| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মগতভাবে মানুষ ভাবপ্রবন , কেউ কম কেউ বা বেশী । সঙ্গীত সেই ভাবের ভূবনে অদৃশ্য সেতু বন্ধন । সেই যে প্রথম যখন বুঝতে শিখি , চোখ মেলে দেখি চারিপাশ তখন সূর শুনেছি গানের , কথা চিনি নাই । ধীরে ধীরে গানের কথার সাথে পরিচয় । কথার সাথে সূর জুড়ে এক অপূর্ব আবেশ , অন্য এক পরিবেশ তৈরী করে ফেলে । গানকে ভাল না বেসে উপায় কি ?
এখন প্রযুক্তি সহজ করে দিয়েছে অনেক বিষয় । ফেসবুকে কত গান শেয়ার করা হয় । ইচ্ছে হল সেই গান সব জড়ো করে রাখি , ইচ্ছে হলে শুনব ।
(১)
হারানো দিনের মত হারিয়ে গেছো তুমি
ফেরারী সুখের মত পালিয়ে গেছো তুমি
জানি না কি দিয়ে কি নিয়ে গেছো তুমি
হারানো দিনের মত হারিয়ে গেছে তুমি
তুমি তো সুখ দিয়েছিলে আমার এ মন নিয়েছিলে
সবই তো ফিরিয়ে নিলে স্মৃতিটুকু ফেলে গেলে
যা কিছু রেখে গেছো তাই নিয়ে আছি আমি
হারানো দিনের মত হারিয়ে গেছো তুমি
এখনও রাত জেগে থাকি খুলে রাখি দুটি আঁখি
স্বপনের জাল বুনে দেখি সবই মিছে সবই ফাঁকি
বল না তুমি ছাড়া কি নিয়ে বাঁচি আমি
হারানো দিনের মত হারিয়ে গেছো তুমি
ফেরারী সুখের মত পালিয়ে গেছো তুমি
জানি না কি দিয়ে কি নিয়ে গেছো তুমি
হারানো দিনের মত হারিয়ে গেছে তুমি
হারানো দিনের মত হারিয়ে গেছো তুমি
( মিতালী মুখার্জী )
লিঙ্ক -- Click This Link
(২)
আকাশে সূর্য আছে যতদিন
তুমি তো আমারই আর কারো নও
ও তুমিতো আমারই আর কারো নও
আকাশে সূর্য আছে যতদিন
রাত ছাড়া চাঁদনী নদী ছাড়া ঢেউ
তুমি কার জানে নাতো আমি ছাড়া কেউ
রাত ছাড়া চাঁদনী নদী ছাড়া ঢেউ
তুমি কার জানে নাতো আমি ছাড়া কেউ
ফুটবে একটাও ফুল যতদিন
তুমি যে আমার যেন এই মনে হয়
তুমি যে আমার যেন এই মনে হয়
আকাশে সূর্য আছে যতদিন
কথা ছাড়া সূর বল আসে কাছে কার
তুমি ছাড়া আমার কে আছে আর
কথা ছাড়া সূর বল আসে কাছে কার
তুমি ছাড়া আমার কে আছে আর
পৃথিবীও একদিন হয়ে যাবে শেষ
আমাদের প্রেম তবু হবে নাতো ক্ষয়
আমাদের প্রেম তবু হবে নাতো ক্ষয়
আকাশে সূর্য আছে যতদিন
তুমি তো আমরাই আর কারো নয়
( আশা ভোসঁলে )
লিঙ্ক -- Click This Link
(৩)
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া
তুমি তাই দুহাত ভরে দিলে আগুন উজাড় করে
সেকি তোমার অহংকার
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া
তুমি চাও বাউল বাতাস কিংবা হঠাৎ সর্বনাসা আগুন খেলা
শান্ত আকাশে তখন সাঁঝের বেলা
তুমি চাও বাউল বাতাস কিংবা হঠাৎ সর্বনাসা আগুন খেলা
শান্ত আকাশে তখন সাঁঝের বেলা
এমনি তোমার ইচ্ছে চলা যায় ভেসে যায় পাগল পারা
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া
যদি ধর জেতার বাজী
আমি হেরেই যেতে রাজী
যদি ধর জেতার বাজী
আমি হেরেই যেতে রাজী
কখনো কি শূণ্য মন অরণ্য কোণে হওনি নিজের মুখোমুখি
ভালবাসার আধার তোমায় পোড়ায় নি কি
কখনো কি শূণ্য মন অরণ্য কোণে হওনি নিজের মুখোমুখি
ভালবাসার আধার কি তোমায় পোড়ায় নি কি
সে আধারে তুমি কি আমার অহংকারের পাওনি সাড়া
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া
তুমি তাই দুহাত ভরে দিলে আগুন উজাড় করে
সেকি তোমার অহংকার
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া
( শুভমিতা )
লিঙ্ক -- Click This Link
লিরিকস দিতে সময় লাগছে বেশী । ইচ্ছে আছে দেব সব গানের লিরিকস । এখন শুধু লিঙ্কস ।
