| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘন ঘোর বরিষায় মন ভেসে যায় বহুদূর । সেই শৈশবের পানি থৈ থৈ ঘাসের ওপর পা ফেলে ফেলে ধুয়ে গেছে চিহ্ন । মন ধরে রেখেছে আহামরি সেই সব দিন । আমার ছেলেটা প্রায়দিন বৃষ্টি নামলে ছাতা নিয়ে ছাদে চলে যায়, অন্যসময়ে তার ছাদে যাওয়া তেমন পছন্দ নয় ।
আজ ঝুম ঝুম বৃষ্টি , এক ছাতা নিয়ে দুই ভাই বোন ছাদে গেল । আমি শংকর ভ্রমন সমগ্র নিয়ে বিশ্রামে আছি । বৃষ্টি জানালায় লুটোপুটি খাচ্ছে, বেশ টের পেলাম তার জোর । চারতলায় থাকি আমরা। বাইরে বৃস্টি, বজ্রপাত, গাড়ীর হর্ন । এসবে মনোযোগ দেবার কথা নয় আমার । তার পরেও মনে হোল কোথাও কোন শব্দ অন্যরকম । সন্দেহ হোল বাচ্চারা সেই ছয়তলার ছাদে, কোন সমস্যা হোল কিনা । পরে দুমদুম আওয়াজ খেয়াল করলাম । দারোয়ান কে ফোন করে জানতে চাইলাম যে ছাদের দরজা বন্ধ কিনা; সে জবাব দিল , " জ্বী ম্যাডাম, তালা দিয়ে এসেছি।" আমার বাচ্চারা ছাদে এ কথা পুরো বলবার আগে সে লাইন কেটে দিল , সম্ভবত: ভোঁ দৌড় । কয়েক মিনিটের মধ্যে ভেজা দুই কাক ঘরে ঢুকল। শরীর বেয়ে মেঘ জল । ছাতা উল্টে গেছে, ভেঙ্গেও গেছে । তারা এক সময় ছাদে জোর বাতাস বৃষ্টি দেখে নেমে আসতে গিয়ে দেখে ছাদ তালা মারা । ভেবেছে আমি রাগ করবো । কেন আমি রাগ করবো , ওরা তো আমার প্রশ্রয় পেয়ে এমনটি করেছে । আর কিছু না দিতে পারি, কিছু অমলিন শৈশবের আনন্দ তো দিতে পারি ; কিছু ভয় কিছু দ্বিধা থাকতে পারে । থাক্ না ।
প্রথম আলোতে মুক্তেস্বরী নদী আর বিলের ফিচার দেখেলাম সেদিন । আজ রাতে সবাইকে বলেছি তোমাদের একবার একটা বিল এলাকায় বর্ষায় নিয়ে যাবো ।অনেকটা সময় নিয়ে থাকবো সেখানে । আমার ছোটবেলায় এমন এক বেড়ানো স্মৃতি আমাকে শান্ত করে, অবিশ্রান্ত জীবনের চলার পথে বর্ষাতি সেই সব স্মৃতি ।
০১ লা জুলাই, ২০১১ সকাল ১০:২৮
মেহবুবা বলেছেন: সেটাই । বাচ্চাদের শৈশবগুলো অন্যভাবে হারিয়ে যাচ্ছে , যা কোনভাবে ফিরিয়ে দিতে পারবো না ।
প্রিয় বই টা হাতে নিয়ে বৃষ্টির সময় জানালার পাশে বসা. পর্যন্তই । সময় কেন পাই না পড়তে?
তবু বই চাই পড়ি বা না পড়ি ।
২|
৩০ শে জুন, ২০১১ রাত ১১:০৪
সরল মানুষ বলেছেন: ভিজতে দিন ![]()
০১ লা জুলাই, ২০১১ সকাল ১০:৫২
মেহবুবা বলেছেন: দিয়েছি ।
৩|
৩০ শে জুন, ২০১১ রাত ১১:১৫
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
বর্ষা দিন গুলো আসলেই স্মৃতিকাতর।
এখন বিল দেখা তো দূরের কথা, বর্ষা'ই খেয়াল করতে পারি না
০১ লা জুলাই, ২০১১ সকাল ১১:০৮
মেহবুবা বলেছেন: দিনগুলো সব অন্যরকম,
ভাল নয় মন্দরকম
তার পরেও বর্ষা আসে, মনের খবর সেকি রাখে ?
