| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৫ই জুন দুপুর ২:৪২ আপডেট
নর পিশাচ হাসান সাঈদ গ্রেফতার হয়েছে
২১শেজুন দুপুর ১:২০ আপডেট
আনুষ্ঠানিক সংবাদ সন্মেলনে রুমানা পাষন্ড হাসান সাঈদের বিচার দাবী করেন। বিয়ের পর থেকে নির্যাতন করলেও প্রতিবার হাসান সাঈদ তার কাছে ক্ষমা চাইতো, রুমানা তাকে বিশ্বাস করতেন ও প্রচন্ড ভালোবাসতেন বলে সব সহ্য করে সংসার করেছেন।
নরপশু হাসান সাঈদের দেয়া পরকীয়ার অভিযোগ সম্পর্কে রুমানা জানান, হাসান সাঈদের মুখের কথার বাইরে এর কোন অস্তিত্ব নেই।
শোকে মূহ্যমান রুমানা ও তাঁর পিতা রুমানার দৃষ্টি শক্তি ফিরে আসার জন্য সকলের দোয়া প্রার্থী।
১৭ই জুন দুপুর ১: ৪৬ আপডেট
"নরপিশাচ হাসান সাঈদ রিমান্ডে পুলিশের কাছে স্বীকার করেছে যে সে পরিকল্পিত ভাবে রুমানাকে হত্যা করতে চেষ্টা করেছিলো। পরিকল্পণার অংশ হিসেবে নৃশংসতার দিন শাশুড়ি সহ বাড়ির অন্যদের কৌশলে বাইরে পাঠিয়ে রুমানাকে বাসায় রেখেছিলো।
বিয়ের পর থেকে রুমানার প্রতি করা শারিরিক ও মানসিক নির্যাতনের কথাও সে স্বীকার করে।
নিজের পাপিষ্ঠ ও কলুষিত জীবনের ঘানি টেনে জেলে পচতে চায়না বলেও সে জানায়, এবং তাকে তার পাপের শাস্তি স্বরুপ ক্রসফায়ারে গুলি করে হত্যা করার অনুরোধ জানায়।"
(যারা এই নরপশুর বানানো “ফেসবুকে প্রেমিকের নাম মুছে দেবার গলপ” বিশ্বাস করে আস্ফালন করছিলো, বিভিন্ন ভাবে বিষয়টি নিয়ে রুমানাকে এবং নরপপশু সাঈদের বিচার চাওয়া মানুষদের কটাক্ষ, বিদ্রুপ, দোষারোপ ও ব্যঙ্গ করে এবং কুলাঙ্গার সাঈদের পক্ষে মন্তব্য ও পোস্ট দিয়েছে তাদেরকে কিছুই বলার নেই)
পৃথিবীর সবচেয়ে নিরাপদ ও শান্তির আশ্রয় মায়ের কোল ঘেঁষে পাঁচ বছরের ছোট্ট শিশু আনুশা যখন আঁকাআঁকি শিখছিলো, হঠাৎ এক হিংস্র জন্তূ পিছন থেকে চুলের মুঠি ধরে উপরে ফেলে মায়ের দুচোখ। অবোধ শিশুর সামনে তার মায়ের নাক কামড়ে চিবিয়ে খেয়ে ফেলে ক্ষুধার্ত নেকড়ের মতো। এখানেই তার নারকীয় উল্লাসের শেষ নয়, আতংকিত হতভম্ব নিষ্পাপ শিশুটি দেখে কি ভীষণ নির্মমভাবে প্রহরিত হচ্ছে তার রক্তাক্ত ক্ষত বিক্ষত মা, এক বুনো বরাহ কামড়ে কামড়ে দগদগে করে তুলছে তার স্নেহময়ী মা কে, তার নিরাপত্তা আর চিরশান্তির আশ্রয় স্থান মায়ের শরীর। অবোধ আনুশা দেখে তাদের রক্ষক পিতা হঠাৎ কেমন পশুর মতো খুবলে খুবলে খেতে চাইছে তার মার শরীর।
পাশবিক নির্যাতনের শিকার এই মায়ের অপরাধ তিনি তাঁর পেশার সর্বোচ্চ ডিগ্রী অর্জন করতে চেয়েছিলেন এবং তার যোগ্যতা অর্জন করেছিলেন।
আমাদের দেশের আনাচে কানাচে প্রতিনিয়ত শত শত নারী নির্যাতিতা হচ্ছেন, নররূপী একপাল হিংস্র হায়নার থাবায় রক্তাক্ত হচ্ছেন, কেউ বা অকালে হারায় প্রাণ। তাঁদের সকলের কথা আমরা জানিনা... তারপরও যখন এমন নির্যাতন, নারী নিগ্রহের খবর আমাদের কানে এসে পৌঁছে, অনেকে বলেন- “নারীর স্বনির্ভরতার অভাব, অশিক্ষার কারনে নরপশুদের এমন স্পর্ধা!”
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ স্বনামধন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সন্মানিতা শিক্ষিকা যখন শুধু স্বনির্ভর হবার অপরাধে, উচ্চ্তর শিক্ষা লাভ করার যোগ্য হবার অপরাধে এমন পাশবিক নির্যাতনের শিকার হন.. তখন নারী নির্যাতনের কারন আর অশিক্ষা বা পরনির্ভশীলতার দোহাই দেয়া যায়না।
![]()
সদা হাস্যময়ী এই প্রাণোচ্ছল মুখের পিছে লুকিয়ে আছে কি ভীষণ কান্না আর এক নির্যাতিতার দীর্ঘদিনের আর্তনাদ।
একজন রুমানা মনজুরের উপর এই নারকীয় নির্যাতনের প্রতিবাদে মুখর অধিকাংশ পুরুষ, অথচ এর মাঝেও দেখা যাবে এমন একটি বিষয়ে প্রশ্ন তোলার মতো, রুমানাকে দায়ী করতে চাইবার মতো দু চারজন মানুষ রূপী অদ্ভুত জীবের অস্তিত্ব! আমাদের সমাজে ভালো মানুষের সংখ্যা বেশি তারপরও মানুষরূপী এসব অদ্ভুত জীবের রক্তচক্ষু নিয়ে দাঁত খিঁচিয়ে হুংকারের ঘৃন্য শব্দটি এতো বেশি প্রকট যে একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, একটি উচ্চশিক্ষিতা স্বনর্ভির নারী রুমানা মনজুরকেও এসব হুংকারের ভয়ে দিনের দিনের পর সয়ে যেতে হয় নপুংসক স্বামীর শারিরিক নির্যাতন! এই নির্যাতন থেকে মুক্তি পেলে সামাজিক অবমাননা আর নির্যাতনের শিকার হতে হবে, শিশু কন্যা আনুশার ভবিষ্যত অনিশ্চিত হয়ে পরবে এই শংকায় নরপশু স্বামীর সাথে বিচ্ছেদ না ঘটিয়ে সয়ে যান দিনের পর দিন।
![]()
আজ রুমানার এই পরিনতির জন্য ঘৃন্য নরপশুটি সহ তার আশ্রয়দাতা এবং আমাদের সমাজের সেসব রক্তচক্ষুধারী সকলেই দায়ী।
দেশের আইন, আমাদের ধর্ম যেখানে স্বামীর সাথে বনিবনা না হলে স্ত্রীকে তালাক দেবার অধিকার দেয়, সেখানে একপাল অদ্ভুত জীবের ভয়ে কতো নারীর জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, কতো শত কোমলমতি শিশুর নির্মল শৈশব কলুষিত হচ্ছে হিংস্রতা আর পারিবারিক জীবনের কুৎসিত একটি রূপের মাঝে।
কি অদ্ভুত আমাদের দেশ!
কি অদ্ভুত আমাদের আইন, নিয়ম কানুন!
এই কিছুদিন পূর্বে রাজপথে রক্তপাত, মারামারি হলো.... “নারী পুরুষের সম অধিকার” আইনপেশের পক্ষে সরকারের কঠোর অবস্থানের জন্য! এই অবস্থান যে কতোখানি অন্তঃস্বারশূণ্য লোকদেখানো প্রহসন মাত্র তা রুমানা মনজুরের মতো ঘটনগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়।
রুমানার প্রতি এমন নারকীয় তান্ডবের পরও তাঁর পাশন্ড ঘাতককে গ্রেফ্তার করা হয়নি, ৫ই জুন ঘটনা ঘটলেও তা ১৩ই জুন একটি ট্যাবলয়েড পত্রিকায়(ধন্যবাদ সেই “মানব জমিন” পত্রিকাকে, যাদের কারনে আজ সারা দেশে ও মিডিয়ায় এমন নৃশংস নির্যাতনের কথা প্রচার পেয়েছে) ঠাঁই পায় মাত্র!! শুধু তাই নয়, বুয়েট থেকে পাশ করা “হাসান সাঈদ” নাম- এই পরিচয় ছাড়া এই নরপশু সম্পর্কে আর কোন তথ্য প্রচারিত হয়নি। এই সুযোগে রুমানার পরিবার ঘটনাটি আড়াল করতে চাইছে এমন বলা হচ্ছে, ঘটনায় রুমানার দায় এড়াতে আড়াল করা হচ্ছে এমন ঈঙ্গিত দিতেও কোন কোন কুলাঙ্গার পিছপা হয়নি।
কেউ ভেবে দেখেছেন শিক্ষিত একটি পরিবারের উচ্চশিক্ষিত একটি মেয়ের উপর এমন নির্যাতনের পরও ঘাতক সম্পর্কে সকল তথ্য এমন ধোঁয়াটে কেনো?
আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে তা দিবালোকের মতোই স্পষ্ট হবার কথা।।
জ্বী.. নষ্ট রাজনীতির বিষবাস্পের কালো ছোবল!!!
একসময় ট্যাক্সি/ ক্যাব সংশ্লিষ্ট ব্যবসাকারী বর্তমানে বেকার এই কুলাঙ্গারের ছবি ১৪ ই জুনের পূর্বে প্রকাশিত হয়নি। প্রকাশ পায়নি হাজার হাজার মানুষের জীবনে দুর্ভোগ ডেকে আনা সাম্প্রতিক শেয়ার কেলেঙ্কারীতে রুমানার স্বামী নামের কুলাঙ্গারটির বড় অংকের মুনাফা লাভের কথা.. যেমন ভাবে প্রকাশ পায়নি কাকাতালীয় ভাবে “হাসান সাঈদ” নামের বন্য জন্তুটি বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদের ভাতিজা।।
আর এই পরিচয়ের সুবাদে পুলিশের খাতায় “নিখোঁজ” বা লাপাত্তা আসামী হয়ে সে প্রকাশ্যে হুমকী দিচ্ছে নির্যাতিতা রুমানা ও তাঁর পরিবারকে। নিজে যে দাঁতাল শূকর সে সম্পর্কে হাসান সাঈদের আত্মবিশ্বাস ছিলো বিধায় এই নপুংসক ভেবেছিলো কামড়ে কামড়ে হত্যা করবে স্ত্রী রুমানাকে, অন্ধ করতে সক্ষম হলেও হত্যায় ব্যর্থ জন্তুটি এখন ক্ষমতাসীনের নিরাপত্তা হেফাজতে বসে গুলী করে অথবা এসিডে ঝলসে হত্যা করার হুমকী দিয়ে যাচ্ছে!!
এদেশে নির্যাতিতা ধর্ষিতাদের ছবি সহ তাদের নির্যাতনের কাহিনী রসালো ভাবে প্রকাশ পেলেও নির্যাতনকারী, ধর্ষক বা হত্যাকারীদের ছবি এক অলৌকিক উপায়ে লোক চক্ষুর অন্তরালে থেকে যায়।২০০৪ সালে একপাল নরপশুর লালসা ও পৈশাচিকতার শিকার নিহত রাহেলার সুবিচারের জন্য আমরা ২০০৭ সালে সোচ্চার হতে শুরু করি], তৃণমূল পর্যায়ের হলেও রাজনৈতিক প্রভাবের কারনে রাহেলার ধর্ষকেও হত্যাকারী লিটন আজও গ্রেফ্তার হয়নি, শুধু তাই নয় সাত বছর পরও সেই কুলাঙ্গারের ছবি প্রকাশ পায়নি।
মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় রাহেলার সাক্ষাৎকারটির সাথে রুমানার সাক্ষাৎকারটির বড় বেশি মিল!!!
তবে রুমানার পরিনতি যেনো হতভাগী রাহেলার মতো না হয়...
আসুন, বছরের পর বছর অপেক্ষা করে নয়.. দলমত নির্বিশেষ আমরা সকলে রুমানা মনজুরের জন্য সুবিচারের দাবীতে সোচ্চার হয়ে উঠি।
![]()
![]()
ক্ষমতার দুর্গন্ধযুক্ত আড়ালে লুকিয়ে থাকা নর পিশাচ হাসান সাঈদকে চিনে রাখুন.. এই পশুটি যেকোন সময় আপনার কন্যার উপর হামলে পড়তে পারে.. এই নরপশুর পিতামাতা যুক্তরাষ্ট্র প্রবাসী, সুতরাং ক্ষমতার কর্দমাক্ত আসনে চড়ে কুলাঙ্গারটি সেখানেও পৌঁছে যেতে পারে... সকলে সাধ্যমতো যে যেই দেশে আছেন স্থানীয় আইনশৃংলারক্ষাকারী বাহিনীকে এই পিশাচ সম্পর্কে অবগত করুন।
রুমানার প্রাণনাশের প্রচেষ্টাকারী এই বন্য জন্তুটিকে অবিলম্বে গ্রেফ্তার করা না হলে আমরা ভুলে যাবো, হাসান মাহমুদ আমাদের দেশের মন্ত্রী, আমরা ভুলে যাবো ক্ষমতার যে নোংরা থাবা এই নরপিশাচকে রক্ষা করতে চাইছে, তারা আমার দেশের মানুষ।।
মিডিয়াতে রুমানা সংবাদ:
প্রথম আলো
বহির্বিশ্বের বিভিন্ন মিডিয়ার লিংক
১৪ ই জুন, ২০১১ সকাল ৯:৪৩
মানবী বলেছেন: শাস্তি পরের ব্যাপার.. আমাদের নষ্ট রাজনীতির ক্ষমতার কালো থাবার আড়ালে ঘৃন্য হাসান সাঈদ দুর্গন্ধযুক্ত নিরাপদ আশ্রয়ে আছে.. এখনও গ্রেফ্তার হয়নি!!
ধন্যবাদ জারনো।
২|
১৪ ই জুন, ২০১১ সকাল ৯:৪৩
একলব্যের পুনর্জন্ম বলেছেন: লেখাটার জন্য অনেক ধন্যবাদ। এই পশুর অবিলম্বে বিচার চাই।
"একসময় ট্যাক্সি ক্যাব আমদানীর ব্যবসাকারী বর্তমানে বেকার এই কুলাঙ্গারের ছবি ১৪ ই জুনের পূর্বে প্রকাশিত হয়নি। প্রকাশ পায়নি হাজার হাজার মানুষের জীবনে দুর্ভোগ ডেকে আনা সাম্প্রতিক শেয়ার কেলেঙ্কারীতে রুমানার স্বামী নাম কুলাঙ্গারটির বড় অংকের মুনাফা লাভের কথা.. যেমন ভাবে প্রকাশ পায়নি কাকাতালীয় ভাবে “হাসান সাঈদ” নামের বন্য জন্তুটি বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদের ভাতিজা।।"
এই ইনফর্মেশনের সোর্স টা কি একটু শেয়ার করবেন ?
১৪ ই জুন, ২০১১ সকাল ৯:৪৬
মানবী বলেছেন: আমি এধরনের ইস্যু নিয়ে ব্লগ লেখার আর বিভিন্ন স্থানে খোঁজ নিতে চেষ্টা করি। নির্যাতিত ও অভিযুক্তের পরিবার, পুলিশ সহ স্থানীয় প্রশাসন সম্ভাব্য সবার কাছে।
ইনফরমেশন ভুল হলে জানানোর অনুরোধ রইলো, সোর্স জানাতে পারছিনা বলে দুঃখিত!
ধন্যবাদ আপনাকে।
৩|
১৪ ই জুন, ২০১১ সকাল ৯:৪৬
নাজনীন১ বলেছেন: "একসময় ট্যাক্সি ক্যাব আমদানীর ব্যবসাকারী বর্তমানে বেকার এই কুলাঙ্গারের ছবি ১৪ ই জুনের পূর্বে প্রকাশিত হয়নি। প্রকাশ পায়নি হাজার হাজার মানুষের জীবনে দুর্ভোগ ডেকে আনা সাম্প্রতিক শেয়ার কেলেঙ্কারীতে রুমানার স্বামী নাম কুলাঙ্গারটির বড় অংকের মুনাফা লাভের কথা.. যেমন ভাবে প্রকাশ পায়নি কাকাতালীয় ভাবে “হাসান সাঈদ” নামের বন্য জন্তুটি বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদের ভাতিজা।"
--- তাইতো বলি, এতো দু:সাহস কেমন করে হয়?! আপু পারলে সোর্সটা দিয়েন।
১৪ ই জুন, ২০১১ সকাল ৯:৫৬
মানবী বলেছেন: দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষিকা রুমানা ৫ই জুন নৃশংস ভাবে নির্যাতিত হবার পর সংবাদটি প্রথম প্রকাশিত হয় ১৩ই জুন.. তারপরও তাঁর ঘৃন্য স্বামীটি সম্পর্কে তেমন কোন তথ্য প্রকাশিত হয়না.. এদের বিষাক্ত থাবা আমাদের সমাজকে কতোখানি গ্রাস করে রেখেছে যে নির্যাতিতা তাঁর আর্তচিৎকারেও নিজের মুখ চেপে ধরে...
এসবের প্রেক্ষিতে সঙ্গত কারনে সোর্স প্রকাশ করতে চাইছিনা.. তবে যে কেউ একটু খোঁজ নিলেই জানবে। এটা ওপেন সিক্রেট... খুব স্বাভাবিক ভাবেই দেশের মিডিয়া এই পরিচয়টি আড়াল করে যাচ্ছে।
ধন্যবাদ নাজনীন১
৪|
১৪ ই জুন, ২০১১ সকাল ৯:৪৯
রেজোওয়ানা বলেছেন: "এই নরপশুর অধম হাসান সাঈদের চেহারা চিনে রাখুন সবাই".........এই শয়তানটা কোন ভাবেই যেন দেশ ছেড়ে পালাতে না পারে। আমাদের আইন প্রয়োগকারী সংস্থা ইচ্ছা করলেই আসাধ্য সাধন করতে পারে, এক্ষেত্রেও পারবে আশাকরি। এই ঘৃন্য হায়নাটার পৃথিবীর খোলা হাওয়ায় থাকার কোন অধিকার নেই...
ধন্যবাদ মানবী আপু, পোস্টটার জন্য।
স্টিকি করা হোক
১৪ ই জুন, ২০১১ সকাল ১০:০১
মানবী বলেছেন: হতভাগা দেশের দুর্ভাগা আমরা.. হয়তো দেখা যাবে প্রশাসন জামাই আদর করে এর মাঝেই এই নরপিশাচকে বর্ডারের বাইরে পৌঁছে দিয়েছে - খুব অবাক হবোনা।।
স্টিকি করা না করায় কি হবে আপু..!
এই কুলাঙ্গারের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
অনেক ধন্যবাদ।
৫|
১৪ ই জুন, ২০১১ সকাল ৯:৫১
সায়েম মুন বলেছেন: হায়েনাটার চরম দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
হায়েনাটার চরম দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
হায়েনাটার চরম দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
১৪ ই জুন, ২০১১ সকাল ১০:০৩
মানবী বলেছেন: "হায়েনাটার চরম দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
- সহমত
ধন্যবাদ সায়েম মুন।
এই বিভৎস মানসিকতার হায়নার ছবিটি আমরা ছড়িয়ে দিতে চেষ্টা করি সাধ্যমতো।
৬|
১৪ ই জুন, ২০১১ সকাল ৯:৫২
একলব্যের পুনর্জন্ম বলেছেন: না আমি তো আপনার তথ্য ভুল সেটা বলিনি। লেখাটা বিভিন্ন জায়গায় শেয়ারে দিচ্ছিলাম, ভ্যালিড সো্স এর উল্লেখ থাকলে জোরালো বেশি হোতো ভেবে জানতে চাওয়া। আপনার সমস্যা থাকলে আলাদা ব্যাপার।
লেখার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন।
১৪ ই জুন, ২০১১ সকাল ১০:০৭
মানবী বলেছেন: সোর্স প্রকাশ না করার কারন ৪ নং মন্তব্যের জবাবে জানিয়েছি।
তবে তথ্য ভুল বলেছেন এমন মনে করিনি.. আমি যেহেতু সোর্স উল্লেখ করিনি, কেউ যদি প্রমান করতে পারে তথ্যটি ভুল আমি সংশোধন করে দিবো।
আপনাকে অনেক ধন্যবাদ।
সোর্স না জানাতে পারায় সত্যি দুঃখিত!
৭|
১৪ ই জুন, ২০১১ সকাল ৯:৫২
মুখ ও মুখোশ বলেছেন:
“হাসান সাঈদ” যদি বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদের ভাতিজা হয় তাহলেই হয়েছে .................................
রুমানা মনজুরের জন্য সুবিচারের দাবী জানাই।
১৪ ই জুন, ২০১১ সকাল ১০:০৮
মানবী বলেছেন: হাসান সাঈদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
আপনাকে ধন্যবাদ মুখ ও মুখোশ।
৮|
১৪ ই জুন, ২০১১ সকাল ৯:৫৩
অসামাজিক ০০৭০০৭ বলেছেন: রুমানা আমরা আছি আপনার সাথে ,
আর সেই ঘৃণ্য পশুর কোন রেহাই নাই
মানবী সময়োপযোগী পোষ্টির জন্য ধন্যবাদ দিয়ে ছোট করবো না শুধু এটুকুই বলতে পারি ,সব সময় পাশে পাবেন
১৪ ই জুন, ২০১১ সকাল ১০:১০
মানবী বলেছেন: সহযোদ্ধা হিসেবে পাশে আছেন জেনে ভালো লাগলো।
রুমানার এখন পড়ার ক্ষমতা নেই.. আর কেউ হয়তো এই বিপুন সংখ্যক মানুষের সমর্থন আর তাঁর হয়ে লড়াইয়ের খবর রুমানার কাছে পৌঁছে দিয়ে।
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
৯|
১৪ ই জুন, ২০১১ সকাল ১০:০৩
যোগিনী বলেছেন: এমন হাজারো নরপশু আমাদের মাঝে ঘুরে বেড়াচ্ছে এদের সবার ব্যাপারে আমাদের সাবধান হতে হবে।
১৪ ই জুন, ২০১১ দুপুর ১২:৪৬
মানবী বলেছেন: ভালো বলেছেন, ধন্যবাদ।
১০|
১৪ ই জুন, ২০১১ সকাল ১০:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কঠিন শাস্তি দেয়া হোক।
১৪ ই জুন, ২০১১ দুপুর ১২:৪৮
মানবী বলেছেন: সহমত।
১১|
১৪ ই জুন, ২০১১ সকাল ১০:১০
শ।মসীর বলেছেন: একসময় ট্যাক্সি ক্যাব আমদানীর ব্যবসাকারী বর্তমানে বেকার এই কুলাঙ্গারের ছবি ১৪ ই জুনের পূর্বে প্রকাশিত হয়নি। প্রকাশ পায়নি হাজার হাজার মানুষের জীবনে দুর্ভোগ ডেকে আনা সাম্প্রতিক শেয়ার কেলেঙ্কারীতে রুমানার স্বামী নাম কুলাঙ্গারটির বড় অংকের মুনাফা লাভের কথা.. যেমন ভাবে প্রকাশ পায়নি কাকাতালীয় ভাবে “হাসান সাঈদ” নামের বন্য জন্তুটি বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদের ভাতিজা।"
এইখানে এসেই সব কিছু নীরব হয়ে পড়ে........। অপরাধীকে আশ্রয় দেয়া যেন আমাদের ক্ষমতাবানদের ক্ষমতারই বহিঃপ্রকাশ । এই ঘটনার কিছুই হবেনা যদিনা ঢাবির ছাত্ররা ব্যাপারটা নিয়ে তোলপাড় না করে। অবশ্য তারা করবে কিনা তাতেও সন্দেহ আছে, যেহেতু এর সাথে ক্ষমতাসীনদের যোগসূত্র রয়েছে।
১৪ ই জুন, ২০১১ দুপুর ১২:৫১
মানবী বলেছেন: ঢাবরি সাধারণ ছাত্ররা হয়তো সাধ্যমতো চেষ্টা করবে তবে বিবেক বর্জিত রাজনৈতিক ক্রীতদাসের পাল তাদের প্রভুর মান রক্ষায় অস্ত্র নিবে হামলে পড়ে তাদের বাকরোধের চেষ্টা করবে.. এমন সম্ভাবনাই বেশি।
ধন্যবাদ শা মসীর।
১২|
১৪ ই জুন, ২০১১ সকাল ১০:২০
ইমন জুবায়ের বলেছেন: পাষন্ডটাকে অবিলম্বে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করা হোক।
১৪ ই জুন, ২০১১ দুপুর ১২:৫১
মানবী বলেছেন: সহমত, ধন্যবাদ।
১৩|
১৪ ই জুন, ২০১১ সকাল ১০:২৪
নাঈম বলেছেন: একজন পুরুষ হিসেবে নিজের প্রতি লজ্জাবোধ হচ্ছে ভীষণ, আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিনা।
১৪ ই জুন, ২০১১ দুপুর ১২:৫৮
মানবী বলেছেন: পুরুষদের লজ্জা পাবার কারন নেই ভাইয়া.. সত্যিকারের পুরুষরা এমন কাপুরুষিত কাজ করেননা.. তাঁরা এসব নরপশুর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেন...
হাসান সাঈদরা পুরুষ নয়.. এরা পুরুষের মতো দেখতে হীনমন্যতা বোধগ্রস্থ নপুংসক হায়না (হয়তো হায়নারাও এদের নৃশংসতায় লজ্জা পাবে) যারা নিজের অক্ষমতা ঢাকতে নারীদের উপর চড়াও হয়।
ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।
১৪|
১৪ ই জুন, ২০১১ সকাল ১০:২৬
নুরুজ্জামান লাবু বলেছেন: হায়েনারূপী হাসান সাইদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
ধন্যবাদ, গুরুত্বপূর্ণ একটা তথ্য দেবার জন্য। হায়েনাটা হাছান মাহমুদের ভাতিজা বলেই এতদিনেও তাকে ইচ্ছে করেই গ্রেফতার করেনি পুলিশ।
আসুন আমরা সবাই সোচ্চার হয়ে হায়েনাটাকে গ্রেফতার করতে বাধ্য করি। তা না হলে সে পলাতকই থেকে যাবে।
আরেকটি কথা, আসলে প্রথম দিক রুমানা ম্যাডামের পরিবারের সদস্যরা এতকিছুর পরও সম্মানের কথা চিন্তা করে মিডিয়াকে জানাতে চায়নি। এজ্য খবরটি প্রকাশিত হয়েছে দেরি করে।
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:০৫
মানবী বলেছেন: কোন নরপশু একটি মেয়েকে নির্যাতন করে চোখ উপড়ে মুমূর্ষ অবস্থায় ফেলে রাখলে এতে মেয়েটির পরিবারের সন্মানহানী হয় কিভাবে আমার বোধগম্য নয়। এটা ধর্ষন বা যৌণ নির্যাতনের কেসও নয়।
কা্রো উপর এমন পাশবিক নির্যাতনের পর ক্ষমতার চ্ছত্রছায়ায় বসে ঘাতক যদি তার প্রাণনাশের হুমকী দেয়.. সেই পরিবার কি তা কখনও জানতে দিবে? না তারা সেই গোপনীয়তার দায়ভার নিজেদের কাঁধে নিয়ে বুকে পাথর চাপা কষ্ট সয়ে যাবে!!
আপনাকেও আন্তরিক ধন্যবাদ।
১৫|
১৪ ই জুন, ২০১১ সকাল ১০:২৭
লুৎফি বলেছেন: নরপশু হাসান সাঈদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:০৬
মানবী বলেছেন: সহমত...
ধন্যবাদ লুৎফি।
১৬|
১৪ ই জুন, ২০১১ সকাল ১০:২৮
সবাক বলেছেন: বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদকে গ্রেফতার করে তার ভাতিজাকে খুঁজে বের করা হবে না কেন, এ মর্মে রীট আবেদনের প্রয়োজন।
শুয়োরের বাচ্চাদের বুঝানো দরকার, দেশের মানুষ এবার এসব ক্ষমতার যায়গায় আঘাত করবে। বাংলাদেশে এরকম ভয়াবহ ঘটনা যতোগুলো ঘটেছে তার সবগুলো পেছনে অষ্টধাতুর এ পাওয়ার কাজ করেছে।
এটা নিয়ে মাঠে নামতে হবে। ভাতিজাকেও খুঁজে বের করতে হবে।
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:১২
মানবী বলেছেন: ভালো বলেছেন.. সত্যিই যদি এমন সম্ভব হতো আমাদের এই অভাগা দেশে।
দায় কিন্তু আরো অনেকের আছে..ঘটনাটি প্রথম থেকে জানা সত্ত্বেও বিশ্ববদ্যিালয় কর্তৃপক্ষ স্বক্রীয় হয়নি, বিচারের দাবী জানায়নি।
মাঝখান থেকে "সন্মানের কথা ভেবে পরিবার গোপন করেছে" ধরনের হাস্যকর একটি তথ্য প্রচারের চেষ্টা চলছে....
এর মাঝে নরপশুটাকে হয়তো দেশের বাইরে পাঠিয়ে দেয়া হয়েছে, হয়তো নয়।
মাঠে যদি সত্যি নামতে পারেন, স্যালুট ও সর্বাত্মক সমর্থন রইলো।
আন্তরিক ধন্যবাদ সবাক।
১৭|
১৪ ই জুন, ২০১১ সকাল ১০:২৮
আরিফুর রেজা বলেছেন: রুমানার কোন অপরাধ ছিলো বলেই তার উপর এত অত্যাচার করা হয়েছে। কোন মানুষ ছোট খাট অপরাধের জন্য এত বড় শাস্তি দেয়না। রুমানার কোন বড় অপরাধই ছিলো এর জন্যই তার আজ এই পরিনতি।
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:১৯
মানবী বলেছেন: ঠিক বলেছেন.. রুমানার বড় ধরনের অপরাধ ছিলো। এমন শিক্ষিত স্বাবলম্বী নারী হয়েও বছরের পর বছর এই নরপশুর নির্যাতন সহ্য করার মতো একটি বড় অপরাধ তিনি করেছিলেন.. শুধু তাই নয়, এই অযোগ্য নপুংসককে নিজের এবং বাবা'র কষ্টার্জিত অর্থে লালন পালন করার মতো গুরুতর অন্যায় তিনি করেছেন.. যার শাস্তি তাঁকে ৫ই জুন কড়ায় গন্ডায় বুঝে নিতে হয়েছে।
- এটা আমার এবং আামর মতো অনেকের দৃষ্টিতে রুমানার বড় অপরাধ।
জানতে ইচ্ছে করছে.. আপনার বোন অথবা মা আপনার দৃষ্টিতে কোন বড় অপরাধ করলে তাঁদের ভাগ্যে এমন শাস্তি জোটা উচিৎ মনে করেন? অথবা.. আপনি আপনার স্ত্রীকে কোন অপরাধে এমন দন্ডে দন্ডিত করার ই্ছে রাখেন?
সাহস করে এই মন্তব্যটি করেছেন.. আারেকটু সাহস করে প্রশ্নের জবাব জানালে আমরা আলোকিত হবো।
১৮|
১৪ ই জুন, ২০১১ সকাল ১০:৩৩
মুর্তজা হাসান খালিদ বলেছেন: নির্যাতনের বিভৎস ছবিটা প্রকাশ না করলে কি হতোনা, যদিও প্রকাশের দাবি রাখে।
শুয়োরমুখোটাকে
রাস্তায় জুতো পিটা এবং থুথু নিক্ষেপের মাধ্যমে মেরে ফেলা হোক।
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:২৪
মানবী বলেছেন: সত্য বলতে নির্যাতিতা রুমানার ছবির চেয়ে হাসান সাঈদ নামের নপুংসকটার ছবি এই মুহুর্তে অনেক বেশি বিভৎস মনে হচ্ছে।।
আমাদের সমাজের রক্তচক্ষুধারী তেড়ে আসা সমাজপতিদের অবদানের স্বাক্ষ্য স্বরূপ ছবিটা জরুরী মনে হয়েছে, করুন হলেও বিভৎস মনে হয়নি।
জুতাপেটা আর থুথু নিক্ষেপের মতো নিরীহ শাস্তি দিয়ে মৃত্যু নয়... বরং তার চোখ ঠিক এমনভাবে উপড়ে শ্বাপদের কামড়ে রক্তাক্ত করে মৃত্যদন্ড দেয়া বেশি যৌক্তিক মনে হয়।
আপনাকে ধন্যবাদ।
১৯|
১৪ ই জুন, ২০১১ সকাল ১০:৩৭
মুর্তজা হাসান খালিদ বলেছেন: @ আরিফুর রেজা : রোমানার বড় অপরাধ সে উচ্চতর বিদ্যা অর্জন করে একজন নারীর মর্যদাকে উঁচু করতে চেয়েছিল, একজন শিক্ষিত মা হতে চেয়েছিল।
২০|
১৪ ই জুন, ২০১১ সকাল ১০:৪১
নষ্টছেলে বলেছেন: আপু পুরো লিঙ্ক থেকে শুধুমাত্র "=" এর পরের অংশটুকু কপি পেস্ট করুন
http:// www. youtube.com/watch?v= QZo38meLHqs ইউটিউব বিভিও সংযুক্ত করুন ক্লিক করে বোল্ড করা অংশটুকু পেস্ট করে দিন তাহলে ভিডিও লিঙ্কটা ভালোভাবে আসবে।
এই কমেন্ট রিমুভ করে দিবেন।
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:২৭
মানবী বলেছেন: আমি এমনটাই করেছিলাম, কাজ হলোনা কেনো বুঝতে পারছিনা!!
আরেকটি ভিডিও খুঁজছি.. ওটা পেলে তখন এডিট করবো।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
কমেন্টটা মুছার মতো মনে হচ্ছেনা.. তারপরও আপনি বললে মুছবো
২১|
১৪ ই জুন, ২০১১ সকাল ১০:৪৫
সানজিদা হোসেন বলেছেন: স্টিকি করা হোক
শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারনে এই সব নরপশু ছাড়া না পাক। দৃস্টান্তমূলক শাস্তি হোক এদের ।
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:৩২
মানবী বলেছেন: রা্নৈতিক পরিচয় শুধু নয় কোন কারনেই এদের ছাড়া পাওয় অনুচিত..অথচ এই অনুচিতটাই আমাদের দেশের নিয়মিত চর্চা হয়ে গেছে।
ধন্যবাদ সানজিদা হোসেন।
২২|
১৪ ই জুন, ২০১১ সকাল ১০:৫১
নষ্টছেলে বলেছেন: হারামীর বাচ্চাটারে শাস্তি না দিয়া পাব্লিকের হাতে তুলে দিলে বেশী ভালো হতো।মনে রাখার মতো একটা গণপিটুনীতে ওর মৃত্যু হলে সব নরপিশাচের জন্য একটা ভালো দৃষ্টান্ত হতো।
বুয়েট গ্রেজুয়েট তাই আমার ইচ্ছে করতেসে ওরে বুয়েট ক্যাম্পাসে ধইরা নিয়া প্রকাশ্য দিবালোকে লেংটা কইরা পিটাইতে।
বন জঙ্গলের পশু এর চে অনেক ভালো।
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:৩৫
মানবী বলেছেন: শাস্তি সে আদৌ পাবে কিনা সন্দেহ আছে.. হয়তো এর মাঝে দেশের বাইরে সরিয়ে ফেলা হয়েছে, হয়তো না।
তবে.. অবস্থাদৃষ্টে মনে হয় যতোদিন না জনতা ক্ষমতার চ্ছত্রছায়ায় লুকিয়ে থাকা এসব ঘৃন্য অপরাধীদের শাস্তির ব্যবস্থা নিজ হাতে তুলে নিবেন.. আমাদের দেশের এই নষ্ট চর্চা বন্ধ হবেনা।।
"বন জঙ্গলের পশু এর চে অনেক ভালো।"
-সহমত।এই লোককে নরপশু বলতেও দ্বিধা হয়.. পশুরাও লজ্জা পাবে একে দেখে।
২৩|
১৪ ই জুন, ২০১১ সকাল ১০:৫৫
স্বপ্ন কথক ২০৩০ বলেছেন: সামু সবসময় মানবতার পক্ষে ছিল, আছে , থাকবে
সেই বিশ্বাসে বলছি
পোষ্ট ষ্টিকি করার আবেদন জানাচ্ছি
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:৩৭
মানবী বলেছেন: আপনাক ধন্যবাদ স্বপ্ন কথক ২০৩০ ।
২৪|
১৪ ই জুন, ২০১১ সকাল ১০:৫৬
ফারা তন্বী বলেছেন: আপনার পোষ্টটি আমি ফেইসবুকে শেয়ার করতে পারি?
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:৩৮
মানবী বলেছেন: অবশ্যই পারেন.. এটা সামহয়্যারের ডিফল্ট অপশন, এর জন্য অনুমতি চাইবার প্রয়োজন নেই আপু।
ভালো থাকুন।
২৫|
১৪ ই জুন, ২০১১ সকাল ১০:৫৬
জিসান শা ইকরাম বলেছেন:
আমরা নষ্ট সময়ের নষ্ট রাজনীতির হাতে বন্ধী।
নরপশুটার চরম দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ওর ছবি চিনে রাখা উচিৎ আমাদের সবার।
পোষ্টটি ষ্টিকি করা হোক ।
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:৪০
মানবী বলেছেন: ভালো বলেছেন। এই কুলাঙ্গারের ছবির যথাসাধ্য প্রচার জরুরী।
ধন্যবাদ আপনাকে।
২৬|
১৪ ই জুন, ২০১১ সকাল ১০:৫৭
নাঈম বলেছেন: @আরিফুর রেজা, মন্তব্য করার সময় বুঝেশুনে মন্তব্য কইরেন, আপনার নিজের নিকটাত্মীয় কারো সাথে এমন ঘটনা ঘটলে কি আপনি একই কথা বলতেন? আপনাদের মত লোকদের কারণেই পুরো পুরুষজাতির ওপর আজ লজ্জার ভার চলে এসেছে, নিজের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আগে ভালো ধারণা নিয়ে ব্লগে মন্তব্য করতে আসবেন।
২৭|
১৪ ই জুন, ২০১১ সকাল ১০:৫৮
আরিফুর রেজা বলেছেন: @ মুর্তজা হাসান খালিদ: উচ্চশিক্ষা কোন অপরাধ না । অন্য কোন অপরাধ আাছে খুইজা দেখেন পাবেন।
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:৪২
মানবী বলেছেন: কি অপরাধে আপনি আপনার স্ত্রীর জন্য এমন শাস্তির বিধান করবেন, তা আমাদের জানালে অনেকেই আলোকতি হবে।
জানাবেন আশা করি।
২৮|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:০০
জুল ভার্ন বলেছেন:
আপনার এই প্রতিবাদী লেখা-আমাদের লক্ষ কোটি মানুষের মনের কথা। কিন্তু ক্ষমতাশীন হবার কারনে এই কুলাংগারের বিচার হবার কোনোই সম্ভাবনা নেই। মিডিয়ার কল্যাণে যদিওবা কুলাংগারটা গ্রেফতার হয়-তাহলেও সেটা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য হবে। যে কয়দিন ঐ কুলাংগারটা জেল হাজতে থাকবে-সেই কয়দিন জেলখানাটাও প্রান ফিরে পাবে। কিম্বা হয়ত ইতোমধ্যেই ঐ লোক হাইকোর্টের চর্ব্য-চোষ্য-লেহ্য-পেয়র দুস্টু অভ্যাসে জর্জরিত মাননীয় 'চেম্বার জজ' আদালত থেকে আগাম জানিন নিয়ে বসে আছে-এর বাইরে কিছুই হবেনা।
রুমানা মঞ্জুর আমার স্ত্রীর জুনিয়র সহকর্মী/কলিগ হবার কারনে এবং মোটামুটি আমাদের কাছাকাছি বাসা (ধানমন্ডি ১০ নম্বর রোড)হবার কারনে ঘটনাটা আমরা গত পাঁচ বছর যাবত থেকেই জানতাম। বিষয়টা নিয়ে একাধিকবার বিভাগীয় প্রধানসহ আমার স্ত্রীও ওদের সাথে বসেছিলেন-কিন্তু সারমেয় লেজ সোজা হয়নি! জানিনা ওই বরাহ শাবকের ধমনীতে কোন জানোয়ারের রক্ত!
একটি ছোট্ট তথ্যঃ ঐ বরাহশাবক টেক্সি ক্যাব আমদানী ব্যবস্যার সাথে জড়িত ছিলোনা-সে বাংলাদেশের এটলাশ কোম্পানীর তৈরী ৪/৫ টি মিশুকের মালিক ছিল। পরে সেই মিশুক বিক্রি করে শেয়ার ব্যবস্যা করে।ওর মুল পেশাছিল-শশুরের অন্ন ধংশ করা।
কিছু খয়ের খাঁ মিডিয়া ইতোমধ্যেই প্রচার করছে- হাসান সাঈদ ব্যবসায় ধরা খেয়ে মানষিক ভাবে অসুস্থ্য ছিল-যা মোটেও সত্য
এই জালেম সরকারের ন্যায় পরায়নতা বলতে কিছু নেই-কাজেই হাসান সাঈদ'রা সরকারী পৃষ্ঠপোষকতায় আরো বেশী বড় অপরাধ করবে-এটা নিশ্চিত।
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:৪৯
মানবী বলেছেন: আমি প্রথমে মনে করেছিলাম ঘৃন্য নরপশুটা হয়তো ট্যাক্সি/মিশুক ভাড়া দেবার ব্যবসার সাথে জড়িত ছিলো, কয়েকটি নর্ভিরযোগ্য সুত্র থেকে জানলাম সে এসব ক্রয়বিক্রয়ের সাথেও জড়িত ছিলো।
ক্ষমতাধরদের সাথে আত্মীয়তার সুত্রেই কিনা জানিনা.. শেয়ার কেলেংকারীতে মুনফা লাভ করা রাঘব বোয়ালদের সাথে যে কটা চুনোপুটি ছিলো তাদের মাঝে এই নরাধমও আছে।
তবে যে নপুংস স্ত্রীর রোজগারে জীবনযাপন করে এবং শ্বশুড়ের অন্ন ধ্বংসই যার একমাত্র পেশা.. তাকে কালো টাকাড়ে বসিয়ে রাখলেও তার হীণমন্যতা বোধ যাবার নয়।
দুঃখজনক হলেও আপনার বক্তব্যে শেষাংস নির্মম সত্য।
অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
২৯|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:০০
জারনো বলেছেন:
পোস্টের কিছু তথ্য নিয়ে আমি সন্ধিহান। সম্ভব হলে কনফার্ম করবেন !
হাসান সাঈদ কী শেয়ার মার্কেট ধ্বসের সাথে সম্পৃক্ত ছিলেন ?
“হাসান সাঈদ” কী বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদের ভাতিজা?
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:৫২
মানবী বলেছেন: শেয়ার ধ্বসের সাথে সম্পৃক্ত ছিলো কিনা জানা নেই(যেসব রাঘব বোয়ালদের নাম এসেছে তাদের কজনের পক্ষে নিশ্চিত করে প্রমান করা গেছে তাও ভাববার বিষয়) তবে এই ধ্বসে লাভবান চুনোপুটিদের মাঝে ছিলো বলে জেনেছি।
জ্বি.. একাধিক সুত্র থেকে হাসান মাহমুদের সাথে আত্মীয়তার কথা জেনেছি। প্রশাসন, মিডিয়া সর্বত্র এটা ওপেন সিক্রেট.. এমনটাও শুনেছি।
৩০|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:০১
নষ্টছেলে বলেছেন: @আরিফুর রেজা...যে অপরাধ থাকুক না কেনো এভাবে মারাটা কোনো সভ্য মানুষের কাজ না।
৩১|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:০৩
খেয়ালী_পথিক বলেছেন: বীভৎস এই পশুর বিচার চাই।
পুলিশ ও মিডিয়ার রহস্যময় ভূমিকার তীব্র নিন্দা জানাই।
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:৫৩
মানবী বলেছেন: সম্পূর্ণ সহমত।
আপনাকে ধন্যবাদ।
৩২|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:০৪
জেরী বলেছেন: মানুষ কতটা বর্বর হলে এমন করতে পারে সেটার চাক্ষুষ প্রমাণ হলো রুমানা ম্যামের ঘটনাটা ...পিশাচটার শাস্তি হোক আর তার যতো উপরের লেবেলের আত্মীয় থাকুক না কেন...কোনভাবে যাতে রেহাই না পায়।
@আরিফুর রেজা নামক উজবুকটারে থাবড়াইয়া পোস্ট থেকে বের করে দরকার।মানুষ যত অপরাধই করুক না কেন তার কি চোখ উপড়ে ফেলতে হবে। আপনি যদি অপরাধ করেন তাইলে কি আমরা কি আপনার চোখ তুলে নেব নাকি???
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:৫৭
মানবী বলেছেন: "যতো উপরের লেবেলের আত্মীয় থাকুক না কেন...কোনভাবে যাতে রেহাই না পায়।"
- এটা আমাদের সকলের আশা, শুধু বাস্তবতাটা যদি এমন হতো!
ধন্যবাদ জেরী।
৩৩|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:০৫
নষ্টছেলে বলেছেন: RTV সাক্ষাৎকার
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:৫৮
মানবী বলেছেন: লিংক শেয়ার করার জন্য ধন্যবাদ।
৩৪|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:০৬
মুর্তজা হাসান খালিদ বলেছেন:
@ আরিফুর রেজা : আপনি আসলে কি বুঝাতে চাইছেন , সরাসরি বলুন- কি তার অপরাধ ছিলো, যার জন্যে এমন বিভৎস নির্যাতন না হয় বুঝবো আপনি এমন নির্যাতনের পক্ষে
৩৫|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:০৮
জেরী বলেছেন: লেখক বলেছেন: ডমেস্টিক ভায়োলেন্সের উপর অনেক রিসার্চ করা হয়েছে। সব রিসার্চেই দেখা গেছে - অত্যাচার শুরু হয় ছোট খাটো থেকে। যেমন, প্রথম প্রথম কথা দিয়ে অপমান। তারপর চড় থাপ্পড়। তারপর মারের পরিমাণ ওঁ ভয়াবহতা বাড়তে বাড়তে থাকে। এবং অবধারিত ভাবেই তা শেষ হয় খুনের মধ্য দিয়ে।
অনেকেই মনে করে একটু আধটু সহ্য করে নিলে, মেয়েরা একটু চুপ করে থাকলে এক সময় ব্যাপারটা মিটে যাবে। সংসার বাঁচানোর নামে মেয়েদের বাবা মায়েরা এভাবেই নিজের কন্যাদের মৃত্যুর দিকে ঠেলে দেন। আমাদের সমাজ আমাদেরকে এই ভাবেই হত্যা করতে শেখায়।
অপরাধীকে প্রশ্রয় দিতে শেখায়। নইলে রুমানার এই অবস্থা হত না। রুমানা ১০ বছর চুপ করে থাকত না।
হাসান সাঈদ- পলাতক এই নরপিশাচের খোঁজ চাই (এডিটেড) .....রাগ ইমন আপুর পোস্টের এই মন্তব্য টা ভালো লেগেছে বলে দিয়ে গেলাম
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:৫৯
মানবী বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।
৩৬|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:১২
জেরী বলেছেন: আরিফুর রেজা কি বলতে যায় সেটা শোনার আগে তার ডাক্তার দেখানোর দরকার.....মাথায়,মনে,চিন্তা-চেতনায় সব জায়গায়ই প্রবলেম আছে। আবার এই লোকটা কচকচ করতে আসলে সম্ভব হলে ব্লক করে দিয়েন আপু। নোংরা কীটগুলা সমাজের সব জায়গায় যেহেতু আছে সেহেতু ব্লগে ও গুটিকয়েক থাকলে আবাক হবো না। দেখবেন এরপরে রুমানা ম্যামের ক্যারেক্টার নিয়া কথা বলতে আসবে....পশুটার পক্ষটা হয়ে উকালতি করবে আর কি
৩৭|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:১৩
রেজোওয়ানা বলেছেন: @আরিফুর রেজা আপনি কিভাবে জানলেন যে রুমানা ম্যাডাম বড় ধরনের অপরাধ করেছিলেন। আর যদি সে তা করেও তাকে এভাবে মারার অধিকার তার স্বামীর আছে?
আপনার মানবিকতা দেখে ঘৃনা হচ্ছে, আপনাদের মতো লোকদের ভেতরেই হাসান সাইদরা লুকিয়ে থাকে!
৩৮|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:১৭
মোঃমোজাম হক বলেছেন: লেখাটা স্টিকি করার আবেদন করছি।
যাতে আর কেউ পশু হওয়ার আগে দুবার ভেবে দেখে।
১৪ ই জুন, ২০১১ দুপুর ২:০২
মানবী বলেছেন: স্টিকি করলে যদি সত্যিএই নরপশুরা ভেবে দেখতো, তাহলে অনেক সমস্যার সমাধান হতো!!
তবে জনসচেতনতা সৃষ্টির ব্যাপারে স্টিকি পোস্ট ভূমিকা রাখতে পারে।
ধন্যবাদ আপনাকে।
৩৯|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:২০
অসামাজিক ০০৭০০৭ বলেছেন: পোষ্টটিকে দ্রুত ষ্টিকি করবার জন্য সামু কতৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি....
১৪ ই জুন, ২০১১ দুপুর ২:০৩
মানবী বলেছেন: আপনাকে এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ।
৪০|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:২৫
নাঈম বলেছেন: স্টিকি করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ।
৪১|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:২৬
রেজোওয়ানা বলেছেন: স্টিকি করায় মডারেশন টিম কে ধন্যবাদ।
৪২|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:২৭
মিলটন বলেছেন: আবারো প্রমাণ হলো শিক্ষাই শুধু মানুষকে মানুষ করতে পারে না। তারজন্য প্রয়োজন সুশিক্ষা।
মনের ভিতর যে পশুর বসবাস সে পশু সমাজের উঁচু দালানেও থাকে আবার ঐ বস্তিতেও থাকে।
আমি এক রুমানার সুবিচার চাইবো না, আমি এক সাঈদের বিচার চাইবো না, আমি চাই সকল রুমানারা সুবিচার পাক আর সকল কুখ্যাত সাঈদদের বিচার করা হোক।
মনের ভিতরের পশুর মৃত্যু হোক সুশিক্ষা দ্বারা।
আপনাকে ধন্যবাদ পোষ্টটি লেখার জন্য আর কর্তৃপক্ষকে ধন্যবাদ পোষ্টটি স্টিকি করার জন্য।
১৪ ই জুন, ২০১১ দুপুর ২:০৭
মানবী বলেছেন: আমাদের দেশে একজন রুমানা একজন রাহেলা সুবিচার পাননা বললেই দেশের হাজার লক্ষ্য রুমানা রাহেলাদের কান্না, আর্তনাদ আমাদের কাছে পৌঁছেনা।
বিপুল জনমত সৃষ্টির পরও যখন রুমানা রাহেলাদের নির্যাতনকারী হত্যাকারী বীরদর্পে ঘুরে বেড়ায়, দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা নির্যাতিতারা নিজের মুখ চেপে ধরেন, তাঁদের আর্তচিৎকারও যেনো কেউ জানতে না পারে।
আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
৪৩|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:২৭
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: ধন্যবাদ পোস্টের জন্য। রুমানা ম্যামের বাবা সবার কাছে বিচার চেয়েছেন। সেজন্যে ঢাকা ইউনিভার্সিটিতে আজকে একটা মানববন্ধনের ইভেন্ট আছে। ফেইসবুক ইভেন্ট পেইজের লিংক দিচ্ছি, সবার কাছে গভীর অনুরোধ থাকবে যোগ দেয়ার জন্যে বা ছড়িয়ে দেয়ার জন্য। এখনো সময় পেলে মানববন্ধনে যোগ দিন:
Click This Link
Location: Oporajeyo Bangla, In Front of Kalabhaban
Time: 10:30AM Tuesday, June 14th
এবার মহা বিচক্ষণ আরিফুর রেজা কে কিছু প্রশ্ন :
একটা মেয়ে রেইপড বা টিজড হলে তার অপরাধ কি? সে সবার সামনে হেঁটে কলেজ-স্কুলে যাচ্ছে পড়তে সেটা? নাকি সে বাইরে বের হওয়ার দুঃসাহস করেছে সেটা? একজন মানুষের (লক্ষ্য করুন আমি "মহিলা" বা "নারী" বলছি না) উচ্চশিক্ষা নেয়ার ইচ্ছা থাকা মানেই কি সংসারের প্রতি অবহেলা? সে কি তার বেকার স্বামীর পায়ের নিচে থাকলে সেটাই উচিৎ ছিল? সে যদি সংসারের প্রতি উদাসীন-ই হবে তাহলে সে নিজের প্রচন্ড জখম অবস্থা-ও তার মেয়ের নিরাপত্তার কথা ভাবতো না।
আপনাকে আরো একটা তথ্য দেই। যুক্তরাষ্ট্রের ৬৫% মেয়ে তাদের বাবাদের দ্বারা রেইপড বা ফিজিক্যালি বা সেক্সুয়ালি টর্চার্ড। তাদের অপরাধ কি আপনি খুঁজে-বুঝে বলে দেন। ঐদিকে আপনার ভাল বিচক্ষনতা বলে বোধ হয়।
এবার আমরা শাস্তির বিষয়ে আসি। আফ্রিকায় এখনো একটা শাস্তি প্রচলিত। যদি সত্যিকারের দোষী ব্যক্তি পলাতক থাকে তাহলে তার পক্ষের যাকে যাকে পাওয়া যায় তাকে আমজনতা বাঁশপেটা করে। আমার আফসোস তেমন একটা নিয়ম আমাদের দেশে নেই। থাকলে আমি এ মুহূর্তে সামহোয়্যারের ব্লগার একজোট করতাম। বর্বরগুলা মানুষের ভাষা বোঝে না।
ভাল থাকুন সবাই।
১৪ ই জুন, ২০১১ দুপুর ২:১০
মানবী বলেছেন: দেশের বাইরে থাকায় মানববন্ধনে যোগ দিতে পারছিনা বলে দুঃখিত। সকলের প্রতি অনুরোধ রইলো সেখানে স্বক্রিয় ভাবে অংশ নিয়ে সফল করার।
"যুক্তরাষ্ট্রের ৬৫% মেয়ে তাদের বাবাদের দ্বারা রেইপড বা ফিজিক্যালি বা সেক্সুয়ালি টর্চার্ড।"
- এই পরিসংখ্যানটি কতোখানি সঠিক বুঝতে পারছিনা, ৬৫% না হবার সম্ভাবনা বেশি।
আফ্রিকার এই শাস্তির ধারা আমাদের দেশে সত্যি জরুরী।
আপনাকে অনেক ধন্যবাদ।
৪৪|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:২৭
মুর্তজা হাসান খালিদ বলেছেন: স্টিকি হোক লেখাটি স্টিকি হোক
৪৫|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:২৮
আতরআলী বলেছেন: আরিফুর রেজার মন্তব্য দু'টো মুছে দিয়ে তাকে ব্লক করে রাখুন। তা না হলে ওর ফালতু মন্তব্য দু'টো নিয়ে সবাই মন্তব্য করা শুরু করবে। আসলে পোস্টের আবেদনের সাথে আরিফুর রেজার মন্তব্য দু'টোর কোন সম্পর্ক নেই। তার মন্তব্যের সাথে সাইকো হসপিটালের সম্পর্ক আছে।
১৪ ই জুন, ২০১১ দুপুর ২:২২
মানবী বলেছেন: দীর্ঘ একটি জবাব লিখেছিলাম.. প্রকাশ করার সময় হারিয়ে গেছে...!
পোস্টে আরিফুর রেজাদের কথা উল্লেখ করা আছে.. বিরক্তিকর ও ভীষণ আপত্তিকর হলেও তাদের প্রতিনিধি হিসেবে তার মন্তব্যটি না মুছে রেখে দিয়েছি।
আপনাকে অনেক ধন্যবাদ আতর আলী।
ভালো থাকুন।
৪৬|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:৩১
মাসুম আহমদ ১৪ বলেছেন: এই লোকটার পশুদের সাথেও তুলনা চলে না - সে আরও নিকৃষ্ট
৪৭|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:৩২
ফাতেমা-তুজ-জোহরা বলেছেন: মুর্তজা হাসান খালিদ বলেছেন:
@ আরিফুর রেজা : আপনি আসলে কি বুঝাতে চাইছেন , সরাসরি বলুন- কি তার অপরাধ ছিলো, যার জন্যে এমন বিভৎস নির্যাতন না হয় বুঝবো আপনি এমন নির্যাতনের পক্ষে
সহমত..... আরিফুর রহমান সরাসরি বলুন কি অপরাধ ছিল রুমানা ম্যাডামের? নয়তো হাসান সাইদের সাথে আপনাকেও আমরা চিনে রাখবো...............
৪৮|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:৩৪
রোবট ভিশন বলেছেন: কাল থেকেই এই নিউজটা মন খারাপ করে দিয়েছে... ধন্যবাদ মানবী সময়ের দাবী এই পোষ্টের জন্য। আর কিছু তথ্য যেমন, শেয়ার বাজার, মন্ত্রীর ভাগ্নে ... এইগুলো একটু কনফার্ম হওয়া দরকার।
@আরিফুর রেজা কে থাবড়াইয়া এই পোষ্ট থেকে বের করে দেন। পোষ্টের পরিবেশ নষ্ট করছে...
১৫ ই জুন, ২০১১ সকাল ৮:২৬
মানবী বলেছেন: মন্ত্রীর ভাগ্নে নয়, ভাতিজা।
শেয়ার বাজার ধ্বসে মুনাফা লাভকারী রাঘব বোয়ালদের সাথের চুনোপুটিদের অন্যতম এই কুলাঙ্গার এমন শুনেছি। ট্যাক্সী ব্যবসায় ব্যর্থতার পর সব বিক্রী করে শেয়ার ব্যবসার শুরু আর সেই সাথে ক্ষমতাসীন মন্ত্রীর সাথে আত্মীয়তা- সব মিলিয়ে ঘটনা সত্য হবার সম্ভাবনা বেশি।
আপনাকেও ধন্যবাদ রোবট ভিশন।
৪৯|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:৩৫
মাহিরাহি বলেছেন: আরিফুর রেজা, দয়া করে বলবেন কি,
কি ধরনের অপরাধ করলে আপনি আপনার স্ত্রী, বোন কিংবা মায়ের চোখ দুটো তুলে ফেলতে আপনার কোন কষ্ট হবেনা।
৫০|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:৩৭
নাঈম বলেছেন: ঝড়কন্যাকে স্যালুট দারুন মন্তব্যের জন্য।
৫১|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:৩৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কিছু বলার ভাষা খুজে পাওয়া খুব কঠিন ! শুধু একটাই কথা, এই হাসান সাঈদ কি আদৌ মানুষ ??
আরিফুর রেজা বলেছেন: রুমানার কোন অপরাধ ছিলো বলেই তার উপর এত অত্যাচার করা হয়েছে। কোন মানুষ ছোট খাট অপরাধের জন্য এত বড় শাস্তি দেয়না। রুমানার কোন বড় অপরাধই ছিলো এর জন্যই তার আজ এই পরিনতি।
ভাই আরিফুর রেজা, আমারতো মনে হয় হাসান সাঈদ কে খুজতে আর কোথাও যেতে হবে না, আপনিই যথেষ্ট তার প্রতিনিধিত্ব করার জন্য ! এ ধরনের কথা বলেন কি করে? একবারও কি মনে পড়ে না, আপনি মানুষ ??
শোনেন, যদি কেউ অপরাধ করে, তার জন্য মনোমালিন্য হতে পারে, ঝগড়া হতে পারে, যদি সম্পর্কের তিক্ততা বেশী বেড়ে যায় তাহলে তালাক নিয়ে নেয়ার ব্যবস্থাও আছে। কারো অপরাধের জন্য তার চোখ উপড়ে ফেলতে হবে?? নাক কামড়ে ছিড়ে ফেলতে হবে?? আপনার মুখে তো থুতু ফেলতেও ঘেন্না হচ্ছে...
৫২|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:৩৮
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: মডারেশন টিমকে আন্তরিক ধন্যবাদ পোস্ট স্টিকি করার জন্য!
আমার আজকে আসলেই খুব ভাল লাগছে এটা দেখে যে সামহোয়্যারের এমন পোস্টে মাত্র একটা "আরিফুর রেজা" আছে যাকে সবাই মিলে জবাব দিচ্ছেন। আমার একটা পোস্টে আমাকে অনেক সামলাতে হয়েছে। আমরা সবাই বিশুদ্ধতা ছড়িয়ে দিলে নোংরা মুছে যাবে। যেতে বাধ্য। সবাইকে ধন্যবাদ!
৫৩|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:৪২
ছোট্ট রাজকণ্যা বলেছেন: এই জানোয়ারটার চোখ উপরে ফেলা উচিত.........
৫৪|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:৪৩
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: নাঈম ভাই, তোমাকেও ধন্যবাদ অনেক পোস্টটার লিংক দেয়ার জন্য!
সবার জন্য বলছি, যে যেভাবে যতো কম সময়ের জন্যেই হোক মানব বন্ধনে যোগ দিন। বিচার হওয়া অসম্ভব প্রয়োজন হাসানের মতো একজনের। নাহলে কোন "নারী" মানুষ হয়ে দাঁড়াতে পারবে না।
৫৫|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:৪৭
অরুদ্ধ সকাল বলেছেন:
অনেক ধন্যবাদ
এই পোষ্টের জন্য
১৫ ই জুন, ২০১১ সকাল ৮:২৮
মানবী বলেছেন: আপনাকেও ধন্যবাদ অরুদ্ধ সকাল।
৫৬|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:৪৯
তায়েফ আহমাদ বলেছেন: পত্রিকায় খবরটা প্রথম পড়ার পরে একটা কথাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল বারবার-
"পশুও অনেক বেশি মানবিক।"
পোস্টের জন্য ধন্যবাদ।
১৫ ই জুন, ২০১১ সকাল ৮:৩২
মানবী বলেছেন: আমারও তাই মনে হয়, কোন পশু নিজের সন্তানের মায়ের সাথে এমন আচরন করবেনা। তাই হাসান সাঈদ নামক ঘৃন্য জন্তুকে নরপশু বললে প্রতিবার মনে হয়, "পশুদের অপমান হলো"।
ধন্যবাদ তায়েফ আহমাদ।
৫৭|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:৫২
অনিক বলেছেন: অমানিবিক এই নিষ্ঠুরতার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং হবেই সেটা ধরে নিচ্ছি। কিন্তু সেই নরপিশাচের শাস্তি হলেও যে নিষ্ঠুরতার শিকার হয়েছে রুমানা সেই ক্ষত, সেই যন্ত্রণার উপশম হবে কোন প্রক্রিয়ায় সেটা কারো জানা নেই এবং সেটা পূরণ করা কারো পক্ষে সম্ভব নয়। তার চেয়েও বড় কথা এক নিষ্পাপ শিশুর মনে যে ভীতি, নিরাপত্তা ও মানসিক সংকটের সৃষ্টি হলো তা সেই শিশুকে আজন্ম বয়ে বেড়াতে হবে এবং এই ঘটনা তার মানসিক বিকাশের অন্তরায় হয়ে দাঁড়াবে। একটি নিষ্পাপ শিশুর ভবিষ্যৎকে নিষ্ঠুরভাবে গুড়িয়ে দেয়ার শাস্তি কি হবে কি হওয়া উচিৎ তা কে বলে দেবে। রুমানার সাথে সাথে তার আদরের কন্যাটিও আজ কঠিন বিপর্নয়ের সম্মূখীন। সেই নরপিশাচের কোন ক্ষমা নেই, হতে পারেনা। আমরা সবাই রুমানা ও তার মেয়ের জন্য দোয়া করতে পারি যেন তারা দুজনেই সুস্থ হয়ে উঠে। কোন রকম বড় বিপদের মধ্যে দিয়ে যেন তাদের যেতে না হয়। দোয়া রইলো দুজনের জন্যই।
১৫ ই জুন, ২০১১ সকাল ৮:৫৪
মানবী বলেছেন: মাত্র পাঁচ বছরের ছোট্ট শিশু এমন নির্মমতা প্রত্যক্ষ করেছে যা শুনে বা পড়ে আমরা অসুস্থ বোধ করছি। এই নৃশংসতা তার ছোট্ট কোমল মনে কি প্রচন্ড মানসিক চাপ, বিভীষিকা, যন্ত্রণা আর ভয়ের সৃষ্টি করেছে তা অকল্পনীয়!
এমন দুঃসময়ে যে সবচেয়ে বড় নির্ভরতার আশ্রয় মা তাকে বুকে টেনে স্বান্তনা দিবেন, আশ্বস্ত করবেন এমন সুযোগও নেই।
ঘৃন্য হাসান সাঈদ শুধু একজন নপুংসক স্বামী নয়, সে একজন কুলাঙ্গার পিতাও...
৫৮|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:৫২
ভবঘুরে যোম্বি বলেছেন: হাসান সাঈদের মত নরকের কীট গুলোকে জেলে ভরে লাভ নাই। হয় আগাম জামিন নিয়ে রাখবে নাহয় দুদিন পর বের হয়ে যাবে। তার চেয়ে তাকে জনসম্মুখে শূলে চড়িয়ে যন্ত্রনাময় মৃত্যু দেওয়া দরকার।
৫৯|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:৫৪
ভবঘুরে যোম্বি বলেছেন: হাসান সাঈদের মত নরকের কীট গুলোকে জেলে ভরে লাভ নাই। হয় আগাম জামিন নিয়ে রাখবে নাহয় দুদিন পর বের হয়ে যাবে। তার চেয়ে তাকে জনসম্মুখে শূলে চড়িয়ে যন্ত্রনাময় মৃত্যু দেওয়া দরকার।
৬০|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:৫৪
ভবঘুরে যোম্বি বলেছেন: হাসান সাঈদের মত নরকের কীট গুলোকে জেলে ভরে লাভ নাই। হয় আগাম জামিন নিয়ে রাখবে নাহয় দুদিন পর বের হয়ে যাবে। তার চেয়ে তাকে জনসম্মুখে শূলে চড়িয়ে যন্ত্রনাময় মৃত্যু দেওয়া দরকার।
৬১|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:৫৪
সাদাত শাহরিয়ার বলেছেন: স্ত্রীর গায়ে হাত তোলাই তো বিরাট একটা অপরাধ। হাসানের বর্বরতা অপরাধের সীমা ছাড়িয়ে গেছে। তার কঠিনতম বিচার হওয়া উচিৎ।
১৫ ই জুন, ২০১১ সকাল ৮:৫৬
মানবী বলেছেন: " স্ত্রীর গায়ে হাত তোলাই তো বিরাট একটা অপরাধ।"
- আপনার এই মানসিকতাকে সাধুবাদ জানাই।
৬২|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:৫৪
হাসানুর বলেছেন: রুমানার অপরাধ যত বড়ই হউকনাকেন...এমন শাস্তি কাম্য নয়...নরপিচাশটার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি.....
৬৩|
১৪ ই জুন, ২০১১ সকাল ১১:৫৯
অপ্রিয় বলেছেন: হাসান সাঈদ সুমন নামক পশুটির মৃত্যু কামনা করার সাথে সাথে বাঙালী শিক্ষিতা তরুণীদের একটু সুবুদ্ধিও কামনা করুন। হাসান সাঈদ সুমনরা সমাজে ছিল, থাকবে, খারাপ লোক সবসময়ই ছিল, থাকবে।, কি দেখে এই মহিলা তাকে শয্যাসঙ্গী/জীবনসঙ্গী নির্বাচিত করেছিল? ক্যাডেট+বুয়েট আ হা কি মহান সন্মিলন, বাঙালী শিক্ষিতা তরুণীদের সবচেয়ে পছন্দের দুই ছাপ ![]()
আর মানবীকে বলছি, সবকিছুর মাঝেই কন্সপিরেসি খুজেন না, এটা একটি মনোরোগের লক্ষণ। আপনি লিখেছেন:
"বুয়েট থেকে পাশ করা “হাসান সাঈদ” নাম- এই পরিচয় ছাড়া এই নরপশু সম্পর্কে আর কোন তথ্য প্রচারিত হয়নি।"
প্রচারিত হয়নি কারণ মেয়েটি নিজে ও তার পরিবার প্রথমে চায়নি যে এটা মিডিয়াতে আসুক। তার উপর হাসান সাঈদ ছিল তার নিজে পছন্দ করা প্রেমিক স্বামী। পুরো ব্যাপারটাই রুমানার কাছে শাখের করাত।
১৫ ই জুন, ২০১১ সকাল ৯:০৭
মানবী বলেছেন: আপনার মন্তব্যের প্রথম অংশ যে বুয়েট ও ক্যাডেট কলেজ নিয়ে আপনার হীনমন্যতাবোধের প্রকাশ তা বুঝতে পারার বোধ আপনার আছে কিনা জানা নেই।
কিছু মনে করবেননা.. আপনার ব্লগেই লেখা আছে "সত্য অপ্রিয় হলেও বলতে চাই", তাহলে সত্য অপ্রিয় হলেও তা সহ্য করার ক্ষমতা আপনার আছে ভেবে বলছি।
কিছু মানুষ আছে যারা নিজের মানসিক বন্ধাত্বকে বিজ্ঞতা ভেবে শুধু আত্মতৃপ্তি লাভ করেনা, সেই সাথে অন্যকে উপদেশ দিতে উদ্যত হয়, কখনও নিজেকে মনরোগ বিশেষজ্ঞ ভাবতে দ্বিধা করেনা।
একটি মেয়ে স্বামীর হাতে নৃশংস ভাবে নির্যাতিতা হয়ে মৃত্যুপথযাত্রী, এমন নয় তিনি ধর্ষিতা না কোন অনৈতিকা কাজের সাথে জড়িত.. তাঁর এই নির্যাতনের কথা তুল ধরতে, অন্যায়ের বিচার চাইতে পরিবার আপত্ত জানাবে কেনো!! আর যখন এমন প্রপাগান্ডা প্রচারিত হয় এবং অপরাধীর সাথে ক্ষমতাবানদের সংশ্লষ্টিতা থাকে তখন এই দ্বিধার উৎস কার ভয় বা কোন পরিবারের সন্মানহানীর ভয় তা নিতান্ত স্থুল বুদ্ধি সম্পন্ন না হলে বুঝতে পারার কথা।
এখনও সন্দেহ হলে পোস্টের ভিডিওটিতে রুমানা ও তাঁর বাবার সুবিচারের আকুতি দেখলে সব স্পষ্ট হওয়া উচিৎ।
"তার উপর হাসান সাঈদ ছিল তার নিজে পছন্দ করা প্রেমিক স্বামী। পুরো ব্যাপারটাই রুমানার কাছে শাখের করাত।"
- এই ভাবনাটিই আপনার মানসিক সীমাবদ্ধতার বড় একটি প্রমান।
সত্যগুলো অপ্রিয় হলেও সহ্য করতে পারছেন আশা করি।
ভালো থাকুন।
৬৪|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১২:০১
বিপ্রলব্ধ বলেছেন: আতরআলী বলেছেন: আরিফুর রেজার মন্তব্য দু'টো মুছে দিয়ে তাকে ব্লক করে রাখুন। তা না হলে ওর ফালতু মন্তব্য দু'টো নিয়ে সবাই মন্তব্য করা শুরু করবে। আসলে পোস্টের আবেদনের সাথে আরিফুর রেজার মন্তব্য দু'টোর কোন সম্পর্ক নেই। তার মন্তব্যের সাথে সাইকো হসপিটালের সম্পর্ক আছে। .... এবং তাকে সুস্থ সমাজে রাখারও কোন কারণ নাই ... আর তার তথাকথিত 'অপরাধ' প্রসঙ্গে বলব যে সবচেয়ে বড় অপরাধ করেছিলেন তার মা, তার মত কুলাঙ্গার কে জন্ম দিয়ে, আগে থেকে যদি বুঝা যেতো তাহলে কোন মা ই একজন হাসান সাঈদ অথবা একজন আরিফুর রেজাকে জন্ম দিতেন না।
৬৫|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১২:০৩
নীল_পদ্ম বলেছেন: হাসান সাঈদ” যদি বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদের ভাতিজা হয় তাহলে বিচারের আশা ছেড়ে দেয়াই ভাল। আর বিচার হলেও আমাদের ক্ষমাশীল প্রেসিডেন্ট আছে!!! ঢাবিতেও কোন আন্দোলন হবে না, প্রথমে হয়তো শুরু হবে। পরে সেই আন্দোলন থামিয়ে দেয়া হবে। অতীতে দেখা গেছে, ছাত্রদের অনেক যৌক্তিক দাবী প্রতিহত করতে লীগ/দলীয় ক্যাডারদের লেলিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
যাইহোক, ঐ মানসিক রোগীর বিচার হওয়া উচিৎ।
১৫ ই জুন, ২০১১ সকাল ৯:০৯
মানবী বলেছেন: বন ও পরিবেশ মন্ত্রী যদি নুন্যতম বোধ সম্পন্ন হয়ে থাকেন তিনি এই নরপশুর প্রতি তাঁর সমর্থন ও সহযোগিত উইথড্র করে এর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন।
কেনো যেনো বিশ্বাস করতে ইচ্ছে করছে.... তিনি এমন করবেন।
৬৬|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১২:০৩
জিসান শা ইকরাম বলেছেন:
পোষ্টটি ষ্টিকি করায় সামহোয়ারইন মডারেশন টিম কে ধন্যবাদ।
৬৭|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১২:০৪
নাঈম বলেছেন: সামুতে মানুষবেশী কুকুরের সংখ্যা যে কম নয় সেটা এই পোষ্টে আসলেই বোঝা যায়।
৬৮|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১২:০৮
বহুলুল পাগল বলেছেন: নরপিশাচটারে জেলে ভইরা লাভ নাই । একবার খালি টিএসসিতে ছাইড়া দিক
![]()
৬৯|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১২:০৮
আরিয়ানা বলেছেন: এই তো আমাদের দেশ আর এর মানুষ। এই মানুষ গুলোই নিজেদের পারিবারিক বন্ধন, শিক্ষা ও মানবিকতা নিয়ে বড়াই করে এবং অন্য দেশ ও কালচারকে না জেনেই অবমাননাকর ও অপমানকর কটু মন্তব্য করে।
এই শিক্ষা এরা পায় এদের পরিবার ও সমাজ থেকে? এই পশুত্ব নিয়ে এরা অন্য দেশকে ও কালচার কে হীন চোখে দেখে? মাথায় কতটা অশিক্ষিত হলে আর কতটা অমানুষ হলে এই কাজ করে একজন!
১৫ ই জুন, ২০১১ সকাল ৯:১৭
মানবী বলেছেন: একজন ঘৃন্য হাসান সাঈদ আসলে দেশের সকল মানুষ বা সকল পুরুষের প্রতিনিধিত্ব করেনা। এই পোস্টে এমন নৃশংসতার প্রতিবাদী মানুষের সংখ্যা এই জন্তুর প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থকের সংখ্যার চেয়ে ঢের বেশি।
এই যে বর্ববরতা, নৃশংসতার কথা তা সাধারনের কাছে তুলে ধরেছে, প্রতিবাদ করেছে আমাদেরই দেশের মানুষ। সমস্যা হলো গুটি কয়েক কুলাঙ্গারের উপস্থিতি ও দাপট এতো বেশি প্রকট যে সাধারণ মানুষের প্রতিবাদী কন্ঠস্বর তাতে ঢাকা পড়ে যায়।
"মাথায় কতটা অশিক্ষিত হলে আর কতটা অমানুষ হলে এই কাজ করে একজন! "
- এই লোকের শরীরে কোন না কোন ভাবে জন্তুর জিন আছে মনে হয়, নাহলে এমন পাশবিক নৃশংসতার কথা কোন মানুষের পক্ষে কল্পনা করা প্রায় অসম্ভব মনে হয়।
ধন্যবাদ আরিয়ানা।
৭০|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১২:১৪
রাহীম বলেছেন: এই নিষ্ঠুরতার উপযুক্ত বিচার হোক । অপরাধি তার পরিচয় আপরাধি অন্য কোন পরিচয় নয় । আমার কাছে খুব আশ্চার্য্য মনে হয় , কিভাবে মানুষ তার সহধর্মিনীর গায়ে হাত তোলে ? নিজের বিবাহিত জীবন অর্ধযুগ পেরিয়ে গেছে কোনদিন গায়ে হাত তোলা তো দূরের কথা , জোরে তার সাথে কথা বলিনি । সকল ব্লগারদের কাছে আমার আবেদন থাকবে কোনদিন যেন নিজের অর্ধাংগীনির গায়ে হাত না তোলেন । কারণ এতে পরাস্পরের প্রতি আস্হা কমে যাবে ।
১৫ ই জুন, ২০১১ সকাল ৯:১৯
মানবী বলেছেন: "নিজের বিবাহিত জীবন অর্ধযুগ পেরিয়ে গেছে কোনদিন গায়ে হাত তোলা তো দূরের কথা , জোরে তার সাথে কথা বলিনি"
- আপনাকে শ্রদ্ধা জানাই। শুধু মাত্র কাপুরুষ নপুংসকরাই মনে করে স্ত্রীর সাথে খারাপ ব্যবহারের মাঝেই তাদের যতো পৌরষ।
অত্যন্ত সুন্দর মন্তব্যের জন্য আপনার প্রতি বিন্ম্র শ্রদ্ধা ও আন্তরিক ধন্যবাদ রাহীম।
অনেক ভালো থাকুন।
৭১|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১২:১৭
জারনো বলেছেন: পোস্টটি স্টিকি করার জন্য সামু কর্তৃপক্ষেকে আন্তরিক ধন্যবাদ।
এই পোস্টের বিজ্ঞ মন্তব্যাকরীগণকে বিনীত অনুরোধ দয়া করে মূল বিষয়কে বাদ দিয়ে কোন অবিবেচক মন্তব্যকারীর কোন মন্তব্যে বিতর্কে জড়িয়ে সময় ও স্থান নষ্ট না করে সংশ্লিষ্ট ব্যক্তির বিচার ও শাস্তির দাবী থেকে যেনো আমরা সরে না দাঁড়াই। দোষ ত্রুটি মানুষেরই থাকে, কারণ মানুষ ফেরেস্তা বা সয়তান নয়। সুতরাং রোমানারও ভুল থাকতেই পারে। তাই বলে তাকে এমন ভাবে সেই ভুলের মুসুল দিতে হবে বা আইন নিজের হাতে তুলে নিয়ে নির্মম ভাবে আঘাত করতে হবে তা কোন ভাবেই মেনে নেওয়া যায়না। আমরা একটি অন্যায়ের বিচাঁর করতে গিয়ে আরও একটি অন্যায় করি তা কোন ভাবেই কাম্য নয়। সুতরাং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবীর জন্য আমাদের সোচ্চার হতে হবে।
মন্তব্যকারীদের মন্তেব্যের বিপক্ষে মন্তব্য করার চেয়ে অপরাধীর বিচার দাবী মূখ্য হওয়া উচিৎ ।
৭২|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১২:১৯
মুর্তজা হাসান খালিদ বলেছেন: অপ্রিয় বলেছেন: তার উপর হাসান সাঈদ ছিল তার নিজে পছন্দ করা প্রেমিক স্বামী। পুরো ব্যাপারটাই রুমানার কাছে শাখের করাত।
@ অপ্রিয় : বিয়ের আগে এই লোকটা তার পাষন্ড পরিচয় গোপন রেখে তার ভালো মানুষিটা প্রকাশ করেছিল, আর কোনো মেয়েই মন্দ চরিত্র জেনে কোনো ছেলে সাথে সম্পর্কে জড়াতে চায়না
১৫ ই জুন, ২০১১ সকাল ৯:২২
মানবী বলেছেন: নিতান্তই মানসিক বন্ধাত্ব না থাকলে কেউ মনে করবেনা যে, ভালোবেসে কাউকে বিয়ে করলে তার এমন পাশবিক নির্যাতনও মাথা নত করে সহ্য করতে হবে।
এধরনের মানসিকতাধারীদের জন্য অনেক মেয়ে বছরের পর বছর স্বামীর নির্যাতন সহ্য করে যায়।
আপনাকে ধন্যবাদ।
৭৩|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১২:২২
কাঠফুল বলেছেন: এ সকল নরপশুদের মধ্যযূগিও কায়দায় বিচার হওয়া উচিৎ !!!!!
৭৪|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১২:২২
তানভী৫১৫২ বলেছেন: ২০০১ সালে হাসান সাইদের সঙ্গে বিয়ে হয় রুমানার। তাঁদের একমাত্র কন্যার বয়স সাড়ে পাঁচ বছর। রুমানা জানান, বিয়ের পর থেকেই সাইদ তাঁকে নির্যাতন করে আসছিলেন। সন্তানের দিকে তাকিয়ে সব কষ্ট সয়ে গেছেন। সর্বশেষ উচ্চশিক্ষার জন্য কানাডা যাওয়া নিয়ে মনোমালিন্য শুরু হয়। তারপর এই চরম নির্যাতন।
এতটুকু বাচ্চাকে রেখে বাহিরে যাওয়াটা কিভাবে দেখেন?
১৫ ই জুন, ২০১১ সকাল ৯:২৮
মানবী বলেছেন: ঠিক যে ভাবে দেখি এতোটুকু বাচ্চা দেশে রেখে বাবাদের বছরের পর বছর প্রবাস জীবন,, তাঁরাও জীবিকা আর উন্নত জীবনের জন্য যায়, রুমানাও তাই গিয়েছিলেন। এখানে যদি কারো নারী পুরুষের অবস্থান বা স্বামীর দায়িত্বের কথা বিবেচনায় আসে, তাকেমনে করিয়ে দিতে চাই রুমানার নরপিশাচ স্বামী শুধুই এক জান্তব কুলাঙ্গার নয়, সে একজন বেকার, কর্মহীন উপর্জনহীন ঘর জামাই।
আর সবচেয়ে বড় কথা, রুমানা স্বামী সন্তান নিয়ে কানাডা যেতে চেয়েছিলেন, তাঁর হীণমন্যতাবোধ সম্পন্ন স্বামী রাজী হয়নি।
-আপনি ব্যাপারটা কিভাবে দেখেন তা জানতে ইচ্ছে করছে।
৭৫|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১২:২৫
দূর্জয় বলেছেন: একজন পুরষ হিসেবে লজ্জায় মাথাটা নুয়ে গেলো। ওই নর পশুটার সঠিক বিচার হোক।
১৫ ই জুন, ২০১১ সকাল ৯:৩১
মানবী বলেছেন: ঘৃন্য হাসান সাঈদ পুরুষ নয়, একজন অযোগ্য অক্ষম নপুংসক - তার অপকর্মের জন্য পুরুষদের লজ্জিত হবার কারন নেই।
পুরুষরা প্রতিবাদী হয়ে এই নৃশংসতার সুবিচার ও নরপিশাচটার শাস্তি নিশ্চিত করবেন... এমনটা মনে করি।
আপনাকে ধন্যবাদ।
৭৬|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১২:২৬
সেলিম তাহের বলেছেন:
আরিফুর রেজা বলেছেন: রুমানার কোন অপরাধ ছিলো বলেই তার উপর এত অত্যাচার করা হয়েছে। কোন মানুষ ছোট খাট অপরাধের জন্য এত বড় শাস্তি দেয়না। রুমানার কোন বড় অপরাধই ছিলো এর জন্যই তার আজ এই পরিনতি।
প্যাট্রিয়ার্কির মনের কথা।
আরিফুর রেজা আর বুয়েটের এ্যাকাডেমিক গুডি বয় হাসান সাঈদের মধ্যে মোটেই কোন পার্থক্য নেই।
৭৭|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১২:২৮
ছাইরাছ হেলাল বলেছেন:
মডারেশন টিমকে আন্তরিক ধন্যবাদ ।
অমানুষের শাস্তি চাই ।
কিন্তু রাহেলারা কি বিচার পেয়েছে?
