নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচিন মানব

দৃষ্টির সিমানা ছেড়ে উড়ে যায় চিঠি ইথারে-বিথারে, প্রতিধ্বনিত শব্দ, ফুল, ভালবাসা সৃজনে-মননে। কাল হতে কালান্তরে ছুটে চলা ঊল্কা ক্ষ্ত-বিক্ষ্ত, তবু অধরা স্বাপ্ন-মায়াজাল।

অচিন মানব

দৃষ্টির সিমানা ছেড়ে উড়ে যায় চিঠি ইথারে-বিথারে, প্রতিধ্বনিত শব্দ, ফুল, ভালবাসা সৃজনে-মননে। কাল হতে কালান্তরে ছুটে চলা ঊল্কা ক্ষ্ত-বিক্ষ্ত, তবু অধরা স্বাপ্ন-মায়াজাল।

অচিন মানব › বিস্তারিত পোস্টঃ

Septic poem

৩১ শে মে, ২০১৪ সকাল ৯:৫২

পচনে পচন টানে

পচে যাচ্ছে সব অবলীলায়।

পচে যাচ্ছে ছাত্রের মেধা

অনাকাঙ্খিত প্রশ্নের ফাঁসে।

পচে যাচ্ছে শিক্ষ্ক

তদবীর দৌড়ে।

পচে যাচ্ছে প্রেমিকা

ঊষ্ণ উত্তাপে।

পচে যাচ্ছে প্রেমিক

ভোদকা, ওয়াইন, হুইস্কিতে।

পচে যাচ্ছে র‍্যাব

গুম, খুনে।

পচে যাচ্ছে নাগরিক

অবাক নিস্তব্ধতাই।

পচে যাচ্ছে ভাষা

এফ.এম, বিজ্ঞাপনে।

পচে যাচ্ছে কবি

নির্লজ্জ বাণিজ্যিকতায়।

পচে না শুধু

ফর্মালিনে ডুবা নষ্ট বিবেক।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৪ সকাল ১০:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর

৩১ শে মে, ২০১৪ বিকাল ৩:২৩

অচিন মানব বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.