| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেনন আহমেদ
মহাবিশ্বের কোন কিছুই আমাকে আর পারেনা অবাক করতে,আমি ভুলে গেছি অবাক হতে......... ভুলে গেছি শেষ কবে অবাক হয়েছিলাম।
মানুষ যখন নিজের নিজস্বতা হারিয়ে ফেলে
তখন নির্বাক হওয়া ছাড়া আর কিছু-ই করার থাকেনা
অবাক হতে হতে এক সময় সে অবাক হতেও ভুলে যায়
ভুলে যায় সব রস গন্ধ
বেরঙীন হয়ে যায় জীবনের সব অলিগলি
বড় কঠিন হয়ে যায় জীবনের ধুলোমাখা পথ
চলতে চলতে চলে যায়-
দূর বহুদুর অন্য এক ভূবনে
একটা অন্য আলো অন্য বাতাস
একটা অন্য জলধারায় ভিজে ভিজে
নতুন করে চিনতে শেখে নিজেকে
সবাই পারেনা এসব নতুনত্ব গ্রহন করতে
আর তাই কেউ হারিয়ে যায় কেউ ক্ষয়ে যায়
আর কেউবা থেকে যায়
থাকতে হয় বলে।
█║▌│█│║▌║││█║▌│║█║▌
ফেবু
৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৯
মেনন আহমেদ বলেছেন: ধন্যবাদ।
২|
৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
অদিব বলেছেন: ভালো লিখেছেন!
৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২০
মেনন আহমেদ বলেছেন: ধন্যবাদ।
৩|
০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
৪|
০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬
লেখোয়াড় বলেছেন:
নতুন কোন কিছু পেতে হলে অনেক সময় নিজস্বতা লুকাতে হয়।
লেখায় ভাললাগ।
ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
মুহামমদ মিনহাজ বলেছেন: সুন্দর কথা