নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঙ্গালী মুসলিম

অতিসাধারণ একজন

মাহাদী৮৫হাসান

মাহাদী৮৫হাসান › বিস্তারিত পোস্টঃ

ভারতীয় টিভি চ্যানেল বন্ধ হবে না কেন?

১২ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৩

খালাদের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ৷ বোন খালাদের সাথে থাকার জন্য তাদের সাথে বসে ভারতীয় সিরিয়াল দেখতাম ৷ বাংলা হিন্দি বেশ কিছু সিরিয়াল আমার দেখা হয়েছে ৷ জীবন শুধু পার করছি না, দেখছিও ৷ তাই ভারতীয় চ্যানেলের উপকারিতা, অপকারিতা সম্পর্কে বেশ ধারনা আছে ৷



সম্প্রতি ভারতীয় কিছু চ্যানেল বন্ধের দাবি ওঠেছে ৷ আওয়াজ ওঠেছে এ দাবির বিরুদ্ধেও ৷ চ্যানেল বন্ধের দাবি বিরোধীতা করে একজন লিখেছেন - ভারতীয় সিরিয়াল দেখে কেউ কুটনামী পরক্রিয়া শিখছে না ৷ যারা এসব করে তারা সিরিয়াল না দেখলেও করবে ৷ এসব বলে আমরা আমাদের মা বোনদেরই গালি দিচ্ছি, অসন্মান করছি ৷ তিনি আরও বলেছেন, মা সারাদিন কঠোর পরিশ্রম করে সিরিয়াল দেখে একটু বিনোদন পাচ্ছে ৷ আমরা সেটাও বন্ধ করতে চেয়ে মায়েদের উপর জুলুম করছি ৷ যারা সমাজ বিরোধী কাজ (পরক্রিয়া) করার, কুটআচরণ করার তারা সিরিয়াল না দেখলেও করবে ৷



কথাগুলোতে কিছু সত্যতা আছে এবং আছে মূল্যহীন আবেগ ৷ গভীরভাবে না ভেবে মনে যা এসেছে ভারতীয় চ্যালেন দাবির বিরোধীতাকারী তাই লিখেছেন ৷ যদিও ভারতীয় চ্যানেলের কুপ্রভাব গভীরতর ৷



ভারতীয় সিরিয়ালে পরক্রিয়ার ব্যাপারটা তো আছেই, বাংলা হিন্দী সিরিয়ালের কিছু দৃশ্য পরিবার নিয়ে কেন একা দেখাই লজ্জার ব্যাপার ৷ একটু একটু করে সেগুলো দেখে আমাদের মা বোনেরাও নির্লজ্জ হচ্ছে ৷ এটা গালি না বাস্তবতা ৷



সিরিয়াল যারা দেখেন তারা নিজেদের বাস্তব জীবনের চেয়ে সিরিয়ালের কাহিনীকে বেশী গুরুত্ব দেন ৷ আমার এক বন্ধু একদিন তার মাকে খাবার দিতে বললে তার মা বললেন, মেজাজ ভালো নাই নিজে গিয়ে খেয়ে নে ৷ বন্ধুটি জানালো ঝিলকের বিয়ে হয় নাই বলে তার মন মেজাজ খারাপ ৷ উল্লেখ্য ঝিলিক ভারতীয় সিরিয়ালের একটি চরিত্র ৷



খালারাই বলেছেন, এক সপ্তাহ সিরিয়াল না দেখলে কোন সম্যসা নাই ৷ সিরিয়ালগুলো এতটাই স্লো যে এক সপ্তাহে কি হয়েছে তা পরের সপ্তাহে বোঝা যায় ৷ কিন্তু খালারা যখন নিয়মিত সিরিয়াল দেখতেন তখন একটা পর্বও মিস দিতেন না, যদিও সে সিরিয়ালটি একাধিকবার রিপিট হয় ৷ এজন্য আমাকে কয়েকটা শো মিস করতে হয়েছে ৷ যা বছরে একবারই হয়৷ সম্ভবত রক স্টার নামে একটা রিয়েলিটি শো হত তার দুইটা ফাইনাল আমি সরাসরি দেখতে পাই নাই ৷ মানে সিরিয়াল যারা নিয়মিত দেখেন তাদের বিবেচনাবোধ হ্রাস পায় ৷



