নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহা ব্লগার

Nobody can be perfect.... I am Nobody

মহা ব্লগার › বিস্তারিত পোস্টঃ

আসুন সকল অপরাজনীতি বর্জিত তরুণদের একটি রাজনীতি গড়ে তুলি। শাহবাগ কে করে তুলি সত্তিকারের তাহেরীর স্কয়ার

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০

জীবনে এত খুশীর একটি দিন আসবে কখনও কল্পনা ও করিনি। আজ আমরা প্রমান করতে পেরেছি আমরা শুধু লাইক কমেন্ট করার নয় প্রয়োজনে মাঠেও নামতে পারি। মুখে নয় দেশের জন্য প্রয়োজনে আমরা ও আর একটি মুক্তি যুদ্ধ করতে পারি। আমাদের মাঝেই আছে লুকিয়ে মাহাথির, গান্ধী, লিংকন। আমরা তরুণ, আমরা সবই পারি। আমাদের দের দিকেই আজ তাকিয়ে আজ সারা দেশবাসী একটু সুবিচার পাওয়ার আশাই। জমাত, লীগ, বি এন পি সবাই আমাদের কে নিয়েই খেলা করে। আমরাই তাদের প্রধান আস্ত্র। ৪২ বছর কেটে গেল কেও কথা রাখিনি। আমরাই পারি দেশকে সত্যিকারের স্বাধীন করতে। জমাত, লীগ, বি এন পি নয় বরং সকল অপরাজনীতি বর্জিত তরুণদের একটি রাজনীতি গড়ে তুলি। শাহবাগ কে করে তুলি সত্তিকারের তাহেরীর স্কয়ার। শাহবাগ থেকেই আমরা আজ সত্যিকারের স্বাধীনতার ডাক দেব। আমরা আর কোনও দলের হাতিয়ার হতে চাই না। আমরা আজ সত্যিকারের একাত্তর এর হাতিয়ার। যাদের গর্জন শুনে সকল দুরনিতিবাজ দের ঘুম হারাম হয়ে যাবে। এই দেশ আমার দেশ। ৩০ লক্ষ শহীদ কারো বাপ, কারো বর এর জন্য হইনি। হয়েছিল দেশটাকে সোনার বাংলা করার জন্য। সেদিনও আমরা তরুণরাই স্বাধীন করেছি এই দেশ। আমরাই পারি কোনও অপশক্তির কাছে মাথা নত না করে দেশটাকে সত্যিকারের স্বাধীন করতে। জানি আমরা এক হলে সমস্ত অপরাজনীতি এক হয়ে যাবে। এত ভেদাভেদ ভুলে তারা অস্তিত্ব রক্ষাই এক হয়ে আমাদের বিরুদ্ধে তাদের হায়েনা বাহিনী লেলিয়ে দিবে। আমরা ভঁয় পাই না। সারা দেশ আজ মুক্তি চাই, সত্যিকারের মুক্তি। সকল সন্ত্রাস, রাজাকার, ধর্ষণ, হত্যা, গুম, লীগ, বি এন পি, জামত থেকে তারা মুক্তি চায়। আমরাই পারি এনে দিতে পারি তাদের সেই মুক্তি। আসুন শাহবাগ থেকেই গড়ে তুলি এমন একটি মুক্তি বাহিনী যারা কারো বাপ, কারো বর এর জন্য নয় বরং দেশের মানুষের জন্য , দেশের উন্নয়ন এর জন্য কাজ করবে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

রোদেলা দুপুর বলেছেন: ঠিক বলছেন। আমাদের আওয়ামীলীগ, বি এন পি, জামাত কাউকেই দরকার নাই। সবাইকেই চেনা শেষ। এখন দরকার পরিবর্তন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

মহা ব্লগার বলেছেন: আসুন সবাই এক হই। একটি পরিবর্তন সত্যিই এখন খুব দরকার

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

আলমগীর_কবির বলেছেন: এই বসন্তে আমরা আপনাদের সাথেই আছি।

Click This Link

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

মহা ব্লগার বলেছেন: লিংক কাজ করে না ভাই

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

এ-বি-সি বলেছেন: ভাই যে কাজে এসেছেন নির্দলীয় ভাবে সেই কাজ করুন।
রাজাকার জামাতের বিরোধীতা করা হয়েছে বলেই এত পাবলিক সাপোর্ট। কিন্তু এর মাধ্যমে আরো কিছু ব্যক্তি তাদের হীন স্বার্থ উদ্ধার করতে চাচ্ছে। যে বিষয়টি আপনার পোস্ট দ্বারা স্পষ্ট।
কথিত আরব স্প্রীং এর মত পশ্চিমাদের কাছে দেশ বিক্রি এই গোষ্ঠীর উদ্দেশ্য। তবে মনে রাখবেন বাংলাদেশকে গলাধকরণ করা এত সহজ হবে না।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০