( ৪ )
ও যে মানে না মানা
ও যে মানে না মানা
আঁখি ফিরাইলে বলে না না না
ও যে মানে না মানা
----------------
---------------
( সুমিত্রা সেন )
লিঙ্ক -- Click This Link
( ৫ )
কেন যাও জলের কাছে
কেন জল এমন টানে
ভেসে যায় কাকে চায়
নদী কি তার অর্থ জানে
--------------------
--------------------
( রূপঙ্কর )
লিঙ্ক -- Click This Link
( ৬ )
গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায় সে কি তুমি সেকি তুমি
কার স্মৃতি বুকে পাষানের মত ভার হয়ে যেন থাকে
সে কি তুমি সে কি তুমি
------------------------
------------------------
( খায়রুল আনাম শাকিল )
লিঙ্ক -- Click This Link
( ৭ )
যায় কি ছেড়া বুকের পাঁজর
স্বপ্নে কাটো মনের আঁচড়
ফিরে যাবার উপায় তো আর নেই
--------------------
--------------------
( টুটুল )
লিঙ্ক -- Click This Link
( ৮ )
আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়
মনে পড়ে মোরে প্রিয়
চাঁদ হয়ে রব আকাশের গায়ে
বাতায়ন খুলে দিও
----------------
-----------------
( তালাত মাহমুদ )
লিঙ্ক -- Click This Link
(৯)
যদি হঠাৎ আবার দেখা হয় দুজনার
যদি হঠাৎ আবার দেখা হয় দুজনার
কোন পথের বাঁকে বহু কাজের ফাঁকে
কোন পথের বাঁকে বহু কাজের ফাঁকে
শুধু জানতে চাইব আজো মনে আছে কি
মনে আছে কি স্মৃতি নাকি দিয়েছে ফাঁকি
সেই চেনা সূর যা গাইতাম একইসাথে
চালো সাজনা যাহা তাক্ ঘাটা চালে
---------------------------
--------------------------
( নচিকেতা ঘোষ )
Click This Link)
( সকাল ১১টা, ১/১/২০১১. এই গান প্রথম এখুনি শুনে শেয়ার করতে ইচ্ছে হোল )
আপডেট হবে , এডিট হবে , গান পড়া হবে শোনা হবে ।
১৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:০৬
মেহবুবা বলেছেন: আমারও প্রিয়তে থাকবে ।
২|
১৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:০৩
মানবী বলেছেন: ১ আর ৮ ছাড়া, অন্য গান শোনা হয়নি মনে হয়।
শোনা গান দুটি সত্যিই ভালো।
পোস্ট ভালো লেগেছে, ধন্যবাদ আপু।
১৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:০৯
মেহবুবা বলেছেন: ৩ এবং ৫ শুনে দেখো , ভাল লাগবে ।
৩ নং বার বার শুনতে ইচ্ছৈ হয় ।
৫ শুনলে প্রায় দেখা যায় আমি চুপটি করে একা হয়ে যাই , অসম্ভব ভাল লাগার স্রোতে ভেসে যাই ।
আর শাকিলের গাওয়া গান অবশ্যই গভীর রাতে শুনবে ।
এসব গান তো মানবীদের জন্য , অথবা মানবের ।
৩|
১৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:০৩
ডেইফ বলেছেন: আমার পছন্দের গানগুলো দেখি এখানে।
১৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:১৩
মেহবুবা বলেছেন: কিছু কিছু গান খুব ভাল , কথায় সূরে ।
অনেককে মুগ্ধ করে ।
৪|
১৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:০৫
শেখ আমিনুল ইসলাম বলেছেন: কয়েকটা গান আমারও প্রিয়। শুভ কামনা
১৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:২৯
মেহবুবা বলেছেন: শুভকামনা আপনার জন্যে ।
৫|
১৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:০৯
ফাইরুজ বলেছেন: ২,৩,৮ এর গান গুলো শুনেছি,বাকি গুলো এখনও শোনা হয়নি
১৭ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২১
মেহবুবা বলেছেন: বাকীগুলি শুনলে ভাল লাগবে জানি ।