কেমন বৃষ্টি হচ্ছে এ কদিন ।
৪|
৩০ শে জুন, ২০১১ রাত ১১:২৬
রিপন দা বলেছেন: বাংলাদেশের ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলার সকল তথ্য জানতে ক্লিক করুন http://sumonkumarchanda.blogspot.com/
০৩ রা জুলাই, ২০১১ সকাল ১১:৪৭
মেহবুবা বলেছেন: বাংলাদেশের ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলার সকল তথ্য জানবার বিশেষ আগ্রহ নেই ।
প্রয়োজন হলে জানাব ।
৫|
৩০ শে জুন, ২০১১ রাত ১১:৩৩
সায়েম মুন বলেছেন:
শিশুরা খুঁজে পাক অমলিন শৈশবের আনন্দ।
০৫ ই জুলাই, ২০১১ রাত ৮:৫৫
মেহবুবা বলেছেন: সেইটুকু চাওয়া । তাই যেন পায় ।
৬|
০১ লা জুলাই, ২০১১ সকাল ১০:৩৬
ফাইরুজ বলেছেন: আজকের এই দ্বিধা ভয় নিয়ে ভেজার স্মৃতিটা ওরা বড় হয়ে এমনি কোন এক বর্ষায় স্মরণ করে আনন্দিত হবে।
০৫ ই জুলাই, ২০১১ রাত ৯:০৮
মেহবুবা বলেছেন: ভয় ভয় করে কি সব আনন্দ থেকে, এ্যাডভেঞ্চার থেকে বঞ্চিত করবো বাচ্চাদের ?
এইটুকু জীবনের কত অচেনা স্বাদ গন্ধ, কত ছন্দময় রঙের খেলা , কত আকাশ হতে ঝরে পড়া খূশীর আয়োজন , কিছুটা অনন্ত: যেন পেতে পারে ।
৭|
০১ লা জুলাই, ২০১১ সকাল ১১:০৪
সহজ সরল রমণী বলেছেন: ভাল লাগলো।
০৫ ই জুলাই, ২০১১ রাত ৯:২৮
মেহবুবা বলেছেন: নিষ্পাপ শৈশবের গন্ধ মাখা পোষ্ট যে , ভাল লাগতেই হবে ।
৮|
০১ লা জুলাই, ২০১১ সকাল ১১:৫৩
ব্লাক উড বলেছেন: সুন্দর একটি পোস্ট।
০৫ ই জুলাই, ২০১১ রাত ৯:৩০
মেহবুবা বলেছেন: ধন্যবাদ ।
৯|
০২ রা জুলাই, ২০১১ রাত ৮:২০
শায়মা বলেছেন: ওদের জন্য আমার একটা ছোটবেলার গান আপু
মুক্তো মালার ছাতি মাথায় বর্ষা এলো রে
সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিলো রে
সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিলো রে।
ঝুমুর ঝুমুর ঝরনা হলো আকাশটা
দুষ্টু দামাল সামাল সামাল বাতাসটা
মনের খাঁচার পাখীটা আজ আকুল হলোরে ।
০৫ ই জুলাই, ২০১১ রাত ৯:৩৯
মেহবুবা বলেছেন: এটা আমার ছেলেকে স্কুলে শিখিয়েছৈ , এটা গাইবার সময় আমার মনে হয় সে মেয়েদের মত করে গায় ; কেন জানি না ।
১০|
০৩ রা জুলাই, ২০১১ বিকাল ৩:৩১
মহাবিশ্ব বলেছেন:
ঘন বরষার টুপটাপ মেঘলা কথন ভালো লাগলো খুব। আকাশ ভেঙে বৃষ্টি, জানালার পাশে প্রিয় বই নিয়ে, হালকা স্বরে প্রিয় গান, প্রিয় মানুষরা, প্রিয় স্মৃতিদের রোমন্থন। জীবনের কিছু মুহুর্ত থেকে যায় এমনটাই উষ্ণতায় মুড়িয়ে রাখা।
আপনার সন্তানদের জন্য বর্ষামেঘের ভালোবাসা রইল।
ভালো থাকবেন মেহবুবা। আনন্দের বৃষ্টি সদাই ঘিরে রাখুক আপনাকে।
০৬ ই জুলাই, ২০১১ বিকাল ৫:২৬
মেহবুবা বলেছেন: কিছূ উষ্ণতার হাতছানি এখনো আছে তাই জীবন নিরানন্দ নয় ।
আর আপনার কথা আলাদা , যে চাইলে ঘাটশিলা যেতে পারে , সূবর্ণরাখার জলধারা ছুয়েঁ বসে থাকতে পারে ।
ভাল থাকবেন আপনিও নির্মল ।
১১|
০৪ ঠা জুলাই, ২০১১ ভোর ৪:০৫
নাআমি বলেছেন: মরুময় শৈশবে বর্ষা, বর্ষাতি এক বিকেল ........কি চমৎকার শিরোনাম সাথে প্রচ্ছদ !! লেখার কথা আর কি বলব !