৭৮|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১২:৩২
রেজোওয়ানা বলেছেন: @ঊশৃংখল ঝড়কন্যা, "আরিফুর রেজারা" একা, আরও আছে, আস্তে আস্তে তাদের লেজ বার হচ্ছে খেয়াল করেন। এরা এখন প্রশ্ন তুলবে সে কেন পি এইচ ডি করবে, কেন পি এইচ ডি করার জন্য বাইরে যাবে!!
সুতরাং তাকে মারো, মেরে খাচার মধ্যে তালচাবি দিয়ে আটকে রাখ!
৭৯|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১২:৩৫
সুরঞ্জনা বলেছেন: ধরে নিলাম অপরাধী হাসান সাঈদের যোগ্য শাস্তি হবে। কিন্তু রুমানার কি হবে? এ দেশের আনাচে কানাচে হাজারো লাখো হাসান সাঈদ ঘাপটি মেরে আছে তাদের কি হবে? তারা যখন রুমানার মতো আরেকটি রুমানাকে খুবলে খেয়ে ফেলবে তখন হয়তো তারও শাস্তি হবে।
কিন্তু এমন করে তো চলতে পারেনা! কেনো এমন হবে? দেশে এসবের বিরুদ্ধে শুধু আইন পাশ করলেই হবেনা। আইনের সুষ্ঠু ও সঠিক প্রয়োগ প্রয়োজন। যেটা কিনা কখনই সম্ভব নয়। কারন আমাদের নেতা কর্মী দেশের কর্নধাররা আকন্ঠ দুর্নিতীতে নিমজ্জিত। সরিষার ভিতর ভুত থাকলে সে সরিষা দিয়ে কি ভুত তাড়ানো যায়?
ধন্যবাদ মানবী এই পোস্টের জন্য। সামু কতৃপক্ষকেও ধন্যবাদ পোস্টটি ষ্টিকি করার জন্য।
১৫ ই জুন, ২০১১ সকাল ৯:৩৮
মানবী বলেছেন:
এমন দু চারজন নর পিশাচ হাসান সাঈদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সাঈদরা রুমানাদের আক্রমণের সাহস করবেনা।
দুর্ভাগ্য আমাদের ঘৃন্য হাসান সাঈদদের পাশে নষ্ট রাজনীতির কুলাঙ্গার নেতা নেত্রীদের সমর্থন থাকে। এই কুলাঙ্গারের পাল ক্ষমতায় গিয়ে ভুলে যায় তারা জনগনের প্রতিনিধি.. ক্ষমতা লাভের পর তারা শুধুই পরিবার পরিজনদের প্রতিনিধি হিসেবে কাজ করে।
আর তাই, আমাদের দেশে আইনের সুষ্ঠু প্রয়োগ বা সুবিচার নেই.. সেই আশাকেও মাঝে মাঝে অলীক মনে হয়।
আপনাকেও ধন্যবাদ আপু।
৮০|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১২:৪৬
হক মাহবুব বলেছেন:
একটা খুনীকে বাইরে ছেড়ে রেখে আমাদের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যারা পালন করেন তারা কি করে নিশ্চিন্ত হয়ে আছেন আমি বুঝিনা।
রেব-র এতো তাগদ। তারা কোথায় এখন? সবাই গেছে বনে?
মানবী আপু, কাঁদতেও পারছিনা। প্রচন্ড রাগে আমি এখন হতাশ।
১৫ ই জুন, ২০১১ সকাল ৯:৪১
মানবী বলেছেন: কাঁদলে হবেনা ভাইয়া.. এই ক্ষোভ ও ঘৃনাকে শক্তিতে পরিনত করে আমাদের প্রতিবাদ অব্যহত রাখতে হবে।
বর্তমানে র্যাব লিমনদের নিয়ে ব্যস্ত.. লিমনদের নাশ করা এখন তাদের প্রধান কাজ।
অনেক ভালো থাকুন।
৮১|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১২:৪৮
অনিক আহসান বলেছেন: ক্রস ফায়ারের মত সু বিচার এই ব্যক্তির বেলায় কেন নয়?
এই দেশে যার ক্ষমতা নাই যে সাধারন মানুষ .. তার জন্য কি কোন বিচার থাকবে না?
বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদের ভাতিজা হওয়ার কারনেই কি পুলিশ তাকে ধরছে না? রাজনৈতিক সম্পৃক্ততা থাকাতেই কি বিশ্ব বিদ্যালয়ের ভিসিও তার মুমুর্ষ সহ কর্মীকে ৩ দিন পরেও হাস্পাতালে দেখতে যান না...?
১৫ ই জুন, ২০১১ সকাল ৯:৪৪
মানবী বলেছেন: " রাজনৈতিক সম্পৃক্ততা থাকাতেই কি বিশ্ব বিদ্যালয়ের ভিসিও তার মুমুর্ষ সহ কর্মীকে ৩ দিন পরেও হাস্পাতালে দেখতে যান না...?"
- এই বোধটার জন্য ধন্যবাদ। "রুমানার পরিবার শুরুতে ঘটনা আড়াল করতে চেয়েছে".. ঘটনা ধামাচাপা দেবার চেষ্টার পর কোন ইশারায় কারা এমন প্রপাগান্ডা ছড়াচ্ছে তা বুঝতে খুব সুক্ষ বুদ্ধির প্রয়োজন পরে না, তারপরও আমাদের মাঝে অনেকেই এক বেদ বাক্য ধরে দোষারোপ করে যাচ্ছে।
আন্তরিক ধন্যবাদ অনিক হাসান।
৮২|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:০৫
নীলাবেশ বলেছেন:
আর কত দিন এভাবে চলবে, এখন আমাদের রাস্তায় নামা উচিৎ।
মানব বন্ধন দিয়ে শুরু করা যায় না?
১৫ ই জুন, ২০১১ সকাল ৯:৪৭
মানবী বলেছেন: মানব বন্ধন শুরু হয়ে গেছে....
আপনাকে ধন্যবাদ নীলাবেশ।
৮৩|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:০৫
গ্রাম্য মেয়ে বলেছেন: ঝড়কন্যাকে স্যালুট দারুন মন্তব্যের জন্য।
৮৪|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:০৫
১১স্টার বলেছেন: মানুষ যখন পশু হয়ে যায় তখন তার হিতা-হিত জ্ঞান থাকেনা কিন্তু পশু যদি পশু হয় তার ভিতর পশুত্ববোধ+মানবতাবোধ থাকে আর এই নরপিশাচের তো কোনটাই নাই। যথাযথ শাস্তি হলে ভবিষ্যতে এধরনের ঘটনা আর ঘটবেনা।
৮৫|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:০৮
নীলাবেশ বলেছেন: আর কত দিন এভাবে চলবে, এখন আমাদের রাস্তায় নামা উচিৎ।
মানব বন্ধন দিয়ে শুরু করা যায় না?
৮৬|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:১২
বাজেকাম বলেছেন:
বাংলাদেশের পুলিশ বাহিনী যত দুর্নীতি পরায়নই হোক না কেন তারা ২৪ ঘন্টার মধ্যে যে কোন কৃমিনালকে ধরতে পারে। অনেক সময় পুলিশ অপরাধীকে ধরতে বাবা মা ভাই বোন ধরে নিয়ে যায় যাতে অপরাধী আত্মসমর্পণে বাধ্য হয়।
যে কোন উপায়ে তাকে ধরা হোক।
বিচার ক্রশফায়ার।
খা... পো... কে ধরতে অবিলম্বে মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশ আশা করছি।
১৫ ই জুন, ২০১১ সকাল ৯:৪৮
মানবী বলেছেন: "বাংলাদেশের পুলিশ বাহিনী যত দুর্নীতি পরায়নই হোক না কেন তারা ২৪ ঘন্টার মধ্যে যে কোন কৃমিনালকে ধরতে পারে। "
- সহমত।
ধন্যবাদ আপনাকে।
৮৭|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:১২
রূপকথার রাজকন্যা বলেছেন: এই হাসান সায়ীদ বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে লেখাপড়া শেষ করেছেন ঠিক ই কিন্তু শিক্ষিত হতে পারেন নি। বর্বর হয়ে বের হয়েছেন। অকর্মা নিষ্কর্মা হিসেবে সমাজের বোঝা বাড়াচ্ছেন। তার শিক্ষা জীবন শেষ করে সমাজের বা নিজের জন্য উল্লেখযোগ্য কিছু করেছেন বলে কোনো পত্রিকা কোনো খবর বা কোনো ব্লগে কোনো সংবাদ দেখিনি। ৪-৫ টা মিশুকের মালিক ছিলেন ..খুজলে দেখা যাবে ওটাও মা বাবা অথবা শ্বশুর শ্বাশুরীর কাছে থেকে আদায় করেছিলেন। শেয়ার বাজারে টাকা ঢেলে নিষ্কর্মা দিন পার করছিলেন। বউ এর ইনকামের উপর নিশ্চয়ই চলতেন নইলে ইনকামের রাস্তা কই। কিন্তু বউ যখনই নিজেকে সমাজের জন্য বেশী যোগ্য প্রমান করতে শুরু করল তখনই শুরু হল গাত্রদাহ। জনগন টাকা ঢালল এই অধমটাকে ইনজিনিয়ার বানানোর জন্য?? যে মন্ত্রী ই এর চাচা হোন না কেন তার ই তো লজ্জা পাওয়া উচিত এই কুলাংগার এর সাথে তার কোনো সম্পর্ক আছে।
৮৮|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:১৭
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন:
মনটাই খারাপ হয়ে গেলো।
এহেন মানুষের সত্তর শাশ্তি হওয়া দরকার।
৮৯|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:১৮
ইফতেখার ভূইয়া বলেছেন: যত পড়ি তত আমি অসুস্থ হয়ে যাই, তাই আর পড়লাম না। কোন একজনের পোস্টে বলেছিলাম, "সায়ীদ"-কে "ফায়ারিং স্কোয়াডে" নিয়ে গুলি করে মারা হোক, কোন বিচার ছাড়াই। এখানে বিচারের কোন অবকাশ নেই। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক যেন ভবিষ্যতে কোন মানুষ এধরনের কাজ করার আগে সায়ীদের কথা চিন্তা করে কাপড় নষ্ট করে ফেলে। শু... বা... কোথাকার।
৯০|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:২০
রিশাদ রিজওয়ান বলেছেন: এই পশু কেবল একজন নারিকেই লাঞ্ছিত করে নি……একজন মাকে রক্তাক্ত করেছে । জাতির এক শ্রদ্ধেয়া শিক্ষক কে ক্লেদাক্ত করেছে । প্রকারান্তরে সে জাতির বিবেককে আঘাত করেছে । আমরা কোন সমাজে বাস করছি ??? আমার ভাবতেও কষ্ট হয় যে ক্যাম্পাসে সহস্র সুন্দরতম স্বপ্নের জন্ম হয়…সেই মাটি একদিন এই পশু নোংরা করেছিল । ক্ষমতার যত কাছাকাছিই থাকুক না কেন…আমরা এর বিচার দেখতে চাই ।
৯১|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:২৬
রূপকথার রাজকন্যা বলেছেন: @তানভী৫১৫২.....সন্তানকে রেখে কোনো মা ই দুরে থাকতে চায়না। আবার পরিস্থিতির কথা চিন্তা করে অনেক মা কেই বাবার দ্বায়িত্ব কাধে নিতে হয়। হাসান সায়ীদের মত অকর্মা লোকের বউ কে সন্তানের ভবিষ্যতের দ্বায়িত্ব নিজ কাধে তুলে নিতে হয়েছে। আর আমরা এখানে একটা কুলাংগার পিশাচের শাস্তি দাবী করছি। এর মাঝখানে আপনি আবার "কেন পি এইচ ডি করতে গেল?? কেন এত টুকু বাচ্চাকে রেখে যাবে " এই টাইপ প্রশ্নের উদ্ভব করে মানুসের মনোযোগ ডাইভার্ট করতে চাইছেন কেন?? আসলে পুলিশ হাসান সায়ীদ কে খুজে পেল না এটা র থেকে বেশি দুঃখ আপনার মত "কুলাংগার সাপোর্টার"এর দেখা পাওয়া। তাও আবার আমাদের মাঝেই। আপনারা যতদিন বেচে আছেন যতদিন আপনাদের সাপোর্ট আছে কুলাংগার বাংলাদেশে যুগে যুগে জন্মাবেই।
৯২|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:৩৩
অনিক আহসান বলেছেন: এখন দেখার প্রশ্ন মন্ত্রী হাসান মাহামুদ সাহেব যথেস্ট বিবেচনা আর ন্যায় পরানয়তার পরিচয় দিয়ে কুলাঙ্গার ভাতিজাকে পুলিশে সোপর্দ করে কি না..
৯৩|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:৩৮
হুপফূলফরইভার বলেছেন: আমাদের সবার জাগ্রত চোখ ফাকি দিয়ে দেশে বিদেশে কোথায় পালাবে জানোয়ার টা?
যেখানেই চোখের সামনে পাব গনধোলাই দিয়ে প্রশাসনের হাতে ন্যাস্ত করতে সামুর প্রতিটা চোখ পাহারাদার হোক
রুমানা ম্যাডাম আমার ভাইয়ার কলিগ, ভাইয়ার কাছে থেকে ম্যাডামের কথা শুনে নিজেই নিজের কানকে বিশ্বাস করাতে পারছিলাম না এতটা বিনয়ী এতটা মাটির মানুষ কিভাবে এমন একটা জানোয়ারের সাথে এতগুলো বছর কাটিয়ে এল~
(
আমার সত্যিই বুঝে আসে না, একটা ছেলে যখন কোনও মেয়ের গায়ে হাত তোলার আস্পর্ধা পায় মেয়েটা (ইভেন ইউনি পড়ুয়া উচ্চ শিক্ষিত অনেক মেয়েকেও দেখেছি) কিভাবে (সম্পর্ক টিকিয়ে রাখার দোহাইতে ) তা নিশ্চুপে মেনে নেয়! আদতে কি এইসব ঘৃন্য কুকুরদের কে ই হায়েনা হয়ে উঠতে সহায়ক ভুমিকা পালন করছেনা?
৯৪|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:৪২
অর্ণব আর্ক বলেছেন: অনেক ধণ্যবাদ আপু আপনার পোস্টটির জন্য। আমি দীর্ঘদিন সামুতে ব্লগিং করিনা। একবার কয়েকজনের উপর চরম বিরক্ত হয়ে বিদায় নিই। তারপর আমার বর্ণমালা ব্লগে নিয়ামিত ব্লগিঙ করি। শুধু আপনার এই পোস্ট দেখে ব্লগে দীর্ঘ কয়েক মাস পর লগ ইন করেছি। এই শিরোনামে আমিও পোস্ট করেছি।
এ লজ্জা পুরো জাতির জন্য। এ বর্বরতা যেন ক্রুসেডীয় আর ব্রিটিশ উপনিবেশবাদী পিশাচদেরও হার মানায়।
১৫ ই জুন, ২০১১ দুপুর ১:০৪
মানবী বলেছেন: ব্লগ থেকে দুরে থাকার পরও এই পোস্ট দেখে লগইন করেছেন জেনে ভালো লাগলো ভাইয়া।
আন্তরিক ধন্যবাদ আপনাকে।
৯৫|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:৪২
গেদু চাচার খোলা চিঠি। বলেছেন:
আমার লেখাটা পড়বেন আশা করি।আমার মেয়ের উপর নির্যাতনকারীর বিচার চেয়ে মাননীয় প্রধাণমন্ত্রী এবং বিরোধীদলীয় নেত্রীর কাছে লেখা গেদু চাচার খোলা চিঠি।
১৫ ই জুন, ২০১১ সকাল ১১:৫০
মানবী বলেছেন: অবশ্যই পড়বো।
ভেবেছিলাম রুমানা কে নিয়ে লেখা সকল ব্লগের লিংক এই পোস্টে যোগ করবো। সময়ের অভাবে সম্ভব হয়নি।
আপনাকে ধন্যবাদ।
৯৬|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:৪৫
বোরহান উদদীন বলেছেন:
আশাকরি জানোয়ার সায়িদে কে অতি স্বতঃর গ্রেফতার করা হবে।
আর এই নরপশু টার উপযুক্ত শাস্তি ও দাবি সবাই এক সাথে।
৯৭|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:৪৬
আহ্মেদ সামাদ বলেছেন: এমন নারকীয় পাশবিকতা কে ধিক্কার জানাই। রুমানা এবং তার শিশুসন্তানের প্রতি জানাই সহমর্মিতা। আল্লাহ রুমানাকে দ্রুত সুস্থ করে তুলুন, এ প্রার্থনা করি।
৯৮|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:৪৮
বোবায় বলেছেন: অনিক আহসান বলেছেন: এখন দেখার প্রশ্ন মন্ত্রী হাসান মাহামুদ সাহেব যথেস্ট বিবেচনা আর ন্যায় পরানয়তার পরিচয় দিয়ে কুলাঙ্গার ভাতিজাকে পুলিশে সোপর্দ করে কি না..
৯৯|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:৪৮
কান্টি টুটুল বলেছেন: শহীদ সাংবাদিক কন্যা রীমার হত্যা কারি মুনির এর মত বুয়েট থেকে পাশ করা নর পিশাচ হাসান সাঈদ এর দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
১০০|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:৫০
কৌশিক বলেছেন: এই ব্লগে মাঝেমাঝে এমন কিছু মন্তব্যের দেখা মেলে যা কোনভাবেই ব্যাখ্যা করা যায় না। অতীতে যেমন দেখেছি - একজন তার বাবা মারা যাবার সংবাদ দিলো - প্রচন্ড ইমোশনাল একটা পোস্ট, সেখানে এসে একজন মন্তব্য করলো 'বাবা মারা গেছে তো কি হয়েছে'। একজন তার শিশুকন্যার জন্মদিনের ছবি দিয়েছে, সেখানে একটা মাইনাস। এ মুহূর্তেই মনে পড়ছে গোটা পাঁচেক, খুঁজলে হয়তো কয়েকশ দৃষ্টান্ত দেখা যাবে।
এসব দেখে মনে হয় না ভিন্নমতের প্রকাশ। একধরণের মানসিক বিকৃতি থেকে কিছু মানুষ এমন আচরণ করে থাকে। এমন সব উক্তি/মন্তব্যকে সাইবার ক্রাইম হিসাবে পরিগন্য করা উচিত যার জন্য শাস্তির ব্যবস্থা থাকতে হবে।
১০১|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:৫৩
মৃদুভাষণ বলেছেন: এটা একটা উদাহারণ মাত্র।ম্যাডামের টা প্রচার পেয়েছে কিন্তু বেশীরভাগ আড়ালেই থেকে যায়।এই ঘটনা থেকে আমাদের যদি কিছু বোধ-বুদ্ধির উদয় হয় এবং আমরা যদি নিজেদের পশুত্বকে নিবৃত করতে পারি সেটাই সম্ভবত রুমানার আপুর আত্মত্যাগের সবচে বড় পুরষ্কার হবে।
এখন দিন বদলেছে।আমাদের পুরুষদের এসব ব্যাপারে অনেক সচেতন হওয়া উচিত।কাকে কি বলছি একটু আগে একটা ফোরামের কমেন্টে অনেক সাঈদ এবং আরিফুরদের দেখেছি।
জানি না এই হারামীর বাচ্চার কোনো শাস্তি হবে কিনা।তবে এটুকু বলবো ম্যাডামের ছবি দেখে এবং ম্যাডামকে নিয়ে লেখা গুলো পড়ে নিজের চোখের পানি আটকে রাখতে পারিনি।
আল্লাহ আপুকে তাড়াতাড়ি সুস্থ করে দিবেন এবং সুন্দর জীবন দিবেন এই কামনা করি।
১০২|
১৪ ই জুন, ২০১১ দুপুর ১:৫৭
রাতমজুর বলেছেন: গতকাল সন্ধায় এক স্থানীয় সাংবাদিককে ধরেছিলাম নিউজটা সম্ভব হলে যেনো তার লোকাল পত্রিাকতে আসে, কথা বলছিলাম চায়ের দোকানে। চায়ের দোকানী অশিক্ষিত এবং মূর্খ, লেখাপড়া জানে না। তার বক্তব্য ছিলো, "ওমুকের পোলার (গালি) **(বিশেষ অংগ) কাইট্যা শালার ***(আরেকবিশেষ অংগ) পুরে দেবার"। লোকটা আক্রোষে জ্বলছিলো বর্ননা শুনে। আরিফুর রেজা/অপ্রিয়/তানভী৫১৫২, আপনারা লিখতে পড়তে পারেন দেখে অবাক হলাম।
মানবী, লেখার জন্য ধন্যবাদ, দেখা যাক কতটা সুবিচার হয় আসামির এই রাজনৈতিক পরিচয়ের পরেও। আমি আশাবাদী, যদি মিডিয়াকে ঠিক মতন ব্যাবহার করা যায় তবে কাজ হবে।
১৫ ই জুন, ২০১১ সকাল ১১:৫৯
মানবী বলেছেন: একজন চায়ের দোকানীর যে বোধ আছে, জনগনের প্রতিনিধি আমাদের মন্ত্রী প্রধধান মন্ত্রীদের তা নেই... আর এখানেই জাতি হিসেবে আমরা পরাজিত।
একপাল মানসিক বিকলাঙ্গদের নিয়মিত ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে দেই।
আপনাকেও ধন্যবাদ রাতমজুর।
১০৩|
১৪ ই জুন, ২০১১ দুপুর ২:০৩
আহমদ মোতেয়দ বলেছেন: View this link
১০৪|
১৪ ই জুন, ২০১১ দুপুর ২:০৪
অবান্তর বলেছেন: নরপশু হাসান সাঈদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
১০৫|
১৪ ই জুন, ২০১১ দুপুর ২:০৪
অবান্তর বলেছেন: নরপশু হাসান সাঈদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
১০৬|
১৪ ই জুন, ২০১১ দুপুর ২:০৫
আহমদ মোতেয়দ বলেছেন: I create one group on facebook, please join & will try to get justice for Romana...View this link
১০৭|
১৪ ই জুন, ২০১১ দুপুর ২:০৬
লেখাজোকা শামীম বলেছেন: অবাক হয়ে গেলাম, আজ সকালে প্রথম আলোয় খবরটা পড়ে। উচ্চ শিক্ষিত হতে চাওয়ার মধ্যে কী অপরাধ আছে বুঝলাম না।
এই কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কিন্তু যেভাবে ক্ষমতার কাছাকাছি আছে তাতে করে বিচার হবে কি না সে বিষয়ে সন্দিহান।
১০৮|
১৪ ই জুন, ২০১১ দুপুর ২:০৯
আহমদ মোতেয়দ বলেছেন: Shall i link your blog to my facebook group please,
so sorry to all because Bangle writing is not active on my computer till now. trying my level best to write in Bangle.
১৫ ই জুন, ২০১১ দুপুর ১২:০৪
মানবী বলেছেন: অবশ্যই পারেন, এটা সামহয়্যারের ডিফল্ট অপশন, অনুমতি চাইবার প্রয়োজন নেই।
ধন্যবাদ আপনাকে।
১০৯|
১৪ ই জুন, ২০১১ দুপুর ২:১১
আমি ছড়াকার বলেছেন:
শাস্তি চাই। এই নরপশুর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
আমিও একজন স্বামী। আমার স্ত্রীও কর্মজীবি। আমি খালি উপরে যদি কেউ থেকে থাকেন তার কাছে প্রার্থনা করছি জীবনে যাই ঘটুক না কেন আমরা যেন মানুষ থাকি। এই কুত্তারবাচ্চার মত পিচাশে যেন পরিনত নাই।
উপরওয়ালা আমাদেরকে হেফাজত করুন।
১১০|
১৪ ই জুন, ২০১১ দুপুর ২:১১
সাধারণী বলেছেন:
বহু সাইদ আমাদের আশে পাশে ঘুরে বেড়াচ্ছে, এদের ব্যপারে সবার সচেতন থাকতে হবে। এখানেও কেউ কেউ এই ধরণের একটা ঘটনার পরও রোমানা ম্যাডামের কি কি দোষ ছিল তা খুঁজে বের করার চেষ্টা করছে !! যেই দোষই থাকুক, তাঁকে বা অন্য যেকোন মানুষকে এইভাবে মারাটা কি কোন মানুষের কাজ !? তাঁর সাথে অ্যাডজাস্ট না হলে সেপারেশনে গেলেই তো হত। এখন আবার কেউ কেউ বলবে "বাচ্চার মুখের দিকে তাকিয়ে সেপারেশনে যায় নাই।" তাহলে কি বাচ্চার সামনে বাচ্চার মাকে পিটিয়ে বাচ্চাকে একটা সুন্দর পরিবেশ দিয়েছে বেড়ে ওঠার জন্য্!!!?
যারা বৌ পিটানোকে নিজেদের অধিকার মনে করে, তাদের এই পোষ্ট ভাল লাগার কথা না। কেউ কেউ ভাল না লাগা পরোক্ষভাবে প্রকাশ করছে, কেউ কেউ হয়তো করছে না। যাদের বৌ পিটানোর স্বভাব আছে তাদের বলি, আপনি হয়তো আপনার বাপকে দেখেছেন মাকে মারতে, সেটাই শিখেছেন। কিন্তু বৌয়ের গায়ে কোন অবস্থাতেই হাত তোলার অধিকার আপনার নেই। সময় বদলাচ্ছে ; কুকুরের মত আচরণ যদি করেন তাহলে পাগলা কুকুরের কামড় থেকে বাঁচার জন্য মানুষ যা করে, আপনার ক্ষেত্রেও তাই করা হবে।
মেয়েদের চড় থাপ্পর বা গায়ে হাত তোলার ব্যপারগুলোকে "ঠিক হয়ে যাবে" বা "সংসারে এমন হ্য়ই"-- এই সব বলে এড়িয়ে যাওয়া ঠিক না। আপনাকে অসম্মান করে হচ্ছে, সেটা কেন আপনি মানবেন !!? আর এই চড় থাপ্পর থেকে শুরু হয়ে সেটা যে রোমানা ম্যাডামের মত পরিস্থতিতে পৌছাবে না তার নিশ্চয়তা কে দিবে ।
১৫ ই জুন, ২০১১ দুপুর ১২:৫২
মানবী বলেছেন: খুব ভালো বলেছেন। সম্পূর্ণ সহমত।
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ সাধারণী।
১১১|
১৪ ই জুন, ২০১১ দুপুর ২:১২
ক্ষুধার্ত বলেছেন: যত বড় অপরাধ করুকনা কেন এমন করে একজন মানুষ আরেকজন মানুষকে কামড় দিয়ে নাক তুলে ফেলবে এবং তার চোখ উপড়ে ফেলার মত ইচ্ছা যেই মাথায় ভর করে সেটা কোন মানুষের মাথা হতে পারেন, এটা হায়নাকে হার মানালো বলেই আমার ধারনা।
আমার জানা নেই কোন অপরাধের প্রেক্ষিতে এইভাবে হায়নার মত গর্জন করতে হয়।
@আরিফ -রুমানার কোন মারাত্মক ভুল ছিলো কি নেই সেইদিকে যাবার সময় না এখন বা এখানে, এখানে আমরা শুধু ঐ মানুষটির কথাই চিন্তা করবো যিনি নাক চোখ হারিয়ে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে পড়ে আছে,যার ক্ষত বিক্ষত চেহারার দিকে তাকিয়ে একটা অবুঝ শিশু মা মা বলে ডাকছে আমরা সেই শিশুর কথা ভাববো, আমরা ভাববো ঐ নারীটির কথা যিনি এমন অনেক মেয়ে ছেলেকে শিক্ষা দান করেন।
মনে রাখবেন কোন ভুল বা সম্পর্কই মানবতার উর্ধ্বে নয়।
@লেখিকা আপনার চেতনা চেপে থাকুক আমাদের সমাজের সকল নারী চিন্তায়।আপনাকে ধন্যবাদ সঠিক সময়ে সঠিক ভাবনটা ভাবার জন্য।
১৫ ই জুন, ২০১১ দুপুর ১২:৫৬
মানবী বলেছেন: রুমানা যদি কোন অপরাধ করেই থাকেন তাহলে তা ছিলো এই নরাধমের সাথে এই দীর্ঘকাল সম্পর্ক রাখা। কোন পত্রিকায় লেখা যে বিয়ের পর থেকে গায়ে হাত তুলতো এই নরপিশাচ।
হয়তো এই নরপিশাচটা এতোটাই ঘৃণ্য আর বর্জনীয় যে একে সহ্য করার বা ভালোবাসার শাস্তি রুমানাকে এভাবে পেতে হলো।
আপনাকেও ধন্যবাদ ক্ষুধার্ত।
১১২|
১৪ ই জুন, ২০১১ দুপুর ২:১৩
প্রদীপ মিত্র বলেছেন: আরিফুর রেজা/তানভী৫১৫২, দুইটা প্রানী স্বেচ্ছায় গিলোটিনে মাথা পেতে দিয়েছে দেখা যায় ।
১৫ ই জুন, ২০১১ দুপুর ১:০০
মানবী বলেছেন: প্রাণীর সংখ্যা বাড়ছে, আরো বাড়বে...
উদ্ভট সব দাবী আর হাস্যকর আব্দার নিয়ে হাজির হবে।
আশার কথা এই যে আমাদের সমাজে এখনও এরা সংখ্যায় অতি নগণ্য- দৃষ্টি আকর্ষনের জন্য এদের যতো আস্ফালন, তাই অধিকাংশ ক্ষেত্রে এদেরকে এড়ি্য়ে যাওয়াই সমুচিত জবাব।
ধন্যবাদ আপনাকে।
১১৩|
১৪ ই জুন, ২০১১ দুপুর ২:১৭
tulara agam khohor pay বলেছেন: আমি ভাবছি ছোট মেয়েটির কথা। মেয়ে ও মায়ের কথা ভেবে এখনও গা শিউরে উঠছে। মানুষদেহধারী পশুটার বিচার চাই। হে ভগবান, এহেন অসভ্যদের সভ্য করে দাও।
১১৪|
১৪ ই জুন, ২০১১ দুপুর ২:২৮
অর্ণব আর্ক বলেছেন: ৬৯ নং মন্তব্য কারী আরিয়ান আপু আপনাকে বলছি। একটা বরাহ শাবকের কুকর্মের জন্য আপনি পুরো জাতিকে দুষছেন কেন। জাতি আজও প্রতিবাদে কতটা সোচ্চার আর কতটা মানবিক অবস্থানে আছে তার প্রমান তো এই পোস্টে ও আছে। বেশ কিছু ব্লগার এমন মন্তব্য করেছেন যাতে তাদের প্রাণ সংহারের হুমকি হতে পারে। তবু্ও কি বলা ঠিক হবে যে জাতির বিবেক মৃত। আসলে জাতির বিবেক এখনো জাগ্রত থাকলেও কিছু শকুনির কালো থাবা আর হিংস্র নেকড়ের ছোবলের জুজুর ভয় জাতির বিবেককে বার বার পিঞ্জরাবদ্ধ করার অপপ্রয়াস চালায়। ঐতিহাসিকভাবে এই সব পশুদের বিচার বাংলা ভূখন্ডে হয়েছে। এবং এই বরাহশাবক সাইদের বিচার বাংলার মাটিতেই হবে। শুধু দরকার যুব সমাজের হাতকে আরো শক্তিশালী করা। সময়ের দাবি মেটাতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাড়ানো । তাহলে দেখা যাবে সাইদের মতো পাগলা কুকুররা দৌড়ে পালাবার পথ পাবেনা। যুব সমাজ চাইলে এইসব কুকুরদের এমন দৌড় করাতে পারে ওদের টয়লেট ঠিকই চাপবে তবে বদনাটা থাকবে হাতে ভয়ে আতংকে মাঠে বসার সুযোগ পাবেনা এরা।
১১৫|
১৪ ই জুন, ২০১১ দুপুর ২:৩২
অর্ণব আর্ক বলেছেন: রাতমজুর বলেছেন: গতকাল সন্ধায় এক স্থানীয় সাংবাদিককে ধরেছিলাম নিউজটা সম্ভব হলে যেনো তার লোকাল পত্রিাকতে আসে, কথা বলছিলাম চায়ের দোকানে। চায়ের দোকানী অশিক্ষিত এবং মূর্খ, লেখাপড়া জানে না। তার বক্তব্য ছিলো, "ওমুকের পোলার (গালি) **(বিশেষ অংগ) কাইট্যা শালার ***(আরেকবিশেষ অংগ) পুরে দেবার"। লোকটা আক্রোষে জ্বলছিলো বর্ননা শুনে।
আজই মনে হয় প্রথম রাতমজুরের কোন মন্তব্য আবার অনেক বেশি ভাল লাগলো।
১১৬|
১৪ ই জুন, ২০১১ দুপুর ২:৩৪
সালমাহ্যাপী বলেছেন: এই মানুষরূপী পশুটারও চোখ তুলে দিলে সবচেয়ে ভালো হত।যে যেমন করবে তার শাস্তিও তেমন হওয়া উচিত।
আর নিষ্পাপ মেয়েটা কি কখনও ভুলতে পারবে তার বাবার এহেন বর্বরতার দৃশ্যের কথা?ভাবতেই চোখে পানি চলে আসে।
১১৭|
১৪ ই জুন, ২০১১ দুপুর ২:৩৭
সালমাহ্যাপী বলেছেন: এই মানুষরূপী পশুটারও চোখ তুলে দিলে সবচেয়ে ভালো হত।যে যেমন করবে তার শাস্তিও তেমন হওয়া উচিত।
আর নিষ্পাপ মেয়েটা কি কখনও ভুলতে পারবে তার বাবার এহেন বর্বরতার দৃশ্যের কথা?ভাবতেই চোখে পানি চলে আসে।
১১৮|
১৪ ই জুন, ২০১১ দুপুর ২:৪০
ধুম্রজ্বাল বলেছেন: ঘটনাটা আমাদের পরিবারকে আতংকগ্রস্থ করেছে।
আমার বোন কানাডা গিয়ে একবছরের মাথায় বিশাল একটা চাকরী পেয়েছে। এরপর থেকে তার স্বামী'র আচরন আজব ধরনের। বোন জানিয়েছে তার মোবাইল ফোন অফ পেলে আমরা যেন এমব্যাসিকে জানাই।
না জানি সে কি অবস্থায় আছে.....
১৫ ই জুন, ২০১১ দুপুর ১:১৩
মানবী বলেছেন: আপনার মন্তব্যটি পড়ে শংকিত বোধ করছি।
আপনার বোনকে সব সময় হাতের কাছে ফোন রাখতে বলবেন, সম্ভব হলে ৯১১ নম্বরটি "কুইক ডায়ালে" প্রথমে সেভ করে রাখতে বলুন। স্থানীয় বাংলাদেশীদের সাথে ঘনিষ্ঠতা থাকলে তাঁদের কারো কারো সাথে প্রতিদিন যোগাযোগ রক্ষা করতে পারলে ভালো, ঘনিষ্ঠ কাউকে জানিয়ে রাখাও জরুরী।
সর্বপোরি, তাঁর স্বামী যদি কখনও তাঁর প্রতি তেমন দুর্ব্যাবহার বা গায়ে হাত তুলে থাকে.. তার সাথে ঘর করাটা ঠিক কিনা ভেবে দেখা জরুরী।
আমরা বোকা মেয়েরা.. এই ভাবনাটা ভাবতে এতো বেশি সময় নেই যে অনেক সময় খুব বেশি দেরী হয়ে যায়।
কানাডার কোন শহরে আছে জানা নেই, জানলে স্থানীয় নারী সংস্থার যোগাযোগের নাম্বার জানাতে চেষ্টা করতে পারি।
আপনার বোনের জন্য প্রার্থণা রইলো।
আপনারা ভালো থাকুন।
১১৯|
১৪ ই জুন, ২০১১ দুপুর ২:৪১
লীনা ফেরদৌস বলেছেন: মৃদুভাষণ বলেছেন: এটা একটা উদাহারণ মাত্র।ম্যাডামের টা প্রচার পেয়েছে কিন্তু বেশীরভাগ আড়ালেই থেকে যায়।এই ঘটনা থেকে আমাদের যদি কিছু বোধ-বুদ্ধির উদয় হয় এবং আমরা যদি নিজেদের পশুত্বকে নিবৃত করতে পারি সেটাই সম্ভবত রুমানার আপুর আত্মত্যাগের সবচে বড় পুরষ্কার হবে।---------সহমত !!
আপনারা পুরুষরা যদি মন মানসিকতা একটু পাল্টান তবে রুমানার মত অবস্হা আমাদের কারো হয় না, আজকে রুমানার হয়েছে কাল আপনার বোনের হবে, পরশু আমার.।.।মেয়েদের মেয়ে মানুষ না ভেবে মানুষ হিসাবে কবে ভাব্বে এ পোড়া দেশের সমাজ ব্যাবস্হা !
এই মেয়েটার থিসিস পেপার দেখেন
Click This Link
.
ওকি তখনো জানতো যে ও নিজেই একটা domestic violence এর শিকার হবে।
বাবা মারা কেন যে এমন নরপশুদের হাতে আমাদের তুলে দেন ! বিয়ে না হলে কি হয়! আমরাও পারি নিজের দায়িত্ব নিজেরা নিতে।
১৫ ই জুন, ২০১১ দুপুর ১:১৭
মানবী বলেছেন: রুমানা মনে হয় ভালোবেসে এই কুলাঙ্গারকে বিয়ে করেছিলেন, কোথাও পড়লাম পরিবারের অনিচ্ছায়(সত্যতা জানা নেই, এখন বিভিন্ন জন বিভিন্ন রকম বলছে)।
মা বাবা'র তুলে দেয়া হোক বা নিজের পছন্দের, মেয়েরা নির্যাতিতা হলে যেনো সেখান থেকে সহজে বেরিয়ে আসতে পারে এমন সমাজ, এমন মানসিকতা জরুরী।
১২০|
১৪ ই জুন, ২০১১ দুপুর ২:৪২
রোকন রাইয়ান বলেছেন: কদিন আগে হেনার মৃত্যু নিয়ে অনেক তৎপর ছিল মিডিয়া সরকার ব্যক্তি পরিবার। সবার এ উদ্যোগ প্রশংসনীয়। কিন্তু রোমানার এ পরিস্থিতি নিয়ে কাউকেই এতটা উদ্বিগ্ন হতে দেখা যাচ্ছে না। এটা আমাদের ভেতর মিশে থাকা এক পাষণ্ডর কুকর্ম তাইকি? এর মানে কি? সরকার কি একচোখা নীতি পালন করবে?
১৫ ই জুন, ২০১১ দুপুর ১:১৯
মানবী বলেছেন: প্রধানমন্ত্রী এব্যাপারে স্বচেতন হয়েছেন শুনেছি.. দেখা যাক কতোখানি অগ্রগতি হয়!
১২১|
১৪ ই জুন, ২০১১ দুপুর ২:৪৭
পথিক!!!!!!! বলেছেন: আজব এখানে দেখি তর্ক বির্তকও চলছে। ......স্পষ্ট বোঝা যায় আমরা কেনো অধঃপতিত জাতি। .....
এজন্যই আমাদের কিছূ হয় না। রাহেলারা নিরবে হারিয়ে যায়। তাদের বেদনা বাতাসের ইথারেরর মতই আমাদের মন আর দৃষ্টি থেকে উবে যায়। ..
রূমানা ম্যাডামের কথাও ক'দিন পরে আমরাই ভুলে যেতে বসব এবং ভুলেও যাব। ....
হায় আমরা ! হায় আমাদের কপাল!
১৫ ই জুন, ২০১১ দুপুর ১:২১
মানবী বলেছেন: মনে প্রাণে প্রার্থনা করি রুমানার পরিনতি যেনো হতভাগী রাহেলার মতো নাহয়। আর এই নরপশুর অধন হাসান সাঈদও যেনো রাহেলার খুনীর মতো পার পেয়ে না যায়।
দীর্ঘদিন পর আপনাকে ব্লগে দেখে ভালো লাগলো।
ধন্যবাদ পথিক!!!!!!
১২২|
১৪ ই জুন, ২০১১ দুপুর ২:৪৮
পথিক!!!!!!! বলেছেন: আজব এখানে দেখি তর্ক বির্তকও চলছে। ......স্পষ্ট বোঝা যায় আমরা কেনো অধঃপতিত জাতি। .....
এজন্যই আমাদের কিছূ হয় না। রাহেলারা নিরবে হারিয়ে যায়। তাদের বেদনা বাতাসের ইথারেরর মতই আমাদের মন আর দৃষ্টি থেকে উবে যায়। ..
রূমানা ম্যাডামের কথাও ক'দিন পরে আমরাই ভুলে যেতে বসব এবং ভুলেও যাব। ....
হায় আমরা ! হায় আমাদের কপাল!
১২৩|
১৪ ই জুন, ২০১১ দুপুর ২:৫২
এডিস ইফাজ বলেছেন: সভ্য সমাজের সুন্দর পোশাকের নীচে আমার জননীদের কান্না, আর কত শোনাবে বলো :'(
১৫ ই জুন, ২০১১ দুপুর ১:২৪
মানবী বলেছেন: নির্মম সত্য... খুব বেশি সত্য।
১২৪|
১৪ ই জুন, ২০১১ দুপুর ২:৫৮
anisa বলেছেন: আমার প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি আজ এটা ছিল শিরোনাম অনেক জায়গায় !
কিন্তূ ধিক্কার জানাই ওই মানুষ রুপি পশু কে
আর তিনি নিজে এত বড় শিক্ষিত হয়ে কেন এসব সহ্য করছিলেন
কেন রুনামা এত লেখা পোড়া জেনেও এই পশুকে স্থান দিয়েছেন
এটাই আমার প্রশ্ন রুমানার কাছে
কোথায় আমাদের কোথায় শিক্ষা হায়রে মানুষ !!!!!!!!!!!
১৫ ই জুন, ২০১১ দুপুর ১:২৯
মানবী বলেছেন: আসলে আমাদের সমাজ এই প্রশ্রয়ের জন্য অনেকাংশে দায়ী। একজন তালাকপ্রাপ্তা মহিলাকে বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করার নষ্ট চর্চা থেকে আমরা এখনও মুক্ত হতে পারিনি।
আবার নিজের কন্যা সন্তানের ভবিষ্যত চিন্তা করেও মুখ বুজে সব সয়ে গেছে, পৃথিবীতে মায়েরা সন্তানের মুখ চেয়ে যে কি ভীষণ নর্যিাতন সহ্য করেন, কতোখানি আত্মত্যাগ করেন তা অধিকাংশের ধারনার বাইরে।
ভালো থাকুন।
১২৫|
১৪ ই জুন, ২০১১ দুপুর ২:৫৮
শিবলী নোমান বলেছেন: অর্ণব আর্ক বলেছেন: রাতমজুর বলেছেন: গতকাল সন্ধায় এক স্থানীয় সাংবাদিককে ধরেছিলাম নিউজটা সম্ভব হলে যেনো তার লোকাল পত্রিাকতে আসে, কথা বলছিলাম চায়ের দোকানে। চায়ের দোকানী অশিক্ষিত এবং মূর্খ, লেখাপড়া জানে না। তার বক্তব্য ছিলো, "ওমুকের পোলার (গালি) **(বিশেষ অংগ) কাইট্যা শালার ***(আরেকবিশেষ অংগ) পুরে দেবার"। লোকটা আক্রোষে জ্বলছিলো বর্ননা শুনে।
আজই মনে হয় প্রথম রাতমজুরের কোন মন্তব্য আবার অনেক বেশি ভাল লাগলো। B![]()
১২৬|
১৪ ই জুন, ২০১১ দুপুর ২:৫৯
সামিও শীশ বলেছেন: আমাদের দীর্ দিনের বন্ধু হেমা (রুমানা মঞ্জুর) এর উপর এই জঘন্য নির্যাতনের নিন্দা আর নিন্দা জানাই। আরও বলি মন্ত্রী হোক আর যেই হোক যদি এর বিচারের পথে বাধা দেয় তবে তা আগুন নিয়ে খেলা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান রুমানা মঞ্জুরের সাথে আছে. থাকবে।
১৫ ই জুন, ২০১১ দুপুর ১:৩২
মানবী বলেছেন: "যেই হোক যদি এর বিচারের পথে বাধা দেয় তবে তা আগুন নিয়ে খেলা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান রুমানা মঞ্জুরের সাথে আছে. থাকবে। "
- তাই যেনো হয়। এই দৃঢ় প্রত্যয় সময়ের সাথে সাথে দৃঢ়তর হোক, এমন আশা করি।
১২৭|
১৪ ই জুন, ২০১১ দুপুর ২:৫৯
ফেলুদার চারমিনার বলেছেন: হয়তো আজ থেকে ১০-১৫ বছর আগে ঐ অমানুষটা বন্ধুদের সাথে চায়ের আড্ডায় আরিফুর রেজা কিংবা তানভী৫১৫২ এর মতো করে অন্য কোনো অমানুষের কৃতকর্মের সাফাই গাচ্ছিলো।
লেখিকাকে অসংখ্য ধন্যবাদ এমন লেখা দেয়ার জন্য।আর সামু কর্তৃ্পক্ষকে ধন্যবাদ এই পোস্টটি স্টিকি করার জন্য।
১৫ ই জুন, ২০১১ দুপুর ১:৩৩
মানবী বলেছেন: আপনাকেও ধন্যবাদ ফেলুডার চারমিনার।
১২৮|
১৪ ই জুন, ২০১১ বিকাল ৩:০৬
স্বাধীকার বলেছেন: ![]()
এই সেই পশু-যাকে দেখতে মানুষের মতোই মনে হচ্ছে। তিনি এখনো গ্রেফতার হননি, এটাতেই অবাক হচ্ছি।
১৫ ই জুন, ২০১১ দুপুর ১:৩৫
মানবী বলেছেন: ঘৃন্য জন্তুর ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ।
এই ছবি সহ নীচের আরেকটি ছবি মূল পোস্টে যোগ করছি, নরপিশাচটাকে সবাই যেনো ভালোভাবে চিনে রাখে।
১২৯|
১৪ ই জুন, ২০১১ বিকাল ৩:০৭
বিবর্ন বেদনা বলেছেন:
আমাকে একটা সুজগ যদি দিত গনধলায় দেয়ার হারামজাদাতাকে??????
আর এই ঘটনা কিন্তু হতাত করে ঘটা কোন বিষয় না।এখানে স্বামী স্ত্রির মাঝে বিরাজমান বিরোধ গুরুত্বপূর্ণ বিষয়।এবং তা যে অনেক বছর ধরে তাদ্র মাঝে চলমান বিষয় তা সহজেই বঝা যায়।এমন ঘটনা একদিনে ঘতে নি।
এই বিজ ধিরে ধিরে এসেছে।আমরা যদি সুধু এই পশুতার বিচার করেই সান্ত হই তাহলে কিছুই হবে না।সামগ্রিকভাবে কাএন এমন ঘটনা ঘতেছে একের পর এক তা ভেবে দেখা উচিত।
প্রুতিতি ঘতনার পিছনে অবশ্যয় কারন আছে।সামাজিকভাবে আমাদের সচেতন হতে হবে।এরকম পশুদের সুজগ করে দেয়া আমাদের বড় একটা অন্নায়।ম্যাদাম জেভাবে বছরের পর পর সজ্জ করে গেছেন তা ঠিক হয় নি।উপজুক্ত ব্যবস্থা নেয়া উচিত ছিলও তার।যদি সন্তানের কথা ভেবে করে থাকেন তাহলে অন্য একটা প্রশ্ন থেকে যায়।ম্যাদামের সন্তানের বয়স সারে পাচ।ের ভিতর তিনি দেশের বাইরে গিয়েছেন দিগ্রি নিতে।সমস্যা নেই।
কিন্তু এত হচত বাচ্চা ,ের ভিতর দেশের বাইরে থেকেছেন অনেক দিন!সন্তাঙ্কে রেখে তখনি যাওয়া সম্ভব যখন বাবা দায়িত্ত নেয়।এই পশুটা যে সেই দায়িত্ত নেয় নি তা বঝা যায়।তাহলে সামির অনিচ্ছায়,নিজের ছোট বাচ্চাকে অনিরাপদে রেখে যাওয়া ঠিক হয় নি।সামির অনিচ্ছা মানে এমন না যে তার কথাইয় উত্তে বস্তে হবে এমন বিষয়।স্বামী স্ত্রীর আলচানার এক্মতেই ফলেই যে কোন একজন দেশের বাইরে যেতে পারেন স্বাভাবিক ক্ষেত্রে।আলচনা সাপেক্ষ বিষয় দুজনের ভিতরের।সামির কাছ থেকে বাচতে দেশের বাইরে গেছেন সন্তান রেখে আবার সন্তানের কারনে কাউকে কিছু বলেন নাই।এসব বিষয় এখন আরালে পরে যাচ্ছে যে গুলো আলচনায় আসা উছিত এসব সমস্যা সমুলে উতপাতন করতে।
বরতমানে হারামজাদাটাকে একটা বিচারের ব্যবস্থা করে দ্রিস্তান্ত মুলক সাস্তি দেয়া উচিত।শেষ সাথে অত্তাচারিত ম্যদামের বীভৎস মুখের কারনে আবাগপ্রবন আমাদের আরালের বিসয়গুল আলচনা করা উছিত।
নতুবা এরকম ঘটনা একের পর এক ঘতেই থাকবে।স্থায়ি কোন সমাধান হবে না।
১৩০|
১৪ ই জুন, ২০১১ বিকাল ৩:০৮
বিবর্ন বেদনা বলেছেন: সামুকে ধন্যবাদ পোস্ট টি স্তিকি করার জন্য।
১৩১|
১৪ ই জুন, ২০১১ বিকাল ৩:০৮
ওিহদুর বলেছেন: এই নরপশুকে এমন শাস্তি দেয়া উচিত যে , তাকে শাস্তি দেওয়ার পদ্ধতি দেখে কেউ এই রকম কাজ করার সাহস না করে । প্রশাসনের উচিত অতি দ্রুত এই নরাধমকে গ্রেফতার করে শাস্তির মুখোমুখি করা ।
১৩২|
১৪ ই জুন, ২০১১ বিকাল ৩:১০
বিবর্ন বেদনা বলেছেন: কুত্তাতার মনে হয় বড় রকমের লিঙ্ক আছে।নাহলে ঘটনা ঘামাচাপা থাকবে কেন কএকদিন।
১৩৩|
১৪ ই জুন, ২০১১ বিকাল ৩:১২
দু-পেয়ে গাধ বলেছেন: শুকরশাবকের উপযুক্ত শাস্তি চাই।
মন্ত্রীচাচাকে লাথি দিয়ে সরকারের বাইরে ফেলে দেবার দাবী জানালাম।
১৩৪|
১৪ ই জুন, ২০১১ বিকাল ৩:১৭
দু-পেয়ে গাধ বলেছেন: এই শয়তানকে দেখামাত্র গনপিটুনি দিতে পারলে ভালো হয়। কারো না কারো সেই সৌভাগ্য হবে এই আশায় রইলাম।
১৩৫|
১৪ ই জুন, ২০১১ বিকাল ৩:২৩
এস বাসার বলেছেন: হাসান সাইদ শুয়োরটাকে ক্রসফায়ার করতে পারেনা র্যাব? লিমনকে গুলি করতে খুব ভালো লাগে?
এবার অন্তত একটা ভালো কাজ করে কুত্তাটাকে মেরে ফেল।
১৩৬|
১৪ ই জুন, ২০১১ বিকাল ৩:২৪
দর্শণধারী বলেছেন: নিউজটার লিংক
http://www.youtube.com/watch?v=jMkmudVghXk
১৩৭|
১৪ ই জুন, ২০১১ বিকাল ৩:২৫
রৌদ্র করোটি বলেছেন: অতি সত্ত্বর হাসান সাঈদ কে খাসি করানো হোক
১৩৮|
১৪ ই জুন, ২০১১ বিকাল ৩:২৮
আমি মদন বলেছেন: বাংলাদেশ পুলিশের যোগ্যতা ও উপযোগিতা নিয়ে প্রশ্ন ?
১৩৯|
১৪ ই জুন, ২০১১ বিকাল ৩:৩০
সত্যবাদী মনোবট বলেছেন:
আমি,আপনি কিংবা সুস্থ মানুসিকতার সবাই আজ এই পশুকে ধিক্কার দিয়ে যাচ্ছি এই লেখনীর মাধ্যমে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি শান্তি পাচ্ছি না অন্তরে এই ভয়ে যে...........
আমাদের দেশে যাদের কাছে ক্ষমতা তাঁরা হাসান সাঈদের মতোই। তাদের ক্ষমতার দাপটে সত্য মিথ্যা হয়ে যাচ্ছে। অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। হাসান সাঈদ যেমন তথাকথিত শিক্ষিত হয়েও প্রকৃত শিক্ষা পায়নি তেমনি আমাদের ক্ষমতাবান মানুষরাও ক্ষমতার দাপটে ন্যায় কিংবা অন্যায়ের পার্থক্যও মনে রাখতে পারেন নি.................... যদি সত্যিই তার উপলদ্ধি করতে পারতেন কোনটা উচিত কোনটা না..............তাহলে রুমানা কিংবা রাহেলারা নির্যাতিত হতো না। মাঝে মাঝে ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়............................
খুব কষ্ট লাগে যখন এসব শুনি,দেখি। আমি নিজেও একজন পুরুষ এই ভেবে লজ্জা লাগে।
রুমানা আপার দ্রুত সুস্থতা কামনা করছি আর নরপশুর চেয়েও অধমটার উচিত শাস্তি.....................
১৪০|
১৪ ই জুন, ২০১১ বিকাল ৩:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: manobi , আমার বউ সহ লিখাটি এক সাথে পড়লাম, আমার বউ এই নরপিচাশ কে একটা জানয়ারের নাম ধরে গালি দিল,আমি বললাম তুমি জানয়ার টাকেই অপমান করলে, আপনার জন্য অনেক অনেক দোয়া অ শুভ কামনা রইল, কারেনট চলে গেছে , তাই বেশী কিছু লিখতে পারলাম না ।
১৮ ই জুন, ২০১১ ভোর ৪:৫০
মানবী বলেছেন: ঠিক বলেছেন, একে জানোয়ারের সাথে তুলনা করতেও দ্বিধা হয়।
আপনাদের জন্য শুভ কামনা রইলো।
১৪১|
১৪ ই জুন, ২০১১ বিকাল ৩:৪৭
সেজুতি_শিপু বলেছেন: হায় তিনি আমার ডিপার্টমেন্টের শিক্ষক !
তার জন্য কান্না ।
আর পশুটির /পশুদের জন্য তীব্র ঘৃনার আগুন জ্বেলে রাখব সারাজীবন ।
১৪২|
১৪ ই জুন, ২০১১ বিকাল ৩:৪৮
চ্যালেন্জার বলেছেন: আওয়ামী ফ্যাসীস্ট বিষাক্ত রক্তের থেকে এটি আশা করা অবান্তর মনে হচ্ছে না,
সাইদেরকে ওপেন স্কোয়ার্ডে ফায়ার করে মারা উচিৎ
১৪৩|
১৪ ই জুন, ২০১১ বিকাল ৩:৫১
ফিরোজ-২ বলেছেন: নরপশু হাসান সাঈদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
১৪৪|
১৪ ই জুন, ২০১১ বিকাল ৩:৫৩
তারার হাসি বলেছেন:
এ ঘটনার তীব্র প্রতিবাদ করছি।
সবার ঘৃণা তীব্রতা লাভ করুক, পৌঁছে যাক প্রতিটা সচেতন মানুষের কাছে।
ঢাকা ইউনিভার্সিটির মানববন্ধনে আমার আত্মার উপস্থিতি থাকবে।
ধন্যবাদ মানবী।
১৪৫|
১৪ ই জুন, ২০১১ বিকাল ৩:৫৬
হাসান ইকবাল বলেছেন:
এই ম্যাডামের পরিণতিও যেন শাবিপ্রবি'র শিক্ষক "ফাহমিদা ফারাহ ইসলাম"-র মত না হয়...আমরা চাই ম্যাডাম যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
Click This Link
১৪৬|
১৪ ই জুন, ২০১১ বিকাল ৪:০১
সজল শর্মা বলেছেন: ঐ পশুকে প্রকাশ্যে নির্যাতন করে মারা হোক। মানুষ নামের কলঙ্ক সে।
১৪৭|
১৪ ই জুন, ২০১১ বিকাল ৪:০৭
সত্যান্বেষী বলেছেন: আমার কেন যেন মনে হচ্ছে "আরিফুর রেজা" ই হাসান সাঈদ নামক শুয়রের বাচ্চাটার ব্লগ নিক।
১৪৮|
১৪ ই জুন, ২০১১ বিকাল ৪:১০
নিয়ম ভাঙার কারিগর বলেছেন: দুঃখজনক।
মনটাই খারাপ হয়ে গেল পোস্টটা পড়ে।
হাসান সাঈদ নামের এই ঘৃণ্য নরপশুটাকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।
আর আরিফুর রেজার মত এই রকম ব্যাক্কেল ব্লগারগুলারে থাপড়াইয়া ব্লগ থেকে বাইর করে দেয়া হোক!
১৪৯|
১৪ ই জুন, ২০১১ বিকাল ৪:১১
শুটকাভাই বলেছেন: শুয়োরের বাচ্চার মুখে এস্তেন্জা করতে মুন্চায়
১৫০|
১৪ ই জুন, ২০১১ বিকাল ৫:০০
রাজিয়েল বলেছেন: নরপশুদের শুধুই ঘৃনা। আজন্ম
১৫১|
১৪ ই জুন, ২০১১ বিকাল ৫:০২
অনিন্দিতা_একা বলেছেন: আমার অনেক কিছু বলার ছিল… সেগুলোর বেশিরভাগ ই কেউ না কেউ বলেছেন। ওই নরপশুর প্রতি ঘৃনা, বিচার দাবী… ইত্যাদি।
কিন্তু আমার সবচেয়ে বেশি খারাপ লেগছে- এই রকম শিক্ষিতা, মেধাবী একজন মানুষ কিভাবে কুকুরের মত নির্যাতন সহ্য করল? কেন করল? সম্মান? এইভাবে অপমানিত হওয়ার পরে তো আত্মসম্মান বলে আর কিছু থাকার কথা না। ১০ বছর ধরে সহ্য করেছেন… মেয়ের মুখ চেয়ে??? ওই শিশুটার জন্য এই রকম থাকার চেয়ে না থাকা হাজার গুন ভালো না?
এই রকম একজন মানুষ যদি প্রতিবাদ না জানায় তো সমাজের কম শিক্ষিত, কম সুবিধাপ্রাপ্ত মেয়েরা কিভাবে প্রতিবাদের কথা ভাববে?
আমাদের দেশের মেয়েরা নিজেদের কুকুর ভাবে কেন? আদর দিলে লেজ নাড়বে আর চাবুক মারলে কুই কুই করে কাদবে???
আর কত??
১৫২|
১৪ ই জুন, ২০১১ বিকাল ৫:২৮
রূপকথার রাজকন্যা বলেছেন: @অনিন্দিতা_একা মেয়েদের চারপাশের পরিস্থিতির কথা বিচার করলে খুব শিক্ষিত কারো বা অশিক্ষিত কারোরই প্রতিবাদ করা হয় না। যতই মানুষ শিক্ষিত হোক মাইন্ড সেটাপ ছেলেদের গায়ে কাদা লাগেনা টাইপ হয়ে আছে। আমার পরিচিত ডাক্তার এক মেয়ে কেন বিয়ের সময় যৌতুক আনেনি কেন দেবর কে চাকরি দিতে পারছেনা এসব কারনে নিয়মিত স্বামীর নির্যাতন সহ্য করতে হয়। ডিভোর্স দিলে সে কই যাবে, কার সাথে থাকবে, একা কোনো বাড়ি ভাড়া করে ও থাকতে পারবেনা, কেউ এরকম কাউকে বাড়ি ভাড়াও দেয় না। ওর মা বাবা র কথা আমাদের ফ্যামিলিতে ডিভোর্স এর সিস্টেম নাই তুমি ডাক্তার বলে চিন্তা কোরোনা তুমি ডিভোর্স দিলে তুমি সঠিক হয়ে যাবা, তোমার বোনের বিয়ে হয়নি এখন ও তোমার ডিভোর্স হলে তোমার ভুলের জন্য তোমার বোনের একটা ভাল বিয়ে হবে না। সো সহ্য কর। কুকুরের মত লাইফ মেনে না নিয়ে ঐ মেয়ে যাবে কই!!
১৫৩|
১৪ ই জুন, ২০১১ বিকাল ৫:৩৯
শুভ্রতা বলেছেন: পশুটা যেন দেশ থেকে পালাতে না পারে , তার দিকেও নজর দেয়া উচিৎ ।
১৫৪|
১৪ ই জুন, ২০১১ বিকাল ৫:৪৩
একলা বগ বলেছেন: হাসান সাইদ হালায় বিরাট কাম করছে, হালায় বাইরে কিছু করতে না পাইরা বউরে কামড়াইছে।
থুহঃ, শালা কাউপুরুষ।
১৫৫|
১৪ ই জুন, ২০১১ বিকাল ৫:৫৪
নাফাজি বলেছেন: এইরকম পশুগুলো পুরুষ সমাজের কলঙ্ক। আমি প্রধানমন্ত্রীর প্রতি বিনীতভাবে অনুরোধ করছি এই দুঃখজনক ঘটনাকে অগ্রাধিকার দিয়ে বিশেষভাবে দেখার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন মহিলা, রুমানার কষ্ট আপনি সবচেয়ে ভালভাবে উপলব্ধি করতে পারবেন। আপনি এই নরপশুটার একটি দৃষ্টান্তমূলক শাস্তির (প্রকাশ্যে মৃত্যুদন্ড) ব্যবস্থা করুন। আজ যদি এই নরপশু শাস্তির হাত থেকে বেচেঁ যায় তাহলে আমাদের সমাজে লুকিয়ে থাকা এইরকম পশুগুলো প্রশ্রয় পাবে, আরো অসংখ্য মা বোন নির্যাতিত হবে। প্লীজ পশুটার শাস্তির ব্যবস্থা করুন এবং একই সাথে রুমানার সুচিকিৎসার ব্যবস্থা করুন। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলি আপনার যারা নির্যাতনের শিকার তারা মুখ বুজে থাকবেন না। সমাজের কাছে এদের মুখোশ উন্মোচন করুন, আপনাদের পাশে আছে এই পুরো সমাজ আর এই পশুগুলোর পাশে কেউ নেই।
১৫৬|
১৪ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:০১
টুনা বলেছেন: ক্ষমতাবানদের ছত্রচ্ছায়ায় এই ধরনের ঘটনা ঘটা সম্ভব ।
শুক্রবারে বাদ জুমা নূর হোসেন চত্তরে প্রকাশ্যে ফাঁসি দেয়া হোক ।
দোয়া করি ম্যাডাম শীঘ্রই সুস্থ হয়ে উঠুন ।
১৫৭|
১৪ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:০১
বনী বলেছেন: নাফাজির সাথে মিলিয়ে বলছি, যারা নির্যাতনের শিকার তারা মুখ বুজে থাকবেন না। সমাজের কাছে এদের মুখোশ উন্মোচন করুন, আপনাদের পাশে আছে এই পুরো সমাজ আর এই পশুগুলোর পাশে কেউ নেই।
এ ধরনেরপশুরা যেন পাশ কেটে না যেতে পারে।ওই নরপশুর প্রতি ঘৃনা, বিচার দাবী করছি।
১৫৮|
১৪ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:০৪
অনিন্দিতা_একা বলেছেন: @ রূপকথার রাজকন্যা ... আমি এই সমস্যাগুলো জানি। আমি নিজেও যদি চিন্তা করি একা থাকব, তার আগে হাজার বার ভাবব। অনেকেই নিতান্ত বাধ্য হয়ে থাকে... কিন্তু এখানে যার কথা হচ্ছে, সৌভাগ্যবসত তার একা থাকা নিয়ে সমস্যা ছিল না। বিদেশে চলে যেতে পারতেন। মেয়েকেও হয়ত নিয়ে যেতে পারতেন ... মেয়েটার বাবা মার ও দায়িত্ত আছে। তাদের বাসায় বসে এই ঘটনা ঘটে। অই অসুস্থ পুরুষ মানুষ্টা সম্পর্কে কিছুই বলছিনা। কারন এমন লোক আরো অনেক আছে। আমাদের চারপাশেই ঘুরে বেরায় তারা… ঘৃনা জানানোর ও ভাষা নাই আমার।
প্লিজ ভাববেন না আমি এই মানুষটার বিপক্ষে কথা বলছি...আমি চরম দুঃখ থেকে বলছি। আমি শুধু ভাবছি এই রকম একটা পরিস্থিতি যেন কিছুতেই কোন মেয়ে না মেনে নেয়। আমি বলছি কারন আমি আমাকেই বলছি। আমিও যেন বাধ্য না হই।
আমার যদি একটা মেয়ে হয়, তাকে যেন মেনে নিতে না হয়।
আমার মেয়ে যেন এই রকম অবস্থায় অই লোকের চক্ষু তুলে নেয়ার সাহস রাখে। শারীরিক শক্তির চেয়ে মানসিক শক্তি অনেক জরুরী।
আমি এর আগেও বলেছি। যতদিন আমাদের মেয়েরা দল বানায় বখাটে ছেলেদের পিটাতে না পারবে ততদিন ইভ টিজিং চলবে।যতদিনে নিজের গালে আচর লাগলে পালটা আচরে দিতে না জানবে ততদিন সহ্য করতে হবে।
বেগম রোকেয়া কেও অনেকে অপবত্র ধর্ম বিরোধী বলেছে। খারাপ মেয়ে মানুষ বলেছে। তিনি সেদিন লজ্জা পেয়ে ভয় পেয়ে বারিতে বসে থাকলে আমরা হয়ত আজো অইখানেই থাকতাম।
চড় খেয়ে চড় মারতে শিখতে হবে। আমাদের শিখতে হবে। আমাকেও শিখতে হবে। আপ্নাকেও।
১৫৯|
১৪ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:১০
বাদ দেন বলেছেন: আমি ভেবেছিলাম শিক্ষিতদের মধ্যে এসব ঘটনা আর ঘটে না, যদি মতএর তফাত থাকে তবে ব্যাপারটা ডিভোর্সে গড়ায়, শারীরিকে নির্যাতন এ ত চরম মাপের অস্বাভাবিক ব্যপার। এ যেন আধুনিক সমাজে বাস করা মধ্যযুগীয় মানুষেরা।
আমাদের সমাজ মনে হয় পুরাপুরি আধুনিক হতে পারে নাই, ভিতরে এক বন্য হিংস্র রুপ রইয়ে গেছে, তাই এখানে ৫ বছরের শিশুকে খাবার চুরির অপরাধে গনপিটুনি দেওয়া হয়, পাথর ছুড়ে শাস্তি দেওয়া হয়, অপরাধীদের প্রকাশ্যে মৃত্যুদন্ড এর আবেদন করা হয়, অপরাধীর স্প্রকাশ্যে শারিরীক নির্যাত্নের দাবিতে আন্দোলন গড়ে তোলা হয়। আমদের সমাজ একটা আধুনিক হিংস্র সমাজ বলে এখন আমার কাছে মনে হয়
১৬০|
১৪ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:২৬
ফেরারী পাখি বলেছেন: মানবী সত্যি অসময়ে সব সময় আপনাকে পাই। আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই পোষ্টটির জন্য।
আমিও চাই দ্রুত হাসান সাইদ নামক জানোয়ারটা গ্রেফতার হোক।
১৬১|
১৪ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:৩০
মনপবন বলেছেন: এই পশুটিকে সবাই চিনে রাখুন।
প্রার্থনা করি এর যেন মরণ হয় অতি দ্রুত নয়তো আরো অনেক মানুষ সাফার করবে এর জন্য।
এই পশুটির শাস্তি চাই।
১৬২|
১৪ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:৫৮
স্বদেশ হাসনাইন বলেছেন: এই মানবেতর জঘন্য আমি ব্যথিত ও ভাষাহীন। তীব্র ঘৃণা ও প্রতিবাদ যারা এই পশুটিকে রক্ষা করতে চাইছে।
আমি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মানবীর কাছে কৃতজ্ঞ এমন একটি ঘটনা ব্লগে আনার জন্য।
১৬৩|
১৪ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:০৩
ফয়সাল ভিভ্ বলেছেন: কুলাঙ্গার মুক্ত বাংলাদেশ চাই । আইনের ফাক গলে যেন হাসান সাইদরা বার বার বেরিয়ে যেতে না পারে সে জন্য কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন জানাচ্ছি। নির্যাতিতার প্রতি সহমর্মিতা ।
১৬৪|
১৪ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:১৪
শুকনা মরিচ বলেছেন: পূর্বের নির্যাতন গুলোর কোনও সমুচিত শাস্তি হয় নাই দেখেই এখনও সমাজে এইসব ঘটনা ঘটে যাচ্ছে । আর এখন যদি এই জন্তুটার শাস্তি না হয় - এমন ঘটনা ঘটতেই থাকবে ।
দোয়া করি - রুমানা দ্রুত সুস্থ হয়ে উঠুক ।
১৬৫|
১৪ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:১৬
মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন: চরমভাবে লজ্জিত, হতাশ এবং ক্ষুব্ধ। ঘৃণা প্রকাশের ভাষা আমার জানা নাই।
শুধু 'দৃষ্টান্তমূলক বিচার চাই' বলে চুপ করে বসে থাকার দিন শেষ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের জোরালো আন্দোলন চাই। শিক্ষক- সহকর্মীর জন্য এইটুকু তারা করতে পারেন না?
১৬৬|
১৪ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩২
ওসমান ঢালী তুষার বলেছেন: ধিক্কার ধিক্কার। মানব জাতির জন্য ধিক্কার।
"আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দিব।" কবির এই কথার দাম কোথায় থাকল?
১৬৭|
১৪ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩৮
সাঈফ শেরিফ বলেছেন: ক্রোধ প্রশমনের জন্য "পশু" শব্দটা দিয়ে প্রতিক্রিয়া চালিয়ে দেয়া যায়। কারণ কামড়ে আহত করাটা স্রেফ কুকুর শ্রেণী জীবের কর্ম। আমি ভাবছি সেই নরাধমের মানসিক বিকারগ্রস্থতার কথা। এটা একদিনের দুর্ঘটনা নয়, আমি মনে করি বহুদিন ধরে বহুরূপে নির্যাতন চলেছে।পুরো পরিবার ও বংশের ইতিবৃত্ত তদন্তের দাবি রাখে।
১৬৮|
১৪ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩৮
রাগ ইমন বলেছেন:
ইউ টিউবের লিংকটা ঠিক করে দিন।
১৬৯|
১৪ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪০
শরীফ উদ্দিন সবুজ বলেছেন: হায়েনার শাস্তি চাই।
১৭০|
১৪ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪১
রাগ ইমন বলেছেন:
পশুটার ছবিই আগে দেওয়া উচিত মানবী। সে যেন পালাতে না পারে। সবাই এই নরপিশাচকে চিনে রাখুন। ভারত এবং আমেরিকার বন্ধুদের কাছে বলুন এই খবর ওঁ ছবি ছড়িয়ে দিতে। হাসান সাঈদের বাবা মা এর জানা দরকার , তাদের প্রতিবেশীদের জানা দরকার । কেউ যেন একে আশ্রয় না দেয়।
১৭১|
১৪ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৫৪
রাখালীয়া বলেছেন: ধিক্কার জানাই এমন নরপশুর....
সে যেন পালাতে না পারে,তার যোগ্য শাস্তির দাবি জানাই..
১৭২|
১৪ ই জুন, ২০১১ রাত ৮:০০
সৈয়দ রুবেল ৬৯ বলেছেন: একাত্বতা প্রকাশের জন্য লগ ইন করলাম।
১৭৩|
১৪ ই জুন, ২০১১ রাত ৮:০৩
'একলা শালিক' বলেছেন: অসাধারণ লিখেছেন... এমন একটি লেখার খুব প্রয়োজন ছিল এই সময়। অনেক অনেক ধন্যবাদ।
১৭৪|
১৪ ই জুন, ২০১১ রাত ৮:১৩
কমরেড কামরুল বলেছেন: বাংলাদেশের মত এতটুকু একটা দেশে এই কুলাঙ্গার কে ধরা যায় না? বাংলাদেশ পুলিশ কি বসে বসে জাবর কাটে? লোকটা নাকি ফৌজদারহাট ক্যাডেট কলেজে পড়ত(১৯৯২)।
একবছর IIT থেকে ঘুরে এসে ১৯৯৩ সালে বুয়েটে ভর্তি হয়। পড়ালেখাও শেষ করেনি। বুয়েট বা ফৌজদারহাট ক্যাডেট কলেজের কারো সাথে যোগাযোগ রাখেনি। পাষন্ডটা দুটি বড় বড় প্রতিষ্ঠানের নাম ভূলুন্ঠিত করলো। ওকে ধরে চাবকানো উচিত।
এটা আবারও দাবী উপস্থাপন করে আমরা নৈতিক দিক দিয়ে কেমন নিষ্ঠুর হয়ে যাচ্ছি। নৈতিক শিক্ষা পাঠ্যক্রমে যুক্ত করার বিষয়টি গুরুত্বপূর্ণ।
১৭৫|
১৪ ই জুন, ২০১১ রাত ৮:১৫
স্বপ্নবাজী বলেছেন: যতদ্রুত সম্ভব ঐ মানুষরূপী অমানুষটাকে ধরে এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।
রুমানা, এই যুদ্ধ আপনার একার নয়.. আমাদের সকলের..!! সহমত।
১৭৬|
১৪ ই জুন, ২০১১ রাত ৮:২১
মো: আবু জাফর বলেছেন: আমাদের দেশে এসবতো হবেই । যে দেশের এমপি, মন্ত্রীর সহয়তায় ধর্ষনের শেন্চুরিয়ান কুকুর কে কোন প্রকার শাস্তি না দিয়ে বিদেশে ফর্ুতি করতে পাঠায় । সেই দেশের জনগন এর চাইতে খারাপ ছাড়া ভালো কখনো দেখতে পারেনা ।
১৭৭|
১৪ ই জুন, ২০১১ রাত ৮:২৯
হোসেন মনসুর বলেছেন: নরপশু হাসান সাঈদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এর চেয়ে বেশী কিছু আর কী চাইবার আছে ?
১৭৮|
১৪ ই জুন, ২০১১ রাত ৮:৫১
কাওসার আল-আমিন বলেছেন: এই নরপিশাচকে পশু বললে পশুরাও লজ্জাবোধ করবে, সে পশুর চেয়েও অধম।
১৭৯|
১৪ ই জুন, ২০১১ রাত ৯:০২
মুভি পাগল বলেছেন: আমাদের দেশেই কেন যেন এসব ঘটনা বেশি ঘটে। ইউরোপ-আমেরিকাতে এমন ঘটনা খুব কম শোনা যায়। বাঙালীর রক্তে কোন সমস্যা আছে বৈকি। নাহলে একটার পর একটা এরকম ঘটনা ঘটবে কেন?
ইরাকের বা আফগানিস্তানের চেয়ে তো বাঙালীরা কোন অংশে বেশি সুখী দেখতেছি না
১৮০|
১৪ ই জুন, ২০১১ রাত ৯:০৩
সীমানা পেরিয়ে বলেছেন: যেমন ভাবে প্রকাশ পায়নি কাকাতালীয় ভাবে “হাসান সাঈদ” নামের বন্য জন্তুটি বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদের ভাতিজা।।
এই ঘটনা........................!!!
১৮১|
১৪ ই জুন, ২০১১ রাত ৯:০৬
কাউসার রুশো বলেছেন: লেখাটার জন্য অনেক ধন্যবাদ
নরপশু হাসান সাঈদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
১৮২|
১৪ ই জুন, ২০১১ রাত ৯:১০
জাফরিন বলেছেন: হাসান শালাকে ছাড়বো না। আমরা এর শেষ দেখেই ছাড়বো।
ম্যাম এর জন্য দোয়া চাই। যেন ম্যাম কে আমরা আগের মত করে ফিরে পাই।
১৮৩|
১৪ ই জুন, ২০১১ রাত ৯:১১
নেক্সাস বলেছেন: ব্লগার ভাইয়েরা এই পিচাশ কে যেখানে পাবেন সেখানে গনধোলাই দেয়ার ব্যাবস্থা করেন
১৮৪|
১৪ ই জুন, ২০১১ রাত ৯:২৩
জুন বলেছেন: নৃশংস নরপশুটির সর্বোচ্চ শাস্তি দাবী করছি।
১৮৫|
১৪ ই জুন, ২০১১ রাত ৯:২৭
ফয়সল নোই বলেছেন:
পুলিশের ভাব পাল্টেছে মনে হয় গত ২ দিনে।প্রভাব খাটিয়ে ও হুমকি দিয়ে শেষ পর্যন্ত ধামাচাপা না দিতে পারায় নরপিশাচটি শিগগিরই এরেস্ট হবে এই সম্ভাবনা তৈরী হয়েছে।
সাংবাদিক মহলে প্রতিমন্ত্রীর তদ্বিরের খবর জানাজানি আছে।
লেখাটির জন্য অনেক অনেক কৃতজ্ঞতা মানবী।অনেক অনেক ভাল থাকুন।
১৮৬|
১৪ ই জুন, ২০১১ রাত ৯:২৮
এ হেলাল খান বলেছেন: আরিফুর রেজাকে জিজ্ঞাসা করলে হাসান সাঈদের কথা জানা যাবে। আরিফুর রেজাও একটা পশু তাই সে সাঈদ পশুটার সমর্থনে আগায়া আসছে। দুইটা পশুরে থু
১৮৭|
১৪ ই জুন, ২০১১ রাত ৯:৪১
দর্শণধারী বলেছেন: হাসান সাঈদ বুয়েটের ছাত্র ছিল। তবে তার চোখের সমস্যার জন্য পড়া শেষ করতে পারেনি। অর্থাৎ সে বুয়েটের প্রকৌশলী নয়।
১৮৮|
১৪ ই জুন, ২০১১ রাত ১০:০২
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আসলেই কি ক্ষমতাসীন আওয়ামী সরকারের সাথে ঐ নরপশুর লিংক আছে? এবং এ জন্যই সে গ্রেফতার হচ্ছে না?
শেয়ার কেলেঙ্কারীর সাথে যারা জড়িত বা শেয়ার কেলঙ্কারীর যারা বেনিফিসিয়ারী, হাসান সাঈদ নামের ঐ নরপশুও তাদের অন্যতম? জানার ইচ্ছে রইলো।
পোষ্টদাতাকে ধন্যবাদ। এবং এবং ভিকটিম রুমানা ম্যাডামের জন্য আন্তরিক সহানুভূতি। এবং শয়তান, নরপশু হাসান সাঈদ এর দ্রুত গ্রেফতার ও দ্রুত বিচার আদালতে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
১৮৯|
১৪ ই জুন, ২০১১ রাত ১০:১১
রাগ ইমন বলেছেন: এই লেখাটাও পড়া দরকার সবার।
১৯০|
১৪ ই জুন, ২০১১ রাত ১০:১২
আধাঁরি অপ্সরা বলেছেন:
সন্ধ্যায় পেপার দেখে আমি এত বেশি অবাক হয়েছিলাম!!
ভাবতেই পারছিলাম না মানুষ কিভাবে এত বর্বর হতে পারে!!
নরাধম হাসানকে জনসন্মুখে জুতা পেটা করে অথবা পাথর নিক্ষেপের মাধ্যমে ওর মৃত্যদন্ড কার্যকর করা হোক! সাভাবিক মৃত্যদন্ড ওকে না দেয়া হোক!!!!!!!!!!!!!
যাতে আর কেউ এত বর্বরোচিত আচরণের দু:সাহস না দেখায়!
অনেক ধন্যবাদ আপু!
১৯১|
১৪ ই জুন, ২০১১ রাত ১০:১৮
আশিস বলেছেন: এই দেশে আইন নাই। যেই দেশের সংবিধান সরকার পেন্সিল দিয়া লিখে, আর পাছা দিয়া মুছে, সেই দেশের সরকারের খেতা পুঁড়ি, আইনের খেতা পুঁড়ি।
একে দেখামাত্র গনধোলাই দিয়ে মৃত্যু নিশ্চিত করা হউক।
১৯২|
১৪ ই জুন, ২০১১ রাত ১০:১৮
বিং বলেছেন:
এ পোস্ট টা কমেন্ট সহ কোন জাতীয় পত্রিকায় দিতে পারলে আরও ব্যাপক আকারে ছড়ানো যেত। পত্রিকার রিপোর্ট গুলো এসব ক্ষেত্রে শুধুই বাণিজ্যের চিন্তা করে, কাজের কাজ কিছুই হয় না। এখন থেকে আওয়াজ না তুললে যে কোনদিন আপনার বোন বা নিকটজনও হতে পারে স্বীকার। পশুটার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত
![]()
আর পোস্টে পোস্টে গিয়ে পর্ণ লিংক দেবার অপরাধে আরিফুর রেজা আবাল টাকেও শাস্তি দেয়া হোক
১৯৩|
১৪ ই জুন, ২০১১ রাত ১০:২৬
বিং বলেছেন: পুলিশ কী গুপ্তকেশ মুন্ডনে ব্যাস্ত?জিএসএম ট্রেকার দিয়া বাইর করতে পারতেসেনা কই আসে পশুটা??
১৯৪|
১৪ ই জুন, ২০১১ রাত ১০:২৬
আধাঁরি অপ্সরা বলেছেন:
আরিফুর রেজা বলেছেন: রুমানার কোন অপরাধ ছিলো বলেই তার উপর এত অত্যাচার করা হয়েছে। কোন মানুষ ছোট খাট অপরাধের জন্য এত বড় শাস্তি দেয়না। রুমানার কোন বড় অপরাধই ছিলো এর জন্যই তার আজ এই পরিনতি।
বুকে হাত দিয়ে বলেনতো আপ্নি কি মানুষ????!!!!!
আপনি মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে কমেন্ট করেছেন!!
আমরা নরপশু খুজি!
বেশিদূর তো যেতে হয়না!
আপনাদের মত মানুষগুলোই এমন কাজগুলো করে!
ধিক!!!
আবার ব্লগিংও করেন!?
১৯৫|
১৪ ই জুন, ২০১১ রাত ১০:৩০
আধাঁরি অপ্সরা বলেছেন:
আরিফুর রেজা বলেছেন: রুমানার কোন অপরাধ ছিলো বলেই তার উপর এত অত্যাচার করা হয়েছে। কোন মানুষ ছোট খাট অপরাধের জন্য এত বড় শাস্তি দেয়না। রুমানার কোন বড় অপরাধই ছিলো এর জন্যই তার আজ এই পরিনতি।
আপনার কাছে আমার প্রশ্ন...
হাসান আমার কোন সাধের লাউ বৈরাগি হৈছে যে সে শাস্তি দিবে?!?!?!?!
১৯৬|
১৪ ই জুন, ২০১১ রাত ১০:৩৪
নিশাচর ভবঘুরে বলেছেন: আর পোস্টে পোস্টে গিয়ে পর্ণ লিংক দেবার অপরাধে আরিফুর রেজা আবাল টাকেও শাস্তি দেয়া হোক
আর কত আর্তনাদে মডুগো মন গলবো?
