নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচেনা বালক

পৃথিবীর সবচেয়ে রহস্যময় বস্তু হচ্ছে নিজের মন... সবার আগে নিজের মনকে চিনুন... নিজের মনের কাছে অচেনা থাকবেন না ...

মাহমু৩০৫

www.facebook.com/mahmud305

মাহমু৩০৫ › বিস্তারিত পোস্টঃ

একজন প্লে-গার্ল বলছি

২৩ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:৫৭

ছেলেদের প্রতি ছোটবেলা থেকেই আমার একটা বাজে ধারনা ছিল।আর প্রেম?......রীতিমতো প্রেমবিরোধী গ্রুপের নেত্রী ছিলাম।এটার দুটো কারন......১.আমার এক চাচাতোবোন আমি যখন ক্লাস ফোরে ছিলাম তখন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ২.আর আমার ছোট খালাকে আমার নানা পালিয়ে বিয়ে করার জন্য ত্যাজ্য করেছেন।তবে বন্ধু হিসেবে খারাপ ছিলাম না।তারপরও ক্ষুদ্র এই ২৭ বছরের জীবনে ঘটে গেছে অনেকগুলো ঘটনা।



প্লে-১

মেয়েদের স্কুলে পরলেও প্রাইভেটের কারনে ছেলেদের সাথে ভালই মেশা হতো।আমি প্রেম-বিরোধী হলেও আমার হাসিখুশি মনোভাব,সহজে আপন করে নেয়ার মানসিকতা ছেলেদের কাছে টানত।ছেলেদের সাথে মিশতে কোনকালেই আমার আপত্তি ছিল না।আমাদের পাশের গলির অর্ণব আমার সাথেই প্রাইভেটে যেতো।আমার সাথে কথা বলতে কেমন যেন লজ্জা পেত,চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতো না।এমন সব কাজ করত যা ছিল রীতিমতো হাস্যকর।আমি অবশ্য সবই বুঝতাম।একদিন দেখি আমার ব্যাগে একটা লেখাভর্তি প্যাড...প্রেমের বানীতে ভর্তি।কার কাজ বুঝতে বাকি রইল না।অর্ণবকে অনেক বুঝালাম।তারপরও ও আমাকে রিক্সা করে ঘুরাতো...রহস্যপত্রিকা কিনে দিতো।ওর প্রতি সমবেদনা জানানো ছাড়া কিছুই করার ছিল না আমার।



প্লে-২

এইচএসসি লাইফেও আমার আয়রন-লেডি মানসিকতার জন্য কেউ আমাকে ও পথে ডাকেনি।এরপর ঢাকার একটি স্বনামধন্য মেডিক্যালে ভর্তি হলাম।আমার তরল মানসিকতার জন্য সবার মন জয় করে নিতে বেশি সময় লাগেনি।এরমধ্যে রুশো নামের ধনীর দুলালের মনটা বোধ হয় একটু বেশিই জয় করেছিলাম। সারাটা দিন আমার পিছে পিছে লেগে থাকতো।আমি চাইতাম ওর ভেতর থেকে বন্ধুত্বটা বের করে আনি।কিন্তু ও যেটা করতো সেটা বন্ধুত্বের পর্যায়ে ফেলা যায় না।আমি অন্য বন্ধুদের সাথে কথা বললে মুখ কাল করে বসে থাকতো।একবার ৩দিন জ্বরের জন্য কলেজে না যাওয়ায় ভোর বেলায় আমার বাসায় হাজির হল।বাসায় সবার সামনে এমন সব কথা বলা শুরু করল যে আমি বিব্রতকর অবস্থায় পরে গেলাম।সেদিন ওকে ডেকে ঠাণ্ডামাথায় সব বুঝিয়ে বললাম।



প্লে-৩

থার্ডইয়ারে উঠতেই আরেকপাগলের পাল্লায় পরলাম।ছেলেটা অবশ্য চুপচাপ,আমায় তেমন বিরক্ত করতো না।তবে আমার নোট জোগাড় করে দেয়া,উইকেন্ডে নিজের গাড়িতে বাসায় পৌঁছে দেয়া,কিংবা যে কোন বিপদে ওকেই পাওয়া যেত।ক্লাসের সবাই ভাবতো রনি আমায় পছন্দ করে। রনিও সবার কাছে বলতো যে আমরা ভাল বন্ধু।আমিও ওকে পড়াশুনায় অনেক হেল্প করতাম।একটা সময় ও আমার উপর পুরো নির্ভরশীল হয়ে পরলো।ওর ব্যক্তিগত ব্যাপারেও আমাকে ডিসিশন দিতে হতো।ও কি রঙের শার্ট কিনবে সেটাও আমাকে ঠিক করে দিতে হবে।তাতেও সমস্যা ছিল না...সমস্যা একটাই,সে আমি ছাড়া কারো সাথে মিশত না।আমি বকা দিলে সারাদিন মুখটা হাঁড়ি বানিয়ে রাখতো।ওর ব্যাপারটা আমি বুঝতাম।কিন্তু মুখ ফুটে কিছু না বলায় আমিও কিছু বলিনি।এভাবেই চলে যাচ্ছিল।



প্লে-৪

ফোরথ ইয়ারে আমাদের রেসিডেন্সিয়াল ট্রেনিং এর সময় রাফি নামে আরেকজনের আবির্ভাব হল।আমার সাথে মিষ্টি হেসে কথা বলতো কিন্তু আমার সাথে অন্য কেউ কথা বললেই তার যেন মাথায় আগুন ধরে যেত।আমার সামনে কিছুই করতো না।কিন্তু বন্ধুদের সাথে খুব খারাপ ব্যাবহার করতো।



