| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহলদার
এ মাটি ছিনিয়ে নিতে কত বার ঝড় উঠেছে এ মাটি ভাসিয়ে দিতে কত বার বান ডেকেছে কত যে বুকের পাজর আড়াল করে রুখল সে ঝড় কত যে শোণিত ঢেলে ঊষর মাটি প্রাণ পেয়েছে মাটিতে জন্ম নিলাম মাটি তাই রক্তে মিশেছে
![]()
গরু পুইয়া মাছ অঞ্চলভেদে পৈয়া, ঘর পৈয়া, পাহাড়ি গুতুম কিংবা পুইয়া নামে পরিচিত। Cobitidae পরিবার এবং Cypriniformes বর্গের অন্তর্গত মাছটির বৈজ্ঞানিক নাম Somileptes gongota। মাছটির সর্বোচ্চ দৈর্ঘ্য ১৩ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। মাছটি বালু, নুড়ি কিংবা কাদাযুক্ত অগভীর ধীর প্রবাহমান নদীতে বাস করে। এর চোখ বড় ও উপরে উঠানো। শরীরের উপরিভাগ সবুজাভ, নিচের দিক হলুদাভ সাদা। দেহের উপরে দাগ থাকে এবং দেহে ক্ষুদ্রাকৃতির আঁইশ থাকে। মাছটি ভারতে এবং বাংলাদেশে পাওয়া যায়। বাংলাদেশে ময়মনসিংহ, সিলেট, দিনাজপুর এবং রংপুর অঞ্চলে পাওয়া যায়। তবে মাছটি এখন তেমন চোখে পড়েনা।
তথ্য সহায়তা- ইন্টারনেট, Freshwater Fishes of Bangladesh-A.K. Ataur Rahman
ছবি- নিজের তোলা।
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১১:৫৯
মহলদার বলেছেন: ধন্যবাদ আপনাকে। খুব ইচ্ছে ফটোগ্রাফি শেখার, চেষ্টা করি। সময় সুযোগ হলে এর উপর কোর্স করার ইচ্ছে আছে।
২|
০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১২:১৪
...অসমাপ্ত বলেছেন: ... এবারও বলতে হচ্ছে... এ মাছটাও চেনা ছিল না। ....ধন্যবাদ, তথ্যগুলোর জন্য।
০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১২:২২
মহলদার বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
বাংলাদেশের বিপন্ন, বিলুপ্তপ্রায় মাছ গুলোকে তুলে ধরার চেষ্টা করছি ধারাবাহিকভাবে।
৩|
০৪ ঠা এপ্রিল, ২০০৯ ভোর ৬:৩৬
কিউরিয়াস বলেছেন: আপনার সিরিজটায় মাছগুলা কিভাবে পাইলেন সেইটাও লিখেন। বেশীরভাগ মাছই বেশ আনকমন, তাই এইগুলা কিভাবে পাইলেন ছবি দেয়ার জন্য, সেইটাও ইন্টারেস্টিং হওয়ার কথা...
০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১১:৫৯
মহলদার বলেছেন: অবশ্য গবেষণারসুবাদেই এগুলোর পেছনে ছুটে বেড়ানো আরকি! ইন্টারেস্টিং ঘটনা থাকলে অবশ্যই জানাবো।
৪|
০৪ ঠা এপ্রিল, ২০০৯ ভোর ৬:৩৭
কিউরিয়াস বলেছেন: এবং সিরিজটার জন্য ধন্যবাদ। ভাল লাগতেছে ![]()
০৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০০
মহলদার বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। সাথে থাকবেন আশাকরি।
৫|
০৪ ঠা এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪০
শূন্য আরণ্যক বলেছেন: আরে এটা তো ফ্লাইং ফিশের মতো দেখা যায় ![]()
০৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০১
মহলদার বলেছেন: না, মাছটি ওরকম দেখা গেলেও, সে কিন্তু জলাশয়ের তলদেশের মাছ।
৬|
০৪ ঠা এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৬
মদনকুমার বলেছেন: +
০৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০২
মহলদার বলেছেন: ধন্যবাদ।
৭|
০৪ ঠা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪৪
অপেক্ষমান বলেছেন: মাছ এবং গাছ ২ইটাই একটু কম চিনি।
ধন্যবাদ নতুন একটি মাছ চেনানোর জন্য
০৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০৩
মহলদার বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আশাকরি আরো অনেক চিনতে পারবেন।
৮|
০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৩
আন্ধার রাত বলেছেন:
Click This Link
৯|
০৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০০
রাজামশাই বলেছেন: বাহ বাহ বাহ
০৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০৪
মহলদার বলেছেন: আহ্ আহ্ আহ্ রাজা মশাইয়ের প্রশংসা বলে কথা।![]()
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১১:৫১
দ্রগবা বলেছেন: আপনার ছবির হাত দারুন।
ভালো থাকবেন।