নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারন,খুব সাধারন,অতি সাধারন

মেনন আহমেদ

মহাবিশ্বের কোন কিছুই আমাকে আর পারেনা অবাক করতে,আমি ভুলে গেছি অবাক হতে......... ভুলে গেছি শেষ কবে অবাক হয়েছিলাম।

মেনন আহমেদ › বিস্তারিত পোস্টঃ

সময় স্মৃতি আর আমি।

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৫

চলে যাচ্ছে সময়,বেড়ে যাচ্ছে স্মৃতির বোঝা,

মনের যতো গলিপথ স্মৃতির ফেষ্টুনে বর্ণিল-

স্মৃতির মেলা বসেছে মনরাজ্যে।



স্মৃতি যা আজ,অথবা অতীত,

গতকাল তা ছিলো বর্তমান।

কত সহজে সবই বর্তমান থেকে-

হয়ে যায় অতীত স্মৃতি।



ফেলে আসি চেনা পথ চেনা কোলাহল,

আর তাই মন রাজ্যে উড়ে বেড়ায়-

স্মৃতির নানান রঙের ফানুস।



উড়তে উড়তে কোনোটা চুপসে যায়,

কোনোটা শুধু উড়েই যায়।

ফানুস গুলো এতো রঙীন যে-

শুধু ধরতে ইচ্ছে করে,

ওদের সাথে উড়তে ইচ্ছে করে।



বুঝতে পারিনা ধরবো কোনটা,

কোনোটা রঙীন কষ্ট,কোনোটা রঙীন সুখ।



এভাবেই একসময় স্মৃতিরা হয় বিস্মৃতি,

রঙীন হয় সাদাকালো তারপর ধূষর।



তবুও আমরা বেচে থাকি স্মৃতি নিয়ে,

চলতে থাকি সময়ের সাথে,

সময়ও স্মৃতি হয়ে যায় একদিন।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১০

রিফাত াহসান বলেছেন: "বুঝতে পারিনা ধরবো কোনটা,
কোনোটা রঙীন কষ্ট,কোনোটা রঙীন সুখ।"


সুন্দর ভাবনা, ভালো লাগলো।

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০

মেনন আহমেদ বলেছেন: ধন্যবাদ।

২| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: তবুও আমরা বেচে থাকি স্মৃতি নিয়ে,
চলতে থাকি সময়ের সাথে,
সময়ও স্মৃতি হয়ে যায় একদিন।

চমৎকার বলেছেন।

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৩

মেনন আহমেদ বলেছেন: আমরাও স্মৃতি হবো একদিন।
ধন্যবাদ।

৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০

বেলা শেষে বলেছেন: ফেলে আসি চেনা পথ চেনা কোলাহল,
good Poem- really good, salam & respect to you.

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৬

মেনন আহমেদ বলেছেন: ধন্যবাদ।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬

লেখোয়াড় বলেছেন:
সুন্দর ধূসর কবিতা।
ভাল লাগল।

স্মৃতি-বিস্মৃতির ডামাডোলে জীবন বয়ে চলুক।
ভাল থাকুন।

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৮

মেনন আহমেদ বলেছেন: ভাল থাকবেন, ধন্যবাদ।

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৫

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। প্লাস।

১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৪

মেনন আহমেদ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.