| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেনন আহমেদ
মহাবিশ্বের কোন কিছুই আমাকে আর পারেনা অবাক করতে,আমি ভুলে গেছি অবাক হতে......... ভুলে গেছি শেষ কবে অবাক হয়েছিলাম।
ভবঘুরে আমি,ঠোটে মৃদ হাসি,নির্বিকার দৃষ্টি,
তার আমন্ত্রনে কফির কাপে চুমুক,
এ যেন এক ভিন্ন অনুভূতি।
পাশের টেবিলে তারুণ্যের উচ্ছলতা,
তরুন জীবন শুধুই উচ্ছাস আর আড্ডা।
আমার মনে দীনতার নির্মম ছায়া,
ফাকা পকেটে শুন্যতার আহাজারী।
তবু প্রেম থেমে থাকেনি,
কমেনি ভালবাসা,চার চোখের কথকথা।
যাযাবর আমি তার হাতে হাত রেখে-
ছুইয়ে আসলাম তাজমহলের হৃদপিন্ড,
তার চোখে চোখ রেখে বললাম-
আমার একলা আকাশ দিলাম তোমায়।
শূন্য পকেটের হাত বের করে বললাম,
এই নাও ভূমির গহীন থেকে এনে দিলাম-
দূর্লভ হীরক খন্ড।
আমাকে থামিয়ে দেয় তার মোহনীয় হাসি,
অবাক বিস্ময়ে বলে-
এসব কিছুই চাইনা,
আমার আছো তুমি।
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৭
মেনন আহমেদ বলেছেন: একটা খারাপ লেখাকে এভাবে মোটামুটি বললেন???
২|
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৯
বারিদ কান্তার বলেছেন: ভালো লেগেছে।
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৮
মেনন আহমেদ বলেছেন: আমার ভালোলাগেনি।
৩|
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২০
বারিদ কান্তার বলেছেন: শুন্যতার আহাজারী, মন্দ হয়না।
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৯
মেনন আহমেদ বলেছেন: শুন্যতার আহাজারী মন্দ হয়েছে।
৪|
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০১
বারিদ কান্তার বলেছেন: তাইলে বাদ দেন।
১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৮
মেনন আহমেদ বলেছেন: বাদ দিলাম।
৫|
১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৮
হাসান মাহবুব বলেছেন: তাজমহলের হৃদপিন্ড -সুন্দর উপমা।
১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২
মেনন আহমেদ বলেছেন: আমার নিম্নমানের লেখায় আপনাদের মন্তব্য পেলে অন্যরকম ভালো লাগে।
৬|
১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১
সেলিম আনোয়ার বলেছেন: আমার আছো তুমি।----হতে পারে ।
১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৫
মেনন আহমেদ বলেছেন: ধন্যবাদ।
৭|
১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
খুবই সুন্দর।
১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৬
মেনন আহমেদ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১১
পাঠক১৯৭১ বলেছেন: মোটামুটি ভালোই হয়েছে!