| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ম্যাড ইন বাংলাদেশ
আমি গির্জায় মসজিদে প্যাগোডায় মন্দিরে...দিন রাত ঘুরে ঘুরে জানলাম ...... মানুষ আমার নাম মানুষ'ই আমার নাম...।
বিশ্বনাথে জামায়াতের রাজনীতির সাথে জড়িত থাকার অপরাধে পুত্রকে পুলিশের হাতে তুলে দিলেন এক পিতা। উপজেলা সদরের চান্দশিরকাপন (সরিষপুর) গ্রামের ইয়াছির আলীর তার ছেলে আব্দুল আজিজ (২৫) কে পুলিশের হাতে তুলে দেন।
মঙ্গলবার বেলা ২টায় থানা পুলিশকে খবর দিয়ে তার বাড়ি থেকে পুত্রকে ধরিয়ে দেন পিতা ইয়াছির আলী। গ্রেফতারকৃত আব্দুল আজিজ নিজেকে জামায়াত কর্মী দাবি করে বলেন তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজের মামাতো ভাই। প্রায় সময় জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে যোগদান করতেন বলে মিছবাহ উদ্দিন সিরাজ ও তার পিতা বাঁধা দিয়ে আসছিলেন। কিন্তু তাদের বাঁধা না মেনে তিনি জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে যোগদান করতেন। যার ফলে মিসবাহ সিরাজের ষড়যন্ত্রের শিকার হয়ে পিতা ইয়াছির আলী তাকে পুলিশে ধরিয়ে দিয়েছেন।
এ ব্যাপারে ওসি আবুল কালাম আজাদ বলেন, অবাধ্য সন্তান বলে পিতার একটি অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
Click This Link
©somewhere in net ltd.