| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতগুলো নষ্ট মানুষের হাতে ইসলামের নেতৃত্ব কেন? ইসলামতো শান্তির ধর্ম। স্বাধীনতার শত্রু ছাড়া অন্য কেউ কি নেই যারা ইসলামি সংগঠনের নেতৃত্ব দিতে পারে? এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু হবেকি হবেনা এটা জনগণ নির্ধারণ করবে, প্রজন্ম আপনারা নির্ধারণ করবেন। কিন্তু কিছু রাজাকার, আলবদর, মানুষ হত্যাকারী, ধর্ষক তথা নষ্ট মানুষের হাতে ইসলামের নেতৃত্ব থাকলে কখনো কি ইসলাম কয়েম করা সম্ভব?
ইসলামপন্থী প্রজন্ম আপনারা কি এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না? আপনারা কি বিশ্বাস করেন না ঐ নষ্ট মানুষ গুলু এ দেশের স্বাধীনতার শত্রু ছিল? বিবেকের কাছে প্রশ্ন করে একটু ভাবুন, একটু জানার চেষ্টা করুণ, সত্যি মিথ্যা বিচার করে দেখুন, দেখবেন তারা সত্যিই স্বাধীনতার শত্রু ছিল। তাদের হাত রক্তে রাঙ্গানো: রক্ত রাঙ্গানো হাতে কি ইসলামের নেতৃত্ব থাকা উচিত?
রাজাকার, আল বদর তথা নষ্ট মানুষ গুলো স্বাধীনতা যুদ্বের সময় শান্তির ধর্ম ইসলামকে ঢাল হিসাবে ব্যবহার করেছে; এখনো করছে তাদের অপকর্ম ঢাকার জন্য। সঙ্গে নিয়েছে আপনাদের মত ধর্ম বিশ্বসিদের যারা আপনারা নষ্ট মানুষগুলোর ষড়যন্ত্রের শিকার। অথবা বলা হচ্ছে আপনাদের ব্রেণ ঔয়াস করা হয়েছে অথবা অর্থের লোভে।
প্রজন্ম স্বাধীনতা বিরোধীরা নিজেদের অপকর্ম ঢাকার জন্য মুক্তিযুদ্ধ আর ইসলাম মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। স্বাধীনতা কোনমতেই ইসলামের শত্রু না। নষ্ট মানুষগুলোর অপকর্ম ডাকতে আপনারা ঔদের সাহায্য করবেন না।ঔদের শাস্তি পেতে দিন। শান্তির ধর্ম ইসলাম কে নষ্ট মানুষের থেকে রক্ষা করুণ। না হলে আপনারা ঔ সমান দোষী হবেন।
বিঃদ্রঃ মুক্তি যুদ্ধের পক্ষের শক্তি বলে যারা দাবী করেণ তাদের কাছে অনুরোধ স্বাধীনতার সঙ্গে ইসলামকে জড়াবেন না।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
মানিক বনিক বলেছেন: ভাই আমি নতুন প্রজন্মের ইসলাম পন্থী বলতে জামাত-শিবির এর রজনীতি যারা করে তাদের বুঝিয়েছি
২|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১
ওরাকল বলেছেন: ইসলামপন্থি - এই শব্দটির মাধ্যমে আপনি ঠিক কী বোঝাতে চাইছেন তা-ই পরিষ্কার নয়। আমার মতে সব প্রকৃত মোসলমানই ইসলামপন্থি। যে ইসলামপন্থি নয় সে কি ভাবে নিজেকে মুসলিম বলে দাবি করে। ব্যাক্তি হিসেবে আপনি হয়ত ইসলামের সব নিয়ম কনুন মেনে চলতে পারেন না কিন্তু এর কোন নিয়ম-কনুন কেই আপনি অস্বীকার করতে পারেন না। যদি করেন তবে আপনার ঈমান ঠিক থাকবে কিনা তা নিয়েই সন্দেহের সৃষ্টি হবে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
মানিক বনিক বলেছেন: ভাই আমি নতুন প্রজন্মের ইসলাম পন্থী বলতে জামাত-শিবির এর রজনীতি যারা করে তাদের বুঝিয়েছি
৩|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: সে সময় আপনার বয়স কত ছিল?
আদৌ জন্মে ছিলেন কি?
কি হয়েছিল বাস্তবিক কতটা জানেন?
নাকি আর দশজনের মত শোনা কথায় আর গল্পে গল্পে দিন পার!
আমি অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার কাছ থেকে সেই দিনগুলির কথা শুনেছি যাদের বয়স এখন ৭০ এর কাছে। এর নিচের বয়সের কারও কাছে মুক্তিযুদ্ধের কথা শুনতে রাজি না।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
মানিক বনিক বলেছেন: ভাই আমার চাচা শহিদ হয়েছেন আর বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। তাদের কাছে আমি শুনেছি
৪|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭
দেশপ্রেমিক পোলা বলেছেন: ইসলামপন্থী প্রজন্ম আপনারা কি এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না? আপনারা কি বিশ্বাস করেন না ঐ নষ্ট মানুষ গুলু এ দেশের স্বাধীনতার শত্রু ছিল? তাদের হাত রক্তে রাঙ্গানো: রক্ত রাঙ্গানো হাতে কি ইসলামের নেতৃত্ব থাকা উচিত?
