নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্ধর একটি দেশ গঠনে

আমাদের সবই আছে, এখন শুধু একজন মাহাথির মুহাম্মদ প্রয়োজন

মেককুমিল্লা

আমাদের সবই আছে এখন শুধু একজন মাহাথির মুহাম্মদ প্রয়োজন।

মেককুমিল্লা › বিস্তারিত পোস্টঃ

আই পি এল এর খবর

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৩



কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে তিন মৌসুমের বন্ধন ছিন্ন করতে যাচ্ছেন দলটির বোলিং কোচ ওয়াসিম আকরাম। পরিবারকে সময় দিতে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মৌসুমে থাকছেন না পাকিস্তানের সাবেক এই পেসার।

গত তিন মৌসুম প্রধান কোচ ট্রেভর বেলিসের সঙ্গে কোচিং ইউনিটে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন আকরাম। তার বিদায় প্রসঙ্গে বলতে গিয়ে ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী ভেঙ্গি মাইসোর বলেন, ‘ওয়াসিম আকরামকে আমরা অনেক মিস করব। তিনি একজন কিংবদন্তি এবং দলকে দারুণভাবে উজ্জীবিত করতে পারতেন। যাই হোক, দলের সঙ্গে তার থাকতে না পারার কারণ আমরা পুরোপুরি মেনে নিয়েছি। ভবিষ্যতে তিনি আমাদের সঙ্গে থাকবেন আশা করি।’

নাইট রাইডার্স তাদের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ট্রেভর পেনিকে। বর্তমান ভারতীয় ক্রিকেট দলেও একই পদে রয়েছেন তিনি।

সাবেক আইপিএল ফ্র্যাঞ্চাইজি ডেকান চার্জার্সের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে পেনির।

আগামী ৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএলের ষষ্ঠ আসর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.