নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারন,খুব সাধারন,অতি সাধারন

মেনন আহমেদ

মহাবিশ্বের কোন কিছুই আমাকে আর পারেনা অবাক করতে,আমি ভুলে গেছি অবাক হতে......... ভুলে গেছি শেষ কবে অবাক হয়েছিলাম।

মেনন আহমেদ › বিস্তারিত পোস্টঃ

তোমাদের স্বপ্নঘুড়ি

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩০

ছিড়ে গেছে ইচ্ছেডানার পালক

ঝরা পালকে সেজেছে মনের শহর

এক একটা পালকে এক একটা কথা

এক একটা পালকে এক একটা ব্যথা

মন শহরে তোমাদের নিমন্ত্রন রইলো

শুনে নিও কথা বুঝে নিও ব্যথা

নিশ্বঃ আমি ব্যর্থ আমি ক্লান্ত এখন

স্বপ্নঘুড়ি ওড়েনা এখন মন শহরের আকাশে

তোমাদের অসীম মন আকাশে উড়াও তোমাদের স্বপ্নঘুড়ি

ছেড়া সুতোর নাটাই হাতে আমি

শুধু অপলক দেখি তোমাদের রঙিন স্বপ্নঘুড়ি

ছিড়ে যাওয়া ইচ্ছেডানার ঝরা পালক -

উড়ছে এখনো আমার মন শহরের আকাশে

তোমরা তা কখনো দেখোনা

তোমরা যা পেয়েছো তা তোমাদের

যা চেয়েছি আমি তা আমার হয়নি

পেয়েছি যা তা আমার ছিলো

তোমাদের আর আমার মাঝে ব্যবধান এক পলকের

অথচ অনেক দূরের আমি তোমাদের থেকে

এভাবে থাকবো দূরে

দেখবো তোমাদের অসিম আকাশের স্বপ্নঘুড়ি

ভিজবো আমি আমার

মন শহরের আকাশ ভরা কালো মেঘের বৃস্টিতে

নিমন্ত্রন রইলো তোমাদের

যদি ভিজতে ইচ্ছে করে

যদি ঝরা পালকের কথা ব্যথা জানতে ইচ্ছে করে

তবে এসো আমার একলা মন শহরে।





ফেসবুক

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯

মোঃ নজরুল ইসলাম বলেছেন: অদম্য তারুণ্যতে প্রকাশিত প্রতিটি কবিতার জন্য প্রত্যেক কবিকে শর্তসাপেক্ষে ১৫টি কবিতার বই সরবরাহ করা হবে। তাই এখনো যারা কবিতা পাঠাতে চান পাঠিয়েদিন লেখার সাথে ঠিকানা ও ফোন নাম্বার দিতে ভুলবেন না। লেখা অবশ্যই sutonnyMJ ফন্টটি ব্যবহার করবেন। সর্বশেষ তথ্য জানার জন্য আমাদের পেইজের সাথে থাকুন। https://www.facebook.com/SristyProkashony

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.