আর এই পোষ্টের ব্যাপারে আমার কথা হচ্ছে, এটা স্টিকি করা হবে কেনো? আমরা এতো ধিক্কার নিন্দা জানাচ্ছি! আমিও জানাই। যাই হোক না কেনো, গায়ে হাত তোলা হবে কেনো? কিন্তু প্রশ্ন রইলো, ম্যাডাম কি ধোয়া তুলসী পাতা? আপনি কি সহ্য করবেন,আপনার ঘরনী, দুইদিন আগে দেশের বাইরে থেকে এসে আবার উচ্ছশিক্ষার্থে বাইরে যাবার পরিকল্পনা করলে! যেখানে একটা বাচ্চা আছে! এরকম হলে,ম্যাডামের উচিত ছিলো, বিয়ে না করা।
পরিশেষে, হাসান সাঈদ নামক নরপশুকে ধিক্কার। একজন নারীকে নির্মম নির্যাতন করার দায়ে, উনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
১৯৭|
১৪ ই জুন, ২০১১ রাত ১০:৩৭
রিয়েল ডেমোন বলেছেন: ঘটনাটা যখন প্রথম পড়লাম, খুবই খারাপ ফিল হচ্ছিল। তারপর এই বিষয় নিয়ে পোষ্টগুলোতে ঢুকতে হিমশিম খাচ্ছিলাম। কারন পোস্টে ঢুকলেই ঐ নরপিশাচটার ছবি দেখতে হবে আর ওর নামটা দেখতে হবে।
ঐ কুত্তাটাকে ধিক্কার
১৯৮|
১৪ ই জুন, ২০১১ রাত ১০:৪৬
আধাঁরি অপ্সরা বলেছেন:
ম্যাডাম ধৌয়া তুলসি পাতা কি চুত্তা পাতা এইটার উত্তর জানা ইমপর্টেন্ট না!! ইম্পর্টেন্ট হচ্ছে একজন মানুষকে একটা পশু আঘাতে জর্জরিত করেছে। তার দৃষ্টিশক্তি কেড়ে নেয়ার চেষ্টা চালিয়েছে। পশু (ওর নামের জন্য এটা একটা বিশেষণ) হাসানের যদি ভালৈ না লাগে তাহলে রিলেটিভসদের ডেকে মিমাংসা করতে পারত। তার ইচ্ছাও যদি না থাকে তাহলে ডিভোর্স দেয়ার ক্ষমতাও তার ছিল। সেটা না করে তিনি তার ঘরনীকে সুপথে আনার এক মোহনীয়(?!) উপায় খুঁজে বের করেছেন। সেটা হল তাকে অন্ধ করে দেয়া!! অথবা পৃথিবী থেকে সরিয়ে দেয়া?!?!
সেলুকাস!!!!!!!!!!!![]()
কয়েকজন বিজ্ঞ ব্লগারের চিন্তা-ভাবনাকে সাধুবাদ না জানিয়ে পারি না!!!!!!
সেলুকাস!!!!!!!!!!!![]()
১৯৯|
১৪ ই জুন, ২০১১ রাত ১১:১৪
পাহাড়ের কান্না বলেছেন: কুত্তাটাকে কুকুরের খাবার বানানো হোক। কুকুর একে ছিঁড়ে ছিড়ে খাবে। আর আরিফুর রেজা গাধাটাকে সাথে রাখা হোক এই দৃশ্য উপভোগ করার জন্য।
২০০|
১৪ ই জুন, ২০১১ রাত ১১:১৯
হারুন ইবনে সালাম বলেছেন: র্মমান্তিক,ব্যথিত আমি, যে বিশ্ববিদ্যালয়ে আমি পড়ালেখা করেছি,তার শিক্ষকের এমন অসহায় আত্মসর্মপন, মানুষ নামের পশুটাকে ধরা গেল না!
২০১|
১৪ ই জুন, ২০১১ রাত ১১:২৭
মাহফুজশান্ত বলেছেন: রুমানার এ যুদ্ধ শুধু তার একার নয়। এ যুদ্ধের সহযাত্রী এ দেশের গ্রামে-গঞ্জে আনাচে কানাচে নির্যাতিত লক্ষ-কোটি সেই সব মা বোনদেরও, যাদের দুঃখের কাহিনী নীরবে নিভৃতে কাঁদছে। তাই রুমানার সাথে সাথে তাদেরও জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ও সুস্থভাবে বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দেবার যথাযথ ব্যবস্থা নিতে হবে-
২০২|
১৪ ই জুন, ২০১১ রাত ১১:৪৬
আরিফুর রেজা বলেছেন: আপনারা সবাইতো স্রোতের সাথে গা ভাসিয়ে যাচ্ছেন। হাসান সাঈদ যা করেছেন তা নিঃসন্দেহে অপরাধ। কিন্তু এটা তলিয়ে দেখা উচিৎ কি ধরনের ঘটনা ঘটলে হাসান সাঈদের মতো শিক্ষিত লোক এতটা ক্ষিপ্ত হতে পারে।
কোন সাধারন ঘটনা ঘটলে হয়তো হাসান সাঈদ এতটা হিংস্র হয়ে উঠতেন না। আর আপনারা এও জানেন রুমানা হাসান সাঈদ কে পছন্দ করে বিয়ে করেছিলেন। আর আপনারা বলেছেন হাসান সাঈদ একটা হিংস্র হায়না। নিজে পছন্দ করে হিংস্র হায়নাকে বিয়ে করলেতো হায়নার হিংস্রতা তো সহ্য করতেই হবে ।
অনকে ব্লগারাই আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন করেছেন এতএতগুলো প্রশ্নের জবাব এখানে দেয়া সম্ভব না।
অনকে ব্লগারাই আমাকে অনেক গালিগালাজ করেছেন এগুলো আসলে ঠিক না ব্লগে যে কেউ তার সতন্ত্র মতামত প্রকাশ করতে পারে।
আমাদের দেশে হবে, সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে.............................................................
২০৩|
১৫ ই জুন, ২০১১ রাত ১২:০৩
মৃগয়া বলেছেন: আসলেই এটা একটা স্যাম্পল। ঢাকা ভার্সিটির টিচার বলে হয়তো অধিক প্রচারিত ও। এরকম বহু ঘটনাই ঘটেছে , ঘটছে প্রতিনিয়ত।ভাবতে অবাক লাগে সেই ১৯৯০ সাল থেকে দেশ চালাচ্ছে নারীরা। অথচ সমানুপাতিক হারে নারী নির্যাতনের সংখ্যা ও বাড়ছে বই কমছেনা। কিসের এত বাধা বুঝিনা। যেখানে হাসিনা, খালেদা চাইলে তাদের একটা চামচিকাও নড়েনা সেখানে কিসের এত বাধা এই নরপিশাচ দের দৃষ্টান্ত মূলক একটা শাস্তি দিতে? এমন দৃষ্টান্ত যাতে নারী নির্যাতন রুপকথা হয়ে যায়।
অনেক শাস্তির কথাই ঘুরে ফিরে মনে আসছে এই পশুটার জন্য। কিন্তু কোনটাই তার উপযুক্ত মনে হচ্ছেনা। এই মূহূর্তে যেমন মনে হচ্ছে শ্লার চোখ ২টা তুলে বিচি কেটে রিপ্লেস করে সায়েন্স ল্যাবের মোড়ে মরার আগ পর্যন্ত খাড়া করায় রাখতে।
২০৪|
১৫ ই জুন, ২০১১ রাত ১২:২০
বলেছেন: নিজেকে নিজে লাথি মারতে ইচ্ছা করছে। অনেক পরে আমি ব্লগে এলাম। মানববন্ধনের খবরটা দেখলাম। কিন্তু ততক্ষণে মানববন্ধনে যোগ দেবার সময় শেষ হয়ে গেছে। যাক তবুও ওদের ফোন নাম্বার পেয়েছি, ওদেরকে আমার মেইল এ্যাড্রেস দিয়েছি। পররর্তী কোন ইভেন্ট হলে আল্লাহ যেন আমাকে অব্শ্যই তাতে এ্যাটেন্ড থাকার তৌফিক দেন।
প্রথমেই ধন্যবাদ মানবী আপুকে পোষ্টটির জন্য আর মডারেটরকে ষ্টিকি করার জন্য। অন্তত একজন মানুষও যদি এই পোষ্ট দেখে নিজের ভিতরের মানবতাবোধকে শক্তপোক্ত করতে পারে।।।।।।।।।।।
সকলে শুধু কুত্তাটার শাস্তি চাচ্ছে। এত দিন ধরে যে ব্যক্তি নিখোঁজ হওয়ার আর নিজের সকল তথ্য গুম করার ক্ষমতা রাখে তাকে পুলিশের হাতে তুলে দিলেও সে ঠিকই পারবে নিজেকে নির্দোষী প্রমান করতে। পুলিশের হাতে তুলে দিলে বরঞ্চ রুমানা ম্যাডামের পরিবার আরো বিপদে পড়বে। কুত্তাটার দোসররা আরো ক্ষতি করবে ম্যাডামের পরিবারের।
একটা দৃশ্য দেখতে খুব মন চাচ্ছে। আমরা সবাই দাঁড়িয়ে আছি আর আমাদের সামনে রুমানা ম্যাডাম নিজ হাতে কুত্তাটাকে ল্যাংটা করে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে।
ব্লগে শুধু শাস্তি হোক শাস্তি হোক বলে তুলো উড়িয়ে লাভ নেই। আসুন আমরা নিজেরাই এর থেকে শিক্ষা নিই।
কী শিক্ষা???????
না আমাদের নপুংশক পুরুষ সমাজের সংশোধন হবার শিক্ষা নয়। আমাদের নারীদেরই এর থেকে বাঁচার উপায় বের করতে হবে। যাতে কোন নপুংশক "মানসিক বিকারগ্রস্ত" পুরুষ তাদের গায়ে হাত তুলতে না পারে।
আমাদের মেয়েদের নিজেদেরকেই শক্ত হতে হবে।
বেশ কিছুদিন আগে আমার বোন আমাকে বলেছিল,"ভাইয়া তুই আমাদের এখানে মেয়েদের জন্য একটা মার্শাল আর্টের প্রশিক্ষণ কেন্দ্র দিতে পারিস না?"
"আমি বলেছিলাম দেব রে বোন।"
আর আমি দেবই।
আমাদের সকল নারীদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। আপনারা সকলে মার্শাল আর্ট শিখুন। নিজেই নিজের শিল্ড হয়ে উঠুন।
কোন কাপুরুষ যেন আপনার গায়ে হাত তুলতে না পারে।
পুরুষের সবচেয়ে দুর্বল জায়গা হল তার অন্ডকোষ। গায়ে হাত তোলা মাত্র সোজা তার অন্ডকোষ সই করে একটা লাথি হাঁকিয়ে দিন। কুত্তার বাচ্চা সারা জীবনের মত থাম্বু মেরে যাবে।
ভদ্র, নম্র থাকার দিন শেষ হয়ে গেছে। সবাই নিজের অস্ত্র নিজের হাতে তুলে নিন। রুমানা ম্যাডামের মত অবস্থা হবার আগেই।
কে জানে যে প্রকৌশলী বা ডাক্তার আপনাকে বিয়ে করছে সেও এমন নরপশু হতে পারে।
কিছুই বলা যায় না। সুতরাং..............
"Save yourself with your own hand"
১৭ ই জুন, ২০১১ সকাল ৮:৪২
মানবী বলেছেন: নারীদের সাহসী ও আত্মরক্ষায় সক্ষম করে তোলার লক্ষ্যে আপনার প্রত্যয় কে সন্মান জানাই, এই পরিকল্পনা যেনো অচিরেই বাস্তবায়ন হয় সেই শুভকামনা রইলো।
আমাদের সমাজে নদর্মার কীটের সংখ্যা এতো বেশি যে নারীকে শুধু মার্শাল আর্ট জেনে শারিরিক ভাবে আত্মরক্ষায় সক্ষম নয়, সেই সাথে এসব কীটদের প্রতিহত করার জন্য মানসিক ভাবে শক্ত ও কঠোর হতে হবে।
অনেক অনেক ভালো থাকুন।
২০৫|
১৫ ই জুন, ২০১১ রাত ১২:২২
কাজল আব্দুল্লাহ বলেছেন: এই হিংস্র পশুটাকে চিড়িয়াখানায় রাখা উচিত। লোকজন টিকিট কেটে থুথু দিয়ে আসবে।
২০৬|
১৫ ই জুন, ২০১১ রাত ১২:২৬
রিশাদ রিজওয়ান বলেছেন: Mr. আরিফুর রেজা আপনার মানসিক সুস্থতা নিয়ে আমার সন্দেহ হচ্ছে । মানুষ রেগে উন্মত্ত হতে পারে …কিন্তু পশু হয় কিভাবে ??? পশুই কেবল পশু হতে পারে । উচ্চশিক্ষিত বলতে কি বোঝাতে চান ?? শিক্ষার সঙ্গা আপনার জানা থাকা উচিত । পছন্দ করে বিয়ে করেছিলেন তো কি হয়েছে ?? ক’বছরের সম্পর্কেই মানুষ চেনা যায় ?? আপনি চিনেছেন নিজেকে ???? আর মানুষ বদলাতেই বা কতক্ষণ ??? আপনিও পারলে বদলান । একটু মানুষ হোন । মতামতেত স্বাধীনতা আপনার আছেই । তবে আপনার তথাকথিত স্বতুন্ত্র মতামতের বিরোধিতা করবার অধিকার ও অন্যদের শতভাগ আছে ।
২০৭|
১৫ ই জুন, ২০১১ রাত ১২:২৮
নিশাচর ভবঘুরে বলেছেন: আধাঁরি অপ্সরা বলেছেন: ইম্পর্টেন্ট হচ্ছে একজন মানুষকে একটা পশু আঘাতে জর্জরিত করেছে। তার দৃষ্টিশক্তি কেড়ে নেয়ার চেষ্টা চালিয়েছে। পশু (ওর নামের জন্য এটা একটা বিশেষণ) হাসানের যদি ভালৈ না লাগে তাহলে রিলেটিভসদের ডেকে মিমাংসা করতে পারত। তার ইচ্ছাও যদি না থাকে তাহলে ডিভোর্স দেয়ার ক্ষমতাও তার ছিল।
আপনার সাথে একমত।
আমি কি বুজাতে চেয়েছি, বুজতে পারেননি বলে মর্মাহত হলাম।
২০৮|
১৫ ই জুন, ২০১১ রাত ১২:৪৫
কায়েস মাহমুদ বলেছেন: সুশীলের মত একটা ধিক্কার জানায়া গেলাম।
২০৯|
১৫ ই জুন, ২০১১ রাত ১:০৩
আহমেদ হেলাল ছোটন বলেছেন: বাংলাদেশ পেনাল কোড (২০১১) নিউ ভার্সন:
কোনো ব্যক্তি যদি ক্ষমতাবান মানষের নিকটআত্মীয় হইয়া থাকে তবে উক্ত ব্যক্তি ইচ্ছা করিলে যে কাহারও চোখ উপড়াইয়া ফেলিতে পারিবে। ইহাতে কোনো অপরাধ হইবে না এবং যেহেতু অপরাধ হইবে না সেহেতু তাহাকে গ্রেপ্তার করা যাইবে না, উপরন্তু তাহার গ্রেপ্তারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ'র নিকট জবাবদিহীতা চাইলেই তাহা (কেন জবাবদিহীতা চাওয়া হইলো) অপরাধ বলিয়া গণ্য হইবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পেনাল কোডের এই ধারা বলবৎ থাকিবে এবং ইহার বিরুদ্ধে কোনো আইনী রিট করা যাইবে না।
২১০|
১৫ ই জুন, ২০১১ রাত ১:০৬
ঘুম পরী ১ বলেছেন: কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি।হায়রে সমাজ!মেয়েদের এতটুকু নিরাপত্তা নেই!!!
২১১|
১৫ ই জুন, ২০১১ রাত ১:১২
শায়েরী বলেছেন: রুমানার প্রাণনাশের প্রচেষ্টাকারী এই বন্য জন্তুটিকে অবিলম্বে গ্রেফ্তার করা না হলে আমরা ভুলে যাবো, হাসান মাহমুদ আমাদের দেশের মন্ত্রী, আমরা ভুলে যাবো ক্ষমতার যে নোংরা থাবা এই নরপিশাচকে রক্ষা করতে চাইছে, তারা আমার দেশের মানুষ।।
২১২|
১৫ ই জুন, ২০১১ রাত ১:৩৪
সুমন অহেমদ বলেছেন: প্রথম আলোতে কেউ একজন নিচের মন্তব্যটি দিয়েছে। নাম উল্লেখ নেই।
Secondly I would like to give my identify, Rumana (nick name Hema) is my sister – my relative (ektu dur shomporker).
During my childhood, I used to visit them (hema’s houses) with my mother & grand mother, Hema used to come to drawing room from her study table & used to convey salam to elders & after 5/10 min speaking went back to her study table. And my mother used to show me -- look how Hema (& Tripto, her brother) is devoted to study. Thus my mother inspired me to study & learn good behavior showing them as idle. A very good family.
Hema was a brilliant student, ever smiling, low voiced, gentle, conservative muslim & ambitious girl. Her father – Engr. Maj. (Retd.) Monzur Hossain an Army person, a Freedom Fighter, an Engineer (always mridu-vashi) & tader mayea k manusher motoo manush koresilen thick-e but did not teach her daughter how to do self defense, how to protest, how to protect & fight with animals & animality.
(প্রিয় পাঠক I am also a father of a little girl). Can you put yourself in the Chair of such a father like Monzur Hossain and just close your eye & think that we should teach Marshal arts also to our daughter!
Nevertheless, Hema stood first class first in IR from DU, then join as teacher, then got full bright scholarship for doing her PHD. Her (carrier) graph was growing vertically. That was her OPRAD !
On the other hand Hema’s husband (Sumon) was also very good result oriented student. But never went for job after finishing the university & only dreamed for doing business. Without learning office management, discipline, punctuality – he fail to do any good business. Sumon’s parents lives USA and hanging there for the hope of dreamed GREEN Card. Could not guide their sons properly. (Sumon’s younger brother is drug addicted). That was another reason – Hema had to bring her husband to her father’s house. And Sumon become ghor jami….
Ironically, Hema’s father & Sumon’s father studied together in BUET, & were good friends. Later on they become relative.
You should know that Sumon had eye problem before marriage and he had to use high powered glass & could only see front (he had no side eye view). This also suffered him mentally (inferiority complex).
As a man, Sumon fail to stand up (no good job, no good business). Never felt that he have to struggle & grow up slowly, either he do business or job. He bought some auto rickshaw to rent out. That was his own earning source. Later on he sold all those auto & invested in Stock market. There he lost lot of his capital. Frustration reached to mountain. On the other hand his wife was growing (carrier) vertically. Sumon started to dominate his wife – Hema to become a house wife. Sumon was suffering from inferiority complex & refuse to go Canada with his wife. He felt (told) that his wife will go to University & he have to take care the daughter at home & has to be house keeper!!! He refused to give step to go Canada & forcing her to stay in Dhaka & forget the Scholarship…. But she was determined for her higher study.
Day by day Sumon become furious, felt to fear of losing his wife, he loose his head & made cool headed plan to stop Hema’s study and brutally destroyed Hema’s both eyes!!!
Sumon bite off Hema’s nose (up-front part) & took it or throw it out through the window (crow may eat it). If we could get that part then was possible to join it up (doctor said).
All these happen in front of their angel like daughter!!!!! Only eye witness, 5 year Anusha was shouting & crying & seeing that her father! Sumon sit on her mother’s chest, putted Hema’s two hands arm under his knee & brutally did his brutal operation …..
The maid servants tried to break the door but fail & found the key of the door (inside push locked door) & open it within 15 min.
Then Sumon ran away from house. Hema was senseless on the floor in the flooded blood.
Hema’s would have been dead if the room’s door manual lock (sitkini) closed from inside.
প্রিয় পাঠক,
I have nothing to say more… you are my judge…
Why I disclose it ? Not to humiliate my relatives. Whatever we lost is lost. We do not want any family face such or close to such incident.
Only reason is – my writings can awake up our conscious and protect any repetitions of such incident to our family, friends & relatives.
২১৩|
১৫ ই জুন, ২০১১ রাত ১:৩৬
কবীর হুমায়ূন বলেছেন:
বন্য জন্তুটি পার্থিব শাস্তি ভোগ করলে বড়ো আনন্দিত হতাম। কিন্তু, আমাদের দেশের আইনের প্রতি বিশ্বাস রাখা কষ্টকর।
কামনা করি রুমানা দ্রুত সুস্থ হয়ে উঠুক আনুসার প্রয়োজনে।
'' হে মানুষ! মনুষ্যত্ব আর বিবেককে জাগ্রত করো।''
২১৪|
১৫ ই জুন, ২০১১ রাত ১:৪৯
চাটিকিয়াং রুমান বলেছেন: আমি এই নরপিচাশ, বর্বর, অসভ্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
২১৫|
১৫ ই জুন, ২০১১ রাত ২:৪১
মাহাদি হাসান বলেছেন: এই ঘৃন্য পশুর ফাঁসি চাই, দেখতে চাই নারীর প্রতি সকল অবিচারের দৃষ্টান্তমুলক শাস্তি। দোররা মেরে, এসিড নিক্ষেপ করে, ধর্ষন করে নারীর জীবননাশের সকল চেষ্টা বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ শাস্তির প্রয়োগ। আর যাতে কোন সন্তান তার মাকে, বোনকে পিশাচের নির্যাতনের শিকার দেখতে না হয়, আর যাতে কোন বাবাকে তার মেয়ে হারানোর কষ্ট বইতে না হয়।
২১৬|
১৫ ই জুন, ২০১১ রাত ২:৫০
জোবায়েন সন্ধি বলেছেন:
মানুষরূপী এই শুয়োরটার সর্বোচ্চ কঠোর এবং নির্মমতম শাস্তি চাই, 'সংবিধানে' আমাদের প্রত্যাশিত শাস্তির বিধান না থাকলেও। এই শুয়োরের এমন শাস্তিই দরকার যা পৃথিবীর কোন জঘন্য অপরাধীরাও কখনো পায় নি। স্পেশিয়ালি এই শুয়োরটার জন্যই একটা স্পেশাল ট্রাইব্যুনাল গড়ে দ্রুত বিচার নিশ্চিত করা দরকার।
২১৭|
১৫ ই জুন, ২০১১ রাত ২:৫৭
জোবায়েন সন্ধি বলেছেন:
এই অপকর্মের প্রথম পর্যায়ের দৃষ্টান্ত হিসেবে বুয়েট কর্তৃপক্ষের নিকট দাবি জানাই, "অবিলম্বে নরপশু এই শুয়োরটার ইঞ্জিনিয়ারিং সনদ বাতিল করুন"। সম্ভব হলে ওর সকল শিক্ষা সনদ বাতিলও করুন। সমগ্র দেশবাসী এটাকে অকুণ্ঠ সমর্থন দিবে এতে কোন সন্দেহ নেই।
২১৮|
১৫ ই জুন, ২০১১ ভোর ৬:৫০
মনে নাই বলেছেন: এই হায়েনার সর্বোচ্চ শাস্তি চাই।
২১৯|
১৫ ই জুন, ২০১১ সকাল ৭:৫৭
তুহিন সরকার বলেছেন: রুমানা এখন আর একা নয়,সমবেদনা জানানোর পাশাপাশি এই পশুর দৃষ্টান্তমুলক শাস্তি প্রত্যাশা করছি।
২২০|
১৫ ই জুন, ২০১১ সকাল ৯:২৩
নীলাঞ্জনানীলা বলেছেন: এ ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। রুমানার পাশে আছি । ঐ নরপশুর শাস্তি চাই।
২২১|
১৫ ই জুন, ২০১১ সকাল ৯:৪১
জিসান শা ইকরাম বলেছেন:
নরপশু হাসান সাঈদের চেহারা ভালো ভাবে চিনে রাখার জন্য এই ছবিটাও পোষ্টের মাঝে দিতে পারেন।
২২২|
১৫ ই জুন, ২০১১ সকাল ৯:৪৩
রাধাচূড়া বলেছেন: দৃস্টান্তমূলক শান্তি চাই
২২৩|
১৫ ই জুন, ২০১১ সকাল ৯:৪৪
রূপকথার রাজকন্যা বলেছেন: @নিশাচর ভবঘুরে আপনার কথা বুঝতে কারো সমস্যা হচ্ছেনা। বরং আপনি বুঝতে পারছেন না আপনি নিজে সংকীর্ন মানসিকতার অধিকারী। "ঘরনী" বলে একটা নারীকে নিজের চার দেয়ালের মধ্যে আটকে রাখতে চান। তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চান, উচ্চ শিক্ষিত হওয়ার ব্যপারে বাচ্চাকে দোহাই বানিয়ে পিছন দিয়ে টেনে ধরে রাখতে চান এই মানসিকতার মানুষ আপনি। আপনি ও অদুর ভবিষ্যতে আরেক হাসান হয়ে উঠবেন নিজের অজান্তেই। আমরা আপনার মানসিকতা বুঝতে পেরেছি আপনি বুঝতে পারেন নি আপনি নিজে কতটা সংকীর্ন।
২২৪|
১৫ ই জুন, ২০১১ সকাল ৯:৪৭
লীনা দিলরূবা বলেছেন: ব্যর্থ-অথর্ব-অসুস্থ সমাজের নাগরিক আমরা তাই এমন অমানবিকতা দেখতে হচ্ছে বারবার। অপরাধীরা শাস্তি পায়না তাই অপরাধের মাত্রা যেমন বাড়ছে তেমনি বাড়ছে অপরাধের ধরণের বাড়াবাড়ির মাত্রাও। সাংসদ শাওন খুন করেও জেলের বাইরে। বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদের নিকটআত্মীয় হাসান সাঈদের বর্বরোচিত অপরাধের বিচারের দাবী শেষ পর্যন্ত নিভৃতে কাঁদবে আশংকতা করি।
রুমানা মন্জুরের সুস্থতা কামনা করি। অবোধ শিশুটির জন্য দোয়া আর শুভকামনা।
২২৫|
১৫ ই জুন, ২০১১ সকাল ১০:০৬
আগামি বলেছেন: জোবায়েন সন্ধি বলেছেন:
এই অপকর্মের প্রথম পর্যায়ের দৃষ্টান্ত হিসেবে বুয়েট কর্তৃপক্ষের নিকট দাবি জানাই, "অবিলম্বে নরপশু এই শুয়োরটার ইঞ্জিনিয়ারিং সনদ বাতিল করুন"। সম্ভব হলে ওর সকল শিক্ষা সনদ বাতিলও করুন। সমগ্র দেশবাসী এটাকে অকুণ্ঠ সমর্থন দিবে এতে কোন সন্দেহ নেই।
২২৬|
১৫ ই জুন, ২০১১ সকাল ১০:০৭
আগামি বলেছেন: লিংক দিলাম ফেসবুকে।
২২৭|
১৫ ই জুন, ২০১১ সকাল ১০:৪৪
তরুক মকতো বলেছেন: Zakaria Swapan
the teachers association of DU gave 72 hours ultimatum for the arrest and punishment of Hasan Syed--
Rumana Manzur flied India for treatment | PRIYO
http://www.priyo.com
Rumana Manzur, assistant professor of DU, flied towards India for her eye’s treatment. Today at Bangladesh time 2.55 evening she left Bangladesh in the Kingfisher Airway’s flight. At that moment her father Monjur Hossain, mother and her daughter Anusha was with her.
7 hours ago · Like · · Share
Like this item
Murad Mohsin and 8 others like this.
Zakaria Swapan
According to BUET, Shumon did not graduate from BUET. Shumon's family lied to Manjur's family about it. And, so far no political link is found to protect him! Crossing my fingers!
11 hours ago · Like ·
১৫ ই জুন, ২০১১ সকাল ১১:৫২
মানবী বলেছেন: ঘৃন্য হাসান সাঈদের প্রতি রাজনৈতিক প্রভাবশালীর সংশ্লিষ্টতা সংক্রান্ত বক্তব্যে জাকারিয়া স্বপন নিশ্চিত নন, অনুমানের উপর বলেছেন বলেই মনে হয়।
হাসান সাঈদ মন্ত্রীর ভাতিজা।
২২৮|
১৫ ই জুন, ২০১১ সকাল ১০:৪৬
তরুক মকতো বলেছেন: হাসান সাঈদ সুমনের ফাসি চাই
২২৯|
১৫ ই জুন, ২০১১ সকাল ১১:২২
তরুক মকতো বলেছেন: সমাজে কত বিকৃত মনের মানুষ বাস করে তার নমুনা দেখেন ফেসবুকে পাওয়া নিচের কমেন্ট থেকে
Krishan Konna Rahila
Now I am telling to peoples of Bangladesh now I mean we are living a big family. So all are our brother and sister only. Amer Adalotey Hasan is innocent and Rumana is guilty. Because Hasan and Rumana has been living altogether for 10 years. Hasan parents are now in America.
10 hours ago
Krishan Konna Rahila
He was unemployee and heard he was some Mishuk. But somedays ago he sold and invested our Share market. So he was distressed now. On the other hand akjon Bekar Ghor jamae Eng. jokhon ter wife ke control korte fail hoy-tokhon automatic upset hoye porey. Just thisway day by day their congugal life became so hot.At last ter porinoti. Hasan Rumanakey beshi valobashten boley money hoy. Takey kill korer plan thakley hotta korto not injurred. So aggresive hoye se a kaj korechilo.
10 hours ago
Krishan Konna Rahila
So ter bicher hotey parena. He is innocent and now victim by our educated disability society.
10 hours ago
১৫ ই জুন, ২০১১ সকাল ১১:৪৪
মানবী বলেছেন: " He is innocent and now victim by our educated disability society"
- মন্তব্যকারী যে পুরোপুর হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে মন্তব্যটি করেছে তা স্পষ্ট! মন্তব্য করার সময় সে ভুলে গেছে যে ইংরেজী ভাষায় তার দখল নেই, বাংলা ভাষাতেই সব বলা যেতো।
এই ডেসপারেশন দেখে মনে হচ্ছে হাসান সাঈদ বা তার পরিবারের ঘনিষ্ঠ কেউ কাজটি করেছে। কারণ এমন নরপিশাচের এই বিভৎস কাজের পক্ষে যুক্তি খোঁজার বিকৃত চেষ্টা কেবল তাদের পক্ষেই সম্ভব।
মন্তব্যকারীর বিকৃত মানসিকতা বলছে, রুমানার চোখ উপড়ে, নাক কামড়ে খেয়ে, তাকে কামড়ে খুবলে অর্ধ মৃত করার মাঝে হাসানের ভালোবাসার প্রকাশ!!
একান্ত প্রার্থন মন্তব্যকারীর জীবনের যেন মহান আল্লাহ্ এমন ভালোবাসার প্রাচুর্য এনে দেন।
আর এই যদি ভালোবাসা হয়, মন্তব্যকারী ছাড়া আর কারো জীবনে এমন ভালোবাসার প্রয়োজন নেই।।
তরুক মকতো, মন্তব্যটি এখানে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। সমাজে যে কতো প্রকারের কীটের বাস এধরনের বিকৃত মানসিকতাধারীর মন্তব্য সে পরিচয় বহন করে।
২৩০|
১৫ ই জুন, ২০১১ সকাল ১১:৩২
বান_দর বলেছেন: এতো দিন জানতাম শুধু কুকুরেই কামড়ায়-কিন্তু এখন দেখছি হাসান সাঈদ নামক মানুষরুপী কুকুরেও কামড়ায়! তাও আবার নিজ স্ত্রীকে কামড়ায়।
জানি-আমাদের দেশের আইন এই বাচ্চা কুকুরের বিচার করবেনা। তাই এই নরাধমের চৌদ্দগোষ্ঠীকে সামাজিক ভাবে বয়কট করা উচিত।
একটা আগাম কথা বলে রাখছি-এই নরাধম আত্মসমর্পন করেই জামিন জামিন পাবে এবং চিকিতসার জন্য হাসপাতালে ভর্তি হবে।মন্ত্রীর ভাতিজা বলে কথা!
১৬ ই জুন, ২০১১ সকাল ৮:১৩
মানবী বলেছেন: ভালো বলেছেন।
আত্মসমর্পন না হলেও গ্রেফ্তারের পর পরই চটকদার গল্প ফেঁদে বসেছে আর সেই গাঁজাখুরি গল্পের গ্রাহক সংখ্যা নিতান্ত কম নয় তার প্রমান এই পোস্টেই আছে।
সামাজিক ভাবে বয়কট দূরের কথা, কিছু দিন পর এ্সব নর্দমার কীটেরা এই নরপিশাচের মিছিল বের করলেও অবাক হবোনা।।
ধন্যবাদ আপনাকে।
২৩১|
১৫ ই জুন, ২০১১ দুপুর ১২:০৩
বৃত্তবন্দী বলেছেন:
আমি একটু জানতে চাচ্ছিলাম আপনি ঠিক কোন সোর্স থেকে জেনেছেন হাসান সাইদ (যাকে আমরা সুমন হিসেবে জানি) সে বন ও পরিবেশ মন্ত্রীর ভাতিজা?
আমরা রুমানা আপির কাজিন হিসেবে কখনো জানলাম না সুমনের চাচা মন্ত্রী, কিন্তু আপনি জানতে পারলেন।
ওপেনে সোর্স ডিসক্লোজ করতে সমস্যা থাকলে প্লিজ মেইলে জানান। আমার মেইল এড্রেস হচ্ছে [email protected]
ধন্যবাদ...
২৩২|
১৫ ই জুন, ২০১১ দুপুর ১২:১৭
সমকালের গান বলেছেন: বৃত্তবন্দী বলেছেন:
আমি একটু জানতে চাচ্ছিলাম আপনি ঠিক কোন সোর্স থেকে জেনেছেন হাসান সাইদ (যাকে আমরা সুমন হিসেবে জানি) সে বন ও পরিবেশ মন্ত্রীর ভাতিজা?
আমরা রুমানা আপির কাজিন হিসেবে কখনো জানলাম না সুমনের চাচা মন্ত্রী, কিন্তু আপনি জানতে পারলেন।
ওপেনে সোর্স ডিসক্লোজ করতে সমস্যা থাকলে প্লিজ মেইলে জানান। আমার মেইল এড্রেস হচ্ছে [email protected]
ধন্যবাদ...
হাসান সাইদ যার ভাতিজা বা চাচা যাই হোক, তার বিচার চাই। রুমানার প্রতি সহানুভুতি। তবে লেখককে অনুরোধ করব, বৃত্তবন্দীর কথার জবাব দিতে।
ধন্যবাদ।
২৩৩|
১৫ ই জুন, ২০১১ দুপুর ১২:৩২
মু. নূরনবী বলেছেন: শুধু মন্তব্য করার জন্যই লগ...ইন করলাম...
এই ভীবৎসতার জবাব দেওয়ার...
কোন ভাষা নেই..
>.শুধু বলব.....ক্ষমতার ছত্রছায়ায় এরা ঠিকই পার পেয়ে যাবে...
অথচ...নারী নীতি নিয়ে কত কথা..
থু তোদের মুখে...
নারী নীতি নিয়ে রাস্তায় নামিস...আজ একজন রাহেলার বিচারের জন্য..কারো কোন অনুভূতি নেই......
//.....বন প্রতিমন্ত্রীর ভাতিজার সুবাধে তার কেশাগ্র ও কেউ স্পর্শ করতে পারবে না...
///হিজরা খাতুনের ফুলিশ তো..শুধূ বিরোধীদল আর নিরীহ মানুষ ঠেঙ্গানোর কাজে পারঙ্গম.....
২৩৪|
১৫ ই জুন, ২০১১ দুপুর ১:১৯
মাস্ বলেছেন: উনি আমার সরাসরি শিক্ষক। খুব খারাপ লাগছে। আসুন আমরা হাসান সাঈদ নামক মানুষরুপী কুকুরদের কে সামাজিক ভাবে ব্লগ করি।
২৩৫|
১৫ ই জুন, ২০১১ দুপুর ১:২২
আরণ্য বলেছেন: দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, আর তার শিক্ষক রুমানা ম্যাডাম আজ তার উপর যে পৈশাচিক নির্যােনর ঘটনা আমরা দেখলাম তা কোন মানুষের কাম্য নয়। সচেতন সমাজ একবার ভেবে দেখেন এত সন্মানিত একজন শিক্ষক, তার আসহায়ত্ব কথা চিন্তা করে আমরা সবাই কাঁদি, তাহলে মর্যাদার দিক থেকে যারা তার ধারে কাছেও না, উনার মত স্বনির্ভরও না তাদের আবস্থা আজ কোথায় ? এরকম হাজার হাজার রুমানা আমাদের আশেপামে আছে যাদের খোজ কেউ রাখেনা। শুধুমাত্র একটি আবলম্বন এর আশায় বা পরীবার থেকে কোন সার্পোট না থাকার কারনে শত নির্যাতন সয়েও যুগ যুগ ধরে মুখ বন্ধ করে থাকে। এরকম একজন নির্যাতিত নারীর পরিবারের একজন আমি যে সমস্ত কিছু দেখেও না দেখার ভান করে থাকি। কারন শক্তি বা ক্ষমতা কোন দিক দিয়েই আমরা তার সাথে পেরে উঠব না। সুশিল সমাজ বা মিডিয়াও এত হৈচৈ করবে না আমাদের পক্ষে কারন আমরা সমাজে বিত্তশালী না। বাধ্য হয়ে সমস্ত নির্যাতন মুখ বুজে সয়ে যাই। যাই হোক আপনাদের আছে নিবেদন আমাদের মত আসহায়দের জন্য কিছু একটা করুন প্লীজ। এই নরপিচাশদের আর প্রশ্রয় দেবেন না।
২৩৬|
১৫ ই জুন, ২০১১ দুপুর ১:৩৪
নলিনী চাকমা বলেছেন: কি বিভৎস!
এ নির্যাতনের বিচার চাই।
সবার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
২৩৭|
১৫ ই জুন, ২০১১ দুপুর ১:৫০
চলমান কলম বলেছেন: পড়লাম পোস্টটি ।বেশ ন্যায় সঙ্গত ক্ষোভ এসেছে পোস্টে।যা আসাটাই স্বাভাবিক।
তবে পোস্টটি শুধু একজন রেহমুনার জন্য না হয়ে নির্যাতিত সকল নারীর কথাটাও বললে পরিপূর্ন হত।
আপনার জন্য সামান্য তথ্যঃ
সুপ্রিম কোট ২০১০ সালে বিচারাধী নারী নির্যাতনের যে মামলা প্রকাশ করেছে তাতে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৬৬হাজার ৮১৭টি ।২০১১ সালে জানুয়ারী মাসে এই সংখ্যা এসে দাড়াঁয় ৭৩হাজার ৮৫১টি।
২৩৮|
১৫ ই জুন, ২০১১ দুপুর ২:১৭
রনীল বলেছেন: লেখাটি সবার পড়া উচিত... নির্যাতনকারি হাসান সাইদ যেন আইন ফাঁকি দিতে না পারেন, এই জন্য সবাইকে সচেতন হবার জন্য অনুরোধ করছি।
২৩৯|
১৫ ই জুন, ২০১১ দুপুর ২:৩৫
ফয়সল নোই বলেছেন: হাসান সাঈদকে ডিবি পুলিশ কিছুক্ষণ আগে মুগদার একটি বাসা থেকে গ্রেফতার করেছে।
১৫ ই জুন, ২০১১ দুপুর ২:৫০
মানবী বলেছেন: খবরটা শেয়ার করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ফয়সল নোই।
এমন করে যদি অবিলম্বে এই নরপিশাচের দৃষ্টান্তমূলক শাস্তির খবরও জানার সৌভাগ্য হতো আমাদের।
অনেক অনেক ভালো থাকুন।
২৪০|
১৫ ই জুন, ২০১১ দুপুর ২:৪৮
নিশাচর ভবঘুরে বলেছেন: @রূপকথার রাজকন্যাঃ সংকীর্ন মানসিকতার দোহাই দিয়ে কি বুজাতে চান? ঘরনীর মানে কি বুঝেন? চারদেয়ালে বন্ধী! ঘরনী না বলে, কি বললে খুশি হতেন?
আপনি অন্ধত্বের কাছে কবে দৃষ্টি বিকিয়ে দিয়েছেন? নইলে আপনি,দেখতে পেতেন আমার কমেন্টস এ হাসান সাঈদ নামক নরপশুটাকে ধিক্কার দিয়েছি।
আমি বুঝাতে চেয়েছি, দাম্পত্য কলহের ভেতরের বিষয়টকু আমরা জানিনা। আমরা শুধু, রোমানা ম্যাডামের বক্তব্য শুনেছি। একজন মানুষ কতটা ক্ষিপ্ত হয়ে পশু হলো? তবুও এই পশুত্বের কোন ক্ষমা নেই।দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
২৪১|
১৫ ই জুন, ২০১১ দুপুর ২:৫৫
~পিউ~ বলেছেন: শয়তানটা গ্রেফতার হয়েছে শুনে শান্তি পেলাম
২৪২|
১৫ ই জুন, ২০১১ বিকাল ৩:১২
আমি নবীন বলেছেন: শুধু গ্রেফতার হলেই হবে না।দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে।
২৪৩|
১৫ ই জুন, ২০১১ বিকাল ৩:১৫
ক্ষুধিত পাষাণ বলেছেন: সত্যান্বেষী বলেছেন: আমার কেন যেন মনে হচ্ছে "আরিফুর রেজা" ই হাসান সাঈদ নামক শুয়রের বাচ্চাটার ব্লগ নিক।
এই মাত্র জেনেছি-ঐ জানোয়ারকে গ্রেফতার করা হয়েছে।
২৪৪|
১৫ ই জুন, ২০১১ বিকাল ৩:১৬
অসামাজিক ০০৭০০৭ বলেছেন: নর কীটটার গ্রেফতারের খবরে একটু স্বস্তি পেলাম ,
এই পশু যেন আইনের ফাক--ফোকর দিয়ে কোন ভাবে রেহাই পেতে না পারে ,সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি দিতে হবে
২৪৫|
১৫ ই জুন, ২০১১ বিকাল ৩:২০
উত্তরাধিকার বলেছেন:
এহেন নরপশু'র দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
"মেয়ে তুমি চোখ মোছো-
নোলা জলে লাল হওয়া ঐ চোখে
এবার তুমি বারুদ দাও।
মেয়ে তুমি জ্বলে ওঠো-
মেয়ে তুমি আগুন জ্বালো
মেয়ে তুমি বাঁচতে শেখো "
ধন্যবাদ মানবী।
১৬ ই জুন, ২০১১ সকাল ৮:১৫
মানবী বলেছেন: চমৎকার কবিতা!!
দীর্ঘদিন পর আপনাকে ব্লগে দেখছি, ভালো ছিলেন আশা করি।
অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
২৪৬|
১৫ ই জুন, ২০১১ বিকাল ৩:২০
শুভ্রতা বলেছেন: সরকারের উচিত অবিলম্বে এই নরপশুকে গ্রফতার করে, বিচারের সম্মুখিন করা।
রুমানা ম্যাডামকে আল্লাহ যেন দ্রুত সুস্হ করে দেন।
২৪৭|
১৫ ই জুন, ২০১১ বিকাল ৩:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ফইয়সল নোই,
আপনার লিখা থেকেই খবর তা জানলাম।
আমাদের কাজ শেষ নয়।
এই প্রভাব শালি শু -- বাচ্চাদের গড ফাদার রা যখন মনে করে তাদের জারজ টা বাহিরে নিরাপদ নয়, তখনি তাদের কে পুলিশ হেফাজতে নেয় ।গ্রেফতার নয়।
আমাদের কে সজাগ থাকতে হবে,কুলাঙ্গার তা যেন আইন ফাঁকি দিতে না পারে, এই জন্য সবাইকে সচেতন হবার জন্য অনুরোধ করছি।এই শুয়োরের এমন শাস্তিই দরকার যা পৃথিবীর কোন জঘন্য অপরাধীরাও কখনো পায় নি। স্পেশিয়ালি এই শুয়োরটার জন্যই একটা স্পেশাল ট্রাইব্যুনাল গড়ে দ্রুত বিচার নিশ্চিত করা দরকার।
২৪৮|
১৫ ই জুন, ২০১১ বিকাল ৩:৫১
রূপকথার রাজকন্যা বলেছেন: @নিশাচর ভবঘুরে আপনি বলেছেন : কিন্তু প্রশ্ন রইলো, ম্যাডাম কি ধোয়া তুলসী পাতা? আপনি কি সহ্য করবেন,আপনার ঘরনী, দুইদিন আগে দেশের বাইরে থেকে এসে আবার উচ্ছশিক্ষার্থে বাইরে যাবার পরিকল্পনা করলে! যেখানে একটা বাচ্চা আছে! এরকম হলে,ম্যাডামের উচিত ছিলো, বিয়ে না করা। আপনি কি বলতে চাইছেন যে সব মেয়েদের উচ্চ শিক্ষিত হওয়ার শখ তারা অবিবাহিত থাকবে?? বাচ্চা থাকলে উচ্চ শিক্ষার চিন্তা বাদ দিবে?? কি বলতে চান ক্লিয়ার করুন। তবে যতটুকু বলেছেন তাতে আপনাকে সংকীর্ন মানসিকতার অধিকারী বলা ছাড়া আর কিছুই বলা যায় না।
২৪৯|
১৫ ই জুন, ২০১১ বিকাল ৩:৫৯
শিমন বলেছেন: আমরা সবাই "হাসান সাইদ" এর মত মানুষগুলোর চৌদ্দগুস্টি উদ্ধার করতেসি; কিন্তু কখনো কি আয়নায় নিজের দিকে তাকায়ে দেখেছি, যে আমাদের মধ্যেও একজন "হাসান সাইদ" আছে কি না?
নিজেদের সীমাবদ্ধতা আমরা অনেক কম দেখতে চাই। এইটা আমাদের দোষ। প্রত্যেক মানুষের মধ্যে, নারী পুরুষ নির্বিশেষে একটি পশু বিদ্যমান। এই পশুটাকে মারতে না পারলেও দমন করতে হবে; আর না হলে আজকে একটা "হাসান সাইদ" এর দেখা পাওয়া যাচ্ছে; কালকে দশটা পাওয়া যাবে।
২৫০|
১৫ ই জুন, ২০১১ বিকাল ৪:০২
সুচিন্তিত মতবাদ বলেছেন: আওয়ামী ফ্যাসিস্ট সরকার আজ পর্যন্ত একটাও জনকল্যাণমুলক কাজ করেনি-অন্তত হাসান সাইদ নামক জানোয়ারটাকে ক্রস ফায়ারে দিয়ে একটা ভালো কাজের দৃস্টান্ত স্থাপন করুক।
২৫১|
১৫ ই জুন, ২০১১ বিকাল ৪:১৭
ভিন্ন চিন্তা বলেছেন: রুমানার প্রতি বর্বরতার প্রতি আমাদের ধিক্কার তা যেন আমাদের শ্রেনী সংকীর্ণতা -আমাদের ক্ষুদ্র গোষ্ঠি বোধ জাত না হয়।আমরা যেন ভুলে না যাই, রুমানা মত আরো লক্ষ লক্ষ নারী কে প্রতি দিন প্রতি মুহুর্তে পুরুষাতান্ত্রিক সমাজ ব্যবস্থার চরম নিষ্পেষণ মেনে নিয়েই বেঁচে থাকবার লড়াই করতে হচ্ছে।
তাই মানব বন্ধনের শুধু এক জন রুমানা জন্য দাড়ানো না হয়ে উঠে........রুমানা হয়ে উঠুক এদেশে লক্ষ লক্ষ নিগৃহীত নিষ্পেষিত কর্মজীবি/ শ্রমজীবি নারীর প্রতিনিধি।
তবে নারীর প্রতি নির্মমতা মূল আমাদের শ্রেনী বিভক্ত সমাজ কাঠামোর সাথে গাঁথা। তাই ,শোষন মূলক সমাজের মূল উৎপাটন ভিন্ন তার অবসানের প্রত্যাশা অমূলক।
The complete emancipation of woman, and her establishment of equal rights with man is one of the aims of our cultured development, whose realization no power on earth can prevent. But it can be accomplished only by means of a transformation that will abolish the rule of man over man, including the rule of the capitalist over the laborer..
. August Bebel .(Woman and Socialism)
Click This Link
২৫২|
১৫ ই জুন, ২০১১ বিকাল ৪:২২
প্রদীপ মিত্র বলেছেন: আচ্ছা অনেকেই বলছেন যে তার নাকি উচ্চমহলে অনেক কানেকশন, কে কে নাকি তার মামা চাচা... আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এত কানেকশন ওয়ালা লোক চাকরি পায় না কেমনে? আমার মনে হয় যে এই উপরের মহলের সাথে যে যোগাযোগের কথা সাংবাদিকরা বলছেন সেটা সত্য নয়
২৫৩|
১৫ ই জুন, ২০১১ বিকাল ৪:২৮
জোবায়েন সন্ধি বলেছেন:
রুমানা, বোন আমার।
তোমার জন্য প্রতিবাদে আমাদের বুক ফেটে যাচ্ছে।
রাজপথে না পারলেও কালি ও কলম দিয়েই আমরা লড়বো ওই পশুর বিচার না হওয়া পর্যন্ত!
২৫৪|
১৫ ই জুন, ২০১১ বিকাল ৪:২৯
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
রুমানার স্বামী হাসান সাইদ গ্রেপ্তার
দেখুন:
http://www.bdnews24.com/bangla/
২৫৫|
১৫ ই জুন, ২০১১ বিকাল ৪:৩১
রূপকথার রাজকন্যা বলেছেন: @প্রদীপ মিত্র গ্রাজুয়েট না হলে চাকরি করবে কেমনে?আমি যতদুর জানি এ গ্রাজুয়েশন কমপ্লিট করে নাই। আর এই ছেলের কোনো কিছু করার ইচ্ছা নিজের ই নাই। কিছু করার ইচ্চা থাকলে কি আর মিশুক বেচে শেয়ার মার্কেট এ টাকা ফেলে রেখে ধরা খাইত আর শ্বশুর বাড়িতে ঘড়জামাই হয়ে থাকতো??তাও শ্বশুরের ভাড়া করা বাসায়! নিজের কিছু করার ইচ্ছা না থাকলে মন্ত্রী মামা চাচা চাকরি করাবে কেমনে?
২৫৬|
১৫ ই জুন, ২০১১ বিকাল ৪:৪৯
মুর্তজা হাসান খালিদ বলেছেন:
- আমাদের প্রথম চাওয়া ছিলো বর্বরটা গ্রেফতার হওয়া : হয়েছে (আইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনীকে ধন্যবাদ)
- আমাদের দ্বিতীয় চাওয়া এই জঘণ্যতম বর্বরতার জন্যে সর্বোচ্চ শাস্তি প্রদান করা (এর জন্যে আমাদের সামাজিক আন্দোলন চালিয়ে যেতে হবে)
- আমাদের তৃতীয় চাওয়া আইন আদালত যাতে তদন্তের নাম কোনো রকম গড়িমসি করে বর্বরটাকে বাঁচানোর চেষ্টা না করে (এর জন্যে আমাদের সামাজিক আন্দোলন চালিয়ে যেতে হবে) কারণ অতীতে অনেক বর্বরতম হত্যকান্ড বা নির্যাতনের মামলা আদালতে গড়ালেই পরে বিচারের বাণী নিভৃতে কাঁদার খবর আসে পত্র-পত্রিকায় -এর বেশি কিছু না
- আমাদের চতুর্থ চাওয়া : সরকারকে এই বর্বরের শাস্তি জনসম্মুখে দিতে বাধ্য করা , যাতে পরবর্তীতে আর কোনো হা.সা.-র মতো বর্বরের মানসিকতা নিয়ে এই জন্মানোর (মানুষের ভেতরে আরেক বর্বর মানসিকতার জন্ম নেয়) সাহস না পায় (এর জন্যে আমাদের সামাজিক আন্দোলন চালিয়ে যেতে হবে)
সরকারকে বাধ্য করতে সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই
সরকারকে বাধ্য করতে সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই
সরকারকে বাধ্য করতে সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই
২৫৭|
১৫ ই জুন, ২০১১ বিকাল ৫:০৬
মুসাইফুল্লাহ্ বলেছেন: আমাদে সমাজের মা-বাবাদের মানষিক অবস্থার যতদিন না ইতিবাচক পরিবর্তন হবে ততদিন এরকম আরও ছেলের জন্ম হবে অনেক মায়ের কোলে!! স্লিবাজের শিক্ষা দিয়েই সব কিছু হয় না। কোন সন্তানকে তার মা-বাবার প্রথমেই শেখানো উচিত যে, একজন নারীর পেট থেকেই তার জন্ম। আমাদের (পুরুষদের) এটা সবসময়ই মনে রাখা উচিত যে, কোন এক নারীর গর্ভ থেকেই আমি এই সুন্দর পৃথিবীতে এসেছি। ধন্যবাদ আপু, আপনার এই বিপ্লবী লেখনীর জন্য। আমি একজন সামান্য মানুষ । আপনার অসাধারন লেখায় মন্তব্য করার মতো ভাষা আমি জানি না । যে কথাটুকু লিখলাম এতে ভুল থাকাটাই স্বাভাবিক। ভালো থাকবেন
২৫৮|
১৫ ই জুন, ২০১১ বিকাল ৫:১৬
দর্শণধারী বলেছেন: We are united for Rumana
Oi oshvvo ekhon utla-palta kotha bolsay.... Chira-chorito vaabey character loose korar opocheshta chalabey....
Shobai shocheyton thakun
২৫৯|
১৫ ই জুন, ২০১১ বিকাল ৫:১৬
সবখানে সবাই আছে বলেছেন: সবার সব কথা, কানার দুই চোখের কথা।
১। কয়েকজন হাসান সাহেবের মধ্যে বুয়েট এর বৈশিষ্ট্য খুজে পেয়েছেন। সেই নিয়ে ফেসবুক আর ব্লগে তোল্পাড়। অসাধারন আমরা।
২। যারা সরকারের ঘোর বিরোধী তারা আগে থেকেই এর মধ্যে সরকারের ষড়যন্ত্র খুজে পেয়েছেন। এবং ঘোষনা করে দিয়েছেন তাকে ধরা হবে না।
অসাধারন আমরা।
৩। এর মধ্যে অনেকেই মেয়ে মানুষের দোষ খুজে পেয়েছেন। অসাধারন আমরা।
৪। কেউ কেউ আবার বিয়ে না করার উপায় বাতলে দিয়েছেন। অসাধারন আমরা।
আমি ভুলে গেসি সেই মার্কিন প্রেসিডেন্টের নাম যিনি বলেছিলেন, "যে দেশের মানুষ যেমন তাদের সরকারও সেরকম হয়"।
আর কিছু বলার নাই।
২৬০|
১৫ ই জুন, ২০১১ বিকাল ৫:১৬
সবখানে সবাই আছে বলেছেন: সবার সব কথা, কানার দুই চোখের কথা।
১। কয়েকজন হাসান সাহেবের মধ্যে বুয়েট এর বৈশিষ্ট্য খুজে পেয়েছেন। সেই নিয়ে ফেসবুক আর ব্লগে তোল্পাড়। অসাধারন আমরা।
২। যারা সরকারের ঘোর বিরোধী তারা আগে থেকেই এর মধ্যে সরকারের ষড়যন্ত্র খুজে পেয়েছেন। এবং ঘোষনা করে দিয়েছেন তাকে ধরা হবে না।
অসাধারন আমরা।
৩। এর মধ্যে অনেকেই মেয়ে মানুষের দোষ খুজে পেয়েছেন। অসাধারন আমরা।
৪। কেউ কেউ আবার বিয়ে না করার উপায় বাতলে দিয়েছেন। অসাধারন আমরা।
আমি ভুলে গেসি সেই মার্কিন প্রেসিডেন্টের নাম যিনি বলেছিলেন, "যে দেশের মানুষ যেমন তাদের সরকারও সেরকম হয়"।
আর কিছু বলার নাই।
২৬১|
১৫ ই জুন, ২০১১ বিকাল ৫:২৯
জোবায়েন সন্ধি বলেছেন:
এই শুয়োরটাকে চিনতে পারেন কীনা দেখুনতো!
২৬২|
১৫ ই জুন, ২০১১ বিকাল ৫:৩২
রিফাত হোসেন বলেছেন: শিক্ষার ডেফিনেশন কি ?
প্রাতিষ্ঠানিক শিক্ষা কিছুই নয় । এর মানে এই নয় যে চারিত্রিক শিক্ষা পাশ করেছেন ।
তাই দয়া করে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে বাস্তব চরিত্র তুলনা করতে ।
অনেকটা বিভতস ।
শাস্তি বলতে চোখের বদলে চোখ চাচ্ছি ।
জীবনের বিনিময়ে জীবন ।
এটাই ইসলামী হুকুমত ।
২৬৩|
১৫ ই জুন, ২০১১ বিকাল ৫:৩৪
সরলতা বলেছেন: নরপশুটা ধরা পড়েছে। তার উপযুক্ত শাস্তি দাবী করছি।
২৬৪|
১৫ ই জুন, ২০১১ বিকাল ৫:৪৬
শিমন বলেছেন: "...বুধবার বেলা সোয়া ২টার দিকে উত্তর মুগদার এক আত্মীয়ের বাসা থেকে ডিবির সহকারী কমিশনার আহাদের নেতৃত্বে সাইদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর জানা যায়, আজ বুধবার সকালেই তিনি ওই আত্মীয়ের বাসায় ওঠেন।
উপ-কমিশনার (ডিসি) মো. মনিরুল ইসলাম আরও জানান, সাইদকে আজ বিকেল ৪টায় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরকে নির্যাতনের কথা অস্বীকার করেন হাসান সাইদ।
তিনি সাংবাদিকদের বলেন, ‘রুমানা পড়াশোনার জন্য ২৬৯ দিন কানাডায় কাটিয়ে গত মাসের ১২ তারিখ দেশে ফেরে। কানাডায় থাকা অবস্থায় তারেক বিন নাভিদ নামের ইরানি এক যুবকের সঙ্গে তার পরকীয়া হয়। এ কারণে সে কানাডা থেকে আমার সঙ্গে খুব বেশি যোগাযোগ রাখত না। আমি কথা বলতে চাইলে সে খুব বেশিক্ষণ কথা বলতো না। এমনকি আমার মেয়ের সঙ্গেও আমাকে কথা বলতে দিত না। দেশে ফেরার পর তার সঙ্গে এ নিয়ে বেশ কয়েকবার বাকবিত-া হয়। এ কারণে সে দেশে ফেরার কয়েকদিনের মধ্যে আমাকে বেলের শরবতের সঙ্গে ১১০টি ঘুমের ট্যাবলেট খাওয়ায়। এরপর আমি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হই। কিন্তু আমার দৃষ্টি শক্তি কমে গেছে। আমি এখন মাত্র ৫ ভাগ দেখতে পাই।’
তিনি আরও বলেন, ‘ঘটনার দিন সকালে রুমানার ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ডলিস্ট থেকে ইরানি ওই যুবকের নাম ডিলিট করি। এ নিয়ে দু’জনের হাতাহাতি হয়। এরপর কী হয়েছে আমি তা আর জানি না।’
চোখ কীভাবে ক্ষতবিক্ষত হলো সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রুমানা নিজেই এগুলো করেছে।’
৫ ভাগ দেখতে পান, তাহলে ফেসবুকের অ্যাকাউন্ট দেখলেন কী করে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অতমী কাচ দিয়ে দেখেছি।’
রুমানা কোনো ধরনের বৃত্তি নিয়ে কানাডায় যায়নি বলে তিনি দাবি করেন।
ব্রিফিংয়ে ডিবির উপ কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, ‘সাইদ একাধিকবার তার স্ত্রী শিক্ষিকা রুমানাকে হত্যার চেষ্টা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে।’
তিনি বলেন, সব দিক তদন্ত করে ভিকটিমে ন্যায় বিচার নিশ্চিত করার চেষ্টা করবে পুলিশ।’
সাইদকে বেকার স্বামী আখ্যা দিয়ে উপ কমিশনার বলেন, ‘তিনি বেকার হওয়ার কারণে বিভিন্ন সময় হতাশাগ্রস্ত ছিলেন। বিয়ের পর স্ত্রীকে নির্যাতন করা তার অভ্যাসে পরিণত হয়েছিল।’ ... "
(কার্টেসিঃ বাংলানিউজ২৪ )।
১৬ ই জুন, ২০১১ ভোর ৫:২২
মানবী বলেছেন: শুধু ডিবির উপকমিশনার নয় বিবেকবুদ্ধি সম্পন্ন যেকোন মানুষের কাছেই সাঈদের নরপিশাচ চরিত্র স্পষ্ট! শুধু একপাল নর্দমার কীট এই কুলাঙ্গারের মন গড়া কাহিনী পড়ে আস্ফালন করে বেড়াচ্ছে।
তাদের ভাবনা দেখে মনে হয় জন্তুটা নিতান্তই দুগ্ধপোষ্য অসহায় শিশু, স্ত্রী তাকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার চেষ্টা করলো, সেও চিকিৎসা শেষে আবার নিহত হবার জন্য সুবোধ বালকের মতো স্ত্রীর কাছে ফিরে গেছে।
মানুষের বোধ আর বিবেচনা শক্তি কতোটা বিকৃত হলে এমন নৃশংস কাজের পিছনে যৌক্তিকতা খুঁজে, এমন পাশন্ডের প্রতি সহানুভূতিশীল হয় তা ধারনার বাইরে!!
কুলাঙ্গারের বিকৃত মানসিকতার বক্তব্যটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৬৫|
১৫ ই জুন, ২০১১ বিকাল ৫:৫২
রাত্রি২০১০ বলেছেন: রূপকথার রাজকন্যা বলেছেন: এই হাসান সায়ীদ বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে লেখাপড়া শেষ করেছেন ঠিক ই কিন্তু শিক্ষিত হতে পারেন নি। বর্বর হয়ে বের হয়েছেন।
কি বলব বুঝতে পারছি না। রুমানা, তোমার সাথে আছি।
মানবী, এমন লেখার জন্য তোমাকে অনেক আদর। ভাল থেক।
২৬৬|
১৫ ই জুন, ২০১১ বিকাল ৫:৫৭
দর্শণধারী বলেছেন: হাসান সাঈদের এক বন্ধু লিখেছেন তার স্কুল জীবন সম্পর্কে:
সচলায়তন - এ
still i can remember this busturd because we were togather for couple of years in golden past.
this animal was my mate and his every activities were unusual and full of devilism from childhood.
He killed one cat very brutally and described us his heavenly feelings.He was very cunning but impostar.Even he used to observe his parents' intercourse as a pipping tom and described it in
full details.Only Allah can deal with this devil in highest order.He used to critisize all better things on earth and we used to call him salman rushdi.If he would be destroyed in his early life hope we would feel better atleast today could avoid our eyes to view such pervarted acts.
I will search him every known places to hand him over to the nature to take action which he is destined.
We must curse his parents as well to ignore such personality and brought up this virus as long. Her mother knew about him from childhood.
I used to visit their devil's house quite often and advised him several time to come back to the correct path.
I saw his ugly face today after17 years and I found the busturd face is as remaining same.
Allah please punish this devil in appropriate manner for the satisfaction of the mankind.
১৬ ই জুন, ২০১১ সকাল ৮:৩৩
মানবী বলেছেন: নরপিশাচ হাসান সাইদের নৃশংসতার উদাহর দেখার পর এই মন্তব্যটি সর্বাংশে সত্য মনে হচ্ছে! শৈশব থেকে বিকৃত রুচী আর মনোবিকার গ্রস্থ না হলে নিজের পাঁচ বছরের শিশুর সামনে পাশবিকতার তান্ডব করার মতো মানসিকতা হবার কথা নয়।
মন্তব্যটি শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ দর্শণধারী।
২৬৭|
১৫ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:০৪
দর্শণধারী বলেছেন: সকলে সচেতন থাকুন।
হাসান সাঈদ এখন রুমানা মঞ্জুরের চরিত্র হননের নানা অপচেষ্টা চালাবে।
তার আত্মীয়-স্বজন, শিক্ষক, ছাত্র-ছাত্রী সকলেরে তার ব্যাপারে কোন সুনাম করছে।ে আর বদমাশটা চাচ্ছ চরিত্র হননের।
১৬ ই জুন, ২০১১ সকাল ৮:৩৭
মানবী বলেছেন: এটা তো পুরনো পন্থা... অনেক বছর ধরেই নরপশুদের অন্তীম অস্ত্র।
নারীকে ধর্ষন করো, হত্যা করো, চোখ উপড়ে নাক কামড়ে খেয়ে ফেলো, এসিডে ঝলসে দাও, পথে ঘাটে উত্যক্ত করে তার জীবন দুর্বিসহ করে তোলো- কোন সমস্যা নেই।
সে প্রতিবাদ করলে, বিচার চাইলে ছুঁড়ে মারবে এই অস্ত্র, প্রচার করবে "মেয়েটা নষ্টা, দুশ্চরিত্রা।"
নরপিশাচটার দুর্ভাগ্য যে এতো দিন বিভিন্ন আইনজীবির কাছে পাঠ নিয়েও সে নতুন কিছু শোনাতে পারলোনা।।
ভালো থাকুন দর্শণধারী
২৬৮|
১৫ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:১০
অপরাজেয়আমি বলেছেন: ভাই আমি এত খারাপ কথা বলতাম না । বাধ্য হলাম একজন মায়ের কথা শুনে। আমি ঐ কুত্তারে পাইলে খোদার কসম খুন কইরা ফেলব। ভাই আমার কথার জন্য আমারে মাফ করবেন। আসলে আমার ও বোন মা আছে, তাই আমি এই কথা গুলা বললাম। আল্লাহ যেন ঐ মা কে সুস্থ করে দেন তারা তারি।
২৬৯|
১৫ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:১৭
কানিজ বলেছেন:
ধন্যবাদ, মানবী-নরপশুটির পরিচয় তুলে ধরার জন্য ।
কুকুরটির শাস্তি হোক -বিশ্ববাসীর মনে রাখার মত ।
জীবন্ত চোখ উপরে ফেলতে হবে তারও ।
আওয়ামী সরকার এই মানুষরুপী পশুটাকে চরম শাস্তি দেয়ার
নজির স্থাপন করবে -আশা রাখি ।
২৭০|
১৫ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:২৭
ইনকগনিটো বলেছেন: কষ্ট লাগতেছে যে জন্তুটা আইন!!! এর হাতে ধরা পড়ছে। আমাদের হাতে ধরা পড়লে তো বিচারটা আধা ঘণ্টায় চুকে যেতো।
আজ জন্তুটা খাঁচায় আছে, কালই তো বের হবে। বিচার কি আদৌ হবে? ![]()
অতি দ্রুত বিচার চাই, আর কিছু বলার নাই।
২৭১|
১৫ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:২০
ব্লাক০০৭ বলেছেন: ওকে হকিস্টিক দিয়ে পেটানো উচিত...আর উলঙ্গ করে রাস্তায় চরানো উচিত............
২৭২|
১৫ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৫৩
মোঃ আবদুর রহিম বলেছেন: খবরের পেছনেও খবর থাকে। সব না জেনে মন্তব্য না করাই ভাল। প্রত্যেক ঘটনারই একটা কারন থাকতে পারে।
২৭৩|
১৫ ই জুন, ২০১১ রাত ৮:১৮
চতুষ্কোণ বলেছেন: হাসান সাঈদ ধরা পড়েছে শুনে ভাল লাগলো। আপনার লেখাটা সম্ভবত পরশু পড়েছি। বেশ কিছু নির্জলা সত্য তুলে ধরেছেন। আমাদের সামাজিক মুল্যবোধের অধঃপতন, ধর্মীয় গোড়ামী, পুরুষতান্ত্রিকতা, নষ্ট রাজনীতির প্রভাব এবং আইনের শাসনের কায়েম না থাকা অনেক কিছুকেই এই ঘটনার জন্য দায়ি করা যায়। যে দেশে পুলিশ, প্রশাসন, সরকারি দলের মন্ত্রী-এমপিরা ঘাতকের পক্ষে অবস্হান নেয়, সে দেশে এ ধরণের নির্যাতনের ঘটনা বন্ধ করা প্রায় অসম্ভব। আর বোধকরি মানুষ হিসেবেও আমরা মনুষত্ব্য হারিয়ে ফেলছি দিন দিন।
মানবী ধন্যবাদ পোষ্টটির জন্য।
২৭৪|
১৫ ই জুন, ২০১১ রাত ৮:৪৮
ত্রিনিত্রি বলেছেন: অতি দ্রুত বিচার চাই, আর কিছু বলার নাই।
২৭৫|
১৫ ই জুন, ২০১১ রাত ৯:১২
স্বার্থত্তা বলেছেন: বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই।
বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই।
বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই।
বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই।
বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই।
বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই।বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই।
বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই।
বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই।
বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই।
বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই।বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই।বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই।
২৭৬|
১৫ ই জুন, ২০১১ রাত ৯:১৫
আভাস রশিদ বলেছেন: আমার কলমটা যদি একটা চাইনিজ কুড়াল হতো!!!! হায়েনার চেয়েও ভয়ংকর এই ব্যক্তির দৃষ্টান্ত মূলক বিচার চাই।
২৭৭|
১৫ ই জুন, ২০১১ রাত ৯:১৬
সত্যাশ্রয়ী বলেছেন:
এইটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। আমাদের সমাজের সম্পর্কগুলোর ক্রমশ: ভেংগে পড়ারই চিত্র এটা। আমাদের বদলে যাওয়া বিকারগ্রস্থ মন গুলোরও একটা পরিচয় বহন করছে সবকিছু এর। এমনকি এই পোস্ট টাও। এইরকম একটা ঘটনাকেও অনেকে ঘৃণা করার বদলে খুঁজছে বিকৃতলোকটার পক্ষের যুক্তি!!!!
নৈতিক অবক্ষয় প্রায় চুড়ান্ত পর্যায়ে। সর্বোচ্চ শিক্ষাপ্রতিস্ঠানের শিক্ষিকার সাথে এই অচরণই প্রমান করে কি ভয়ংকর অবস্থায় আছে অন্যরা!!!!
২৭৮|
১৫ ই জুন, ২০১১ রাত ৯:৩৯
হিবিজিবি বলেছেন: শেষ পর্যন্ত এই মানুষরূপী কুকুরটা ধরা পড়েছে। চরম দৃষ্টান্ত মুলক শাস্তি আশা করব। আওয়ামী রাজনৈতিক প্রভাব যেন কোন ভাবেই এর বিচারকাজে বাধা সৃষ্টি করতে না পারে তার দিকে সবাইকে সজাগ থাকতে হবে। কিছুদিন পর এই খবরটি যখন পুরনো হয়ে যাবে, সবার দৃষ্টি যখন এই দিকে থাকবে না তখন যেন পুলিশ প্রতিবেদন অন্যরকম না হয়ে যায়!!!
২৭৯|
১৫ ই জুন, ২০১১ রাত ১০:৪১
অ্যাডলফ বলেছেন: একে নরপশু হয়ে ওঠাথে ঐ মহিলাই দায়ী। ফেরেশতা কে তো আর কেউ এমন করতে পারে না.........
২৮০|
১৫ ই জুন, ২০১১ রাত ১০:৫৫
কবীর হুমায়ূন বলেছেন:
প্রেষণা বড়ো বিচিত্র অনুভূতি। একজন সুস্থ্য মানুষ এ রকম ক্রিয়া করতে পারেনা। তার এ অসুস্থ্যতার পিছনে ক্রিয়াশীল সার্বিক বিষয়াবলী জেনেই ঘৃণা বা ভালোবাসা প্রকাশ করা বাঞ্ছনীয়।
তবে কাজটি অতি অমানবিক। এহেন বিভৎস কর্মকে অবাঞ্ছিত বলাই শ্রেয়।
২৮১|
১৫ ই জুন, ২০১১ রাত ১১:০০
ধ্রুব রায় বলেছেন: দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। এটা যেন সমাজে উদাহরণ হিসেবে যায়।
দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। এটা যেন সমাজে উদাহরণ হিসেবে যায়।
দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। এটা যেন সমাজে উদাহরণ হিসেবে যায়।
দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। এটা যেন সমাজে উদাহরণ হিসেবে যায়।
দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। এটা যেন সমাজে উদাহরণ হিসেবে যায়।
দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। এটা যেন সমাজে উদাহরণ হিসেবে যায়।দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। এটা যেন সমাজে উদাহরণ হিসেবে যায়।দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। এটা যেন সমাজে উদাহরণ হিসেবে যায়।দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। এটা যেন সমাজে উদাহরণ হিসেবে যায়।দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। এটা যেন সমাজে উদাহরণ হিসেবে যায়।দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। এটা যেন সমাজে উদাহরণ হিসেবে যায়।দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। এটা যেন সমাজে উদাহরণ হিসেবে যায়।দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। এটা যেন সমাজে উদাহরণ হিসেবে যায়।দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। এটা যেন সমাজে উদাহরণ হিসেবে যায়।দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। এটা যেন সমাজে উদাহরণ হিসেবে যায়।দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। এটা যেন সমাজে উদাহরণ হিসেবে যায়।দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। এটা যেন সমাজে উদাহরণ হিসেবে যায়।
২৮২|
১৫ ই জুন, ২০১১ রাত ১১:০৮
মোঃ আবদুর রহিম বলেছেন: View this link
২৮৩|
১৫ ই জুন, ২০১১ রাত ১১:৩৪
কবির চৌধুরী বলেছেন: আমি হতবাক হয়ে যাই সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয়া সুশিক্ষিত মানুষগুলো কিভাবে এইরকম দানবে পরিনত হয়! কিসের প্রভাবে? সমস্যাটা কোথায়? সেটা বের করতে হবে। তা না হলে এই নরপশুকে শুধু শাস্তি দেয়া চিন্তা করে দীর্ঘমেয়াদী কোন লাভ হবে না। আমরা এই ঘটনাটি জানতে পারলাম কারন ভিকটিমের সামাজিক অবস্থান ভাল। গ্রাম বাংলায় এই রকম ঘটনা অহরহ ঘটছে। এই কথা বলার অর্থ এই নয় যে আমি রুমানার ঘটনা ছোট করে দেখছি। এটা একটি সামাজিক ব্যাধি। আমাদের সমস্যার মূলে চিন্তা করতে হবে। এবং বের করতে হবে তার সমাধান। মানবিকতা, নৈতিকতা, ছোট বড়, নারী প্রতি সম্মান... সর্বোপরি ভালবাসা উঠে গেছে এই সমাজ থেকে।
আপনার পোস্টের ভাল লেগেছে বাটনটা চাপতে যেয়ে নিজের দিকে চেয়ে একটু থতমত খেলাম! এমন মর্মান্তিক ঘটনা পড়ে ভাল লাগে কিভাবে?
২৮৪|
১৫ ই জুন, ২০১১ রাত ১১:৩৫
পৃথিবীর আমি বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা পেরেছে একনায়কতন্ত্রের অবসান ঘটাতে। সেনাপ্রধানকে বাধ্য করেছে তাদের অপরাধের জন্য ক্ষমা চাইতে।
আমরা কি আবার আরেকটি বার আমাদের শিক্ষিকার জন্য নিজেদের জাগাতে পারিনা???
আমরা একা না , আমাদের সাখে খাকবে বাংলার ১৬ কোটি মানুষ। যারা খাকবেনা,তারা মানুষ না।
২৮৫|
১৫ ই জুন, ২০১১ রাত ১১:৩৬
রূপকথার রাজকন্যা বলেছেন: মোঃ আবদুর রহিম এই ব্লগার কি সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হতে চাইছেন? খুব সূক্ষ্মভাবে "স্ত্রীর পরকীয়া থাকতে পারে" এই ধারনা ঢুকাতে চাচ্ছেন?? গাধার মত ঐ লিংক এই পোস্ট না দিলে হতনা আপনার? আর ঐ পোস্টে আরেকজনের ঘটনার সাথে এই পোস্ট জুড়ে না দিলে কি চলতনা? এই ফাইজলামী শুরু করলেন কেন? সমস্যা কি আপনার?
২৮৬|
১৫ ই জুন, ২০১১ রাত ১১:৫২
মোঃ আবদুর রহিম বলেছেন: রূপকথার রাজকন্যা, আপনি আমাকে যেভাবে গালি দিলেন তাতে মনে হয় আপনি রোমানার ব্যক্তিগত জীবন সম্পর্কে সব কিছুই জানেন অথবা আপনি আবেগে কাতর। বিচারকের আবেগ থাকতে নেই। গালি দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
২৮৭|
১৬ ই জুন, ২০১১ রাত ১২:০৫
বিশ্ব চিন্তাবিদ বলেছেন: ভাই-বোনেরা এত উত্তেজিত হওয়ার দরকার নাই। অপরাধীরা শাস্তির আওতায় আসুক, অপরাধ এবং অপরাধীর সংখ্যা কমুক এটা সবাই চায়। মিয়া ভাই উত্তর মুগদা থেকে ডিবির হাতে ধরা খাইছে। আশা করি গুতানি-বুদানী খেয়ে সত্য ঘটনা বলে দিবে। কিন্তু আমার ভয় যদি এ সত্যের মাঝে আরো অনেক নতুন সত্য লোকিয়ে থাকে যা হয়তো আমরা জানিনা। তাহলো তো সর্বনাশ। কারণ আমরা জানি কেচো খুড়তে সাপ বের হয়ে আসে অনেক সময়।
যাই হোক এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাই। ভদ্র মহিলার দৃষ্টিশক্তির যেন কোন ক্ষতি না হয় এবং তাড়াতাড়ি যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সেই কামনাই করি।
দুনিয়ার মানুষ সৎ পথে চলো, সত্য কথা বল, শান্তিময় একটি বিশ্ব তৈরি কর। আমার চিন্তার ভারটা একটু হালকা হউক।
আবার চিন্তায় জর্জরিত হচ্ছি এই ভেবে যে, এই লেখার পরে যদি আবার কেউ আমারে খোচা মারে? আর বাঁচিনা।
২৮৮|
১৬ ই জুন, ২০১১ রাত ১২:২০
নিশাচর নাইম বলেছেন: সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসান জানান, প্রেম এবং বিয়ে নিয়ে তাদের সম্পর্ক প্রায় ১৬/১৭ বছর।
"এই দীর্ঘ সময়ের সর্ম্পক কানাডায় মাত্র নয় মাস রুমানার বসবাসের কারণে শেষ হয়ে গেল।"
পড়াশুনার প্রয়োজনে রুমানা গত বছরের অগাস্ট মাসে কানাডায় যান। সেখানে ইরানি এক যুবকের সঙ্গে তার সর্ম্পক হয়- এ দাবি করে হাসান বলেন, "গত ৫ মে সে দেশে ফেরার পর বিষয়টি জানতে পারি।
"ইরানি যুবকের সঙ্গে সম্পর্ক না রাখতে তাকে অনুরোধ করি। গত ৫ জুন রুমনা ফেইসবুক খুলে বাথরুমে গেলে তার ফেইসবুকের বন্ধুতালিকা থেকে ইরানি ওই যুবকটির নাম মুছে ফেলি। বাথরুম থেকে ফিরে এসে এ কারণে সে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে।"
হাসান অভিযোগ করেন, রুমানা তাকে ঘুমের ওষুধ খাইয়ে একবার মেরে ফেলার চেষ্টা করেছিল। এ জন্য দুইদিন তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল।
ধানমন্ডি থানায় করা মামলায় রুমানার বাবা অভিযোগ করেছেন, কানাডা থেকে আসার পর রুমানাকে আর কানাডায় না যেতে হাসান চাপ দেয়। অথচ তার অক্টোবর মাসে থিসিস জমা দেওয়ার জন্য কানাডায় যাওয়ার কথা রয়েছে।
সুত্রঃ এখানে
তার শাস্তি হওয়া উচিত এমন নৃশংস কাজের জন্য তবে পিছনের ঘটনাগুলো যদি সত্যি হয় তবে তার প্রতি সহমর্মিতা ছিল তা একবারেই চলে যাবে।বাঁচার জন্য সাইদ এইসব বলতেও পারে তবে তদন্ত হওয়া উচিত সুষ্ঠভাবে।
২৮৯|
১৬ ই জুন, ২০১১ রাত ১২:৩৪
এম. মাসুদ আলম. বলেছেন: View this link
২৯০|
১৬ ই জুন, ২০১১ রাত ১২:৪০
এম. মাসুদ আলম. বলেছেন: রূপ কথার রাজন্যা, আপনি কি ব্লগে আছেন? রুমানার খবর কিছু বলেন। আমরা কান পেতে আছি। আপনার সাড়ার অপেক্ষায়........
২৯১|
১৬ ই জুন, ২০১১ রাত ১২:৪৯
আরিফুর রেজা বলেছেন: রুমানা, এই যুদ্ধ আপনার একার নয়.. আমাদের সকলের..!! এই পোষ্টে আমি মন্তব্য করেছিলাম বলে সবাই আমাকে খুবই খারাপ ভেবেছে এবার সাবাই বুঝলেন তো......................................
এবার পরুন আসল ঘটনা কি,................................
মিস. মানবী ও তার অনুচর রা কোথায়
১৬ ই জুন, ২০১১ ভোর ৫:৩২
মানবী বলেছেন: আমি এখানেই আছি, আমি তো আরিফুর রেজা নই যে পালিয়ে বেড়াবো। আপনার প্রতি বিরক্ত হতেও করুনা বোধ করছি।
এটা নিশ্চয় অন্য কোন ব্লগে করা মন্তব্য, আমার পোস্টে এসে যে এই পোস্টের গল্পই শোনাচ্ছেন এই বোধটুকুও আপনার নেই।
অনেকে অনেক প্রশ্ন করেছে এই অজুহাতে আপনাকে প্রশ্ন করা হলে কাপুরুষের মতো এড়িয়ে যাচ্ছেন। ভেবেছিলাম বিকৃত মানসিকতাধারীদের ভাবনায় হয়তো তাদের মতো করে এই নৃশংসতার পক্ষে কোন ব্যাখ্যা থাকবে, জানলাম তাও নেই। অনেকের জবাব না দিলেও, আমার পোস্টে যেহেতু মন্তব্য করছেন, আমার প্রশ্নের জবাব দেবার মতো নুন্যতম সাহস আশা করেছিলমা।
তা না করে, রুমানার চরিত্র নিয়ে নরপিশাচের বিকারগ্রস্থ ভাবনার প্রচারে নেমেছেন!! এই নর পিশাচের গাঁজাখুড়ি গল্পকে আসল ঘটনা ভেবে উল্লসিত হয়ে পড়েছেন!!
কি অদ্ভুত!!
আয়নার সামনে দাঁড়িয়ে কখনও ভেবে দেখবেন, কতোটা অমানুষ হলে কেউ এমন নারকীয় কান্ডের পক্ষে অবস্থান নিতে পারে!!
ওহ্! আরেকটি কথা.. এখানে কেউ আমার অনুচর নয়, এখানে সকলে সহ যোদ্ধা। যুদ্ধটা নরপশু হাসান সাঈদ আর তার একপাল সমর্থকের বিরুদ্ধে বিবেকবোধ সম্পন্ন সচেতন মানুষের যুদ্ধ।।
২৯২|
১৬ ই জুন, ২০১১ রাত ১২:৫২
এম. মাসুদ আলম. বলেছেন: View this link
২৯৩|
১৬ ই জুন, ২০১১ রাত ২:০৯
স্বপ্নবাজ জুয়েল বলেছেন: নৈতিক শিক্ষা পাঠ্যক্রমে যুক্ত করার বিষয়টি গুরুত্বপূর্ণ।
২৯৪|
১৬ ই জুন, ২০১১ রাত ২:১৮
নিশাচর ভবঘুরে বলেছেন: @রূপকথার রাজকন্যাঃ সংকীর্ন মানসিকতার দোহাই দিয়ে কি বুজাতে চান? ঘরনীর মানে কি বুঝেন? চারদেয়ালে বন্ধী! ঘরনী না বলে, কি বললে খুশি হতেন?
আপনি অন্ধত্বের কাছে কবে দৃষ্টি বিকিয়ে দিয়েছেন? নইলে আপনি,দেখতে পেতেন আমার কমেন্টস এ হাসান সাঈদ নামক নরপশুটাকে ধিক্কার দিয়েছি।
আমি বুঝাতে চেয়েছি, দাম্পত্য কলহের ভেতরের বিষয়টকু আমরা জানিনা। আমরা শুধু, রোমানা ম্যাডামের বক্তব্য শুনেছি। একজন মানুষ কতটা ক্ষিপ্ত হয়ে পশু হলো? তবুও এই পশুত্বের কোন ক্ষমা নেই।দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
আমি উত্তর পাইনি।
১৬ ই জুন, ২০১১ সকাল ৮:০৩
মানবী বলেছেন: রূপকথার রাজকন্যাকে অনেকক্ষন ধরেই এক বিষয়ে প্রশ্ন.... জানলাম আরিফুর রেজা একা নয়, এই ব্লগে তার মতো আরো অনেকে আছে যাদের ক্ষোভ ও দাম্পত্য কলহের ব্যারোমিটারে এ্মন মাত্রা আছে যেখানে পৌঁছলে স্ত্রীর চোখ উপড়ে ফেলা যায়, নাক কামড়ে খাওয়া যায়, শরীর খুবলে রক্তাক্ত করা যায়।।।
আমার বক্তব্যের জবাবে আবারো ভাঙ্গা রেকর্ডের মতো " আমরা শুধু, রোমানা ম্যাডামের বক্তব্য শুনেছি। একজন মানুষ কতটা ক্ষিপ্ত হয়ে পশু হলো? তবুও এই পশুত্বের কোন ক্ষমা নেই।দৃষ্টান্তমূলক শাস্তি চাই।" বক্তব্যের শেষ লাইন দুটির প্রতি দৃষ্টি আকর্ষনের চেষ্টা করবেন- ভাবখানা এমন যে.. আপনি এই নারকীয় কান্ডের সমালোচক, দোষীর শাস্তি চাইছেন.... শুধু সরল মনে এটা জানতে চাইছেন, কতোটা ক্ষিপ্ত হলে কেউ এমন কাজ করে!!!