আপনার কেন মনে হলো অসত্য কোনকিছুকে মুসলিমরা সত্য মনে করতে পারে? যারা ভাল মুসলিম তারা রাজনীতি নিয়ে মাথা ঘামায় না। অনেকে ভোট আসলে ভোট দিয়ে আসে অনেকে ভোটও দিতে যায় না। মুসলিমরা সত্যকে সবসময় বিশ্বাস করে। স্বাধীনতার শত্রুরা ইসলামের নেতৃত্ব দেয়ার কোন ক্ষমতা রাখে না। ইসলাম এসেছে আল্লাহর কাছ থেকে মুহাম্মদ সাঃ এর কাছে। প্রকৃত মুসলিমরা মুহাম্মদ সাঃ কেই ফলো করে। আপনার মত বুঝ যাদের তারাই দাড়ি-টুপি দেখলে ছিড়ে ফেলতে চায়। কারণ মুসলিম আর দাড়ি আছে মানেই সে জামায়াত শিবির করে এমন মনে করেন আপনি।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
মানিক বনিক বলেছেন: ভাই আমি নতুন প্রজন্মের ইসলাম পন্থী বলতে জামাত-শিবির এর রজনীতি যারা করে তাদের বুঝিয়েছি
সব মুসলমানকে বুঝাইনি
৫|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
ShusthoChinta বলেছেন: আমি নিজেকে ইসলামপন্থি মনে করি,অথচ আপনি যেসব নেতাদের কথা উল্লেখ করেছেন তাদেরকে বিন্দুমাত্র শ্রদ্ধা করি না! তাহলে ইসলামপন্থি বলতে আপনি কাদেরকে বুঝিয়েছেন? শুধু জামাত শিবিরকে? তাহলে সেটা স্পষ্টভাবে উল্লেখ করলেন না কেন?
এখন তো দেখা যাচ্ছে আপনার মতো মানুষগুলোই ইসলাম বা ইসলামপন্থিদেরকে নিজেদের প্রতিপক্ষ বানিয়ে স্বাধীনতার বিরোধী পক্ষ হিসেবে প্রচার চালাচ্ছেন! কিছু লোকের বাড়াবাড়ির কারণে অনুভূতিসম্পন্ন অনেক সাধারণ মুসলমান ইদানিং জামাতের দিকে ঝুঁকে পড়ছে! শিবির জামাত নিয়ে এত বাড়াবাড়ির দরকারটা কি ছিল? অযথা আন্দোলনে না গিয়ে সরকার একটু শক্ত অবস্থান নিয়ে ধৃত সবকয়টা রাজাকারের ফাঁসি নিশ্চিত করতে সমস্যাটা কোথায় ছিল? আপনারা কাদের বিরুদ্ধে আন্দোলন করছেন? সরকার? ট্রাইবুনাল? জামাত শিবির? কাদের বিরুদ্ধে এ আন্দোলন আমি তো আগা মাথা কিছুই বুঝি না! আপনার আধুনিকতাকে ধর্মের মত বানাচ্ছেন,কিছু ইসলামবিদ্বেষী বুদ্ধিজীবিকে ধর্মগুরুর মতো ভক্তি করছেন,ভাস্কর্য বানানোর জন্য জিদ ধরে এমন চরমপন্থা গ্রহন করছেন যে এটা বানাতে না পাড়লে যেন আপনার ধর্মই থাকবে না,থাবা বাবার মতো জানোয়ারকে বীর শহীদ উপাধী দিয়ে পুজা করতেছেন অথচ কিভাবে সে মারা গেছে তাও নিশ্চিত হওয়া যায়নি এখনো! এই বাড়াবাড়িগুলো কি না করলেই নয়?