৬|
১৭ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০০
জিসান শা ইকরাম বলেছেন:
অনেক পরিশ্রমী পোষ্ট। গানগুলো সব ডাউনলোড করছি ![]()
পিলাস দিয়ে গেলাম আপাতত ।
শুভকামনা ।
১৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:০৩
মেহবুবা বলেছেন: আসলে পরিশ্রমী পোষ্ট । সারাদিন কত সময় নিয়ে নিল ।
ভাল হয়েছে ফেসবুক হালকা করতে পেরেছি ।
গানগুলো আমার খুব প্রিয় ।
৭|
১৭ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৭
জুল ভার্ন বলেছেন: গানের লিরিক, সুর, ছন্দ এমন মার্জিত, এমন সুমধুর যে, এর সাথে তুলনা করার, উপমা করার কিছুই নেই। উল্যেখিত প্রতিটা গানই অন্তরে ব্যাখ্যাতীত সুখ অনুভূত হয়.........।
প্লাস।
১৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:০৫
মেহবুবা বলেছেন: গান গুলি আমার এত প্রিয় , আপনাদের ভাল লেগেছে জেনে ভাল লাগছে আমার ।
৮|
১৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:০৭
ভাঙ্গন বলেছেন:
..........
মেহবুবা আপু, হ্যালো!![]()
১৮ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৮:০৬
মেহবুবা বলেছেন: কেমন আছো ?
৯|
১৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৪৯
জেরী বলেছেন: ২-৩টা গান শোনা হয়নি,ডাউনলোড করে শুনে নিবো আপু ![]()
১৮ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৫৮
মেহবুবা বলেছেন: ঠিক আছে জেরী ।
১০|
১৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:২৫
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
থ্যাঙ্কু...
১৮ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৮
মেহবুবা বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
১১|
১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:৩৯
সায়েম মুন বলেছেন: অনেক পছন্দের গান আপনার পোষ্টে দেখলাম। প্লাস-----------
১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৪৪
মেহবুবা বলেছেন: পছন্দ হবার মত গান -- কথা আর সূরের সমন্বয়ে ।
১২|
১৮ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৮:১৮
আর.এইচ.সুমন বলেছেন: খুবই সুন্দর ....(+)
১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০৩
মেহবুবা বলেছেন: ধন্যবাদ পড়বার জন্য ।
১৩|
১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:১০
চাঙ্কু বলেছেন: পুরান গান। মাইনাস
১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:২৭
মেহবুবা বলেছেন: চাঙ্কু এখনই আমি আর আমার ছেলে তোমার ব্লগ ঘুরতে গিয়েছিলাম মহা উৎসাহে , ফিরেছি নিরাশ হয়ে ।
আমার ছেলে বলেছে , " আম্মু ওকে বল , তুমি যে এত ছোট তুমি কোন স্কুলে পড়" ।
১৪|
১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:২২
কায়কোবাদ বলেছেন: ৪,৭ আর ৮ আমারও খুব প্রিয়।
পোষ্টের জন্য থ্যান্কস।
২০ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৯
মেহবুবা বলেছেন: ৫ নম্বরের গানটা শুনলে ভাল লাগে ।
আসলে ভাল না লাগা গানের সংখ্যা কম ।
১৫|
১৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:৩৯
চাঙ্কু বলেছেন: ওকে হতাশ করার জন্য দুঃখিত। আপনার এই কমেন্ট পড়ার পরে সকালে নিজের সাথে যুদ্ধ করে কয়েকলাইন লেখছি ।
আমিতো আপনার ছেলের সাথে একই স্কুলে, একই ক্লাসে পড়ি। সে আমারে চিনতে পারলো না । আফসুস