অতঃপর প্রেম

মেডিক্যালে ফোরথ ইয়ার আর ফাইনাল ইয়ার একসাথে ক্লাস করতে হয়।ফাইনাল ইয়ারের ভাইয়ারা খুব এরগেন্ট টাইপের ছিলেন।এর মধ্যে একটা ভাইয়া খুব চুপচাপ টাইপের ছিলেন।দেখেই মনে হয় মানুষটা কিছুটা রিজার্ভ আর বোকা টাইপের।আমাদের ব্যাচের অনেকেই ভাইয়ার সাথে মজা করতো।ভাইয়াদের ফাইনাল প্রফের আগে আমার বাবা স্ট্রোক করে আমাদের হাসপাতালেই ভর্তি হল।ওই ওয়ার্ডে ভাইয়ার ব্লক পোস্টিং ছিল।ভাইয়া বাবার অনেক খোঁজখবর নিতো।ভাইয়া জানতো না যে উনি আমার বাবা।আমার আব্বা-আম্মা দুইজনেই ভাইয়াকে অনেক পছন্দ করতো।হসপিটাল ছাড়ার দুদিন আগে ভাইয়া জানতে পারল আমার বাবা উনি।এরপর আরও ৩-৪ মাস পার হয়ে গেল।



ভাইয়াকে আমি মাথা থেকে ঝেরে ফেলতে পারলাম না।এই আমি আয়রনলেডি হয়েও নিজের কাছে হার মানতে বাধ্য হলাম।এক ক্লাসমেটের মাধ্যমে ভাইয়াকে প্রপোজ করলাম।ভাইয়া যে মুখের উপর না করে দিবেন তা স্বপ্নেও ভাবিনি।বান্ধবীরা বলল লেগে থাক।ভাইয়া যতদিন কলেজে ছিলেন ততদিন ভাইয়ার পিছু ছাড়িনি।ভাইয়া আমাকে ফিরিয়ে দেবার কিছুদিন পর ফোন নম্বর জোগাড় করে মেসেজ দিতাম।প্রথম দিকে উনি আমার সাথে মিশতেই চাইতেন না।একসময় ফোনে কথা শুরু হল,ফেসবুকে ঘণ্টার পর ঘণ্টা চ্যাট হতো।কিছুদিন পর একসাথে ঘুরতেও গেলাম।ভেবেছিলাম বরফ বুঝি গলতে শুরু করেছে।কিন্তু এতো ঘনিষ্ঠতার পরও উনি ওনার অবস্থান থেকে একবিন্দু সরে আসেননি।ওনার যদি অন্য কারো সাথে রিলেশন থাকতো তাহলেও নিজেকে শান্তনা দিতাম।আশ্চর্য রকমের নিষ্ঠুর মানুষটাকে কেনো যে ভালবাসতে গেলাম।সবসময় ভাবতাম কারো সাথে প্রেমে জড়াবো না।তাই বলে প্রেমের প্রতি বিন্দুমাত্র কম শ্রদ্ধা ছিল না।প্রেমকে স্বর্গীয়ই ভাবতাম।



কম্বাইন্ড প্লে

ভাইয়ার মনোভাব বুঝতে পেরে নিজেকে গুটিয়ে নিলাম।এতদিন প্রেমের প্রতি আমার যে শ্রদ্ধা ছিল তা হারিয়ে ফেললাম।এতো ভালোমানুষ থেকে কি হবে।মানুষটাকে ঘৃণা করা শুরু করলাম।সবসময় বুকের মধ্যে চেপে থাকা কান্নাটা দূর করতে সব ছেলের সাথে এমন ভাব করলাম তাদের আমি অনেক ফিল করি।মানুষের ভিড়ে নিজেকে মগ্ন রেখে ওই মায়াবিহীন নিষ্ঠুর মানুষটাকে ভুলে যাবার চেষ্টা করলাম।আমার সারাটা দিন কেটে যেতো রুশো,রাফি আর রনির সাথেই।মাঝে মাঝে এমন হতো সকালে নাস্তা হতো রনির সাথে,দুপুরে লাঞ্চ রাফির সাথে আর সন্ধার নাস্তা রুশোর সাথে।প্রচণ্ড হতাশায় নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম।সবাই আমাকে খুশি রাখতে চাইতো কিন্তু রাফিটা ছিল বড্ড ছেলেমানুষ।আমাকে সবসময়ই একা পেতে চাইতো।একবার আমি মামার বাসায় বেড়াতে গেলাম।পরের দিন বিকালেই দেখি রাফি হাজির।আধা ঘণ্টা পর রুশো আসাতে রাফি এমন সিন ক্রিয়েট করলো তা আমি কল্পনাও করিনি।আমার জন্য তিনজনের মধ্যেই সম্পর্কের টানাপড়েন শুরু হল।বাধ্য হয়েই নিজেকে সরিয়ে নিলাম।



ভার্চুয়াল প্লে

ইন্টারনির সময়ও এতো ব্যস্ততার মাঝেও পাষাণটাকে মন থেকে মুছে ফেলতে পারলাম না।যেই আমি সবাইকে মাতিয়ে রাখতাম সেই আমি নিজের মধ্যেই নিজেকে হারিয়ে ফেললাম।কারো সঙ্গই ভাল লাগতো না।আস্তে আস্তে রাফি,রুশো রনিও একসময় নিজেকে সরিয়ে নিল।তখন নিজেকে ভার্চুয়াল জগতে নিয়ে গেলাম।ইয়াহু মেসেঞ্জার,ফেসবুক চ্যাটিং এ নতুন বন্ধুদের সাথে সময় কাটাতে লাগালাম।একজন প্লে-বয় যা করে আমি মেয়ে হয়ে তা করতে লাগলাম।প্লে-গার্ল বলতে কোন শব্দ অক্সফোর্ড ডিকশনারিতে নেই।থাকলে বোধহয় আমাকে প্লে-গার্ল বলা যেতো।মাঝে মাঝে ভাবি...এই আমি এমনতো ছিলাম না।ওই নিষ্ঠুর মানুষটা আমাকে অবজ্ঞা করে এই হৃদয়টা কুড়ে কুড়ে খেয়েছে।এই একটা মানুষের জন্যই কোন কাজে আগ্রহ পাই না।হতাশা আমাকে চারদিক থেকে ঘিরে ধরেছে।