আপনাকে বুঝাতে সক্ষম হবো কিনা জানিনা.. তবু বলছি, কোন মানুষ তার ক্ষোভের চরম অবস্থায় এমন নৃশংস কাজ করতে পারেনা। কোন পশুও হয়তো তার সন্তানের মায়ের চোখ উপড়ে, নাক কামড়ে খেতে পারেনা। এটা শুধু মাত্র বিকৃত মানসিকতার অধিকারী নর পিশাচের পক্ষেই সম্ভব। এই কর্মের জন্য ক্ষোভের বা উস্কানীর প্রয়োজন নেই, এটা তার ইন্সটিংক্ট। কোন ক্ষুদ্ধ মানুষকে কখনও দেখেছেন কাউকে কামড়ে হত্যার চেষ্টা করতে? নেকড়ে বা বন্য শূকরেরা এধরনের কাজ করে, মানুষ নয়।
দাম্পত্য কলহ চরম হলে.. রাষ্ট্র ও ধর্ম "তালাক" বা "ডিভোর্স" নামের একটি প্রক্রিয়ার বিধান দিয়েছে, জীবন সঙ্গী/ সঙ্গীনিক কামড়ে খাওয়া, চোখ উপড়ে ফেলা হত্যার বিধান নয়।
আর নর্দমার কীটেরা এসবের হোতা মানুষের মতো দেখতে জন্তুটার বক্তব্য শুনে যৌক্তিকতা খোঁজার চেষ্টা করে, এটাও মানুষের চরিত্র নয়।
২৯৫|
১৬ ই জুন, ২০১১ রাত ২:৪১
সুলতানা শিরীন সাজি বলেছেন:
রুমানাদের মত শিক্ষিত মেয়ে কেনো দশ বছর সহ্য করলো ?
শারীরিক নির্যাতনের কথা ভাবতেই পারি না......
জিরো টলারেন্স হওয়া উচিত এ ব্যাপারে।
কানাডায় এমন এক ঘটনার কথা জানি। স্বামী তার দেড় যুগের বেশী থাকা সংগীকে হাতুড়ি দিয়ে মেরে ফেলে জেলে গিয়েছিল। শুনছি এ বছর জেল থেকে বের হবে। দুই মেয়ের সামনে এ ঘটনা ঘটেছিলো। মেয়ে দুটো ফস্টার প্যারেন্টসদের কাছে বড় হচ্ছে।
সংসার জীবনটা হলো সমঝোতার। কোন কারনে বোঝাপড়া না থাকলে, বিশ্বাস হারিয়ে গেলে কোন মানে হয়না একসাথে থাকার। তবু অনেকই এই ভুলটা করে। আর কঠিন নির্যাতনের শিকার হয়।
রুমানার শারীরিক সুস্থতা কামনা করছি।
সে যেহেতু কানাডায় উচ্চশিক্ষা নিচ্ছে। তার থাকার পারমিট ও রয়েছে। চিকিৎসার জন্য এখানে চলে আসলে সবচেয়ে ভালো হতো বলে মনে করি।
এখানে আমরা অনেকেই ভাবতে চাইছি কেনো এমন ঘটলো, পিছনে না জানি কি কারন.........কারন যা কিছুই হোক। তার শাস্তি এত পৈশাচিক হতে পারেনা।
আমরা তাহলে আর মানুষ বলে গর্ব করি কেনো?
শুভেচ্ছা মানবী।
রাগ ইমন এবং আরো অনেকের দেয়া পোষ্ট পড়েছি। এইসব পড়লে যে দম আটকে আসা অনুভূতি হয় সেটা প্রকাশের ভাষা নেই।
ছোটবেলায় একটা ছবি দেখেছিলাম..........। নাম মনে আছে।
আবার তোরা মানুষ হ .......
এই কথাটায় শুধু বলতে ইচ্ছা করলো।
২৯৬|
১৬ ই জুন, ২০১১ রাত ২:৫৬
সাইফুল ফারদিন বলেছেন: এই শুয়োরের বাচ্চা গুলারে মারার জন্যই মাঝে মাঝে ইচ্ছে করে চরমপন্থা অবলম্বন করি। এদের ফাসির আইন কি এই দেশে আছে? আর ফাসির চেয়ে কম সাজা কি এদের জন্য সঠিক?
২৯৭|
১৬ ই জুন, ২০১১ ভোর ৪:২০
স্তব্ধতা' বলেছেন: উপরে এক অমানুষের বাচ্চা (আরিফুর পর্ণ রাজা ) যার একমাত্র কাজ কি না সবার পোষ্টে গিয়ে পর্ণ সাইটের লিঙ্ক বিতরন করা, সেই শুয়োরের বাচ্চাটা আবার এই খানে বড় বড় কথা মারতেছে....শালারে হাতের কাছে পাইলে থাবড়াইয়া কানের লতি গরম কইরা ফালাইতাম....
২৯৮|
১৬ ই জুন, ২০১১ সকাল ৭:১৫
রিফাত হোসেন বলেছেন: স্তব্ধতা' বলেছেন: উপরে এক অমানুষের বাচ্চা (আরিফুর পর্ণ রাজা ) যার একমাত্র কাজ কি না সবার পোষ্টে গিয়ে পর্ণ সাইটের লিঙ্ক বিতরন করা, সেই শুয়োরের বাচ্চাটা আবার এই খানে বড় বড় কথা মারতেছে....শালারে হাতের কাছে পাইলে থাবড়াইয়া কানের লতি গরম কইরা ফালাইতাম....
২৯৯|
১৬ ই জুন, ২০১১ সকাল ৮:২২
মার্চেন্ট অফ ড্রিম বলেছেন: আমরা সকলে এত অসহনশীল কেন?
যেকোন ঘটনায় কোন মানুষের ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতেই পারে। এই পোষ্টে একটা কমেন্টের কারনে আরিফুর রেজা নামের লোকটাকে কিন্তু আমরা সবাই ঘৃনা দেখিয়ে দেখিয়ে আরেকজন সাইদ বানিয়ে ফেলার খুব কাছে চলে গিয়েছি।
এতটা অসহনশীল কেন আমরা?
৩০০|
১৬ ই জুন, ২০১১ সকাল ৮:৫৩
সাধারন কেউ বলেছেন: খবরটা পেপারে পড়ার পর আমার কাছে মনে হয়েছিল একজন মেয়ের তার মেয়ে পরিচয়টা হলো অভিশাপ। কোন কর্মফল তার এই অভিশাপ নাশ করতে পারে না। আজকে রুমানা মঞ্জুর যে দুর্বিষহ যন্ত্রণা বহে বেড়াচ্ছে তা আমরা কেউ হয়ত চিন্তা ও করতে পারব না। তারপর ও যখন কিছু মানুষ বলে এই ঘটনার পিছনে কিন্তু আছে...একা কেন বিদেশে গেল... তখন মনে হয় সাঈদ একা নয় এইরকম হিংস্র পশু আরো আছে যারা সময় পেলে এভাবে হিংস্র হয়ে উঠতে পারে।
৩০১|
১৬ ই জুন, ২০১১ সকাল ৯:০৩
গ্যাম্বলার বলেছেন:
মানবী, আপনি বৃত্তবন্দী কমেন্টের রিপ্লাই দেন নাই। তাই ধরে নেয়া যায় সাইদের সাথে মন্ত্রীর যে সম্পর্কের কথা আপনি বলেছেন তা ভুয়া। আমি আপনার সততা নিয়ে প্রশ্ন তুললাম। হয় আপনি রেফারেন্স দেন নইলে পোস্ট এডিট করেন।
৩০২|
১৬ ই জুন, ২০১১ সকাল ৯:৩২
রূপকথার রাজকন্যা বলেছেন: এম. মাসুদ আলম.@ ব্লগ ভর্তি এই নিউজের আপডেট দেয়া হচ্ছে। আমাকে ডাকাডাকি না করলেও চলবে। এই ঘটনায় অনেকে দেখবে একজন নির্যাতিতা নারীকে , তারা নির্যাতিতার জন্য সুবিচার চাইবে। অনেকে দেখবে অন্য কারো প্রেমিকাকে তারা হাসানের মত নির্যাতনকারীকে বাচাতে চাইবে। আপনাদের মত কয়জন যদি নারীদের দোষ খুজে না বেড়ায় , নারীর দোষ আর আঈনের ফাক ফোকর দিয়ে নির্যাতনকারীর রক্ষা না করে তাহলে তো বাংলদেশ এ নারী নির্যাতন জিরো হয়ে যাবে!! কিভাবে এটা হতে দেয়া যায়।
@ নিশাচর ভবঘুরে আপনার লেখার এই অংশ টুকুতে আমার আপত্তি ছিল -প্রশ্ন রইলো, ম্যাডাম কি ধোয়া তুলসী পাতা? আপনি কি সহ্য করবেন,আপনার ঘরনী, দুইদিন আগে দেশের বাইরে থেকে এসে আবার উচ্ছশিক্ষার্থে বাইরে যাবার পরিকল্পনা করলে! যেখানে একটা বাচ্চা আছে! এরকম হলে,ম্যাডামের উচিত ছিলো, বিয়ে না করা। ...ঐ অংশটুকু লেখার জন্য জন্য মানসিকতা আসলেই সংকীর্ন হওয়া প্রয়োজন। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন।
৩০৩|
১৬ ই জুন, ২০১১ সকাল ৯:৪১
বিবর্ন বেদনা বলেছেন: সাইদ খুব খারাপ কাজ করেছে ের বিচার চাই কিন্তু পরকীয়ার ঘটনা যদি সত্ত হয় তাহলে শুশিল্রা রা কি বলবেন? নারিরা কি পরকীয়ার বইধতা চাচ্ছে!!!!!!!
ভিক্তিমকে শতভাব বিসসাস করি আমরা,এটা মনে হয় ঠিক না।
দুই পক্ষের কোঠায় শুনতে হবে।
৩০৪|
১৬ ই জুন, ২০১১ সকাল ৯:৪৯
হাসানুর বলেছেন: এই ব্লগে এসে অনেক বড় বড় মনের, আকাশের মত উদার মনের মানুষের দেখা পেলাম ! তাদের মন সংকীর্ণতার অনেক উর্ধ্বে ! বড় ভাল লাগছে ! নিজেকে অনেক ছোট মনে হচ্ছে । কারন, আমি চাই সাঈদের উপযুক্ত বিচার হউক, সে বড় পাষন্ড । তেমনি মনের কোনে উকি দিচ্ছে রুমানা কি আসলেই ধোয়া তুলসী-পাতা ? তার পাপ তাকে আজকের পরিনতির মুখোমুখি করেনিতো !
৩০৫|
১৬ ই জুন, ২০১১ সকাল ৯:৫০
বিবর্ন বেদনা বলেছেন: র্যাব ত অনেক রেই খুন করে,
এরে ক্রস্ফায়ারে মারে না কেন???
৩০৬|
১৬ ই জুন, ২০১১ সকাল ১০:০৬
রূপকথার রাজকন্যা বলেছেন: @বিবর্ন বেদনা পরকীয়ার বৈধতা কেউ চাচ্ছেনা। নির্যাতনের বিচার করা হোক। সেখানে পরকীয়া হেন তেন কথা তুলে যেন সাইদের অপরাধের গুরুত্ব কে কমানো না হয়।
এর পরে সাইদ যদি স্ত্রীর পরকীয়ার কারনে বিচার দাবী করে তা করতে পারে। বাংলাদেশ এর আইনে পরকীয়ার জন্য শাস্তির বিধান আছে। অথবা তালাক ও দিতে পারে। সেটা তার ইচ্ছা।
৩০৭|
১৬ ই জুন, ২০১১ সকাল ১০:১৪
বিবর্ন বেদনা বলেছেন: @@রূপকথার রাজকন্যা.........আমিও নির্যাতনের বিচার চাই।পশুর মত এরকম কাজ সজ্জ কেউ করবে না।
কিন্তু তাই বলে পরকীয়ার এই বিসয়তা ধামাচাপা দেয়ার চেষ্টা করে ত লাভ নাই।বিষয় তা যে একদিনে হয় নি তা না।ধিরে ধিরে নানা পারিবারিক ঘতনার এবং পারিপারশিক ঘটনার বহিঃপ্রকাশ।কোন পুরুশ ই মানবে না তার স্ত্রির পরকীয়া। সাইদ ত পশু তাই এমন কাজ করেছে।কিন্তু রুমানা ম্যাদামের পরক্ষ হাত কে আমরা অসিকার করতে পারি না।
একটা কথা কি জানেন,চারিদিকে স্ত্রী হত্তা,স্বামী হত্যা বহুত হচ্ছে।পরকীয়ার কারনে।নারিরা সন্তান হত্যা ও করতেছে।সেক্ষেত্রে ত বলব রুমানা ম্যদাম জানে বেচে গেছেন।সামাজিক ব্যধি দূর না করলে এক সাইদের ফাসি দিয়ে কিছু হবে না।সমাজ থেকে ব্যসধি দূর করতে হবে। তবে আমরা অবসসই সাইদের দ্রিস্তান্তমুলক সাস্তি চাই।
৩০৮|
১৬ ই জুন, ২০১১ সকাল ১০:২০
বিবর্ন বেদনা বলেছেন: @@রূপকথার রাজকন্যা......।।আর আমাদের ত স্বাভাবিক একটা উদার মানসিকতা যে,সহানুভুতির খাতিরে আমরা ভিক্তিম ের সকল কথা শতভাগ সত্য বলে মানি।এটা মনে হয় ঠিক না।
এখানে কোন কমেন্ট যদি রুমানা ম্যাদামের বিপক্ষে যায় তাহলেই তাকে মানুষ বলা হচ্ছে না।বলা হচ্ছে যে,সাইদের বিচার চায় না।
আমি অবশ্যয় সাইদের বিচার চাই তাই প্রত্তেক কমেন্তে আলাদা আলাদা ভাবে তা উল্লেখ করতেছি জেন কেউ ভুল না বোঝে।তবে ের আরালের ঘটনা যদি পরকীয়ার মত বিষয় থাকে তাহলে তা খতিয়ে দেখা উছিত।এমন ঘটনা হুট করে হয় না।আমি ম্যাদামকে ধয়া তুলসি পাতা ভাবতে পারতেছি না।
তার প্রুতি সহানুভুতি অবশ্যয় আছে কিন্তু তাই বলে অন্য বিষয় এরিয়ে যাওয়া উচিত নয়।অসব বিষয় নিয়ে কথা বলা মানে এই না যে সাইদ কে সমরথন করা।
পুরো ঘটনার ক্ষেত্রে দুজনের ই হাত আছে।
আর সাইদের দুই দিন হাস্পাতালে থাকার ঘটনা যদি সত্য হয়(যা সহজে প্রমান করা যাবে)।তাহলে সরাসরি বলা যায় ম্যাদাম নিজেও পর০ক্ষ ভাবে এই ঘটনার জন্য দায়ি।
৩০৯|
১৬ ই জুন, ২০১১ সকাল ১০:২৪
বিবর্ন বেদনা বলেছেন: রূপকথার রাজকন্যা@@ আর পরকীয়ার কারনে ডিভোর্স হয়ত আমাদ্র দেশে হয়।কিন্তু পরকীয়া করার সাস্তির জন্য আদালতে জাওয়ার মত সবাইকে জানান অবস্থা আমাদের মত রক্ষনশিল দেশে আসে নি।আর যে কারনেই হয়ত পুরুশ অথবা নারি চেষ্টা করে নিজেই সাস্তি দিতে,খুন করতে।যা হচ্ছে অহরহ মানসিক বিক্রিতগ্রস্থ মানুষের মাদ্ধমে আমাদের দেশে।
৩১০|
১৬ ই জুন, ২০১১ সকাল ১০:২৮
taarokaraawaj বলেছেন: এক হাতে তালি বাজেনা। তবে যাহা-ই হোক, রুমানা যদি কোন অপরাধ করিয়া থাকেন, তাহা হইলে তাহার শাস্তি তিনি পাইয়া গিয়াছেন। এখন অপর জনের শাস্তি চাই।
৩১১|
১৬ ই জুন, ২০১১ সকাল ১০:৫০
মাহফুজশান্ত বলেছেন: @রূপকথার রাজকন্যা ও @বিবর্ন বেদনা
নিরপেক্ষ দৃষ্টিকোন থেকে বলছি-
রাজকণ্যা তার মত ভেবেছেন, আর বিবর্ন বেদনা তার মত-
দুজনেই স্ব-স্ব স্থান থেকে নিজের মত করে পর্যবেক্ষণ করছেন-
কেউ ধোয়া তুলসি নয়- আবার এক হাতে তালিও বাজে না
তবে অন্যায়ের পাল্লা যার যত ভারি হবে- সেই তত বেশি সাজা পাবে
এটাই কাম্য হওয়া উচিৎ
৩১২|
১৬ ই জুন, ২০১১ সকাল ১০:৫৫
বিবর্ন বেদনা বলেছেন: মাহফুজশান্ত@@
কেউ ধোয়া তুলসি নয়- আবার এক হাতে তালিও বাজে না
আপনার কমেন্টের এই কথাটি ই আমি বলতে চেয়েছি।সাইদের বিচার অবসসই চাই।কিন্তু ভিতর ত কাহিনী আছে।এখানে নিজ নিজ অবস্থা থেকে বিচার করার কিছু নাই।নারী আর ভিক্তিম বলে ত আর তার সব মাফ হয়ে যায় না।
এখানকার অধিকাংশ সুশীল ব্লগারদের মত সুশীল সাজতে পারি নি।অনেকে আমার কথাকে সমরথন করতেছেন হয়ত কিন্তু শুশিল্গিরি ফলাচ্ছেন।
সাইদের দৃষ্টান্ত মুলক বিচার হক,সেই সাথে সব সত্য ঘটনা উন্মচিত হক।
৩১৩|
১৬ ই জুন, ২০১১ সকাল ১০:৫৬
শরফ উিদ্দন আহমদ বলেছেন: হাসান সাইদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে অন্য কেউ এই নিষ্ঠুর কাজ করতে না পারে।
৩১৪|
১৬ ই জুন, ২০১১ সকাল ১১:১১
তরুক মকতো বলেছেন:
কতটা পথ পেরুলে তবে পথিক বলা যায়?
কতটা পথ পেরুলে পাখি জিরোবে তার ডানা?
কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়?
প্রশ্নগুলো সহজ আর উত্তরওতো জানা।
রুমানা ম্যাডামের অপরাধ একটাই - তা হল তিনি মানুষ চিনতে ভুল করেছিলেন। অমানুষকে তিনি মানুষ ভেবেছিলেন।
৩১৫|
১৬ ই জুন, ২০১১ সকাল ১১:১২
সীমানা পেরিয়ে বলেছেন: এই পোস্ট মনে হয় স্টিকি হবার মর্যাদা হারিয়েছে।
৩১৬|
১৬ ই জুন, ২০১১ সকাল ১১:২৭
robi82 বলেছেন: রাজনীতিক তালেবরদের মাঠ গরম করা উত্তপ্ত বুলি এমন সব ঘটনার প্রেক্ষিতে শোনা যাবে না। রুমানাদের জন্য কোনোদিন একটি ধর্মঘট ডাকা হবে না। বুদ্ধিজীবিদের সম্মিলিত বিবৃতি এখন শোনা যাবে না। শহীদ মিনারে অথবা সংসদের সামনে কেউ অনশন শুরু করে না। প্রতিবাদ মানববন্ধনে সময়াভাবে হাজির হতে পারিনা আমরা। আর পুরুষ কলামিস্ট অথবা ব্লগাররা নিজেদের অবস্থান পোক্ত করার জন্য দেদারসে দরদী পোস্ট/কমেন্ট লিখে যাবেন। অথচ স্ব-ঘরে স্বাধীনতার কি বেহাল দশা, সেখানে ক্ষমতার কি অপব্যবহার হচ্ছে- দুর্ঘটনা ঘটার আগে কিছুই তার প্রকাশ পাবেনা। ক্ষমতার পালাবদল ঘটে, কিন্তু মজলুমের ভাগ্যের কোনো বদল হয় না। মুখে বুলি- 'বদলে যাও বদলে দাও'- অথচ বদলানোর প্রক্রিয়া যে সুদূর পরাহত- আশা করি প্রত্যেকেই আমরা তা বুঝতে পারি; যখন দেখি পাপিষ্ঠ নরাধমদের রক্ষাকবচ দিতে আমাদের জনসেবকেরা মহাব্যস্ত থাকেন। অপরাধপ্রবণ মানুষের সামনে যখন অপরাধ করে সাজা না পাবার ভুরিভুরি দৃষ্টান্ত থাকে, অপরাধ করার জন্য নিশ্চয় তাকে দু'বার ভাবতে হয় না। অনাচার-ই তার কাছে সর্বোৎকৃষ্ট পন্থা বলে বিবেচিত হয়। 'আইয়ামে জাহেলিয়াত' বলে আমরা যাকে জানি, তার সাথে একটু বর্তমান সময়ের তুলনা করে দেখবেন? সভ্যতা (সব-ভোঁতা)-কেই আমার মাইনাস দেবার ইচ্ছা। কি হবে সভ্যতার এই করাপ্টেড ভার্সন দিয়ে যেখানে মানুষের চেয়ে দানবের পুজারী বেশি? ফিরিয়ে দাও সেই অরণ্য পাহাড়- ধ্বসে দাও সভ্যতারুপী এই ডাস্টবিন!!
১৭ ই জুন, ২০১১ সকাল ৮:৩৪
মানবী বলেছেন: নরপিশাচ সাঈদ গ্রেফ্তারের পর তার দেয়া জবানবন্দীর প্রেক্ষিতে কিছু প্রতিক্রিয়া দেখে সত্যি সত্যি মনে হয়ে বাংলাদেশ এখনও আইয়ামে জাহেলয়িাতের যুগে আছে।
ইসলাম ধর্মে নারীর অবমাননাকারী, কোন নারীকে অন্যায় ভাবে অপনাদ দানকারীদের জন্য কঠিন শাস্তির নির্দেশ আছে। অথচ এসব নর্দমার কীটদের আস্ফালন দেখে মনে হয়না এরা ইসলাম সম্পর্কে অবগত, দেশের আইন সম্পর্কে অবগত...
এখনও আইয়্যামে জাহেলিয়াতেই এদের বসবাস!!
সুস্থ বোধ সম্পন্ন মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৩১৭|
১৬ ই জুন, ২০১১ দুপুর ১২:৪৫
ঘুনেপোকা বলেছেন: বড়ই মজা লাগল, এককেন্দ্রিক রিপোর্ট পাইড়া। ঢাবির ছাত্র হিসেব প্রথমে আমার খুব মায়া লাগছিল। একজন ইউনির্ভাসিটির টিচার যদি এই রকম নির্যাতিত হয়, তাইলে সাধারণ মাইয়াগুলান কি অবস্থা হয়। যারা স্বামীর ওপর নির্ভরশীল।
বাট, এখন খুব ভাল লাগতাছে, কারণ, আমাদের এই মেডাম একজন পরকীয়া প্রেমীকার মডেল। ওনার একজন জ্বলজ্যন্ত স্বামী থাকার পরও ইরানি পুরুষের সাথে পরকীয়া করতে দ্বিধা করেন নাই। তাই নিয়া স্বামীর লগে মারামারি হইছে। মারামারিতে যে কেউ জিততে পারে। স্বামীটা জিততা গেল।
View this link
আসুন, আমরা আমাদের বউদেরকে পরকীয়া করতে উঁৎসাহিত করি।
৩১৮|
১৬ ই জুন, ২০১১ দুপুর ১২:৫৯
আলিসন আলভা বলেছেন: হাসান সাইদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে অন্য কেউ এই নিষ্ঠুর কাজ করতে না পারে।
৩১৯|
১৬ ই জুন, ২০১১ দুপুর ১:১৭
সাধারণী বলেছেন: কিছু কমেন্ট পড়ে বুঝতে পারলাম কিছু কিছু পুরুষ এইযুগে এসেও প্রথমে পুরুষ, তারপর মানুষ।
রুমানা ম্যাডামের ফাঁসি হোক। কারণ তাঁর দেবতা স্বামী বলেছেন তাঁর সাথে অন্য একজনের সম্পর্ক ছিল। রুমানা ম্যাডামকে বিশ্বাস করার কোন কারণ নেই, বিশ্বাস করতে হবে দেবতাকে; দেবতা তো আর মিথ্যা বলতে পারে না! আমি এখন পর্যন্ত খুব কম সময়ই দেখেছি অপরাধী তার অপরাধ স্বীকার করেছে। কিন্তু দেবতার কথা আলাদা, উনি তো আর মিথ্যা বলতে পারেন না ! দেবতার উপর ম্যাডাম নাকি ঝাপিয়ে পড়েছিলেন। ঝাপিয়ে পড়ে উনি নিজেই হাসপাতালে, আর দেবতা বহাল তবিয়তে আছেন। বুঝতে হবে উনি দেবতা !
আমরা জানি মানুষ মাত্রই ভুল, রুমানা ম্যাডামের কোন ভুল ছিল কিনা জানি না, তবে আমরা সবাই কম-বেশী ভুল করি। এর শাস্তি তাহলে এখন থেকে হোক 'চোখ তুলে নেয়া' এবং কুকুরের মত কামড়ানো। ডগ স্কোয়াডে সাইদকে অন্তর্ভুক্ত করার দাবী জানাই। পাশাপাশি যেই কোন ভুল করবে, তার সামনে সাইদকে ছেড়ে দেয়া হবে, সে চোখ উপড়ে নিবে এবং কামড়াবে। আদালতের তো কোন প্রয়োজন নেই। খামাখা দেশের টাকা নষ্ট!
তর্কের খাতিরে ধরে নিলাম সাইদ সত্যি বলছে(এখনও তেমন কোন তদন্ত হয়নি, তাই প্রকৃত সত্য কি তা কেউ জানে না), তাহলে দেশ থেকে তালাক শব্দটি উঠিয়ে দেয়া হোক। সাইদ ও তার ভক্তদের ভাড়া করা হোক। যে পরিবারে স্ত্রী বা স্বামী কোন ভুল করবে, সাইদ ও তার ভক্তরা তাকে কামড়াবে এবং চোখ গেলে দিবে।
পাশাপাশি দেশ থেকে বিচার বিভাগ উঠিয়ে দিয়ে এই দায়িত্ব সাইদকে দেয়ার দাবী জানাই। আচ্ছা, সাইদ নাকি শেয়ার মার্কেটে অনেক লস খেয়েছে, তাহলে সে অর্থমন্ত্রীর চোখ গেলে দিল না কেন! তার অভিযোগ স্ত্রীর কারণেই সে আক্রমনাত্নক হতে বাধ্য হয়েছে, তাহলে হাজার হাজার মানুষ যে পথে বসলো তারা কেন অর্থমন্ত্রীসহ সকল দায়ী ব্যাক্তির চোখ তুলল না, তাদের কামড়ালো না, অন্তত সাইদ তো কামড়াতে পারত। তার দাঁতে যে অনেক জোর তা তো আমরা বুঝতে পেরেছি, তবু কেন সে এটা করল না !? অবশ্য দেবতার মন বোঝা দায় ! ভক্তরা ছাড়া উনার মন আর কে বুঝতে পারল !
দুই নেত্রী, বানিজ্য মন্ত্রী এবং যুদ্ধাপরাধীদের সামনে অবিলম্বে সাইদ ও তার ভক্তদের উপস্থিত করা হোক। সাইদ বাহিনী বিভিন্ন অপরাধে এদের চোখ তুলে নিবে এবং এদের কামড়াবে। এইসব আইন বিভাগ, বিচার বিভাগের কি প্রয়োজন!? তারাই আইন করবে, তারাই বিচার করবে, ইন্সট্যান্ট।
আরও কিছু কথা বলতে চাই, পাঁচ বছরের মেয়ে রেখে একজন নারীর উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়া উচিত না, যদিও দেশে তার দেবতা বেকার স্বামী ও বাবা-মা আছেন তার দেখাশোনার জন্য। কারণ দেবতার কাজ বাচ্চা পয়দা করা, বাচ্চা পালা না।
দেবতার আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন বসে বসে অন্ন ধ্বংস করা, নিজে কোন কাজ না করা, বৌ পিটানো ইত্যাদি।
এদের শুধু বিচার করলেই হবে না, এদের এবং এদের সমর্থকদের সামাজিকভাবে বয়কট করতে হবে। এর বিচারের মধ্য দিয়েই সবকিছু শেষ হয়ে যায় না, বরং এটাই শুরু। এই দেশ থেকে পারিবারিক নির্যাতনের মূল উপড়ে ফেলা উচিত। সমাজের সকল বিবেকবান মানুষ এগিয়ে আসলেই এটা সম্ভব। কাউকে ছাড় দেয়া যাবে না, সে আমার ভাই হলেও না। অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী।
১৭ ই জুন, ২০১১ সকাল ৮:২৮
মানবী বলেছেন: নরপিশাচটার নৃশংসতা যতোটা নির্মম মনে হয়েছে, তেমন অসুস্থ বোধকরছি সমাজে এধরনের নর্দমার কীটদের অস্তিত্বের কথা জেনে!!
আমাদের দেশের মেয়েরা কেনো প্রতিনিয়ত ধর্ষিতা হয়, কেনো বখটেদের যন্ত্রণায় কোমলমতি কিশোরী তরুনী বেছে নেয় আত্মহননের পথ, হতভাগী গৃহবধু হাজার নির্যাতন সয়ে কেনো স্বামী বা শশুরবাড়ির ঢেলে দেয়া কেরোসিনের আগুনে পুড়ে বা নির্মম প্রহারে নিহত হবার অপেক্ষায় থাকে... এই পোস্টে কিছু মন্তব্যে তার কারণ খুব নির্মম ভাবে স্পষ্ট হয়।।
এসব দেখে, এসব জেনে শিউরে উঠবে যে কোন সভ্য মানুষ।
ধন্যবাদ সাধারণী।
৩২০|
১৬ ই জুন, ২০১১ দুপুর ১:২৬
ঘুনেপোকা বলেছেন: সাধারণী সাহেব,
এইটা একটা যুদ্ধ ছিল। দুইজনেই মারামারি করছে। একজন জিতছে। আরেকজন হারছে। যে হারছে,তার চোখ নাই। আর যে জিতছে, সে এখন জেলে।
সুশীল সাধারণী সাহেব,
আপনি মেয়ে না, ছেলে। তা জানি না। কিন্তু আপনার বউ যদি অন্য পুরুষের লগে ঘুমায় তা আপনার ভাল লাগবে। কারণ আপনিও অন্য নারীর সাথে ঘুমাইতে ভালবাসেন। আপনার কমেন্ট পইরা তাই মনে হয়। তবে সাইদ জেলে গেলেও শান্তি আছে। কারণ, একটা দ্বীমুখি সাপকে সে সায়েস্তা করতে পারছে।
৩২১|
১৬ ই জুন, ২০১১ দুপুর ১:৩১
নিশাচর ভবঘুরে বলেছেন: @মানবী(এই ব্লগের মহামান্য লেখিকা)ঃ নর্দমার কীট বলতে কি বুঝাইছেন? আপনি যা খুশি বলবেন! আপনি মেয়ে বলে? আপনারাইতো নিজেদের সংকীর্নতার বৃত্ত থেকে বের করতে পারছেননা! অন্যকে যা খুশি বলবেন, বাজে শব্দ ব্যবহার করবেন! প্রতিবাদ করলেই, আপনাদের মেয়েলী কান্না শুরু হয়ে যাবে! এখন আপনাকে আপনার স্টাইলে কিছু বললে, আমি হাসান সাঈদ হয়ে যাবো! কিন্তু আপনি যে বললেন, পাপ হয়নি! বাচ্চালোগ তালিয়া বাজাও।
@রুপকথার রাজকন্যাঃ ক্ষমা করবেন। আমি আপনাকে আমার বক্তব্য কোনভাবেই বোঝাতে পারছিনা। তাই এখানেই ক্ষান্ত দিলাম। ভালো থাকবেন।
৩২২|
১৬ ই জুন, ২০১১ দুপুর ১:৩২
বুদ্ধু বলেছেন: বর্তমান শাসক শ্রেণীর যে প্রতিহিংসা পরায়ণ চরিত্র, তাতে হাজার হাজার সাইদ তৈরি হবে। কারণ নাগরিকরা শাসকদেরকে অনুসরণ করে।
৩২৩|
১৬ ই জুন, ২০১১ দুপুর ১:৩৪
নিশাচর ভবঘুরে বলেছেন: @মানবী(এই ব্লগের মহামান্য লেখিকা)ঃ নর্দমার কীট বলতে কি বুঝাইছেন? আপনি যা খুশি বলবেন! আপনি মেয়ে বলে? আপনারাইতো নিজেদের সংকীর্নতার বৃত্ত থেকে বের করতে পারছেননা! অন্যকে যা খুশি বলবেন, বাজে শব্দ ব্যবহার করবেন! প্রতিবাদ করলেই, আপনাদের মেয়েলী কান্না শুরু হয়ে যাবে! এখন আপনাকে আপনার স্টাইলে কিছু বললে, আমি হাসান সাঈদ হয়ে যাবো! কিন্তু আপনি যে বললেন, পাপ হয়নি! বাচ্চালোগ তালিয়া বাজাও।
@রুপকথার রাজকন্যাঃ ক্ষমা করবেন। আমি আপনাকে আমার বক্তব্য কোনভাবেই বোঝাতে পারছিনা। তাই এখানেই ক্ষান্ত দিলাম। ভালো থাকবেন।
৩২৪|
১৬ ই জুন, ২০১১ দুপুর ১:৫৮
শরীফ মহিউদ্দীন বলেছেন: কেউই রসগোল্লা না। মানি সাইদের দোষ আছে কিন্তু প্রমান না হবার আগেই অনেকে আমরা সাইদ সম্পর্কে বাজে মন্তব্য করছি,অথচ যারা বাজে মন্তব্য করছেন তারা বা আমি কেউই আসল ঘটনা জানিনা।
সমাজে যেমন সাঈদের মত লোকজন আছে তেওমনি আছে রোমানার মত পরকীয়ার আসক্ত মহিলারা (সাঈদের কথা মত, যদিও আমি জানিনা) । যে সাফারার সেই বুঝে। আমার মতে যে বা যারা সংসার ছেড়ে পরকীয়া করে এদের ক্রস ফায়ারে দেয়া উচিত।
যদিও জানিনা আসল ঘটনা কি। আমরা শুধু অপেক্ষা করতে পারি কিন্তু কাউকে দোষারোপ করার কোন অধিকার আমাদের নাই যতক্ষন না প্রমানিত না হয়।
৩২৫|
১৬ ই জুন, ২০১১ দুপুর ২:১৪
রিয়াল ফেরদৌস বলেছেন: এই পোস্টটি ননস্টিকী করার দাবি জানাচ্ছি
৩২৬|
১৬ ই জুন, ২০১১ দুপুর ২:২৩
একলা বগ বলেছেন: হাসানের যায়গায় অন্য কেউ হইলে কি হইত সেইটা একটু ভেবে দেখা দরকার।
হাসান তার স্ত্রীকে ভালবাসত, স্ত্রীর ক্রমাগত উপেক্ষা, আর তার বেকার হওয়ার হতাশা সবকিছুর সম্মিলিত ইফেক্টের সাথে যদি পরকীয়া যোগ হয়, এবং সেই সাথে আমরা ধরে নেই হাসান একজন কম বুদ্ধি সম্পন্ন আবেগ প্রবন মানুষ হওয়ায় সামাজিক উপায়ে সমস্যাটা মোকাবেলা করতে ব্যার্থ, তাইলে কামড়ানোর ব্যাপারটার মোটামুটি একটা ব্যাখ্যা দাড় করানো যায়। (এখানে আমি হাসানের সাফাই গাইতেছি না, রিয়েলিটি বুঝার চেষ্টা করতেছি)
হার্ড কোর ক্যারিয়ারিস্ট মহিলাদের বিয়ে করার আগে অবিবাহিত যুবক ভাইদের সাবধানে ভবিষ্যত চিন্তা করা উচিত। বিশেষ করে সেই মহিলা যদি সুন্দরী হয় তাইলে আরো বিপদ।
আমার এই কমেন্ট করার কারনে আমাকে গালি দিতে পারেন। কিন্তু এইটাই ফ্যাক্ট হওয়ার সম্ভবনা বেশী।
৩২৭|
১৬ ই জুন, ২০১১ দুপুর ২:২৯
শরীফ মহিউদ্দীন বলেছেন: একলা বগ বলেছেন: হার্ড কোর ক্যারিয়ারিস্ট মহিলাদের বিয়ে করার আগে অবিবাহিত যুবক ভাইদের সাবধানে ভবিষ্যত চিন্তা করা উচিত। বিশেষ করে সেই মহিলা যদি সুন্দরী হয় তাইলে আরো বিপদ।
৩২৮|
১৬ ই জুন, ২০১১ দুপুর ২:৩১
রসায়ন হরর বলেছেন: রসায়ন হরর বলেছেন: আমি একটি কথা বলব হা সাঈদ খারাপ ছিল, কিন্তু কেন তার বাবা জেনে শুনে এক খারাপ ছেলের হাতে তোলে দিল।আমাদের দেশের পুলিশ ভাইরা যা করে তার কতটা সত্য সেটা কানার ভাই অন্ধও জানে।তাছাড়া খারাপ এর সাথে থাকতে থাকতে সেও কি কিছুটা খারাপ হয়েছিল,মানে সাঈদ যা বলেছে তা কি সত্য?কার কথা বিশ্বাস করব সংবাদিক তাদের বিশ্বস করার আগে ৯/১১ এর ঘটনাটা সবার মনেরাখা উচিত ঐখানে যারা ছিলে তারা পরের দিনের প্রথম আলো পত্রিকা পড়লে বুজেবছেন , সাংবাদিক ভাইরা কতটুকু সত্য লিখেন ।আর হা কেন ই বা সাঈদ এই ভাল মানুষ এর গায়ে হাত দিল?সে যদি ভাই হয় তাহলে কেন লোকে তাকে মারবে? অবশ্যই সে খারাপ এর সাথে থেকে খারাপ হয়েছে।হা এটা আসলেই বেআইনই হয়েছে যে মহিলার গায়ে হাতদিছে ।কিন্তু কেন দিল ,একবার বিবেকের কাছে প্রশ্ন ক রেন?
৩২৯|
১৬ ই জুন, ২০১১ দুপুর ২:৩২
একলা বগ বলেছেন: রিয়াল ফেরদৌস বলেছেন: এই পোস্টটি ননস্টিকী করার দাবি জানাচ্ছি
কেন, ননস্টিকি করার দাবি জানানোর কারন কি এইটা যে স্রোতের গতি পরিবর্তন হয়ে গেছে? জনগন সত্য জানুক এইটা কি আপনি চান না?
৩৩০|
১৬ ই জুন, ২০১১ দুপুর ২:৩৯
কামালপ্রতাপ বলেছেন: রুমানারাই সাঈদেদর খারাপ করে।
৩৩১|
১৬ ই জুন, ২০১১ দুপুর ২:৪২
মুখ ও মুখোশ বলেছেন:
আমি চাই পাষন্ড, বর্বর হাসান সাঈদের উপযুক্ত বিচার হউক।
তেমনি মনের কোনে উকি দিচ্ছে রুমানা কি আসলেই ধোয়া তুলসী-পাতা ? তার পাপ তাকে আজকের পরিনতির মুখোমুখি করেনিতো !!!!!! দোয়া করি, এরকম যেন না হয়, তাহলে আবারও যে মা জাতির কপোলে কলন্কের তিলক পড়বে.................
অবুঝ মন শুধু জানতে চায় এমন কি অন্যায় করেছিল রুমানা!!!??? যার মাশূল তাকে এমন নিষ্টুর ভাবে দিতে হল!!! (মনের সন্কীর্নতা থেকেই হয়ত বলছি............)
তবে সবচেয়ে বেশী শন্কিত অবুঝ সন্তান আনুশাহর জন্য.................... মা বাবার এহেন কান্ডে সারাজীবনের জন্য তার অবুঝ মনে এর কি নিদারুন বিরুপ চাপ লেগে থাকবে
৩৩২|
১৬ ই জুন, ২০১১ দুপুর ২:৪৭
শরীফ মহিউদ্দীন বলেছেন: নর পিশাচ হাসান সাঈদ গ্রেফতার হয়েছ
এমন একটা হেডিং এর লেখা কি করে ষ্টিকি হয় বুঝতে পারছিনা। আদালতে কোন কিছু প্রমান না হওয়ার আগে কাউকে নরপিশাচ এই সেই বলা আইনভঙ্গের সামিল সামু সেই আইন ভংগকরতে লেখককে সাহায্য করছে।
সাঈদ সাহেব ইচ্ছা করলে মানহানির মামলাও করতে পারে লেখক ও সামুর বিরুদ্ধে।
তাই রিয়াল ফেরদৌস বলেছেন: এই পোস্টটি ননস্টিকী করার দাবি জানাচ্ছি
৩৩৩|
১৬ ই জুন, ২০১১ দুপুর ২:৫৫
বিবর্ন বেদনা বলেছেন: stiki post obossoi thakbe.......post jeno sudhu rumanar pokke safay na gay.sotto er pokkhe jeno thake.......sayid er bicar na houya porjonto jeno stiki thake....rumana er nongrami sobai na jana porjonto jeno thake
dui tar keu e dhoya tulsi pata na.....
৩৩৪|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৩:১০
বিবর্ন বেদনা বলেছেন: @মানবী আপনার উচিত পোস্ট টি আপডেট করা।সাইদ কি বলছে সেসব ও সম্পূর্ণ আপডেট করা।তাছাড়া পোস্ট টি স্তিকি থাকার মরজাদা হারায়,এক পাক্ষিক বিষয় হয়ে দারায়।আপ্রা চাই স্তিকি পোস্ট সব দিক তুলে ধরুক।
আমরা সাইদের বিচার চাই সেই সাথে রুমানার নোংরামোর সত্ততা ও জানতে চাই।
৩৩৫|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৩:১৮
একলা বগ বলেছেন: বিবর্ন বেদনা বলেছেন: @মানবী আপনার উচিত পোস্ট টি আপডেট করা।সাইদ কি বলছে সেসব ও সম্পূর্ণ আপডেট করা।তাছাড়া পোস্ট টি স্তিকি থাকার মরজাদা হারায়,এক পাক্ষিক বিষয় হয়ে দারায়।আপ্রা চাই স্তিকি পোস্ট সব দিক তুলে ধরুক।
আমরা সাইদের বিচার চাই সেই সাথে রুমানার নোংরামোর সত্ততা ও জানতে চাই।
৩৩৬|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৩:৩৪
আজনবী বলেছেন: সাইদ যত যা কিছুই বলুক, তার কোন কথাই আর গ্রহনযোগ্য নয়। সে সবকিছু একাই চূড়ান্ত করে ফেলেছে। এটাতো প্রমানিত যে সেই একমাত্র অপরাধী। এখানে আইনগত প্রকৃয়ায় বিচার করার জন্য যেন বেশী সময় না লাগে।
Ami mone kori তার শাস্তি হল দুই চোখ উপরে ফেলা, এবং পাচঁবার মুসলমানি দেয়া।
@শরীফ মহিউদ্দিন বলেন তো, সীতা কার বাপ?
১৭ ই জুন, ২০১১ সকাল ৮:২২
মানবী বলেছেন: রুমানা যদি নরপিশাচটার দুচোখ অতীতে উপড়ে ফেলতো এক মাত্র তাহলেই হয়তো নরপশু সাঈদের এমন আচরনের কোন ব্যাখ্যা খোঁজা যৌক্তিক হতো।।
পৃথিবীতে আর এমন কোন কাজ নেই যার ফলশ্রুতিতে কারো এমন নৃশংস আচরন যুক্তিসঙ্গত হতে পারে।
হতভন্ব হলাম, শুধু নরপিশাচ সাঈদ নয়, আমাদের সহব্লগার অনেকেই আছে যাদের ক্ষোভের ব্যারোমিটারে এমন মাত্রা আছে যেখানে পৌছঁলে স্ত্রীর চোখ উপড়ে ফেলা জায়েজ হতে পারে, স্ত্রীর নাক মাড়ে খাওয়া সহনশীলতার শেষ সীমার প্রকাশ হতে পারে, পাঁচ বছরের অবোধ শিশুর সামনে তার মাকে খুবলে খুবলে রক্তাক্ত করা "হতাশা'র" বহিঃপ্রকাশ হতে পারে!!!
আমরা কেমন সমাজে বাস করছি!!
এই নর্দমার কীটদের মানসিকতা দেখে অসুস্থ বোধ করছি.. আর যে হতভাগী নারীরা প্রতিনিয়ত এদের সয়ে যায়.. তাঁদের করুন দশা কল্পনাতীত।।
ভালো থাকুন আজনবী।
৩৩৭|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৩:৩৯
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ধরা পরার পরও আদৌকি তার বিচার হবে?? নাকি সরকার পক্ষীয় সাপোর্টে পারে পেয়ে যাবে ? তার বিচারের জোর দাবী জানানো হোক।
৩৩৮|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৩:৪৪
বিবর্ন বেদনা বলেছেন: @@@আজনবী@@@@ আপনার বিচারে কাউকে কামড়িয়ে রক্তাক্ত করা এবং অন্ধ করে দেয়ার চেষ্টা (সম্পূর্ণ চোখ নষ্ট হয় নি তাই চেষ্টা বললাম) ের সাস্তি হল দুই চোখ উপরে ফেলা, এবং পাচঁবার মুসলমানি দেয়া।
সাইদের বিচারে বউ পরকীয়ার শাস্তি হল চোখ উপড়ে ফেলার চেষ্টা এবং কাম্রান,রক্তাক্ত করা।
আপনার আর সাইদের মাঝে পার্থক্য বুঝিয়ে দেন????????
আইন অনুসারে সাইদের যে বিচার হওয়ার কথা তা হবে।সাইদ পশু কারন সে পরকীয়ার যে শাস্তি(ডিভোর্স হতে পারে) তা না করে হিংস্র হয়ে পশুর মত কাজ করেছে।
৩৩৯|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৩:৪৫
একলা বগ বলেছেন: আজনবী, আদালত আপনার আমার মত পাবলিক সেন্টিমেন্টের উপরে বিচার করে না। সঠিক বিচার হলে রুমানা ম্যাডামের অতীত ইতিহাস বের হয়ে আসবে। আপনার সুন্দরী বউ (৭ বছর প্রেম + ১১ বছর সংসারের পরে) যদি পরকীয়া করে, ভিনদেশী পুরুষের বিছানায় যায়, আপনার অবস্থান তখন কি হবে? ৭ + ১১ = ১৯ বছরের সংগী ছেড়ে চলে যাওয়ার ব্যাথা আর হতাশা সম্পর্কে আপনার কি ধারনা?
৩৪০|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৩:৫০
একটু.. বলেছেন: সাইদ বললেন রুমানা পরকীয়ায় জড়িয়েছ
শিক্ষিকা রুমানা মনজুর স্বামী হাসান সাইদ গ্রেফতার হওয়ার পর গোয়েন্দা দফতরে উপস্থিত সাংবাদিকদের কাছে দাবি করেছেন, তারেক বিন নাভিদ নামে এক ইরানি যুবকের সঙ্গে রুমানার পরকীয়া রয়েছে। রুমানা যখন কানাডায় যায়, তখন ওই যুবকের সঙ্গে সে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। সেখানে রুমানা ২৬৯ দিন ছিল। এ কারণে আমার সঙ্গে খুব বেশি যোগাযোগ রাখত না। আমি কথা বলতে চাইলে সে খুব বেশিক্ষণ কথা বলত না। এমনকি আমার মেয়ের সঙ্গেও আমাকে কথা বলতে দিত না। সাইদ আরও দাবি করেন, গত মাসের ১২ তারিখে রুমানা দেশে ফেরে। দেশে ফেরার পরও ইরানি ওই যুবকের সঙ্গে সে মোবাইল ফোনে প্রায়ই আলাপ করত। তাকে সংক্ষিপ্ত বার্তা (এসএমএস) পাঠাত। তাদের পাঁচ বছরের মেয়ে আনুশার যত্নও নিত না। প্রায়ই খারাপ ব্যবহার করত। এ নিয়ে বেশ কয়েকবার বাকবিতণ্ডা হয়েছে। এ কারণে সে দেশে ফেরার কয়েক দিনের মধ্যে আমাকে বেলের শরবতের সঙ্গে ঘুমের ট্যাবলেট খাওয়ায়। এরপর আমি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হই। ওই শরবত খেয়েই আমার দৃষ্টিশক্তি কমে গেছে।
তিনি আরও বলেন, 'ঘটনার দিন ফেসবুকের ছবি ডিলিট করা নিয়ে দু'জনের হাতাহাতি হয়। আমাকে ঘুষি দিয়ে আমার চোখের চশমা খুলে নেয় রুমানা। এরপর কী হয়েছে আমি তা আর জানি না।' রুমানার চোখ কীভাবে ক্ষতবিক্ষত হলো_ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'রুমানা নিজেই এগুলো করেছে। অথবা ধস্তাধস্তির কারণেও এগুলো হতে পারে।' রুমানা কোনো ধরনের বৃত্তি নিয়ে কানাডায় যায়নি বলেও তিনি দাবি করেন। সাইদ আরও বলেন, ঘটনার দিন সকালে রুমানার ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ডলিস্ট থেকে ইরানি ওই যুবকের নাম ডিলিট করি। এ নিয়ে দুজনের হাতাহাতি হয়।
৩৪১|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৩:৫২
একলা বগ বলেছেন: Anyways, we are talking too much, people will know who is the real kulprit and the kulprit will be punished.
৩৪২|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৪:১১
আজনবী বলেছেন: ঘটনা ঘটার পর আমরা যত কিছুই বলাবলি করি, যতই তোলপার করি, ঘটনা যা ঘটার তা ঘটে গেছে। আমরা ঘটনা ঘটার আগে সাবধান হই না। সাবধানতার জন্য আমার দেয়া ৩বছর আগের একটি পোষ্টের লিংক দিলাম।
Click This Link
@একলা বগ, আপনার জন্য জবাব হল ডিভোর্স। প্রমান সহ জনসমুখ্যে ডিভোর্স। মজার কথা শুনবেন, আমার বউ এমন করলে, আমি তাকে লোকজন ডেকে ধুমধাম করে বিয়ে দিয়ে দিব - এখন যা পরে নিজে নিজে বুঝবি। যদিও এমন হবার কোন সম্ভাবনা নেই। কারন আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি - বাংলাদেশের দশটা সুখি সংসারের মধ্যে আমার নাম আছে।
আমার এই কমেনটের যে যা কিছু জবাব দিবেন, তার আগে উপরের লিংকটা ভালভাবে পরে নিবেন।
৩৪৩|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৪:১৮
একলা বগ বলেছেন: @আজনবী, আপনার সাথে সহমত। ডিভোর্সই এইখানে সমাধান ছিল। আসলে এইসব সমস্যা (মানে পরকীয়া) একবার হয়ে গেলে আর কিছু করার থাকে না। সেই জন্য আগে থেকেই সতর্ক থাকা উচিৎ। আপনার লিংক পড়ে দেখতেছি।
৩৪৪|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৪:১৮
মুর্তজা হাসান খালিদ বলেছেন: আমি সারা জীবন ভালো ছিলাম, স্ত্রীকে ভালোবেসেছিলাম, অন্য একটি ছেলের সাথে স্ত্রী বন্ধুত্বের সম্পর্ক হলো- এখন আমি তা না শোধরিয়ে, তাকে নিজেই শাস্তি দিলাম- তার হাত কেটে ফেললাম> চোখ উপড়ে ফেললাম> গায়ে আগুন লাগিয়ে দিলাম> চুল কেটে দিলাম
আমি তো ভালো মানুষ- স্ত্রী খারাপ > সে পরকিয়া করেছে > ভুল তার > শাস্তি তাকে পেতেই হবে
কাজটা আমি ঠিক করিনী ? অবশ্যই ঠিক করেছি- যে স্বামী রেখে বয়ফ্রেন্ডের সাথে বিদেশ বিভুঁইয়ে মাতোয়ারা থাকবে > তার চোখ উপড়ে ফেলো - চুল কেটে দাও > কামড়িয়ে নাক ক্ষতবিক্ষত করো > বেদম প্রহার করো করো করো >
আমি সাফাই গাইবো আমার পক্ষে : কে আমাকে শাস্তি দেবে ????
সে অপরাধ করছে , শাস্তি প্রাপ্য- তাই পেয়েছে >
আমার জীবনটা হেল করেছে
সেই পাপী > সেই পাপী > সেই পাপী >
৩৪৫|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৪:২৯
এম. মাসুদ আলম. বলেছেন: আমাদের মানসিকতা যে কেমন, ভাবতেও অবাক লাগে। না জেনে না বুঝে মেয়েলী পোষ্ট দেখলেই মন্তব্য শুরু করে। বিজ্ঞানী নিউটন বলেছিলেন, সকল ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি যখন হাত তুলি তখন আমার ছায়াও হাত তোলে। একজন নারী না চাইলে একজন পুরুষ খারাপ হতে পারে না। নারীরা যখন পুরুষকে উত্তক্ত করে তখন তারা তার শিকার হয়। মানসিক ভাবে নষ্ট পুরুষ যেমন আছে তেমনি নষ্ট নারীও আছে। শারিরীকভাবে পুরুষের শক্তি বেশী তাই পুরষ আঘাত করলে নারী আহত হয়। আর নারী মানসিকভাবে যখন পুরুষকে নির্যাতন করে সে নির্যাতনের ক্ষত পুরুষকে কুঁড়ে কুঁড়ে খায়। তাই নারী নির্যাতন বিষয়ে বিস্তারিত না জেনে মন্তব্য করা ঠিক নয়।
৩৪৬|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৪:৩৭
অনিন্দিতা_একা বলেছেন: আমি মোটামুটি নিশ্চিত ছিলাম এই ব্যাপারে। এবং ঠিক তাই হল। এই রকম যেকোন ঘটনার পরে যেকোন ভাবে নির্যাতিত মেয়েটার চরিত্র নিয়ে কথা উঠবেই। এবং প্রমান করার চেস্টা করা হবে যে মেয়েটার চরিত্র অতি খারাপ এবং তাকে পাথর মেরে হোক, পুড়িয়ে ফেলে হোক, দোররা মেরে হোক অথবা চোখ উপড়ে নিয়ে হোক, নির্যাতনকারী ঠিক ই করেছে অই শয়তান মহিলা কে উপযুক্ত সাস্তি দিয়ে।
আমি অতি আশা নিয়ে থাকি যে পরের বার এই রকম মানুষ দেখতে হবে না যারা এই রকম ভয়ংকর কথা বলবে। কিন্তু নাহ... এখন এই রকম মানুষের ই ছরাছরি... এই ব্লগ ই তার ভয়াবহ দলিল।
ধিক এইসব অধম মানুষদের।
৩৪৭|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৪:৪০
মুহাম্মদ আসাদুল্লাহ্ বলেছেন: এই নরপশুকে প্রকাশ্যে জীবন্ত পোড়ানো হোক।
সহমত@অনিন্দিতা_একা
৩৪৮|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৪:৪২
মুর্তজা হাসান খালিদ বলেছেন: পৃথিবীতে মানুষ নিয়মতান্ত্রিকভাবেই অনেক কিছুর অধিকার নিয়ে জন্মে
দুঃখ
![]()
যদি ইন্ডিভিজুয়াল নারী অধিকার, পুরুষ অধিকার, শিশু অধিকার, কিশোর অধিকার, ছেলে অধিকার, মেয়ে অধিকার, প্রেমিক অধিকার, স্বামী অধিকার, স্ত্রী'র অধিকার >
- এই সব ডেফিনেশন না করে মানুষের প্রকৃত অধিকারগুলো বারবার সামনে আসতো , কোন্ অধিকারগুলো এক মানুষ আরেক মানুষ থেকে পাবে ভোগ করবে, অধিকারগুলো সংরক্ষণ করবে, এই পন্থায় নেয়া যেতো তাহলে কতোই না ভালো হতো- জোর করে কারো জন্যে অধিকার আদায় করা যায়না, কাউকে দেয়াও যায় না
নারী কি পৃথিবী সৃষ্টির পর থেকেই অধিকারহীন ছিলো যে- তার জন্যে নতুন করে নীতি করতে হবে, ঢাক ঢোল পিটিয়ে তাকে অধিকার দিতে হবে
নাকি মানুষ প্রজাতির নয় ??
মানুষের (শুধু নারী নয়) নিরাপত্তা কই ?? কে দেয় ?? পরিবার ?? সমাজ ?? রাষ্ট্র ??
কতক নারী তো তাদের আকার আকৃতি আচরণগত প্রাকৃতিক বৈশিষ্ট্যকেও অস্বীকার করে বসে
পুরুষের সাথে রীতিমতো যুদ্ধে অবতীর্ণ হতে চায় > এ এক আজীব প্রতিযোগীতা- মেধা থাকলে আর সাধনা করলে সে অনুযায়ী অবস্থান হবে > প্রাকৃতিক বিধান।
কারো ঘরণি- কারো মা হবে- কারো পুত্র বধু - কারো শাশুরি - কারো ভাবী : হবে সংসারী > গৃহের শিক্ষক- সবার আপন- সবার মন মাতিয়ে রাখলে ক্ষতি কী ?? গৃহের বাইরে প্রাতিষ্ঠানিক হলেই বা আপত্তি কী ( এই বাইরে না যেতে পারলে > আমি নারী তথাকথিত সেকেলে > অনাধুনিক > শৃঙ্খল > পরাধীন > অধিকারহীন > হবে নারী বিদ্রোহী > ঘৃণা করতে শিখবে পুরুষ শাসিত সমাজ
ক্ষেপিয়ে তোলা কেন ???
আবারো প্রশ্ন, ক্ষেপিয়ে তোলা কেন ???
৩৪৯|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৪:৪২
মুহাম্মদ আসাদুল্লাহ্ বলেছেন: এম.মাসুদ আলম আপনি কি সাঈদ নামের কুত্তাটার কেউ হন?
৩৫০|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৪:৪৩
অনিন্দিতা_একা বলেছেন: মেয়েরা অতি খারাপ। তারা পরকীয়া করে। স্বামীর কথামত ফেসবুক ফ্রেন্দ মুছে ফেলেনা। বিদেশী বন্ধুদের সাথে কথা বলে। এই রকম মহিলা কে কি করা উচিত???
অবশ্যি খুন করে ফেলা উচিত... নিজের হাতে স্বাস্তি না দিলে কিসের পুরুষ??
পুরুষ হওয়ার সংগাটা যদি সব পুরুষ রা নিজেরা বুঝতে পারে তাহলেই হত...
৩৫১|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৪:৪৫
একলা বগ বলেছেন: @অনিন্দিতা একা, আপনার মত অনেকেই নিশ্চিত ছিল এইরকম কিছু একটা কাহিনী আছে, উপরে একজন ব্লগার তো সেইটা আগেই বলছিল তখন সবাই মিলে তাকে ধোলাই দিল, আর এখন সব চুপ।
খালি পার্থক্য আপনি এখনও এক হাতেই তালি বাজে নামক তালগাছের দাবীর উপরে আছেন আর আমরা এক হাতে তালি বাজে না -- এই কথাটা মেনে নিয়েছি।
কাউকে কামড়ে ক্ষত করে দেয়ার জন্য যেই জিঘাংসা দরকার সেইটা এমনি এমনি তৈরী হয় না। যদিও আপনি সেইটা মানতে চাইবেন না।
৩৫২|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৪:৪৭
অনিন্দিতা_একা বলেছেন: এই ব্লগ এ যারা এই রকম পাশবিক আচরনের প্রতিবাদ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আশাকরি শুভবুদ্ধির মানুষের সংখাই বারবে...
৩৫৩|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৪:৫০
একলা বগ বলেছেন: অনিন্দিতা_একা বলেছেন: মেয়েরা অতি খারাপ। তারা পরকীয়া করে। স্বামীর কথামত ফেসবুক ফ্রেন্দ মুছে ফেলেনা। বিদেশী বন্ধুদের সাথে কথা বলে। এই রকম মহিলা কে কি করা উচিত???
অনিন্দিতা একা, এইরকম মহিলাকে বিয়ে করা উচিত না, এবং এইরকম মহিলাদের উচিত না কারো সাথে বিয়েতে বসা।
এবং যেই মেয়ের কাছে পরকীয়া করা এবং ফেসবুকের ফ্রেন্ড মুছে ফেলতে না দেয়া একই ধরনের হালকা বিষয় মনে হয় তার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
৩৫৪|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৪:৫৩
অনিন্দিতা_একা বলেছেন: একলা বগ... তর্কের খাতিরে আপনাকে কিছু বলি, অপরাধ এবং স্বাস্তি, এই বিষয়ে পৃথিবিতে অনেক নিয়ম কানুন আছে। খারাপ চরিত্রের স্বাস্তিও নিশ্চই আছে।
আমি পুরুষ বা নারী কাউকে আলাদা করে খারাপ ভালো বলিনা। কারন আমি দুই রকম অতি ভাল ও অতি খারাপ মানুষ দেখেছি।
যেকোন মানুষ অপ্রাধ করলে স্বাস্তি পাবে। পাওয়া উচিত।
কিন্ত!!! কিন্তু!!!
এই রকম হিংস্র আচরনের পক্ষে সাফাই যারা গাইতে চায়, সে পুরুষ বা নারী যেই হোক - মানুষ হোয়ার যোগ্যতা রাখেনা।
৩৫৫|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৪:৫৩
এম. মাসুদ আলম. বলেছেন: মুহাম্মদ আসাদুল্লাহ্ সাইদ কুত্তা হলে আপনি কি? আপনি নির্বোধ। বাঙালীর স্বভাবজাত ধর্মে আপনি গড্ডালিকায় গা ভাসাতে ভালবাসেন তাই আপনি নির্বোধ।
৩৫৬|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৪:৫৩
আমর সোনার বাংলা বলেছেন: Hasan Saiyed carry on .lots people with you.....But u did Bit wrong.....I know u got too much shocked from ur beloved Romana..she does not loving u.......she love to irani boy.....bcox u became goat from BUET........lol........i know lots of students became goat from DU and BUET....not all of the students....as like u few student......................u have tried to put on romana eyes..she already put on ur heart....................
৩৫৭|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৪:৫৭
অনিন্দিতা_একা বলেছেন: একলা বগ, আপনার মানসিকতা বোঝা হয়ে গেল।
আপনার জন্য করুনা...
মনুষ্যতের প্রাথমিক বিষয় গুলোই যার মধ্যে অনুপস্থিত, তার সাথে বিতর্কের ইচ্ছা রাখিনা...
৩৫৮|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:০০
মুহাম্মদ আসাদুল্লাহ্ বলেছেন: সবাইকে অনুরোধ করছি অন্তত চার্জশিট হওয়া পর্যন্ত ব্লগে এই বিষয়টাকে জীবন্ত রাখতে। নাইলে প্রভাবশালীরা একে মিডিয়া থেকে সরিয়ে নিতে নিতে ব্লগ থেকেও সরিয়ে নিলে এই শুয়োরের বাচ্চাটা বেঁচে যাবে।
৩৫৯|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:০০
সাধারণী বলেছেন: ঘুনেপোকা বলেছেন: সাধারণী সাহেব,
এইটা একটা যুদ্ধ ছিল। দুইজনেই মারামারি করছে। একজন জিতছে। আরেকজন হারছে। যে হারছে,তার চোখ নাই। আর যে জিতছে, সে এখন জেলে।
ঘুনেপোকা সাহেব, যে জিতেছে, সে জিতাটাই স্বাভাবিক, কারণ প্রকৃতিগতভাবেই নারীর শারীরিক শক্তি পুরুষের চে' কম।
সুশীল সাধারণী সাহেব,
আপনি মেয়ে না, ছেলে। তা জানি না। কিন্তু আপনার বউ যদি অন্য পুরুষের লগে ঘুমায় তা আপনার ভাল লাগবে। কারণ আপনিও অন্য নারীর সাথে ঘুমাইতে ভালবাসেন। আপনার কমেন্ট পইরা তাই মনে হয়।
কুকুরের বিপক্ষে কথা বলা যদি সুশীলতা হয়, তাহলে আমি সুশীল আছি, এবং সামনেও থাকব। আমার বৌ অন্যপুরুষের লগে গুমাইলে আমি তাকে তালাক দিয়ে দিব, জেনে শুনে আমি অবশ্যই এইধরণের কারো সাথে সংসার করবো না। কারণ আমার একটা ভবিষ্যত আছে এবং যোগ্যতাও আছে। নারীর শারীরিক দুর্বলতার সুযোগ 'মানসিকভাবে হিজড়া' পুরুষরাই নেয়।
তবে আমি যদি মনে করি "এই বৌ গেলে আমি আর বৌ পাব না যেহেতু আমার কোন ভবিষ্যত নেই" বা "বৌ আমাকে খাওয়ায় পরায়, বৌ গেলে আমি খাব কি?" তাহলে আলাদা কথা।
তবে সাইদ জেলে গেলেও শান্তি আছে। কারণ, একটা দ্বীমুখি সাপকে সে সায়েস্তা করতে পারছে।
আপনি জানলেন কেম্নে!? এখনও তো তদন্তই আরাম্ভ হয় নাই ঠিকমত !
আপনি কি পরকীয়ার বিপক্ষে নাকি সহিংসতা বা নারীর বিরুদ্ধে সহিংসতার পক্ষে বুঝলাম না! আপনাদের সাথে কথা বলে নষ্ট করার মত সময় বা রুচি কোনটাই নাই। তাও আমাকে উদ্দেশ্য করে কথা বলার কারণে একটা উত্তর দিয়ে গেলাম। কারণ এখন আপনারা তালগাছ আকড়ায়া ধরবেন বুঝাই যাচ্ছে। যে জেগে জেগে ঘুমায়, তাকে জাগানো যায় না।
অনেকের আনাগোনা দেখা যাবে এখন, তারা রুমানা ম্যাডামের শাস্তি দাবী করবে, সাইদের পক্ষে কথা বলবে, কারণ বৌ পিটানোকে তারা নিজেদের অধিকার মনে করে।
কোন অবস্থাতেই স্ত্রীর গায়ে হাত তোলার অধিকার স্বামীর নাই (স্ত্রীরও নেই), আডজাস্ট নাহলে ডিভোর্স করার সুযোগ আছে।
৩৬০|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:০১
শাহাদাত হোসেন মজুমদার বলেছেন: বাদাইম্মা পোলার সংসার কখনোই টিকার কথা না। একটা ছেলে ভার্সিটি পাশ করতে পারেনি, কোন দৃশ্যমান কর্মস্থল নাই, ঘরজামাই থাকে, এতো কিছুর পরও একজন আত্ম মর্যাদা সম্পন্ন নারী কিভাব এতোদিন সংসার করতে গেলেন তা অবাক করা বিষয়। রুমানার উচিত ছিলো আরো আগেই সম্পর্কচ্ছেদ করা, আর কেউ যদি সত্যি উনার পছন্দ থাকে তার সাথে সম্পর্ক স্থাপন করা। আর সাইদের অভিযোগ যদি সত্যিও হয় তবে রুমানার সবছেয়ে ভুল হয়েছে ডিভোর্স না দিয়ে অন্য কারো সাথে সম্পর্ক স্থাপন করা। উনি আত্মনির্ভরশীল, খুব সহজেই ডিভোর্স দিতে পারতেন, তাইলে এই ভাদাইম্মা পোলার কবল থেকে বাচতে পারতেন।
৩৬১|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:০১
মুর্তজা হাসান খালিদ বলেছেন:
সব কিছুর পরও যা দেখা যাচ্ছে এবং অনুধান করতে পারছি :
মৃত্যু না হওয়া পর্যন্ত এবং পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত আমাদের স্বভাবের :
খোঁচাখুচি > বাদানুবাদ > নিস্ফল তর্ক > পরনিন্দা > পরচর্চা > সংঘাত > ভাঙ্গন > হানাহানি > অসম্মান > অশ্রদ্ধা > নিজের মতকে প্রাধান্য দেয়া > অন্যকে হেয় করা > আস্ফালন করা > শত্রুতা বশত কারো সম্ভবনা দাবিয়ে রাখা > পক্ষ তৈরি এবং এক পক্ষকে আরেক পক্ষের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলা > মানুষ হয়েও মানুষকে মেরে ফেলার মতো হুমকি ধমকি > ভাইয়ে ভাইয়ে হানাহানি > (মানুষের প্রকৃতি যেমন : বিজ্ঞানেরও তাই)
বন্ধ হবেনা , বন্ধ হবেনা , বন্ধ হবেনা
সমাজ > রাষ্ট্র > সরকার : পারবেনা এইসব বন্ধ করতে (ভালো কিছু করার সদিচ্ছা পৃথিবী থেকে বিদেয় হয়ে গেছে, এখন শুধু টেক্কা দেয়ার যুগ)
হতাশ হয়ে লাভ নেই : মনে রাখা ভালো > মৃত্যুই এর একমাত্র সমাধান
মৃত্যু না হওয়া পর্যন্ত অন্তরদ্বন্দ্বের উর্দ্ধে আমি আপনি যেতে পারবো না
৩৬২|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:০৪
গ্যাম্বলার বলেছেন: গত কাল এই পোস্টে অন্তত ৫ ঢুকেছি, প্রচন্ড ঘৃনা আর আবেগ ভরা পোস্ট। মনের মধ্যে যা উকি মারছিল তা লিখিনি আরিফুর রেজার প্রতি সবার আক্রমন দেখে। আজ দেখি তাই..
মানবী আর কোন রিপ্লাই দিচ্ছে না, তিনি বোধহয় খ্যামা দিছেন।
একলা বগের মন্তব্য দারুন: হার্ড কোর ক্যারিয়ারিস্ট মহিলাদের বিয়ে করার আগে অবিবাহিত যুবক ভাইদের সাবধানে ভবিষ্যত চিন্তা করা উচিত। বিশেষ করে সেই মহিলা যদি সুন্দরী হয় তাইলে আরো বিপদ।
৩৬৩|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:০৬
একলা বগ বলেছেন: @অনিন্দিতা একা, এত অল্পতেই মানুষ কি রকম তা বুঝা যায় না। একটা মানুষ যখন কোন কাজ করে তখন সেইটার একটা ব্যাকগ্রাউন্ড থাকে। ব্যাকগ্রাউন্ড কি ছিল সেইটা বিবেচনা না করে আলগা আবেগের উপরে সিদ্ধান্ত নেয় বোকারা। সাইদ সুমন অবশ্যই জন্তুর মত কাজ করছে, এবং সেই জন্য তাকে শাস্তি পেতে হবে অবশ্যই। কিন্তু একজন সাইদ সুমনকে শাস্তি দিয়ে আরো ১০০ জন সাইদ সুমনকে ঠেকানো যাবে বলে যদি মনে করেন তবে আমার কিছু বলার নাই।
আরো ১০০ জন সাইদ সুমনকে ঠেকাইতে হলে আমাদেরকে সমস্যার গভীরে যেতে হবে। রিয়েলিটি কি সেইটা বিবেচনায় আনতে হবে।
৩৬৪|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:০৮
মুহাম্মদ আসাদুল্লাহ্ বলেছেন: এম. মাসুদ আলম. বলেছেন: মুহাম্মদ আসাদুল্লাহ্ সাইদ কুত্তা হলে আপনি কি? আপনি নির্বোধ। বাঙালীর স্বভাবজাত ধর্মে আপনি গড্ডালিকায় গা ভাসাতে ভালবাসেন তাই আপনি নির্বোধ।
ভদ্রতার সীমা অতিক্রম না করে বলছি নিজের কমেন্টটা নিজে আরও একবার পড়ুন।
৩৬৫|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:০৯
একলা বগ বলেছেন: শাহাদাত হোসেন মজুমদার বলেছেন: বাদাইম্মা পোলার সংসার কখনোই টিকার কথা না। একটা ছেলে ভার্সিটি পাশ করতে পারেনি, কোন দৃশ্যমান কর্মস্থল নাই, ঘরজামাই থাকে, এতো কিছুর পরও একজন আত্ম মর্যাদা সম্পন্ন নারী কিভাব এতোদিন সংসার করতে গেলেন তা অবাক করা বিষয়।
আপনার মন্তব্য পড়ে মজা পাইলাম তবে পুরাপুরি একমত হতে পারলাম না। সাইদ এবং রুমানা ম্যাডামের বিয়েটা প্রেমের বিয়ে ছিল সেইটা বিবেচনায় এনে তারপর আপনার কথাগুলো চিন্টা করুন।
৩৬৬|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:১১
একেকামাল বলেছেন: হায়রে সাঈদ সাহেব, কী করলেন আপনি! এ মুহূ্র্তে বাংলাদেশ তথা পৃথিবীর সবচেয়ে নরপিচাশ আখ্যা পেয়েছেন। অথচ আপনি সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত একজন মানুষ। আজ আপনাকে আমি কেন সবাই ধিক্কার দিচ্ছে। শুধু তাই নয়, এ পৃথিবীতে বেঁচে থাকার মতো আপনার আর কিছু নেই। আপনি প্রাসাধসম আশা নিয়ে উচ্চশিক্ষিত, সমাজের উঁচুমানের সম্মানিত সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানাকে নিয়ে ঘর বেঁধেছিলেন। কিন্তু আপনি বুঝতে পারেননি আপনার সাধের বউটি একদিন কচি যুবকের বুকে মাথা রেখে আপনার মতো ইঞ্জিনিয়ার সাঈদকে ভুলে যাবে। আপনার সুন্দর জীবনকে খান খান করে আপনাকে কুলাঙ্গার বানাবে। এ মুহূ্র্তে রুমানা যতটুক শাস্তি পেয়েছে তারচেয়ে কোটিগুণ বেশি অমানিশার অন্ধকার আপনার জীবনে নেমে এসেছে।
৩৬৭|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:১২
এম. মাসুদ আলম. বলেছেন: View this link
৩৬৮|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:১২
বিবর্ন বেদনা বলেছেন: বউ পরকীয়া করবে আমি ডিভোর্স দিব।
কিন্তু ডিভোর্স সময় টাকা দিতে হয় নাকি?????
কাবিন নামার কি জেন হিসাব থাকে জানিনা সঠিক?
জানাবেন কেউ?
আমার বউ পরকীয়া ধরা পরার সাথে সাথে ডিভোর্স দিতে চাই কিন্তু ঝামেলা আর ক্ষতি ছাড়া?কিভাবে বলে দেন জারা জানেন?
৩৬৯|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:১৬
মুহাম্মদ আসাদুল্লাহ্ বলেছেন: সবাইকে অনুরোধ করছি অন্তত চার্জশিট হওয়া পর্যন্ত ব্লগে এই বিষয়টাকে জীবন্ত রাখতে। নাইলে প্রভাবশালীরা একে মিডিয়া থেকে সরিয়ে নিতে নিতে ব্লগ থেকেও সরিয়ে নিলে এই শুয়োরের বাচ্চাটা বেঁচে যাবে।
৩৭০|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:১৭
শাহাদাত হোসেন মজুমদার বলেছেন: একলা বগ : প্রেমের বিয়ে ব্যাপারে বলছেনতো, হয়তো সেই জন্যই এতোদিন সংসার টিকে ছিলো, না হয় একটা বুয়েট ফেল স্টুডেন্ট, ঘরজামাই থাকে এমন পোলার সাথে বিয়েটিকে থাকতোনা।
৩৭১|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:১৮
এম. মাসুদ আলম. বলেছেন: বিবর্ন বেদনা আপনার বেদনার শেষ হবেনা বউ যত খারাপ হোক ছাড় দিতে হবে। তালাক দিবেন? এতো সোজা? গুনতে হবে অনেক টাকা। তার চাইতে নীরবে কাঁদুন, চোখের জল ফেলুন অথবা সাইদের মত গায়ে হাত তুলে জেলের ভাত কাওয়া শুরু করুন। আপনার শেষ ঠিকানা ওখানেই। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুক।
View this link
৩৭২|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:২০
একলা বগ বলেছেন: শাহাদাত হোসেন মজুমদার বলেছেন: একলা বগ : প্রেমের বিয়ে ব্যাপারে বলছেনতো, হয়তো সেই জন্যই এতোদিন সংসার টিকে ছিলো, না হয় একটা বুয়েট ফেল স্টুডেন্ট, ঘরজামাই থাকে এমন পোলার সাথে বিয়েটিকে থাকতোনা।
সহমত
৩৭৩|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:২০
মুহাম্মদ আসাদুল্লাহ্ বলেছেন: সবাইকে অনুরোধ করছি অন্তত চার্জশিট হওয়া পর্যন্ত ব্লগে এই বিষয়টাকে জীবন্ত রাখতে। নাইলে প্রভাবশালীরা একে মিডিয়া থেকে সরিয়ে নিতে নিতে ব্লগ থেকেও সরিয়ে নিলে এই শুয়োরের বাচ্চাটা বেঁচে যাবে।
৩৭৪|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:২২
বিবর্ন বেদনা বলেছেন: এম. মাসুদ আলম.@@@@ এই কথাটি ই বলতে চাচ্ছি।ডিভোর্স চাইলেই ত দিতে পারব না,মেয়ে আবার ইচ্ছামত পরকীয়া করবে।আমি ডিভোর্স দিতে চাইলে লাখ লাখ টাকা গুনে নিবে।
বহুত ঝামেলা কি করি!!!!!!!!
বউ যে পরকীয়া করে!
কেম্নে বউ ের বিচার করব।সাইদের মত না আমি তাই গায়ে হাত তুলতে পারব না কিন্তু কিছু ত করতে হবে!!
উপদেশ দেন
৩৭৫|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:২৪
সাধারণী বলেছেন: বিবর্ন বেদনা, আপনি চিন্তিত বোঝা যাচ্ছে; সহজ একটা সমাধান দেই, দেখেন পছন্দ হয় কিনা___ বিয়েই কইরেন না।
খুব ভাল লাগছে, অনেক পুরুষও রুমানা ম্যাডামের সাথে আছেন। আপনাদের অনেক ধন্যবাদ।
৩৭৬|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:২৬
সাইবেরিয়ান কোকিল বলেছেন: অনিন্দিতা_একা বলেছেন: আমি মোটামুটি নিশ্চিত ছিলাম এই ব্যাপারে। এবং ঠিক তাই হল। এই রকম যেকোন ঘটনার পরে যেকোন ভাবে নির্যাতিত মেয়েটার চরিত্র নিয়ে কথা উঠবেই। এবং প্রমান করার চেস্টা করা হবে যে মেয়েটার চরিত্র অতি খারাপ এবং তাকে পাথর মেরে হোক, পুড়িয়ে ফেলে হোক, দোররা মেরে হোক অথবা চোখ উপড়ে নিয়ে হোক, নির্যাতনকারী ঠিক ই করেছে অই শয়তান মহিলা কে উপযুক্ত সাস্তি দিয়ে।
আমি অতি আশা নিয়ে থাকি যে পরের বার এই রকম মানুষ দেখতে হবে না যারা এই রকম ভয়ংকর কথা বলবে। কিন্তু নাহ... এখন এই রকম মানুষের ই ছরাছরি... এই ব্লগ ই তার ভয়াবহ দলিল।
ধিক এইসব অধম মানুষদের +++
৩৭৭|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:২৬
বিবর্ন বেদনা বলেছেন: মুহাম্মদ আসাদুল্লাহ্ @@@ নিজে ত চার্জশীট হুয়ার আগেই বহুত কিছু বলে ফালাইছেন।নিজে বলার আগে হুশ ছিলও না
৩৭৮|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:২৭
এম. মাসুদ আলম. বলেছেন: মুহাম্মদ আসাদুল্লাহ্ , আপনি বড় আবেগ প্রবন মানুষ। আপনি আর যাই হন বিচারক হতে পারবেন না। বিচারকের আবেগ থাকতে নেই। অপরাধ নিশ্চিত না হয়ে গাউকে কুত্তা বা কুত্তার আত্মীয় বলা ঠিক না। সব সময় নিরপেক্ষ থাকার চেষ্টা করুন।
View this link
৩৭৯|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:২৭
রাগ ইমন বলেছেন: একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। ব্লগের কিছু মন্তব্যকারী ঃ
১। রুমানাকে চিনেন না । রুমানার বক্তব্য অবশ্যই মিথ্যা।
২। সাইদকে চিনেন না। সাইদের বক্তব্য অবশ্যই সত্য।
---- এই অদ্ভুত সিদ্ধান্তে পৌঁছালেন কি করে? এর পেছনে যুক্তিটা কি?
১। সাইদ উচ্চ শিক্ষিত ( অন্তত বুয়েটে ভর্তি হয়েছিল, পাশ করতে পারে নাই) --- এইটা প্রমাণ করে সাইদ মেধাবী। কিন্তু এইটা কি ভাবে প্রমাণ করে যে সে সত্যবাদী কিংবা নিরপরাধ?
২। সাইদের ফ্যামিলি শিক্ষিত, ভাল ফ্যামিলি --- এইটা তার পরিবারের লোক জন সম্পর্কে সামান্য তথ্য দেয়। কিন্তু তাতে কি করে প্রমাণ হয় যে সাইদ নিজে ভালো মানুষ?
৩। সাইদ এর জীবনে ব্যর্থতার পরিমাণ অনেক- এইটা প্রমাণ করে সে কোন কিছুতেই বেশিদিন লেগে থাকতে পারে না। চোখের সমস্যাটা সত্যি হলেও এই বাংলাদেশেই হাত নেই, পা নেই, চোখ নেই কিংবা টাকা পয়সা নেই --- এই ধরনের শারীরিক ওঁ আর্থিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠে সত্যিকারের ভালো কিছু অর্জন করা মানুষের সংখ্যা কত?
নিশ্চয় একাধিক।
বাংলাদেশে শেয়ার বাজারে ধরা খেয়ে পথে বসা বা ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কত?
প্রায় ৩ লাখ পরিবার। এদের ভিতরে কয়জন মানুষ খুন করার চেষ্টা করেছে? এই সব মানুষ যারা কোন অপরাধ করে নাই - এরা স্বাভাবিক না--- সাইদ এর মত পশু, যার সংখ্যা আপাতত একজন , সেই হলো স্বাভাবিক মানুষের মডেল?
মাত্র ১ বছরের মানসিক যন্ত্রনার ফল যদি হয় সাইদ, এবং সেইটা কারো কারো কাছে গ্রহনযোগ্য হয় --- তাহলে ১০ বছরের , আচ্ছা কমিয়ে ধরি, ৫ বছরের শারীরিক মানসিক নির্যাতন, অকর্মণ্য, বেকার, নির্যাতক স্বামীর সাথে থাকার ফলে রুমানা কেন হিংস্র হয়ে উঠলো না? মানসিক চাপের যাঁতাকলে পড়ে রুমানা কেন কামড়ে, খুবলে নিল না সাইদকে?
৪। আমরা যারা রুমানাকে কলেজ থেকে চিনি, তাদের কথা বিশ্বাস করবেন, নাকি যারা আন্দাজে অনুমানের উপর নির্ভর করে আবোল তাবোল অপবাদ দিয়ে বেড়াচ্ছেন- তাদের কথা বিশ্বাস করবেন?