হ্যা কুটনামী যারা করবে তারা সিরিয়াল না দেখলেও করবে, পরক্রিয়া যারা করবে তারা সিরিয়াল না দেখলেও করবে ৷ তবে মানুষ দেখেও অনেক খারাপ কিছু শেখে - এর ব্যাখায় কি বলবেন?



কুটনামী মনের মধ্যে থাকা এক ব্যাপার এবং সিরিয়ালে বিভিন্ন কুটকৌশল দেখে সেগুলো প্রয়োগ করা ভিন্ন ব্যাপার ৷ ভারতীয় সিরিয়াল দেখে যেমন অনেকেই কুটকৌশল শিখছেন, তেমনি আমার মত হয়ত অনেকের মনে বউ ভীতিও দেখা দিয়েছে ৷ কোন অঘটন (হত্যা বা হত্যা চেষ্টা) না হলে পরক্রিয়ার খবর জানা যায় না ৷ কিন্তু বাংলাদেশের পরক্রিয়ার অবস্থা ভয়াবহ ৷



সিরিয়ালগুলো শেখাচ্ছে কোন ছেলেকে ভাল লাগলে তার সাথে পরক্রিয়া করাই যায় ৷ সাথে শেখাচ্ছে কিভাবে সবার চোখ ফাকি দিয়ে পরক্রিয়া করতে হয় ৷ বাংলাদেশে যে হারে জনসংখ্যা বেড়েছে, সে হারে পরক্রিয়া বাড়ে নাই ৷ বেড়েছে সিরিয়াল দেখার আনুপাতিক হারে ৷



হ্যা যে বিনোদনে শিক্ষণীয় কিছু নাই, মানুষকে ইতিবাচকভাবে ভাবতে শেখায় না এমনকি যাতে নিছক বিনোদনও নাই সেই বিনোদন থেকে আমি আমার পরিবারকে দূরে রাখতে চাই ৷ যতই আপনি বলেন, আমি মা বোনদের বিনোদন থেকে দূরে রেখে তাদের সাথে অবিচার করছি ৷ যে বিনোদন খারাপ বিষয় শেখায় তা থেকে দূরে থাকাই শ্রেয় ৷ সারা দিন স্কুল কলেজে কোচিংয়ে পড়াশোনা করে ক্লান্ত ছোট ভাই বোনেরা যদি পর্ণোগ্রাফিতে বিনোদন খোজে এবং আপনি যদি বলেন যারা খারাপ হবার তারা পর্ণোগ্রাফি না দেখলেও হবে ! তবে তো মহাবিপদ ৷



ভারতীয় সিরিয়ালের মত ফালতু বিনোদন বাদ দিয়ে বই পড়ে বিনোদন পাওয়া ভাল ৷ যা বর্তমানে আমার বোন খালারা করছে ৷ আরও অনেক পথ আছে বিনোদনের ৷ বাগান করা, কোন প্রাণী পোষা, ইত্যাদি ৷



আলোচনা হচ্ছে ভারতীয় টিভি সিরিয়াল নিয়ে, কিন্তু ভারতের সিনেমাসহ বিদেশী সিনেমা দেখেও বাংলাদেশে অশ্লীলতা বাড়ছে, নষ্ট হচ্ছে আমাদের চরিত্র, কমছে সৃজনশীলতা ৷ তাই শুধু ভারতীয় কিছু টিভি চ্যানেলই না, বন্ধ করতে হবে অপসংস্কৃতি প্রবেশের সকল পথ ৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.