সত্যিকার প্লে-গার্ল

২ বছর আগে এএমসি পরিক্ষা দিয়ে অস্ট্রেলিয়া এসেছি।সারাদিন কাজের চাপে নিজেকেই সময় দিতে পারিনা।এখনো বিয়ে করিনি বলে আশেপাশে প্লে-বয়দের ঘুরাঘুরি লেগেই থাকে।আমিও ওদের সময় দেই।নিজেকে তখন যথার্থ প্লে-গার্ল মনে হয়।মাঝে মাঝে প্রবাসী মুরব্বীরা বিয়ে নিয়ে আসেন।আমি শুনে শুধু নীরব হাসি হেসে যাই।এইজীবনে একজনেরই শুধু অধিকার ছিল আমাকে স্পর্শ করার।এই আমাকে স্পর্শ করার অধিকার আমি আর কাউকেই দেব না।



ভাইয়া সাগর খুব ভালবাসে।হয়তো নিজের নাম সাগর বলেই।আমি যে ফ্ল্যাটটায় থাকি তার জানালা দিয়ে সাগর দেখা যায়।প্রতিটা রবিবারে নিজেকে সময় দেবার মত একটু সময় খুজে পাই।ওইদিন দখিনের জানালা খুলে চুল ছেড়ে সাগরের দিকে তাকিয়ে থাকি।সাগর দেখলেই মনটা আমার ভাল হয়ে যায়...আনমনে হেসে উঠি।যখন আমার চোখগুলো সাগরের নীলদিগন্তে হারিয়ে যায় তখন মনে হয় এই নীলদিগন্ত তো আমার একা দেখার কথা ছিল না...... কি দোষ ছিল আমার জানি না...তবুও মনে হয় মানুষটার কাছে ছুটে যাই।আমার স্মিত হাসিটা ডুকরে কান্নার সাথে মিশে যায়.... অবাধ্য চোখগুলো যে আমার কথা শুনে না...কান্না গুলো দলা পাকিয়ে গলায় আটকে যায়



সাগর এখন আমার কাছ থেকে হাজার মাইল দূরে।ও হয়তো জানেনা আমি কেমন আছি।কিন্তু তাকে আমি সেই প্রথম দিনের মতই ভালবাসি।আমার ভালবাসা নীরব থেকে গেলেও আমার দুঃখ নেই।সাগর তুমি অনেক ভাল থেকো...অনেক...অনেক... আমি যে তোমাকে ভালবাসতেই ভালবাসি...

মন্তব্য ১১৬ টি রেটিং +৪১/-০

মন্তব্য (১১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:০৮

রিফাত হোসেন বলেছেন: +

২| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:১১

অণুজীব বলেছেন: অনেক দিন পর খুব ভালো একটা গল্প পড়লাম

০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫১

মাহমু৩০৫ বলেছেন: ধন্যবাদ

৩| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:১৩

প্রিতমখুশি বলেছেন: সুন্দর লিখেছেন।
ধন্যবাদ।
তবে, একটা প্রশ্ন, আপনি লিখেছেন 'অচেনা বালক' #:-S #:-S #:-S

০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৩

মাহমু৩০৫ বলেছেন: অচেনা বালক কি মেয়েদের গল্প লিখতে পারে না ? গল্প পড়ার জন্য ধন্যবাদ

৪| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:১৩

মাথাল বলেছেন: শুনলাম আপনার গল্প,
কিন্তু আপনার প্লে ১,২,৩,৪ এর ব্যাপারে শুধু একজনের মুখ থেকে শুনে কিছু বলাটা ঠিক হবে না।

৫| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:১৬

মহসিন৭১ বলেছেন: হুম, ভাল লিখেছেন। ধন্যবাদ

০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৩

মাহমু৩০৫ বলেছেন: ধন্যবাদ

৬| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:১৭

ছন্দহীন আরিফ বলেছেন: গল্পটি পড়ে ভালো লাগল.....আপনার ফেইসবুক লিংক টা দিলে আপনার সাথে কানেক্টেড থাকতে পারতাম । আরো গল্প পড়ার সুযোগ পেতাম ।

৭| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:১৭

ছন্দহীন আরিফ বলেছেন: গল্পটি পড়ে ভালো লাগল.....আপনার ফেইসবুক লিংক টা দিলে আপনার সাথে কানেক্টেড থাকতে পারতাম । আরো গল্প পড়ার সুযোগ পেতাম ।

০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৬

মাহমু৩০৫ বলেছেন: https://www.facebook.com/mahmud305

৮| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:১৯

হ্যাজাক বলেছেন: প্লে গার্লটাকে ভালো লাগলো।

৯| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:২০

আব্দুল্লাহ নাটোর বলেছেন: পড়লুম

১০| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:২২

রায়হান কবীর বলেছেন: if there is true love, then you will continue loving her even she calls your name. this is true love.

১১| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:২৬

হিমু্_017 বলেছেন: আমার স্মিত হাসিটা ডুকরে কান্নার সাথে মিশে যায়.... অবাধ্য চোখগুলো যে আমার কথা শুনে না...কান্না গুলো দলা পাকিয়ে গলায় আটকে যায় :( :( :(

১২| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:২৮

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর লিখসেন, ভাল্লাগসে পড়ে
লিখাটা ২-৩ বার আসছে ||

০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ৯:২৪

মাহমু৩০৫ বলেছেন: ধন্যবাদ।দুতিনবার আসার ব্যাপারটা সংস্কার করা হয়েছে।

১৩| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩৩

সেচ্ছাসেবক বলেছেন: রায়হান কবীর বলেছেন: if there is true love, then you will continue loving her even she calls your name. this is true love.


/:) X( X((


don't talk bulshit man ... there is nothing like "true love" ...