৫। যারা সাইদকে ছোটবেলা থেকে চিনেন- এমন সহপাঠী বলেছেন সাইদ ছোটবেলা থেকে বিড়াল জাতীয় প্রানী হত্যা করে স্বর্গীয় সুখ পেত।
সাইদ নিজের বাবা মায়ের যৌন সঙ্গম লুকিয়ে লুকিয়ে দেখত , তারপর এসে বন্ধুদের কাছে ডিটেইল বর্ননা দিত।
ক্যাডেট কলেজ এ সাইদ থাকতে পারেনি। এইচ এস সি এর আগেই তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়।ভারতের আই আই টি তে ১ বছর থেকে ওখান থেকেও বিতাড়িত হয়। বুয়েটে ভর্তি হলেও শেষ করতে পারেনি। সবই কি চোখের দোষ? এখন হয়ত চোখে ভালো দেখে না, কিন্তু ৫-১০-১৫ বছর আগে যখন চোখ এখনকার মত খারাপ ছিলো না , তখন কেন পড়ালেখা করতে পারেনি?
সহপাঠিরা বলছে তার আচরণে "ইবলিশের" সাথে মিল ছিল (স্কুলের সহপাঠী) । মূলত আচরণের অস্বাভাবিকতার কারণে বিতাড়িত হয়েছে।
মানুষের জীবনে ক্যাডেট কলেজের বন্ধুরা হয় সবচেয়ে ক্লোজ। কখনো কখনো বাপ মা এর চেয়েও বেশি আপন হয়ে যায় ক্যাডেটের বন্ধু। ব্লগের ক্যাডেটরা এই কথার সত্যতা প্রমাণ করতে পারবেন। অথচ সাইদের ক্যাডেটের সহপাঠীদের কারো সাথেই গত ১৭-১৮ বছর ধরে কোন যোগাযোগ নেই।
৬। সাইদ কোন কাজেই বেশিদিন লেগে থাকতে পারে নাই। না পড়ালেখা, না ব্যবসা, না শেয়ার বাজার। --- এইটা প্রমাণ করে তার কোন বিষয়েই খুব বেশি ধৈর্য্য থাকে না। এর পাশাপাশি , সাইদ পরিশ্রমী নয়। অধ্যাবসয়ী নয়। অন্য কারো উপরে বসে বসে খেতে তার কোন আপত্তি নাই।
তার এক আত্বীয়ের বর্ননায় পাওয়া যাচ্ছে - ব্যবসা সফল হতে হলে যেই স্কিল গুলো লাগে- অফিস ম্যানেজমেন্ট, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা -- কোনটাই তার ভিতরে দেখা যায় নি।
৭। রুমানার নিজের বর্ননায় পাওয়া যায় বিয়ের পর থেকেই সাইদ তাকে নির্যাতন করেছে। দিন কে দিন সেইটা বেড়েছে কেবল।
৮। আজ পর্যন্ত মানুষের ৬-৭ হাজার বছরের ইতিহাসে লক্ষ লক্ষ কোটি কোটি বার দেখা গেছে ধরা পড়ার পর অপরাধী সব সময় নিজেকে নির্দোষ দাবী করে। তারপর ভিকটিমের উপরে দোষ চাপায়। এবং অবশ্যই অবশ্যই মিথ্যা কথা বলে । ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে।
সাইদ কেন এর ব্যাতিক্রম হবে?
৯। অপরাধী যত রকম গল্পই সাজাক না কেন - যুক্তিবাদী মানুষ ফিজিকাল প্রমাণ, পারিপার্শ্বিক পরিস্থিতি, অপরাধের পেছনে মোটিভ এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যুক্তি দিয়ে বুঝার চেষ্টা করে কোন গল্পটা সত্যের কাছাকাছি। গল্পের সব কয়টা ভার্সনের মধ্যে কোনটা সবচেয়ে যুক্তিগ্রাহ্য এবং কোনটার পক্ষে প্রমাণ সবচেয়ে বেশি।
সাইদকে যারা ছোটবেলা (স্কুল) থেকে বড় বেলা পর্যন্ত চিনে, তাদের সকলেই বলছে তার আচরণে বরাবরই সমস্যা ছিলো। তার আচরণগত সমস্যা এবং চোখের সমস্যা- এই দুই মিলিয়ে সে অনেক আগে থেকেই ব্যর্থ, এবং ডিস্টার্বড মানুষ।
এর বিপরীতে রুমানাকে যারা ছোট বেলা (স্কুল) থেকে বড় বেলা পর্যন্ত চিনে, তাদের সকলেই ( আত্মীয়, বন্ধু, সহপাঠী, ছাত্র ছাত্রী, কলিগ সবাই) এক বাক্যে স্বীকার করেছে , মানুষ হিসেবে রুমানা প্রচন্ড মমতাময়ী, বন্ধুসুলভ, ভালো মানুষ। মেধাবী এবং সফল তো বটেই।
এর পর আসুন দেখি, কার বক্তব্য কি?
১। রুমানা যে বর্ননা দিয়েছে ৫ই জুনের এবং সাইদের আচরনের - সেইটা স্কুল লাইফ থেকে আজকে পর্যন্ত একটা ধারাবাহিকতা আছে। অনেক কিছুই খাপে খাপে মিলে যায়।
২। সাইদ যে বর্ননা দিয়েছে ৫ই জুনের তার সাথে রুমানার শারীরিক জখমের কোন কিছুই মিলে না। রুমানার চারিত্রিক বর্ননাও মিলে না। বরং, ১০ বছরের অশান্তি, সাংসারিক নির্যাতনের পরে কেউ যদি আলাদা হতে চায়- তাহলে নতুন সম্পর্কের সম্ভাবনা থাকে। কিন্তু , এর সপক্ষে কোন প্রমাণ সাইদ দিতে পারেনি।
মজার ব্যাপার হচ্ছে রুমানার মত এট্রাক্টিভ, সফল, জনপ্রিয়, সুন্দরী মেয়ের পরকীয়া করার ইচ্ছা থাকলে বিদেশ যাওয়ার প্রয়োজন পড়ে কি?
বাংলাদেশে এখন নাকি হরদম লোক জন পরকীয়া করে বেড়ায়। একলা রুমানারই কানাডা যাওয়ার দরকার পড়লো? তাও আবার ইরানী যুবক যাকে ফেসবুকে খুজে পাওয়া যায় না?
লক্ষ্য করে দেখেন, সাইদ গল্পটা সাজিয়েছে এমন ভাবে যাতে আমরা কেউই সহজে সেইটার সত্যমিথ্যা যাচাই করতে না পারি- দেশটা কানাডা, পাত্রও ইরানী। বেশ রুপকথা টাইপ ভাব আছে।
তারপরেও ধরে নেই, ইজ ইট পসিবল?
ইয়েস।
ইজ ইট প্রবাবল?
নো।
রমানা এবং সাইদের ভিতরে মিথ্যা বলার সম্ভাবনা কার বেশি?
সাইদের।
নিজেকে বাচানোর জন্য মিথ্যা বলার প্রয়োজন কার বেশি?
সাইদের।
কার গল্পে অসঙ্গতি বেশি?
সাইদের।
এখন আসুন দেখি একজন সাইকোপ্যাথ বা সোসিওপ্যাথ ধরণের অপরাধীর চারিত্রিক বৈশিষ্ট্যঃ
Profile of the Sociopath
This website summarizes some of the common features of descriptions of the behavior of sociopaths.
১। Glibness and Superficial Charm- মেকি ভদ্রতা বা মিষ্টতা যেইটা বেশিদিন ধরে রাখতে পারে না।
২। Manipulative and Conning - অন্যকে প্রভাবিত করার মত চালাক চতুর এবং প্রতারক
They never recognize the rights of others and see their self-serving behaviors as permissible. They appear to be charming, yet are covertly hostile and domineering, seeing their victim as merely an instrument to be used. They may dominate and humiliate their victims. --- অন্য কারো অধিকার স্বীকার করে না। নিজের স্বার্থপরতাকেই সঠিক বলে মানে। তারা আপাত দৃষ্টিতে মিষ্ট বা নরম স্বভাবের কিন্তু ভিতরে ভিতরে হিংস্র, প্রভুত্ব দেখায় এবং তার ভিকটিমকে ব্যবহারের বস্তু ভাবে। ভিকটিমকে প্রায়ই ডমিনেট করে, এবং অপমান করে।
৩। Grandiose Sense of Self
Feels entitled to certain things as "their right."--- নিজের সম্পর্কে অতি উচ্চ ধারণা করে এবং কিছু সুবিধা, সুযোগ বা ভোগ বিলাসকে নিজের "প্রাপ্য অধিকার" বলে মানে।
৪। Pathological Lying
Has no problem lying coolly and easily and it is almost impossible for them to be truthful on a consistent basis. Can create, and get caught up in, a complex belief about their own powers and abilities. Extremely convincing and even able to pass lie detector tests.
এরা এতটাই নিখুঁত মিথ্যাবাদী যে ঠান্ডা মাথায়, সহজেই যে কোন মিথ্যা বলতে পারে। ধারাবাহিকভাবে সত্য বলা এদের পক্ষে অসম্ভব। নিজের শক্তি ওঁ ক্ষমতা সম্পর্কে মিথ্যা গল্প বানাতে বানাতে জটিলতা সৃষ্টি করতে পারে, এবং নিজেই তার ভিতর ডুবে যায়। মিথ্যা নিরুপণকারী যন্ত্রকে ফাঁকি দিতে পারে।
৫। Lack of Remorse, Shame or Guilt-- এদের কোন লজ্জা, অনুতাপ বা অপরাধবোধ নেই।
A deep seated rage, which is split off and repressed, is at their core. Does not see others around them as people, but only as targets and opportunities. Instead of friends, they have victims and accomplices who end up as victims. The end always justifies the means and they let nothing stand in their way.---- অত্যন্ত গভীর হিংস্র ক্রোধ, যা দ্বিধাবিভক্ত এবং চাপা থাকে এদের ভিতরে। তার চারপাশের কাউকে সে মানুষ মনে করে না। সব সময় মনে করে শিকার এবং সুযোগ হিসেবে। বন্ধুর বদলে তারা ভিকটিম তৈরী করে এবং যারা তাকে সাহায্য করে তারাও এক সময় ভিকটিম হয়। নিজে যা চায় সেইটা আদায়ের পথে কোন বাধাকেই তারা মানে না । ( নিজের মেয়ের কান্না সাইদকে থামাতে পারেনি)
৬। Shallow Emotions - অগভীর অনুভূতি
When they show what seems to be warmth, joy, love and compassion it is more feigned than experienced and serves an ulterior motive. Outraged by insignificant matters, yet remaining unmoved and cold by what would upset a normal person. Since they are not genuine, neither are their promises. যখন তারা দেখায় যে তারা (সাইকোপ্যাথরা) ভালোবাসে, তখন আসলে সেইটা স্বার্থ উদ্ধারের উপায় হিসেবে একটা অস্ত্র মাত্র। সাইকোপ্যাথরা ভালোবাসা, মায়া, মমতা অনুভব করে না- স্রেফ ভান করে, ব্যবহার করে। যেহেতু তারা সত্যিকারের কোন অনুভব করে না, তাই দেখা যায় অতি তুচ্ছ বিষয় নিয়ে হিংস্র আক্রমণ করছে, আবার স্বাভাবিক মানুষ সহ্য করতে পারে না - এমন সব ঘটনায় তারা নির্বিকার ( পাঠক কি মিল ধরতে পারছেন?)
৭। Incapacity for Love - ভালো বাসতে পারে না
৮। Need for Stimulation- সারাক্ষণ উত্তেজনা দরকার হয়
Living on the edge. Verbal outbursts and physical punishments are normal. Promiscuity and gambling are common. ঝুকি পছন্দ। মৌখিক চ্যাচামেচি এবং শারীরিক আঘাত কমন। ব্যাভিচার , জুয়া ইত্যাদিওঁ।
(সাইদ নিজে ব্যাভিচারী বলেই কি রুমানাকে সন্দেহ?)
৯। Callousness/Lack of Empathy- সহমর্মিতা বিহীন
Unable to empathize with the pain of their victims, having only contempt for others' feelings of distress and readily taking advantage of them.
অন্যের ব্যথা বা কষ্টের সাথে সহমর্মি হয় না। অন্যের দুর্বলতার প্রতি স্রেফ ক্ষোভ থাকে এবং সেইটার সুযোগ নিতে রেডি থাকে।
১০। Poor Behavioral Controls/Impulsive Nature -- আচরণগত সমস্যা
Rage and abuse, alternating with small expressions of love and approval produce an addictive cycle for abuser and abused, as well as creating hopelessness in the victim. Believe they are all-powerful, all-knowing, entitled to every wish, no sense of personal boundaries, no concern for their impact on others.
রাগ এবং নির্যাতন, তার পর পরই ছোট খাট প্রেমময় বা সুন্দর আচরণ- এই সাইকেল সাইকো প্যাথ এবং তার ভিকটিমের মধ্যে এক অদ্ভুত সংযোগ গড়ে তুলে। ভিকটিম প্রতিবারই ভাবে - মাফ করে দেই। আর হবে না। ওঁ ভালো হয়ে গেছে। ভুল বুঝতে পেরেছে । কিন্তু অবধারিত ভাবেই আবার আউট বার্স্ট হয়।
রুমানা কেন ১০ বছর তালাক দেয়নি, এই হলো তার কারণ।
১১। Early Behavior Problems/Juvenile Delinquency
Usually has a history of behavioral and academic difficulties, yet "gets by" by conning others. Problems in making and keeping friends; aberrant behaviors such as cruelty to people or animals, stealing, etc.
ছোট বেলা থেকেই আচরণে সমস্যা এবং পড়ালেখায় সমস্যার ইতিহাস থাকে। কিন্তু অন্যদেরকে প্রতারণা করে চালিয়ে নেয়। বন্ধু বানাতে বা টিকিয়ে রাখতে পারে না। অন্য মানুষ, ছোট খাট প্রাণিদের প্রতি নৃশংস আচরণ , চুরির ঘটনা থাকে।
১২। Irresponsibility/Unreliability
Not concerned about wrecking others' lives and dreams. Oblivious or indifferent to the devastation they cause. Does not accept blame themselves, but blames others, even for acts they obviously committed.
দায়িত্বজ্ঞানহীনতা। অন্যের জীবন ও স্বপ্ন ভাঙতে দ্বিধা করে না। কি ক্ষতি করছে অন্যের তার প্রতি উদাসীন থাকে। নিজের দোষ দেখে না, সব সময় "অন্যের" দোষ খুঁজে বেড়ায়, এমনকি যেইখানে তার নিজের দোষ প্রমাণিত - সেখানেও।
১৩। Promiscuous Sexual Behavior/Infidelity
Promiscuity, child sexual abuse, rape and sexual acting out of all sorts.
পরকীয়া, ব্যাভিচার, শিশু ও নারীদের যৌন নির্যাতন করতে পারে।
১৪। Lack of Realistic Life Plan/Parasitic Lifestyle
Tends to move around a lot or makes all encompassing promises for the future, poor work ethic but exploits others effectively.
বাস্তবধর্মী কোন জীবনের লক্ষ্য থাকে না বা পরজীবী জীবন যাপন করে । ( সাইদ এর সাথে পুরাপুরি মিল)
একটানা কোন কিছু করে না। প্রচুর পরিবর্তন করে , অনেক প্রমিস দেখায়, কিন্তু কাজে কর্মে লবডঙ্কা কিন্তু অন্যদের ব্যবহার করতে সিদ্ধহস্ত।
১৫। Criminal or Entrepreneurial Versatility
Changes their image as needed to avoid prosecution. Changes life story readily.
নিজেকে বাঁচাতে বা অপরাধ ঢাকতে নিজের চেহারা , জীবনের গল্প পালটে ফেলে অহরহ।
----------------------------------------
এরপরেও যারা ভাবছেন, সাইদের মত ছেলে কি করে এই কাজ করে কোন কারণ ছাড়া ( রুমানার উপযুক্ত দোষ ছাড়া) , তারা অনুগ্রহ করে গুগুলে সাইকোপ্যাথ বা সোসিও প্যাথ লিখে সার্চ দেন। যে সব অপরাধীর ইতিহাস জানবেন তাদের প্রতিবেশীরা কোনদিন বিশ্বাস করতে পারে নাই যে তারা কত বড় অপরাধী বা খুনির প্রতিবেশী ছিলো।
সাইকো/সোসিওপ্যাথরা পাগল না । এরা হলো ঠান্ডা মাথার, মেধাবী, সেয়ানা অপরাধী এবং খুনি।
দুঃখিত, এর কোন চিকিৎসা নেই।
৩৮০|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:২৮
বিবর্ন বেদনা বলেছেন: সাধারণী @@@ আপনি নিজেও জানেন আপনি যা বলেছেন তা সমাধান না।যদি তাই সমাধান হয় তাহলে কি বলতে চাচ্ছেন যে,মেয়ে পরকীয়া করবেই।বিয়া করলে কর।সইতে না পারলে বিয়া কর না!!!!
এটা কি আপনার সমাধান!!!!
৩৮১|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:২৮
বৈকুন্ঠ বলেছেন: যেমন দেশ তেমন দেশের মানুষ। না, আসলে কথাটা হবে যেমন দেশের মানুষ তেমন দেশ, তেমন সেই দেশের প্রশাসন, রাজনৈতিক নেতানেত্রীবৃন্দ, সমাজ, সংসার, মানুষের সাংসারিক জীবন, সামাজিক অবস্থা এবং অবস্থান। সব কিছুর জন্য আমরা সবাই একটু করে হলেও দায়ী।
বাইবেলের একটা উক্তি হৈল এইরকম:
Judge not lest ye be judged! ( do not judge, or you too will be judged)
অথবা ধরেন, Let he who is without sin cast the first stone.
আপনাদের সবার ভিতরে যে পরিমান ঘৃনা আর অন্যকে জাজ করার প্রবনতা তাতে আপনারাও যেকোনো মুহুর্তে এমনি কোন অঘটন ঘটিয়ে ফেলতে পারেন। আসলে সংযত আচরনের ব্যাপারটাই আমরা বুঝিনা।
আইনের লোকজনদেরকে তাদের কাজ করতে দেন। পারলে সাহায্য করেন ন্যায় বিচারের পক্ষে।
আমরা বাংগালীরা ভয়াবহ রকমের বিশ্বাসঘাতক। গলা ফাটায়া অনৈতিক কাজ কর্মের বাপ-বাপান্ত, শাপ-শাপান্ত করার পরেই নিজ স্বার্থে গিয়া দুর্নিতিবাজদের সংগে হাত মিলায়া নিজেরাই নিজেদের অনিষ্ট করার মতন চালাক বোকা হৈলাম আমরা। এই জন্যই আমাদের এই দুর্গতি।
৩৮২|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:২৯
মুহাম্মদ আসাদুল্লাহ্ বলেছেন: সবাইকে অনুরোধ করছি অন্তত চার্জশিট হওয়া পর্যন্ত ব্লগে এই বিষয়টাকে জীবন্ত রাখতে। নাইলে প্রভাবশালীরা একে মিডিয়া থেকে সরিয়ে নিতে নিতে ব্লগ থেকেও সরিয়ে নিলে এই শুয়োরের বাচ্চাটা বেঁচে যাবে।
৩৮৩|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:৩১
রাগ ইমন বলেছেন: টেড বান্ডি এই গোত্রের সবচেয়ে কুখ্যাত ব্যক্তি।
সাইদ খুনই করতে চেয়েছিল। কাজটা শেষ করতে পারে নাই।
আরেকটা বৈশিষ্ট্য হলো এরা সাধারণ খুনি নয়। শুধু প্রাণে মেরে এরা মজা পায় না। একটু একটু করে অত্যাচার করে, খুচিয়ে খুচিয়ে মারতে বেশি মজা পায়। এই জন্য ভিকটিমকে আঁচড়ে, কামড়ে , ক্ষত বক্ষত করার চেষ্টা করে প্রথমে। তবে শেষ পর্যন্ত মেরেই মেরে।
৩৮৪|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:৩১
বিবর্ন বেদনা বলেছেন: ৩৭৯ নং কমেন্টে ঝাঝা
তবে মন্তব্বকারি মাঝে মাঝে উল্টাপাল্টা জায়গায় তার গ্যান ফলায়,এখানকার সাথে সম্প্রিক্ত না দেখে আনলাম না এখানে।
৩৮৫|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:৩৩
অনিন্দিতা_একা বলেছেন: বিবর্ন বেদনা ...এমন কাউকে বিয়ে করুন যাকে আপনি শুধু ভালোবাসেন না, যার ভাল চান। তাকে বলে রাখুন, আপনার সাথে থাকতে ভালো না লাগলে যেন আপনাকে জানায়। তারপর পারস্পারিক আলোচনার মাধ্যমে আলাদা হয়ে যান। একটা কথা, একজন মানুষের সাথে ভাল থাকলে কেউ অন্য কার কাছে যায় না... নিজেদের মধ্যে খারাপ লাগা তৈরি হলে সেটা দূর করার চেস্টা করুন। চুরান্ত পর্যায়ে যোয়ার আগেই সমাধান করুন।
মেয়ে বা ছেলে যেই বিয়ের সীমানা লংঘন করবে তা প্রমান হলে ডিভর্স এ টাকা দেয়া লাগে না।
আর আশা রাখছি এই রকম অবস্থায় আপনাকে পরতে হবে না...
৩৮৬|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:৩৭
সাধারণী বলেছেন: বিবর্ন বেদনা,যদি তাই সমাধান হয় তাহলে কি বলতে চাচ্ছেন যে,মেয়ে পরকীয়া করবেই।
একথা আমি কখন বললাম??!! ৩৬৮নং কমেন্টে আপনি বলেছেন কবিনের টাকা ছাড়া ডিভোর্স করার কথা, কিন্তু কাবিনের টাকা আপনার স্ত্রীর প্রাপ্য(তিনি নিজে আপনাকে টাকাটা মাফ না করলে), এবং সেই শর্তেই আপনি বিয়ে করবেন। তাই এই সমাধান দিলাম। এইসব ফালতু কথা কোথায় পান?!
৩৮৭|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:৪১
বিবর্ন বেদনা বলেছেন: অনিন্দিতা_একা@@@ আমার বউ পরকীয়া করে আমি জানি।প্রমান আছে আমার কাছে কিন্তু তা আদালতে প্রমান করার মত না।সেক্ষেত্রে কি করব?
সেক্ষেত্রে ত সংসার করা সম্ভব হচ্ছে না।তাহলে কি করব?ভাল সাজেশন দেন।
জার ভাল চাই তাকে বিয়ে করতে বলেছেন।প্রেম করে জাদের পক্ষে /জানশনা করে জাদের পক্ষে বিয়ে করা সম্ভব হয় না সেক্ষেত্রে কি করবে?
আমার বান্ধবির ভাই ের কথা বলি,পারিবারিক ভাবে বিয়া। বিয়ের দুই মাস পর থেকে ঝামেলা শুরু।মেয়ে মবাইলে কার সাথে কথা বলে লুকিয়ে কিন্তু ধরা পরার পর ও কিছু বলে না।এরিয়ে যায়।ভাইয়া,বুঝল সংসার করা সম্ভব্ব না।ডিভোর্স দিবে।কিন্তু টাকা নাই কাছে।বাপের জ,ই বিক্রি করে ৫ লাখ টাকা দিছে আর মেয়েটা সেই টাকা আমার বান্ধবির বাসায় বসে গুনে নিছে সবার সামনে।
৩৮৮|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:৪২
সাধারণী বলেছেন: ৩৭৯ নং মন্তব্যটি খুব ভাল লাগলো। তবে তালগাছবাদীদের ক্ষেত্রে তা কোন প্রভাব ফেলবে কিনা কে জানে?
যে ঘুমায় তাকে জাগানো যায়, যে ঘুমের ভান করে তাকে জাগানো যায় না।
৩৮৯|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:৪২
একলা বগ বলেছেন: @রাগ ইমন, আপনাকে অসংখ্যা ধন্যবাদ তথ্যবহুল পোষ্টের জন্য।
সাইদের অতীতই সব কথা বলে দেয়। তবে সাইদের অতীতের ব্যাপারে আপনি যেই ভয়ংকর রকমের অভিযোগ তুলেছেন সেইটার রেফারেন্স পাইলে ভাল হইত, যেমন
১। সাইদ নিজের বাবা মায়ের যৌন সঙ্গম লুকিয়ে লুকিয়ে দেখত , তারপর এসে বন্ধুদের কাছে ডিটেইল বর্ননা দিত।
২। যারা সাইদকে ছোটবেলা থেকে চিনেন- এমন সহপাঠী বলেছেন সাইদ ছোটবেলা থেকে বিড়াল জাতীয় প্রানী হত্যা করে স্বর্গীয় সুখ পেত। ইত্যাদি ইত্যাদি।
৩৯০|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:৪৪
বিবর্ন বেদনা বলেছেন: সাধারণী@@ কাবিনের টাকা ের বিষয় আস্লেই ধর্ম ও সম অধিকারের বিষয় আসে তাই সেই দিকে গেলাম না। তবে ছেলে ডিভোর্স দিতে চাইলে টাকা দিতে হয় ,খরচ হয় ।(ক্ষেত্র বিশেষ ত আলাদা থাকবেই)
আমার আগের কমেন্ট খেয়াল করেন।
৩৯১|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:৪৯
বিবর্ন বেদনা বলেছেন: সবাইকে,বিশেষ করে কিছু নারী ব্লগার@@@@@@@ জানি আমার উপর বহুত খ্যাপা আপ্নারাআ যে সাইদের পক্ষে আমার কিছু কথা গেছে।কিন্তু আসল কথা হল আমি সায়দের পক্ষে কথা বলসছি না,এরকম ঘটনার পিছনে যে রুমানার পরকীয়া ের হাত আছে , দুজনের মাঝে ঝামেলার হাত আছে, সামাজিক ব্যসধিতার হাত আছে।
সাইদের বিচার হক।বড় শাস্তি হক।কিন্তু ঘটনার বীজ উপড়ে ফেলতে হবে।এক সায়দের বিচার করে কিছু হবে না।রুমানার উল্টাপাল্টা কাজ যদি সাইদকে এসব কাজে প্ররচিত করে তাহলে ম্যাদাম ও দায়ি এসবের কারনে। ম্যাদাম ভিক্টিম বলে তার সব কথা সত্য আর তিনি ধোয়া তুলসি পাতা এটা মানতে পারি না।মানা উচিত ও না।
৩৯২|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:৫২
আমি ভালোমানুষ বলেছেন: হের রিমান্ডের সময় খুব কম হইছে ! আর কিছু দিন দেওন লাগত। কারন আমগো দেশের বিচার বিভাগের যে অবস্থা বলা যায় না কি হয়। তাই রিমান্ড একটু বেশি হইলে পোষাইত !!!!!!!!!!!!!!!!!!!!
৩৯৩|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:৫৪
এম. মাসুদ আলম. বলেছেন: রাগ ইমন, বালেছেন-মাত্র ১ বছরের মানসিক যন্ত্রনার ফল যদি হয় সাইদ, এবং সেইটা কারো কারো কাছে গ্রহনযোগ্য হয় --- তাহলে ১০ বছরের , আচ্ছা কমিয়ে ধরি, ৫ বছরের শারীরিক মানসিক নির্যাতন, অকর্মণ্য, বেকার, নির্যাতক স্বামীর সাথে থাকার ফলে রুমানা কেন হিংস্র হয়ে উঠলো না? মানসিক চাপের যাঁতাকলে পড়ে রুমানা কেন কামড়ে, খুবলে নিল না সাইদকে?
এ প্রসঙ্গে বলতে চাই এদেশে ৮০% বেকার নারীদের বোঝা বইতে হয় পুরুষকে। পুরুষ জোর করে নারীকে কর্মে ঠেলে দিতে চায় না। তাদের বোঝা বইতে ভালবাসে পুরুষ। আর যখন পুরুষ বেকার হয় নারী হয় চাকুরী জীবী তখন তাকে গাল শুনতে হবে কেন?
১৭ ই জুন, ২০১১ সকাল ৮:০২
মানবী বলেছেন: "মির্জা সাথী বলেছেন: .................
আমি মনে করি মুসলমানদের জীবনে পরিপূর্ন্য ইসলাম বহাল থাকলে এরা সব ধরনের বিপদ থেকে মুক্ত থাকবে। "
"১৭ ই জুন, ২০১১ রাত ১:৩০ এম. মাসুদ আলম. বলেছেন: মির্জা সাথী , আপনার কমেন্টেসের সাতে সহমত পোষণ করছি।"
- ইসলামের পরিপূর্ণ জীবন বিধান সম্পর্কে ধারনা থাকলে তো 'কেনো স্বামীকে গাল শুনতে হবে' এমন প্রশ্ন করার কথা নয়!!!
স্ত্রী সন্তানের ভরনপোষণের ১০০% দায়িত্ব স্বামী ও পিতার উপর অর্পিত। ইসলাম ধর্মের বিধান অনুসারে স্ত্রীর রোজগারে স্বামীর কোন অধিকার নেই, স্ত্রী স্বেচ্ছায় দিলে সেটা ভিন্ন কথা।
তাই কোন স্বামী যখন অযোগ্য, অকর্ম হয়ে স্ত্রী সন্তানের ভরনপোষণে অক্ষম হয়, তার উপর সেই উপার্জনকারী স্ত্রীকে শারিরিক ও মানসিক নির্যাতন করে- সে সব দিক দিয়েই শুধু ধিকৃত নয়, একজন কৃতঘ্ন নরপশু।।
অন্তত ইসলাম ধর্ম মনে প্রাণে ধারন করা ভাইদের এই সত্য অনুধাবনে সমস্যা হবার কথা নয়।।
৩৯৪|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:৫৪
বিবর্ন বেদনা বলেছেন: অন্য একটা বিষয় আনি কেউ কিছু মনে করবেন না।ফেলানি ইস্যু নিয়ে বহুত ফাল পারছেন সবাই।বহুত লাফালাফি।ফলাফল আসলে শুন্য।ফেলানি পরিবার বাড়ি পাইছে,দকান পাইছে কিন্তু প্রতিনিয়ত মানুষ খুন করতেছে ইন্দিয়া আমাদের সিমান্তে।
এখানেও তাই,সাইদের বিচার হবে কিন্তু প্রতিনিয়ত এরকম ঘটনা ঘতবে,আপনার জানবেন না অনেক কিছু,অনেকে আর গুরুত্ব দিবেন না,মিদিয়া ও লাফাবে না।শুধু সাইদের বিচার হবে।আর কিছু হবে না।পরে আবার ঘতবে জদিনা মুল কারন বের না করে তাকে উতপাতিরত করা হয়।
৩৯৫|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:৫৭
বিবর্ন বেদনা বলেছেন: Click This Link @@@ সাধারণী@@ এই পোস্টে সাইদের কিছু কথা আছে যা সে বলছে ম্যদাম সম্পরকে।তার অরধেক ও সত্য যদি হয় তাহলে ম্যদাম কে ধোয়া তুলসি পাতা মানতে পারলাম না
৩৯৬|
১৬ ই জুন, ২০১১ বিকাল ৫:৫৭
সাধারণী বলেছেন: @একলা বগ, comment number 266.
৩৯৭|
১৬ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:০০
বৈকুন্ঠ বলেছেন: বুঝলামনা, রাগী ম্যাডামে কি সাঈদরে পাগল প্রমান করতে চাইতাসেন নাকি? তাইলেতো বেকসুর খালাস হয়া যাইবো
৩৯৮|
১৬ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:০১
একলা বগ বলেছেন: বিবর্ণ বেদনার সাথে একমত, সাইদের বিচার হলে আমাদের ক্ষিপ্ত ব্লগারদের ক্ষোভের উপশম হবে ঠিকই কিন্তু মূল সমস্যা থেকেই যাবে। মূল সমস্যা হল পরকীয়া। বিশেষ করে বিবাহিতা নারীরা যতক্ষন পর্যন্ত শারিরীক/যৌন সুখের জন্য নিজের বৈধ যৌন সংগীকে ছেড়ে অন্য পুরুষের বিছানায় যাওয়া বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত এমন ঘটনা ঘটতেই থাকবে। হাজার হাজার সাইদের জন্ম হবে। এইজন্য আমরা পুরুষরাও দায়ী। সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। শুধু একপক্ষের উপর দোষ চাপানো মানে আমরা মূল সমস্যাকে পাশকাটিয়ে আমাদের কিছু ইজমের পক্ষের লড়াই করতেছি। এতে আমাদের মতামত প্রতিষ্ঠা পাবে ঠিকই কিন্তু কোন লাভ হবে না।
৩৯৯|
১৬ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:০৪
একলা বগ বলেছেন: সাধারণীকে ধন্যবাদ। কমেন্ট টা মিস করছিলাম।
৪০০|
১৬ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:০৬
আমি ভালোমানুষ বলেছেন: বিবর্ন বেদনা বিবর্ন বেদনা !! তোমারে কই, হুনো-- পরকীয়ার শাস্তি এইডা হইলে "পুরুষদের" পতিতালয়ে গমন কি (!) পুরস্কারের যোগ্যতা রাহে?? এইডা কি অদৃশ্য হালাল কাজ !!!! ধরলাম সে পরকীয়া করছে, কিন্তু তার শাস্তি এমনে নিজের মাইয়ার সামনেই??
TRY TO VISUALIZE THAT BRUTAL, HORRIBLE SITUATION.
৪০১|
১৬ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:০৯
বিবর্ন বেদনা বলেছেন: আমি ভালোমানুষ@@@ আফানের আমি কতাউ কইছি যে সাইদ যা করছে তা ঠিক করছে?সে পশুর মত কাজ করছে আমার সব কমেন্ট পরেন আগে।
আফনারে কে কইছে পতিতালয়ে যাওয়া বইধ বলছি আমি!!!
আমি সুধু বলার অথবা বুঝানর চেষ্টা করতেছি যে, ম্যাদামের কাজকরমের/পরকীয়ার পরক্ষ ভুমিকা আছে কাজতির পিছনে।
আমার সব মন্তব্য পরেন আগে ঠিক আছে
৪০২|
১৬ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:১১
একলা বগ বলেছেন: সাইদের অতীতই বলে দেয় সে একটা পিশাচ টাইপ (২৬৬ নাম্বার কমেন্ট সত্য হলে)। তবে সিদ্ধান্ত নেওয়ার সময় ডিটেল কনটেক্সট বিবেচনা না করে শুধু আবেগের বশে অনেক সত্যকে এড়িয়ে যাওয়া সমস্যাকে সমাধান না করারই নামান্তর।
৪০৩|
১৬ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:২৫
কায়কোবাদ বলেছেন: আপু, এই ঘটনার একটাও রিপোর্ট আমি দেখি নাই, দেখার সাহস হয় নাই...শুধু একটাই চাওয়া, এই নরপশুর যেন শাস্তি হয়। আমার ভয়টা এখানেই, অনেক পাপীর মত এই ব্যাটাও না পার পেয়ে যায়? এই দেশে যেখানে অনেক চুনোপুটি অপরাধ করে পার পেয়ে যাচ্ছে সেখানে মন্ত্রীর আত্মীয়...
আরেকটা ব্যাপার, আমাদের মিডিয়া যতক্ষণ TRP ভালো পাবে ততক্ষণ হয়তো এই ঘটনার সাথে থাকবে, তারপর নতুন কোন "চাঞ্চল্যকর" নিউজের পিছনে ছুটবে... কিন্তু আমরা যেন ভুলে না যাই ম্যাডামকে। আমরা যেন ভুলে না যাই এই নরপশুদের শাস্তি দিতে...
আর "আরিফুর রেজা"দের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা মানুষ হোন। আপনারা যারা ম্যাডামের দোষ খুজছেন, তারা এই লেখাটা পড়ে দেখুন। জানি এটা পড়ে আপনারা রাতারাতি "সুস্থ" হয়ে যাবেন না, তারপরও কিছু কথার জবাব পাবেন।
আর কেউ কেউ হয়ত "সুস্থ" হতেও পারেন, কারণ, Miracle Happens!!!
১৭ ই জুন, ২০১১ সকাল ৮:১১
মানবী বলেছেন: আ্মাদের দেশে নৃশংস নির্মম ঘটনার সংখ্যা এতো বেশি যে আমরা কিছু দিন পর নিত্যনতুন ঘটনা নিয়ে ব্যস্ত হয়ে পরি, ভুলে যাই নিকট অতীতে নির্যাতিতাদের আর্তনাদ!!
মিডিয়াও নতুনত্বের সন্ধানে থাকে আর এই সুযোগে নরপশুর পাল তাদের হিংস্র থাবা নিয়ে আবারও হামলে পড়ে নিরীহ শিকারের উপর।
আপনি, আমি, আমরা সবাই সচেতন হলে, নরপশুদের শাস্তির দাবী অব্যহত রাখলে এই ধারার পরিবর্তন হবে।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
৪০৪|
১৬ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:২৭
বৈকুন্ঠ বলেছেন: @একলা বগ ,,,,,,আমি জানিনা নির্যাতিতা রুমানার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আছে কিনা। পরকীয়া আইনানুগভাবে কোন মাত্রার শাস্তিযোগ্য অপরাধ আমাদের দেশে বা আদৌ আইনে পরকীয়ার কোনো শাস্তির ব্যাবস্থা আছে কিনা সেইটাও আমার জানা নাই। কিন্তু আপনার বক্তব্যে(মন্তব্য ৩৯৮) পরিস্কার বোঝা যায় যে পরকিয়ার শাস্তি হিসাবে স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতনের ব্যাপক সমর্থক আপনি। তবে প্রশ্ন হৈল আপনের মনে এত ঘৃনার জন্ম কিভাবে হৈল?
আর আপনি বিবাহিত পুরুষের পরকীয়ার কি শাস্তি হৈতে পারে বৈলা মনে করেন?
৪০৫|
১৬ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:৪৬
একলা বগ বলেছেন: @বৈকুন্ঠ, আমার কোন কমেন্টে আমি পরকীয়ার শাস্তি হিসাবে স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতনের সমর্থন করছি ?
আমার বক্তব্য পরিষ্কার, এই ব্লগে সবাই একপেশে ভাবে এক চোখে সাইদের বিরুদ্ধে বলে যাচ্ছে। আমার কথার মধ্যে আমি অনেকবার বলছি সাইদের শাস্তি চাই, সেইটা আপনার চোখে পড়ে নাই?
একচোখা বিশ্লেষণ সবসময়ই খারাপ। আপনি আসল ঘটনা না জেনে একজনের উপর দোষ চাপিয়ে আক্রমন চালানোর সময় গড্ডালিকা স্রোতের আনুকূল্য পাইলেও, আসল সত্য সেইটা নাও হইতে পারে।
মিডিয়াতে সব সত্য আসে না, আসলেও অনেক ছোট ব্যাপার হাইলাইট হয় আবার অনেক বড় ব্যাপার ডি-হাইলাইট হয়।
নিরপেক্ষ বিশ্লেষণ করতে হইলে আপনাকে দুই পক্ষের কথাই শুনতে হবে।
বিবাহিত পুরুষের পরকীয়া আর বিবাহিত নারীর পরকীয়া দুইটার একই ধরনের শাস্তি হওয়া উচিত।
৪০৬|
১৬ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:৫৩
শফিকুল ইসলাম বলেছেন: ভাবতে লজ্জা লাগছে, হাসান সাঈদ নামের এই শূয়োরটা একজন পুরুষ, আর আমিও একজন পুরুষ!
ছি, সাঈদ হাসান ছি। তোমার নাম লিখতেও আমার ঘৃণা হচ্ছে...।
৪০৭|
১৬ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:৫৭
দর্শণধারী বলেছেন: আমরা কি "চিলে কান নিয়েছে" শুনলাম আর সেই চিলের পিছন পিছন ছুটছি?
আপনারা কেউ কি খুঁজেছেন "নাভিদ বিন তাহের" নামে কোন ইরানী ইউজার ফেসবুকে আছে কি-না?
আর সে কানাডা গিয়েছিল কিনা?
আমি খুঁজে পাই নি ওই নামে কোন ফেসবুক আই.ডি ।
আশাকরি আপনারা নরপিশাচের কথায় ঢোল বাজাবেন না।
৪০৮|
১৬ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:২৩
একলা বগ বলেছেন: দর্শণধারী বলেছেন:
আমি খুঁজে পাই নি ওই নামে কোন ফেসবুক আই.ডি ।
আশাকরি আপনারা নরপিশাচের কথায় ঢোল বাজাবেন না।
ফেসবুক আইডি আমিও খুঁজে পাই নাই, সম্ভবত অন্য কোন স্পেলিং এ অন্যভাবে আছে। আর আমরা এই নরপিশাচের কথায় ঢোল বাজাচ্ছি না। আসলে কি ঘটছিল সেইটা বুঝার চেষ্টা করতেছি।
নরপিশাচ সাইদ ধরা পড়ছে, আস্তে আস্তে জানা যাবে সে কতটা সত্য বলতেছে আর কতটা মিথ্যা বলতেছে।
সাইদের পাস্ট সম্পর্কে যা বলা হচ্ছে তাতে মনে হয় সে সত্য কথা বলার সম্ভবনা কমই। একটা সত্যের সাথে দশটা মিথ্যা মিশিলে বলতে পারে।
তবে এই ঘটনার দ্রুত বিচার হওয়া দরকার।
৪০৯|
১৬ ই জুন, ২০১১ রাত ৮:০৫
ফারুক রহ্মান বলেছেন: ( যারা ক্রমাগত রুমানার উপরে নির্যাতনের প্রতিবাদের সোচ্চার, আমি তাদের কথা বলতে এই পোস্ট লিখিনি, লিখেছি কিছু পায়ুজাত কীটের কথা)
বাংলাদেশে সব সময় যেই ঘটনাটা ঘটে , কোন নারী নির্যাতনের কেস হলেই তাতে আগে নারীর চরিত্রে কলংক লেপনের জন্য সবাই উঠে পড়ে লাগে। তাতে অধুনা অগ্নিকুন্ডে গব্য ঘৃত ঢালার কাজটা করেছে দুই মায়ের পরকীয়া এবং শিশু হত্যার সাথে জড়িত থাকার ঘটনা। বাংলাদেশের সমাজ যেখানে পুরুষ সর্বান্তকরণে সুবিধাভোগী , শাসক ও শোষকের ভূমিকায় অবতীর্ণ, সেখানে পুরুষ দ্বারা নারী হত্যা, শিশু হত্যা, পুরুষের পরকীয়ার ঘটনা এত বেশি চর্বিত চর্বণ যে ব্যাপারটা অনেক স্বাভাবিক হয়ে গেছে। মানুষ , থুক্কু, মেয়ে মানুষ এটুকু মেনেই নিয়েছে যে পুরুষ যেহেতু "মানুষ" তাই তারা দুই চারটা প্রেম, সেক্স, পরকীয়া, ব্যাভিচার, নির্যাতন, খুন করতেই পারে। আগের দিনে পুরুষের বেশ্যা গমন ছিলো কালচার। পরকীয়াও কালচার । কেউ কেউ সেইটাতে ধর্ম টেনে "আল্লাহ পুরুষকে দিয়েছেন ভ্রমরের স্বভাব" - অতএব পুরুষের কি দোষ টাইপের মিথ্যা, অসৎ , নোংরা গা বাঁচানো ফতোয়া দিয়ে থাকেন। সুতরাং, ঘটনা যাই ঘটুক, সব সময় মেয়েটারই দোষ।
মেয়েরা শুধু সয়ে যাবে, নিজে কোন অপরাধ করবে না, প্রতিবাদও করবে না- করার মধ্যে করবে শুধু আত্মহত্যা। এই টাইপের দুর্বল, কেঁচো স্বভাবের মেয়েরাই বাংলা সাহিত্যে মহান। ত্যাগী, মুখচোরা, অসীম ধৈর্য্যের অধিকারী - শুধু মাত্র স্বামী/প্রেমিক/সন্তান বিপদে পড়লেই এমন মেয়েদের লড়াই করা সাজে। মানে, মেয়েরা নিজেদের জন্য রক্তপাত করে না- করে অন্য কোন পুরুষের জন্য। তার উপরে প্রেমের খাতিরে সকল বিলাইয়া নিজে বিলাই হইয়া থাকো- শিক্ষা দীক্ষার তো কোন কথাই নাই। ফলত, যারাই এই ডমিনেন্ট ডিস্কোর্সের বাইরে বিন্দুমাত্র মেরুদন্ড সোজা করে দাঁড়ানোর চেষ্টা করে- তাদের সবাইকে মর্দ নামক গন্ডাররা বেশ্যা প্রমাণে ব্যস্ত হয়ে যায়।
এর পিছনে আর কিছুই না - ২০০০ বছর ধরে ভোগ করে আসা আধিপত্য, যা-ইচ্ছে-তাই করে বেড়ানো - কীট পতঙ্গ চরিত্রের পুরুষের নিজের সামান্য আধিপত্যটুকু হারানোর ভয়। রুমানা মঞ্জুর তার চোখ হারিয়েছেন, সারা শরীরে জখম নিয়ে হাসপাতালের বেডে অসহায় কাঁদছেন- কিন্তু নরকের পতিত কীটরা কিন্তু লেগে গেছে তার চরিত্র হরণে।
দু-দুটো শিশু পরকীয়া সম্পর্কের শিকার হয়ে খুন হয়েছিল। হত্যা করেছিলো পরকীয়া সম্পর্কের সাথে জড়িত পুরুষটি। কেউ তাদের নাম মনে করতে পারেন? তাদের ছবি আছে? ছেপেছিলো কোন পত্রিকা? নাহ। সারা পাতা জুড়ে ছিলো শিশু এবং মায়ের ছবি।
পর্ণ নামক যৌন সঙ্গমের ছবি গুলোতে শুনেছি মেয়েদের, শিশুদের মুখ ও শরীর প্রদর্শিত হয়। কিন্তু, পুরুষের মুখ থাকে ক্যামেরার বাইরে বা মুখোশ পরিহিত। আমাদের বাংলাদেশের পত্র পত্রিকার খবরের বেলাতেও আমি পাই সেই আশ্চর্য মিল। যেখানে নারী নির্যাতক, সেখানে নারী ও শিশুর ছবি। যেখানে পুরুষ নির্যাতক , সেখানেও বড় বড় করে, পাতা ভরে নারীর ছবি।
ধর্ষনের শিকার পূর্ণিমার ছবি দেখেছেন নিশ্চয়? তার ধর্ষকের ছবি দেখেছেন?
জয়ন্তীকে হত্যার কথা মনে আছে? স্বামী আজম চৌধুরীর চেহারা কি মনে পড়ে? অথচ জড়িত আফসানা মিমিকে আমরা সবাই চিনি। চিনি আজমের বোন শম্পাকেও।
রাহেলার ছবি মনে আছে নিশ্চয়ই? তার ধর্ষকদের ছবি মনে পড়ে? লিটনের ছবি কি বার বার রাহেলা সংক্রান্ত কোন খবরে প্রকাশ পায়?
না পায় না। কারণ পুরুষতান্ত্রিক বাংলাদেশের সমাজে যে সব সাংবাদিক বড় হয়, তাদের মন মানসিকতাও পুরুষতান্ত্রিক। নারীর চোখে বিশ্ব দেখতে চাওয়া তাদের কাছে একটি বিশেষ দিবসের স্লোগান মাত্র। মিডিয়াও তাই নির্যাতিত নারীর পরিচয় বা ছবি গোপন করে না--- গোপন করে রাখে নির্যাতক পুরুষের ছবি।
নারী এবং শিশুর ছবি বিক্রি হয় ভালো।
পাঠকের চাপে, ব্লগারদের সক্রিয় অংশগ্রহণ না থাকলে এই হাসান সাইদের ছবিও "পুলিশ খুঁজে পেত না"। এত গেলো মিডিয়া। পাঠকের কি অবস্থা?
একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। যারা বিভিন্ন ব্লগে মন্তব্য করছেন, তারা কি বিন্দুমাত্র পড়ালেখা করে ব্লগে এসেছেন নাকি সার্টিফিকেটধারী কুশিক্ষিত?
বেশ কিছু মন্তব্যকারীর মন্তব্য পড়ে বুঝা যাচ্ছে , বাংলাদেশে শিক্ষিত মূর্খের এবং পশুর সংখ্যা প্রচুর। নিজেরা সামান্য পড়ালেখা করে তারপর কি ঘটেছে সেইটা বুঝার চেষ্টা কারো ভিতরে নেই।
ব্লগের কিছু মন্তব্যকারী যা করছে তা হলো ঃ
১। রুমানাকে তারা চিনেন না । রুমানার বক্তব্য অবশ্যই মিথ্যা।
২। সাইদকে তারা চিনেন না। সাইদের বক্তব্য অবশ্যই সত্য।
এই অদ্ভুত ডাবল স্ট্যান্ডার্ডের সিদ্ধান্তে পৌঁছালেন কি করে? এর পেছনে যুক্তিটা কি?
ব্লগে বসে মেয়েদের উপর গায়ের জোর দেখানো?
১। সাইদ উচ্চ শিক্ষিত ( অন্তত বুয়েটে ভর্তি হয়েছিল, পাশ করতে পারে নাই) --- এইটা প্রমাণ করে সাইদ মেধাবী। কিন্তু এইটা কি ভাবে প্রমাণ করে যে সে সত্যবাদী কিংবা নিরপরাধ?
২। সাইদের ফ্যামিলি শিক্ষিত, ভাল ফ্যামিলি --- এইটা তার পরিবারের লোক জন সম্পর্কে সামান্য তথ্য দেয়। কিন্তু তাতে কি করে প্রমাণ হয় যে সাইদ নিজে ভালো মানুষ?
সাইদের ছোট ভাই নাকি ড্রাগ এডিক্ট।
৩। সাইদ এর জীবনে ব্যর্থতার পরিমাণ অনেক- এইটা প্রমাণ করে সে কোন কিছুতেই বেশিদিন লেগে থাকতে পারে না। চোখের সমস্যাটা সত্যি হলেও এই বাংলাদেশেই হাত নেই, পা নেই, চোখ নেই কিংবা টাকা পয়সা নেই --- এই ধরনের শারীরিক ও আর্থিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠে সত্যিকারের ভালো কিছু অর্জন করা মানুষের সংখ্যা কত?
নিশ্চয় একাধিক।
বাংলাদেশে শেয়ার বাজারে ধরা খেয়ে পথে বসা বা ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কত?
প্রায় ৩ লাখ পরিবার। এদের ভিতরে কয়জন মানুষ খুন করার চেষ্টা করেছে? এই সব মানুষ যারা কোন অপরাধ করে নাই - এরা স্বাভাবিক না--- সাইদ এর মত পশু, যার সংখ্যা আপাতত একজন , সেই হলো স্বাভাবিক মানুষের মডেল?
মাত্র ১ বছরের সন্দেহ আর মানসিক যন্ত্রনার ফল যদি হয় সাইদ, বউকে অন্ধ করে দেওয়া, মেরে ফেলার চেষ্টা এবং সেইটা কারো কারো কাছে গ্রহনযোগ্য হয় --- তাহলে ১০ বছরের , আচ্ছা কমিয়ে ধরি, ৫ বছরের শারীরিক মানসিক নির্যাতন, অকর্মণ্য, বেকার, নির্যাতক স্বামীর সাথে থাকার ফলে রুমানা কেন হিংস্র হয়ে উঠলো না? মানসিক চাপের যাঁতাকলে পড়ে রুমানা কেন কামড়ে, খুবলে নিল না সাইদকে? এই দাবী কেন কতিপয় সাইদ ফ্যান ব্লগার তুলছে না?
৪। আমরা যারা রুমানাকে কলেজ থেকে চিনি, তাদের কথা বিশ্বাস করবেন, নাকি যারা আন্দাজে অনুমানের উপর নির্ভর করে আবোল তাবোল অপবাদ দিয়ে বেড়াচ্ছেন- তাদের কথা বিশ্বাস করবেন?
৫। যারা সাইদকে ছোটবেলা থেকে চিনেন- এমন সহপাঠী বলেছেন সাইদ ছোটবেলা থেকে বিড়াল জাতীয় প্রানী হত্যা করে স্বর্গীয় সুখ পেত।
সাইদ নিজের বাবা মায়ের যৌন সঙ্গম লুকিয়ে লুকিয়ে দেখত , তারপর এসে বন্ধুদের কাছে ডিটেইল বর্ননা দিত।
ক্যাডেট কলেজ এ সাইদ থাকতে পারেনি। এইচ এস সি এর আগেই তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়।ভারতের আই আই টি তে ১ বছর থেকে ওখান থেকেও বিতাড়িত হয়। বুয়েটে ভর্তি হলেও শেষ করতে পারেনি। সবই কি চোখের দোষ? এখন হয়ত চোখে ভালো দেখে না, কিন্তু ৫-১০-১৫ বছর আগে যখন চোখ এখনকার মত খারাপ ছিলো না , তখন কেন পড়ালেখা করতে পারেনি?
সহপাঠিরা বলছে তার আচরণে "ইবলিশের" সাথে মিল ছিল (স্কুলের সহপাঠী) । মূলত আচরণের অস্বাভাবিকতার কারণে বিতাড়িত হয়েছে।
মানুষের জীবনে ক্যাডেট কলেজের বন্ধুরা হয় সবচেয়ে ক্লোজ। কখনো কখনো বাপ মা এর চেয়েও বেশি আপন হয়ে যায় ক্যাডেটের বন্ধু। ব্লগের ক্যাডেটরা এই কথার সত্যতা প্রমাণ করতে পারবেন। অথচ সাইদের ক্যাডেটের সহপাঠীদের কারো সাথেই গত ১৭-১৮ বছর ধরে কোন যোগাযোগ নেই।
৬। সাইদ কোন কাজেই বেশিদিন লেগে থাকতে পারে নাই। না পড়ালেখা, না ব্যবসা, না শেয়ার বাজার। --- এইটা প্রমাণ করে তার কোন বিষয়েই খুব বেশি ধৈর্য্য থাকে না। এর পাশাপাশি , সাইদ পরিশ্রমী নয়। অধ্যাবসয়ী নয়। অন্য কারো উপরে বসে বসে খেতে তার কোন আপত্তি নাই।
তার এক আত্বীয়ের বর্ননায় পাওয়া যাচ্ছে - ব্যবসা সফল হতে হলে যেই স্কিল গুলো লাগে- অফিস ম্যানেজমেন্ট, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা -- কোনটাই তার ভিতরে দেখা যায় নি।
৭। রুমানার নিজের বর্ননায় পাওয়া যায় বিয়ের পর থেকেই সাইদ তাকে নির্যাতন করেছে। দিন কে দিন সেইটা বেড়েছে কেবল।
৮। আজ পর্যন্ত মানুষের ৬-৭ হাজার বছরের ইতিহাসে লক্ষ লক্ষ কোটি কোটি বার দেখা গেছে ধরা পড়ার পর অপরাধী সব সময় নিজেকে নির্দোষ দাবী করে। তারপর ভিকটিমের উপরে দোষ চাপায়। এবং অবশ্যই অবশ্যই মিথ্যা কথা বলে । ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে।
সাইদ কেন এর ব্যাতিক্রম হবে?
৯। অপরাধী যত রকম গল্পই সাজাক না কেন - যুক্তিবাদী মানুষ ফিজিকাল প্রমাণ, পারিপার্শ্বিক পরিস্থিতি, অপরাধের পেছনে মোটিভ এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যুক্তি দিয়ে বুঝার চেষ্টা করে কোন গল্পটা সত্যের কাছাকাছি। গল্পের সব কয়টা ভার্সনের মধ্যে কোনটা সবচেয়ে যুক্তিগ্রাহ্য এবং কোনটার পক্ষে প্রমাণ সবচেয়ে বেশি।
সাইদকে যারা ছোটবেলা (স্কুল) থেকে বড় বেলা পর্যন্ত চিনে, তাদের সকলেই বলছে তার আচরণে বরাবরই সমস্যা ছিলো। তার আচরণগত সমস্যা এবং চোখের সমস্যা- এই দুই মিলিয়ে সে অনেক আগে থেকেই ব্যর্থ, এবং ডিস্টার্বড মানুষ।
এর বিপরীতে রুমানাকে যারা ছোট বেলা (স্কুল) থেকে বড় বেলা পর্যন্ত চিনে, তাদের সকলেই ( আত্মীয়, বন্ধু, সহপাঠী, ছাত্র ছাত্রী, কলিগ সবাই) এক বাক্যে স্বীকার করেছে , মানুষ হিসেবে রুমানা প্রচন্ড মমতাময়ী, বন্ধুসুলভ, ভালো মানুষ। মেধাবী এবং সফল তো বটেই।
এর পর আসুন দেখি, কার বক্তব্য কি?
১। রুমানা যে বর্ননা দিয়েছে ৫ই জুনের এবং সাইদের আচরনের - সেইটা স্কুল লাইফ থেকে আজকে পর্যন্ত একটা ধারাবাহিকতা আছে। অনেক কিছুই খাপে খাপে মিলে যায়।
২। সাইদ যে বর্ননা দিয়েছে ৫ই জুনের তার সাথে রুমানার শারীরিক জখমের কোন কিছুই মিলে না। রুমানার চারিত্রিক বর্ননাও মিলে না। বরং, ১০ বছরের অশান্তি, সাংসারিক নির্যাতনের পরে কেউ যদি আলাদা হতে চায়- তাহলে নতুন সম্পর্কের সম্ভাবনা থাকে। কিন্তু , এর সপক্ষে কোন প্রমাণ সাইদ দিতে পারেনি।
মজার ব্যাপার হচ্ছে রুমানার মত এট্রাক্টিভ, সফল, জনপ্রিয়, সুন্দরী মেয়ের পরকীয়া করার ইচ্ছা থাকলে বিদেশ যাওয়ার প্রয়োজন পড়ে কি?
বাংলাদেশে এখন নাকি হরদম লোক জন পরকীয়া করে বেড়ায়। একলা রুমানারই কানাডা যাওয়ার দরকার পড়লো? তাও আবার ইরানী যুবক যাকে ফেসবুকে খুজে পাওয়া যায় না?
লক্ষ্য করে দেখেন, সাইদ গল্পটা সাজিয়েছে এমন ভাবে যাতে আমরা কেউই সহজে সেইটার সত্যমিথ্যা যাচাই করতে না পারি- দেশটা কানাডা, পাত্রও ইরানী। বেশ রুপকথা টাইপ ভাব আছে।
তারপরেও ধরে নেই, ইজ ইট পসিবল?
ইয়েস।
ইজ ইট প্রবাবল?
নো।
রমানা এবং সাইদের ভিতরে মিথ্যা বলার সম্ভাবনা কার বেশি?
সাইদের।
নিজেকে বাচানোর জন্য মিথ্যা বলার প্রয়োজন কার বেশি?
সাইদের।
কার গল্পে অসঙ্গতি বেশি?
সাইদের।
আমার কাছে মনে হয়েছে হাসান একজন সাইকোপ্যাথ বা সোসিওপ্যাথ- অন্তত তার কাছাকাছি কিছু। ডায়াগনোসিস নয় এটা- তবে তুলনামূলক চিত্র।
এখন আসুন দেখি একজন সাইকোপ্যাথ বা সোসিওপ্যাথ ধরণের অপরাধীর চারিত্রিক বৈশিষ্ট্যঃ
common features of descriptions of the behavior of sociopaths.
১। Glibness and Superficial Charm- মেকি ভদ্রতা বা মিষ্টতা যেইটা বেশিদিন ধরে রাখতে পারে না।
২। Manipulative and Conning - অন্যকে প্রভাবিত করার মত চালাক চতুর এবং প্রতারক
They never recognize the rights of others and see their self-serving behaviors as permissible. They appear to be charming, yet are covertly hostile and domineering, seeing their victim as merely an instrument to be used. They may dominate and humiliate their victims. --- অন্য কারো অধিকার স্বীকার করে না। নিজের স্বার্থপরতাকেই সঠিক বলে মানে। তারা আপাত দৃষ্টিতে মিষ্ট বা নরম স্বভাবের কিন্তু ভিতরে ভিতরে হিংস্র, প্রভুত্ব দেখায় এবং তার ভিকটিমকে ব্যবহারের বস্তু ভাবে। ভিকটিমকে প্রায়ই ডমিনেট করে, এবং অপমান করে।
৩। Grandiose Sense of Self
Feels entitled to certain things as "their right."--- নিজের সম্পর্কে অতি উচ্চ ধারণা করে এবং কিছু সুবিধা, সুযোগ বা ভোগ বিলাসকে নিজের "প্রাপ্য অধিকার" বলে মানে।
৪। Pathological Lying
Has no problem lying coolly and easily and it is almost impossible for them to be truthful on a consistent basis. Can create, and get caught up in, a complex belief about their own powers and abilities. Extremely convincing and even able to pass lie detector tests.
এরা এতটাই নিখুঁত মিথ্যাবাদী যে ঠান্ডা মাথায়, সহজেই যে কোন মিথ্যা বলতে পারে। ধারাবাহিকভাবে সত্য বলা এদের পক্ষে অসম্ভব। নিজের শক্তি ওঁ ক্ষমতা সম্পর্কে মিথ্যা গল্প বানাতে বানাতে জটিলতা সৃষ্টি করতে পারে, এবং নিজেই তার ভিতর ডুবে যায়। মিথ্যা নিরুপণকারী যন্ত্রকে ফাঁকি দিতে পারে।
৫। Lack of Remorse, Shame or Guilt- এদের কোন লজ্জা, অনুতাপ বা অপরাধবোধ নেই।
A deep seated rage, which is split off and repressed, is at their core. Does not see others around them as people, but only as targets and opportunities. Instead of friends, they have victims and accomplices who end up as victims. The end always justifies the means and they let nothing stand in their way.---- অত্যন্ত গভীর হিংস্র ক্রোধ, যা দ্বিধাবিভক্ত এবং চাপা থাকে এদের ভিতরে। তার চারপাশের কাউকে সে মানুষ মনে করে না। সব সময় মনে করে শিকার এবং সুযোগ হিসেবে। বন্ধুর বদলে তারা ভিকটিম তৈরী করে এবং যারা তাকে সাহায্য করে তারাও এক সময় ভিকটিম হয়। নিজে যা চায় সেইটা আদায়ের পথে কোন বাধাকেই তারা মানে না । ( নিজের মেয়ের কান্না সাইদকে থামাতে পারেনি)
৬। Shallow Emotions - অগভীর অনুভূতি
When they show what seems to be warmth, joy, love and compassion it is more feigned than experienced and serves an ulterior motive. Outraged by insignificant matters, yet remaining unmoved and cold by what would upset a normal person. Since they are not genuine, neither are their promises. যখন তারা দেখায় যে তারা (সাইকোপ্যাথরা) ভালোবাসে, তখন আসলে সেইটা স্বার্থ উদ্ধারের উপায় হিসেবে একটা অস্ত্র মাত্র। সাইকোপ্যাথরা ভালোবাসা, মায়া, মমতা অনুভব করে না- স্রেফ ভান করে, ব্যবহার করে। যেহেতু তারা সত্যিকারের কোন অনুভব করে না, তাই দেখা যায় অতি তুচ্ছ বিষয় নিয়ে হিংস্র আক্রমণ করছে, আবার স্বাভাবিক মানুষ সহ্য করতে পারে না - এমন সব ঘটনায় তারা নির্বিকার ( পাঠক কি মিল ধরতে পারছেন?)
৭। Incapacity for Love - ভালো বাসতে পারে না
৮। Need for Stimulation - সারাক্ষণ উত্তেজনা দরকার হয়
Living on the edge. Verbal outbursts and physical punishments are normal. Promiscuity and gambling are common. ঝুকি পছন্দ। মৌখিক চ্যাচামেচি এবং শারীরিক আঘাত কমন। ব্যাভিচার , জুয়া ইত্যাদিওঁ।
(সাইদ নিজে ব্যাভিচারী বলেই কি রুমানাকে সন্দেহ?)
৯। Callousness/Lack of Empathy- সহমর্মিতা বিহীন
Unable to empathize with the pain of their victims, having only contempt for others' feelings of distress and readily taking advantage of them.
অন্যের ব্যথা বা কষ্টের সাথে সহমর্মি হয় না। অন্যের দুর্বলতার প্রতি স্রেফ ক্ষোভ থাকে এবং সেইটার সুযোগ নিতে রেডি থাকে।
১০। Poor Behavioral Controls/Impulsive Nature -- আচরণগত সমস্যা
Rage and abuse, alternating with small expressions of love and approval produce an addictive cycle for abuser and abused, as well as creating hopelessness in the victim. Believe they are all-powerful, all-knowing, entitled to every wish, no sense of personal boundaries, no concern for their impact on others.
রাগ এবং নির্যাতন, তার পর পরই ছোট খাট প্রেমময় বা সুন্দর আচরণ- এই সাইকেল সাইকো প্যাথ এবং তার ভিকটিমের মধ্যে এক অদ্ভুত সংযোগ গড়ে তুলে। ভিকটিম প্রতিবারই ভাবে - মাফ করে দেই। আর হবে না। ওঁ ভালো হয়ে গেছে। ভুল বুঝতে পেরেছে । কিন্তু অবধারিত ভাবেই আবার আউট বার্স্ট হয়।
রুমানা কেন ১০ বছর তালাক দেয়নি, এই হলো তার কারণ।
১১। Early Behavior Problems/Juvenile Delinquency
Usually has a history of behavioral and academic difficulties, yet "gets by" by conning others. Problems in making and keeping friends; aberrant behaviors such as cruelty to people or animals, stealing, etc.
ছোট বেলা থেকেই আচরণে সমস্যা এবং পড়ালেখায় সমস্যার ইতিহাস থাকে। কিন্তু অন্যদেরকে প্রতারণা করে চালিয়ে নেয়। বন্ধু বানাতে বা টিকিয়ে রাখতে পারে না। অন্য মানুষ, ছোট খাট প্রাণিদের প্রতি নৃশংস আচরণ , চুরির ঘটনা থাকে।
১২। Irresponsibility/Unreliability
Not concerned about wrecking others' lives and dreams. Oblivious or indifferent to the devastation they cause. Does not accept blame themselves, but blames others, even for acts they obviously committed.
দায়িত্বজ্ঞানহীনতা। অন্যের জীবন ও স্বপ্ন ভাঙতে দ্বিধা করে না। কি ক্ষতি করছে অন্যের তার প্রতি উদাসীন থাকে। নিজের দোষ দেখে না, সব সময় "অন্যের" দোষ খুঁজে বেড়ায়, এমনকি যেইখানে তার নিজের দোষ প্রমাণিত - সেখানেও।
১৩। Promiscuous Sexual Behavior/Infidelity
Promiscuity, child sexual abuse, rape and sexual acting out of all sorts.
পরকীয়া, ব্যাভিচার, শিশু ও নারীদের যৌন নির্যাতন করতে পারে।
১৪। Lack of Realistic Life Plan/Parasitic Lifestyle
Tends to move around a lot or makes all encompassing promises for the future, poor work ethic but exploits others effectively.
বাস্তবধর্মী কোন জীবনের লক্ষ্য থাকে না বা পরজীবী জীবন যাপন করে । ( সাইদ এর সাথে পুরাপুরি মিল)
একটানা কোন কিছু করে না। প্রচুর পরিবর্তন করে , অনেক প্রমিস দেখায়, কিন্তু কাজে কর্মে লবডঙ্কা কিন্তু অন্যদের ব্যবহার করতে সিদ্ধহস্ত।
১৫। Criminal or Entrepreneurial Versatility
Changes their image as needed to avoid prosecution. Changes life story readily.
নিজেকে বাঁচাতে বা অপরাধ ঢাকতে নিজের চেহারা , জীবনের গল্প পালটে ফেলে অহরহ।
----------------------------------------
এরপরেও যারা ভাবছেন, সাইদের মত ছেলে কি করে এই কাজ করে কোন কারণ ছাড়া ( রুমানার উপযুক্ত দোষ ছাড়া) , তারা অনুগ্রহ করে গুগুলে সাইকোপ্যাথ বা সোসিও প্যাথ লিখে সার্চ দেন। যে সব অপরাধীর ইতিহাস জানবেন তাদের প্রতিবেশীরা কোনদিন বিশ্বাস করতে পারে নাই যে তারা কত বড় অপরাধী বা খুনির প্রতিবেশী ছিলো।
সাইকো/সোসিওপ্যাথরা পাগল না । এরা হলো ঠান্ডা মাথার, মেধাবী, সেয়ানা অপরাধী এবং খুনি।
অপরাধ জগতে এই সাইকোপ্যাথ ও সোসিওপ্যাথদের ভিতরে টেড বান্ডি হলো সবচেয়ে পরিচিত, কুখ্যাত। সবাই টেড বান্ডির মত হয় না। তারা আশে পাশের পরিচিত , সাধারণত স্বামী/স্ত্রী/বাপ-মা/ ভাই বোনের উপর অত্যাচার করে করে টিকে থাকে।
১৭ ই জুন, ২০১১ সকাল ৭:৫১
মানবী বলেছেন: চমৎকার বলেছেন রাগ ইমন, কিন্তু কাকে বুঝাচ্ছেন!!!
যাঁরা সুস্থ বুদ্ধির, বিবেক বোধ সম্পন্ন, তাঁরা নিজেরাই সত্যটা অনুধাবন করেন।
আর যারা নারীর চরিত্রে কালিমা লেপনে বিকৃত আন্দ লাভ করে সেই নর্দমার কীটেদের হাজার বুঝাতে চাইলেও তারা চোখ, কান বন্ধ করে বিকৃত উল্লাস ধ্বনি অব্যহত রাখবে।
এমনিতেই রুমানা নারী, তার উপর অত্যন্ত হাইলি কোয়ালিফাইড। শিক্ষা ও যোগ্যতায় তার ধারে কাছে যারা ঘেঁষতে পারবেনা, তাদের মাঝে হীনমন্যতা বোধ সম্পন্ন কীটেরা আর কিছু না হলেও রুমানা সম্পর্কে কুৎসা রটনায় শরিক হয়ে আত্ম তৃপ্তি লাভ করবেই।
পুলিশ প্রথম থেকেই বলছে, আত্মরক্ষার জন্য নরপশু এই ঘটনা বানিয়েছে। আমরাও জানি, এটা আমাদের দেশে পুরনো চাল.. নারী তার প্রতি কৃত অন্যায়ের বিচার চাইলেও তাকে দুশ্চরিত্রা, ভ্রষ্টা বলে সমাজে প্রচার করো.. শুধু তাই নয় নরপিশাচ হাসান সাঈদ রিমান্ডে এক এক করে সত্য স্বীকার করছে.. এটা করবে কিনা জানিনা(নিজের অযোগ্যতা অক্ষমতায় হীনমন্যতাগ্রস্থের মাঝে সন্দেহ বাতিক থাকতেই পারে).. তারপরও যদি করে.. এসব নর্দমার কীটরা তবু চেঁচিয়ে যাবে.. যেনো রুমানাকে চরিত্রহীন প্রমানে এদের যতো সাফল্য।।
অনেক ধন্যবাদ আপনাকে।
৪১০|
১৬ ই জুন, ২০১১ রাত ৮:০৬
রাগ ইমন বলেছেন: আমার মন্তব্যের মূল জিনিসটা কি ধরতে অসুবিধা হচ্ছে? তাহলে একটা সারসংক্ষেপ দেই ঃ
রুমানা কিছু কথা বলেছে , যার প্রমাণ তার ক্ষত বিক্ষত শরীর । এই নির্যাতনের অংশটুকুকে রিফিউট করা যাচ্ছে না। বাকি রইলো রুমানার বক্তব্য অনুযায়ী -- সাইদ আগে কি করেছে , তার কথা। এখানে কোন প্রমাণ আমাদের হাতে, মানে ব্লগারদের হাতে নেই। পুলিশ আশা করি খুঁজে বের করবে।
বিপরীতে সাইদ কিছু কথা বলেছে, যার কোনটারই এখন পর্যন্ত কোন প্রমাণ নেই ।
মারামারি যদি রুমানাও করে থাকে তো সাইদের শরীরে তার চিহ্ন কই?
এই যখন অবস্থা--- তখন যে সব কথার প্রমাণ নেই- তার ভিতরে কারটা মিথ্যা হওয়ার সম্ভাবনা কতটুকু - তাই দেখাতে চেষ্টা করেছি।
হাসান সাইদ এর জীবনের ইতিহাস ঘাটলে সাইকো বা সোসিও প্যাথদের আচরণের সাথে অনেক কিছু মিলে যায়। তার মানে এই না যে আমি বলছি সাইদ সাইকো/সোসিওপ্যাথ।
কেউ সে রকম বুঝে থাকলে দুঃখিত।
আমার কথা হলো, কোন প্রমাণ ছাড়া আন্দাজেই যখন বিদ্যার জাহাজ চালাচ্ছেন, তাহলে সাইদের চরিত্র নিয়েও কিছু আন্দাজ করেন। তবে, যাই করেন, একটু পড়ালেখা করে তারপর করেন।
একটু যুক্তি দিয়ে করেন।
ইচ্ছা হইলো আর আবোল তাবোল "জাজমেন্ট" ঝেড়ে দিলাম , ব্যাপারটা কারো জন্যই ভালো না।
স্ত্রীর কোন দোষ না থাকলেও যে স্রেফ সন্দেহের বশে স্বামীরা খুন করে, তার ভুরি ভুরি উদাহরণ সারা পৃথিবী জুড়েই আছে, বাংলাদেশেও আছে।
আর স্ত্রীর গায়ে হাত তোলা তো ডাল ভাত বাংলাদেশে।
এই সব যারা করে তাদের কোন কারণ লাগে না। তারা করে কারণ তাদের কোন শাস্তি হয় না। কারো জোর থাকলে সে জোর খাটাবেই। দোষ করুক আর না করুক।
--------------------------
একলা বগ ঃ আমার প্রথম দিকের কমেন্টে সচলায়তনের লিংক দেওয়া আছে । ওটা পড়ে আসুন। সব কয়টা ব্লগ ফলো করলে কোন কথা কোথা থেকে এসেছে বুঝতে অসুবিধা হওয়ার কথা না। যারা লিংক এ গেছেন, তারা জানেন।
------------------------------
এম মাসুদ আলম-
আপনার কথা গুলা নিজের বাপ মারে আগে জিজ্ঞেস করেন- কেন তারা বিয়ের সময় "সংসারী" বউ খুজে। ঠিক আছে?
কেন পাত্রী দেখতে যাওয়ার সময় জিজ্ঞেস করে চাকুরী বড় না পরিবার? ( যেন স্বামীর কাছে পরিবার কিছুই না, যেন স্বামী হলে সংসারের জন্য কষ্ট করে না)
কেন শিক্ষিত মেয়ে উপার্জন করতে চাইলে বাধা দেয়।
কেন "ঘর জামাই" বাংলাদেশে একটা গালি। কেন "ঘর বউ" গালি না।
কেন যেই সব বাড়িতে শুধু কন্যারা আছে, কোন ভাই নাই, সেইখানেও মেয়েদের শশুর বাড়ি যেতে হয়। আর বৃদ্ধ বাপ মা শেষ বয়সে এসে একা একা কষ্ট করে।
কেন কোন মেয়ে " আব্বু আম্মুকে দেখা শোনার" কথা তুললে শুনতে হয় - "মরে যাব, তবু ঘর জামাই থাকতে পারবো না" । অবশ্য শশুর শাশুড়ি যারা বাবা ওঁ মায়ের সমান - তারা মরে গেলে প্রবলেম নাই। যদিও স্ত্রী নিজে বড় চাকুরী করে। স্বামীও বড় চাকুরে।
আর তার চেয়ে বড় কথা, আপনি কোন দিন বিয়ে করিয়েন না। যে মানুষটা নিজের পরিবার, শিক্ষা, উপার্জন সব কিছু স্যাক্রিফাইস করে আপনার যত্ন নিবে, সন্তান পালন করার মত দুরূহ কাজ করবে, বিনা বেতনে রান্না- ঘর সংসার সামলাবে -- তাকে আপনার মনে হয় " বোঝা" ।
এমন বোঝা বাড়ি এনে খালি খালি নির্যাতন করিয়েন না।
বাংলাদেশের কালচারের সব কিছুই ভালো না। কিছু কিছু দিক চরম অমানবিক, ক্ষেত্র বিশেষে পাশবিক নির্মম। কালচারের নামে সেগুলোকে ধরে না রেখে বদলানোর চেষ্টা করুন-তাহলে এই অবিচার থাকবে না।
আপনাকে তাও ধন্যবাদ, অন্তত প্রশ্ন তো তুলেছেন!
৪১১|
১৬ ই জুন, ২০১১ রাত ৮:১০
নিশাচর ভবঘুরে বলেছেন: সাঈদ দোষী জানি। তার পশুত্বের প্রমান আমরা পেয়েছি। রোমানা দোষী কিনা জানিনা। আর জানতেও চাইনা। এই নিয়ে জানতে চেয়ে মানবী এবং রুপকথার রাজকন্যা নামক নারীবাদি ব্লগারের নোংরা কথায় ভেসেছি।
সবাই এই লেখাটা পড়ে দেখতে পারেন........................
একটি ফোনালাপ। অতঃপর চিন্তার সমুদ্রে অবগাহন......১৮+
৪১২|
১৬ ই জুন, ২০১১ রাত ৮:৩৭
রাগ ইমন বলেছেন: সাইদ কি পাগল?
নাহ। কোন ভাবেই এইটা প্রমাণ হবে না। পাগল হইলে কেউ পালানোর সময় নিজের পাসপোর্ট নিয়ে পালায় না। পাগলের এত সেয়ানা জ্ঞান থাকে না। নিজের পাসপোর্ট নিয়ে পালানো প্রমাণ করে হাসান জানতো সে কি করছে, এবং এইটাও জানতো সে যা করেছে সেইটা একটা শাস্তিযোগ্য অপরাধ।
সাইদ কি ক্ষনস্থায়ী হঠাৎ পাগলামির শিকার?
নাহ। এইটাও হওয়া সম্ভব না। কারণ সাইদ ২রা জুন একবার রুমানাকে নির্যাতন করেছে । কানাডায় না যাওয়ার জন্য বার বার বাধা দিয়েছে। ৩ দিনের জন্য একটা বাড়িতে নিয়ে আটকে রেখেছে।
৫ই জুন ঘরে ঢুকেই দরজা আটকে দিয়েছে। তারপর চুলের মুঠি ধরে বিছানায় নিয়ে চোখ উপড়ানোর চেষ্টা করেছে।
রাগারাগি , ঝগড়া ঝাটির কোন পর্যায়ে পাগল হয়ে যদি কেউ কিছু করে তাহলে দুইজনের শরীরেই আঘাতের চিহ্ন থাকে।সাইদের সেই রকম কোন জখম না থাকার মানে হলো,
১। রুমানা আঘাত করার কোন সুযোগই পায়নি।
২। সাইদ ঠিক করেই এসেছিল সে কি করবে।
এইটা প্রিপ্ল্যান্ড। সুতরাং, মোমেন্টারি ইন্স্যানিটি থিওরী খাটবে না।
সাইদ কি সাইকোপ্যাথ/সোসিওপ্যাথ?
এইটা একটা মাত্র বিশেষজ্ঞ ডাক্তার বলতে পারবে। মানে ডায়াগনোসিস করার ব্যাপারটা। আমরা বড় জোর তুলনা করে দেখতে পারি। কি কি বৈশিষ্ট্য মিলে যায়।
বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা হলো মানসিক রোগ সম্পর্কে সাধারণ মানুষ তো অনেক দূরের কথা, ডাক্তার সমাজও তেমন সচেতন না। ফলে মেন্টালি ডিস্টার্বড লোকজনকে আমরা চিনতে পারি না। একটু "অন্যরকম" ভেবে ছেড়ে দেই।
তারপরেও কথা আছে , মানসিক রোগের অনেক রকম ফের আছে।আবার মানসিক রোগী হলেই বেকসুর খালাস পাবে - তা না। প্রমাণ করতে হবে যে ঐ রোগের কারণে সে কৃত অপরাধকে অপরাধ হিসেবে বুঝে নাই, ক্ষতি কি হচ্ছে জানে না, কিংবা নিজের উপরে কোন নিয়ন্ত্রন করার অবস্থায় ছিল না ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
হাসান সাইদ জেনে শুনে বুঝেই অপরাধ করেছে। যে সব বৈশিষ্ট্যের উল্লেখ করা হয়েছে , এ সব কাদের থেকে বের করা হয়েছে?
বেশির ভাগই ক্রিমিনালদের সাইকোলজি বিশ্লেষণ করে।
সুতরাং, আপনাকে বুঝতে হবে "পাগল" আর "ক্রিমিনালি সাইকো/সোসিওপ্যাথ" - এক জিনিস না।
মানসিক সমস্যা/ রোগ থাকলেই সে ক্ষমার যোগ্য না।
আমি ভাবতেই পারি মানুষ খুন করা ভালো কাজ। এতে জনসংখ্যা কমে। এইটা আমার মানসিক সমস্যা- তার মানে এইনা যে আমি খুন করলে আমাকে ফাঁসি দেওয়া যাবে না।
বিস্তারিত এইখানে আলোচনা সম্ভব নয়। নিজেরা একটু সার্চ করে পড়ে দেখেন।
৪১৩|
১৬ ই জুন, ২০১১ রাত ১০:০৮
এম. মাসুদ আলম. বলেছেন: হাটে হাঁড়ি ভাঙলেন এক ব্লগার তার ব্লগের রিংক না দিয়ে পারলাম না....
View this link
৪১৪|
১৬ ই জুন, ২০১১ রাত ১০:১৬
একটু.. বলেছেন: আমি সকল প্রকার সহিংসতার বিপক্ষে..............
যখন রুমানা ম্যামের উপর নির্যাতনের প্রথম ছবিটা ও নিউজটা দেখলাম তখন সাঈদের উপর ব্যাপক রাগ ও ঘৃনা হচ্ছিল !![]()
![]()
কিন্তু যখন গতকাল সাঈদের ব্রিফিং শুনলাম .................
তখন আমার মাথা ঘুরাচ্ছিল...............
আচ্ছা বলুনতো এ জায়গায় যদি স্বামী হিসাবে আপনি হতেন তাহলে কি করতেন ...? ? ?
বিশেষ করে ..
1.আরেকজন পুরুষের সাথে রাত কাটানো স্বামী-স্ত্রীর মত...!!
2.ফেইসবুকে ঐ অভিসারীকে আনফ্রেন্ড করলে এটা নিয়ে ধস্তা-ধস্তি...!!
3.খাবারের সাথে ঔষধ মিষিয়ে সাঈদের চোঁখকে আরো অন্ধ করে দেয়া..! !
( বলুন এ অবস্থায় আপনি হলে একজন পুরুষ হিসাবে কি করতেন ? ??
আসলে ভাই , আমার মনে হয় অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি চরিত্রহীন........................তারা পারে শুধু পরকিয়া করতে.........................আর মেয়েদের বেশি নম্বর দিতে....................অবশ্য কিছু পেলে কিছু দিতে হয় ।
৪১৫|
১৬ ই জুন, ২০১১ রাত ১০:২৩
মনে নাই বলেছেন: "বিবর্ন বেদনা বলেছেন: ডিভোর্স দিবে।কিন্তু টাকা নাই কাছে।"
@বিবর্ন বেদনা: কারোর যদি সামর্থ্য না থাকে তাহলে সে যেন বিয়ে না করে, অথবা কারোর যদি সামর্থ্য কম থাকে তাহলে কম যোগ্যতা সম্পন্ন বা গরীব ভিক্ষুকও বিয়ে করতে পারে। কিন্তু সামর্থ্যের বাইরে বিয়ে করতে নিষেধ করা হয়েছে।(ধর্মীয় মতে)। আশা করি আপনার মত চিন্তাবিদরা একটু চিন্তা করবেন।
"আপনি আরও বললেন: এই পোস্টে সাইদের কিছু কথা আছে যা সে বলছে ম্যদাম সম্পরকে।তার অরধেক ও সত্য যদি হয় তাহলে ম্যদাম কে ধোয়া তুলসি পাতা মানতে পারলাম না।"
-কি বুঝাইলেন ভাই? একজন অপরাধ করে পুলিশের হাতে ধরা পরে যদি বলে আমি করি নাই, রহিম আর করিম দুইভাই এইকাজ করছে, তাহলে তার কথার যদি অর্ধেকও সত্য হয় তাহলেতো হয় রহিম নয় করিম অপরাধী হয়ে যাবে।-এইসব ফালতু কথা বলবেন না দয়া করে।
৪১৬|
১৬ ই জুন, ২০১১ রাত ১০:২৬
এম. মাসুদ আলম. বলেছেন: হাটে হাঁড়ি ভাঙলেন এক ব্লগার তার ব্লগের রিংক না দিয়ে পারলাম না....
