| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফাঁসি-ফাঁসি-ফাঁসি চাই এ প্রজন্মের জোয়ারেই ভেসে যেতে হবে তাদের। চিরদিনের জন্য। রাজাকার ও যুদ্ধাপরাধী অধ্যায়ের সমাপ্তি টানার এটাই উপযুক্ত সময়। একচল্লিশ বছর ধরে গলায় কাঁটা হয়ে আটকে আছে এ পাপ। গোলাম আজম, কাদের মোল্লা আবদুল আলিমদের দুয়ারে আজরাইল হানা দেয়ার সময় হয়ে গেছে ইতিমধ্যে। তাই শাহবাগ মোড়ই হোক এদের শেষ মোড়। এখান হতেই শুরু হোক অনন্ত পথের যাত্রা। চার দশক পার হয়ে গেলেও স্বাধীন জাতি হিসাবে মেরুদণ্ড সোজা করার অবকাশ পাইনি আমরা। ৭১’এর পাপ আর বিগত একচল্লিশ বছর আমাদের ভিত্তিকে কুড়ে কুড়ে খেয়েছে। ওরা এদেশের স্বাধীনতাকে মেনে নেয়নি। ভুলেও কোনদিন স্বীকার করেনি ৭১’এর ভূমিকা ছিল ভুল। কৃত অপরাধের জন্য ক্ষমা চাওয়া দুরে থাক সামান্য অনুশোচনা পর্যন্ত করেনি। পৃথিীতে সব অপরাধীদের কাঠগড়ায় দাঁড় করানো গেছে এমনটা নয়। কিন্তু গণহত্যা ও গণধর্ষণের ’শাস্তি’ সরূপ কাউকে মন্ত্রিত্ব দেয়া হয়েছে এমন উদাহরণ পৃথিবীতে বিরল। এমনটাও সম্ভব হয়েছে এ দেশে। ক্ষমতার লোভে খুনিদের গাড়িতে পতাকা উড়িয়ে দিতেও কার্পণ্য করেনি ক্ষমতালিপ্সু স্বদেশির দল। ক্ষমতার সমীকরণ খুনিদের দিয়েছে রাজনৈতিক ও সামাজিক স্বীকৃতি। তাই সুঁই হয়ে ঢুকে এখন সাপের মত ছোবল হানছে কাদের মোল্লারা।
পৃথিবীতে যেখানে যুদ্ধাপরাধী ছিল সবার শাস্তি হয়েছে। পৃথিবী হেঁটেছে এ পথে। কিন্তু আমরা হাটিনি। কোলে নিয়ে নেচেছি ওদের, সহবাস করেছি। কেবল নয় মাস নয়, একচল্লিশটা বছর ধরে ঘুরপাক খাচ্ছি এ খপ্পরে। শাহবাগের গর্জন নাটের গুরু গোলাম আজম খুব কাছ হতে নাকি শুনছেন। ভয়ে বিছানা পর্যন্ত নষ্ট করছেন। হয়ত ইয়া নফসি ইয়া নফসি জপছেন আর মৃত্যু দেবতার সান্নিধ্য খুব কাছ হতে উপলব্ধি করছেন। এক কাদের মোল্লা হয়ত দাবার চালে ফসকে গেছেন, কিন্তু বাকিরা ফস্কে যাবেন এমনটা বোধহয় না।
৭১’এর হায়েনার মত পথে পথে এখন নব্য হায়েনাদের অবাধ চলাফেরা। ৭১’এর মতই বাংলাদেশ এখন খুন, গুম, ধর্ষণ আর লুটপাটের অভয়ারণ্য। সুস্থ সবল জাতি হিসাবে সভ্যতার যাত্রাপথে পা মেলাতে চাইলে এসব নব্য রাজাকারদের খপ্পর হতে মুক্তি পাওয়াটাও জরুরি।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২
যুগান্তকারী পদক্ষেপ বলেছেন: এই ব্লগে আপনাদের মতের লোক থাকবে আবার জামাতি শিবিরেরকুত্তা দেরও লোক থাকবে।
আপনারা হলেন মুক্তিযুদ্ধ ব্যাবসায়ী আর অই কুকুররা ধর্ম ব্যাবসায়ী ।
আর আমরা হলাম সাধারণ মানুষ । তাই আমাদের নিক ব্যান করা হয়।
আমি জামাতি শিবিরেরকুত্তাদের কাফির বলি তাই আমার নিক ব্যান করা হয়।
আমি মুক্তিযুদ্ধ ব্যাবসায়ীদের হাকিকত ফাঁস করে দেই তাই আমার নিক ব্যান করা হয়।
সব বাটপার। সব বাটপার। সব বাটপার। সব বাটপার।