১৪| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪১

অপু তানভীর বলেছেন: কেবলই কি গল্প এটা ??
বাস্তব জীবন হলে বড় কষ্টে আছেন দেখছি !! ভালবাসার মানুষের কাছ থেকে দুরে থাকার মত কষ্ট পৃথিবীতে আর কিছু নাই :(:(:(

১৫| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪১

দহন আহমেদ বলেছেন: +++++++++


হৃদয়ে তোলপাড় জাগানো লেখা !!!! /:) /:) /:)

১৬| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪৩

চিন্তা দানব বলেছেন: ভালো লাগলো

১৭| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪৩

চিন্তা দানব বলেছেন: ভালো লাগলো

১৮| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪৮

জাহিদ নীল আকাশ বলেছেন: কিছু মনে নিবেন না একটা কথা বলি, আপনার চরিত্র ভালো না। নিজেকে সংশোধনের চেষ্টা করুন।

১৯| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:০২

*কুনোব্যাঙ* বলেছেন: সুন্দর গল্প


+ + + + + +

২০| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:০৩

আদরসারািদন বলেছেন: জাহিদ নীল আকাশ বলেছেন: কিছু মনে নিবেন না একটা কথা বলি, আপনার চরিত্র ভালো না। নিজেকে সংশোধনের চেষ্টা করুন। কেনো ভাই? খারাপটা কোন জায়গায়?

২১| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:০৩

মাহমু৩০৫ বলেছেন: https://www.facebook.com/mahmud305 @ ছন্দহীন আরিফ

২২| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:০৩

তাসনিয়া বলেছেন: অপু তানভীর বলেছেন- ভালবাসার মানুষের কাছ থেকে দুরে থাকার মত কষ্ট পৃথিবীতে আর কিছু নাই .

কথা সত্য।

২৩| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:০৪

আমি গাঙচিল বলেছেন: গল্পটা পড়ে কেমন জানি লাগলো।আপনার জন্য শুভ কামনা থাকলো

২৪| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:০৫

নুর ফ্য়জুর রেজা বলেছেন: গল্পটা কেমন জানি লাগল !! বুঝলাম না। তবে মানুষ কখনও একা থাকতে পারে না। একদিন না একদিন "প্লে-গার্ল" মনের মানুষ খুঁজে পাবেই।

২৫| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:০৮

মহাজাগতিক পাগল বলেছেন: :-& ভাষা হারিয়ে ফেলার মত গল্প । প্রিয় তে নিতে বাধ্য হলাম ।

২৬| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:০৮

মহাজাগতিক পাগল বলেছেন: :-& ভাষা হারিয়ে ফেলার মত গল্প । প্রিয় তে নিতে বাধ্য হলাম ।

২৭| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:৩৩

সাককাম জিতু বলেছেন: :(

২৮| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:৪৫

নীলকণ্ঠী বলেছেন: +++

২৯| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:৪৬

রাফসান আরিফ বলেছেন: গল্প টা কি সত্যি? না কি শুধুই গল্প?

৩০| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:৪৮

নীলকণ্ঠী বলেছেন: গল্পটা খুব চেনা লাগছে। আরেকটু হলে মনে হচ্ছিল এটা আমার কাহিনী নাতো।
সত্যি ভাল লেগেছে।

৩১| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:৫৬

পরীবানু বলেছেন: ওহ, অসাধারন........................................................

৩২| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:৫৮

আবু মান্নাফ খান বলেছেন: তবুও পথ চলতে হয়। মানুষ আমরা তাই অনুভূতি গুলোকে ঝেরে ফেলতে পারি না।
আর আপনার মতও সবাই এত সুন্দর করে ভাবতে পারে না, লেখাটিও অসাধারন।

শুভ কামনা আপনার জন্য

৩৩| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:৫৯

খাজুইরা আলাপ বলেছেন: ভালো লিখেছেন +++

৩৪| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:১০

আমি সাথী বলেছেন: হোট এ গোলপ ।

৩৫| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:৩৪

কে এম শিহাব উদ্দিন বলেছেন: কাহিনী শুনে পুরা টাশকিত।
তবে একটা জিনিস চিন্তা করে দেইখেন।
আপনি তো অনেক ছেলের ইমোশান নিয়েই মজা করছেন।
যেমন বলছেন,"আমার সাথে কথা বলতে কেমন যেন লজ্জা পেত,চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতো না।এমন সব কাজ করত যা ছিল রীতিমতো হাস্যকর"
"ও কি রঙের শার্ট কিনবে সেটাও আমাকে ঠিক করে দিতে হবে।তাতেও সমস্যা ছিল না...সমস্যা একটাই,সে আমি ছাড়া কারো সাথে মিশত না।আমি বকা দিলে সারাদিন মুখটা হাঁড়ি বানিয়ে রাখতো।ওর ব্যাপারটা আমি বুঝতাম।কিন্তু মুখ ফুটে কিছু না বলায় আমিও কিছু বলিনি।এভাবেই চলে যাচ্ছিল।"
.
এই ছেলেগুলোও হয়ত আপনাকে ঐভাবেই ভালোবাসত।
আপনি কেয়ারই করেন নাই।
আসলে আপনি যাই মনে করেন আপু, সত্যি কথা বলতে কি, প্রথম কয়েকটা ঘটনা পড়েই এত মেজাজ খারাপ হইছে যে , চাচ্ছিলাম আপনি একটা শিক্ষা পান।
/:) /:) /:) /:) /:)
অনেকেই তেলাচ্ছে আর আমি সত্য বললাম।এই যা।
আর গল্প হলে লেখাটা অনেক সুন্দর হইছে।
লাইক দিলাম। :):):)

৩৬| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:৩৬

রায়হান কবীর বলেছেন: @সেচ্ছাসেবক

There still exists true love. It might be rare but true love still exists.