View this link
৪১৭|
১৬ ই জুন, ২০১১ রাত ১০:২৮
দর্শণধারী বলেছেন: একটু পরেই টের পাবেন
সাইদের ঔ তথ্য সব ভুয়া।
এটাই পুরুষতান্ত্রিক সমাজের নমুনা -
একজন বলল ঐমেয়ে খারাপ আর "চেহারা দেখামুনা" একজন বলে উঠল
আসলেই ঐ মেয়েটার সব দোষ।
আপনাদের এ চাটাচাটির কারণে রুমানার বাবা মা মেয়ে নির্যাতিত হবার পরও জানাতে দ্বিধাগ্রস্ত হয়।
৪১৮|
১৬ ই জুন, ২০১১ রাত ১০:৩৪
দর্শণধারী বলেছেন: এই লিংকে গেলে দেখতে পাবেন University of British Columbia (UBC) তার পাশে দাড়িয়েছে:
UBC Bulletins
Message to the Community
I am writing with deep sadness to share with you the news of the brutal attack on our graduate student Ms Rumana Monzur in Dhaka, Bangladesh.
Ms Monzur is completing a Master’s degree in Political Science at our Vancouver campus. She returned home to visit her family and friends, as well as her colleagues at the University of Dhaka, a few weeks ago. Shortly after her return she was brutally attacked by her husband. She has been seriously injured, and I have been informed that her father has now taken her to India for further treatment.
Along with all of Ms Monzur’s colleagues, friends, and instructors, I was appalled to learn of the violence she has suffered. I join with other members of the UBC community in expressing my condolences, my support, and my prayers for Rumana at this difficult time. I am heartened to hear of the strong support that she has received from her colleagues and students at the University of Dhaka. We at UBC join with those colleagues, students and friends in our support for her.
This tragic occasion is a poignant marker of the need to work to protect the fundamental human right of all women to pursue education. The allegations that her commitment to her studies was a factor in the attack are of grave concern. As the President of a leading global university, I emphasize that this right is fundamental to our mission, and I applaud those at the University of Dhaka who are expressing solidarity and support.
I join all members of the UBC community in anxiously awaiting news of Ms Monzur’s progress.
I am writing personally to Ms Monzur and her parents. Faculty and staff across this campus are working to coordinate information, and to support Ms Monzur’s colleagues and students here at UBC.
Sincerely,
Stephen J. Toope
President
১৬ ই জুন, ২০১১ রাত ১১:২২
মানবী বলেছেন: আপনি এটা কি করেছেন!! সর্বনাশ!!!
সহজ সরল, স্ত্রীর হাতে নিগৃহীত, স্ত্রীর পরকীয়ার করুন শিকার পীর বাবা হাসান সাঈদ যে বলেছে; "রুমানা কোন বিশ্ব বিদ্যালয়ে পড়াশুনা করতে যায়নি, ফেসবুকে পাওয়া ইরানী বয়ফ্রেন্ডের সাথে লিভ টুগেদার করতে কানাডা গিয়েছিলো"
আপনার এই তথ্য নিশ্চয় ভুল.. এটা শুধু মাত্র রুমানার পরকীয়া কে প্রতিষ্ঠিত করার জন্যই বানানো হয়েছে। কারন রুমানার প্রতি করা নৃশংস নির্যাতনের প্রতিবাদ জানিয়ে যারা নরপশু হাসান সাঈদের শাস্তি চাইছে.. তারা পরকীয়ার বৈধতা চাইছে।
আমার বক্তব্যের সত্যতা উপরের মন্তব্যগুলোতেই পাবেন।
এসব কীটদের সমানসিকতা দেখে অসুস্থবোধ করছি। আমাদের সমাজে ধর্ষিতা কেনো বিচার চাইতে ভয় পায়, বখাটের যন্ত্রণায় অতীষ্ট কোমলমতি কিশোরী থেকে তরুনীরা কেনো আত্মহত্যার পথ বেছে নেয়ল স্বামীর হাতে দিনের পর দিন নির্যাতিতা হবার পর কোন কোন বধু কেনো সেই স্বামী শশুর বাড়ির কেরোসিক দিয়াশলাই বা প্রহারে মৃত্যুর জন্য অপেক্ষা করে.... এই পোস্টের কিছু মন্তব্য থেকে তা নির্মম ভাবে ফুটে উঠেছে।
এক বিকৃত মানসিকতার মনোবিকার গ্রস্থের গল্পকে বেদ বাক্য মেনে এক শ্রেনীর কীটের আস্ফালন স্পষ্ট করে, এই সমাজে "নারী চরিত্রের মতো ঠুনকো, ভঙ্গুর আর কিছু নেই"। একটি পাখির ডিমের যে স্থায়িত্ব, টিকে থাকার যে ক্ষমতা.. বাংলাদেশের নারীদের চরিত্রের সে ক্ষমতা নেই। নাহ্, কারো সাথে অনৈতিক সম্পর্কের প্রয়োজন নেই.. রক্তচক্ষুধারী এসব কীটের মুখের কথায় নারীর চরিত্রের স্খলন হতে পারে নিমেষে"।
কি হতভাগা দেশ আমাদের!! বিশ বছরের অধিকা সময় নারী নেতৃত্বে শাসিত হয়েই এসব কীটদের ছোবল থেকে নারীর মুক্তি মেলেনি।
শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ দর্শণধারী ।
৪১৯|
১৬ ই জুন, ২০১১ রাত ১১:৪৭
মানবী বলেছেন: এই পোস্টটির সহজ শিরোনাম অনেকের বোধগম্য নয় বলে স্পষ্ট... শিরোনামেই উল্লেখ আছে এই পোস্ট নৃশংস নির্মমতার শিকার এক নির্যাতিতার পাশে থাকার প্রতি শ্রুতি। এটা সেই নির্যাতিতার চরিত্র হননের আলোচনা পোস্ট নয়।
প্রত্যেকের নিজ নিজ ব্লগ আছে। নরপিশাচ হাসান সাঈদের বিকৃত মানসিকতার গল্প যাদের কাছে বেদ বাক্য মনে হচ্ছে, বক্তব্যের পক্ষ নিয়ে যারা রুমানার চরিত্র হননের চেষ্টা ও তার ঘৃন্য স্বামীর প্রতি সহানুভূতিশীল.. তারা নিজ নিজ ব্লগে পোস্ট দিয়ে সেই আলোচনা করতে পারে।
কয়েকজন বিজ্ঞ ব্লগারের পরামর্শ অনুযায়ী শুরুতেই আরিফুর রেজা ব্লক না করায় হয়তো এই পোস্টে এমন তান্ডব। তবে, অদ্ভুত ব্যাপার হলো.. এদের উল্লাস নৃত্য আরিফুর রেজার প্রথম মন্তব্যকেও যেনো ছাড়িয়ে যায়। এই পোস্টে রুমানা বা অন্য কোন নারীর প্রতি অবমাননাকর মন্তব্যকারীদের ব্লক করা হবে।
এক নরপশু গা বাঁচাতে বললো, আমার বউ বিষ খাইয়ে আমাকে হত্যা করতে চেয়েছিলো, আর একদল তা মেনে নিলো!! কি আশ্চর্য!!
নরপিশাচ হাসান সাঈদ যেনো দুদ্ধপোষ্য শিশু, তাকে হত্যার চেষ্টার পরও সে অতি সরল বালকের মতো পূণরায় স্ত্রীলায়ে গমন করে।
সে বললো, ফেসবুকে ফ্রেন্ড লিস্ট থেকে বয়ফ্রেন্ডের নাম মুছে দিয়েছি বলে রুমানা আক্রমণ করে, এটাই সেই একপাল কীট মেনে নিলো!!
ফেসবুকে আমার কোন এ্যাকাউন্ট নেই, এই সম্পর্কে ধারনা কম তবে এতোটা অনুমান করতে পারি ফ্রেন্ডলিস্ট থেকে কারো মুছলে সেটা আবার যোগ করার সুযোগ থাকে। আর জন্তুটার ভাষ্য মতে রুমানা এই ছেলের সাথে কানাডায় লিভ টুগেদার করে, সেখানে ফেসবুকের লিস্টে এর নামা থাকা না থাকায় তার যোগাযোগে সমস্যা হবার কথা নয়। যে ক্ষিপ্ত হয়ে স্বামীর উপর চড়াও হবে!!
নরপশুটা বললো, রুমানা উচ্চ্ শিক্ষার্থে কানাডা যায়নি, কোন বিশ্ববিদ্যালয়ে স্কলারশীপ পায়নি.. গিয়েছিলো ইরানী বয়ফ্রেন্ডের সাথে লিভটুগেদার করতে.. আর নর্দমার কীটের পাল "নষ্টা নারীর উচিৎ শিক্ষা হয়েছে," "বলেছিলাম এক হাতে তালি বাজেনা" জাতীয় বিকৃত উল্লাস ধ্বনিতে তান্ডব শুরু করে!!
নর পিশাচটা প্রথমে বলেছিলো, রুমানার আক্রমণে তার চশমা খুলে যাওয়ায় সে কিছু দেখতে পায়না, রুমানা নিজেই নিজেকে যখম করেছে ইত্যাদি ইত্যাদি... আর তা শুনে এদল লোকের সহানুভূতি আর সহমর্মিতার ঢল নামে। রুমানার পক্ষে ন্যায় বিচার চেয়ে লড়াই করা নারী পুরুষ হয়ে যায় "পরকীয়া প্রেমের বৈধতা আকাঙ্ক্ষী দল"।।
হায় আমাদের হতভাগা দেশের আতভাগী নারী!!
হাসান সাঈদ নামের জন্তুটা রিমান্ডে স্বীকার করেছে, রুমানাকে সে আক্রমণ করে ক্ষত বিক্ষত করেছে। ইচ্ছে করেই তার উপর চালিয়েছে নির্মম পাশবিক নির্যাতন।
অযোগ্য, অক্ষম, বেকার নপুংসক(মানসিক ভাবে) স্বামীর হীনমণ্যতা বোধ প্রসুত বিভিন্ন বিকৃত ভাবনার মাঝেও হয়তো রুমানার পরকীয়া প্রেমের কল্পকাহিনী অন্যতম। এই নরপশুটা মনোবিকার গ্রস্থ হলেও সুস্থ বুদ্ধির যেকোন মানুষের উলদ্ধি করা সহজ যে, রুমানার পরকীয়া করার প্রয়োজন নেই। তিনি ইচ্ছে করলেই এই অযগ্য অক্ষম বিকারগ্রস্থ পরনির্ভরশীল লোকটির সাথে বিচ্ছেদ ঘটিয়ে পছন্দের কারো সাথে ঘর বাঁধতে পারেন।
আশ্চর্য হতে হয়, এই সহজ সত্যটি এক দল লোকের বোধগম্য নয় অধবা ইচ্ছে করেই মানতে চাইছেনা। কারন নারীর চরিত্র হননের মাঝে কেউ কেউ এক বিকৃত আনন্দ লাভ করে, তা ফিজিক্যালী হোক বা নিষ্ঠুর বাক্যবানে!!
এই প্রতিকূলতার মাঝেও যে নারী পুরুষরা নরপিশাচ হাসান সাঈদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে নির্যাতিতা রুমানার সুবিচার চাইছেন তাঁদের স্যালুট!!
৪২০|
১৬ ই জুন, ২০১১ রাত ১১:৫৩
দর্শণধারী বলেছেন: লেখকের মন্তব্যের জন্য ধন্যবাদ।
আর এসব কারণেই রুমানার বাবা চাননি মেয়ের এহেন করুণ পরিণতি সকলের জানাজানি হোক।
কারণ মেয়েদের ব্যাপারে এসব ব্যাপার বেশ মুখরোচক হয়। পুরুষ করলে যেন ব্যাপারনা।
রুমানার পরিবারের সাথে সম্পর্ক থাকলেও আমি এ ব্যাপারটা জানতে পেরেছিলাম তিনদিন পর। আর যার কাছে শুনেছিলাম তিনিও হাত জোর করে অনুরোধ করেছিলেন কারো সাথে ব্যাপারটা শেয়ার না করতে।
অসম্ভব মানসিক যন্ত্রণায় ছিলাম আমাদের বোনটির ব্যাপারটা জানাতে পেরে।
তার বাবার প্রতি শ্রদ্ধাশিল থেকে আমি বলতে পারিনি আমার আত্মীয় স্বজনকে। (এখন সকলে জানে ব্যাপারটি)
অন্য সব কাজ বাদ দিয়ে প্রেস ক্লাব, ঢাকা বিশ্ববদ্যালয়, অপরাজেয় বাংলায় গিয়েছি আন্দোলনের সম্পৃক্ততায় ছাত্রদের মানব বন্ধনে, শিক্ষকদের সমাবেশে, সংহতি সমাবেশে। কিন্তু বলতে পারিনি আমি "রুমানার পরিবারের একজন" কারণ অনেকের অনেক কিন্তুর জবাব হয়তো আমার কাছে নেই।
৪২১|
১৭ ই জুন, ২০১১ রাত ১২:০৭
মুক্তির প্রজন্ম বলেছেন: যে সমস্ত শক্তিমান পুরুষ বিষয়টিকে মানবতার বাইরে ও ব্যক্তি স্বাধীনতার বিপক্ষে পিতৃতান্ত্রীক মাইন্ডসেট নিয়ে এখানে কু-যুক্তি উপস্থাপন করছেন তারাঃ
ধরুন আপনি স্ত্রী সন্তান রেখে বিদেশ গেলেন। সেখানে একজনের সাথে আপনার সম্পর্ক হলো। আপনি দেশে আসলেন আপনার স্ত্রী আপনার বিদেশে সম্পর্কের কথা জানলো। আপনি রাতে যখন ঘুমালেন তখন আপনার স্ত্রী আপনার দুটি পা ও দুটি হাত কেটে দিল যেন আপনি আর আপনার প্রমিকার সামনে গিয়ে দাড়াতে না পারেন।
এখানে কি আপনার স্ত্রী কোন ক্রাইম করলো ? কোন মানবতা বিরোধী কাজ করলো ? এখানে কি আপনার স্ত্রী অপরাধ করলো বা আপনার কর্ম আপনার স্ত্রীর অপরাধ কোন ভাবে নিউট্রালাইজ করে ?
৪২২|
১৭ ই জুন, ২০১১ রাত ১২:৩১
রুদ্র রেজা বলেছেন: Ai juddo hajaro narir, amader sokoler kaj korte hobe,,,,,,,,,bt amra nari nirjaton protirode khub kom agate peresi...........bt ata niye Rajniti hoyese dher
৪২৩|
১৭ ই জুন, ২০১১ রাত ১২:৩১
মা-নবি০৩ বলেছেন: কিছু মানুষ অাছে যাদের কোন কিছু বোঝাতে ব্যক্তিগত আক্রমন করতে হয় ।
যারা সাইদের কাজের যৌক্তিকতা তুলে ধরতে চাইছেন তাদের কাছে প্রশ্ন রোমানার জায়গায় আপনার মা আর সাইদের জায়গায় আপনার বাবা হলে এখন আপনি যে পক্ষ সমর্থন করছেন বা যাকে ডিফেন্ড করার চেষ্টা করছেন তখন ও কি তাই করতেন ?
৪২৪|
১৭ ই জুন, ২০১১ রাত ১২:৪৮
মির্জা সাথী বলেছেন: হাসান সাঈদ যা করেছে তা খুব অন্যায় তার বিচার হওয়ার বিকল্প নাই।
আমি একটা বিষয় বুঝতে পারছিনা যে, ভালোবেসে বিয়ে অতপর সংসার তারপর এতবড় একটা জঘন্য কাজ হয় কিভাবে? রুমানা ম্যাডাম এমন কিছু করেনিতো- যা হাসান সাঈদকে ভালোবাসা হারানোর চেয়ে ভালোবাসার মানুষকে হত্যা করাটা শ্রেয়- এটা ভাবতে বাধ্য করেছে।
আসলে খেয়াল করে দেখলাম: প্রেম অতপর বিয়ে পরিশেষে সংসারে পরিণত হলে এসব সংসার সুখি হয় তার শতকরা হার ৫%-১০%
আমি মনে করি মুসলমানদের জীবনে পরিপূর্ন্য ইসলাম বহাল থাকলে এরা সব ধরনের বিপদ থেকে মুক্ত থাকবে।
৪২৫|
১৭ ই জুন, ২০১১ রাত ১:১৬
নিশাচর ভবঘুরে বলেছেন:
৪২৬|
১৭ ই জুন, ২০১১ রাত ১:২১
এম. মাসুদ আলম. বলেছেন: মির্জা সাথী , আপনার কমেন্টেসের সাতে সহমত পোষণ করছি।
৪২৭|
১৭ ই জুন, ২০১১ রাত ১:২১
রাহীম বলেছেন: আমি মনে করি মুসলমানদের জীবনে পরিপূর্ন্য ইসলাম বহাল থাকলে এরা সব ধরনের বিপদ থেকে মুক্ত থাকবে। ১০০%সহমত মির্জা সাথী ।
৪২৮|
১৭ ই জুন, ২০১১ রাত ১:৩০
এম. মাসুদ আলম. বলেছেন: মির্জা সাথী , আপনার কমেন্টেসের সাতে সহমত পোষণ করছি।
৪২৯|
১৭ ই জুন, ২০১১ রাত ১:৩৩
অপ্রিয় বলেছেন: @ মানবী:
"তাঁর এই নির্যাতনের কথা তুল ধরতে, অন্যায়ের বিচার চাইতে পরিবার আপত্ত জানাবে কেনো!!"
আজকের নিউজ/বিশ্লেশন দেখুন, দেখুন রুমানা ও তার পরিবারই মিডিয়েকে বিষয়টি প্রকাশ না করতে অনুরোধ জানায়। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি রুমানাকে পরদিন দেখতে যেতে চাইলে মিডিয়ায় প্রকাশ পাবে দেখে রুমানার বাবা তা বাতিল করেন।
আপনি ভুলে যাচ্ছেন রুমানা এই লোকটির সাথেই ৭ বছর প্রেম করেছেন ও ১০ বছর সংসার করেছেন, তার জীন সন্তানের মাধ্যমে সংরক্ষণ করেছেন । নর পিশাচ হাসান সাঈদকে তার চেয়ে বেশী আর কে জানেন। রুমানা তো বেচে আছেন, তাকেই তার স্বামী সম্পর্কে বলতে দিন না, আপনি তো আর নর পিশাচ হাসান সাঈদের সাথে ১০ বছর সংসার করেন নি।
আমি নর পিশাচ হাসান সাঈদের প্রতি সিমপ্যাথেটিক নই, একজন মানুষ, বিশেষ করে স্ত্রীর উপর শারীরিক আক্রমন খুবই ঘৃন্য কাজ ও শাস্তীযোগ্য অপরাধ, তার শাস্তী হবে এবং রুমানার যদি কোন বিবাহবহির্ভুত সম্পর্কও থেকে থাকে, তাও হাসান সাঈদের কৃত কর্মের কোন যুক্তি হতে পারে না। বউ পরকীয়া করলে তাকে তালাক দিতে হয়, মারপিট নয়, তাই হাসান সাঈদ রেহাই পাবে না।
"সত্য অপ্রিয় হলেও বলতে চাই" হ্যা, সেটি আমার বিরুদ্ধে হলেও, কিন্তু আপনি অনেক কিছুই বলছেন যা সত্য নয়। আপনি রিভেন্জফুল, আপনি আপনার রাগ- ক্ষোভ থেকে অনেক কিছু বলছেন যা কিনা আরিফুর রেজাদেরকেই শক্তিশালী করব।
৪৩০|
১৭ ই জুন, ২০১১ রাত ১:৪৬
নিশাচর ভবঘুরে বলেছেন: ভাই, আর কোন কথা বলবোনা। আমি পত্রিকায় যেভাবে পড়েছি, সেইভাবে(হতে পারে সেটা সাঈদের মিথ্যা বানোয়াট কল্প কথা) বলেছি।
আর নয়। আমি যথেষ্ট বিরক্ত হয়েছি।
দেশে আপনারাই সুশীল! আমি বারবার সাঈদের শাস্তি দাবী করেও, ওর পক্ষ নিলাম! এই ঘটনার সম্পর্কিত যত পোষ্ট আছে, সব থেকে নিজেকে সরিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন।
@লেখক, যদি সম্ভব হয়,আমার কমেন্টসগুলো মুছে দিবেন।
৪৩১|
১৭ ই জুন, ২০১১ রাত ১:৪৭
নিশাচর ভবঘুরে বলেছেন: ভাই, আর কোন কথা বলবোনা। আমি পত্রিকায় যেভাবে পড়েছি, সেইভাবে(হতে পারে সেটা সাঈদের মিথ্যা বানোয়াট কল্প কথা) বলেছি।
আর নয়। আমি যথেষ্ট বিরক্ত হয়েছি।
দেশে আপনারাই সুশীল! আমি বারবার সাঈদের শাস্তি দাবী করেও, ওর পক্ষ নিলাম! এই ঘটনার সম্পর্কিত যত পোষ্ট আছে, সব থেকে নিজেকে সরিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন।
@লেখক, যদি সম্ভব হয়,আমার কমেন্টসগুলো মুছে দিবেন।
৪৩২|
১৭ ই জুন, ২০১১ রাত ১:৫৮
দর্শণধারী বলেছেন: @অপ্রিয়:
তালাকের ব্যাপারে রুমানা তালাক দিতে চাননি। সব মুখ বুজে সহ্য করেছিলেন। সহ্য করেছিলেন ১০টি বছর। আত্মীয়-স্বজন কাউকেউ ব্যাপারটি বুঝতে দেননি। ৭বছর প্রেমের ফলশ্রুতির বিয়ে তা পরিবার বা আত্মীয় স্বজনের কাছে বলতে পারেননি মানসিক / শারীরিক নির্যাতনের কথা।
উনি নিজে পড়াতেন, "পারিবারিক মূল্যবোধ"-এর কথা। পারিবারিক মূল্যবোধের ব্যাপারিট মাথায় রেখেই সহ্য করে গেছেন। নিজে যদি পড়ান "পারিবারিক মূল্যবোধ" আর ছাত্র-ছাত্রীরা টিপ্পনি কাটে "ম্যাডাম ডিভর্সী, ম্যাডাম নিজের সংসার টিকিয়ে রাখতে পারেন নি" তা সহ্য করা যায় না।
আমাদের সমাজে মেয়ে ডিভোর্সী হলে তাকে বাঁকা চোখে দেখা হয়। তার স্বাভাবিক জীবনযাপন ব্যহত হয়।
-এ সব কারণে নির্যাতন সয়ে যেতে হয় বছরের পর বছর ৫-জুন ঘটনা না ঘটলে আরো বছর কেটে যেত সহ্য করতে করতে... ...
৪৩৩|
১৭ ই জুন, ২০১১ রাত ২:২১
দর্শণধারী বলেছেন: এই ভিডিও টার লিংক দেখলেও আপনারা উপলদ্ধি করতে পারবেন রুমানা মঞ্জুরের চিন্তা ভাবনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমেনা মহসিন এর মন্তব্য।
১৭ ই জুন, ২০১১ ভোর ৬:১৩
মানবী বলেছেন:
আপনার শেয়ার করা ভিডিও ক্লিপটির জন্য ধন্যবাদ।
৪৩৪|
১৭ ই জুন, ২০১১ রাত ৩:৫০
মুহাম্মদ আসাদুল্লাহ্ বলেছেন: সবাইকে অনুরোধ করছি অন্তত চার্জশিট হওয়া পর্যন্ত ব্লগে এই বিষয়টাকে জীবন্ত রাখতে। নাইলে প্রভাবশালীরা একে মিডিয়া থেকে সরিয়ে নিতে নিতে ব্লগ থেকেও সরিয়ে নিলে এই শুয়োরের বাচ্চাটা বেঁচে যাবে।
১৭ ই জুন, ২০১১ ভোর ৬:১৬
মানবী বলেছেন: শাস্তি না পাওয়া পর্যন্ত এই নরপশুর বিরুদ্ধে সোচ্চার থাকা জরুরী।
আপনার সচেতনতার জন্য আন্তরিক ধন্যবাদ মুহম্মদ আসাদুল্লাহ্।
৪৩৫|
১৭ ই জুন, ২০১১ ভোর ৫:৩৩
ডাইনো বলেছেন: মির্জা সাথী বলেছেন: হাসান সাঈদ যা করেছে তা খুব অন্যায় তার বিচার হওয়ার বিকল্প নাই।
আমি একটা বিষয় বুঝতে পারছিনা যে, ভালোবেসে বিয়ে অতপর সংসার তারপর এতবড় একটা জঘন্য কাজ হয় কিভাবে? রুমানা ম্যাডাম এমন কিছু করেনিতো- যা হাসান সাঈদকে ভালোবাসা হারানোর চেয়ে ভালোবাসার মানুষকে হত্যা করাটা শ্রেয়- এটা ভাবতে বাধ্য করেছে।
আসলে খেয়াল করে দেখলাম: প্রেম অতপর বিয়ে পরিশেষে সংসারে পরিণত হলে এসব সংসার সুখি হয় তার শতকরা হার ৫%-১০%
আমি মনে করি মুসলমানদের জীবনে পরিপূর্ন্য ইসলাম বহাল থাকলে এরা সব ধরনের বিপদ থেকে মুক্ত থাকবে।
@মির্জা সাথী: আপনি যে জিনিসটা বুঝতে পারেননি লিখেছেন সেটা ক্লিয়ার করার জন্য আমার কমেন্ট পড়বেন।
৫-১০% সুখী সংসার জরিপের তথ্য আপনি কোথায় পেলেন? রেফারেন্স দিবেন দয়া করে, নয়তো আপনাকে মিথ্যাবাদী, অপপ্রচাকারী বলতে বাধ্য হব।
যাদেরকে যুগে যুগে নির্যাতন করা হয়েছে আপনার মতে তারা সবাই খারাপ মানুষ, আর নির্যাতনকারীরা ভালো মানুষ, তাহলে ৭১ সালের পাক হানাদাররা ভালো আর আমরা বাংলাদেশীরা খারাপ হয়ে গেলাম আপনার যুক্তিমতে। বুঝিনা কোন ভাগাড় ঠেকে উঠে এসে কমেন্ট করেন।
আর ইসলাম ধর্মকে যখন টেনেই আনলেন, তবে শুনুন: এই প্রোফাইল পিকটা যদি আপনার হয়ে থাকে তবে আপনি নিজে ইসলামের ধারে কাছেও নেই্, চুল বের করে একটা হাতাকাটা ড্রেস পড়েছেন, হিজাবেরতো লেশমাত্র নাই। আর যেই নিয়ম আপনি নিজে মানেননা সেই উপদেশ অন্যকে দেয়ার অধিকারও ইসলাম আপনাকে দেয়নি। আর পিকচারটা যদি আপনার না হয়ে থাকে তবে আপনি সত্য গোপনকারী, এটা মুনাফিকের লক্ষন, মুমিনের নয়।
আর ইসলাম কখনো মানুষকে অমানবিক হতে শিক্ষা দেয়নি, ইসলাম মানবিক হতে শিখায়। তাই আশা করি ইসলামকে যদি বিন্দুপরিমানও সম্মান করে থাকেন তবে ব্লগে এসে নিজের মতামতকে ইসলামের মতামত বলে চালাবেন না, তাতে আপনি ইসলামের ক্ষতি-ই করছেন। দোয়া করি সুস্থ হন। আর যারা যারা এই মির্জা সাথী ব্লগারকে সমর্থন করেছেন তাদের জন্যও একই মন্তব্য প্রযোজ্য, সবাই সুস্থ হোন।
১৭ ই জুন, ২০১১ ভোর ৬:২০
মানবী বলেছেন: ইসলাম ধর্ম সম্পর্কে যাদের জ্ঞান আছে, যারা সত্যি ইসলাম ধর্মের চর্চা করে এবং ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, যাদের মনে মহান আল্লাহ্'র ভয় আছে তারা কখনও এমনি ভাবে নারী কে অপবাদ দিবেনা।
নির্দিষ্ট প্রমান ছাড়া কোন নারীর চরিত্র সম্পর্কে কটূ কথা বলা, কুৎসা রটানোর আল্লাহ্'র আইনে গর্হিত অপরাধ, এর শাস্তি ভয়ংকর।।
ধন্যবাদ আপনাকে।
৪৩৬|
১৭ ই জুন, ২০১১ ভোর ৫:৪৯
নীল২০১০ বলেছেন: অবাক হলাম কিছু মানুষের চিন্তা ভাবনা দেখে।মানুষ বলাটা ঠিক হবে নাকি জানিনা।তাদের কথা শুনে তাদের মানুষ ভাবতে কষ্ট হচ্ছে।এখান থেকেই বুঝা যায় যে আমাদের চারপাশে হাসান সাঈদের মতো মানুষ আরো অনেকে আছে।
এরকম ঘটনা যে প্রথম ঘটলো বাংলাদেশে তা না।অহরহই ঘটছে।আমরা তার সবগুলো জানতেও পারিনা।মাঝে মাঝে দুই একটা বের হয়ে আসে যা দেখে আমরা শিউরে উঠি।আবার কিছুদিনের মধ্যে তা ধামাচাপাও পরে যায়।
কিন্তু এভাবে আর কতো?এর সমাধান কি?
মানুষ হিসেবে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না।
৪৩৭|
১৭ ই জুন, ২০১১ সকাল ১০:২৬
শিমন বলেছেন: ্পূরা পোস্ট এর উপর থেকে নিচ পর্যন্ত গত কয়েকদিন ধরে এসেই ঢু মারতেসি... একটা যায়গাতে চোখ আটকে গেলো, পূরাই অপ্রাসঙ্গিক।
"@একটু.. : আসলে ভাই , আমার মনে হয় অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি চরিত্রহীন........................তারা পারে শুধু পরকিয়া করতে.........................আর মেয়েদের বেশি নম্বর দিতে....................অবশ্য কিছু পেলে কিছু দিতে হয় ।"
প্রথম কথা হলো আপনি যে কারণে এ মন্তব্য করেছেন, আপনি অথবা অন্য ব্লগার রা কি পুরাপুরি শিওর যে সাইদ যে কথা বলেছে তা সত্যি? মাফ করবেন, আমিও একপেশে বক্তব্য দিতে চাইনা, কিন্তু তাই বলে কারোর চরিত্র নিয়ে irrefutable proof ছাড়া মন্তব্য করতে আমার বাধে। মানুষের self defense mechanism বলে একটা ব্যপার আছে, মানুষ নিজেকে বাচাতে অনেক কথা বলে । আপনি কি সম্পূর্ণরুপে শিওর যে সাইদ এর কথা সঙ্গতিপূর্ণ? আমাদের মধ্যে অনেকেই তার তথাকথিত ফেসবুক ফ্রেন্ড কে ফেসবুকে খুজে বের করার চেস্টা করছেন; কিন্তু এই নামে কোনো প্রোফাইল নেই।
আর আপনি কি বলতে চান exactly? আপনি বুঝেন যে আপনি কত বড়ো আপত্তিকর একটা কথা বলেছেন?
গত কয়েকদিন ধরে ব্লগ গুলাতে এইধরনের কিছু প্রচন্ড অপ্রাসঙ্গিক মন্তব্য পড়তে পড়তে বিরক্ত থেকে এখন মেজাজ খারাপ হয়ে গেসে। "ছেলেটা বুয়েটের, ও তাই? ঠিক ই আসে, বুয়েট থেকে বেরোলে এর চাইতে ভালো কিছু হবে" অথবা "অধিকাংশ বিশ্ববিদ্যলয়ের শিক্ষক ই খারাপ"।
আজাইরা যে কত ধরনের কথাবার্তা পড়া লাগে, বলে বুঝানোর মত না।
৪৩৮|
১৭ ই জুন, ২০১১ সকাল ১০:৫৫
হাঁড়িচাচা বলেছেন: অন্য একটা পোস্টে বৈকুন্ঠের একটা চমৎকার কমেন্ট তুলে দিলাম-
"আমি বুঝলামনা সবাই ঐ মহিলার পরকীয়ার ব্যাপারটা এত সহজেই বিশ্বাস করতাসে ক্যামনে, কোন যুক্তিতে। আমার মনে হয় যে এদেরকে যদি কোন অপরিচিত ব্যাক্তি এসে বলে যে তোমার জন্মটা তোমার মা'য়ের পরকীয়ার ফল তাইলে এরা সংগে সংগে সেইটা বিশ্বাস করবো। এই মানষিকতাটারে আমরা কি নাম দিতে পারি?"
৪৩৯|
১৭ ই জুন, ২০১১ সকাল ১১:০২
কুতুব্ বলেছেন: অনেকদিন ধরেই শুনি ঢাকায় নাকি জোরালো ভুমিকম্প হবে, হয়ে সব শেষ হয়ে যায় না কেন? এসব দেখে আর শুনে আমি বড়ই ক্লান্ত। আমরা না পারি এসব বন্ধ করতে, না পারি বিচার করতে, কয়েকদিন ব্লগে গলা ফাটাই, তারপর আবার সব ভুলে আগের মতই যার যার everyday business এ ব্যস্ত হয়ে যাই, প্রায়ই মনে হয় বিচার তো হবে না, একটা বন্দুক নিয়ে বের হয়ে যে কয়টা পারি মারতে শুরু করি, কিন্তু আমি নিজেও তো এ শহরেরই মানুষ, শুধু কথাই বলি, কাজ পর্য্ন্ত আর যাই না...........
৪৪০|
১৭ ই জুন, ২০১১ সকাল ১১:২৭
মানবী বলেছেন: নীল২০১০
শিমন
হাঁড়িচাচা
কুতুব্
- পোস্টটিতে পর পর কয়েকটি সুস্থ ভাবনার মন্তব্য দেখে ভালো লাগলো। নরপিশাচটা গ্রেফ্তারের পর দেয়া বানোয়াট গল্পের জবানবন্দীর পর কতিপয়ের বিকৃত উল্লাসের মন্তব্য পড়ে মন্তব্যগুলো ক্লেদাক্ত মনে হয়েছিলো... দু একজন সচেতন বিবেকবান মানুষ মন্তব্য করলে তারপরই দু তিনটি নিকের নর্দমার দুর্গন্ধ ছড়ানোর তান্ডব শুরু হতো যেনো!
আপনাদের ভাবনা ও মন্তব্য পড়ে ভালো লাগলো।
অনেক ধন্যবাদ আপনাদের।
৪৪১|
১৭ ই জুন, ২০১১ সকাল ১১:৫২
রাগ ইমন বলেছেন: ফেসবুকে ফাতেমা আবেদীন নাজলার নোট থেকেঃ
পারিবারিক নির্যাতনের ৮০ভাগ নির্যাতনের স্বীকার নারীরা , এর কারণ হিসাবে দাড় করানো হয় তাদের দোষ,
১৫ ভাগ নির্যাতিত হয় শিশুরা যেখানে কারণ তাদের মায়ের কর্ম তাদের নির্যাতনের কারণ হিসাবে বিবেচিত হয়।
এবং সৌভাগ্যক্রমে পুরুষ নির্যাতনের হার খুবই কম। মাত্র পাঁচ ভাগ।
পারিবারিক নির্যাতনের বিষয়ে ন্যাশনাল কোয়ালিশন এর প্রতিবেদন অনুযায়ী প্রতি চার জনে একজন মহিলা পারিবারিক নির্যাতনের শিকার হয়। সকল সমাজ এবং সংস্কৃতির মাঝে এটি মহামারীর ন্যায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।
তারপরেও নারী নির্যাতনের উপরে কোন লেখা লিখতে গেলে এই ৫% এর উল্লেখ জোরে শোরে না করলে আপনাকে সবাই অপবাদ দেবে,
১। আপনি নারীবাদী
২। আপনি পুরুষ বিদ্বেষী
৩। আপনার লেখাটা বড্ড এক পেশে।
কিছু বলতে হবে আর?
৪৪২|
১৭ ই জুন, ২০১১ দুপুর ১২:০৪
মির্জা সাথী বলেছেন: ডাইনো বলেছেন: আর ইসলাম ধর্মকে যখন টেনেই আনলেন, তবে শুনুন: এই প্রোফাইল পিকটা যদি আপনার হয়ে থাকে তবে আপনি নিজে ইসলামের ধারে কাছেও নেই্, চুল বের করে একটা হাতাকাটা ড্রেস পড়েছেন, হিজাবেরতো লেশমাত্র নাই। আর যেই নিয়ম আপনি নিজে মানেননা সেই উপদেশ অন্যকে দেয়ার অধিকারও ইসলাম আপনাকে দেয়নি। আর পিকচারটা যদি আপনার না হয়ে থাকে তবে আপনি সত্য গোপনকারী, এটা মুনাফিকের লক্ষন, মুমিনের নয়।
আর ইসলাম কখনো মানুষকে অমানবিক হতে শিক্ষা দেয়নি, ইসলাম মানবিক হতে শিখায়। তাই আশা করি ইসলামকে যদি বিন্দুপরিমানও সম্মান করে থাকেন তবে ব্লগে এসে নিজের মতামতকে ইসলামের মতামত বলে চালাবেন না, তাতে আপনি ইসলামের ক্ষতি-ই করছেন। দোয়া করি সুস্থ হন। আর যারা যারা এই মির্জা সাথী ব্লগারকে সমর্থন করেছেন তাদের জন্যও একই মন্তব্য প্রযোজ্য, সবাই সুস্থ হোন।ডাআর ইসলাম ধর্মকে যখন টেনেই আনলেন, তবে শুনুন: এই প্রোফাইল পিকটা যদি আপনার হয়ে থাকে তবে আপনি নিজে ইসলামের ধারে কাছেও নেই্, চুল বের করে একটা হাতাকাটা ড্রেস পড়েছেন, হিজাবেরতো লেশমাত্র নাই। আর যেই নিয়ম আপনি নিজে মানেননা সেই উপদেশ অন্যকে দেয়ার অধিকারও ইসলাম আপনাকে দেয়নি। আর পিকচারটা যদি আপনার না হয়ে থাকে তবে আপনি সত্য গোপনকারী, এটা মুনাফিকের লক্ষন, মুমিনের নয়।
আর ইসলাম কখনো মানুষকে অমানবিক হতে শিক্ষা দেয়নি, ইসলাম মানবিক হতে শিখায়। তাই আশা করি ইসলামকে যদি বিন্দুপরিমানও সম্মান করে থাকেন তবে ব্লগে এসে নিজের মতামতকে ইসলামের মতামত বলে চালাবেন না, তাতে আপনি ইসলামের ক্ষতি-ই করছেন। দোয়া করি সুস্থ হন। আর যারা যারা এই মির্জা সাথী ব্লগারকে সমর্থন করেছেন তাদের জন্যও একই মন্তব্য প্রযোজ্য, সবাই সুস্থ হোন।
দেখুন আমি বা রোমানা ম্যাডাম ইসলাম মানি কি মানিনা এটার বিষয় বলিনি। তা ছাড়া হাসান সাঈদ যা করেছে ঠিক করেছে সেটা ও বলিনি ।
আমি যে কথাটা বলেছি সেটা মুসলমানদের কথা বলেছি । সেখানে আমি আলাদা নই। আমি যদি ইসলাম ১০০% মানি আমি অব্শ্যই সুখি হবো। মানি না তাই আমি নানা সমস্যায় জর্জরিত।
হাসান সাঈদ যা করেছে তা অন্যায় তার শাস্তি হওয়ার বিকল্প নাই সেটা আমি বলেছি। তার যদি পারিবারিক সমস্যা থেকেই থাকতো সেটা সে ধর্মীয় , সামাজিক , রাষ্টীয় সব ভাবেই সমাধান করতে পারতো , করেনি। যা করেছে সেটা হলো অন্যায়। ভালোবাসে বিয়ে করেছে তাই বলেছি " রুমানা ম্যাডাম এমন কিছু করেনিতো- যা হাসান সাঈদকে ভালোবাসা হারানোর চেয়ে ভালোবাসার মানুষকে হত্যা করাটা শ্রেয়- এটা ভাবতে বাধ্য করেছে।" আমি বলিনি রুমানা ম্যাডাম এমন কিছু করেছে। তবে আমি আপনি যা জানি পেপার পড়ে, সেটা যে ১০০% সত্যি এটা আপনি বলতে পারবেন? আমরা যা আপাত: দৃষ্টিতে দেখি তাতে হাসান সাঈদ দোষী । তাদের ভিতর গত সব কিছুতো আমরা জানিনা।
আমি একটা বিষয় বুঝতে পারছিনা যে, ভালোবেসে বিয়ে অতপর সংসার তারপর এতবড় একটা জঘন্য কাজ হয় কিভাবে?-------এই কথাটা হাসাব সাঈদকে লক্ষ্য করেই বলা। কারন বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করলে এদেরকে প্রকৃত শিক্ষিত ধরে নেই। তারপর আবার ভালোবাসার বিয়ে।
আচ্ছা আপনি ক'টা ভালোবাসার বিয়ে দেখেছেন?যতটা দেখেছেন তার ভিতর কটা সুখী সংসার করছে? আমি দেখেছি অনেক , কারন আমি নারী সংগঠনের সাথে জরিত। আমি দেখেছি তারা কতটা অসুখী । এটা আমার দেখা কথা বলেছি। তাদের নাম ঠিকানা সবই আছে।
আপনি আমাকে আক্রমন করে কথা বলেছেন "বুঝিনা কোন ভাগাড় ঠেকে উঠে এসে কমেন্ট করেন।" আমার মনে হয়না আক্রমন করতে পারেন এমন কথা আমি বলেছি।
৪৪৩|
১৭ ই জুন, ২০১১ দুপুর ১২:১৯
রাগ ইমন বলেছেন: চতুর্মাত্রিক ব্লগের শাপলার এই লেখাটা সকলের পড়া খুবই জরুরীঃ
Click This Link
UNHCR ২০১১ এর ১৪ জুন সংখ্যার হিসাব অনুযায়ী, নারীর প্রতি অত্যাচার মানে (violence against women)বিশেষ করে, domestic violence এর ক্ষেত্রে
বাংলাদেশ পৃথিবীর মধ্যে দ্বিতী্য়তম
বলে উল্লেখ করা হয়েছে।
এখানে দেশের ৬৫% পুরুষ মনে করেন, বৌকে পেটানোর মধ্যে কোন অন্যায় নেই।এটি মোটেও অযৌক্তিক নয়। ৩৮% পুরুষের কোন ধারণা নেই, domestic violence বলতে আসলে কি বোঝায়? ৪০% পুরুষ, বাঙ্গালী মহিলারা সামাজিক কঠিন অনুশাসন বা তদের দ্বারা পরিচালিত হবেন, সেটাকে সাপোর্ট করেন।
বিভিন্নভাবে যে সব নারী নির্যাতন হ্য়, তার ধরণ দেখেই বিশ্বের কাছে বাংলাদেশের এ অবস্থান নির্ণয়।
এই ধরণগুলো হল, নারীকে বিভিন্নভাবে(চড়, থাপ্পর, কিল-ঘুষি, লাত্থি, কোন কিছু দিয়ে প্রহার, ষুরি মারা ইত্যাদি) আঘাত করা (battering), বৌ পেটানো, যৌতুক সংক্রান্ত কারণে নির্যাতন, এসিড নিক্ষেপ, ধর্ষণ, শারিরীক ও মানসিকভাবে নিপীড়ন, ফতোয়া, কাজের জায়গায় যৌন হয়রানি, নারী পাচার, জোর করে নারীদের পতিতালয়ে পাঠানো এবং বহুবিবাহ ।
কেন নারীর প্রতি এ আচরণ?
গবেষণা বলছে, নারীর প্রতি প্রত্যেকটা violence এর মূলে রয়েছে, পুরুষের শক্তি প্রদর্শন এবং তাকে (নারীকে) নিয়ন্ত্রনের চেষ্টা।
নারীর প্রতি শারিরীক এবং যৌন নির্যাতনের যত কৌশল….।
১। মানসিক ভাবে নিপীড়নঃ যে সব নারীরা শারিরীক নিপীড়নের শিকার হন, তারা অবশ্যই মানসিক নিপীড়নেরও শিকার হন। মানসিক নিপীড়নের সব চেয়ে সাধারণ ধরণটা হল, সব সময় নারীর সমালোচনা করা। কোন কাজের স্বীকৃতি না দেয়া, উপেক্ষা করা, তাকে বুঝিয়ে দেয়া যে তার পার্টনার আর তাকে ভালোবাসে না। সন্দেহ প্রবণতা, নারীকে অন্য একজনের সাথে জড়িয়ে সন্দেহ করা। সব সময় বুঝিয়ে দেয়া যে সে একজন অযোগ্য মা, বউ বা বন্ধু। আসলে মানসিক নিপীড়নকে সজ্ঞায়িত করা খুব কঠিন।
২। নারীকে বিচ্ছিন্ন করে রাখাঃ কিছু নির্যাতনকারী আছে যারা নারীকে সব কিছু থেকে বিচ্ছিন্ন করে রাখে।বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন কারো সাথে মিশতে দেয়া হয়না। এমন কি কোন মেয়ের সাথেও নয়। প্রয়োজনে, জায়গা বদল করা হয়ে থাকে।
৩। বিষয়ের গুরুত্ব কমিয়ে আনা, অস্বীকার করা এবং দোষারোপ করাঃ প্রথমেই নির্যাতনকারী দোষারোপ করবে যে, “আমি যত না অত্যাচার করেছি, তার চাইতেও “সে” বাড়িয়ে বলছে।” এর পরে বিষয়টাকে গুরুত্বহীন করার চেষ্টা করা হবে এবং অতঃপর নিজের দোষ স্বীকার না করে আঙ্গুল তুলবে নির্যাতিতার উপর। “নারীর আচরণের জন্যই তাকে নির্যাতন করতে বাধ্য হয়েছে।”
৪। অর্থনৈতিক ভাবে নিপীড়নঃ এ সব ক্ষেত্রে নারীকে কোন ভাবেই অর্থনৈতিক সহায়তা করা হয় না। এমন কি তাকে কাজ করতে দেয়া হয় না, এমন কি যাতে কাজ করতে না পারে, সেই ব্যবস্থাও সুন্দর ভাবে করা হয়।
৫। বাচ্চাকে ব্যবহার করাঃ সন্তানদের সব সময় মা’র সম্পর্কে খারাপ ধারণা দেয়া হয়। মাকে সব সময়ই বলা হয়, তিনি কোনভাবেই সন্তানের জন্য উপযুক্ত মা নন। অথবা মা’কে ভ্য় দেখানো হয় যে, “তার(নির্যাতনকারী) কথা না শুনলে, তার (মা) সন্তানের ক্ষতি করা হবে। অথবা সন্তানকে মা’র কাছে থেকে বিচ্ছিন্ন করার ভয় দেখানো হয়, প্রতিনিয়ত।
৬। বিভিন্ন অস্ত্রের ব্যবহার এবং হুমকি দেয়াঃ যে কোন মূল্যেই নির্যাতনকারীর কথা শুনতে হবে, না হলে ছুরি/বন্দুক নিয়ে ভয় দেখনো, অথবা সন্তানের ক্ষতি করতে চাওয়া অথবা পরিবারের অন্যন্য সদস্যদের ক্ষতি করতে চাওয়া। এসব চলতেই থাকে।
৭। পরিবারের পুরুষ সদস্য হিসেবে সুবিধা নেয়াঃ নারীকে ভাবতে বাধ্য করা, ‘হাজার হলেও স্বামী/ পুরুষ সঙ্গী তার ভরসা’ সে কিছুটা অন্যায় করলেও এটা ধর্তব্যের মধ্যে পড়ে না। পুরুষরা এই সাম্রাজ্যের/পরিবারের মালিক, নারী সঙ্গীকে সে দাস ভাবতেই ভালোবাসে। অতএব যে কোন কিছু তার উপর যায়েজ।
৮। অন্যভাবে ভয় দেখিয়ে চুপ থাকতে বাধ্য করাঃ জিনস-পত্র ভাঙচুর করা, বিভিন্ন ভাবে ভীতিমূলক আচরণ দেখিয়ে উত্যাক্ত করা, অস্ত্র দেখানো, পোষা পশু-পাখিকে মেরে ফেলা এবং নারী সঙ্গিকে বুঝিয়ে দেয়া যে, তার (পুরুষের) পরবর্তী টার্গেট হচ্ছেন তিনি।
৯। এছাড়াও সরাসরি বিভিন্ন শারীরিক নির্যাতন তো আছেই।
একজন অত্যাচারী পুরুষ সাধারণতঃ কি করে?
ক। নানান রকম অত্যাচার করে বুঝিয়ে দেয়, তার নারী সঙ্গীকে- ” সেই সর্বেসর্বা।”
খ। নারীকে অত্যাচার করার পর, কিছু সময়ের জন্য হলেও পুরুষ সঙ্গীটি অপরাধ বোধে ভোগে। না, সেটা তার নারী সঙ্গীর দুঃখে নয়, সে ভাবে অন্যেরা তাকে কি বলবে, তার এই আচরণের জন্য। নিজের আচরণ নিয়ে দুঃখিত থাকে।
গ। নিজের নিষ্ঠুর আচরণের দায়ভার না নিয়ে, সঙ্গীকে দোষারোপ করতে থাকে এই বলে যে, “সে (নারী) /তার আচরণ বাধ্য করেছে, আমাকে(পুরুষটিকে) এরকম আচরণ করতে।
ঘ। তারপর কিছুদিন স্বাভাবিক আচরণ করে যেন কিছুই হয় নি। ক’দিন সম্পর্কটা বেশ ভালো যায়। শারীরিক ও মানসিক ভাবে নিগৃহীতা আশা করতে থাকেন, সব বুঝি ঠিক হয়ে যাচ্ছে।।।।।।
ঙ। ঠিক তখুনি পুরুষ সঙ্গীটি জল্পনা কল্পনা করতে থাকে কি করে আবার অত্যাচার করা যাবে। সে লম্বা সময় ধরে ভাববে, সঙ্গীর কি কি ভুল বের করা যায়, সে হয়তো সঙ্গীকে দোকানে পাঠাবে। ট্রাফিক জ্যামে আটকে পড়ে আসতে দেরী হলে, পুরুষ সঙ্গীটি শুরু করবে–”নিশ্চই ঐ দোকানের সেলসম্যানের সাথে কিছু করছিলে।”
চ। তারপর অত্যাচারী পুরুষটি আবার অত্যাচার করার রাস্তা পাকা করে ফেলবে।
এভাবেই ঘুরতে থাকে domestic violence এর চাকা।
domestic violence এর অপকৌশলগুলোঃ
মিথঃ ” মেয়েদের আচার-আচরণই ছেলেদেরকে বাধ্য করে অত্যাচার করতে।”
সত্যটা হলঃ নারী অত্যাচারিত হওয়ার পেছনে তাদের ভূমিকা যতটা না থাকে তার চেয়ে অনেক বেশী থাকে পুরুষের নারীকে নিয়ন্ত্রন করবার মানসিকতা, ক্ষমতা দেখানো, শারিরীক শক্তি প্রদর্শন, সমাজে এবং পরিবারে তার অবস্থা এবং অবস্থান প্রদর্শন। এসবই তাকে উদ্বুদ্ধ করে অত্যাচার করতে। তখন নারীকে বুঝিয়ে দেয়া হয়, ” আমাকে মান্য না করলে তো শাস্তি পেতেই হবে।”
মিথঃ “domestic violence এর জন্য পারিপার্শ্বিকতা দায়ী, যেমনঃ বেকারত্ব, অর্থনৈতিক সমস্যা, মাদকাসক্তি ইত্যাদি।”
সত্যটা হলঃ সঙ্গীকে অত্যাচারের ক্ষেত্রে এর যে কোন একটা সমস্যা থাকতেও পারে, অথবা সবগুলো সমস্যাই থাকতে পারে। কিন্তু সেটা সঙ্গীকে অত্যাচার করার জন্য কারণ হতে পারে না কখনই। নিজের সমস্যা না মিটিয়ে বউ পেটানো কোন কাজের কথা না।
মিথঃ “রাগের সময় মাথার ঠিক ছিল না তাই মারধোর করেছি, রাগের মাথায় যে কেউ এটা করতেই পারে।”
সত্যটা হলঃ মাঝে মধ্যেই অত্যাচারী পুরুষরা বলে, ” হঠাৎ রাগ হয়ে গিয়েছিল, অথবা নিজাকে রাগের সময় কন্ট্রোল করতে পারিনি।”
বাস্তবতা হল, এসব লোকেরা ভালো করেই জানে, কি ভাবে অত্যাচার করতে হয়। নিজের আচরণের কন্ট্রোল তারা ঠিক মতই করতে পারে। পারতপক্ষে তারা বন্ধু-বান্ধব, প্রতিবেশী, আত্মীয় কারো সামনে অত্যাচার করেনা। যখন সঙ্গীকে একা পায়, কিম্বা সন্তানের সামনে, নিজ বাড়িতে এক হাত দেখে নেবার চেষ্টা করে।
মিথঃ এই সব পুরুষরা ভাবে, এভাবে বৌ/সঙ্গীকে পেটালে বুঝি সন্তানের উপর তার কোন প্রভাব পড়ে না।
সত্যটা হলঃ সন্তানের অল্প বয়সে এ জাতী্য ঘটনা তার উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে।
যে সব মেয়েরা এরকম করুণ অবস্থা শিকার, তাদের অবস্থাটা একজন মেয়ে হয়ে বুঝতে পারি। বিশেষ করে আমাদের দেশে, সমাজ, সংসার, সন্তান, আত্মী্য়-স্বজন সব কিছুকে উপেক্ষা করে মেয়েরা সহজেই জীবনের একটা অধ্যায়ের ইতি ঘটাতে পারেন না। আর আমাদের দেশে সাহায্য করবার মত কোন অর্গানাইজেশন বা বিশ্বস্ত সূত্র নেই যেখানে মেয়েরা নিরাপদ ভাবে আশ্রয় নিতে পারেন বা সামাজিক অবস্থাটা এমন নয় যে তারা সহজেই মাথা উঁচু করে সমাজে চলতে পারেন।
সে ক্ষেত্রে কিছু জিনিষ আমাদের সব মেয়েদের জানা দরকার।
১। যে পুরুষ এ রকম, সে আপনাকে যখন তখন আবার আক্রমণ করতে পারে। মনে করা হয়, দিন দিন এর মাত্রা বাড়তেই থাকবে।
২। এরা “আর এ রকম করবো না বলে,” প্রতিজ্ঞা করবে বার বার, একটা কারণেই যাতে আপনি এ পরিস্থিতি থেকে উদ্ধার পেতে/ বাইরে/ দূরে চলে যেতে না পারেন।
৩। আপনার সঙ্গীকে ভালো কাউন্সেলিং করলেই যে সে ভালো হয়ে যাবে এর কোন গ্যারান্টি নেই।
তাই আপনি যদি এরকম সঙ্গীর সাথে থাকতে বাধ্যই হন, তবে কিছু বিষয়ে খেয়াল রাখুন:-
১। লজ্জা করবেন না প্লীজ, পরিস্থিতিটা বিশ্বস্ত কাউকে জানিয়ে রাখুন। যেন চাইলেই আপনি তার সাহায্য পেতে পারেন।
২। নিজের কথা এবং সন্তানের কথা ভেবেই সব সময় বিকল্প চিন্তা মাথায় রাখুন।
৩। কিভাবে আপনি দ্রুত পালাতে পারেন, এই সম্ভাবনাটাও বিবেচনায় রাখুন।
৪। নিজের জন্য কিছু টাকা জমিয়ে রাখুন, যা অসময়ে আপনাকে সাহায্য করবে।
৫। ঘটনাটা পুলিশকেও জানিয়ে রাখতে পারেন।
৬। আপনি যখুনি বুঝতে পারবেন স্বামী রেগে আছেন খুব, প্লীজ বাইরে বেরিয়ে যান। কোন আত্মী্য বা বাবা-মা’র কাছে সাময়িকভাবে আশ্রয় নিতে পারেন। তাদের সঙ্গে পরামর্শ করতে পারেন।
সংযোজনঃ domestic violence মানেই কিন্তু শুধু পুরুষরাই নারীর উপর আত্যাচার করে, তা নয়। এ ক্ষেত্রে অন্যায়ভাবে মা – মেয়েকে, বাবা- ছেলেকে (same sex) অথবা গৃহ পরিচারক বা পরিচারিকাকে কিম্বা স্ত্রী-স্বামীকে শারীরিক ও মানসিকভাবে আঘাত করে থাকলে, কিম্বা কোন পক্ষ অপর পক্ষকে যৌন হয়রানি বা শ্লীলতাহানি করে থাকলে, এ সবই domestic violence এর আওতায় পড়ে।
তবে পৃথিবী জুড়ে ও আমাদের দেশে বেশীর ভাগ ক্ষেত্রেই কোন না কোন ভাবে নারীরাই পুরুষের অত্যাচারের শিকার হন।
৪৪৪|
১৭ ই জুন, ২০১১ দুপুর ১২:২৯
জুল ভার্ন বলেছেন:
এই পোস্ট যেদিন প্রকাশিত হয়েছিল-সেদিন অসুস্থ্যতা নিয়েই মন্তব্য করে শয্যাশায়ী হই। পোস্ট স্টিকি হতে দেখে খুবই খুশী হয়েছিলাম।কিন্তু অসুস্থ্যতার কারনে আর দেখা হয়নি পাঠকদের মন্তব্য। আজ মন্তব্যগুলো পড়ে যেমন ভালো লাগায় আপ্লুত হয়েছি-তেমনি কয়েকজন ব্লগারের কুতসিত মন্তব্যে ব্যথীত হয়েছি। নারীর প্রতি এমন নির্যাতনের পক্ষে পরোক্ষ সমর্থন জানিয়ে যারা নেগেটিভ মন্তব্য করেছেন তাদের সুস্থ্যতা নিয়ে আমি সন্দিহান। অথচ তদন্ত কর্মকর্তা জানিয়েছেন-হাসান সাঈদ জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে স্ত্রীর প্রতি সন্দেহে, বিদ্বেষ ও হিংসার বশবর্তী হয়েই স্ত্রী রুমানাকে নির্যাতন করেছে।এই অবস্থায় কি বিরুপ মন্তব্যকারী ব্লগারগন তাদের মন্তব্য সম্পর্কে কি বলবেন?
আমাদের দেশে প্রায় দুই দশক ধরে নারী নেতৃত্ব চলছে। রাজনীতি, প্রশাসনসহ সবখানেই আগের তুলনায় নারীর অংশগ্রহণ সন্তোষ জনক না হলেও বেড়েছে। কিন্তু নারী নিরাপদ হয়েছে কি? তাঁর প্রতি সহিংসতা অত্যাচার কমেছে কি? বরং তথাকথিত আধুনিক পরিবারে মেয়েদের অসহায়তা অবর্ণনীয়। ঘরের বাইরে প্রগতিশীলতার ভান আর ঘরের ভেতর স্ত্রীর সাথে প্রভুসুলভ আচরণকে অপরাধ হিসেবে গণ্যই করা হয় না। আমরা যেন আবার অন্ধকার যুগে ফিরে যাচ্ছি। যেখানে নারী শুধুই সন্তানের জন্মদান ও লালন-পালনের জন্য। অপরদিকে অর্থ উপার্জনের প্রতিটি ক্ষেত্রে নারীকে পণ্য করে তোলা হয়েছে অথবা করার চেষ্টা করা হয়েছে। নারী হয়েছে দ্বৈত শোষণের শিকার। বাইরে কাজ করার কারণে সংসারের কাজ থেকে সে রেহাই পায়না। কষ্টার্জিত অর্থ নিজের ইচ্ছে বা প্রয়োজনমতো খরচ করার স্বাধীনতা পায়না বরং উপার্জনটি স্বামীর বা তার পরিবারের হাতে তুলে দিয়েই সে চাকরি করার অনুমোদন পায়। আবার নিজ যোগ্যতাবলে চাকরি করতে যেয়েও তাদেরকে প্রতিনিয়ত বৈষম্যমূলক আচরণ, যৌন হয়রানি, সহিংসতা ইত্যাদি নানা রকম প্রতিকূলতার মধ্যে টিকে থাকার সংগ্রাম চালিয়ে যেতে হয় বা আপোষের কথা ভাবতে হয়।আবার সেই স্ত্রীকেই ঘরে ফিরে স্বামী নামক প্রানীর কাছে নিজের সততার প্রমান দিতেহয়! এ যেন ডাঙায় বাঘ তো জলে কুমির। বিচার চাইতে যাওয়াও তার জন্য বিরম্বনা কারণ রাষ্টের প্রতিটি প্রতিষ্ঠান নারীর প্রতি চরমভাবে অসংবেদনশীল। আসামী নিজের অপরাধ চাপা দিতে স্ত্রীর চরিত্রে কালিমা লেপন করবেই-সেই সত্য যেনেও আমাদের কিছু অর্বাচীন স্বামীর পক্ষ নিয়ে উল্লাশ করে!
এইসব ঘটনা থেকে একটি বিষয় স্পষ্ট যে আমাদের দেশের নারীরা ভালো নেই, ভালো থাকার কোনো কারণও নেই অবশ্য। হয়তো পরীক্ষা করলে দেখা যাবে নব্বই শতাংশ নারীই মানসিকভাবে অসুস্থ। এর কারণও বহুবিধ। সত্যিকারভাবে, নারীর আসলে সুস্থ থাকার কোন সুযোগই নেই। আমাদের সমাজ এবং রাষ্ট্রযন্ত্র নারীর প্রতি চরমভাবে অসংবেদনশীল। তীব্র পুরুষতান্ত্রিক এই সমাজে একটি মেয়ে শিশু অবস্থা থেকেই নানারকম বিধিনিষেধ, অবদমন, ভয়ভীতি, যৌন হয়রানি, যৌন নিপীড়ন, সহিংসতা ইত্যাদির মধ্যে বাস করে এবং পরিবারের মধ্যেও সে হয় বৈষম্যের শিকার। এমনকি পরিবারেও সে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বিনোদন সবকিছুতেই বৈষ্যম্যমূলক আচরণ পায়।
শিশু কিশোরী থেকে শুরু করে সন্তানের মা এমনকি জীবনের শেষদিন পর্যন্ত নারীদের এই অপমান-হত্যা-আত্মহত্যার মিছিলে সামিল হবার জন্য এক এক জন রুমানা মঞ্জুরের করুণ আর্তনাদ দেখেই যেতে হবে। আমাদের কণ্যা-জায়া-জননীদেরকে এই অবস্থা থেকে মুক্তি দেয়ার প্রথম ও প্রধান উপায় নারীর প্রতি সমাজের, রাষ্ট্রের বন্ধুসুলভ আচরণ। আইন প্রণয়ন ও এর যথাযথ প্রয়োগ। রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় রয়েছে পুরুষতান্ত্রিকতা যার ফলে প্রগতিশীল একটি নারীনীতি এখন পর্যন্ত পাশ করা সম্ভব হয়নি, সিডও সনদের অনেকগুলো ধারায় বাংলাদেশ এখনও সমর্থন দেয়নি। বছরের পর বছর নারীর প্রতি যে অসম্মান, অসহযোগিতা, বৈষম্য করা হয়েছে যুগের ব্যবধানে তা বুমেরাং হয়ে এখন নির্মম প্রত্যাঘাত হানছে সমাজের শরীরে। কিন্তু এই নৃশংসতা, নির্মমতা কারো কাম্য নয় তাই অচিরেই একটি সমতাপূর্ণ সমাজকাঠামো নির্মাণের কথা ভাবতে হবে যেখানে নারী বা পুরুষ নয় মানুষের কথা বলা হবে।
আমরা আর দেখতে চাইনা-
পুরুষ আর নারীর বৈষম্য
দেখতে চাই আমরা মানুষ।
৪৪৫|
১৭ ই জুন, ২০১১ দুপুর ২:১৭
কনকাঞ্জলি বলেছেন: এরকম একটি পোস্ট কিভাবে স্টিকি করা হয়? ভালো লেখার কি খুবই অভাব??
৪৪৬|
১৭ ই জুন, ২০১১ দুপুর ২:২৯
আইলসা০ বলেছেন: হাসান সাইদ নামক 'নরপশু'কে ১০ বছর ধরে লালন পালন করেছেন রুমানা ম্যডাম?
বিয়ের পর থেকে রুমানা ম্যডামকে নির্যাতন করতেছে রুমানা ম্যাডাম সহ্য করেছেন...
অন্যায় যে করে অন্যায় যে সহে দু'জনেই সম অপরাধী-- আমি কই নাই রবীন্দ্রনাথ কইছেন।
সাইদ যা করেছে তা অন্যায় করেছে, তার শাস্তি হওয়া উচিত। ন্যয়বিচার সমুন্নত রাখার জন্য তার শাস্তি অবশ্যই হওয়া দরকার। দয়া করে আমাকে তার পক্ষের লোক মনে করবেন না। সাইদ যে অভিযোগ করেছে তা সত্যি হলেও সে রুমানা ম্যাডামের ওরপ নির্যাতন করতে পারে না। সে যা করেছে তা সত্যিই নিকৃষ্ট আচরণ। সমাজ-রাষ্ট্রের সবার, প্রত্যেকটা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের এর বিচার নিশ্চিত করার জন্য সচেষ্ট হওয়া দরকার।
৪৪৭|
১৭ ই জুন, ২০১১ দুপুর ২:৩৪
ড্রাগন ফ্লাই বলেছেন: স্নেহময়ী মা কে, তার নিরাপত্তা আর চিরশান্তির আশ্রয় । অবোধ আনুশা দেখে তাদের রক্ষক মা হঠাৎ কেমন পশুর মতো খুবলে খুবলে খেতে চাইছে তার পিতার চোখ।
৪৪৮|
১৭ ই জুন, ২০১১ দুপুর ২:৫৯
দর্শণধারী বলেছেন: @কনকাঞ্জলি: স্টিকি পোস্ট হওয়ার মানসম্মান লেখা এবং আইটেমের ব্যাপারে কি আপনার কাছ থেকে কোর্স করতে হবে?
৪৪৯|
১৭ ই জুন, ২০১১ বিকাল ৩:১৮
আজনবী বলেছেন: @ জুল ভার্ন, অসুস্থতা নিয়েও চমৎকার সুন্দর একটি মন্তব্য লিখলেন অনেক কষ্ট করে। আপনার শরীর এখন কেমন?
সাঈদের সর্বশেষ বক্তব্য থেকে এখন মোটামুটি সবকিছুই পরিস্কার। এখন কি বলবেন সাঈদের পক্ষে সাফাই গাওয়া ব্লগারগন?
আমার একান্ত নিজস্ব ব্যক্তিগত মতামত হল:
রুমানার মত শিক্ষিত, স্বাবলম্বী মেয়ে কেন যে এতদিন সম্পর্কটা টিকিয়ে রাখলো? কেন তাকে নির্যাতনের শুরুর দিকেই ছুড়ে ফেলে দিল না? ডিভোর্স দিল না? যে আবেগের জন্য মানুষ এরকম সম্পর্ক টিকিয়ে রাখে, আমার কাছে তা মোটেও গ্রহনযোগ্য নয়।
বাংলাদেশে শিক্ষিত, স্বাবলম্বী, সচেতন মেয়ের সংখ্যা দিন দিন বারছে ঠিকই, কিন্তু সনাতন চিন্তা থেকে এখনও মেয়েরা মুক্ত হতে পারছে না। "যত কিছুই হোক সংসার টিকিয়ে রাখতে হবে।" - নারী কিংবা পুরুষের এই চিন্তার আমি তীব্র বিরোধী।
আমি সবাইকে অনুরোধ করছি, আমার ৩ বছর আগে দেয়া একটি পোষ্ট এবং মন্তব্যগুলো মনদিয়ে পড়ার জন্য।
Click This Link
৪৫০|
১৭ ই জুন, ২০১১ বিকাল ৩:৫৪
আজনবী বলেছেন: @ রাগ ইমন, পুরোটাই পরলাম। জনসচেতনতার জন্য লেখাটির ব্যপক প্রচার কামনা করছি।
মানুষের আদিম একটি প্রবৃত্তি হল, নিজের দুর্বলতা আড়াল করার জন্য দুর্বল মানুষের উপর শক্তি প্রদর্শন/অত্যাচার করা।
যেসব পুরুষ নিজের বহুমাত্রিক দুর্বলতার জন্য মনে মনে স্ত্রীকে ভয় পান, তারা তাদের দুর্বলতা আড়াল করার জন্য স্ত্রীকে নির্যাতন করা আরম্ভ করেন। আর যখন তিনি এতে মজা পেয়ে যান, তখন দিন দিন বাড়তে থাকে এই নির্যাতনের মাত্রা।
এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গটি মনে হল লেখাটিতে জায়গা পায়নি।
ধন্যবাদ আপনাকে।
৪৫১|
১৭ ই জুন, ২০১১ বিকাল ৪:০৮
পজিটিভ২৯ বলেছেন: পাড়াপড়শীর ঘুম নাই দেখছি..
বিচার আচার সব ব্লগেই হচ্ছে দেখি...
যত্তসব...
৪৫২|
১৭ ই জুন, ২০১১ বিকাল ৪:৫৩
বিপ্লব কান্তি বলেছেন: বিচার আচার ব্লগেই হোক বা জীবন ও জীবনীশক্তি ব্লগেই খুজেই ফিরুন । সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার ।
কথা হলো দক্ষিনাঞ্চলে এক হিন্দু কম বয়সী গৃহবধুকে মেরেই ফেলেছে তার স্বামী বলে অভিযোগ । বিষয়টি যখন কালকে ব্লগে পোষ্ট আকারে আসলো তখন প্রথম ৩০ মিনিটে আমি ছাড়া আর কেউ কমেন্টই করলো না ।
Click This Link
সালার বিবেক , থুথু মারি তোদের মুখে , যারা উচ্চবিত্ত এক মহিলার জন্য আর্তনাদ করলি আর গরিব মেয়েটি মরে গেলো হয়তো মরা পোড়ার জন্য ১৫০০ টাকার কাঁচা ৭-৮ মন আম কাঠ যোগাড় হতে কষ্ট হচ্ছিলো , তার জন্য কমেন্টহীন পোষ্ট হলো ।
আমি জানি আপনার সব উলুনে হাত দেন না, যেখানে একটু লাভ হবে সেখানে হাত দিয়ে দুধ নেয়ার চেষ্টা করেন , এজন্য অনেক সময় ঘৃন্য আপনাদের চরম বিরোধিতা করি ।
যাই হোক বলে যান, তবে স্বার্থপরতা পরিহার করেন ।
১৮ ই জুন, ২০১১ রাত ১২:০৩
মানবী বলেছেন: থুথু মারার আগে নিজের দিকে তাকিয়ে দেখুন, কারন এটা আপনার গায়েই সবচেয়ে আগে পরবে। আপনি একটি পোস্টে কমেন্ট করে দায়িত্ব শেষ মনে করছেন, নিজে এটা নিয়ে পোস্ট দিয়েছেন?
এই ব্লগে অনেক অনেক এমন নির্যাতিতের কথা আছে যেখানে শুধু আমার মন্তব্য অথবা মাত্র দু চারটি মন্তব্য... সেসব নিয়ে অন্যকে দোষারোপ করার আগে আমাদের ভেবে দেখা জরুরী আমরা নিজেরা কতোটা চেষ্টা করেছি!!
একজন নির্যাতিত/নির্যাতিতা কে নিয়ে লিখলে, তাঁর পাশে দাঁড়ালে সেই মানুষ/মানুষদের আর সকল নির্যাতিতাকে নিয়ে লেখার দায়িত্ব বর্তায়, এমন ভাবাটা অন্যায় ও অবাস্তব।
"আমি জানি আপনার সব উলুনে হাত দেন না, যেখানে একটু লাভ হবে সেখানে হাত দিয়ে দুধ নেয়ার চেষ্টা করেন "
এই উনুনে হাত দিয়ে কার কতোখানি লাভ হয়েছে বিপ্লব কান্তি? এই মেয়েটা উচ্চ শিক্ষিতা, ধানঢ্য, প্রতিষ্ঠিত ছিলেননা, একে কীট পতঙ্গের মতোই ভুলে গিয়েছিলেন আপনারা.. কি লাভ ছিলো এই উনুনে হাত দিয়ে অথবা[linkhttp://www.somewhereinblog.net/blog/manobiblog/28864858|এই উনুনে]? এদের আপনি আবর্জনার মতো পরিত্যক্ত করেছিলেন।
কারো দিকে অঙ্গুলি উঁচিয়ে দেখানোর পূর্বে আয়নায় নিজের মুখটা দেখে নেয়া জরুরী।
আরেকটি কথা, ""হিন্দু"" গৃহবধুর কথা যখন ধর্ম সহ উল্লেখ করেছেন, তাই আপনার অবগতি জন্য জানাই.. ব্লগে আমার অতি সাধারন লেখালেখির প্রেক্ষিতে বিভিন্ন সময় বিভিন্ন জন সমস্যা, বন্ছনার কথা এই অভাজনকে অবগত করানো হয়, কখনও সহযোগিতা চাওয়া হয়। আমার অতি ক্ষুদ্র সীমাবদ্ধ ক্ষমতায় তাঁদের পাশে সাধ্যমতো দাঁড়াতে চেষ্টা করি... এ যাবৎ যে মানুষটার পাশে সব চেয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে সর্বোচ্চ এ্যামাউন্ট এবং সুযোগ সুবিধা সাহায্যের ব্যবস্থা করেছিলেম... তিনি একজন "কম বয়সী ***হিন্দু*** নারী"।
সব বিষয় ব্লগে আসেনা, আনার প্রয়োজন মনে করিনা.. এসব প্রচারকেও নিন্দনীয় মনে করি.. তবে সাম্প্রদায়িকতার মতো একটি জঘণ্য জিনিসের দুর্গন্ধ ছড়ানোর প্রচেষ্টা দেখে জানাতে বাধ্য হলাম।
নির্যাতিত নারী হোক অথবা পুরুষ, হিন্দু হোক অথবা মুসলিম.. অপরের অপেক্ষায় না থেকে নিজে তাঁদের পক্ষে আওয়াজ তুলুল.. কে আপনার সাথে এলো না এলো তাতে কি এসে যায়!
ভালো থাকবেন।
৪৫৩|
১৭ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:০৮
এম. মাসুদ আলম. বলেছেন: যদি ব্লগের আপডেট সত্যি হয় হবে আমি আমার কমেন্টেসেন জন্য দুঃখিত। যদি সাইদ ক্ষমা প্রার্থনা করে এবং সংশোধন হওয়ার অঙ্গীকার করে তবে তাদের দাম্পত্য সম্পর্ক পুনঃস্থাপিত হোক এবং তারা সুখে থাকুক।
৪৫৪|
১৭ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:৩১
সহজ পৃথিবী বলেছেন: ১৭ই জুন দুপুর ১: ৪৬ আপডেট
"নরপিশাচ হাসান সাঈদ রিমান্ডে পুলিশের কাছে স্বীকার করেছে যে সে পরিকল্পিত ভাবে রুমানাকে হত্যা করতে চেষ্টা করেছিলো। পরিকল্পণার অংশ হিসেবে নৃশংসতার দিন শাশুড়ি সহ বাড়ির অন্যদের কৌশলে বাইরে পাঠিয়ে রুমানাকে বাসায় রেখেছিলো।
বিয়ের পর থেকে রুমানার প্রতি করা শারিরিক ও মানসিক নির্যাতনের কথাও সে স্বীকার করে।
নিজের পাপিষ্ঠ ও কলুষিত জীবনের ঘানি টেনে জেলে পচতে চায়না বলেও সে জানায়, এবং তাকে তার পাপের শাস্তি স্বরুপ ক্রসফায়ারে গুলি করে হত্যা করার অনুরোধ জানায়।"
(যারা এই নরপশুর বানানো “ফেসবুকে প্রেমিকের নাম মুছে দেবার গলপ” বিশ্বাস করে আস্ফালন করছিলো, বিভিন্ন ভাবে বিষয়টি নিয়ে রুমানাকে এবং নরপপশু সাঈদের বিচার চাওয়া মানুষদের কটাক্ষ, বিদ্রুপ, দোষারোপ ও ব্যঙ্গ করে এবং কুলাঙ্গার সাঈদের পক্ষে মন্তব্য ও পোস্ট দিয়েছে তাদেরকে কিছুই বলার নেই)
@লেখিকা এখানে আবার নারীর চিরায়ত সতিত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতা কেই আপনি পৃষ্টপোশকতা করছেন।
ব্যক্তি স্বাধীনতার অন্যতম মৌলিক অংশ হলো ব্যাক্তির পছন্দের স্বাধীনতা, ভালো লাগার না লাগার স্বাধীনতা, একে অন্যের সাথে সম্পর্ক স্থাপনের স্বাধীনতা।ব্যক্তির স্বাধীনতার এই অংশটুকু ধর্ম, রাষ্ট্র, সমাজ কোন কিছু দ্বারা কখনও অস্বীকার করা যায় না।
৪৫৫|
১৭ ই জুন, ২০১১ রাত ৮:৪১
রিয়াজবি বলেছেন: কঠিন হলেও সত্য এর বিচার হবে। ওই লোকটি যাই হোক রুমানা অনেক ক্ষমতাবান এবং টাকা আছে তাই বিচার হবে। এখানে কমান্ড কারীরাও খুব আবেগী এবং সোচ্চার। হয়ত আমিও। কিন্ত রুমানা যদি গরীব চাষীর কন্যা হত তাহলে কি এই পোস্ট স্টিকি করা হত। কিংবা আমরা এত আবেগী হতাম। আর মূল অপরাধ কি তা এখনো ধোয়াসা। ষ্পষ্ট করা উচিত তাও। সমাজকে বুঝতে হবে। নারী পুরুষ বলে কোন কথা নয়। অপরাধের বিচার হোক। একজন লোকের মানসিক অবস্থাকে বিবেচনায় নিয়ে অন্তত মন্তব্য বিচার হওয়া উচিত। হেনার জন্য দেশ কেদেছে । তবে সেটা গনমাধ্যমে আসার পর। কিন্তু ডাক্তার, নার্স, থানা পুলিশ সবাই কিন্তু রাষ্ট্রের বাস্তবতার চিত্র দেখিয়েছে। তারা আসলে কেউ অপরাধী নয়। দরিদ্ররা রাষ্ট্রের কাছে হাস্যকর তাই প্রমান করেছে। মানে ওই দায়িত্বে থাকলে আমিও কি তাই করতাম না? তাহলে আমাদের কান্না সবই অভিনয়ের সাথেও সংশ্লিষ্ট। হেনার ঘটনায় ডাক্তার, নার্স থানা পুলিশ কি ঘুষ নিয়েছে আমার মনে হয় না। সব ঘটনার একটি মূল বাস্তবতা আছে।
১৭ ই জুন, ২০১১ রাত ১১:৩৪
মানবী বলেছেন: "এখানে কমান্ড কারীরাও খুব আবেগী এবং সোচ্চার। হয়ত আমিও। কিন্ত রুমানা যদি গরীব চাষীর কন্যা হত তাহলে কি এই পোস্ট স্টিকি করা হত।"
- এই ব্লগে আমার দেখা সর্বপ্রথম স্টিকি পোস্ট । এটার আগে একটি পোস্টের লিংক প্রথম পাতায় স্টিকি দেখেছি, তবে "দৃষ্টি আকর্ষন" এর শিরোনামে আমার দেখা এটাই প্রথম পোস্ট।
স্টিকি সংক্রান্ত আপনার জবাব পেয়েছেন আশা করি।
এটা সত্য যে আমাদের দেশে হাজারও নারী, পুরুষ শিশু প্রতিদিন নির্মম ভাবে নির্যাতিত হচ্ছেন, নৃশংসতার শিকার হয়ে মৃত্যু বরন করছেন- যার অধিকাংশ খবর আমাদের কাছে পৌঁছেনা.. তা নিয়ে আন্দোলন দূরের কথা।
সামহয়্যারইন ব্লগে অনেক সমস্যা, এখানে অনেক অসামন্জ্ঞস্যতা, মডারেশন বিতর্কিত.. এই সব অভিযোগ যেমন সত্য.. তেমনি এই কথাটিও সত্য যে বন্চিত হতভাগ্য মানুষের পাশে দাঁড়ানো, তাদের প্রতি কৃত অন্যায়ের প্রতিবাদে কর্তৃপক্ষ ও ব্লগাররা সাধ্যমতো বরাবর সোচ্চার।
৪৫৬|
১৭ ই জুন, ২০১১ রাত ৯:০০
লালনমাঝি বলেছেন: জনাব হাসান সাঈদ আপনার ভয় নেই আপনার মত শিক্ষিত, নির্যাতিত পুরুষের পাশে দাঁড়াবার মত লোক আমরা আজও আছি
লিখেছেন যেড ফ্রম এ, ১৭ ই জুন, ২০১১ রাত ৮:২১
শালারে ব্লগ করুন সামু থেকে..........
৪৫৭|
১৭ ই জুন, ২০১১ রাত ৯:১০
এফ আই দীপু বলেছেন:
লেখক বলেছেন:
(যারা এই নরপশুর বানানো “ফেসবুকে প্রেমিকের নাম মুছে দেবার গলপ” বিশ্বাস করে আস্ফালন করছিলো, বিভিন্ন ভাবে বিষয়টি নিয়ে রুমানাকে এবং নরপপশু সাঈদের বিচার চাওয়া মানুষদের কটাক্ষ, বিদ্রুপ, দোষারোপ ও ব্যঙ্গ করে এবং কুলাঙ্গার সাঈদের পক্ষে মন্তব্য ও পোস্ট দিয়েছে তাদেরকে কিছুই বলার নেই।
@ লেখক: এখানে বিচার চাইতে পারেন কিন্তু আপনি বিচারক নন। উপরোক্ত মন্বব্যে আপনি নিজেই বিচার করছেন এবং সেটা পক্ষপাতিত্ব। রোমানার পরকীয়া্র বিষয়টি প্রমান হলে তখন কি বলবেন? হয়তো তখনও কোন না কোন যুক্তি দেখিয়ে বলবেন, সে এটা করতে পারতো। আসলে সত্য প্রকাশ হওয়ার আগ পর্যন্ত কারো পক্ষপাতিত্ব করা উচিত নয়। হাসান সাঈদের অবশ্যই শাস্তি হওয়া উচিৎ। তবে কোন পরিস্থিতিতে সে এমন গর্হিত কাজ করেছে সেটাও খতিয়ে দেখা উচিৎ। সামান্য ক্ষোভে কেউ কাউকে খুন করতে যায়না এটা অবশ্যই স্বীকার করবেন।
@ মডারেটর: এই পোস্ট স্টিকি করার কোন কারনই খুঁজে পেলাম না। এখানে অপরাধী রোমানা এবং সাইদ দুজনেই। একজনের শাস্তি হয়েছে। আরেকজনের হওয়া উচিৎ এবং সেটা অবশ্যই আদালত করবে। কিন্তু এই পোস্ট স্টিকি করে কারও জন্য মায়াকান্না বিরক্তিকর।
৪৫৮|
১৭ ই জুন, ২০১১ রাত ৯:১৫
এফ আই দীপু বলেছেন:
রিয়াজবি বলেছেন: কঠিন হলেও সত্য এর বিচার হবে। ওই লোকটি যাই হোক রুমানা অনেক ক্ষমতাবান এবং টাকা আছে তাই বিচার হবে। এখানে কমান্ড কারীরাও খুব আবেগী এবং সোচ্চার। হয়ত আমিও। কিন্ত রুমানা যদি গরীব চাষীর কন্যা হত তাহলে কি এই পোস্ট স্টিকি করা হত। কিংবা আমরা এত আবেগী হতাম। আর মূল অপরাধ কি তা এখনো ধোয়াসা। ষ্পষ্ট করা উচিত তাও। সমাজকে বুঝতে হবে। নারী পুরুষ বলে কোন কথা নয়। অপরাধের বিচার হোক। একজন লোকের মানসিক অবস্থাকে বিবেচনায় নিয়ে অন্তত মন্তব্য বিচার হওয়া উচিত। হেনার জন্য দেশ কেদেছে । তবে সেটা গনমাধ্যমে আসার পর। কিন্তু ডাক্তার, নার্স, থানা পুলিশ সবাই কিন্তু রাষ্ট্রের বাস্তবতার চিত্র দেখিয়েছে। তারা আসলে কেউ অপরাধী নয়। দরিদ্ররা রাষ্ট্রের কাছে হাস্যকর তাই প্রমান করেছে। মানে ওই দায়িত্বে থাকলে আমিও কি তাই করতাম না? তাহলে আমাদের কান্না সবই অভিনয়ের সাথেও সংশ্লিষ্ট। হেনার ঘটনায় ডাক্তার, নার্স থানা পুলিশ কি ঘুষ নিয়েছে আমার মনে হয় না। সব ঘটনার একটি মূল বাস্তবতা আছে।
একমত। এবং সঙ্গে এই পোস্ট স্টিকি করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
৪৫৯|
১৭ ই জুন, ২০১১ রাত ৯:৫৫
ডাঃদাউদ বলেছেন: একটা কাজ করা যেতে পারে
বড় একটা ড্রামের মধ্যে এই কুত্তা টারে সুন্দর বনের এক ঝাক মৌমাছি সহ ঢুকাইয়া এক সাপ্তাহ ড্রামের মুখ বন্ধ করে রাখা যেতে পারে,
তারপরে বিচার আচার কি করা যায় দেখা যাবে
১৮ ই জুন, ২০১১ ভোর ৪:৪৭
মানবী বলেছেন: শাস্তির স্টাইলটা মন্দ হবেনা নরপশু হাসান সাঈদ আর তার মতো মানসিকতাধারীদের জন্য।।
৪৬০|
১৭ ই জুন, ২০১১ রাত ১১:১৫
কনকাঞ্জলি বলেছেন: রোমানা ম্যাডাম কি ধোয়া তুলশী পাতা? পরকীয়ার শাস্তি কি হওয়া উচিত, শেয়ার করুন সবাই।
যদিও হাসান ভাই যা করেছেন তাও মেনে নেওয়া যায় না, আমার মনে হয়, তার জীবনের হতাশার চূড়ান্ত বহিপ্রকাশ এই ঘটনা। বাইরের ক্ষত তো দেখা যায়, মনের টা যায় না, দিনের পর দিন কারা এই যন্ত্রণাকে উশকে দিয়েছে সেটা ভেবে দেখুন, তার এই অপরাধের পেছনে কারণ আছে অবশ্যই।
এত মেধাবী একজনের পতন দেখতে আপনাদের কি কারো মন একবারও কেদে উঠে না?