আমি জানি উপরের সবগুলো কথাই হয়তো আপনার ক্ষেত্রে খাটবেনা,কিন্তু আপনাদের মতো অনেকের ক্ষেত্রেই কিন্তু খাটবে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
মানিক বনিক বলেছেন: ভাই আমি নতুন প্রজন্মের ইসলাম পন্থী বলতে জামাত-শিবির এর রজনীতি যারা করে তাদের বুঝিয়েছি
৬|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯
বিকেল বলেছেন: আপনি ভাই আপনার ধর্মের রাধা- কৃষ্ণের (মামি - ভাগ্নের) লীলা খেলা নিয়েই থাকেন । আমার ধর্ম নিয়ে আপনাকে নাক গলাতে হবে না ।
ইসলাম ধর্মের রক্ষাকর্তা সবয়ং আল্লাহ তায়ালা । জামাত শিবিরের কোন কুকুর ইসলামের ধারক বাহক না। আর আমাদের ধর্ম নিয়ে আপনার এহেন টেনশনের হেতু বুঝলাম না দাদা । যাই হোক মাসে কত কামান এই রকম আবাল মার্কা পোস্ট দিয়া সেটা জানাইয়া জাইয়েন যদি সৎ সাহস থেকে এবং অবশ্যই যুক্তিযুক্ত যুক্তি সহ । কোন গাল্গালি করবেন না । আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
মানিক বনিক বলেছেন: ইসলাম ধর্মের রক্ষাকর্তা সবয়ং আল্লাহ তায়ালা
আমি নতুন প্রজন্মের ইসলাম পন্থী বলতে জামাত-শিবির এর রজনীতি যারা করে তাদের বুঝিয়েছি
৭|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
মাহির কাবির বলেছেন: vai na jaina post den kenO,post draft koren,apnar postr onk bhul ase.so bhul kotha bola uchit na.post draft kRen.salam
bye
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
মানিক বনিক বলেছেন: ভাই আমাকে বলতে পারেন আন্দোলন হচ্ছে যুদ্ধ অপরাধের এখানে ধর্ম কেন আসছে
আমি নতুন প্রজন্মের ইসলাম পন্থী বলতে জামাত-শিবির এর রজনীতি যারা করে তাদের বুঝিয়েছি
৮|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
মো কবির বলেছেন: ভাই পোস্ট দিবেন বুঝে শুনে-জেনে,আবেগ থেকে নয় বিবেক থেকে।
হত্যাকারী,লুণ্ঠনকারীদের ইসলামে কোন স্থান নেই।
আমাদের নবীজি বলে গেছেন,"তোমরা ধর্ম নিয়ে কোন বাড়াবাড়ি করবে না"।
এইবার বুঝেন, তিনি আগেই জানতেন দুই দিনের এই দুনিয়ায় এমন হবে।
আপনি বলেন, তাহলে কেউ ইসলামে ধর্মের নামে রাজনীতি বা অন্য কিছু করতে পারবে কিনা ?
আর আপনি বললেন, জামায়াত শিবির ওরা ধর্মের কি বুঝে,
হাসিনা-খালেদার যেমন কুত্তালীগ,কুত্তীলীগ,কুত্তারদল আছে, তেমনি জামায়াতেরও আছে শিবির।
কাকে ভাল বলবেন ? এরা সবাই একই।
যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে শুনে খুব খুশী হচ্ছেন তাই তো,
সময় পেলে নিচের লিংকে গিয়ে ৩নাম্বার লেখাটা পড়লে বুঝতে পারবেন শাহবাগ আন্দোলন থেকে শুরু করে বর্তমানে কি হচ্ছে।
https://www.facebook.com/LikeRealPatriot
"গত চার বছর ক্ষমতায় আসার পর থেকেই বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের অর্থাৎ মানবতাবিরোধীদের বিচার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে,যা খুব প্রশংসা যোগ্য।এই দেশের নাগরিক হিসেবে আমাদের জন্য লজ্জার বিষয় স্বাধীনতার ৪২ বছর পেরিয়ে গেলেও, এখনও ঐসব হিংস্র নরপশুদের বিচার করতে আমরা পারি নি। "
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
মানিক বনিক বলেছেন: ভাই আমাকে বলতে পারেন আন্দোলন হচ্ছে যুদ্ধ অপরাধের এখানে ধর্ম কেন আসছে
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
মানিক বনিক বলেছেন: যদ্ধাপরাধী বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন।
সাজেদা মোজেদা যারাই যুদ্ধাপরাধী হউক বিচার সবার হতে হবে।
আঔয়ামিলিগ যদি সাজেদা মোজেদাদের ছেড়ে দেয় তা হলে পরবর্তী অন্য সরকার বিচার করবে।
৯|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: আপনার বাবা ও চাচা কোন সেকটরের ছিলেন? কোন ইউনিটের পদবী কি ছিল? কোন ট্রেডের ছিলৈন? ইউনিট আর সেকটর কমান্ডার কারা ছিলেন? আপনার বাবার ও চাচার নাম ও নাম্বারটা জানাবেন দয়া করে?
দেখা যাক একজন প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তানের সাথে কথা বলছি কি না?
আপনার বাবার ও চাচার প্রতি রইল আগাম সূর্য সালাম........
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯
পাইলট ভয়েচ বলেছেন: নতুন প্রজন্মের ইসলাম পন্থীদের কাছে প্রশ্ন
ভাই ইসলাম পন্থী বালাটা ঠিক নয়!! ইসালামের কোন নতুন বা পরানো কিছু নাই! ইসলাম ইসলামই!
যারা ইসলামের নামে ব্যবাহার করে তারা কোন ভাবেই ইসলামের অনুসারি হতে পারে না!!