নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় তৈরীর কাজ চলছে=আন্ডার কন্ট্রাকশন .।

মেহেদী বিন খাঁন

মেহেদী বিন খাঁন › বিস্তারিত পোস্টঃ

চলমান জীবন - মেহেদী বিন খাঁন

০৬ ই মে, ২০১৭ রাত ১০:০৮

কিছু অতীত যা বর্তমানের জন্য অভিশাপ!
কিছু বর্তমান যা ভবিষ্যতের জন্য আশীর্বাদ! মানুষ সব বুঝে, অতীত চেনে, অভিশাপ চেনে, তবুও তারা ফেলে আসা ধূসর দিনগুলি নিয়ে ভাবতে অভ্যস্ত, নির্জনতাকে সঙ্গী বানাতে অভ্যস্ত, কাঁদতে অভ্যস্ত! সত্তার সংস্পর্শে গিয়ে দুঃখ কষ্ট ভুলে গিয়ে একটু মুচকি হাসি দেয়ার বদলে বারবার অতীতটা ভেবে নিশ্চুপ কান্না করাটাই তাদের কাছে অতি সহজ মনে হয়!

ঘড়ির কাটা টিক-টিক করে ঘুরছে, এক মুহুর্তের জন্যও সেটা থামেনা। ভাবুন তো! ঘড়ির জন্য কি মানুষ? নাকি মানুষের জন্য ঘড়ি? অবশ্যই মানুষের জীবনের সময় নির্ধারণের সুবিধার জন্যই ঘড়ি তৈরি করা হয়েছে।
একটা ঘড়ি যদি এক মিনিটের জন্যও না থামে তাহলে আমরা ঘড়ি তৈরিকারী মানুষরা কেন ভাবি যে কারো জন্য আমাদের জীবনের সময়গুলো থেমে থাকবে??

এটা নিছক নিজের তৈরি ইন্দ্রজাল আর আবেগ বৈ কিছুই নয়! আবেগের প্রচন্ড তীব্রতা কখন যে আমাদেরকে মানসিক রোগী বানিয়ে দেই তা আমরা নিজেরাও ঠের পাইনা। বালিশের কভার ভেজাতে ভেজাতে আমরা ভাবি জীবনটা থেমে গেল, দেহটা নিথর হয়ে গেল, এক পা ও সামনে বাড়াতে পারছিনা। ঠিক সেই সময় ঘরের কার্নিশে ঝুলন্ত ঘড়িটার দিকে একটু তাকান, দেখবেন সময় থেমে নেই থেমে আছেন শুধুই আপনি! আটকে আছেন আপনি, আটকে আছে আপনার আবেগ, আটকে আছে আপনার অনুভূতি!

প্রখ্যাত একজন লিখকের লিখা দুটো লাইন আমায় ভীষণ মুগ্ধ করেছিল। আমরা প্রথমবারের মত কোন একটা কৌতুক পড়লে কিংবা কোন একটা ফান ভিডিও দেখলে খিলখিলিয়ে হাসি, ভিডিওটা যখন আমরা আবার দ্বিতীয়বারের মত দেখি তখন হাসির মাত্রা আরো কমে যায়, ভিডিওটা যখন আবার তৃতীয়বার দেখি তখন আমরা একদম হাসিনা, হাসি পাইওনা। কারণ একটা বিষয় নিয়ে তো বারবার হাসা যায়না, তাই না? যদি একটা মজার বিষয় নিয়ে বারবার হাসা না যায় তাহলে একটা দুঃখের বিষয় নিয়ে কেন আমরা বারবার কাঁদি??? জানি বর্তমানটা অতীতের চেয়ে খুব কঠিন! নিজেকে সামলানো, জীবনটা গোছানো, সময়ের সাথে ছন্দ মিলিয়ে দিন কাটানো এসব হয়ত আজ বড্ড চ্যালেঞ্জিং! তদুপরি জীবন তো জীবনই, চলছে চলতে থাকবে! স্রষ্টার পরে আপনার হাসি কান্নার নীতি নির্ধারক আপনি নিজেই। স্রষ্টা এবং নিজের কপালকে দোষারোপ না করে আমরা চাইলেই আমাদের সেই হারানো সুখটা আবারো প্রকৃতির মাঝ থেকে খুঁজে নিতে পারি! দরকার একটু সময়ের আর একটু ধৈর্যের!! ভাবতে শুরু করুন বর্তমানটাই আপনার জন্য আশীর্বাদ, আর অতীতটা মাত্রই শোকসমৃদ্ধ অভিশাপ!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.