৩৭| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:৪৭

বব উইলসন বলেছেন: ........... ভালোবাসা কোনদিনই একতরফা হয়না.......... আর যদি এটা জেনেও কেউ তার জীবনটা এভাইবেই পার করে দেয়, তবে তা হবে বোকামী। কোন না কোন বিষয়, ভালোলাগা, মন্দলাগা অথবা একে অপরের প্রতি বিশ্বাস বা প্রত্যাশা/প্রাপ্তির অভাব রয়েই গেছে, সুতরাং ..... আর কোন হতাশা জীবন নয় ........ |-)

৩৮| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:৫১

মুর্দা ফকির বলেছেন: অনেক ভালো লিখছেন.।


৩৯| ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:৫৬

শার্লক বলেছেন: হুম।

৪০| ২৩ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:০১

সাজেদুল 74 বলেছেন: ম্যালা দিন পরে একটা ভাল গপ্প ফড়লাম ।

৪১| ২৩ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:০৬

মাজহারুলসাগর বলেছেন: ভালো ,,,,,,,,,,,,,,,,,,অনেক ভালো ।

৪২| ২৩ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:০৮

মাসুদ হাসান_২৯ বলেছেন: আপনার গল্প ভাল লেগেছে।তবে গল্পেই ভাল,বাস্তবে এমন না হওয়াই ভাল। :P

৪৩| ২৩ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:১১

নীল বৃক্ষ বলেছেন: খুব সুন্দর একটি পোস্ট, ভবিষ্যতে আরও ভাল কিছুর প্রত্যাশা রইলো।

৪৪| ২৩ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:১২

হানযালা বলেছেন: মনেই হয়না গল্প। এর মজাটা এখানেই।

৪৫| ২৩ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:১৮

বিলাতী পোলা বলেছেন: খুব ভালো লাগলো পড়ে।

৪৬| ২৩ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:১৮

বোকা ছেলে বলেছেন: এমনওতো হতে পারে তুমি যাকে ভালোবেসেছিলো তার মেয়েদের প্রতি কোন আকর্সন নাই আপু :!> ওর সাথে যোগাযোগের ঠিকানাটা দেবে নাকি :!>

৪৭| ২৩ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫০

নক্ষত্রের নীল বলেছেন: গল্পটা আগে বোধহয় ফেবুর একটা পেজ এ পড়েছিলাম . ভাল লাগার মত গল্প .।।

৪৮| ২৩ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:০৭

কর্নের পুনর্জন্ম বলেছেন: গল্পটা চমৎকার..............ঝরঝরে।

৪৯| ২৩ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:১১

আলোর মাঝি বলেছেন: সুন্দর লিখেছেন। ভালো লাগলো।

৫০| ২৩ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:২২

শরতের আকাশ বলেছেন: গল্পটা মেয়েদের পড়া উচিত।

৫১| ২৩ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:২৩

তাবন বলেছেন: সেইতো পুরান প্যাচাল...
যে তোমারে বাসে ভাল করো তারে অবহেলা....
যে করে অবহেলা বাসো তারে ভাল...
মানুষ তো এমনই...

৫২| ২৩ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:২৯

প্রকৌশলী আতিক বলেছেন: জীবনে সুখি হতে হলে এটা একটা অন্তরায়, যে স্ট্রেটেজি আপনি ফলো করেছেন। আই ফিল ইট। একচুয়ালি, এটা আপনার দোষ না, এই টাইপের একটা ক্যারেক্টার আছে যেটা সবদেশেই দেখা যায়।

৫৩| ২৩ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:৩৭

ডিউরডান্ট ডি শিমুল বলেছেন:
টাচিং

বাস্তব অনুভূতি। অনেকের জীবনেই এইধরনের অভিজ্ঞতা আসে। প্রেম ভালোবাসাকে যারা দূরে সরিয়ে রাখতে চায় অজান্তে তারাই বেশী রিস্পেক্ট করে ফেলে। এবসেন্ট মাইন্ডে কাউকে ধরে গেলেই সর্বনাশ। ইন্ট্রোভার্ট মেন্টালিটির কারণে আর কাউকে সেখানে আনাও হয়না।


তবু কামনা, জীবনের প্রয়োজনে বাঁধ ভাঙ্গুক।
প্লাস +++

৫৪| ২৩ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:৩৭

ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: অনেক দিন পর খুব ভালো একটা গল্প পড়লাম । অনেক ভাল লাগছে । :)

৫৫| ২৩ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪৮

ভুত. বলেছেন: অনেক দিন পর ব্লগে আসলাম আর এসেই অনেক ভাল একটা লেখা পড়লাম। অনেক ভাল লাগল :)

৫৬| ২৩ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:৫০

বিকেল বলেছেন: সুন্দর, কিন্তু ভয়াবহ সুন্দর গল্প। আশা করি বাস্তব জীবনে এর সাথে কোন মিল নেই আপনার ।

৫৭| ২৩ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:৫৬

দানবিক রাক্ষস বলেছেন: +++

৫৮| ২৩ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:০০

সােরায়ারমামুন বলেছেন: ৯৫% নর-নারী ভালোবাসা কি তা বোঝেনা ! কেউ চরম বাস্তব বাদি, কেউ ভিষন আবেগী। তবে ভালোবাসা পুরো বিষয়টাই একটা আবেগের ঘূর্নীঝর ছাড়া আর কি হতে পারে ???????

ভালোবাসা কি সেটা এখন আপনার চাইতে আর ভালো কে বলতে পারবে বলেন ? এই শিক্ষাটা আপনি নিজে নিজে নিলেন। কেউ আপনাকে ধরে বেধে আপনাকে দিতে পারতো না এমনকি পারেওনি।

যাই হোক, সত্যিকারের প্রেমীকা হয়ে পৃথিবীর বুকে ঘুড়ে বেড়ানোটা চমৎকার ফিলিংসের ব্যাপার !! আসাকরি আপনার ফেলে আসা বন্ধরা আপনাকে বুঝতে পারবে...আসলে আপনি কি ? যদি কোন দিন সৎ সাহসী হয়ে উঠতে পারেন তাদের কাছে ক্ষমা চেয়ে নেবেন....কারন প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখি প্রতিক্রিয়া থাকে....এটা প্রকৃতির নিয়ম।

আমার জীবনে এই প্রথম কোন মেয়েকে দেখলাম নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে....
অন্ধকার থেকে আলোকিত পথে ফিরে আসার জন্য পৃথীবির সব প্রেমিকের পক্ষ থেকে আপনার প্রতি সামান্য করুনা সমর্পন করছি.... :#>

৫৯| ২৩ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:০৪

অরূপ অভিলাষী বলেছেন: অসাধারন লেগেছে,
মন ছুঁয়ে গেছে

৬০| ২৩ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:০৭

ঢাকা শহর বলেছেন: খুব ভালো লাগল তবে সত্য না হোক মিথ্যা হলেও গল্প.............. ধন্যবাদ। :>

৬১| ২৩ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:১৩

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: :)

৬২| ২৩ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:৪৬

কৈশর বলেছেন: হেঃ হেঃ হেঃ !!!

