| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টেলিটক আমাদের ফোন এই শ্লোগান নিয়ে যাত্রা শুরু করলেও আসলেই আমাদের ফোন হতে পারেনি। কিছুদিন পূর্বে দেশি কোম্পানীর মোবাইল ফোন ব্যবহার করব চিন্তা করে টেলিটকের সিম কিনলাম। কিন্তু সমস্যা অনেক। হেল্প লাইনে ফোন করলে কাউকে পাওয়া যায় না। নেটওয়ার্কের সমস্যার কথা এখানে বলব না কারণ সেটা কারিগরী সমস্যা। কিন্তু হেল্প লাইন হলো একটি অপারেটরের প্রাণ। টেলিটকের মিস কল এলার্ট এ্যাকটিভ করেছিলাম কিন্তু কোনদিন কাজ করল না। কিন্তু আমার ব্যালান্স থেকে ১১.৫০ কেটে নিল। এমন সমস্যা কেন। টেলিটকে জব করেন এমন কেউ আছেন যিনি এর সমাধান দিতে পারবেন। কারণ নাম্বার খোলা রাখা একজন মোবাইল গ্রাহকের জন্য অনেক জরুরী। ১২৩৪ ছাড়াও যে দুটো টেলিটক নাম্বার আছে হেল্প লাইনের জন্য সেটাও সবসময় বন্ধ পাওয়া যায়। তাহলে কি আমাদের ফোন কি আমাদের ফোন হবে না?? নাকি সমস্ত টাকা বিদেশি মোবাইল কোম্পানীগুলোকে দিয়ে দিতে তাও আবার ফরেন কারেন্সিতে???
০৪ ঠা এপ্রিল, ২০১২ সকাল ৯:৩৬
মাহফুজইসি বলেছেন: ভাই রেজিষ্ট্রেশন করেছিলাম।
০৪ ঠা এপ্রিল, ২০১২ সকাল ৯:৩৯
মাহফুজইসি বলেছেন: আপনি কি টেলিটকে জব করেন?
২|
০১ লা এপ্রিল, ২০১২ সকাল ১১:১১
সািকল খান বলেছেন: টেলিটকের যাত্রার শুরুতে ৩০০০ টাকা দিয়া ১ দিন ব্যাংকে লাইনে দাঁড়াইয়া সীম কিনেছিলাম ০১৫৫২ দিয়ে যা এখনও আমার প্রধান সীম হিসেবে আছে। পরে ৩০০ টাকা ফেরত পেয়েছিলাম।
যানিনা কেন এত ভুক্তভোগী হইয়াও এই লাইন ব্যবহার করি।
এই কি দেশপ্রেম??
আমার মোবাইলে ২ টা সীম একটিভ থাকলেও প্রধান হিসেবে সবাইকে টেলিটকের নাম্বারই দেই। এবং ভিজিটিং কার্ডে প্রথম নাম্বারটা টেলিটকের দ্বিতীয়টা অন্য অপারেটরের।
টেলিটক কর্তৃপক্ষ অন্য অপারেটররে টাকা দিয়া নিজস্ব লাইনের ত্রুটি রাখে।
৩|
০১ লা এপ্রিল, ২০১২ সকাল ১১:২১
খালি ব্যান খাই বলেছেন: আমিতো গতকালকে আজিব সমস্যায় পড়ছিলাম... টেলিটকের সিমটা খুললেই ৭৫ পয়সা করে কেটে কেটে নিচ্ছিল... যতবার সিম খুলে লাগাই ততবারই টাকা কাটে কোন কারণ খুজে পাচ্ছিলাম না।
গুষ্ঠি কিলাই টেলিটকের
৪|
০১ লা এপ্রিল, ২০১২ সকাল ১১:৩২
মেহদী১০ বলেছেন: টেলিটকের নেট কেউ ইউজ করেন নাকি !!!!!
৬৯০ টাকায় আনলিমিটেডটা কেমন স্পিড পায় কেন জানাবেন
৫|
০১ লা এপ্রিল, ২০১২ দুপুর ১:১৩
টিকলু বলেছেন: ২০০৮ সালের ১ লা জানুয়ারী থেকে এই সিম নয়া কষ্ট পাইতাছি......বিরক্ত হইয়া নতুন রবি সিম নিছি....
৬|
০১ লা এপ্রিল, ২০১২ দুপুর ২:০৯
সািময়া রুপন্তি বলেছেন: আমার টেলিটক কোনো প্রবলেম এখনও করে নাই, তবে বলা যায় না। মিসকল এলার্টের কোনো সমাধান পেলে একটা পোস্ট দিয়েন।
৭|
০১ লা এপ্রিল, ২০১২ বিকাল ৩:২১
েমাহাম্মদ কামরুল হাসান বলেছেন: যারা মিসকল এলাটNever miss another call when your phone is busy or switched off. When the phone is turn on you will get SMS notification. To enjoy this service type REG and send SMS to 2455. Monthly charge Tk. 10 + VAT. To unsubscribe this service write CAN and send SMS to 2455.
০৪ ঠা এপ্রিল, ২০১২ সকাল ৯:৩৭
মাহফুজইসি বলেছেন: এটাতো গ্রামার ভাই। এই গ্রামারে আমি ও এ্যাকটিভ করেছিলাম টাকা গেল কিন্তু কাম হইল না।
৮|
০১ লা এপ্রিল, ২০১২ বিকাল ৩:৪৩
আকাশ মামুন বলেছেন: ঢাকার বাইরে গেলে টাওয়ার না থাকা,চার্জ করতে মছিবত ,কল না ঢুকা ,পরিচিত জননের অভিযোগ সময় মত না ঢুকা ছাড়া কোন সমস্যা নাই ।তবু দেশ কে ভালবাসি
০৪ ঠা এপ্রিল, ২০১২ সকাল ৯:৩৮
মাহফুজইসি বলেছেন: আমিও দেশপ্রেম জাগ্রত কইরা সিম টা কিনছিলাম কিন্তু এখন দেহি সবাই অভিযোগ করে মোবাইল বন্ধ থাকে কেন?
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১২ সকাল ১১:০১
েমাহাম্মদ কামরুল হাসান বলেছেন: আপনার নাম্বারটা দিলে চেষ্টা করে দেখতাম। মিসকল এলার্ট সার্ভিসের জন্য কি আপনি প্রয়োজনীয় রেজিস্টেশন করেছেন?