মহা ব্লগার বলেছেন: কিন্তু এর মাধ্যমে আরো কিছু ব্যক্তি তাদের হীন স্বার্থ উদ্ধার করতে চাচ্ছে। যে বিষয়টি আপনার পোস্ট দ্বারা স্পষ্ট।

কি স্পষ্ট বুজলাম না ভাই। আরব স্প্রীং কারা ভাই, একটু বলবেন কি।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

এ-বি-সি বলেছেন: আমার কথা এমন জটিল নয় যে আপনি বুঝতে পারেননি!
এখানো পাবলিক একাত্বতা ঘোষণা করেছে রাজাকারদের ফাসির জন্য, অন্য কোন উদ্দেশ্য পাবলিকের নেই।
কিন্তু কিছু ব্যক্তি এটাকে ক্ষমতা প্রাপ্তি নগদ কারণ হিসেবে দেখছে।
আমি কখনই আরব স্প্রীং কে সাপোর্ট করি না। কারণ এর দ্বারা মিশর, তিউনিশিয়ার কোন লাভ হয়নি, হয়েছে পশ্চিমাদের। কারণ ঐ দেশগুলোকে অপরিপক্ক তরুনদের হাতে ক্ষমতা দিয়ে তারা তাদের আর্থিক ফায়দা হাসিল করে যাচ্ছে।
বাংলাদেশে অনলাইন জগৎ জমিয়ে ফেসবুক বা ব্লগের মাধ্যমে একইভাবে ঐ গোষ্ঠীর দালালরা এই কাজটি অনেক আগে থেকেই করার চেষ্টা করে ‍যাচ্ছিল। তারা এই বার শাহবাগের গণসমাবেশের নেতৃত্ব নিতে পেরেছে এই মর্মে তারা মনে করছে তারা সেই দিক সফলতার সাথে হাটতে পারবে। কিন্তু বিষয়টি ভুল।
শাহবাগে বিশাল গণসমাবেশের কারণ রাজাকার বিরোধীতা। অন্যকোন উদ্দেশ্য নয়। জনগণ এক হয়েছে রাজাকারদের ফাসির দাবিতে। কিন্তু অন্য গোষ্ঠী তাদের আন্তর্জাতিক স্বার্ধ হাসিলের জন্য এটিকে আরব স্প্রীং এর মত করতে চাচ্ছে। সবার এ ব্যাপারে সচেতন থাকা উচিত।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮

মহা ব্লগার বলেছেন: ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

খুব সাধারন একজন বলেছেন: খবরদার,
উদ্দেশ্য ঘুরাবেন না।


নতুন রাজনৈতিক দল চান?
সাথে আছি। অন্য সময়। অন্য কোথাও।


এখানে উদ্দেশ্য ঘুরলে আল্টিমেটলি মূল উদ্দেশ্য হারিয়ে যাবে।


৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

খুব সাধারন একজন বলেছেন: সবাই কান পেতে শোন!


এটা লীগ-দল-জাপা-বামের আন্দোলন না!
এটা দেশের আন্দোলন।

এখানে রাজনৈতিক দল করার জন্য আসিনি। সরকার পতনের জন্য আসিনি।


কুত্তা মারার শপথে এসেছি। কুত্তার দল বিনাশে এসেছি।

এই লক্ষ্য থেকে সরে আমি আমার টাকায় পোষা পুলিশের সাথে যুদ্ধ করব না।

কুত্তা মারার আন্দোলনে শত্রু বাড়াবো না। শত্রু মাত্র একটা। জাশি।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

রোদেলা দুপুর বলেছেন: আমাদের স্বভাবটাই এইরকম কোন কিছুই আমরা এখন করতে চাই না সব কিছু কালকের জন্য ফেলে রাখতে চাই।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৯

উদাসী স্বপ্ন বলেছেন: একজন কাউকে দাড়াতে হবে। খুব বেশী যোগ্যতা না থাকলেও চলবে। মোটামোটি শিক্ষিত এবং নিজের কথার উপর মূল্য আছে সেরকম সৎ কেউ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.