৬৩| ২৩ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫৪

ব্লাক উড বলেছেন: খাশা লিখেছেন :) :)

৬৪| ২৩ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৫

রানা িসরাজুল বলেছেন: i have doubt about your story...............

৬৫| ২৩ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৬

রানা িসরাজুল বলেছেন: but nice...................

৬৬| ২৩ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৩

পথেরসাথী বলেছেন: খুব ভালো লাগলো।গল্পটা অনেক গুছানো ও সুন্দর।

৬৭| ২৩ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৪

লেখাজোকা শামীম বলেছেন: বাস্তব এবং সুন্দর গল্প। ভালো লাগল।

৬৮| ২৩ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৮

ধরণীর অতিথি বলেছেন: Je apnar jonno 1bindu chokher jol feleni apni tar jonno 1 shindhu chokher jol nosto korsen r jara apnar jonno shoto shoto shindhu chokher jol fello tader jonno apni 1 bindu chokher jol o fellen na!!! Bah chomotkar apnar valobasa!!! Asole valobasha ki jinish apni ta bujhen e na!!!

৬৯| ২৩ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫০

সৌমিক আহমেদ জিসান বলেছেন:
যে এইটা লিখসে, সে ছেলেগুলিরে নির্ঘাত ঘুরাইসে আর এখন নিজের আকামটা justify করার জন্য যা খুশি লিখসে।
"আমি চাইতাম ওর ভেতর থেকে বন্ধুত্বটা বের করে আনি।কিন্তু ও যেটা করতো সেটা বন্ধুত্বের পর্যায়ে ফেলা যায় না।"
ও রিয়েলি? বন্ধুর কি অভাব পড়সিল? একটা ছেলে প্রেম করতে চাওয়ার পর তার ভিতর থেকে বন্ধুকে বাইর করে আনে ক্যামনে exactly?

"আধা ঘণ্টা পর রুশো আসাতে রাফি এমন সিন ক্রিয়েট করলো তা আমি কল্পনাও করিনি" > মানে একজন জানত না যে অন্যজনের সাথেও সময় কাটায়। বন্ধুই যদি হবে লুকাইসে ক্যান যে সে অন্যদের সাথেও ঘুরে?

"এইজীবনে একজনেরই শুধু অধিকার ছিল আমাকে স্পর্শ করার।এই আমাকে স্পর্শ করার অধিকার আমি আর কাউকেই দেব না।"
মারহাবা!! ২৭ বছর এতগুলা ছেলের সাথে কাটানোর পর, অস্ট্রেলিয়ান প্লেবয়রা পিছে ঘুরে এবং তাদের 'সময় দেবার' পর এখন সে untouchable virgin mary!!
সুবহানাল্লাহ।

আর কিছু freak আছে যারা নিজেদের slut গিরির পেছনে excuse হিসাবে একটা ব্যর্থ প্রেমকে টানে, যেটা আদৌ প্রেমও হয়ত ছিলনা, অথবা পুরাটাই কাল্পনিক।
এবং উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এদের, এরা দাবী করে এরা নাকি প্রেম-বিরোধী ছিল সবসময়।
প্রেম-বিরোধী মানুষ প্রেমে পড়সে শুনলে প্রেমটাকে অনেক মহিমান্বিত মনে হয়।
এই ছোট্ট জীবনে একাধিকবার এমন মানুষ (mostly girls) দেখার সুযোগ হইসে। সবাই নিজেকে barney ভাবতে চায়... :(

And I don't mind anyone being promiscuous. you're not a slut if you do what you do confidently and without hurting anybody and if you have the guts to admit it.

excuse my ranting. :) :P

৭০| ২৩ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫২

আশাদুজ্জামান রােসল বলেছেন: ++++++++++++++++++++

৭১| ২৩ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৬

যাযাবরমন বলেছেন: কঠিন প্রেমের কাব্য

৭২| ২৩ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৩

পাখা বলেছেন:
এক সময় একটা .... পড়ে ছিলাম...
when you love some-one.. set him free
if he come back .... he was yours...
if he dose not come's back....he never was!!!!

ইহা পরিক্ষিত...
Take care....
পোস্টে +++.
..

৭৩| ২৩ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫০

ফুরব বলেছেন: প্রেম অমর হোক। |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-)

৭৪| ২৩ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৩৯

ধ্রুব অন্যকোথাও বলেছেন: সবাইরে ঠেস দিলো নিজে খাবে না?এটা হয়?
:P :P
লেখনভঙ্গি ভালোই

৭৫| ২৩ শে নভেম্বর, ২০১২ রাত ৯:০৮

রাজকুট বলেছেন: বারবার অনেককে হতাশ করায় হয়ত প্রকৃতির নিয়মে আপনিও যাকে ভালবেসেছেন তার কাছ থেকে হতাশাই পেয়েছেন ।

৭৬| ২৩ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৩২

বিপ্লব৯৮৪২ বলেছেন: পদ্মা নদীর মাঝি উপন্যাসে নির্বোধ কুবের মাঝি হেঁড়ে গলায় একটি গান গায়- যে যাহারে ভালোবাসে, সে তাহারে পায় না......

৭৭| ২৩ শে নভেম্বর, ২০১২ রাত ১০:০২

ক্যাম্পডেভিড ৯৯ বলেছেন: ঠাডা পড়া ভালবাসা !