১৮ ই জুন, ২০১১ রাত ১২:২৮
মানবী বলেছেন: জ্বী, রুমানা ম্যাডাম ধোয়া তুলসী পাতা, অন্তত আপনার প্রিয় "হাসান ভাইয়ার" সর্বশেষ স্বীকারোক্তি এমনটাই বলছে।
আমি জানিনা আপনি নারী না পুরুষ, তবে মনে প্রাণে প্রার্থনা করছি আপনার জীবনে, আপনার পরিবারের কন্যাটির বিয়ে যেনো আপনার হাসান ভাইয়ের মতো কারো সাথে হয়।
আপনি/ আপনার পরিবারের মেয়েটি যেনো ধোয়া তুলসীপাতা(আপনার ভাষায়) হয়ে থেকে সেই স্বামীকে যন্ত্রণায় না উসকে সন্তোষ্ট রাখার চেষ্টা করতে পারেন।
আপনাদের কাছে হাসান সাঈদের মতো মেধার পতন হবেনা আশা করি, কারো প্রাণ কাঁদার প্রশ্নও আসবেনা।।
৪৬১|
১৭ ই জুন, ২০১১ রাত ১১:১৭
বিপদতাড়িনী বলেছেন: কয়েক দিন হল ব্লগে রুমানাকে নিয়ে লেখা গুলো শুধু পড়ছি। আর এখন প্রথম বারের মত কমেন্ট করতে লগ ইন করলাম। আমি সবার লেখা বা মন্তব্য মনযোগ দিয়ে পড়ার চেষ্টা করেছি। সবার মধ্যে অনেক মতপার্থক্য থাকলেও একটা বিষয়ে সবাই একমত, এধরনের ঘটনা বন্ধ হোক এবং অপরাধীর শাস্তি হোক। কিন্তু এতেই কি সব সমাধান হবে? উত্তর না। কারণ এসবের মূল উৎস নির্ধারন করে তা সমূলে উৎপাটন করতে না পারলে বার বার এসকল ঘটনা ঘটবে আর আমরা বুলি আওরাব। আমি যতটুকু বুঝি এসবের মূল উৎস গুলি হচ্ছে-----
১। ভোগবাদী মানষিকতার বিকাশ ও মিডিয়ার স্বেচ্ছাচারিতা
২। সুস্থ সংস্কৃতির চর্চার অভাব এবং অপসংস্কৃতি-অশ্লীলতার ব্যপক প্রসার ও চর্চা
৩। বৈজ্ঞানীক যুক্তি নির্ভর চিন্তার চর্চার প্রতি রাষ্ট্রীয় উদাসীনতা
৪। সম্পতির উত্তরাধীকারসহ সমাজের সর্বস্তরে নারী পুরুষের সমঅধিকার নিশ্চিত না হওয়া
৫। ধর্মীয় পশ্চাদপদ কূপমুন্ডক চিন্তার কুপ্রভাব
আমরা যদি এসব বিষয়ে সোচ্চার না হই, আমাদের ভবিষ্যত অন্ধকার। কারণ অপরাধীর শাস্তি হলেই শুধু অপরাধ বন্ধ হয় না।
৪৬২|
১৭ ই জুন, ২০১১ রাত ১১:৩০
সমীর কুমার ঘোষ বলেছেন: পশুটি ক্রস ফায়ারে মৃত্যুদন্ড চায়....কিন্তু ওকে সারা জীবন জেলে রেখে মৃত্যু যন্ত্রনা দেয়া উচিত...
৪৬৩|
১৭ ই জুন, ২০১১ রাত ১১:৪৭
ROKON বলেছেন: এক হাতে তালি বাজে না। দুজনেরই বিচার হওয়া দরকার। একজন পরকীয়ার জন্য, আর অন্যজন একটা মানুষকে আঘাত করার জন্য।
১৮ ই জুন, ২০১১ রাত ১২:০৫
মানবী বলেছেন: পরকীয়ার জন্য কার বিচার হবে? আপনি কি নিজের বা আর কারো কথা বলছেন?
বুঝতে পারছিনা!!
৪৬৪|
১৮ ই জুন, ২০১১ রাত ১২:০৯
আজনবী বলেছেন: মানুষজন সর্বশেষ খবর না জেনেই এখানে মন্তব্য করে যাচ্ছে।
আজ সকালেই টিভিতে দেখলাম সাঈদ এখন ক্রস ফায়ারে মৃত্যুদন্ড চায়, এখন স্ত্রীর পরকীয়ার বিষয়টি বলছে পুরোটাই সন্দেহ, (যার কোন বাস্তব ভিত্তি নেই)।
সাঈদের পক্ষপাতীরা অপেক্ষায় থাকুন নিজের গালে নিচের হাতের চর খাবার জন্য।
৪৬৫|
১৮ ই জুন, ২০১১ রাত ১২:৫০
গরম কফি বলেছেন:
এক ক্যাটাগরির ব্লগারদের এখানে নেগেটিভ সেন্সিটিভিটি দেখতে পাচ্ছি । কেউ কি খেয়াল করেছেন ? লিস্ট আপডেট করলাম ।
৪৬৬|
১৮ ই জুন, ২০১১ রাত ১:২২
রাতমজুর বলেছেন: টাইটেল বদলানোর সময় আসছে, লিখেন "রুমানা, এই যুদ্ধ আপনার একার নয়.. আমরা অল্প কিছু মানুষ আপনার সাথে আছি.. তবে জানোয়ারদের সবাই বসে আছে পরকীয়ার আপনার ফাঁসি চেয়ে!!"
৪৬৭|
১৮ ই জুন, ২০১১ রাত ১:২৩
রাতমজুর বলেছেন: টাইটেল বদলানোর সময় আসছে, লিখেন "রুমানা, এই যুদ্ধ আপনার একার নয়.. আমরা অল্প কিছু মানুষ আপনার সাথে আছি.. তবে জানোয়ারদের সবাই বসে আছে পরকীয়ার রিউমর ছড়িয়ে আপনার ফাঁসি চেয়ে!!"
১৮ ই জুন, ২০১১ ভোর ৪:৪৩
মানবী বলেছেন: ভালো বলেছেন...
তবে আশার কথা হলো নর্দমার কীটেরা কখনও "আমাদের" অন্তর্ভুক্ত নয়, এরা ভিন্ন প্রজাতি- তাই টাইটেল ঠিকা আছে মনে হয়।
আর, রুমানার চরিত্র হনন আর আজেবাজে পোস্টের শস্তা প্রচারে নামা মন্তব্য মুছে ব্লক করবো আগেই বলেছি। লিংক এ ক্লিক করার ো প্রয়োজন মনে করছিনা.. মন্তব্যের মনোভাবই যথেষ্ট।
৪৬৮|
১৮ ই জুন, ২০১১ রাত ১:৫৮
মেহরাব শাহরিয়ার বলেছেন: মানুষের কাছে এখন অপরাধ মুখ্য না , কে করেছে সেটাই মুখ্য । সাঈদ পুরুষ , শুধু এই প্রলাপ বকেই কত মানুষ অবলীলায় তার নৃশংসতাকে সাধুবাদ জানাচ্ছে । এই প্রবণতা যে কত ভয়াবহ , সেটা কল্পনাতীত ।
৪৬৯|
১৮ ই জুন, ২০১১ রাত ২:২২
মুহাম্মদ আসাদুল্লাহ্ বলেছেন: এফআইদিপু আপনি তো শিবিরের রোকন বলে জানতাম। যাক একেবারেই রাজনৈতিক পরিচয় মোতাবেক কাজ করেছেন।
৪৭০|
১৮ ই জুন, ২০১১ রাত ২:৫৮
অপ্রিয় সত্য ৭০০ বলেছেন:
কোন রণে কত খুন দিল নর
লেখা আছে ইতিহাসে
কত নারী দিলো সিঁথির সিঁদুর
লেখা নাই তার পাশে
পড়বেন না ভুলে- উল্টো করে!!!!!!!!!!!!!!!!!!!!!
নারী- বলে অকপটে
লাজুক নর- পুরুষত্বের মাঝে
শারীরিক দেখে সবে
মানুষিক অগোচরে
পাপী সে জন- যে পাপ করে
তবে কেন অবিচার "নর" শব্দটা'কে
আমি বলি "পিশাচ"
যাই বলুক লোকে.............
১৮ ই জুন, ২০১১ ভোর ৪:৪৬
মানবী বলেছেন: অত্যন্ত যুক্তি সঙ্গত দাবী।
দেখতে নরের মতো আর আর লিঙ্গ পরিচয়ও তাই বলেই অনিচ্ছা সত্ত্বেও এমনটাই লিখতে হয়।
ভালো লেগেছে সুন্দর কবিতাটি পড়ে, ধন্যবাদ অপ্রিয় সত্য ৭০০।
৪৭১|
১৮ ই জুন, ২০১১ ভোর ৫:২২
প্রজন্ম৮৬ বলেছেন: আপা, অনেক ধন্যবাদ লেখাটির জন্য।
কিছু কাজের চাপে আমি গত কয়েকদিন ব্লগে অনিয়মিত কিন্তু যতটুকু সম্ভব আপডেট নিচ্ছি। এবং খুবই আশ্চর্য্য হচ্ছি অনেকের মন্তব্য এবং নতুন পোস্ট করা দেখে।
বুঝতে পারছি না ওরা কি "এটেনশন সিকার" নাকি "সিক"!
এই অবস্থা দেখে ভয়ও পেয়েছি কারন হাসান সাইদ তো এখন ধরা পড়েছে কিন্তু ওরা যে বাইরে!!! এবং আগামীকাল এরাই যে সাইদের মত বর্বরতা চালাবে না সেটার কোন নিশ্চয়তা নেই!
মানবী'রা এখনো কলম ধরে রেখেছে তাই এটাই আশা জোগায়। এভাবেই আমাদের পাশে থাকবেন।ভাল থাকবেন।
১৮ ই জুন, ২০১১ সকাল ৭:২৩
মানবী বলেছেন: সহমত।
নরপিশাচটা গ্রেফ্তার হলেও এই বিভৎস মানসিকতার লোকগুলো এখনও বাইরে, এরা সমাজের কীট হয়ে সাধ্যমতো দংশে যাবে শিশু, কিশোরী. তরুনী সহ সকল নারীর স্বস্তিকে, এদের পরিবারের নারীদের জন্য সহানুভূতি।
দুঃখজনক যে নরপিশাচটা তার দোষ ও মিথ্যাচার স্বীকার করলেও নর্দমার কীটেরা এখনও রুমানার চরিত্র হননের চেষ্টায় ব্যস্ত।
এ কেমন বিকৃত মানসিকতা আমার বোধগম্য নয়!
আপনিও ভালো থাকুন ভাইয়া।
৪৭২|
১৮ ই জুন, ২০১১ সকাল ৭:১৩
মানবী বলেছেন: মহাসচিব বিশ্ব ব্লগ সংস্থা, পোস্টটির শিরোনাম লক্ষ্য করুন, আমার পোস্টটি নরপিশাচ হাসান সাঈদের বিকারগ্রস্থ ভাবনা এবং বানোয়াট গল্প প্রচারের জন্য নয়।
আমি আগেই জানিয়েছি, এধরনের সকল মন্তব্য ডিলিট ও মন্তব্যকারীকে ব্লক করবো।।
আপনাদের নিজেদের ব্লগ আছে, ইচ্ছে করলে সেখানে এসব প্রচার করুন।
আর, আর এসব ক্ষেত্রে দুদিন আগের চটকদার গল্প প্রচারের আগে আপডেটেড ইনফরমেশন জানা জরুরী। নরপশু হাসান সাঈদ নিজে রুমানাকে ঠান্ডা মাথায় হত্যার পরিকল্পণা, বিয়ের পর থেকে রুমানার প্রতি শারিরিক ও মানসিক নির্যাতন এবং তার সন্দেহপ্রবণতা ও মিথ্যাচারের কথা স্বীকার করেছে।।
এসব অগ্রাহ্য করে যখন কেউ, তিনদিন আগের মিথ্যা বানোয়াট কাহিনী প্রচারে ব্যস্ত.. তখন মনে হয়, রুমানা পরকীয়ার সাথে জড়িত এটা প্রমান করা কিছু কিছু মনোবিকারগ্রস্থের কাছে ভীষণ জরুরী। যেনো, এই পরকীয়া প্রমানেই তাদের সকল স্বার্থকতা!
৪৭৩|
১৮ ই জুন, ২০১১ সকাল ৯:৩৪
একলা বাঁশিওয়ালা বলেছেন: মানবী আপু, রাগ ইমন আপু দুজনকে অসংখ ধন্যবাদ জানাচ্ছি | এই পোস্ট এ যে পশু গুলোকে দেখা গেল তাদের কে চিনে রাখা জরুরি |
৪৭৪|
১৮ ই জুন, ২০১১ সকাল ১০:৫২
প্রদীপ মিত্র বলেছেন: অনেকেই অনেক রকম আজেবাজে কথা বলেছেন। সেসব দেখে মনে হচ্ছে যে শুধুমাত্র পূতপবিত্র চরিত্রের মানুষ না হলে কারোরই বিচার চাওয়ার অধিকার নেই। যারা আজেবাজে কথা বলেছেন, তারা আগে নিজেদের মন সংশোধন করে আসুন
৪৭৫|
১৮ ই জুন, ২০১১ দুপুর ২:০৪
বিপ্লব কান্তি বলেছেন: কি সব কথা উত্তরে লিখলেন সেটা তো বুঝলাম না , কিসের সাম্প্রদায়িকতা !! আপনাদের মাথা তো সাম্প্রদায়িক উকুনে কবে খেয়ে গেছে, সেই উকুনের বিস্টা চাষ করে এখন চলছে অনেকেই ।
লেখালেখি আমার পেশা নয় , তবে যেভাবে পাগলের কোর্ট এখানে বানিয়েছেন , তাকে আর যাই লেখা বলে না বা প্রতিবাদ ও বলে না ।
আইন তার নিজস্ব গতিতে বিচার করবে, দোষি শাস্তি পাবে , আর বিচারের পর লেশন বা শিক্ষা দিবে বা প্রচার করবে ।
একটি লেখনি লিখেছেন তখন রোমানার স্বামী কি বিচার হবে আদালত কি বিচার করবে সেটা স্হির করতে লেগে গেছেন । আরব দেশের পন্হায় বিচার যাতে হয় এবং আপনাদের ১৯৪৭ সাল থেকে যে পথে এগোচ্ছেন সেটার পথ যেন আরো খোলাশা হয় সেই চেষ্টা ও দেখছি ।
শোনেন ভাই আর যাই হোক হঠাৎ করে তো আর আরবীয় কায়দায় পাথর ছুড়ে বিচার হবে না । কার্যক্রম চালিয়ে যান , অসফল হবেন না সেটা ১৯৪৭ সালের পরের ধাপগুলো বলে ।
১৮ ই জুন, ২০১১ রাত ১১:৩৯
মানবী বলেছেন: কার মগজ যে সাম্প্রদায়িকতার উকুনের বিষ্ঠায় ভরা তা কথায় কথায় অপ্রাসঙ্গিক ভাবে "হিন্দু", "মুসলিম", "সৌদি আইন" "আরবীয় কায়দা" নিয়ে আসা দেখে বুঝা যায়। তবে এমন সাম্প্রদায়িকতার বিষ্ঠা স্যাচুরেটেড মগজ যে আত্মপলব্ধিতে সক্ষম নয় এটাই স্বাভাবিক। আর আমার জবাব টা বোধগম্য হলে তার জন্য তা আরো বিপদজনক মনে করে, তাই সেটা না বুঝাই ভালো।
একজন অমুসলিম হয়ে সব সময় "ইসলাম ধর্ম
সম্পর্কে ইনিয়ে বিনিয়ে কটুক্তি আর কটাক্ষ করে চলেছেন, ভিন্ন ধর্মের সমালোচনা যে কতোটা অশোভনীয় তা অনুধাবন করার ক্ষমতা বা বোধ আপনার নেই।
লেখালেখি আমাদের অধিকাংশের পেশা নয়, আমরা আমাদের ভাবনা নিজের সীমিত ক্ষমতা দিয়ে নিজ ব্লগে তুলে ধরতে চেষ্টে করি। সেটা সচেতনতা হোক অথবা প্রতিবাদ। আপনার মতো জনদের "কী-বোর্ড" শুধু অপররে খুঁত ধরার কাজে ব্যবহৃত.. তা অপরের ধর্ম হোক, অথবা তাঁদের পোস্ট... নিজে থেকে শিপ্রা সম্পর্কে এক বাক্য লিখবেননা, লেখার কথা বললে "লেখা লেখি আমার পেশা নয়" বলে মায়া কান্না কাঁদবেন আবার নির্লজ্জের মতো অন্যের উপর দোষ চাপাবেন কেনো তারা শিপ্রাকে নিয়ে লিখছেনা।
এই পোস্টকে প্রতিবাদ মনে না হয়ে আদালত মনে হলে বার বার এখানে ফিরে এসে অপ্রাসঙ্গিক মন্তব্য না করে নিজের (?)উবর্র ভাবনার চাষ নিজ ব্লগে করুন।
একটি নৃশংস নির্মম অপরাধের মাঝে অপ্রাসঙ্গিক ভাবে "হিন্দু", "মুসলিম", "আরবের আইন" এনে যে সাম্প্রদায়িকতার দুর্গন্ধ ছড়াতে চাইছেন সেজন আপনার প্রতি ঘৃনা জানালাম।
(আমার পূর্বের জবাবের মতো এই জবাব ও আপনি "বুঝবেননা" তবু ফিরে এসে আরো কিছু আবোল তাবল কথা বলবেন.. এটা অনুমান করতে পারি)
৪৭৬|
১৮ ই জুন, ২০১১ দুপুর ২:০৪
chin২ বলেছেন: পর্দার অন্তরালে নারী রাখতে গিয়ে তাকে চার দেয়ালে বন্দি করে রাখা হয়েছে। যার জন্য দেখা যায় মুসলিম দেশগুলোর নারীরা পিছিয়ে পড়েছে। সেটা বুঝতে পেরে তারা এখন চারদেয়ালের বাইরে আসতে চাইছে। শুরু করেছে। তারা বুঝতে পেরেছে নারীকে রক্ষা করতে হলে পুরুষের সাথে যুদ্ধ করেই তা অর্জন করতে হবে। পুরুষের (লোলুপ পুরুষের ভয়ে) ভয়ে ঘরে বসে থাকলে কোন লাভ হবে না।
১৮ ই জুন, ২০১১ রাত ১১:৪৩
মানবী বলেছেন: প্রতিবেশি রাষ্ট্র ভারত কিন্তু মুসলিম দেশ নয়, অথচ সেখানে নারীকে চার দেয়ালে বন্দী করে রাখার পর্যায়ে আসার অনেক আগে, মাতৃ গর্ভে বন্দী রেখে হত্যা করার নষ্ট চর্চা দীর্ঘ দিন ধরে লালিত হয়ে আসছে।
আর সে দেশে নারী নির্যাতন সম্পর্কে না হয় নাই বললাম।
তাই, এধরনের নৃশংসতার সাথে ধর্ম, বা রাষ্ট্র ধর্ম টেনে আনাটা শুধু অপ্রাসঙ্গিক নয়, হাস্যকরও।
৪৭৭|
১৮ ই জুন, ২০১১ দুপুর ২:০৬
দর্শণধারী বলেছেন: ছোটবেলায় রাক্ষুসে গল্প পড়েছিলাম, যেগুলো ছিল রূপকথার। এখন একটা রাক্ষুসকে চাক্ষুস আমরা সবাই দেখতে পেলাম।
খুজেঁ পেলাম রাক্ষসের আরো দোসরদের।
হাসান সাঈদ নিজে স্বীকার করেছে তার বিয়ের পর থেকে রুমানার প্রতি শারিরিক ও মানসিক নির্যাতন এবং তার সন্দেহপ্রবণতা ও মিথ্যাচারের কথা। কিন্তু কিছু কিছু মানুষ এখনো রুমানার দোষ খুঁজে বেড়াচ্ছে।
এরা যে কোন মায়ের সন্তার আর এদের স্ত্রী যে কারা তা ভেবে কষ্ট লাগছে।
১৮ ই জুন, ২০১১ রাত ১১:৪৬
মানবী বলেছেন: একটু ভুল হলো.. রাক্ষসরাও এদের দেখলে লজ্জা পাবে।
রাক্ষসদের চরিত্রই এমন.. অথচ মানুষের মতো দেখতে কিছু জীব যখন এমন হীন আচরন করে তখন রাক্ষসরাও লজ্জা পায়।
রুমানাকে "অসতী" প্রমান করা নরপশু হাসান সাঈদের চেয়েও এদের কাছে বেশি জরুরী। নরপিশাচটা রুমানার পরকীয়ার গল্প ফেঁদেছিলো আত্মরক্ষার জন্য, আর এরা এটা প্রমানে ব্যস্ত এক বিকৃত পুলক লাভ করার জন্য। যেনো রুমানা পরকীয়া করলে এটা তাদের (?)পৌরষের জয়।
এদের প্রতি ঘৃনার থু থু ছুঁড়তেও দ্বিধা হয়, এতে সেই থু থু টার অপমান।
৪৭৮|
১৮ ই জুন, ২০১১ দুপুর ২:১৩
নূর-ই-হাফসা বলেছেন: আজ এখনও অনেকেই মেয়েদের উচ্চ শিক্ষা অর্জন এবং চাকরি করাটাকে মেনে নিতে পারছে না ।কি দোষ ছিল মেয়েটির যার কারনে তাকে মেরে ফেলতে হবে । শুধুই কি সে মেয়ে বলে । জঘন্য মানসিকতার এই লোক প্রকৃত অর্থেই মানুষ নয় ।
ধন্যবাদ এমন ১টি পোষ্ট দেয়ার জন্য ।
৪৭৯|
১৮ ই জুন, ২০১১ দুপুর ২:১৭
রূপকথার রাজকন্যা বলেছেন: আসলে সীতার অগ্নিপরীক্ষা আজও চলছে। একটি মেয়ে তার উপর হওয়া নিপিড়ন নির্যাতনের বিচার পাবে তবে তার আগে তাকে অগ্নিপরীক্ষায় অবতীর্ন হতে হবে। স্বতি স্বাদ্বী প্রমানের অগ্নিপরীক্ষা। সমাজের মানুষের আংগুল উঠবেই তার বিরুদ্ধে। প্রথমেই বলা হবে হয়ত মেয়েটার কোনো সমস্যা ছিল। যখন প্রমান হয়ে যাবে চরিত্রে কোনো সমস্যা ছিলনা তখন সে সুবিচার প্রার্থনা করতে পারবে। তবে সমস্যা আসলেই থাকুক আর না থাকুক তার উপর আংগুল কেউ কেউ আগে থেকে উঠাবেই।
আজ আপনি যেমন একজন নারীকে প্রথমেই আংগুল তুলে কথা বলতে আরম্ভ করলেন মনে রাখা উচিত আপনার বোনটিও যেদিন বিচারপ্রার্থী হবে সেদিন সমাজের আপনার মত অন্যসব মানুষেরা তার উপরে প্রথমে আংগুল তুলবে তারপর কথা বলবে।
৪৮০|
১৮ ই জুন, ২০১১ দুপুর ২:২৬
অপ্রিয় সত্য ৭০০ বলেছেন: বিধাতার সন্তান-হে নারী দেখুন-পড়ুন আর নিজেকেই প্রশ্ন করুন
৪৮১|
১৮ ই জুন, ২০১১ বিকাল ৩:২৯
chin২ বলেছেন: বাংলাদেশে নির্যাতনের শিকার হয়েছে এক হাজার নারী
বাংলাদেশে গত পাঁচ বছরে কমপক্ষে এক হাজার নারী নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন৷ নির্যাতনের ৭০ ভাগ ঘটনার ক্ষেত্রেই পুলিশের কাছে কোনো অভিযোগ করা হয়না৷ এহেন ঘটনা এড়াতে, ‘ভিকটিম প্রটেকশন অ্যাক্ট’ করতে যাচ্ছে সরকার৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরের ওপর স্বামীর এই নির্যাতন সব মহলকে নাড়া দিয়েছে৷ কিন্তু বাংলাদেশে এরকম আরো অনেক নারী রয়েছে, যাঁরা নিরবে পারিবারিক নির্যাতনের শিকার হচ্ছেন৷
পুলিশের ধারনা, সর্বোচ্চ ২০ থেকে ৩০ ভাগের মতো নির্যাতনের ঘটনা থানায় অভিযোগ করা হয়৷ বাকিরা পরিবারিক এবং সামাজিক চাপের কারণে থানায় অভিযোগ করেন না৷ মানবাধিকার সংগঠন এবং পুলিশের হিসেব মতে, গত পাঁচ বছরে বাংলাদেশে নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন প্রায় এক হাজার নারী৷ আর আইনী সহয়তাকেন্দ্রগুলোতে নির্যাতিত নারীদের ভিড় বাড়ছে প্রতিদিনই৷ নারীদের আইনী সহয়তাদানকারী মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট পারভিন সুলতানা খান জানান, নারীরা শুধু তাঁর স্বামীর হাতেই নয়, শ্বশুরবাড়ির অন্য সদস্যদের দ্বারাও নির্যাতনের শিকার হন৷
নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শিরিন শারমিন জানান, নারী নির্যাতন রোধে দেশে পর্যাপ্ত আইন আছে৷ কিন্তু এর কার্যকর প্রয়োগ না হওয়ায়, ফল পাওয়া যাচ্ছেনা৷ তিনি জানান, নির্যাতিতাদের সুরক্ষায় ‘ভিকটিম প্রটেকশন অ্যাক্ট' করতে যাচ্ছে সরকার৷
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরকে নির্যাতনকারী স্বামী হাসান সাইদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ৷ গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম জানান, হাসান সাইদ নির্যাতনের কথা স্বীকার করেছে৷ তবে তার সঙ্গে এই নির্যাতনে আরো কোনো সহযোগী আছে কিনা - পুলিশ এখন তা জানার চেষ্টা করছে৷
৪৮২|
১৮ ই জুন, ২০১১ বিকাল ৩:৪১
bakta বলেছেন: কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না ।
প্রথমত: বলি রুমানা দ্ৃষ্টি শক্তি ফিরে পাক ও সুস্থ হয়ে উঠুক ।
দ্বিতীয়ত: দেশের জনগণ দিক শয়তানের শাস্তি ।
পুরুষ হয়ে এই ঘটনায় তীব্র লজ্জা পেলাম।
৪৮৩|
১৮ ই জুন, ২০১১ বিকাল ৪:২৬
সাধারণী বলেছেন: কিছু বিষয় ক্লিয়ার হওয়া দরকার, কেউ কেউ মনে হয় ভুল বুঝছেন।
১. আমরা পুরুষের বিরুদ্ধে বলছি না, বলছি পুরুষতান্ত্রিক মনোভাবের বিরুদ্ধে। বেশকিছু মানুষ যারা মনে করেন নারী পুরুষের শাসনে থাকবে, পুরুষ নারীকে নিয়ন্ত্রণ করবে, নিজের বিবেচনা অনুযায়ী শাস্তি দিবে, পুরুষের কোন ভুল থাকতে পারে না, যা কিছু খারাপ ঘটে তা নারীর কারণে(যেমন ৪৮৫, ২৭২ ও ৩৩০নং কমেন্টসহ আরো অনেক কমেন্ট), এইসব মানুষের মনোভাবের বিরুদ্ধে।
২. এটি পারিবারিক নির্যাতনের ঘটনা। পারিবারিক নির্যাতনের শিকার হয় বেশীর ভাগ ক্ষেত্রে নারী, খুব কম ক্ষেত্রেই পুরুষ (কমেন্ট নং ৪৪৪)। এর কারণ পুরুষতান্ত্রিক মনোভাব। নারীর শরীরিক দুর্বলতার সুযোগ নেয়া হয় এবং যেহেতু সমাজ ও পরিবার নারীকে স্বামীর অন্যায়ের প্রতিবাদ করতে শিক্ষা দেয় না, তাই নারীর মানসিক দুর্বলতার সুযোগও নেয়া হয়। আমাদের দেশে এখন এটাই স্বাভাবিক। স্বামী স্ত্রীকে পিটাবে, আর স্ত্রী তা সহ্য করে যাবে। আমাদের অবস্থান এই পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে।
৩. অনেকেই বলছেন "দুই-একজন" পুরুষ দিয়ে সবাইকে বিবেচনা না করতে। অবশ্যই আমরা এই ঘটনার কারণে সব পুরুষকে খারাপ বলছি না, ছেলে মেয়ে সবার মধ্যেই ভাল খারাপ আছে। তবে এই "দু-একজন" বাংলাদেশের ৭০% স্বামী(গতকাল বাংলাভিশনের একটি অনুষ্ঠানে শুনলাম, আগে জানতাম ৪৭% )! আধিকাংশ নারী সামজিক মানমর্যাদার ভয়ে কিছু বলেন না। সামাজিক ভাবে হেয় হবেন বলে নির্যাতন সহ্য করে নেন, পরিবার থেকেও অনেক ক্ষেত্রে সহযোগিতা পান না। এখন বলুন, দেশের দুই তৃতীয়াংশের বেশী বিবাহিত নারী যদি নির্যাতিত হন, আমাদের কি এই নির্যাতনের বিরুদ্ধে কিছু বলা উচিত না?! সব মুখ বুজে সহ্য করা উচিত? সকল বিবেকবান মানুষ এক্ষেত্রে এগিয়ে আসলেই এর সমাধান সম্ভব।
৪. লিমনের সাথে যদি আমরা সবাই দাঁড়াতে পারি, তাহলে পারিবারিক নির্যাতনের শিকার এইসব মানুষের সাথে নয় কেন? অশিক্ষা বা যৌতুকের বিরুদ্ধে যদি দাঁড়াতে পারি তা হলে পারিবারিক নির্যাতন ও পুরুষতান্ত্রিক মানসিকতার বিপক্ষে না কেন? এটিও তো একটি সামাজিক সমস্যা।
৫.অনেকেই বলছেন, দেশের হাজার হাজার নারী নির্যাতিত হচ্ছে, তাহলে রুমানা ম্যাডামকে নিয়ে এত বেশী কথা হচ্ছে কেন ! কারণ অশিক্ষিত লোকের ক্ষেত্রে আমরা ধরেই নেই তার বিচার বিবেচনা বোধ অত প্রখর হবে না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকার ক্ষেত্রে এমন ঘটনা ঘটবে, তাঁর স্বামী এমন আচরণ করবে তাঁর সাথে, এটা কেউ, কোনভাবে ভাবতেই পারে নি। এ থেকে বোঝা যায় পারিবারিক নির্যাতন কি ভয়াবহ রূপ ধারণ করেছে।
পুরুষের বিরুদ্ধে নয়, আমাদের অবস্থান "পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা ও মানসিকতা" এবং পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে; মানবতার পক্ষে।
৪৮৪|
১৮ ই জুন, ২০১১ বিকাল ৪:২৮
নাজনীন১ বলেছেন: @ বিপ্লব কান্তি, সেই প্রথম থেকে লক্ষ্য করছি রুমানার ঘটনাটি নিয়ে আপনার নেগেটিভ আচরণ। রাগ ইমনের পোস্ট থেকে শুরু। রুমানাকে নিয়ে আপনার সমস্যাটা কোন জায়গায়? রুমানা ধনী নাকি রুমানা কেন স্বামী-সন্তানকে রেখে একা কানাডায় পড়তে গেল?? একটা মেয়ে চিরদিনের জন্য অন্ধ হয়ে যাচ্ছে সবার চোখের সামনে এটা আপনার কাছে কোন বিষয়ই নয়? এর প্রতিবাদ করে পোস্ট দেয়াকে আপনার পাগলের কোর্ট মনে হচ্ছে?! হোয়াট এ কম্পলিমেন্ট!!! হাউ ম্যাড ইউ আর!!
যে শিপ্রার কথা আপনি এখানে বললেন, আপনার পরিবার তো জমিদার পরিবার, আপনি সহযোগিতা করেছেন তো? আপনি নিজে ব্লগে মাঝে মাঝে নিজের অনেক ক্ষমতা প্রদর্শন করে কমেন্ট করেন। আপনি বা আপনার সংস্থা থেকে স্থানীয় প্রশাসনকে কোন চাপ প্রয়োগ করেছেন কি শিপ্রার স্বামীকে এরেষ্ট করার ব্যাপারে? নাকি কেবল রুমানা বনাম শিপ্রা --- এই হিংসাত্মক মনোভাব প্রকাশ করেই নিজের দায় সারলেন?
৪৮৫|
১৮ ই জুন, ২০১১ বিকাল ৪:৪৫
candy বলেছেন: আসুন একটু ধর্ষন করি
Click This Link
৪৮৬|
১৮ ই জুন, ২০১১ বিকাল ৪:৫১
সজীব৬১৪ বলেছেন: রুমানার হাসপাতাল পরিবর্তন, নির্যাতনের কথা স্বীকার স্বামীর (প্রথমআলো)
প্রথমআলো রিপোর্ট।প্রথমআলো
৪৮৭|
১৮ ই জুন, ২০১১ বিকাল ৫:০৯
সাধারণী বলেছেন: ডলুপূত্র বলেছেন: হাসান আপনিও একা নন: সুপন রায়
সেটাই তো স্বাভাবিক মনে হচ্ছে।
দেশের ৬৫% পুরুষ মনে করেন, বৌকে পেটানোর মধ্যে কোন অন্যায় নেই।এটি মোটেও অযৌক্তিক নয়। ৩৮% পুরুষের কোন ধারণা নেই, domestic violence বলতে আসলে কি বোঝায়? ৪০% পুরুষ, বাঙ্গালী মহিলারা সামাজিক কঠিন অনুশাসন বা তদের দ্বারা পরিচালিত হবেন, সেটাকে সাপোর্ট করেন।___ (কমেন্ট নাম্বার ৪৪৪)
এইসব লোকরা কি রুমানা ম্যাডামকে সমর্থন দিবে, না সাইদকে! রুমানা ম্যাডামকে সমর্থন দিলে তো তা আত্নঘাতী সমর্থন হয়ে যাবে!
৪৮৮|
১৮ ই জুন, ২০১১ রাত ৮:০৭
ডাইনো বলেছেন: @মির্জা সাথী:
আপনি একবার বললেন:"আমি মনে করি মুসলমানদের জীবনে পরিপূর্ন্য ইসলাম বহাল থাকলে এরা সব ধরনের বিপদ থেকে মুক্ত থাকবে।" আবার বলছেন: "দেখুন আমি বা রোমানা ম্যাডাম ইসলাম মানি কি মানিনা এটার বিষয় বলিনি। "
-আপনি কাকে ইসলাম ধর্ম মানার কথা বলছেন, আমাকেও না, আপনাকেও না, রুমানা ম্যাডামকেও না, তবে কাকে-হাসান সাঈদকে?? নাকি নারী নির্যাতনকারীদেরকে??? উত্তর দিয়ে যাবেন দয়া করে।
"আমি যদি ইসলাম ১০০% মানি আমি অবশ্যই সুখি হবো"
- তারমানে আপনি ইসলাম মানেন না স্বীকার করলেন, আমাদের প্রিয় নবীজি নিজে যা মানতেন না, অন্যকেও তা করার উপদেশ দিয়েছেন এমন কথা শুনেছেন কখনো? আপনি কি নিজেকে তার থেকেও বড় ইসলাম প্রচারক মনে করেন, যদি না মনে করেন তবে দয়া করে এসব বানী আউরাবেন না।
"রুমানা ম্যাডাম এমন কিছু করেনিতো- যা হাসান সাঈদকে ভালোবাসা হারানোর চেয়ে ভালোবাসার মানুষকে হত্যা করাটা শ্রেয়- এটা ভাবতে বাধ্য করেছে। আমরা যা আপাত: দৃষ্টিতে দেখি তাতে হাসান সাঈদ দোষী । তাদের ভিতর গত সব কিছুতো আমরা জানিনা।"
- আপাত: দৃষ্টিতে হাসান দোষী, প্রকৃত দৃষ্টিতে কি রুমানা ম্যাডাম দোষী? আপনার মতে যেকোন কারনেই হোক ভালোবাসার মানুষকে মেরে ফেলার অধিকারও রাখে সাঈদরা।এইজন্য আমার মনে হয়েছে আপনি ভাগাড় থেকে উঠে এসেছেন, কোন সংসারের মধ্যে বড় হলে এমন চিন্তাও করতে পারতেন না।
"ভালোবেসে বিয়ে অতপর সংসার তারপর এতবড় একটা জঘন্য কাজ হয় কিভাবে?" আবার, "প্রেম অতপর বিয়ে পরিশেষে সংসারে পরিণত হলে এসব সংসার সুখি হয় তার শতকরা হার ৫%-১০%"
-আপনার নিজের অবস্থান এতটা নড়বড়ে আর দূর্বল দেখে মায়া হচ্ছে, একই সাথে ২ রকম কথা। আপনার দেখামতে ৫-১০% তথ্য যেটা দিলেন সেটা পাবলিশ বা জেনারেলাইজড কিছু নয়। শুনুন একজন চোর আরও দশজন চোরকেই চিনবে, তারমানে এইটা নয় দুনিয়ার ১০০ ভাগ লোকই চোর, আবার একজন মানুষ কখনো চোর দেখেনি তার মানে দুনিয়ায় কোন চোর নাই-এটাও সত্য নয়। আপনার গবেষনালব্ধ ফলাফল যদি স্ট্রং মনে করেন সেটা পাবলিশ করছেন না কেন?নাকি আপনার জানা তথ্যের আদৌ কোন ভিত্তি নাই?
আপনি নাকি আবার নারী সংগঠনের সাথেও জড়িত। আপনার লেখা পড়লে মনে হয় আপনি নারী নির্যাতন উদ্বুদ্ধকারী সংগঠনের সাথে জড়িত।
৪৮৯|
১৮ ই জুন, ২০১১ রাত ৮:৪৬
সাইফুর বলেছেন: কুকুর ছানাটার চামড়া তুলে লবন মরিচ মাখিয়ে দেবার দাবী জানাই
৪৯০|
১৮ ই জুন, ২০১১ রাত ৯:২৪
লক্ষ্যভেদী বলেছেন: আপু, এমন একটি পোস্টেও কেউ ক্যাচাল সৃস্টি করতে পারে দেখে অবাক হই।সামুতে আমরা যারা একটু আধটুকু লিখি, পড়ি-তাদের মধ্যেও যে বিপ্লব কান্তিদেরমতো সারমেয়ও আছে সেজন্য খারাপ লাগছে।
১১১
১৯ শে জুন, ২০১১ রাত ১২:১৫
মানবী বলেছেন: এই একটি পোস্টের সুবাদে জেনেছি আমাদের সমাজে কি ভয়ংকর সব নর্দমার কীটের বিচরন.. এদের তান্ডবের কারনেই নিয়মিত ভাবে এই সমাজে নারী ধর্ষিতা হয়, বখাটেদের নির্যাতনে বেছে নেয় আত্মহননের পথ, দিনের পর দিন স্বামী শশুড় বাড়ির নির্যাতন সহ্য করে অগুনিত গৃহবধু আগুনে ঝলসে বা তাদের প্রহারে প্রাণ হারায়।
এসব বিভৎস মানসিকতাধারীদের সাথে এক প্লাটফর্মে আমরা আলোচনা করছি, এটাই সবচেয়ে লজ্জা কর।
ভিন্ন মত এক জিনিস আর বিকৃত মানসিকতার প্রকাশ ভিন্ন জিনিস।
আপনাকেও ধন্যবাদ।
৪৯১|
১৮ ই জুন, ২০১১ রাত ৯:৪০
হোদল রাজা বলেছেন: বেজন্মাটার যেন ফাসি না হয়! তাহলে বেচে যাবে!
নারী নির্যাতন, চোখ খুচে উঠানো, কুকুরের মতন কামড়ানোর শাস্তি জেলের কয়াদী ভাই-রাই দিয়ে দেবেন! শুনছি জেলের ভিতর বিচার বাইরের চেয়ে কড়া!
বাচ্চা মেয়েটার জন্য খারাপ লাগছে! এই কচি বয়সের শক টা সারা জীবন বয়ে বেড়াবে। ও ই সবচেয়ে বেশী লুজার! বাবা কাপুরুষ-পাষন্ড আর মা চোখের সামনে নির্যাতিত...
কাছাকাছি বয়সের আমারও একটা মেয়ে আছে! উফঃ খুব কস্ট লাগছে!
সচেতন করা পোস্টের জন্য ধন্যবাদ, মানবী!
১৯ শে জুন, ২০১১ রাত ১২:০৬
মানবী বলেছেন: আর কিছু না হোক নিজের সন্তানের প্রতি বিন্দু মাত্র মমতা থাকলে কেউ এই নরপিশাচ হাসান সাঈদকে সমর্থন করতে পারেনা...
এক পাল নর্দমার কীটের তান্ডব থেকে স্পষ্ট হয়, তারা শুধু তাদের আশে পাশের নারীদের জন্যই ভয়ংকর নয়.. নিজ সন্তানের প্রতিও দায়িত্ববোধ হীন।
আপনাকেও ধন্যবাদ।
৪৯২|
১৮ ই জুন, ২০১১ রাত ১১:২২
ভাস্কর চৌধুরী বলেছেন:
কি অদ্ভুত আমাদের দেশ!
কি অদ্ভুত আমাদের আইন, নিয়ম কানুন!
আপনার সাথে সুর মিলিয়ে আমিও বলছি আসুন দলমত নির্বিশেষ আমরা সকলে রুমানা মনজুরের জন্য সুবিচারের দাবীতে সোচ্চার হয়ে উঠি।
হাসান সাঈদকে নিয়ে আজ দৈনিক মানবজমিন পত্রিকায় অন্য রকম একটি সংবাদ পড়লাম। সংবাদটি দেখতে পারেন।
১৯ শে জুন, ২০১১ রাত ১২:০৮
মানবী বলেছেন: এই আবর্জনার লিংক দুজন এখানে পোস্ট করতে চেষ্টা করেছিলো স্বাভাবিক ভাবেই স্থায়িত্ব পায়নি। দু তিন দিন আগের বস্তাপচা ইন্টারভিউ নিয়ে আস্ফালন করছে.........
অথচ এর মাঝে নরপিশাচটা স্বীকার করেছে রুমানাকে পরিকল্পিত ভাবে হত্যার চেষ্টার কথা, স্বীকার করেছে বিয়ের পর থেকে রুমানার প্রতি তার শারিরিক মানসিক নির্যাতনের কথা.. নিজের অযোগ্যতা আর ব্যর্থতার কারনে ভীষণ হীনমণ্যতাবোধ আর সন্দেহপ্রবণতার কথাও স্বীকার করেছে।
এক শ্রেনীর কীট সাম্প্রতিক স্বীকারোক্তির প্রতি দৃষ্টিপাত না করে আত্মরক্ষার জন্য বলা চটকদার গল্পটা বুকে জড়িয়ে উল্লাস নৃত্য করে যাচ্ছে।
তবে.. এই আবর্জনা আর্টিকেলের একটি মজার দিক হলো, এখানে নর পিশাচটা বলেছে, তার কেউ নেই। মা, বাবা, ভাই, বোন সবাই তার অন্ধত্ব, অক্ষমতার জন্য তাকে মৃতর মতোই পরিত্যাক্ত করেছে।
-ভেবে দেখুন যার অক্ষমতা আর ব্যর্থতার কারনে নিজের মা, বাবা, ভাইবোন ছুঁড়ে ফেলেছে, একজন রুমানা তাকে বুকে আগলে, নিজের মাথার ঘাম পায়ে ফেলা অর্থে লালন করেছে.. নিরবে সহ্য করেছে তার যতো নির্যাতন.. আর তার প্রতিদান স্বরূপ এই নরপশু তাকে কি নৃশংসতা, নির্মমতা উপহার দিয়েছে। নিজের ছোট্ট শিশু সন্তানকে পর্যন্ত সারাজীবনের জন্য মানসিক ভাবে আহত করেছে...
এই অমানুষের পক্ষে মায়া কান্না কাঁদার লোকের অস্তিত্বও আছে যারা এখনও জেলের বাইরে..এটাই আশংকাজনক!!
৪৯৩|
১৯ শে জুন, ২০১১ রাত ১২:৪৬
dinbodol.com বলেছেন:
ফাঁসি কবে- সেই অপেক্ষায় আছি।
৪৯৪|
১৯ শে জুন, ২০১১ রাত ৩:৪৩
রাহীম বলেছেন: এই মাত্র আমাদের সময়ে পড়লাম । অন্ধ হয়ে গেছেন রুমানা! চিকিৎসকদের বরাত দিয়ে রুমানার মামাতো ভাই মাকসুদ বলেন, রুমানা অন্ধ হয়ে গেছেন ।
আমার বিশ্বাস হোমিও চিকিৎসার মাধ্যেমে রুমানা আবার পৃথিবীর আলো দেখতে পাবে ।
তার যদি কোন আত্মীয় বা বন্ধু - বান্ধব এই ব্লগে থাকেন , তাকে আমি অনুরোধ করবো রুমানাকে যেন কোন ভালো হোমিও ডাক্তার হতে হোমিও চিকিৎসা নেন । আমি ঢাকার একজন হোমিও ডাক্তারের নাম্বার দিচ্ছি : ০১৭১২৮১৭১৪৪
আপাতত এই ঔষধগুলো তাকে দিলে তার দৃষ্টিশক্তি হয়তো ফিরে পাবে ।
(১) আর্নিকা মন্ট ২০০ (জার্মানি) : ( ১ ড্রাম বডি বানিয়ে নিবেন ) ৬ বডি করে সকাল + বিকাল ৩ দিন খাবেন।
( ২ ) হাইপেরিকাম ২০০ ( জার্মানি ) : ( ১ ড্রাম বডি বানিয়ে নিবেন ) ৬ বডি করে দুপুর + রাত্রি ৩ দিন খাবেন।
( ৩ ) সিম্ফাইটাম ৩০ ( জার্মানি ) : ( ১ ড্রাম বডি বানিয়ে নিবেন ) ৬ বডি করে ৬ ঘন্টা পর পর ২ দিন খাবেন ।
অন্য ঔষধ সেবনের সময় ও এই ঔষধ সেবন করে যাবে , তবে ১ ঘন্টা বিরতি দিয়ে সেবন উত্তম ।
যে কোন হোমিও দোকানে ঔষধগুলো পাওয়া যাবে ।
আমি সেবার মানসিকতায় পরামর্শগুলো দিলাম ।
আর ও কিছু জানতে চাইলে ( [email protected] )
এই মন্তব্যটা রুমানা বা তার আত্মীয় এর হাতে গেলে মুছে দেয়ার অনুরোধ রইলো ।
৪৯৫|
১৯ শে জুন, ২০১১ দুপুর ১২:৫৫
রেজোওয়ানা বলেছেন: এই পোস্টটা স্টিকি হবার পরে সাম ইনে আসা বেশ কিছু পোস্ট আর মন্তব্যে কিছু সহব্লগারদের মানসিক গঠন আর চিন্তাধারা দেখে শিউরে উঠলাম। আর কদিন পরে হয়তো বলা হবে, ধর্ষণ করা, বউ পেটানো এগুলো তাদের মৌলিক অধিকার!
১৯ শে জুন, ২০১১ দুপুর ১:২৫
মানবী বলেছেন: কারো কারো বিকারগ্রস্থ মানসিকতার বিভৎস রূপ দেখে যেমন শিউরে উঠতে হয়, তেমনি এদের কারো কারো ছ্যাবলামী দেখে করুনাও হয়।
এসব কিছুর মাঝেও মানুষের অস্তিত্ব, তাঁদের সচেতনতাটাই গুরুত্বপূর্ণ।
আপনাকে ধন্যবাদ রেজোওয়ানা।
৪৯৬|
১৯ শে জুন, ২০১১ দুপুর ১:২১
মানবী বলেছেন: কাউকে ব্লক করা মানে আমি তার বক্তব্য শুনতে আগ্রহী নই। তার পরও যখন কেউ বার বার বিভিন্ন নিকে নির্লজ্জের মতো এসে লিংক দিয়ে আমার মনযোগ ভিক্ষে করে, তা সত্যি সত্যি ভিক্ষাবৃত্তির মাঝে পড়ে।
ব্লগিং যারা করে তাদের নুন্যতম কিছুটা শিক্ষা থাকে, অন্তঃত টাইপ করতে পারার মতো.. তাদের এই দ্বীনতা, দৃষ্টি আকর্ষনের আত্মমর্যাদাবোধহীন চেষ্টা সত্যিই লজ্জাকর!
৪৯৭|
১৯ শে জুন, ২০১১ দুপুর ১:৩১
মানবী বলেছেন: সিস্টেম, আপনার ইচ্ছে অনুযায়ী আপনার ম ন্তব্যগুলো মুছে দেয়া হলো।
আপনি যেহেতু আমার দেয়া কোন জবাবই বুঝতে পারছেননা, বরং অন্যদের কি বলা হলো তা নিজের "গায়ে নিচ্ছেন" (ভুল বুঝে হোক বা না হোক) আপনার সাথে কোন ব্যাপারে আলোচনার আগ্রহবোধ করছিনা।
ভালো থাকবেন।
৪৯৮|
১৯ শে জুন, ২০১১ দুপুর ২:২২
রুদ্রপ্রতাপ বলেছেন: মানসিকভাবে অসুস্থ ও শিশ্নের জোরে দুনিয়া কাঁপানোর ইচ্ছা দেখে কয়েকজন ব্লগারকে সাইদ থেকে আলাদা করতে পারলাম না....
আপু, ব্যাপারগুলি শক্ত হাতে কন্ট্রোল করছেন দেখে ভালো লাগলো। ![]()
২০ শে জুন, ২০১১ রাত ১২:১১
মানবী বলেছেন: নপুংসকদের ক্ষমতা আর কি হবে বলুন।
কোন নারীকে অন্যায় অপবাদ দিয়ে, তার অপবাদ দানকারীকে বাহাবা দিয়ে অথবা নিজের মনে নারীদের নিয়ে আবোল তাবোল প্রলাপ বকাতেই তাদের যতো স্বার্থকতা।
শক্ত হাতে কন্ট্রোল করছিনা তো ভাইয়া...
যাদের কথা শোনার আগ্রহবোধ করছিনা তাদের মন্তব্য ডিলিট করে ব্লক করছি। নিজের ব্লগে গিয়ে যা ইচ্ছে লিখতে বলেছি, কারন সেসব পোস্টে মন্তব্য করা দূরের কথা... একবার ক্লিক করে পড়ার মতো কখনও আগ্রহ বোধ করিনা।
ধন্যবাদ ভাইয়া।।
৪৯৯|
১৯ শে জুন, ২০১১ দুপুর ২:২৫
রুদ্রপ্রতাপ বলেছেন: আর সিস্টেম ভাই ভুল বুঝেছেন।
৫০০|
১৯ শে জুন, ২০১১ দুপুর ২:৪৯
শুটকাভাই বলেছেন: আর নয়, এখন আনষ্টিকি করুন
৫০১|
১৯ শে জুন, ২০১১ বিকাল ৩:১৬
আরিশ ময়ুখ বলেছেন: একটা জিনিষ ভেবে পাচ্ছি না, এই পশু কিভাবে মিডিয়ার সামনে কথা বলার সুযোগ পেল?
বাচ্চাটি এখন কেম্ন আছে? ম্যাডাম কেম্ন আছে?
এই অপরাধের উপযুক্ত শাস্তি কোথাও নেই
২০ শে জুন, ২০১১ সকাল ৭:৫৮
মানবী বলেছেন: বাচ্চাটা কেমন আছে অনুমান করতে পারি, ভয়াবহ অবস্থায় আছে। নিজের চোখের সামনে দেখেছে তার মাকে ছিঁড়ে খুবলে খাচ্ছে এক নরপিশাচ- তারজন্য আরো বড় যন্ত্রণার যে এই নরপশুটাকে সে এতো দিন "বাবা" বলে ডেকেছে। এই শিশুর মানসিক অবস্থা কি ভয়ংকর তা সহজে অনুমেয়.. তারপর এমন অবস্থায় মায়ের স্নেহ শীতল ছায়া নেই পাশে, প্রাণ প্রিয় মা এখন মৃত্যুর সাথে লড়াই করছে।
এই অপরাধের উপযুক্ত শাস্তি সত্যিই সম্ভব নয়, কোন শাস্তিই এই নরপিশাচের জন্য যথেষ্ট নয়।
ধন্যবাদ আপনাকে।
৫০২|
১৯ শে জুন, ২০১১ বিকাল ৪:০৯
জ্বিনের বাদশা বলেছেন: নিজের হাতে যে অমানুষ স্ত্রীর চোখ উপড়ে ফেলতে পারে তার কথা বিশ্বাস করার প্রশ্নই আসেনা। তারপরও যে অমানুষগুলা সাঈদের ঐ মিথ্যা কথাগুলা গিলেছিস, বিশ্বাস করে লাফালাফি করেছিস, সেই অমানউষগুলার উদ্দেশ্যে বলি,
একবার নিচের পোস্টটার ১০৮ নম্বর মন্তব্যটা পড়!
Click This Link
তারপর আয়নার সামনে দাঁড়িয়ে কষে নিজের গালে একটা থাপ্পড় মার!
এবং এখনও সময় আছে, মানুষ হ!
২০ শে জুন, ২০১১ রাত ১২:১৩
মানবী বলেছেন: একটি মেয়ের দুচোখ উপড়ে নেয়ার পর যে নর্দমার কীটেরা এই সমর্থন করে, মনে প্রাণে তাদের অভিসম্পাত করতে ইচ্ছে করে- তাদের কন্যার ভাগ্যেই যেনো এমন ঘটে। অবধারিত ভাবে, সেই সময়ও আক্রমণকারী, সেই কন্যার চরিত্রের প্রতি আঘাত করবে, তখন এসব কীটের আস্ফালন কেমন হয়।
তার পরই মনে হয়, তখনও তো সেই একটি মেয়েই স্বাস্তি পাবে, সে হয়তো এমন কীটের মতো বাবার দ্বারা এমনিতেই নির্যাতিতা।
তারচেয়ে, এই নরাধমদের নিজেদের সাথে এমন কোন নৃশংসতা ঘটবে, সেদিন হয়তো বুঝবে এমন নির্মমতার পিছনে কারন খুঁজতে যাওয়া কতোটা মানবিক, কতোটা যৌক্তিক।
আর নপুংসকরাই কেবল নারীদের আঘাত করে নিজের পৌরষ প্রমানে সচেষ্ট হয়, কেউ আবার তাদের চেয়েও বেশি দুর্বল.. তাই এসব নরাধমদের পক্ষে দু একটি বাহাবা বানী দিয়ে ভাবে, অনেক বড় বীরত্বের কাজ করেছে!
এদের ঘৃনা করবো না করুণা.. জানা নেই!
ভালো থাকুন ভাইয়া।
৫০৩|
১৯ শে জুন, ২০১১ বিকাল ৪:১২
জ্বিনের বাদশা বলেছেন: মানবী আপা, সবসময়ের মতো আবারও আপনাকে স্যাল্যুট।
৫০৪|
১৯ শে জুন, ২০১১ বিকাল ৪:৪৪
হমপগ্র বলেছেন: যারা বলছেন, রুমানার দোষ ছিল! তাদের কাছে আমার একটা প্রশ্ন ছুড়ে দিতে ইচ্ছে করছে।
দোষ থাকলে চোখ উপড়ে ফেলার শাস্তি কোন বাপের আইনে লেখা আছে? মুখ খারাপ করতে ইচ্ছা হয়। ভদ্র সমাজে বউয়ের সাথে বনিবনা না হলে অনেক কিছুই করার আছে। একটা মানুষের উপর অত্যাচার যদি কেউ জাস্টিফাই করেন, তাহলে এটা জাতি হিসেবে চরম দুঃখজনক অবস্থায় আমাদের অবস্থান!
এই কুত্তারবাচ্চার বিচার চাই। এই নরপশুকে ফাসি দেওয়া হলেও তার বিচার সম্পন্ন হবে না। এই পাপের কোন প্রায়শ্চিত্ত হবে না। এই নোংরা লোকটার বিচার চাই...
ঐ কুত্তারবাচ্চার কি কোনদিনও মা ছিল না? তার মায়ের উপর তার বাপ এরকম অত্যাচার করলে, তার কেমন লাগতো তা কি একবার ভেবে দেখেছে? শালা কীটের বাচ্চা!
২০ শে জুন, ২০১১ সকাল ৮:০৭
মানবী বলেছেন: আপনার ক্ষোভ সঙ্গত- নর্দমার কীট,নরপিশাচ হাসান সাঈদের জন্য কোন গালিই যথেষ্ট খারাপ নয়। সে কতোটা নিকৃষ্ট হলে তার মা বাবা বোন সবাই তাকে পরিত্যাগ করে।
রুমানা সবচেয়ে বড় পাপ করেছিলো অযোগ্য, অক্ষম, হীনমণ্যতা বোধ সম্পন্ন এই বিকৃতা মানসিকতার লোকটিকে এতো বছর সহ্য করে। যাকে নিজের জন্মদাতা, জন্মদাত্রী ঘৃনা ভরে ছুঁড়ে ফেলেছিলো, তাকে বুকে আগলে শুধু আশ্রয়ই দেননি, কষ্টার্জিত অর্থে লালন করেছেন, মুখ বুজে এই নরপশুর শারিরিক ও মানসিক নির্যাতন সহ্য করেছেন বছরের পর বছর- রুমানা এই ভয়াবহ ভুলের শাস্তি পেয়েছে এমন নৃশংসতার স্বীকার হয়ে!
নরপিশাচটার মা বাবাকে বোধ হয় আক্রমণ করা ঠিক হবেনা। ২১২ নং মন্তব্যটি পড়লে স্পষ্ট হবে, এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে দীর্ঘ দিন ধরেই তাঁরা বিব্রত.. নরপশুটা রুমানার উপর নৃশংস, নির্মম আক্রমণের পর মা বাবাকে ফোন করে তাঁদের সহযোগিতা চেয়েছিলো, তাঁরা তার পাশে থাকতে অস্বীকার করেন। অন্তঃত এই কারনে আমি তাঁদের স্যালুট জানাই।
ভালো থাকুন ইমরোজ।
৫০৫|
১৯ শে জুন, ২০১১ বিকাল ৪:৫৮
এম আই এইচ রাজন বলেছেন: সামুতে সুশীল ব্লগারদের আনাগোনা বেশী হয়ে গেছে। এগুলারে ধইরা সাহরা মরুভূমিতে ছাইড়া দিতে হবে। তখন বুঝবে সুশীল কারে কয়...............দুনিয়ার ভন্ডামি ছাড়া আর কিছুইনা...ছি:
৫০৬|
১৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:০৯
এ হেলাল খান বলেছেন: এই পোষ্টদাতার বিরুদ্ধে অনেকেই বিভিন্ন অভিযোগ করে পোষ্ট দিচ্ছেন। আমি বুঝতেছিনা এমন কেন হচ্ছে? কারো অভিযোগ তিনি শুধু রুমানা ম্যাডামের নির্যাতনের বিচার চাচ্ছেন। অভিযোগকারীদের প্রতি আমার অনুরোধ এসব অভিযোগ থেকে বিরত থাকুন। আসুন সবাই মিলে যে কোন অন্যায়ের প্রতিবাদ করি।
৫০৭|
১৯ শে জুন, ২০১১ রাত ৮:৪৩
দর্শণধারী বলেছেন: কানাডা থেকে রুমানাকে নিয়ে চিঠি
কানাডার ভ্যাঙ্কুবার এবং ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া (UBC) বাংলাদেশী পরিবার রুমনার ব্যাপারে একটি চিঠি পাঠিয়েছে। যা আপনারা এই লিংকে পাবেন।
আপনাদের জন্য তা বাংলায় দেয়া হল:
আমরা কানাডার ভ্যাঙ্কুবার এবং ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়ায়(UBC) অবস্থিত বাংলাদেশী পরিবার। আমরা গভীর দুঃখ এবং কষ্ট পেয়েছি আমাদের বোন রুমানার প্রতি ভয়ানক আক্রমণে। আমরা এ চিঠি লিখছি রুমানার স্বামী কর্তৃক ভিত্তিহীন বিবাহ বহির্ভুত বৈবাহিক জীবনের বানোয়াট গল্পটি শুনে। ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া (UBC) তে বাংলাদেশ কমিউনিটি-টি অতি স্বল্প পরিসরের কমিউনিটি। এখানে একজন আরেকজনের অজ্ঞাতসারে extramarital কোন সম্পর্ক তৈরী করা একেবারেই অসম্ভব।
আমাদের যখন রুমানার সাথে প্রথম সাক্ষাৎ হয় আমরা দেখতে পাই একজন চমৎকার, ভদ্র এবং মেধাবী বাংলাদেশের শিক্ষার্থীকে। আমরা পাই তাকে একজন খুব মনোযোগী ছাত্রী এবং পরিবারের প্রতি অন্তর্প্রাণ ব্যাক্তি হিসেবে। বিভিন্ন সময় সে উদ্বেগ প্রকাশ করেছে যত শীঘ্র সম্ভব তার ডিগ্রী সম্পন্ন করে দেশে তার পরিবারের কাছে ফিরে যাবার ব্যাপারে। যেহেতু সে তার পরিবার থেকে অনেক দূরে থাকছে আমরা বুঝতে পেরেছিলাম তার উদ্বেগ, উৎকণ্ঠা এবং চেষ্টা করেছিলাম যতটা সম্ভব support দেয়ার। বাংলাদেশী এবং অন্যান্য দেশের শিক্ষার্থীরাও তার জন্য অন্তর্প্রাণ ছিল। আমরা সকলে তাকে চিনতাম তার বন্ধুসুলভ আচরণ, সুন্দর কথা এবং চমৎকার রান্নার জন্য।
আমাদের খুবই ভাল লেগেছিল সে শত ব্যবস্তার মাঝেও দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করে নিতো। যখনই তার সাথে দেখা হত দেখতাম তার মাথা কাপড়ে ঢাকা থাকেতো। গত রমজান মাসে সে যতটা সম্ভব চেষ্টা করতো মসজিদের অনুষ্ঠানগুলোতে শরীক হতে। মুসলমান শিক্ষর্থীরা তাকে হালাল খাবারের খোঁজ দিতেও সহায়তা করতো। এটা খুবই স্বাভাবিক যে মুসলমানরা একজন অপরজনকে ভাই/বোনের মতো সহায়তা করে। এখানে আমরা কোন অনৈতিক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক কখনোই দেখতে পাইনি- এটা আমরা সুদৃঢ়ভাবে বলতে পারি।
সে কখনোই তার স্বামীর পেশাগত জীবনের দিকটি খারাপভাবে বলেনি উপরন্তু সে জানতে চেয়েছিল কানাডাতে তার স্বামীর ব্যবসা করার সুযোগ বা সম্ভাবনার ব্যাপারে। সে তার কন্যার ব্যাপারে সব কিছুই অগ্রাধিকার দিত। তার মন-প্রাণ সবসময় যেন চাইতো ওদেরকে কানাডায় আনার জন্য।
তার মধ্যে আমরা পেয়েছি শিশুসুলভ নিষ্পাপ সরলতা। আমাদের community-র শিশুদের সাথে ছিল তার খুবই বন্ধুত্ব। সে যেখানেই যেত শিশুরাই তার বন্ধু থাকতো। সে সহজেই শিশুদের সাথে মিশতে পারতো এবং আমরা তার প্রতি খুবই কৃতজ্ঞ তার আচরণ এবং সৌজন্যতায়, যা আমাদের সন্তানদের জন্য পাথেয়স্বরূপ।
গত নয়মাসে আমরা কখেনাই তাকে দেখিনি লেখাপড়া থেকে বিচ্যুত হতে (যার জন্য সে এখানে এসেছে) এবং দেখিনি তার কন্যা এবং স্বামীর প্রতি কোন উদাসীন থাকতে। সে প্রতিটা মুহুর্তে তাদেরকে MISS করতো। সে যে সেলফোনটা ব্যবহার করতো তার সিগনাল সেই বিল্ডিংয়ে পাওয়া যেতনা। তাই প্রচন্ড শীত কিংবা পড়ার চাপ যাই থাকুক না কেন সবকিছু উপেক্ষা করে বাইরে এসে ঘন্টার পর ঘন্টা কথা বলতো। পরে সে Skype-এর মাধ্যমে তার শিশুকন্যা ও স্বামীর সাথে যোগাযোগ রাখতো। এমনকি সে তার মেয়েকে Homework করতে এবং আরো কিছু শেখাতো এখান থেকেই; যেমন: Skype-এর মাধ্যমে সে দেখিয়ে দিয়েছিল কিভাবে ফুল আঁকতে হয়। আমরা লক্ষ্য করতাম তার আর্থিক সীমাবদ্ধতার মধ্যে থেকেও যখনই সুযোগ পেত মেয়ের জন্য দামী খেলনা কেনার চেষ্টা করতো।
সে কানাডাতে থেকেই থিসিস পেপার সম্পন্ন করার কথা ছিল। যদি এখানে তার অন্য কোন ব্যাপারে সংশ্লিষ্টতা থাকতো তবে অনায়াসই কানাডায় থাকতে পারতো। কিন্তু সে অনেক সংগ্রাম করেছে দেশে ফেরা এবং বাংলাদেশে বসে থিসিস সম্পন্ন করার জন্য। এমন একটা পর্যায়ে সুপারভাইজারের কাছে না থেকে সময়মতো থিসিস জমা দেয়ার ব্যাপারটা বেশ ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল কিন্তু তাও সে তার স্বামী-সন্তানের জন্য দেশে ফেরা্র জন্য জোর দিয়েছিল। আমরা তার ভালোর জন্যই তাকে দেশে ফিরতে তখন বারণ করেছিলাম কিন্তু সে সুস্থিরভাবে বলেছিল যে, কোনক্রমেই তার পরিবার থেকে দূরে থাকতে পারছেনা। আট মাস পরিবার থেকে দূরে সময় কাটিয়েছে - আর না। সে এই একই কারণে পি.এইচ.ডি করার সময়টাকে একবছর বাড়িয়ে নিয়েছে। আগামী সেপ্টেম্বরেই তার পি.এইচ.ডি শুরু হবার কথা ছিল কিন্তু পরিবারের কথা ভেবেই সে এ ক্ষতিটা মেনে নিয়েছে। যদি তার মেয়ে এবং স্বামীকে এনে একসাথে থাকতে পারে তবে পি.এইচ.ডি করবে। একজন International Student হিসেবে আর্থিক সংকুলান করা বেশ দুরূহ। কিন্তু সে একবছর সময় নিয়েছে গুছিয়ে নেয়ার জন্য।
আমরা নির্বাক এবং অত্যন্ত ব্যথিত যে, তার ঘটনার প্রেক্ষিতে মিথ্যা ও বানোয়াট বিবাহ বহির্ভূত সম্পন্ধ প্রচার জেনে।
এটা অত্যন্ত মর্মন্তুদ যে রুমানা তার পরিবারের কাছে ফিরে গিয়েছে সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত অতি মূল্যবাদ সম্পদটি (দৃষ্টিশক্তি) হারাবার জন্য। আমরা অনুভব করছি অত্যন্ত জোড়ালো ভাবে এর প্রতিবাদ করা উচিত- আমাদের সকলের প্রিয় রুমানা সম্পর্কে বানোয়াট এবং আজেবাজে মন্তব্য সম্পর্কে। আমাদের সনির্বন্ধ অনুরোধ এমন দুর্ভাগা মেয়েটি আর বাংলাদেশের একজন আলোকিত মানুষের চরিত্র হননের পেছনে আপনারা আর লাগবেন না।
ভ্যাঙ্কুভার এবং ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়ায় (UBC) অবস্থিত বাংলাদেশী পরিবার যারা রোমানাকে চিনে ও জানে।
Shahin Aktar
Email: [email protected]
Saif Islam
Email: [email protected]
২০ শে জুন, ২০১১ সকাল ৮:১৫
মানবী বলেছেন: কে পড়বে এসব!!
যাঁরা পড়ার, তাঁরা এই চিঠি ছাড়াই জানেন এমন এক নরপশু আত্মরক্ষার জন্য যে কোন বানোয়াট গল্পই ফাঁদবে। আর নরপিশাচটা সব স্বীকার করার পরও যে নর্দমার কীটেরা রুমানার চরিত্র, তাঁর ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করছে.. তারা তাদের গুরু হাসান সাঈদের স্বীকারোক্তিকেই মানছেনা আর এসব স্টেটমেন্ট তো অনেক দূরের কথা।
এসব স্টেটমেন্ট পড়লে, নিজেদের বিকৃত মানসিকতার চাহিদা রগরগে কাহিনী কোথায় পাবে? যেসব পড়ে তারা রুমানা বা অন্য কোন নারীর দিকে মিথ্যা অপবাদের তীর ছুঁড়ে নিজেদের পৌরষের অস্তিত্ব অনুভব করতে পারে, এই পুঁতি দুর্গন্ধময় কীটেরা চায় তেমন গল্প, তেমন রগরগে কাহিনী।
যেকোন বিবেকবোধ সম্পন্ন সভ্য মানুষ এই স্টেটমেন্ট ছাড়াই সত্যটা অনুধাবন করতে পারে, আর নর্দমার কীটেরা এসব স্টেটমন্তে সামনে এলে অন্ধ হয়ে যায়।
আপনাকে আবারও ধন্যবাদ।।
৫০৮|
১৯ শে জুন, ২০১১ রাত ৯:০৭
সেলিনা আক্তার বলেছেন: ''কোন মানুষ ছোট খাট অপরাধের জন্য এত বড় শাস্তি দেয়না। রুমানার কোন বড় অপরাধই ছিলো এর জন্যই তার আজ এই পরিনতি।''
@আরিফুর রেজা
আপনার মত লোকদের মন্তব্যের ভয়েই আমাদের মেয়েরা দিনের পর দিন চুপচাপ পারিবারিক নির্যাতন সহ্য করে যাচ্ছে।
আপনি এহেন মানসিকতা ধারন করে পারিবারিক নির্যাতনকে পরোক্ষভাবে সহযোগিতা করছেন।
২০ শে জুন, ২০১১ সকাল ৮:২১
মানবী বলেছেন: পরোক্ষ নয়... প্রত্যক্ষ ভাবেই করছে।
এমন মানসিকতাধারীদের জন্যই বখাটের নির্যাতনের স্বীকার কিশোরী বেছে নেয় আত্মহননের পথ, ধর্ষিতারা ধর্ষকের বিচার না চেয়ে মরে যাওয়া শ্রেয়তর মনে করে, নির্যাতিত গৃহবধুরা মুখবুজে সব অত্যাচার সহ্য করে তিলে তিলে মৃত্যু বরন করেন... এই কিশোরীদের মাঝে এদের বোন আছে, এই গৃহবধুদের মাঝে এদের মা আছে।
সেই কষ্টের দিকে তাদের ভ্রুক্ষেপ নেই তারা জন্মদাতার পথ অনুসরন করে নারীর উপর চড়াও হওয়াকেই পৌরষদীপ্ত কাজ মনে করে কীটের জীবনটা বয়ে বেড়ায়।
আপনাকে ধন্যবাদ।
৫০৯|
১৯ শে জুন, ২০১১ রাত ১০:৩৯
দর্শণধারী বলেছেন: কানাডা থেকে রুমানার প্রিন্সিপাল এবং সহপাঠীদের মতামত দেখুন এখানে
Click This Link
৫১০|
১৯ শে জুন, ২০১১ রাত ১১:০২
ইমন জ্যাস বলেছেন: লাভ কি ভাই আইন বিচার সর্বদা ক্ষমতাশালীদের দখলে দুইদিন পর সবাই অভাগিনীর কথা ভুলে যাবে, বেশির ভাগ প্রশাসনের লোক হারামী।
৫১১|
১৯ শে জুন, ২০১১ রাত ১১:১৫
হামীম বলেছেন: রুমানার উপর এই পাশবীক নির্যাতনে আমরা সবাই মর্মাহত। তবে এই নারীর ক্ষমতায়ন এর যুগে কোথাও পুরুষ নির্যাতনের ঘটনা ঘটছে কিনা খোঁজে দেখা দরকার । অনেক ক্ষেত্রে পুরুষের উপর অবহেলা এরকম আরো অনেক ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। আপনার সুন্দর এই লিখার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৫১২|
১৯ শে জুন, ২০১১ রাত ১১:১৭
লিপি বলেছেন: কিযে করি কিরে ভাই
যাওয়ার তো আর যাইগা নাই//
বিদ্যান এই রমনি
প্রকৃতই বিদ্যানি
এত জালা যন্এনা
তবুও মুখ খুলেনি//
সয়ে গেছে সকল ব্যথা
চেপে গেছে সকল কথা
করে গেলেন চখ্খুদান
তিনিই নারী নির্জাতন সহা
রমনি- চির অম্লান//////////!!!!!!!!!!!!!!!
৫১৩|
১৯ শে জুন, ২০১১ রাত ১১:৫৯
ক্ষুধার্ত বলেছেন: প্রথম দিন রুমানার বিভৎস চেহারা দেখে রুমানার জন্য মনটা খারাপ হয়ে যায়,এরপর নিজেকে রুমানা মেয়ের জায়গায় বসালাম,অনেক ভাবলাম,যতই ভাবি অস্থির হয়ে যাই,সন্তানের অভিশাপ মা বাবার চেয়ে কম নয়,আমি আমার জীবনকে যেভাবে ইচ্ছে তুলে আছাড় মারতে পারি কিন্তু যেই জীবনটা আমাদের আনন্দের ছলে সৃষ্টি তাকে নিজের জন্য দুঃখ দেব কেন?
আপনারা যারা প্রগতিশিল মানুষ আপনদেরকে বলি, যা করার মা বাবা হওয়ার আগে করবেন,একটি জীবন পৃথিবীতে এনে তাকে সাগরে ভাসিয়ে দেোয়ার অধিকার আপনাদের নেই।
একটু ভাবুনতো সুখ কি কাকে বলে?
দাম্পত্য সুখ বলতে কাকে বলে?
আমরা ভালোবাসায় পৃথিবীর সকল দেশ থেকে এগিয়ে,সেটা কিভাবে জানেন?ঘরে ফিরে বউ নামক স্বর্গের পরীটার কারণে,আমি তম্ময় চেয়ে থাকি আমাদে ঐসব পরিবার গুলো দেখে,ঐসব দাম্পত্য গুলো দেখে যারা ভালাবাসায় নিজেদের জড়িয়ে রাখেন আবেশে।আমার চোখ ভরে উঠে যখন দেখি একি মটর সাইকেলে সামনে ছোট্ট সন্তানটি আর পিছে বউ নামের পরীটি কোমর জড়িয়ে ধারে বসে থাকে।
কি অদ্ভুৎ সুন্দর লাগে যখন একজন বুড়ি তার বুড়ো বর কে পান গুরো করে মুখে তুলে দেয়,দুজনি দাঁতের অভাবে পান গুরো করে খায়।
কোথায় পাবেন এই সব ভালোবাসা এখনকার আপনাদের পিএইছডির মধ্যে আছে আমাদের এই বাংলার এমন ভালোবাসা গুলো ?
টেবিলের উপর খাবার বেড়ে বরের জন্য না ঘুমিয়ে বসে থাকায় কি পরিমান ভালোবাসা থাকে একটু ভেবে দেখুনতো।
আজকেই একটু আগে রাস্তায় দেখলাম, আধুনিক যুগের ইউরোপিয়ানরা যাদের আমরা উঠতে বসতে ফলো করি, সেই দুই দম্পত্বি , নারীটি বসে সিগারেট খাচ্ছে পুরুষ অন্য একজন নারীর সাথে কথা বলছে আর মাঝে মাঝে তার গালে চুমু খাচ্ছে,বিদায়ের বেলায় তার পিছনে তলদেশে হাত ছোয়াতে ভুল করেনি,সেটা বসে বসে দেখছেন তার নারী সঙ্গিটি,যিনি বসে ধোঁয়া ছাড়ছেন।
এদের মধ্যে আধুনিকতা আছে কিন্তু দেখাতে পারবেন সেই ভালোবাসা যা আমার দেশের মানুষের মধ্যে আছে?
হাসপাতালর বেডে অসুস্থ্য শুয়ে থাকা স্বামীর রোগ মুক্তির জন্য নারীটি নামাজে দুই হাত তুলে বিধাতার কাছে ফরিয়াদ করছেন,বিধাতা শুনুক আর না শুনুক।
অফিস থেকে আসতে দেরি হলো বলে স্বামীর জন্য অন্ধকারে ছাদে উঠে দাড়িয়ে আছেন যেন রাস্তাটা আরও একটু বেশি দেখা যায়, স্বামী নামের মানুষটি কোথায় ,কোন সমস্যা হয়নিতো, ইত্যাদি ইত্যাদি।
আপনাদের বলি ,হ্যাঁ আপনাদের কে, আপনারা যারা শিক্ষিত মানুষ হয়েছেন আজকে তাদের কে বলি---
,প্রবাসে আছি বলে আমার মা বাবা মিলে যখন আকুতি ভরা গলায় এক সাথে বলে উঠে -বাবা যেখানেই থাকিস নিজের প্রতি খেয়াল রাখিস,আমাদর জন্য চিন্তা করিসনা, তুই বেশি করে ফলমুল খাবি,ইত্যাদি ভালোবাসার কথা শুনে বুক ফুলিয়ে মনে মনে বলি আমি বাংলা মায়ের ছেলে, আমার সেই বাংলা মা বোনদের আপনারা আপনাদের যন্ত্র দিয়ে মাপতে আসবেননা।
ওরা সত্যি বেশ আছে।
আধুনিকতার দোহাই দিয়ে ডিভোর্স নামের মেশিনটা স্টার্ট দিবেননা হুট করে, দেখুননা একটু শুধানো যায় কিনা, দেখুননা যে জগড়াটা রুমানা সাইদ করেছে সেটা কোন ভুল বুঝা বুঝি কিনা।একটু চেষ্টা করতে দোষ কি?
এই ডিভোর্স মেশিনটা যদি এখন আমার মা বাবা স্টার্ট দিয়ে বসে থাকেন তাহলে আমি এই বিদেশের মাটিতে মেশিনের এক প্রান্তে দিয়ে ঢুকে অন্য প্রান্তে দিয়ে গুড়ো হয়ে বের হবো,আমার জীবন উৎসাহ এখানেই মরে যাবে।
আমার বাংলা মা;ই ভালো।
৫১৪|
২০ শে জুন, ২০১১ রাত ১২:৪০
qazi1414 বলেছেন: হাজার বছরের নারীর পরাজয় ইতিহাসের পরিবর্তন চাই।
মানুষ হয়ে জন্তুর মতো আচরণের তীব্র ক্ষোভ ,ধিক্কার জানাচ্ছি এবং হীন কাজের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি ।
৫১৫|
২০ শে জুন, ২০১১ ভোর ৫:২৫
কায়েস মাহমুদ বলেছেন: যারা শুরু থেকেই রুমানার দোষ!! খুঁজছে তার উপর বর্বর আক্রমনের পর, ওগুলো ভার্চুয়াল পুং শুয়োর।
২০ শে জুন, ২০১১ সকাল ৮:২৮
মানবী বলেছেন: বর্বর আক্রমণটা কতৌতা বর্বর ছিলো জানেন.. আমি পুরোটা শোনার মানসিক শক্তি সংগ্রহ করতে পারিনি।
যখন শুনেছি.. আঙ্গুল দিয়ে চোখ উপড়ে ফেলা মানে.. নরপিশাচটা রুমানার দুচোখ খুবলে আইবল দুটো সকেট থেকে বের করে ভ্রুর কাছে নিয়ে গিয়েছিলো.. পেশাগত কারনে অযস্র ভয়াবহ ক্ষত দেখার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এপর্যন্ত শোনার পর আর সহ্য করার ক্ষমতা ছিলোনা।
এই বর্বরতা, এমন নৃশংসতার পর যে নর্দমার কীটের পাল রুমানার দোষ খুঁজে বেড়ায় তাদের প্রতি ঘৃনা করতেও করুনা হয়।
এদের পরিবারের মেয়েরা(মা, বোন, কন্যা,খালা, ফুপু) সত্যি বড় হতভাগ্য.........!
৫১৬|
২০ শে জুন, ২০১১ ভোর ৫:৪৫
নীল২০১০ বলেছেন: এতো কিছু পরেও তারা এখনো বলে যাচ্ছে রুমানার দোষ ছিল।কি বিস্ময়কর ব্যাপার।কিছু বলার নাই আসলে।স্তব্ধ আমি।
রেজোওয়ানা বলেছেন: এই পোস্টটা স্টিকি হবার পরে সাম ইনে আসা বেশ কিছু পোস্ট আর মন্তব্যে কিছু সহব্লগারদের মানসিক গঠন আর চিন্তাধারা দেখে শিউরে উঠলাম। আর কদিন পরে হয়তো বলা হবে, ধর্ষণ করা, বউ পেটানো এগুলো তাদের মৌলিক অধিকার!