২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:১৯
মেহবুবা বলেছেন: দেখে এসেছি দেখেছো হয়তো ।
তুমি আমার ছেলের স্কুলে পড় একথা বললে মানবে না , ইউনিফর্ম কই জানতে চাইবে ।
১৬|
২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:০২
মে ঘ দূ ত বলেছেন: শুনলাম সবগুলো গান।
মনে ধরেছে শুধু ১ আর ৩ নাম্বার গান দুটোয়। ৩ নাম্বারে শুভমিতার গানটা বারবার শুনার মতোন। আগেও শুনেছিলাম কিন্তু প্রতিবারেই নতুনের মতোন মনে হচ্ছে। এই এখনো শুনছি।
২৪ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:০১
মেহবুবা বলেছেন: শুভমিতার গানটা নেশা ধরানো , বার বার শোনার মত ।
রুপঙ্করের গানের সূর আমার খুব মনে ধরেছে ।
আর শাকিলের ( গভীর নিশীথে ঘুম ) এত দরদ দিয়ে গাওয়া গান ছোট বেলায় শোনা জগন্ময় মিত্রের চেয়ে বেশী আবেদন সৃষ্টি করেছে ।
গান সব গান ।
১৭|
২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:৫৪
তারার হাসি বলেছেন:
দারুণ !
এমন কিছু প্রিয় গান মাঝে মাঝে খুব শুনি আর অকারণেই আক্রান্ত হই নস্টালজিয়ায়।
ধন্যবাদ অনেক।
২৪ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৩৭
মেহবুবা বলেছেন: ঠিক বলেছো ।
গান শুনে নষ্টালজিক হওয়া ।
১৮|
২২ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৩৭
শায়মা বলেছেন: প্রথম দুইটা আর লাস্টের টা তো আমার ভীষন প্রিয়!!
৩১ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:১৬
মেহবুবা বলেছেন: তিন শুনে দেখো , ভাল লাগবে ।
১৯|
২৪ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৫
বাবুনি সুপ্তি বলেছেন: গানের কথা গুলো খুব সুন্দর
শুনি আমিও
৩১ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৫
মেহবুবা বলেছেন: শুনে নিশ্চিত আমি তোমার সূরও ভাল লাগবে ।
২০|
২৫ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৮
সকাল রয় বলেছেন:
সুন্দর সব গান
০১ লা জানুয়ারি, ২০১১ সকাল ১১:৪৬
মেহবুবা বলেছেন: আজকের টা শুনলে ভাল লাগবে আশা করি ।
২১|
২৬ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১০:০৫
চাঙ্কু বলেছেন: তোমারে অনেক বন্যবাদ আপু। তোমার রেসিপিডি অনেক কাজে লাগছে। ক্রিসমাস ডিনারের টার্কি বাদে অন্যসব ডিশই বাংলাদেশী এমনকি আলুভর্তাও বানাইলাম
আমি ভয়ে ছিলাম সপাই না আবার আমাকে আফসুসবাদ খাওয়ার কিন্তু খাওয়ার পরে দেখলাম সপাই আমারে বন্যবাদ খাওয়াচ্ছে। এমনকি একটু আগে বন্ধুর কাজিনের বাসায় যাওয়ার পরে সবাই যখন বাংলাদেশী ইয়ামী ক্রিসমাস ডিনারের কথা কইতেছিল, তখন আমাকে আর আমার বন্ধুকে তার কাজিন বলতেছে যে -
তোরা আমারে বাংলাদেশী ক্রিসমাস ডিনারের দাওয়াত দিলি না কেন ? তোগো দুই বদেরে আমি আজ থেকে ঘৃনা করি
তোমার ছেলেকে বইলো যে - আমি আমার ইউনিফর্ম সব সময় আমার ইউনিপকেটে রাখি
আবারও ধন্যবাদ আপু।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৯:৫২
মেহবুবা বলেছেন: তোমার কাজে লেগেছে রেসিপি , ধন্য হলাম ।
এরপরেরবার নেমন্তন্ন করলে অতিথিদের গান শোনাবে বাংলা , দেখবে স্বাদ বেড়ে যাবে সব কিছুর ।
২২|
২৮ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১১:০৯
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: ভাল হল ম্যাম.... গানগুলো সব শোনা যাবে...!!