৭৮| ২৩ শে নভেম্বর, ২০১২ রাত ১০:১৭

ঘোর ছাড়া এক সুখি ছেলে বলেছেন: এইজীবনে একজনেরই শুধু অধিকার ছিল আমাকে স্পর্শ করার।এই আমাকে স্পর্শ করার অধিকার আমি আর কাউকেই দেব না ......................................১কি ঘাটের মাঝি আচ্ছা কিচ্ছা কাহিনী কি সত্য নাকি গল্প .......................................++++++

৭৯| ২৩ শে নভেম্বর, ২০১২ রাত ১০:২৭

পাগলা আজিজ বলেছেন: বালক হইয়া আপনি গার্ল হইলেন ক্যামনে বুঝলাম না। মাহমুদ ভাই ভাল হইয়া যান।

৮০| ২৩ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৪১

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: চমৎকার লাগলো... সুন্দর লিখেছেন ভাই... :)

৮১| ২৩ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৪৯

দ্যা ডার্ক নাইট বলেছেন: সুন্দর। :) :)

৮২| ২৩ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৫৯

িজৎ বলেছেন: B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-)
যা চাই কেন তা পাই না
:(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((
যা পাই কেন তা চাই না B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

বি দ্র ঃ মেয়েটি আররন গার্ল তাই প্রথম এ পেম কি তা বুঝে নাই।
কিন্তু ঠিক ই অবশেষে প্রেম রোগ এ ভুগছে।
মজা পাইলাম বাঁট কাউকে কষ্ট দিলে , সেই কষ্ট নিজেকেও ১দিন পাইতে হয়, এটাই নিয়ম।

গল্প এর জন্য প্লে গার্ল অ্যান্ড আয়রন লেডি কে ধইন্না পাতা। =p~ =p~ =p~ =p~ B-)) B-)) ;)

৮৩| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ১২:১২

কয়েস সামী বলেছেন: namkoron emon j j keu pora start korbe. porte suru korle mone korbe dekhi na sheshta ki hoy. style valo.

৮৪| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ১২:১৬

নিয়েল ( হিমু ) বলেছেন: প্লাস

৮৫| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ১২:৩৩

সহিদুল আলম বলেছেন: প্রেমের মধ্যে বেঁচে থাকা স্বর্গীয় তো বটেই
এমন ঘটনা সব সময় নয় মাঝে মাঝে ঘটেই
বুকের মধ্যে পুষে রাখা, সবার মাঝে একলা থাকা
সবাই কি আর পারে!
বুঝবে কি সে কোনদিনও
পাওনি তুমি যারে…

অনেক ভালো লিখেছেন… সাগরের মধ্যে হারিয়ে গেলে আমরা এমন লেখা কোথায় পেতাম !!!

৮৬| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ১২:৪৫

চায়নাবুড়া১৮ বলেছেন: মি বুরা মানুষ ,এখনকার ভালবাসা বুঝি না । আমাদের জবানা ছিল একরকম আর এখন আরেক রকম, তবে আমার মনে হয়, এইটা শ্রেফ গল্প, বাস্তবে তৃতীয় / চতুর্থ জনের পর এমন ভালবাসা (ভাললাগা) কেমন জেন মিলাইতে পারতাছি না , হয়তো ভাইয়াই তোমার প্রথম ভালবাসা, যাহা কইতে একটু আমেরত্তি বানাইতে হইল । প্রথম ভালবাসায় অপূর্ণতা থাক্লে মাথায় এমন গল্প আসে । জাউজ্ঞা, আমার কথায় কষ্ট পাইলে ক্ষেমা দিয়েন । সরি ক্ষমা কইরেন । কারন প্রথম ভালোবাসাই মানুষকে ''ভাবায়'' সময় অসময়ে ।

৮৭| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ১২:৫১

রক্ত গরম বলেছেন: রাফি,রুশো রনির গল্পও হয়তো এমন।
হয়তো সাগর সাহেব আপনারই মতো প্রেম বিদ্বেষী।
আর সব প্রেম স্বর্গ থেকে আসে না ।

৮৮| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ১:৫৫

নীরব নিলয় বলেছেন: নীরব নিলয় এখানে নীরব থাকল। :|

৮৯| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ২:২১

পাড়ার মেঝ ভাই বলেছেন: অনেক দিন পর খুব ভালো একটা গল্প পড়লাম :)

৯০| ২৪ শে নভেম্বর, ২০১২ সকাল ৭:৩৩

অনিক সি বলেছেন: মাইন্ড টাচিং :) :)
অনেক সুন্দর লিখেছেন।

৯১| ২৪ শে নভেম্বর, ২০১২ সকাল ৭:৫১

নির্জন দ্বীপ বলেছেন: সুন্দর লেখাটি উপহার দেয়ার জন্য অনেক ধন্যবাদ।

৯২| ২৪ শে নভেম্বর, ২০১২ সকাল ৯:০৮

মাহমু৩০৫ বলেছেন: সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে গল্পটা পড়ে ,মন্তব্য করার জন্য।:):):)

৯৩| ২৪ শে নভেম্বর, ২০১২ সকাল ৯:৩২

জামান৯৩২২ বলেছেন: অনেক দিন পর খুব ভালো একটা গল্প পড়লাম

৯৪| ২৪ শে নভেম্বর, ২০১২ সকাল ১০:০৭

রাখালছেল০০৭ বলেছেন: আপনার গল্প ভাল লেগেছ.........ধন্যবাদ

৯৫| ২৪ শে নভেম্বর, ২০১২ সকাল ১০:১৪

নিনিতা নাতানিয়েল বলেছেন: অনেক মানুষ আছে যারা নিজের কষ্ট সহ্য করতে না পেড়ে অন্যকে কষ্ট দিয়ে নিজের কষ্টটা ভুলে থাকতে চায়, বা কষ্টটা কমাতে চায় , অন্নের উপর প্রতিশোধ নিয়ে । এটা একধরনের মানসিক অসুস্থতা । এদের দোষ দেয়া যায়না।

আপনার গল্পের চরিত্র টিও সেরকম একটি মানসিক ভাবে অসুস্থ মেয়ের গল্প । আমার দৃষ্টিতে সে মোটেও দোষী না ।

পোস্টে ++++++++++++++++++++++++++++

৯৬| ২৪ শে নভেম্বর, ২০১২ সকাল ১০:৩৫

মনসুর-উল-হাকিম বলেছেন: সবই ভাগ্য - কারো জন্য দুর্ভাগ্য, কারো জন্যবা সৌভাগ্য !!

