ধরনে ৷
৫|
১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৬
খাটাস বলেছেন: সেই ইসলামিক যৌন শিক্ষা টা কি? এখানে সহবাসের কথা বলা আছে। কিন্তু সহবাস কেম্নে করে, এটা কিভাবে জানা যাবে ইসলামিক নিয়ম অনুসারে? মানে এই ব্যাপারে কে শিক্ষা দিবে? ইসলামে এর বিধান কি?
আপনি যা আলোচনা করেছেন, তা তে কিছু দোয়ার নিয়ম ছাড়া আর নারী কে উত্তেজিত করা ছাড়া কোন বিশেষ কিছু বলা নেই।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:২৪
জিরো ডাইমেনশন বলেছেন: চালিয়ে যান।