সহমত।
৫১৭|
২০ শে জুন, ২০১১ সকাল ৭:৩৭
আমি হীরা বলেছেন: সাইদ যে ক্লগুলো দিয়েছিলো সেগুলো কি যাচাই করা হয়েছিলো? যেমন: ঘুমের বড়ি খেয়ে হাসপাতালে ভর্তি হবার কথা। ইত্যাদি।
প্রকৃত তদন্ত করে সত্য উদঘাটন করা আর রিমান্ডে আসামীকে পিটিয়ে সত্য উদঘাটন করা এক কথা নয়। যারা রুমানাকে দোষে ভাবছে তাদের জন্য গোয়েন্দা রিপোর্ট দরকার।
৫১৮|
২০ শে জুন, ২০১১ সকাল ৮:০১
লুতফুল বারি পান্না বলেছেন:
হাসান তার স্ত্রীকে ভালবাসত, স্ত্রীর ক্রমাগত উপেক্ষা, আর তার বেকার হওয়ার হতাশা সবকিছুর সম্মিলিত ইফেক্টের সাথে যদি পরকীয়া যোগ হয়, এবং সেই সাথে আমরা ধরে নেই হাসান একজন কম বুদ্ধি সম্পন্ন আবেগ প্রবন মানুষ হওয়ায় সামাজিক উপায়ে সমস্যাটা মোকাবেলা করতে ব্যার্থ, তাইলে কামড়ানোর ব্যাপারটার মোটামুটি একটা ব্যাখ্যা দাড় করানো যায়। (এখানে আমি হাসানের সাফাই গাইতেছি না, রিয়েলিটি বুঝার চেষ্টা করতেছি)- একলা বগ।
সচলায়তনে হাসানের এক বন্ধুর লেখা পড়ে মনে হল, হাসান একজন স্যাডিষ্ট। যে বিড়াল খুচিয়ে মেরে আনন্দ পায় তার মানুষ খুচিয়ে মারার জন্য অন্য কোন রিয়েলিটি বোঝার প্রয়োজন আছে বলে মনে হয় না।
আর যিনি সুন্দরী বউ নিয়ে বিপদে আছেন, হীনমন্যতায় ভুগছেন তার সুন্দরী বউ রাখার দরকার কি? নিজের টলারেন্স লেভেল, ক্ষমতার মাত্রা অনুযায়ী বউ রাখেন। ক্রমাগত সন্দেহপ্রবণতা একটি পারফেক্ট ভাল মেয়েকেও অন্য চিন্তা করতে উস্কে দিতে পারে।
সবশেষে মি. একলা বগ- রুমানার জায়গায় কোন অপরিচিত নারীকে না দেখে নিজের বোনকে রেখে একটু কল্পনা করেন। একটি পুরুষ তার ক্যারিয়ারের কথা ভাবলে যদি অপরাধ না হয়, তাহলে একজন নারী ভাবলে অসুবিধা কোথায়? নাকি সুন্দরী হওয়াটাই তার অপরাধ? সুন্দরী হবার কারণে সে ক্যারিয়ার নিয়ে বাবতে পারবে না। আর হাসান যদি যোগ্য হত তাহলে হয়ত এ মেয়েটাকে এত ক্যারিয়ার নিয়ে না ভাবলেও চলত।
৫১৯|
২০ শে জুন, ২০১১ সকাল ৮:০৩
ব্রাত্য বালক বলেছেন: সম্ভবত পোস্টটি সামহোয়্যারের ইতিহাসে সর্বাধিক মন্তব্যপ্রাপ্ত পোস্ট হতে যাচ্ছে।
৫২০|
২০ শে জুন, ২০১১ সকাল ৮:৪২
মানবী বলেছেন: এই পোস্টটিকে কিছু প্যাথেটিক লুজার এ্যাটেনশন সিকিং এর জন্য ব্যবহার করতে চাইছে। ব্লক হবে জেনেও আগ্রহ করে এসে প্রলাপ বকে যাচ্ছে, যেনো পরে নিজ ব্লগে বা সমমনাদের পোস্টে তা নিয়ে কান্নাকাটি করে অভিযোগ জানাতে পারে। এই নোংরামীর জন্য এখানে এসে পোস্টের হিট বাড়ানোর প্রয়োজন নেই, এমনিতেই যেখানে খুশি গিয়ে কান্নাকাটি করতে পারে.. এদের ব্লক করার মতো গুরুত্ব দিতেও বিরক্তবোধ করি।
নামটি উল্লেখ করতে ইচ্ছে করছেনা, এমন এক ব্লগার বলেছে... "আপনার লেখাটা যতটা না মানবীক দৃষ্টিকোন থেকে লেখা, রাজনীতির গন্ধ বেশী কেন?"
- যার ব্লগের সকল পোস্ট রাজনীতির দুর্গন্ধযুক্ত শুধু নয় যার ভাবনার জগৎটিও পুঁতি দুর্গন্ধময়, সে সবখানেই এই দুর্গন্ধ খুঁজে পাবে এটাই স্বাভাবিক।
রাজনীতি নিয়ে লেখার মাঝে দোষের কিছু নেই, তারপরও এই ব্লগারের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃনা প্রকাশ করছি এই কারনে তার ব্লগের একটি পোস্টে দেশের একজন নত্রেী সম্পর্কে অত্যন্ত কুৎসিৎ ইঙ্গিত দেয়া হয়েছে। একপাল নর্দমার কীটের কাছে নারী মাত্রই ভোগপণ্য- দুই নেত্রী খালেদা জিয়া বা শেখ হাসিনা হোক অথবা পথের ধারের ভিখেরী। নারী চরিত্র সম্পর্কে কুৎসিত ইঙ্গিত, নোংরা অপবাদ দেয়াতেই স্বর্গসুখ।
এধরনের চরিত্রকে আমি মনে প্রাণে ঘৃণা করি ও সর্বাবস্থায় পরিত্যাজ্য মনে করি।
অহনা, এই পোস্টে রুমানা সম্পর্কে কোন নেতিবাচক মন্তব্য গ্রহন করা হবেনা এবং মন্তব্যকারীকে ব্লক করা হবে.. এটা আগেই বলেছি।
কারো নিজের ভাবনা প্রকাশ করতে হলে তার নিজের ব্লগ আছে, সেখানে যেমন খুশি লেখা যায়, আমার পোস্টে নয়।
৫২১|
২০ শে জুন, ২০১১ সকাল ১১:০৬
গেদু চাচার খোলা চিঠি। বলেছেন: রুমানা মা কে নিয়ে লেখতে না লেখতেই রাজশাহীর তানোরে স্কুল ছাত্রী সনজিদা কে প্রধাণ শিক্ষক তার রুমে ডেকে কি যে করেছিলেন সেই অভিমানে সে আত্মহত্যা করল।আমাকে আবারো প্রতিবাদ জানাতে হলো।পড়ে দেখবেন আশা করি।সকল নারীদের কাছে ক্ষমা চাই যে আমি একজন পুরুষ।আমার লজ্জা লাগে এটা ভাবতে।
সনজিতা মা ফিরে আয়!!!গেদু চাচার খোলা চিঠি। সনজিতা মা ফিরে আয়!!!গেদু চাচার খোলা চিঠি।
২০ শে জুন, ২০১১ দুপুর ২:৪৭
মানবী বলেছেন: প্রথমেই দুঃখ প্রকাশ করছি আমি আপনার এই চিঠিটি পড়বোনা বলে। আমার বিশ্বাস সব চিঠির মতো আপনার এই চিঠিও অত্যন্ত সুলিখিত.. তারপরও এড়িয়ে যাচ্ছি, কারন...
আমি জানি, এই চিঠির নীচের সনজিতার হত্যাকারীদের এক দুজনের মেকী সহানুভূতি থাকবে।
এই কীটেরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে রুমানা, সনজিতাদের বাঁচতে দেয়না। হতদরিদ্র ঘরের মেয়ে, কঠিন জীবন সংগ্রামের মাধ্যমে অনেক অল্প বয়সেই সমাজে এসব নর্দমার কীটদের অবস্থান সম্পর্কে অবগত। তাই, এক শিক্ষক রূপী পশু যখন তার সর্বনাশ করে, সে এসব কীটদের নারকীয় দংশনের চেয়ে নিজের জীবনাবসান সহজ মনে করে।
আপনার মেয়ে রুমানার অবস্থা দেখুন, সনজিতার হত্যাকারী নর্দমার কীটেরা রুমানাকেও বাঁচতে দিতে চায়না, তাই মিথ্যা অপবাদ দিয়ে হলেও প্রমান করতে চায় সে দুশ্চরিত্রা.. যদিও তাঁর জীবনে সনজিতার মতো দুর্ঘটনা ঘটেনি। তাতে কি-- এই নরপশুরা তাদের পুঁতি দুর্গন্ধময় পঙ্কিল নিঃশ্বাস দিয়েই যেনো রুমানার চরিত্রে কালীমা লেপন করবে, তার নরপিশাচ স্বামীকে প্রমান করবে নির্দোষ!!
একজন উচ্চ শিক্ষিতা, উচ্চ বিত্ত রুমানার এই অবস্থা, আপনার সনজিতা কি দিয়ে এই কুলাঙ্গারের পালের সাথে লড়াই করতো!!
অথচ এই কীটদের কেউ কেউ, ভালো মানুষ সেজে আপনার পোস্টে মন্তব্য করবে আমি নিশ্চিত। নৃশংস খুনি যখন তার শিকারের জন্য মায়া কান্ন কাঁদে, দৃশ্যটা আমার কাছে বড় বেশি কুৎসিত মনে হয়।
আমাদের সমাজ এসব নর্দমার কীট থেকে মুক্তি পাক।
মাথা ঊঁচু করে বেঁচে থাকা সনজিতা, রুমানা, মহিমা, সিমিরা..
সনজিতার সম্ভ্রমহানী কারি শিক্ষক রূপী পশুটার কঠিন শাস্তির দাবী জানাই।
আপনি অনেক অনেক ভালো থাকুন।
৫২২|
২০ শে জুন, ২০১১ সকাল ১১:৫২
চৈতী আহমেদ বলেছেন: রুমানা এই যুদ্ধ আপনার একার নয়, সাথে আছি মানবী! ক্ষমতান্ধ নরপশুদের জন্য আমার সবটুকু ঘৃনা। রুমানার জন্য আয়োজিত মানববন্ধনে লুকিয়ে আছে কত হাসান সাঈদ আমরা কি জানি?
২১ শে জুন, ২০১১ সকাল ৮:৩২
মানবী বলেছেন: সাথে আছেন জেনে ভালো লাগলো। আমাদের সমাজের চারপাশটা পষন্ড সাঈদ আর তার মতো নর্দমার কীটদের বিষাক্ত নিঃশ্বাসে যে কতোটা কলুষিত, মেয়েদের জন্য কতোটা বন্ধুর তার কিছুটা এখানে জানা হলো।
ধন্যবাদ আপনাকে।
৫২৩|
২০ শে জুন, ২০১১ দুপুর ১২:১৫
কাঠগোলা সাইফ বলেছেন: আমার মনে হয় ওঠার শাস্তি হওয়া উচিৎ এভাবে-
টিএসসি চত্ত্বরে জনতার মঞ্চ বানিয়ে ২০ ফুট বাঁশের উঁচু খুটিতে ঝুলিয়ে
পাথর নিক্ষেপ দ্বারা হত্যা করা এবং সমস্ত টিভি চ্যানেলগুলোতে একযোগে
দেশের মানুষের সামনে সেই দৃষ্টান্তমূলক শাস্তির দৃশ্য প্রচার করা।
আমার খুব খারাপ লাগছে...এজন্য যে ও বাংলাদেশী এবং এতদিন আমাদের
সঙ্গে বসবাস করেছে।
রুমানা ম্যাডামের আরোগ্য কামনা ছাড়া অসহায় আমাদের আর কী বা করার
আছে!
৫২৪|
২০ শে জুন, ২০১১ দুপুর ১:০৪
তার ছিড়া 74 বলেছেন: ঘুনেপোকা, একলা বগ, কনকাঞ্জলি, এফ আই দীপু, নিশাচর ভবঘুরে সহ আরো যারা সাইদ প্রেমিক এইখানে আছেন তারা কি একবারও ভেবে দেখেছেন লোকটি তার অপরাধ ঢাকার জন্য রুমানার নামে মিথ্যও বলতে পারে (যা এখন সে স্বীকার করেছে, বলেছে, পরোকীয়ার বিষয়টি তার স্রেফ সন্দেহ)। ভাবেন নাই। কারণ ? এটি কারণেই কারণ সম্ভবত একমাত্র "উপরওয়ালা"ই দিতে পারবেন। ড. মেহেরুননেন্সার ছেলে মুনির, এরশাদ শিকদার সহ আরো কিছু নরপিশাচ যারা তাদের হত্যার দণ্ড পেয়ে গেছে, তাদের বিচারের আগে সামু থাকলে তারাও আপনাদের সমর্থন পেতো। কারণ তারাও তাদের "পিঠ" বাচাতে নানান "মিথ্যা" করাই বলেছিল মিডিয়ার সামনে।
৫২৫|
২০ শে জুন, ২০১১ দুপুর ১:১০
আইলসা০ বলেছেন: || নিপীড়নের ঘটনায় নির্যাতিতার চরিত্র কেন এত প্রাসঙ্গিক হয়ে ওঠে? নিপীড়নে রক্তাক্ত নারীর পাশে দাঁড়াতে কি আরও কোনো কারণ প্রয়োজন পড়ে? ||
|| রুমানার নিপীড়নকে বুঝতে, তাঁর প্রতি সহানুভূতিশীল হতে, তাঁর নির্যাতনের প্রতিবাদ জানাতে কি রুমানার ‘ভালো’ মেয়ে হওয়া জরুরি? তিনি ভালো না হলে কি এই নিপীড়ন যৌক্তিক হয়ে যায়? ||
--- নাসরিন খন্দকার: শিক্ষক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ||s
৫২৬|
২০ শে জুন, ২০১১ দুপুর ১:১১
তার ছিড়া 74 বলেছেন: তবে আসলেই কি বনমন্ত্রীর ভাতিজার কোনো বিচার হবে? সব কিছু স্বীকার করার মধ্যেও কিনতু ফাক আছে। এতে করে সবাই ধরেই নেবে, যাক হারামজাদা নিজের ভুল বুঝতে পেরেছে। আইনেরও ব্যাপক ফাক রয়েছে। আর সরকারী সমর্থন আর কিছু বেজন্মার (সামুতেই তো দেখছেন) সাপোর্ট তো সাইদ পাবেই। মোটেই অবাক হবোনা যদি মাত্র ৩-৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আর "না বুঝে করেছে, ছেড়ে দাও" বলার লোকেরও তো অভাব নেই।
মানবী আপনাকে ধন্যবাদ।
২০ শে জুন, ২০১১ দুপুর ২:২২
মানবী বলেছেন: নরপশুটা স্বীকার করার পরও একপাল নর্দমার কীট যেভাবে তাকে নির্দোষ প্রমানের সংগ্রামে নেমেছে, এদের বিকৃতির পাশে হয়তো একজন মনোবিকারগ্রস্থ হাসান সাঈদও নিতান্ত শিশু। সে নিজে পাশবিক কাজ করেছে, অন্যকে এদের মতো উৎসাহী করতো কিনা সন্দেহ।
এই পোস্টে একাধিক জন প্রমান এনে দিয়েছেন, তারপরও এই নরকের কীটেরা বস্তা পচা এক ইস্যু নিয়ে নারকীয় তান্ডবে মেতে আছে। নরপশুর বিপক্ষে এবং রুমানার পক্ষে কোন প্রমানই যেনো এদের দৃষ্টি গোচর হয়না!! এদের দেখে স্পষ্ট হয়, হায়না যখন তার শিকার পাবার নারকীয় উল্লাসে ব্যস্ত থাকে তখন আর নিজেদের জাত বিচার করেনা.. তা না হলে দেখুন বনমন্ত্রীর ভাতিজাকে রক্ষা করতে জামায়াত সমর্থকরা কিভাবে বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছে।
দুঃখ যে এমন একটি লড়াই তারা এক নরপিশাচের স্বার্থে করে, দেশের স্বার্থে নয়।
আপনাকেও অনেক ধন্যবাদ।
৫২৭|
২০ শে জুন, ২০১১ দুপুর ১:৩৭
আইলসা০ বলেছেন: যেসব কম্পানি এরোসল বা মশার কয়েল উত্পাদন করে তার কোটি কোটি টাকা ব্যয় করে বিজ্ঞাপন দেয় মাশা আপনার কী কী ক্ষতি করতে পারে এবং তাদের উত্পাদিত পণ্য কিভাবে আপনাকে তা থেকে রক্ষা করবে। কিন্তু লক্ষ করে দেখবেন তার কখনই মশার উত্পত্তি ও বংশ বিস্তার প্রতিরোধে কিছুই বলে না এবং তাদের এই বিজ্ঞাপনের ব্যয়ের একটা অংশও যদি মশার বংশ বিস্তার রোধে ব্যয় হত তাহলে মশা নিয়ন্ত্রণ অনেক সহজ হত।
তার ছিড়া কে ধন্যবাদ। তিনি লিখেছেন "ড. মেহেরুননেন্সার ছেলে মুনির, এরশাদ শিকদার সহ আরো কিছু নরপিশাচ যারা তাদের হত্যার দণ্ড পেয়ে গেছে..."
কিন্তু প্রশ্ন হল একজন মুনির, এরশাদ শিকদার বা সাইদ হাসান নিপিড়ক হিসাবেই জন্ম গ্রহণ করে নাকি আর্থ-সামাজিক প্রেক্ষাপটে এক একজন মুনির, এরশাদ শিকদার বা সাইদ হাসান হয়ে ওঠে। যদি কোনো নির্দিষ্ট আর্থ-সামাজিক প্রেক্ষাপটে এক একজন মুনির, এশাদ শিকদার বা সাইদ হাসান জন্ম হয়ে থাকে তাহলে কেন সেই বিষয়টা এখানে আলোচনায় উঠে আসছে না?
বিশ্ববিদ্যালয়ের হলে দেখেছি, মোবাইল চোর ধরা পড়লে সহপাঠীরা কী বিপুল উত্সাতে তাকে গণপিটুনি দিত। দেশের সর্ব্বোচ্চ বিদ্যাপিঠের ছাত্রদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতাম। বেশিরভাগ ক্ষেত্রেই গণপিটুনি দেওয়াটাকেই তারা সর্বশেষ সমাধান মনে করত।
হাসান সাইদকে সামনে পেলে মানবী বা তার বন্ধুরা কী করতেন আমি জানি না।
২০ শে জুন, ২০১১ দুপুর ২:১০
মানবী বলেছেন: প্রথমতঃ সত্য সংবাদকে পাশ কাটিয়ে আত্মরক্ষার খাতিরে দেয়া এক বানোয়াট গল্পকে প্রাণে আগলে এক নরপিশাচের পক্ষে ক্যাম্পেইন করে যাওয়া নর পশু হাসান সাঈদের বন্ধুরা এখানে স্বক্রিয় মানে এই নয় এই ব্লগে "মানবী"র বন্ধুরাও আছে।
দ্বিতীয়ত, আপনার বক্তব্য গুছানো হলেও তা দুঃখজনক ভাবে সত্য জানতে আগ্রহী কোন সদিচ্ছার বহিঃপ্রকাশ নয়, এটা শুধুই হতভাগী রুমানাকে একজন ক্রিমিনালের স্থানে দাঁড় করিয়ে এক নরপিশাচকে নীরিহ প্রমানের আ্প্রান প্রয়াস।
এতোটা আত্মবিশ্বাসের সাথে কেনো এভাবে বলছি?
৪-৫ দিনের পুরনো একটি বস্তা পচা খবরে আবেগ তাড়িত হয়ে যে বক্তব্য রেখেছেন, সত্যানুসন্ধানী হলে এমনটা হতোনা।
প্রথমত, আইলসা০'র বন্ধু হাসান সাঈদের স্বীকারোক্তি।
দ্বিতীয়ত: ৫০৮ নং মন্তব্যে কানাডা থেকে বাংলাদেশীদের লিখিত বক্তব্য, যাতে স্পষ্ট ভাবে রুমানার স্বভাব, স্বামীর সন্তানের প্রতি তাঁর মনোভাব ও আচরন, বিশ্বস্ততা এবং তার পরকীয়ার সত্য/মিথ্যা সম্পর্কে স্পষ্ট ভাবে বলা হয়েছে।
সর্বপরি, এই নরপশুটা এমন পিশাচ হয়ে জন্মেছিলো কিনা, বা তার নরপশু হয়ে উঠায় রুমানার ভূমিকা ছিলো কিনা তা ২১২ নং মন্তব্যে অনেক আগেই স্পষ্ট হয়েছে।
বিকৃত মানসিকতার অধিকারী নরপশুটাকে তার জন্মদাত্রী মা, জন্মদাতা পিতারা ছুঁড়ে ফেললেও তার সমমনারা যেভাবে তার জন্য সহানুভূতি ও সমর্থন আদায়ের আন্দোলনে নেমেছে তা নিঃসন্দেহে আশংকাজনক ও লজ্জাকর।
আর মানবীর কাছে, এই পোস্ট দেবার পর পরই নর পশুর পরিবারের ছবি সহ বৃত্তান্ত পৌঁছে গেছে, এই মানুষরূপী জন্তুর বিকৃত মানসিকতা ও অভ্যাসের তথ্যও.. মানবী হাসান সাঈদের সহমর্মীদের মতো নয়(যারা হাজার প্রমানের পরও একটি কাল্পনিক পরকীয়া ও অবিশ্বস্ত স্ত্রীর গল্প প্রাণে ধরে তা প্রমানে সচেষ্ট) বলে সেসব ব্লগে প্রকাশের রুচি বোধ করেনি।
দুর্ভাগ্য বশত রুমানা তার পরিবার সম্পর্কে এমন তথ্য হাতে পেলে নরপিশাচের বন্ধুকূলের কি তান্ডব শুরু হতো তা সহজে অনুমেয়।
এখানেই রুমানার জন্য সুবিচার প্রার্থীদের সাথে এক ঘৃন্য নরপশুর সমর্থকদের পার্থক্য।।
৫২৮|
২০ শে জুন, ২০১১ দুপুর ২:৫৪
আইলসা০ বলেছেন: ভয় পাচ্ছিলাম মানবী আমার মন্তব্যটি মুছে দেন কিনা। মুছে দেননি ভয়টা দূর হয়েছে।
একটা অশেষ যুদ্ধে নেমেছেন। জানি না আপনার এ যুদ্ধ কবে শেষ হবে। আর যুদ্ধ শেষে নারী-পুরুষ কবে একসঙ্গে বসবাস শুরু করবে।
আপনি ঠিকই বলেছেন হাসান সাইদ(নরপশু) এবং তার সমর্থকরা "নর্দমার কীট"। তো এই নরপশুর বিচারের পাশাপাশি যে নর্দমায় তার জন্ম সেই নর্দমাটা ধ্বংসের উদ্যোগ নিচ্ছেন তো?
২১ শে জুন, ২০১১ ভোর ৫:৩৯
মানবী বলেছেন: ভয় দূর হয়েছে জেনে ভালো লাগলো।
এই সমাজে নারী পুরুষ বরাবরই একসঙ্গে বসবাস করছে, শুধু নর্দমার ঘৃন্য কীটরা পরিত্যাজ্য। রুমানার পক্ষের এই যুদ্ধ যে নৃশংসতা আর পাশবিকতার বিরুদ্ধে একদল মানুষের যুদ্ধ, নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষের।
- এটা আপনি বুঝতে পারেননি দেখে অবাক হলাম( আগের গুছানো মন্তব্যটি দেখে আপনার ব্লগের একটি পোস্ট পড়ে আপনাকে যথেষ্ট বোধ সম্পন্ন মনে হয়েছে)!! শুধুই কথার পিঠে কথা আর পাল্টা যুক্তি তর্কের খেলার খাতিরে এমন প্রশ্ন হলে ভিন্ন কথা!
ভালো থাকুন।
৫২৯|
২০ শে জুন, ২০১১ দুপুর ২:৫৮
আইলসা০ বলেছেন: শেষ বাক্যে একটা ভুল রয়ে গেছে "যে নর্দমায় তার জন্ম" লিখেছি আসলে লিখতে চেয়েছি "যে নর্দমায় তাদের জন্ম"
৫৩০|
২০ শে জুন, ২০১১ বিকাল ৩:২৪
আরিয়ানা বলেছেন: মানবী দুঃখ এদের সংক্ষা গুটি কতক নয় বরং এদের সংক্ষাই বেশি এবং তা বেশির ভাগই শিক্ষিত শহুরে পরিবার গুলোতে যা এরা কেউ প্রকাশ করেন না। ঘড়ে ঘড়ে গিয়ে যদি দেখতেন তবে দেখতে পেতেন ৭৫% শহুরে ঘরে এই অবস্থা। বিশ্বাস করুন আমি না জেনে কথা কখনও বলিনা। এ আমার নিজের দেখা ও জানা। অবাক লেগেছে যখন এসব দেখেছি খুবই উচ্চ শিক্ষিত সমাজিক মর্জাদা সম্পন্ন শহুরে ঘড়ে, খুবই ইন্নোসেন্ট মুখ গুলোতে।
দেখবেন বউ গুলোর চোখের নিচে কালি পড়া মুখ গুলো চরা মেকাপে ঢাকা, সুখের বানানো হাসি ধরে রাখা মুখটিতে।
২১ শে জুন, ২০১১ সকাল ৮:৩৪
মানবী বলেছেন: শেষের বক্তব্যটি যে কতোখানি সত্য, এখানে প্রায়ই দেখি।
আপনাকে ধন্যবাদ আরিয়ানা।
৫৩১|
২০ শে জুন, ২০১১ বিকাল ৩:৩৫
আইলসা০ বলেছেন: আরিয়ানা অনুমান করি আপনিও একজন শিক্ষিত মানুষ। একজন দু'জন হলে কথা ছিল না। এরা যে দল বেধে অমানুষ হয়ে যাচ্ছে...। আপনার ভাবনা হয় না কেন এরা দল বেধে নরপশু হয়ে যাচ্ছে...?
৫৩২|
২০ শে জুন, ২০১১ বিকাল ৩:৫১
সাধারণী বলেছেন: আরিয়ানা আপুর সাথে সহমত।
মানবী আপু, আপনি পন্ডশ্রম করছেন। যারা বোঝার তারা পোষ্ট পড়ে এবং সব মন্তব্য পড়ে (যেখানে অলরেডি অনেক যুক্তি ও প্রমাণ দেয়া হয়েছে) বুঝে গেছেন। প্রতিদিন আপনাকে নতুন করে একই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, একই প্রশ্নের উত্তর আপনি একশবার দিচ্ছেন!
২১ শে জুন, ২০১১ সকাল ৮:৩৭
মানবী বলেছেন: আসলেই তাই... এই কীটেরা ইচ্ছাকৃত ভাবে একটি হতভাগ্য মেয়ের দুর্ভোগ নিয়ে তামাশা করছে। নর্দমার কীটগুলো বুঝতে পারছেনা রুমানার মতো বা তার চেয়েও খারাপ দিন তাদের জীবনেও আসবে- আসাটা খুব অসম্ভব নয়।
৫৩৩|
২০ শে জুন, ২০১১ বিকাল ৪:০১
নিশাচর ভবঘুরে বলেছেন: তার ছিড়া 74 বলেছেন: ঘুনেপোকা, একলা বগ, কনকাঞ্জলি, এফ আই দীপু, নিশাচর ভবঘুরে সহ আরো যারা সাইদ প্রেমিক এইখানে আছেন..............
আপনার প্রতি প্রশ্ন রইলো, সাঈদ কি তোর চোখ দুটোও খুবলে নিয়েছে? নাকি কিছু মাথামোটা মেয়ে, যারা আমাকে সাঈদ পক্ষীয় ভেবেছে, তাদের খুশি করার জন্য আমাকে সাঈদ প্রেমিক বললেন? আমি এই ব্লগে কমেন্ট করা থেকে বিরত ছিলাম। তবু মাঝে মাঝে আসতাম কি খবর জানার জন্য। আজ এসে দেখি, তোর মত ছাগুর কমেন্ট!
@মানবীঃ আপনাকে অনুরোধ করেছিলাম, আমার কমেন্টসগুলো মুছে দিতে।কারন ছিলো, আপনারা আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করে, আমাকে ব্যাক্তিগত আক্রমন করেছেন।আমাকে যাখুশি বলেছেন।প্রতিবাদ ছাড়া আর কিছু বলিনি। আপনার গালির জবাবে গালি দেইনাই। আপনার কর্মকান্ড দেখে একটা প্রশ্ন মনে এলো, "রুমানার অসহায়ত্বকে পুজি করে আপনি কি হিটের ব্যাবসা করছেন? "
৫৩৪|
২০ শে জুন, ২০১১ বিকাল ৪:০৩
নিশাচর ভবঘুরে বলেছেন: তার ছিড়া 74 বলেছেন: ঘুনেপোকা, একলা বগ, কনকাঞ্জলি, এফ আই দীপু, নিশাচর ভবঘুরে সহ আরো যারা সাইদ প্রেমিক এইখানে আছেন..............
আপনার প্রতি প্রশ্ন রইলো, সাঈদ কি তোর চোখ দুটোও খুবলে নিয়েছে? নাকি কিছু মাথামোটা মেয়ে, যারা আমাকে সাঈদ পক্ষীয় ভেবেছে, তাদের খুশি করার জন্য আমাকে সাঈদ প্রেমিক বললেন? আমি এই ব্লগে কমেন্ট করা থেকে বিরত ছিলাম। তবু মাঝে মাঝে আসতাম কি খবর জানার জন্য। আজ এসে দেখি, তোর মত ছাগুর কমেন্ট!
@মানবীঃ আপনাকে অনুরোধ করেছিলাম, আমার কমেন্টসগুলো মুছে দিতে।কারন ছিলো, আপনারা আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করে, আমাকে ব্যাক্তিগত আক্রমন করেছেন।আমাকে যাখুশি বলেছেন।প্রতিবাদ ছাড়া আর কিছু বলিনি। আপনার গালির জবাবে গালি দেইনাই। আপনার কর্মকান্ড দেখে একটা প্রশ্ন মনে এলো, "রুমানার অসহায়ত্বকে পুজি করে আপনি কি হিটের ব্যাবসা করছেন? "
৫৩৫|
২০ শে জুন, ২০১১ বিকাল ৪:০৭
নিশাচর ভবঘুরে বলেছেন: তার ছিড়া 74 বলেছেন: ঘুনেপোকা, একলা বগ, কনকাঞ্জলি, এফ আই দীপু, নিশাচর ভবঘুরে সহ আরো যারা সাইদ প্রেমিক এইখানে আছেন..............
তোর প্রতি প্রশ্ন রইলো, সাঈদ কি তোর চোখ দুটোও খুবলে নিয়েছে? নাকি কিছু মাথামোটা মেয়ে, যারা আমাকে সাঈদ পক্ষীয় ভেবেছে, তাদের খুশি করার জন্য আমাকে সাঈদ প্রেমিক বললি? তোর ছখে কি আমার কমেন্টস গুলো পড়েনি? আমি এই ব্লগে কমেন্ট করা থেকে বিরত ছিলাম। তবু মাঝে মাঝে আসতাম কি খবর জানার জন্য। আজ এসে দেখি, তোর মত ছাগুর কমেন্ট!
@মানবীঃ আপনাকে অনুরোধ করেছিলাম, আমার কমেন্টসগুলো মুছে দিতে।কারন ছিলো, আপনারা আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করে, আমাকে ব্যাক্তিগত আক্রমন করেছেন।আমাকে যাখুশি বলেছেন।প্রতিবাদ ছাড়া আর কিছু বলিনি। আপনার গালির জবাবে গালি দেইনাই। আপনার কর্মকান্ড দেখে একটা প্রশ্ন মনে এলো, "রুমানার অসহায়ত্বকে পুজি করে আপনি কি হিটের ব্যাবসা করছেন? "
৫৩৬|
২০ শে জুন, ২০১১ বিকাল ৪:২১
আইলসা০ বলেছেন: নিশাচর আপনি যদি সত্যি সত্যি সাইদ প্রেমিক না হন তাহলে তো ক্ষেপে যাওয়ার কোনো মানে নাই।
কেউ যদি আজ আপনাকে বুঝতে না পারে কালও বুঝবে না তা কি নিশ্চিত করে বলা যায়? আপনার কমেন্ট মুছে ফেললে অন্যরা কিভাবে বুঝবে যে আপনি সঠিক ছিলেন? তার ছিড়া আপনাকে 'সাইদ প্রেমিক' বললেন আর আপনি মানবীসহ অন্যদের 'কিছু মাথামোটা মেয়ে' বললেন। বাহ! কী চমত্কার!
৫৩৭|
২০ শে জুন, ২০১১ বিকাল ৫:৪৩
লুতফুল বারি পান্না বলেছেন: @নিশাচর ভবঘুরে, এটা হিটের ব্যবসা নয়- ঘটনাটা যাতে মানুষের মন থেকে হারিয়ে না যায় এবং সেই ডামাডোলে সাইদ ছাড়া পেয়ে না যেতে পারে এ পোষ্ট সে কারণেই প্রয়োজন। যদি না বুঝে থাকেন তো বুঝে নিন। সামুর হিট ধুয়ে পানি খেয়ে কে কতটা উপরে উঠেছে?
২১ শে জুন, ২০১১ সকাল ৮:৫০
মানবী বলেছেন: আপনার কথা শুনে খুব হতাশ হলাম। হিটের ব্যবসা বলে কোন ব্যবসা আছে শোনার পর ভাবছিলাম ব্যবসার কৌশলটা শিখে নিতে হবে, আর সেই সাথে সামহয়্যারইনব্লগ কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠিন অভিযোগ জানাবো..
- গত প্রায় দেড় বছরের বেশি সময় ধরে আমার ব্লগের হিট কাউন্টারটি বিকল হয়ে আছে। পোস্টের হিট ৩০-৪০ হলে ব্লগে হয়তো একটি হিট কাউন্ট হয়, ব্যাপারটা খুব কৌতুকপ্রদ মনে করে উপভোগ করছিলাম।
এখন সত্যি খুব আফসোস হচ্ছে.... এমন একটি বভয়সার সাথে পরিচিত হলে অবশ্যই কর্তৃপক্ষকে এটা ঠিক করে দেবার অনুরোধ জানাতাম।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ব্যবসা শুধু *হিট* এরই নেই, কমেন্টেরও আছে। সেকারনেই হয়তো কেউ কেউ একই কমেন্ট দুই বার, তিন বার এমনকি চার বার করার মতো উন্মাদনা দেখাচ্ছে!! এই হিট ও কমেন্ট ব্যবসার গূঢ় রহস্যটা জরুরী ভিত্তিতে জানতে ইচ্ছে করছে।
৫৩৮|
২০ শে জুন, ২০১১ বিকাল ৫:৫৮
সিলেটি জামান বলেছেন: আমরা সবাই সাইদ এর শাস্থি চাই, কিন্তু এই পোষ্টটা এখন নন ষ্টিকি করা হোক। আরো অনেক জনগুরুত্বপূর্ন বিষয় আছে যা ষ্টিকি করা যেতে পারে।
৫৩৯|
২০ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:০২
নাজমুল হুদা সুমন বলেছেন: জানোয়ারটার বিচারের দাবীতে সহমত জানিয়ে গেলাম। রুমানা মনজুর আমার সরাসরি শিক্ষক।
৫৪০|
২০ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৩৫
চতুষ্কোণ বলেছেন: ৫১৬ নং কমেন্টের জবাব পড়ে গা শিউরে উঠল। কেউ কি একবার ভেবেছে সেই ছোট্ট মেয়েটির কথা যে সারা জীবন এই ভয়ংকর স্মৃতি বয়ে বেড়াবে।
৫৪১|
২০ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৫৭
অণৃণ্য বলেছেন: @ চতুষ্কোণ , মেয়েটা তার মায়ের উপর পৈশাচিক আক্রমণ দেখেছে।মায়ের সাথে সাথেই আছে সে।![]()
মানবী, তার দু চোখই নষ্ট হয়ে গেছে।দু চোখই দৃষ্টি শক্তি হারিয়েছে
২১ শে জুন, ২০১১ ভোর ৫:৪৭
মানবী বলেছেন: রুমানা সাংবাদিকদের সামনে যখন নিজের সন্তানকে আর দেখতে না পারার কষ্টে আর্তনাদ করছিলেন, তা একজন ফোনে শুনিয়েছিলেন.. সহ্য করা সম্ভব হয়নি। সেই থেকে আজকের পুরো দিনটা ভীষণ খারাপ কেটেছে, সবসময় যেনো রুমানার আহাজারীর প্রতিধ্বনি শুনেছি ।
তাই এই ছবিটা বড় অসহনীয় মনে হচ্ছে।
আপডেট জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ অণৃণ্য।
৫৪২|
২০ শে জুন, ২০১১ রাত ৮:২১
অচিন দেশের পাখি বলেছেন: মানবী আপু, আপনি আসলেই আসলেই পন্ডশ্রম করছেন। যারা বোঝার, তারা এমনিতেই বুঝে, তাদের যুক্তি তর্ক দিয়ে বোঝাতে হয় না। আর যারা বোঝেনা, তাদের হাজার অকাট্য সোজা পরিষ্কার যুক্তি দিয়েও বোঝাতে পারবেন না।
আপনার পোস্টের কমেন্ট পড়ে বোঝা যাচ্ছে, দেশের কিছু ছেলের মানসিকতা টা কেমন হতে পারে, কিভাবে তারা সাইদের পক্ষে যুক্তি দিচ্ছে, তার মানে কি দাড়ায়, এরা ও মনের মধ্যে এধরনের বউ পেটানো মানসিকতা পোষণ করে এবং বেপার টা কে সাপোর্ট করে, যেকোনো দিন এরাই হয়ত বউ কে অত্যাচার করে নিউজে আসবে।। বা হয়ত অত্যাচার করেই যাবে, কেউ জানবে না, তাদের বউ যারা, বা যারা এই জঘন্য মানসিকতার লোকদের বিয়ে করবে, সেই মেয়ে গূলোর প্রতি সহানুভুতি রইল।
বা এমনও হতে পারে, কক্ষনও এদের নিজের বোন, বা মেয়ের সাথেই এমন ঘটনা ঘটতে পারে, তখন তারা কি করবেন আল্লাহ তায়ালা জানেন।
২১ শে জুন, ২০১১ সকাল ৯:০৩
মানবী বলেছেন: বউ মা বোনদের সাথে ঘটলে, এরা তখন পরকীয়ার দায়ে তাদের চোখটা ঠিক মতো উপড়ে নেয়া হয়েছে কিনা তা কনফার্ম করবে, তারপর সেই "বেচারা আক্রমণকারী" কেনো হঠাৎ এমন করলো, কি কারনে তার ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলো তা নিয়ে গবেষণায় মেতে উঠবে।
আসলে শুধু পেষন সাপোর্ট করে তা নয়। এসব কীটদের মাঝে কিছু মানসিক ভাবে বিকলাঙ্গ আছে, এরা হত দরিদ্রের দূরাবস্থা নিয়ে লিখলে " গরীবের কথা বলে ধনী লোকের বিলাসিতা" টাইপ মন্তব্য করে আবার "উচ্চ শিক্ষিতা " কারো পক্ষে অবস্থান নিলে, তাঁর প্রতি অন্যায়ের বিচার চাইলে "শিক্ষিত আর বড়লোক বলে এমন প্রতিবাদ, গরীবের কথা মনে থাকেনা" টাইপের স্বস্তা মন্তব্য করে----- আমার এই ব্লগে শুধু গত দু মাসের পোস্টের মাঝেই এদের এই বিকৃত মানসিকতা নগ্ন ভাবে উন্মোচিত হয়েছে।
এরা কারো ভালো করতে পারেনা, অন্যায়ের প্রতিবাদ করতে জানেনা শুধু নয়... কেউ ভালো কিছু করলে, অসুভ;র বিরুদ্ধে রুখ দাঁড়ালে এদের গাত্রদাহ শুরু হয়। তখন তাদের আক্রমণ করার মাঝেই এই অক্ষমেরা নিজেদের অস্তিত্ব অনুভবের চেষ্টা করে।
অনেক ধন্যবাদ আপনাকে।
৫৪৩|
২০ শে জুন, ২০১১ রাত ৮:৫৯
নিশাচর ভবঘুরে বলেছেন: আইলসা০ বলেছেন: নিশাচর আপনি যদি সত্যি সত্যি সাইদ প্রেমিক না হন তাহলে তো ক্ষেপে যাওয়ার কোনো মানে নাই।
আমি কেনো ক্ষেপে গেছি, তা জানতে আমার আগের কমেন্টস এবং তার প্রতিমন্তব্য দেখুন। পাশাপাশি, আমার করা কমেন্টস এর বিপরীতে রুপকথার রাজকন্যা আর মানবীর কমেন্টস দেখুন। তাহলে বুঝতে পারবেন, তাদেরকে কেনো মাথামোটা বলেছি। আমি কোন মেয়েকে আক্রমন করেছি, এই ভেবে না লাফিয়ে, আগে পুরো ঘটনা জানুন।উনাদের মাথামোটা বলে কেনো আমি জেনেশুনে জনরোষের শিকার হব? মানবী আমার প্রিয় ব্লগারদের একজন ছিলেন।
৫৪৪|
২০ শে জুন, ২০১১ রাত ৯:১২
আইলসা০ বলেছেন: অচিন দেশের পাখি মানবীর লড়াইকে আপনারা পণ্ডশ্রম বলছেন কেন? মানুষকে না বোঝালে মানুষ বুঝতে পারে কি? তর্কে আপনাদের ভয় কেন? নাকি মনে করেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর? তর্কটা চলুক আমাদের কার ভেতরে কী আছে তর্ক চলছে বলেই তো বেড়িয়ে আসছে নাকি?
৫৪৫|
২০ শে জুন, ২০১১ রাত ৯:২৫
আইলসা০ বলেছেন: নিশাচর সারাদিন বসে বসে তো সব মন্তব্যগুলোই দেখলাম। রুমানাকে আক্রমন করার পিছনে হাসান সাইদও অযুহাত দেখিয়েছেন। আপনিও অজুহাত দেখাচ্ছেন। এবং মানবী ও তার বন্ধুরা আপনাদের নর্দমার কীট বলছেন তাদেরও যুক্তি (অজুহাত) আছে।
৫৪৬|
২০ শে জুন, ২০১১ রাত ৯:৩৭
সাধারণী বলেছেন: আইলসা০, পন্ডশ্রম বলছি এই কারণে যে, ঘুমন্ত মানুষকে জাগানো যায়, কিন্তু যে ঘুমের ভান করে থাকে তাকে জাগানো যায় না। পোষ্টটি ভাল ভাবে পড়লে আর কোন কনফিউশন থাকার কথা না। বিশেষ করে রাগ ইমন আপু এবং দর্শণধারীর কমেন্টগুলো পড়লে অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবার কথা। কিন্তু যারা নিজেরাই ভিতরে ভিতরে "সাইদ"-- তাদের কোনভাবেই বোঝানো যাচ্ছে না, এবং সামনেও যাবে না। তারা সমানে ত্যানা পেঁচিয়ে যাচ্ছেন এবং একই কথা বার বার বলে বিরক্ত করছেন। তালগাছ ধরে বসে আছে, এত যুক্তি প্রমাণও তারা বুঝতে পারছে না । অবশ্য এর আরেকটা কারণ থাকতে পারে, হতে পারে এরা মানসিক প্রতিবন্ধী।
আরেকটা কথা, এই যুদ্ধ মানবী আপুর একার নয়, মনে হয় আপনি কমেন্টগুলো পড়েন নি, পড়লে বুঝতে পারার কথা। এখানে সব সচেতন মানুষের সমর্থন আছে, এবং চেষ্টা থাকবে সক্রিয়ভাবে এতে অংশ নেবার।
২১ শে জুন, ২০১১ সকাল ৯:০৫
মানবী বলেছেন: "এই যুদ্ধ মানবী আপুর একার নয়" শুধু নয়, এই পোস্টটিও মানবীর একার নয়। নির্যাতিতা রুমানার পক্ষ নিয়ে শুভবুদ্ধি সম্পন্ন যেসব বিবেকবান মানুষরা নর পিশাচ হাসান সাঈদ আর তার সমর্থক পশুশক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন- এই পোস্টটি তাঁদের সকলের।
৫৪৭|
২০ শে জুন, ২০১১ রাত ১০:০৭
আইলসা০ বলেছেন: সাধারণী আমি বেশ কিছু প্রশ্ন করেছি আপনি তার প্রায় কোনেটারই কোনো জবাব দেননি। এবং রাগ ইমন বা দর্শনধারীর কমেন্টগুলোতে আমার প্রশ্নের জবাব নেই।
এই পোস্টের অনেক মন্তব্যকারী ক্রসফায়ারের কথা বলছেন। ক্রসফয়ায় চাওটা কী ধরনের সচেতন মানুসিকতা তা আমার বোধগম্য হচ্ছে না।
৫৪৮|
২০ শে জুন, ২০১১ রাত ১০:১৫
আইলসা০ বলেছেন: মানসিক প্রতিবন্ধী ছাগু আবার তোরা মানুষ হ-- তার মানে আমরা না-মানুষ?
ব্লগে যেটুকু করা সম্ভব অর্থাত গালাগালি করা তা আপনি ভলোভাবেই চালিয়ে যাচ্ছেন। @ নিশাচর
৫৪৯|
২০ শে জুন, ২০১১ রাত ১০:৩৫
সাধারণী বলেছেন: আইলসা০, ভাই আপনার প্রশ্নের উত্তর মানবী আপু দিয়েছেন।
আইলসা০ বলেছেন: আরিয়ানা অনুমান করি আপনিও একজন শিক্ষিত মানুষ। একজন দু'জন হলে কথা ছিল না। এরা যে দল বেধে অমানুষ হয়ে যাচ্ছে...। আপনার ভাবনা হয় না কেন এরা দল বেধে নরপশু হয়ে যাচ্ছে...?
এই প্রশ্নের উত্তর ৪৪৪নং কমেন্টে পাবেন। আপনি চাইলে আমার একটি কমেন্ট(৪৮৪) পড়ে দেখতে পারেন, কোন তথ্য নেই, কিন্তু ভুল বুঝাবুঝির অবসান হলেও হতে পারে।
নিশাচর ভবঘুরে নামক প্রাণীটার সাথে কোন কথা বলতে গেলে আমার নিজের ক্লাস নিচে নেমে যাবে, ও যে পুরাপুরি অটিস্টিক তার প্রমাণ দিয়ে ফেলল। অটিস্টিকের কথায় মনে করার কিছু নেই।
৫৫০|
২১ শে জুন, ২০১১ রাত ১২:৪৩
অচিন দেশের পাখি বলেছেন: আইলসা০ বলেছেন: অচিন দেশের পাখি মানবীর লড়াইকে আপনারা পণ্ডশ্রম বলছেন কেন? মানুষকে না বোঝালে মানুষ বুঝতে পারে কি? তর্কে আপনাদের ভয় কেন? নাকি মনে করেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর? তর্কটা চলুক আমাদের কার ভেতরে কী আছে তর্ক চলছে বলেই তো বেড়িয়ে আসছে নাকি?
একেবারে পরিষ্কার স্বচ্ছ বেপার আর কতো বোঝাবে? একি কথা আর কতজন কতবার লিখলে এরা বুঝবে? মানবীর লেখা, নিচের কিছু কমেন্ট এ সবই বুঝিয়ে লিখা আছে; যারা তাও বুঝতে পারছেনা এবং তাল গাছটি আমার বলে ঢং করছে, তারা হয় অপ্রাপ্ত বয়স্ক শিশু অথবা মানসিক প্রতিবন্ধী। এদের সাথে অনর্থক তর্ক চালিয়ে যেয়ে সময় নষ্ট করার কোন মানে দেখছি না।
তবে এটা ঠিক বলেছেন, কার ভিতরে কি আছে তর্কেই বের হয়ে আসছে। অনেক ছেলে/ পুরুষের কমেন্ট এবং হাস্যকর যুক্তি দেখে আসলেই ভয় পাচ্ছি।দেশের ৫% পুরুষও যদি এমন মানসিকতা পোষণ করে, তাদের আশে পাশের মেয়ে গুলোর জীবন ভয়াবহ আন সেফ।।
৫৫১|
২১ শে জুন, ২০১১ রাত ১:৪১
দেশের মানুষ বলেছেন: মিডি্য়া এ নিয়ে ওনেক তোলপাড় করলো, কিন্তু রুমানার কি সেই ইরানি লোকের সাথে সম্প^ক ছিলো কি না তা কিন্তু বেরিয়ে এলো না।
২১ শে জুন, ২০১১ ভোর ৫:০৬
মানবী বলেছেন: বেরিয়ে এসেছেতো.....!
ইরানি লোকের সাথে সম্পর্কের খুবই রগরগে বর্ণনা সহ প্রকাশ পেয়েছে, ঘটনা খুব বেশি চটকদার বলে হয়তো লোকজন তেমন পছন্দ করেনি।
তাই এটা নিয়ে তেমন হৈ চৈ হয়নি, আপনিো জানতে পারেননি।
৫৫২|
২১ শে জুন, ২০১১ ভোর ৪:৪৩
আরিয়ানা বলেছেন: আইলসা এরা এমন, কারন এরা অমানুষ, এরা ইনফিউরিটি কমপ্লেক্সে ভোগে নিজেদের হীনতার জন্য। তাই এরা শরীরিক শক্তিতে কম ও মেধাগত শক্তিতে যারা বেশি তাদের উপর নোংড়া ভাবে ঝাপিয়ে পড়ে নিজেদের অপারগতা ও অক্ষমতাকে ঢাকতে।
ভাবনা হয় আমাদের দেশটা বসবাসের অযোগ্য হয়ে উঠছে এদের জন্য, আমাদের সমাজ ও এর মানুষরা অসহ্য হয়ে উঠছে বসবাসের জন্য। আর এখন জানি এরা কখনই ভাল হবে না। তাই হতাশ হয়ে ভাবনাও বন্ধ করেছি এখন।
৫৫৩|
২১ শে জুন, ২০১১ ভোর ৪:৫২
নওশাদ বলেছেন:
সাইদ কি আসলেই মানসিক ভারসাম্য হীন? নাকি এটা করে তাকে বাঁচিয়ে দেয়া হবে? মানসিক ভারসাম্যহীন হলে এক্ষেত্রে শাস্তি কি হবে?
অফ টপিক: যদি কারো সময় থাকে, এই পোষ্ট পরে দেখতে পারেন (ধর্মনিরপেক্ষ মহিলা ব্লগারদের দ্রষ্টি আকর্ষন-লুল পোষ্ট)
৫৫৪|
২১ শে জুন, ২০১১ ভোর ৫:১৪
মানবী বলেছেন: রুমানার আত্মীয়, বন্ধু বান্ধব এবং ঘনিষ্ঠজনদের কাছে বিনীত অনুরোধ- তাঁর প্রতি এই নৃশংসতা আর অন্যায়ে জন মানুষের প্রতিবাদ, নিন্দা আর সুবিচারের দাবীর কথা রুমানার কাছে পৌঁছালেও, নর্দমার কীটদের বিকৃত আকাঙ্খার প্রতিফলন নোংরা মানসিকতা, রুমানাকে চরিত্রহীনা প্রমানের ঘৃন্য প্রচেষ্টার কথা যেনো কোন ভাবে না পৌঁছে।
আলোকিত ভাবনা আর উজ্জল মনের মেয়েটির চারপাশের আলো নিভে গেছে ( অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থন ইনশাহ্আল্লাহ আবার তিনি দৃষ্টি ফিরে পাবেন), সেখানে এসব নর্দমার কীটের কুৎসিত মানসিকতার আঁধার অনেক বেশি অন্ধকার বয়ে আনবে.. যা তাঁর কোন ভাবেই প্রাপ্য নয়।
শংকর নেত্রালয় ফিরিয়ে দিয়েছে মানে এই নয় সব আশা শেষ, রুমানার উচ্চ শিক্ষার স্থান, স্বপ্নের ডিগ্রীর দেশ কানাডাতে একবার চেষ্টা করা যায়। ইনশা্হআল্লাহ আশার আলোর সাথে সাথে চোখের দৃষ্টিও ফিরে আসবে, এই প্রার্থনা।
৫৫৫|
২১ শে জুন, ২০১১ ভোর ৫:৪৭
রাগ ইমন বলেছেন: মহানগর গোয়েন্দা পুলিশের দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদে নিপীড়ক স্বামী হাসান সাঈদ স্ত্রী নির্যাতনের কারণ সম্পর্কে মুখ খুলেছেন। গোয়েন্দা পুলিশের ডিসি (দক্ষিণ) মো. মনিরুল ইসলাম বলেন, কিছু তথ্য গোপন করে রুমানাকে বিয়ে করেছিলেন। পরে ওইসব গোপন তথ্যই তাদের বৈবাহিক সম্পর্কে চিড় ধরায়। বুয়েট থেকে পড়াশোনা শেষ করার কথা বললেও পরে তা মিথ্যা বলে ধরা পড়ে। এ নিয়ে হাসান সাঈদ ও রুমানার মধ্যে চরম দ্বন্দ্ব শুরু হয়। একই সঙ্গে নিজের অন্ধত্বের দুর্বলতা থেকেও রুমানার ওপর ক্ষোভ জমা হয়। তার চোখ নিয়ে ঈর্ষা শুরু করেন। এক পর্যায়ে মিথ্যা সন্দেহের ভিত্তিতে রুমানার চোখ চিরতরে নষ্ট করার পরিকল্পনা গ্রহণ করেন। কানাডা থেকে ফিরে আসার পরই তা বাস্তবায়নের সুযোগ খুঁজতে থাকেন। তিনি আরও বলেন,
গ্রেপ্তারের পরপরই হাসান সাঈদ নিজের স্ত্রীর বিরুদ্ধে যে পরকীয়ার অভিযোগ তুলেছিলেন তার সবই মিথ্যা।
সূত্র :
২১ শে জুন, ২০১১ দুপুর ১২:৩৪
মানবী বলেছেন: একজন প্রায় অন্ধ, অক্ষম, অযোগ্য, সন্দেহবাতিক গ্রস্থ, নির্যাতনকারীকে পরম ভালোবাসা আর কষ্টার্জিত অর্থে লালন করার কি ফল হতে পারে, নরপিশাচটা প্রমান করে দিয়েছে।
যাকে তার জন্মদাতা, জন্মদাত্রী, পরিবার পরিজন ছুড়ে ফেলেছে তাকে এতোটা সন্মান আর ভালোবাসায় নিজের জীবনে স্থান দেয়াটা কতো বড় বোকামী তা রুমানা নিজের দৃষ্টি শক্তি, স্বপ্ন বিসর্জন দিয়ে অনুভব করেছেন।
যাদের জন্য শেষের অংশ বোল্ড করা, এসব তথ্য পড়ার মতো চোখের বা মনের আলো তাদের নেই।
৫৫৬|
২১ শে জুন, ২০১১ সকাল ৮:৪৪
শেলী বেলী বলেছেন: নরপশু হাসান সাঈদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
২২ শে জুন, ২০১১ সকাল ৮:৪১
মানবী বলেছেন: শাস্তির দৃষ্টান্ত এমন কঠোর হওয়া উচিৎ যেনো নরপশুটার মতো মানসিকতাধারীরা কোন দিন আর কোন রুমানার প্রতি আঘাত হানার ধৃষ্টতা দেখাবার সাহস বা স্পর্ধা না পায়।
৫৫৭|
২১ শে জুন, ২০১১ দুপুর ১২:২২
তার ছিড়া 74 বলেছেন: @ নিশাচর ভবঘুরে, আপনার একাউন্টে যে ছবিটি আছে সেটি যদি অসলেই আপনার হয়ে থাকে তাহলে প্রতিয়মান হয়, আপনি এখনো ছাত্র। এরশাদ বিরোধী আন্দোলনের সময় বিশ্ববিদ্যলয় এলাকায় বিচরণ ও আপনার মত ****দের পারিয়ে এসেছি আমি। অনেক আগে কোনো একটা লেখায় পরেছিলাম, মানুষ একমাত্র সত্য অভিযোগেই ক্ষেপে যায়। তাই আপনার রাগের কারণটি বুঝলাম। আমার "ছখে" আপনার কমেন্টগুলো পরেছে এবং পরেছে বলেই আমি আপনাকে সাইদ প্রেমিক বলেছি। আমাকে ছাগু বলতেই পারেন আপনি, যেমন দুই নেত্রীর উদ্দেশ্যে আমরা ঘরেই বসেই গালাগালি করতে পারি। সামনা সামনি হলে গালি তো দুর **** কাঁধে উঠে যাবে। অবশ্য এতে করে আপনার নিজের এবং পারিবারিক শিক্ষারও একটা পরিচয় পাওয়া যায়। সাইদের পক্ষ নেওয়ায় যা সম্পর্কে আগেই সন্দেহ এসেছিল।
৫৫৮|
২১ শে জুন, ২০১১ দুপুর ১২:৫৪
গেদু চাচার খোলা চিঠি। বলেছেন: মা মনি, একটা দেশের শিক্ষা ব্যাবস্থাতেও মানুষের মানসিকতাকে গড়ে দেয়া হয় কিন্তু আপনি বলেন আসলেই কি আমরা যা পড়ি তা সেই প্রাথমিক ধাপ থেকে আমাদের ভেতরে প্রবেশ করানো হয়?পৃথিবীর যা কিছু সৃষ্টি তার অর্ধেকটার অবদান নারীর তা কি সাইদ পড়েনি?কিন্তু তার জিবনে বাস্তব অভিজ্ঞতা সত্তেও সে পশুর মতই আচরন করেছে।এটা আসলে সমাজ ব্যাবস্থা যারা চালান তাদের ব্যর্থতার একটা নোংরা রুপ।আমি কোন দল করিনা তারপরো বেগম খালেদা জিয়াকে বাসা থেকে নামানোর সময় বেড সাইড টেবিল থেকে বের করা নিষিদ্ধ পত্রিকা বের করা এবং তা সাংবাদিকদের পড়ার দৃশ্য দেশের একমাত্র সরকারী চ্যানেলে দেখানোতে কি বোঝায় আপনিই বলেন?এদের কি মনে থাকেনা তারা একই লিঙ্গের?এরা যদি এমন নোংরা প্রতিযোগিতায় প্রকাশ্যে নামে তাহলে ছা-পোষা সাইদ কেন করবেনা? নারী নেত্রীরাই যেখানে আঙ্গুল দিয়ে অসম্মান করতে শেখাচ্ছে সেখানে মানুষ তো সাহস পাবেই।যেই দেশে একজন সম্মানিতা শিক্ষিকার সম্মান নাই সেই দেশে শিক্ষা ব্যাবস্থার ভেতরে মানুষ বানানো বলেন আর মানসিকতা পরির্বতন বলেন তা সম্ভব না।আমি কোন ভাবেই বিভিন্ন চ্যানেলে রুমানা মা মনিকে নিয়ে সেই নরপশুর বক্তব্য প্রচার কে মেনে নিতে পারছিনা।একটা দেশ কে পঙ্গু বানানোর সকল ষড়যন্ত্র প্রস্তুত এখন শুধু দেখার কবে তা হয়।একটা বিপ্লব জরুরি মা মনি।আমি আর পেপার পড়ি না এবং টিভিও দেখিনা।আমার আর ভালো লাগে না।আমি আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে তা দেখতে পারব না।
৫৫৯|
২১ শে জুন, ২০১১ দুপুর ২:৫৯
অন্ধকারের রাজপুএ বলেছেন: পোষ্টে ব্যপারটা দেখে আমার একটা আঞ্ছলিক প্রবাদ মনে পড়ে গেল।
"কোনদিন মরলা রহমত আর আইজ তান কবর জিয়ারত।"
৫৬০|
২১ শে জুন, ২০১১ বিকাল ৩:৩৩
লেনিন বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক রুমানা মন্জুরের উপর পৈশাচিক নির্যাতন ও দৃষ্টিহীন করে দেয়ার প্রতিবাদ এবং ন্যায় বিচারের দাবীতে --
আলোক মিছিল
স্হান: রাজু ভার্ষ্কয, টি.এস.সি., ঢাকা বিশ্ববিদ্যালয়
সময়: সন্ধ্যা ৭.০০ টায়
তারিখ: ২২ শে জুন
রুমানার জন্য ন্যায় বিচার মঞ
সবাইকে এই আয়োজনে সংহতি প্রকাশ ও অংশগ্রহনের জন্য অনুরোধ করা
যাচ্ছে।
২১ শে জুন, ২০১১ রাত ১১:০০
মানবী বলেছেন: রুমানার প্রতি এই পাশবিক নির্যাতনের প্রতিবাদ অব্যহত রেখে তাঁর দৃষ্টি শক্তি ফিরে আসার প্রার্থনা করি।
আলোক মিছিল সফল হোক।
৫৬১|
২১ শে জুন, ২০১১ বিকাল ৫:৪৪
সদালাপী বলেছেন: bdnews24 এর তথ্য যদি ঠিক হয় তাহলে হাসান সায়িদ ১০০ ভাগ দোষী এবং তার দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া উচিত।
আর হাসান সায়িদ এর রুমানার বিরুদ্ধ অভিযোগ যদি সত্য হয় তা হলে দুজনেই সমান আপরাধি এবং দুজনেরি বিচার হওয়া উচিত।
তন্মদ্ধে রুমানার বিচার অনেকটা হয়ে গেছে বাকি আছে হাসান সায়িদ এর টা।
বিয়ের আগে আমিও নারী বাদী ছিলাম, কিন্তু বিয়ের পরে বুঝতে পারছি এই জিনিশ বউ হিসেবে কখনো কখনো কতো টা ভয়ংকর হতে পারে।
২২ শে জুন, ২০১১ ভোর ৫:৫৮
মানবী বলেছেন: আপনার মন্তব্যের শেষাংশ পড়ে ভেবেছিলাম বলবো, পৃথিবীর সব স্বামী যেমন হাসান সাঈদ আর সমর্থনকারীদের মতো হীণমন্যতাবোধ আক্রান্ত নপুংসক নন, তেমনি সকল স্ত্রীও নিরীহ, নির্দোষ নয়।
জবাব লিখতে গিয়ে পুরো মন্তব্যের একটি অংশ পড়ে থমকে যেতে হলো!!!
"তন্মদ্ধে রুমানার বিচার অনেকটা হয়ে গেছে"
- আপনি কি বুঝতে পারছেন, আপনি কি ভীষণ বিভৎস মানসিকতার অধিকারী। একজন মেয়ের চোখ উপড়ে, নাক কামড়ে খেয়ে ঠোঁট মুখ খুবলে খাওয়াকে শাস্তি মনে করছেন শুধু নয়, এই শাস্তিও আপনার কাছে যথেষ্ট নয়... "অনেকটা"!!!!
আমি আপনার স্ত্রীর জন্য শংকিতবোধ করছি!!!
৫৬২|
২১ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৫৫
মেঘ_মেঘা বলেছেন: পোষ্ট পড়লাম আর মন্তব্যগুলো দেখে আশ্চর্য হলাম। আমাদের দেশে মেয়েদের উপর অত্যাচার করাটা দেখি ছেলেরা কিছু মনেই করে না ! কেন একজন মেয়ে কে মেয়ে বলে ছোট করে ফেলা হয়? সে কি মানুষ না? রুমানা ম্যামকে যেভাবে অন্যাচার করা হয়েছে এখানে যারা তার স্বামীর পক্ষ নিয়ে তুমুল আলোচনা করলেন তারা তাদের স্ত্রীদের এর চেয়ে বেশী অন্যাচার করবে যদি না এই বর্বরচিত ব্যাপারটার জন্য সাইদ কে দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া না হয়।
আমাদের দেশের মেয়েদের পুরুষরা পায়ের জুতা মনে করে। মায়ের প্রতি সবচেয়ে বেশী ঘৃনা। তাই এই নোংড়া মানুষগুলো যখন গালি দেয় সব সময় মাকে তুলে গালি দেয়। জানিনা কবে এরা বদলাবে।
সবার সুবুদ্ধি কামনা করছি।
৫৬৩|
২১ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:২৭
নীড় ~ বলেছেন: অপরাধকে ঘৃনা করুন অপরাধীকে নয়।
পোস্টে ব্যবহৃত নরপিশাচ , পশু ইত্যাদি বিশেষন গুলো বাহুল্য মনে হলো।
৫৬৪|
২১ শে জুন, ২০১১ রাত ৮:৫৩
মাহফুজার রহমান বলেছেন: সাইদ কে দৃষ্টান্ত মূলক শাস্তি কি দেয়া যায়? সার্ক ফোয়ারায় উল্টা ঝুলিয়ে চোখে গুড়ামরিচ....নাহ কোনটা তে কিছু হবে না।
রুমানা আপুর চোখের জন্য খারাপ লাগাটা কোনভাবেই ভুলে থাকতে পারলাম না।
আপু রে আমি খুব কষ্ট পাচ্ছি।
অত্যাচার কাটা-ছেড়া সবই হয়ত শুকিয়ে যেত, কিন্তু দৃষ্টিশক্তি হারানো, বিশেষ করে বাচ্চা মেয়েটির বেড়ে ওঠা দেখাশোনা--এর কি কোন উপায় বের হবে? ঐ নরাধম কে কেটে কুটিকুটি করলেও যে এ অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।
ইস আমার মত ভাইয়ের দোয়ায় যদি কোন মিরাকল হয়, আপু অন্তত চোখের আলো ফিরে পান। সবাই দোয়া কর প্লিজ..কারো দোয়া যদি কবুল হয়।
আর যারা বেকুবের মত রুমানার চরিত্র ও উচ্চশিক্ষা নিয়ে মন্তব্য করেছে, তাদের মানুষ হতে বলা ছাড়া, আল্লাহর বিশেষ হেদায়েত ছাড়া কোন উপায় দেখছি না। বরং ঐ সব মন্তব্যকারী বিজ্ঞ ব্লগারদের চিনে রাখতে অন্যান্য আপুদের অনুরোধ করছি।
ভালবাসবে তবে মানুষকে কোন পুরুষ নামের পশুকে নয়।
আমি লজ্জিত আপু তোমাকে কিছু অপদার্থর মন্তব্যে জর্জরিত হতে হয়েছে, আমি পুরুষদের প্রতিনিধি। তবে আমার মা আমাকে মেয়েদের মানুষ ভাবতে শিখিয়েছেন, আপু স্নেহ কি জিনিস বুঝতে শিখিয়েছেন, আব বাবা ভালবাসার প্রতিদান দিতে।
আল্লাহ সব পুরুষকে মানুষ হবার সুযোগ দিন।
সাইদ তো জেলে, বাকি যারা বাইরে রইলো তাদের ঠেকাতে হবে।
২১ শে জুন, ২০১১ রাত ১০:৫৭
মানবী বলেছেন: সত্যি.. এই নরপিশাচের জন্য কোন শাস্তিই যথেষ্ট নয়।
আমরা সবাই রুমানার দৃষ্টি ফিরে আসার প্রার্থন করতে পারি। কোন মিরাকেল নয়, মহান আল্লাহ্ যেন তাঁর অশেষ রহমত বর্ষন করে এই হতভাগী রুমানার চোখের আলো, দৃষ্টি শক্তি অচিরেই ফিরিয়ে দেন।
আপনাকে অনেক ধন্যবাদ।
৫৬৫|
২১ শে জুন, ২০১১ রাত ৯:৪৮
মেঘনা পাড়ের ছাওয়াল বলেছেন: আপার জন্য খুবই খারাপ লাগছে। তবে এই সময়ে তসলিমা নাসরিনের কথা খুব মনে পড়ছে। আপা যদি তাসলিমা নাসরিনের মত শক্ত হতেন তাহলে তার স্বামী এভাবে অত্যাচার করতে পারতেন না। সম্প্রতি তাছলিমা দেশে ফিরতে চেয়েছেন।
তাছলিমা নাসরিনের ইন্টারভিউ
৫৬৬|
২২ শে জুন, ২০১১ রাত ৩:০৯
জামিলা শফী সিদ্দীকি বলেছেন: বিষয়টি সম্পর্কে তেমন কিছু পড়ালেখা করিনাই। তাই মন্তব্য করতে গেলে ভুল হতে পারে-তবুও করলাম। স্ত্রী যত অপরাধই করুক ওভাবে শাস্তি দেয়ার অধিকার কোন ধর্ম বা আইন কাউকে দেয়নি। তবে হ্যাঁ একটি কথা আমাকে বলতেই হচ্ছে-আমাদের সমাজটা যে অবক্ষয়ের শেষ পর্যায়ে পৌঁছেছে এ ঘটনা তার একটা প্রকৃষ্ট দৃষ্টন্ত। হয়ত সাঈদ খুব খারাপ মানুষ। যদি তাই হয় তার নিশ্চয় বিচার হওয়া উচিত। তবে আমাদের দেশে তসলিমা নাসরিনের মতো নারীও জন্ম গ্রহন করেছে। এক পুরুষে তুষ্ট হতে পারে না। তাৎক্ষণিক কর্মকান্ডে সাঈদকে অপরাধী মনে হচ্ছে। তবে রুমানা যে একেবারে ধোয়া তুলশী পাতা তা মনে করতে মনের মধ্যে সন্দেহ কাজ করছে। আমার মনে হয় তাদের অতীত জীবন থেকে শুরু করে সঠিক ঘটনা উদঘাটন করে যার যতটুকু অপরাধ তার ততটুকু শাস্তি হওয়া উচিত। এক্ষেত্রে কোন একজনকে একেবারে নিরপরাধ আর অপরজনকে সর্বপ্রকার অপরাধী মনে করা বোধ করি পুরোপুরি সঠিক হবে না। সংসার জীবনের জটিলতা ও তার ফলাফল এতো উপর থেকে দেখতে চাইলে দেখা নাও যেতে পারে। সেজন্য-অধিক ও সঠিক তদন্ত করে-সঠিক ঘটনা ও অপরাধ জেনে তার ভিত্তিতে শান্তি হওয়া বাঞ্চনীয়। আমাদের দেশে মেয়েরা নির্যাতিত হলে পাশে দাঁড়াবার লোকের অভাব থাকে না। কিন্তু আড়ালে যে কত পুরুষ নারীদের দ্বারা নির্যাতিত হচ্ছে তার খোঁজ খবর পত্র-পত্রিকায় তেমন আসে না। আর নির্যাতিত হতে হতে পুরুষ যখন পশুতে পরিণত হয় তখন গোটা সমাজের ঘুম ভাঙে। আর নারীর পক্ষে কলম ধরে, রাস্তায় নামে-আরো অনেক কিছু। ঘটনা প্রকৃত উৎস তখন ঢাকা পরে যায়। তারপরও বলব-স্বামী হোক বা স্ত্রী হোক-প্রত্যেকের অপরাধের জন্য দেশের ও ধর্মীয় বিধিবিধান আছে। একটু বিচক্ষণ হলে জীবনটাকে শিল্পের ন্যায় সাজানো যেতে পারে-জীবনের পঁচা অংশটুকু কেটে ছেটে ফেলে দিয়ে-যা সাঈদ বা রুমানা করতে পারেন নাই। তার জন্যই আজ তাদের এই ফল ভোগ করতে হচ্ছে।
২২ শে জুন, ২০১১ ভোর ৫:৫০
মানবী বলেছেন: "বিষয়টি সম্পর্কে তেমন কিছু পড়ালেখা করিনাই। তাই মন্তব্য করতে গেলে ভুল হতে পারে-তবুও করলাম।"
-এমন একটি স্পর্শকাতর বিষয়ে এধরনের মন্তব্য করার পূর্বে কিছুটা পড়াশুনা করা কি জরুরী মনে হয়না? ৫৬৭ তম মন্তব্যটি করার পুর্বে অন্য মন্তব্য না হয় নাইবা পড়লেন, এই পোস্টে মন্তব্য করার পূর্বে পোস্টটি পড়েছেন আশা করি- আর কিছু না হোক, পোস্টের শুরুটা?
তা নাহলে এখানে মন্তব্য করার কোন কারন নেই।
সামাজিক অবক্ষয় সংসার জীবনের জটীলতা সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ ভাবনা চিন্তা প্রকাশটাই প্রধান হলে রুমানার মতো এক হতভাগীকে তার বলি না করে নিজ ব্লগে পোস্ট দেয়াটা বেশি শোভন ছিলো।
"সেজন্য-অধিক ও সঠিক তদন্ত করে-সঠিক ঘটনা ও অপরাধ জেনে তার ভিত্তিতে শান্তি হওয়া বাঞ্চনীয়। "
- কোন তদন্তই আপনাদের কাছে যথেষ্ট ও সঠিক মনে হবেনা যতোক্ষণ পর্যন্ত না কেউ রুমানাকে কূলটা ঘোষণা করছে। এই বিকৃত মানসিকতাধারীরা রুমানার মতো নির্যাতিতাদের অতীত জীবন থেকে সঠিক ঘটনা উদঘাটিত হলেও তা মেনে নিতে নারাজ।
পরকীয়া শুধু নয়, বিয়ের পূর্বে অথবা পরে বিবাহবহির্ভূত ঘনিষ্ঠতাকে অনৈতিক মনে করি। আর সেই সাথে কাউকে মিথ্যা অপবাদ দেয়াটাকেও অত্যন্ত ঘৃনার চোখে দেখি।
কিছু মনে করবনেনা, আদর্শবাদী কথার মোড়কে ঢেকে একজন নির্যাতিতার প্রতি অন্যায় ভাবে যে কুৎসিত ঈঙ্গিত দিয়েছেন, সেজন্য আপনার প্রতি তীব্র নিন্দা জানালাম।
চোখ বুঁজে দেখার চেষ্টা না করে, চোখ খুলে দেখুন, রুমানার অতীত ও তদন্তের রিপোর্ট এই পোস্টের মন্তব্যের ঘরে একাধিকবার দেয়া আছে। আর তখন নিজের জীবন শিল্পের মতো সাজানোর সাথে সাথে নিরীহ, নির্যাতিতাদের জীবনটা কলুষিত করার থেকে বিরত থাকতে সক্ষম হবেন
৫৬৭|
২২ শে জুন, ২০১১ সকাল ১১:১৪
সদালাপী বলেছেন: আমি কিন্তু বলেছি, বাকি আছে হাসান এর টা।
আপনার সাথে মতের মিল না থাকলেই যে আপনি তাকে আক্রমন করে বসবেন সেটা কিন্তু ঠিক না।
আপনার এই ধরনের মানসিকতা দেখে আমাকে আপনার স্বামীর জন্য শঙ্কিত করার সুজগ করে দিলেন।
২২ শে জুন, ২০১১ সকাল ১১:৪১
মানবী বলেছেন: হাসানের শাস্তি চাননি এমন বলা হয়নি, রুমানার শাস্তি সম্পর্কে আপনার মন্তব্যটি ভয়ংকর।
আপনি যে কারো সম্পর্কেই ভাবতে পারেন তবে তা প্রকাশ শোভনীয় হবে কিনা তা নির্ভর করবে আলোচনার বিষয়ের উপর। আপনি আমাকে আপনার স্ত্রীর গল্প শুনিয়েছেন, মন্তব্যের জবাবে নিশ্চয় সে সম্পর্কেও আমার মতামত আশা করেছেন।
আমি আমার পরিবারের কারো গল্প শোনালে অবশ্যই সেসম্পর্কে আপনার মত প্রকাশ শোভনীয় হতো।
মতের অমিলের কারনে কোন আক্রমণ হয়নি, চোখ উপড়ে দিয়ে রুমানার শাস্তি "অনেকটা" হয়েছে- এটা কি ধরনের ভয়ংকর মানসিকতা তা অনুধাবন করতে পারছেন কিনা জানতে চেয়েছি।
নিঃসন্দেহে আপনার কাছে এটাই স্বাভাবিক, এর মাঝে ভয়ংকর বা বিভৎস কিছুর খুঁজে পেলে আপনি এভাবে বলতেননা।
আরেকটি কথা, আমি নারীবাদি নই। রুমানার স্থানে আজ যদি কোন পুরুষের সাথে এমন অন্যায় হতো, আমি এমনি ভাবে প্রতিবাদ জানাতাম।
ভালো থাকবেন।
৫৬৮|
২৫ শে জুন, ২০১১ সকাল ১১:১৪
মানবী বলেছেন: এই পোস্টের বিভিন্ন মন্তব্যে/মন্তব্যের জবাবে রুমানার প্রতি সন্দেহ পোষনকারীদের অনেক প্রশ্নের জবাব দেয়া আছে। সেসব জবাব কারো বোধগম্য না হলে কাউকে নতুন করে কিছু বুঝানো সম্ভব নয়।
রুমানার পাশে দাঁড়ানো, তাঁকে সমর্থন জানানো পোস্টে না করে এধরনের বক্তব্য/প্রশ্ন নিজেদের সমমনা অর্থাৎ রুমানাকে দোষারোপ করে লেখা পোস্টে করা বেশি সঙ্গত হবে।
একাধিকাবার বলেছি, এই পোস্টে রুমানা বা তাঁর সমর্থনকারী কাউকে আক্রমণ করে করা কোন মন্তব্য গ্রহন করা হবেনা। মন্তব্য ডিলিট ও ব্লক করা হবে।
৫৬৯|
০৬ ই জুলাই, ২০১১ সকাল ৮:৩৭
মানবী বলেছেন: প্রায় ৭/৮ দিন পর পোস্টটি স্বাভাবিক অবস্থায় ফিরেছে দেখে স্বস্তিবোধ করছি। পোস্টে ক্লিক করে ওপেন না হয়ে অন্য কোন সাইটে যাওয়া অবশেষে বন্ধ করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ।[/si
রুমানা মনজুর আপডেট:
৫ই জুলাই, রাত ১২:১০
"বাঙালী হুজুগে জাতি" এই বিশেষনটি প্রায়ই ব্যবহৃত হয়ে থাকে!!
হঠাৎ কোনো বিষয় নিয়ে প্রচন্ড হৈ চৈ তারপর সব চুপচাপ। ব্যক্তিগত ভাবে মনে করি শুধু মাত্র এধরনের জাতিগত বৈশিষ্টের কারনে আমাদের দেশের অনেক বহুল আলোচিত অপরাধের অপরাধীরা আদালতে দুদিন পর বেসকসুর খালাস পেয়ে মিশে যায় সাধারণ মানুষের ভীড়ে।
এই কারনেই অনেক নির্যাতিতা প্রথমে আলোচনার বিষয় হলেও পরবর্তীতে তাঁর নির্যাতনকারীরা চলে যায় সকল আলোচনা ও ক্ষোভ হতে নিরাপদ অন্তরালে।
কোন অপরাধ বা অঘটন নিয়ে ব্লগে আলোচনা হলে সব সময় সে ব্যাপারে নিয়মিত আপডেট আশা করি, মিডিয়া থেমে গেলেও আমাদের লেখা যেনো থমকে না যায় এমন আশার সাথে সাথে প্রচেষ্টাও থাকে। অতীতে যে সকল ইস্যু নিয়ে আলোচনা করেছি তার নিয়মিত আপডেট দেবার চেষ্টা ছিলো বরাবর... অদ্ভুত ব্যাপার ঘটেছে রুমানা মনজুরের ক্ষেত্রে!!!
নাহ্... তথ্য সংগ্রহে অক্ষমতা বা আমার অবহেলা নয়... একটি অদ্ভুত, প্রায় ভুতুড়ে ব্যাপার ঘটেছে রুমানাকে নিয়ে লেখা প্রথম পোস্টে(যেখানেই সব আপডেট দিতে চেষ্টা করেছিলাম)!! পোস্টটিতে ক্লিক করলে তা বিভিন্ন সাইট বেড়িয়ে শেষ পর্যন্ত ইউটিউব.কম এ এসে সমাপ্ত হয়!! কি কারনে, কিভাবে এই ঘটনা জানা নেই!!! তবে তা পোস্টে আপডেত দিতে বাঁধা প্রদান করেছে এটা জানি।
রুমানা সম্পর্কে দুটি আপডেট: -
* সম্প্রতি রুমানা মনজুর নরপিশাচ হাসান সাঈদের সাথে বিবাহ বিচ্ছেদের কেস ফাইল করেছেন। দশ বছরের অধিক সময় দীর্ঘ দিনের নির্যাতন সয়ে নিজের দৃষ্টি শক্তি হারিয়ে শেষ পর্যন্ত তিন দিন আগে তিনি এই চূড়ান্ত পদক্ষেপটি গ্রহন করেন।
*আজ রাত দুটোয় রুমানা মনজুর উন্নত চিকিৎসা গ্রহনের উদ্দেশ্যে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার পথে রওনা দিবেন।
তাঁর আশু আরোগ্য এবং দৃষ্টি শক্তি ফিরে পাবার আন্তরিক প্রার্থনা করি।
৫৭০|
০৬ ই জুলাই, ২০১১ সকাল ১০:২২
ছাইরাছ হেলাল বলেছেন:
হোক 'সাময়িক পোস্ট' নামিয়ে ফলছেন কেন?
০৭ ই জুলাই, ২০১১ রাত ১১:৫৫
মানবী বলেছেন: সাময়িক ঘোষণা দিয়ে পোস্টটি রেখে দেয়া কেমন অসততার মতো হয়ে যায় না? :-)
এই পোস্টটি ঠিক হয়ে গেছে দেখে এখানে আপডেট জানিয়ে ওটা ড্রাফ্ট করেছি।
আপনার সন্মানে আরেকটি আপডেট: রুমানা কানাডার ভ্যানক্যুভারে পৌঁছানোর পর তাঁর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অঢেল সমর্থন ও আন্তরিকতার ছোঁয়ায় তিনি অভিভূত। ভয়ংকর এক অভিজ্ঞতার পর জীবনের সব আলো আর আনন্দ নীভে গেছে এমন ভাবনা যখন তাঁকে হতাশায় নিজ্জিত করেছিলো, এখানে পৌঁছে বিভিন্ন প্রতিশ্রুতি ও সহযোগিতার আশ্বাসে তিনি নতুন ভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখার সাহস করছেন।
রুমানার দৃষ্টি শক্তি ফিরে পাবার ও তাঁর সুন্দর সুখি ভবিষ্যতের প্রার্থনা করি।
খোঁজ করার জন্য আন্তরিক ধন্যবাদ। অনেক ভালো থাকুন।
৫৭১|
০৮ ই জুলাই, ২০১১ সকাল ৯:৫০
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনার আপডেট টি আমার কাছে সঠিক এবং আন্তরিক
মনে হ্য়,তাই প্রায় নিয়মিত একটু আমাদের জানাবেন
কি না - ভেবে দেখার জন্য ভাবতে অনুরোধ রাখছি ।
২৮ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:২৩
মানবী বলেছেন: আপনার আস্থা ও ভাবনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা!
ভবিষ্যতে যথাসাধ্য চেষ্টা করবো।
ভালো থাকুন।
৫৭২|
২৫ শে অক্টোবর, ২০১১ রাত ২:১১
মনে নাই বলেছেন: আপা, সর্বশেষ আপডেট জানেন কি? জানার জন্য আপনার ব্লগে এসেছিলাম।
২৮ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩০
মানবী বলেছেন: রুমানা সম্পূর্ণ ভাবে দৃষ্টিশক্তি হীন বিধায় তাঁর পিএইচডি সম্পন্ন করার লক্ষ্যে এখন ব্রেইল পদ্ধতি শিখছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুকন্যা নিয়ে তিনি ইউবিসি তে আছেন বলে জানি।
হাসান সাইদের খবরটা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছেন আশা করি।
ব্যস্ততার কারনে ব্লগে খুব অনিয়মিত বলে আপডেট জানাতে দেরী হলো, দুঃখিত!
ভালো থাকুন।
৫৭৩|
১০ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:৫২
বৈকুন্ঠ বলেছেন: এই পোস্টটার কথা কার কার মনে আছে?
৫৭৪|
১০ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:১৬
কর্ণেলসাব বলেছেন: দয়া করে এই টা একটু দেখবেন কি মানবী
এই টা ও একটু দেখেন আর যদি সম্ভব হয় একটু মন্তব্য করবেন
৫৭৫|
১১ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৫০
কান্টি টুটুল বলেছেন: সাইদের বিচার ইতিমধ্যেই হয়ে গেছে,এখন সময় এসেছে রুমানা ম্যাডামের সম্ভাব্য এক্সট্রা ম্যারাইটাল এফেয়ার্স এর দিকে নজর দেয়ার.......
সম্প্রতি প্রকাশিত তথ্যসমূহ আমলে নিয়ে আপনার কাছথেকে বিশ্লেষণধর্মী একটি পোষ্ট অনেকেই আশা করছেন,এটি বর্তমান সময়ের একটি দাবী ও বলা যায়।
৫৭৬|
১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ২:৪২
সীমানা পেরিয়ে বলেছেন:
থ্রেডটা বন্ধ কেন? পোস্টটা দীর্ঘদিন স্টিকি ছিলো..... জবাবদিহিতা প্রয়োজন.....
৫৭৭|
১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫২
ফয়সল নোই বলেছেন: UBC student blinded in attack earns master's degree
২১ শে মে, ২০১৭ দুপুর ১:২৯
মানবী বলেছেন: দীর্ঘদিন ব্লগে অনুপস্থিত থাকায় আপনার দেয়া আপডেট সময় মতো চোখে পড়েনি বলে আন্তরিক ভাবে দুঃখিত।
আন্তরিক ধন্যবাদ ফয়সল নোই।
ভালো থাকুন সব সময়।
৫৭৮|
২২ শে মে, ২০১৭ রাত ১:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব কষ্টের লেখাটি।
উপযুক্ত শাস্তি না হওয়ার কারণেই দিনদিন নারীনির্যাতন বেড়েই চলেছে।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১১ সকাল ৯:৩৬
জারনো বলেছেন:
নরপশু হাসান সাঈদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এর চেয়ে বেশী কিছু আর কী চাইবার আছে ?