০১ লা জানুয়ারি, ২০১১ সকাল ১১:৪৭
মেহবুবা বলেছেন: ৯ নম্বরেরটি আজ প্রথম শুনে মুগ্ধ হয়ে গেছি । শুনে দেখো ।
২৩|
২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:০০
লেডি বার্ড বলেছেন: অনেক গুলা গানই পছন্দের,তাই পোস্টে প্লাস।
০১ লা জানুয়ারি, ২০১১ বিকাল ৩:০৩
মেহবুবা বলেছেন: ধন্যবাদ ।
২৪|
৩০ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:১৫
সহেলী বলেছেন: গান শুধু গান ...
" মেনেছি গো হার মেনেছি, তব পরাজয়ে মোর পরাজয়.." মান্না দের গাওয়া এ গান কোথায় পাই !
মনে পড়ে গেল এ গানের কথা !
০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ৮:০৩
মেহবুবা বলেছেন: যদি পারি দেব এখানে ।
২৫|
৩১ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৪১
চতুষ্কোণ বলেছেন: চমৎকার কালেকশন। গানগুলো দেখে আপনার স্বাদটুকু আন্দাজ করতে পারছি কিছুটা। তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া- শুভমিতার এই গানটা অনেক অনেক প্রিয়।
আবারো আসবো আপডেট জানতে। ![]()
০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ৮:০৫
মেহবুবা বলেছেন: আমার গান শোনা আর জানা অফুরন্ত বলতে পারো ।
শুভমিতার মধুর কন্ঠস্বর শুনে মুগ্ধ । আমার পরিবারের সবাই ।
শেষ গানটা ( ৯ ) নতুন দিয়েছি ভাল লাগবে আশা করি ।
২৬|
৩১ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৩১
এম চৌধুরী বলেছেন: ভালোই তো।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১০:২৩
মেহবুবা বলেছেন: ধন্যবাদ ।
২৭|
০১ লা জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫৪
মেহবুবা বলেছেন: ৯ নম্বর আজ জুড়েছি ।
সময়ের অভাবে সাজানো হচ্ছে না ঠিকমত ।
২৮|
০১ লা জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৭
রোবোট বলেছেন: +
০৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৬
মেহবুবা বলেছেন: শুনেছেন তো ?
২৯|
০১ লা জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৩
কবির চৌধুরী বলেছেন: শুভ নববর্ষ
০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:২৬
মেহবুবা বলেছেন: শুভ নববর্ষ ।
৩০|
০১ লা জানুয়ারি, ২০১১ রাত ৮:২৪
সুরঞ্জনা বলেছেন: ১,২,৪,৮ বাদে অন্য গানগুলো শোনা হয়নি। সহেলীর বলা ঐ গানটিও আমার ভিষন প্রিয়।
প্রিয়তে নিলাম।
ইংরেজী নববর্ষের শুভেচ্ছা রইলো। অনেক অনেক ভালো থেকো বন্ধু আমার।
১০ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩১
মেহবুবা বলেছেন: সব শুনে দেখো অবসরে ভাল লাগবে ।
তোমার জন্য সব দিনের জন্য শুভকামনা ।
৩১|
০১ লা জানুয়ারি, ২০১১ রাত ১১:৫১
দীপান্বিতা বলেছেন: দারুন!..দারুন! ....কিছু গান শোনা...বাকিগুলোও শুনতে হবে...অনেক ধন্যবাদ, মেহবুবা!![]()
শুভ নববর্ষ
১০ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩৪
মেহবুবা বলেছেন: ধন্যবাদ তোমাকেও ।
তারা মিউজিক চ্যানেলে গান শোনা যায় আজকাল , সেদিন ওদের ফোন করতে চেয়ে ব্যর্থ হলাম ।
এই চ্যানেলের জন্য বাংলা গানের শ্রোতাদের সন্তুষ্টি এবং নতুন শ্রোতা সৃষ্টি হবে ।
শুভ ইংরেজী নববর্ষ ।
৩২|
০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ৮:২০
আলী আরাফাত শান্ত বলেছেন: গানগুলোর বেশির ভাগই শোনা!