৯৭| ২৪ শে নভেম্বর, ২০১২ সকাল ১০:৫৭

রোদ্র রশিদ বলেছেন: অনেক ভালো লিখেছেন, মন্তব্য না লিখলে অন্যায় হত।

৯৮| ২৪ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:০৫

রানা০৯ বলেছেন: সৌমিক আহমেদ জিসান বলেছেন:
যে এইটা লিখসে, সে ছেলেগুলিরে নির্ঘাত ঘুরাইসে আর এখন নিজের আকামটা justify করার জন্য যা খুশি লিখসে।
"আমি চাইতাম ওর ভেতর থেকে বন্ধুত্বটা বের করে আনি।কিন্তু ও যেটা করতো সেটা বন্ধুত্বের পর্যায়ে ফেলা যায় না।"
ও রিয়েলি? বন্ধুর কি অভাব পড়সিল? একটা ছেলে প্রেম করতে চাওয়ার পর তার ভিতর থেকে বন্ধুকে বাইর করে আনে ক্যামনে exactly?

"আধা ঘণ্টা পর রুশো আসাতে রাফি এমন সিন ক্রিয়েট করলো তা আমি কল্পনাও করিনি" > মানে একজন জানত না যে অন্যজনের সাথেও সময় কাটায়। বন্ধুই যদি হবে লুকাইসে ক্যান যে সে অন্যদের সাথেও ঘুরে?

"এইজীবনে একজনেরই শুধু অধিকার ছিল আমাকে স্পর্শ করার।এই আমাকে স্পর্শ করার অধিকার আমি আর কাউকেই দেব না।"
মারহাবা!! ২৭ বছর এতগুলা ছেলের সাথে কাটানোর পর, অস্ট্রেলিয়ান প্লেবয়রা পিছে ঘুরে এবং তাদের 'সময় দেবার' পর এখন সে untouchable virgin mary!!
সুবহানাল্লাহ।

আর কিছু freak আছে যারা নিজেদের slut গিরির পেছনে excuse হিসাবে একটা ব্যর্থ প্রেমকে টানে, যেটা আদৌ প্রেমও হয়ত ছিলনা, অথবা পুরাটাই কাল্পনিক।
এবং উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এদের, এরা দাবী করে এরা নাকি প্রেম-বিরোধী ছিল সবসময়।
প্রেম-বিরোধী মানুষ প্রেমে পড়সে শুনলে প্রেমটাকে অনেক মহিমান্বিত মনে হয়।
এই ছোট্ট জীবনে একাধিকবার এমন মানুষ (mostly girls) দেখার সুযোগ হইসে। সবাই নিজেকে barney ভাবতে চায়...

And I don't mind anyone being promiscuous. you're not a slut if you do what you do confidently and without hurting anybody and if you have the guts to admit it.

excuse my ranting.

৯৯| ২৪ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:৩১

করপোরেট দুনিয়া বলেছেন: খুব সুন্দর একটি পোস্ট, খুব ভালো লাগলো পড়ে।

১০০| ২৪ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:৩৮

সিয়ন খান বলেছেন: ফেলে আসা ঘটনা মনে পরে গেল।
শুভ কামনা। ভাল থাকবেন

১০১| ২৪ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩৮

সাদেকুর বলেছেন: "না চাহিলে যারে পাওয়া যায়,
তেয়াগিলে আসে হাতে,
দিবসে সে ধন হারায়ে ছি,
আমি পেয়েছি আধার রাতে"


গল্পটা সুন্দর, কিন্তু রঙ নীল

১০২| ২৪ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:৩৫

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: সুন্দর এক্টা গল্প।

১০৩| ২৪ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:৪৩

সানড্যান্স বলেছেন: খারাপ কি?জীবনে এরকম হতেই থাকে।এরকমটাই স্বাভাবিক,প্লে গার্ল হলেন কোথায়?

১০৪| ২৪ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৯

নসিমনের যাত্রী বলেছেন: পোস্ট ভালো লাগলো না। কিঞ্চিত সুড়সুড়িপ্রদানই মুখ্য উদ্দেশ্য আছিলো বৈলা মনে হৈল ।

১০৫| ২৫ শে নভেম্বর, ২০১২ রাত ৩:২৬

আমি তুমি আমরা বলেছেন: ফিনিশিং এ এসে সেও সতী নারী হয়ে গেল???

১০৬| ২৫ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১২

এম ই জাভেদ বলেছেন: বাস্তব জীবনে কিছু অহংকারী মেয়ে থাকে যারা জীবনের প্রথম দিকে নিজেকে হেলেন অফ ট্রয় কিংবা মেরিলিন মনরও মনে করে অন্যদের তুচ্ছ তাচ্ছিল্য আর অবজ্ঞা করে। কিন্তু এর পরিনতি হিসাবে তাদের শিক্ষা হয় ছ্যাঁকা খাওয়ার করুন অভিজ্ঞতার মাধ্যমে। কথাটি ব্যক্তিগত ভাবে নিবেন না । আপনাকে মিন করে বলিনি।

১০৭| ২৬ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:১৮

সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন: এ এম সি দিয়া অস্ট্রেলিয়া যাইতে চাই কি করতে হইব বলেন ???

১০৮| ২৭ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:২১

ধ্রুব অন্যকোথাও বলেছেন: সবাইরে ঘুরাইয়া নিজে একটু বাশ খাবেনা তা কি হয়? :P

১০৯| ২০ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৪৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এখন বুঝেন ওই তিনজনের মনের অবস্থা কেমন হইছিল...

১১০| ২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৭

মৃনাল বলেছেন: খুব সুন্দর একটি পোস্ট,ফেলে আসা ঘটনা মনে পরে গেল।

১১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৭

অপরিচিত অতিথি বলেছেন: মনসুর-উল-হাকিম বলেছেন: সবই ভাগ্য - কারো জন্য দুর্ভাগ্য, কারো জন্যবা সৌভাগ্য !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.