আর কিছু না দিতে পারি, কিছু অমলিন শৈশবের আনন্দ তো দিতে পারি ; কিছু ভয় কিছু দ্বিধা থাকতে পারে । থাক্ না ।
সব মিলে অসাধারন !!
০৯ ই জুলাই, ২০১১ রাত ১০:১১
মেহবুবা বলেছেন: তার চেয়ে অসাধারন বাচ্চাদের অপার আনন্দে ভেসে যাওয়া ।
কিছুক্ষন আগে ওদের পাপার সাথে হাটতে গেল ( রাতে এর আগে যায় নি ), মহা আনন্দে ছোটাছুটি । কিছুক্ষনের মধ্যে গোমড়া মুখ, বাড়ী ফেরা ।
সবই অসাধারন , নয় কি !
এই যেমন করে কত অপরিচিত জন কতভাবে আপনার ধন, কত কাছের হয়ে যায় ।
১২|
০৪ ঠা জুলাই, ২০১১ রাত ৯:৩৪
ডেইফ বলেছেন:
বৃষ্টি ভেজারে চেয়ে আনন্দের আর কি হতে পারে।
ভাল লাগলো মনের কথাগুলো। ভাল আছেন আশাকরি।
১১ ই জুলাই, ২০১১ সকাল ১০:৩২
মেহবুবা বলেছেন: বৃষ্টিতে ভেজার চেয়ে আনন্দ খুব বেশী নেই ।
কিন্তু, ছাতা যে ভাঙ্গল দুজন , এখন ছাতা কোথায় পাই, তুমি পাঠিয়ে দিও।
ভাল আছি, তুমিও অনেক অনেক ভাল থেকো মন থেকে চাই ।
১৩|
০৫ ই জুলাই, ২০১১ রাত ৯:০৯
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: ঝুম বৃষ্টি অনেকদিন দেখি নাহ!!
১৩ ই জুলাই, ২০১১ রাত ১০:৪৩
মেহবুবা বলেছেন: আফসোস ।
ঝুম বৃষ্টি কত কাঠিন্য ধুয়ে দেয় ।
১৪|
০৬ ই জুলাই, ২০১১ রাত ২:২১
আহসান জামান বলেছেন:
বাহ্ বৃষ্টি, বৃষ্টি দেখার আনন্দটা অন্যরকম ![]()
১৫ ই জুলাই, ২০১১ দুপুর ১:৫৪
মেহবুবা বলেছেন: ঠিক বলেছেন, বৃষ্টি দেখবার চোখ থাকলে সে বৃষ্টি স্পর্শ করে মন । সে আনন্দ অন্যরকম ।
১৫|
১২ ই জুলাই, ২০১১ রাত ১:১৯
শত রুপা বলেছেন:
বর্ষাতি এক বিকেল> দারুন!
২৫ শে জুলাই, ২০১১ রাত ১০:১১
মেহবুবা বলেছেন: তোমার কবিতার মত নয় জানি ।
১৬|
১৯ শে জুলাই, ২০১১ দুপুর ১২:৩৮
জুল ভার্ন বলেছেন: বর্ষা নিয়ে লেখা ভালো লেগেছে।
১৭|
২৪ শে জুলাই, ২০১১ রাত ১১:৫৮
সুরঞ্জনা বলেছেন: আহারে!!!! এখনকার বাচ্চারা আমাদের সেই নির্মল শৈশব চিন্তাই করতে পারবেনা।
আর আমরা চাইলেও কি তাদের নির্মল কিছু দিতে পারি?
বৃষ্টির নির্মলতায় ভিজুক ওরা...
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১১ রাত ১০:৪১
লাবণ্য ও মেঘমালা বলেছেন: ছাদে হলেও তবু বাচ্চারা কিছুটা বৃষ্টির স্পর্শ পাক।
প্রিয় বই টা হাতে নিয়ে বৃষ্টির সময় জানালার পাশে বসা.।.।।আহ, কতদিন সুযোগ পাই না