খালি রুপন্কর আর শাকিলেরটা বাদে![]()
এইগানটা খুব শুনতেছি এখন
Click This Link
০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৩
মেহবুবা বলেছেন: শুনতে চেয়েছিলাম ।
Click This Link
তারপর আসছে না কেন?
৩৩|
০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ৮:৫৬
আলী আরাফাত শান্ত বলেছেন: আসে নাই![]()
আমি তো তবু শুনতে পাচ্ছি!
Click This Link
৩৪|
০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ৯:৪৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
মিলে যাওয়া ভলোলাগা গান।
আকাশের সূর্যর মত আর একটা গান খুব ভালো লাগে....
আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথি
আর
চেনা চেনা লাগে তবু অচেনা।
ভালো থেকো মেহবুবা। কয়েকদিন খুব শুনছি ,মেঘ থম থম করে।
বাপ্পাও খুব ভালো গেয়েছে।
শুভকামনা তোমাদের জন্য নতুন বছরে।
১০ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩০
মেহবুবা বলেছেন: আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী গান আমারও প্রিয় ।
আমার ছোটবেলা মনে করিয়ে দেয় ।
আমরা এক বছর খুলনায় ছিলাম , তখন পূজো মৌসুমে মাইকে গান বাজতো পূজো মন্ডপে । দূর থেকে ভেসে আসা গান অন্যরকম আবহ তৈরী করতো । তখন এ গান সহ আরো কিছু গান শুনেছি ।
শুভকামনায় থেকো সাজি ।
৩৫|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ ভোর ৫:৩৬
অনন্ত দিগন্ত বলেছেন: বাহ , অনেকগুলো সুন্দর গানের কালেকশন একসাথে ... এক কথায় চমৎকার
০২ রা ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৭
মেহবুবা বলেছেন: আরো আছে , সময় পাচ্ছি না দেবার ।
৩৬|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:১৯
শূণ্য উপত্যকা বলেছেন: বেশ কয়েকটি গান আমারও প্রিয়। আপনার পছন্দের সাথে মিল আছে আমারও।
০২ রা ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৫
মেহবুবা বলেছেন: কিছু গানের আবেদন সবার কাছে সব সময়ের জন্য ।
৩৭|
০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:০১
সত্যবাদী মনোবট বলেছেন: ৩০ করে গেলাম...
কেমন আছো আপু? অনেকদিন পর তোমার ঘরে আসলাম
০২ রা ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৭
মেহবুবা বলেছেন: ভাল আছি স্রষ্টার কৃপায় । ব্যস্ততার জোয়ার , ভাটা আসছেই না আমার ।
ইচ্ছে থাকলেও ব্লগে বসতে পারি না ।
শুভকামনা তোমার জন্য , তোমাদের জন্য ।
৩৮|
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:০০
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।
০২ রা ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৫
মেহবুবা বলেছেন: ধন্যবাদ ।
৩৯|
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০১
মহাবিশ্ব বলেছেন: অসাধারণ!
অনেক পুরোন দিনের স্মৃতি মনে করিয়ে দিলেন। হৃদয়ে বানভাসি হওয়া সব গান। খুব ভালো লাগলো।
শুভরাত্রি।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:০৯
মেহবুবা বলেছেন: ঠিক অসাধারন ।
গানগুলো অনেক ভাল লেগেছে কথা আর সূর মিলিয়ে , সাথে গায়কী ।
৪০|
১৬ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:৩৬
নাআমি বলেছেন: প্রত্যেকটি গান দারুন! যদিও সব শোনা,তবুও বার বার শুনতে ইচ্ছা করে.........
ধন্যবাদ....কেমন আছেন আপনি?
ভাল থাকবেন..।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২০
মেহবুবা বলেছেন: কিছু গান আছে যত শোনা হয় আরো ইচ্ছে বেড়ে যায় শোনবার ।
ভাল আছি , শুভেচ্ছা তোমার জন্য ।
৪১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:০৯
মাহী ফ্লোরা বলেছেন: হারানো দিনের মত হারিয়ে গেছো তুমি
ফেরারী সুখের মত পালিয়ে গেছো তুমি
২১ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:০৯
মেহবুবা বলেছেন: জানি না কি দিয়ে কি নিয়ে গেছো তুমি
৪২|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৪৩
নাআমি বলেছেন: কি খবর তোমার? অনেক দিন খবর নাই.।ভাল তো সব?
৪৩|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৫৬
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: দারুন মককাড়া সব গান। ++++
২৮ শে মার্চ, ২০১১ রাত ৯:৪০
মেহবুবা বলেছেন: দারুন সব মনকাড়া সৃষ্টি ।
৪৪|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২৩
শত রুপা বলেছেন:
মেহবুবা
৪৫|
২০ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৩২
মাহী ফ্লোরা বলেছেন: তুমি বেশ বদলে গেছো ,পুরোনো সৈকতে আর পানসি ভিড়াও না...
এই গানটা কোথাও পেলে আমাকে লিংক দিবেন আপু প্লিজ প্লিজ প্লিজ...
২১ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:১৫
মেহবুবা বলেছেন: এই যে নাও
Click This Link
৪৬|
২০ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৩৯
তৌিহদ েহােসন বলেছেন:
কোন কতা হবে না। সরাসরি প্রিয়তে
ধন্যবাদ আপনাকে।
৪৭|
২১ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:২২
মাহী ফ্লোরা বলেছেন: একশো একটা গোলাপ আর আর আর ভালবাসা ...........
অন্নেক ধন্যবাদ সুইটুপু..![]()
৪৮|
১১ ই মার্চ, ২০১১ সকাল ১০:০২
স্বদেশ হাসনাইন বলেছেন: শুরুতে মিতালীর গানটা দেখেই পছন্দটা টের পাই
ভাল লাগল
৪৯|
০১ লা এপ্রিল, ২০১১ রাত ১১:১৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
গানের পোস্ট চোখে পড়া মানেই প্রিয়তে।
ব্যতিক্রম হবে কেন?
৫০|
০৭ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:০২
উম্মে মারিয়াম বলেছেন: অসাধারন।।হৃদয় ছুয়ে যাওয়া সংগ্রহ।।
৫১|
২৪ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৪৭
গানচিল বলেছেন: ৯নং গানের শিল্পী নচিকেতা- ঘোষ নন, চক্রবর্তী; নচিকেতা চক্রবর্তী। নচিকেতা ঘোষ হলেন ৫০, ৬০, ৭০ দশকের একজন খুব নামকরা একজন মিউজিক ডিরেক্টর। যিনি অনেক অমর গানের সুরস্রষ্টা, বিশেষ করে মান্না দে ও হেমন্ত মুখার্জীর।
যেমন
আজ আবার সেই পথে---মান্না
কথা দাও আবার আসবে---মান্না
আমার ভালবাসার রাজপ্রাসাদে--মান্না
ক'ফোটা চোখের জল---মান্না
যদি কাগজে লিখো নাম--মান্না
আমার গানের স্বরলিপি---হেমন্ত
যা কিছু চেয়েছো তাই যদি পাও---হেমন্ত
একগোছা রজনীগন্ধা---হেমন্ত
নিশিরাত বাঁকাচাঁদ আকাশে--গীতা দত্ত
ও আমার চন্দ্রমল্লিকা---মানবেন্দ্র
এ ধরনের অসংখ্য চমৎকার গান উনি সুর করেছেন।
৫২|
০৭ ই মে, ২০১১ বিকাল ৩:০৮
শিরীষ বলেছেন:
শেয়ার করবার জন্য থ্যাংকস। খুব প্রিয় গান ওগুলো।
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৫৩
মাহবু১৫৪ বলেছেন: ++++++++
প্রিয়তে রাখলাম ।