| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্যনসার বিষয়ে ‘অ্যাওয়ারনেস’ বিষয়ক একটা নয়া কালচার শুরু হইছে ফেসবুক দেয়ালে দেয়ালে।
যেগুলা দেখলে আমার মনে পড়ে সেসব দিনের কথা। যখন মোবাইলে নিয়মিত আর মাঝেমধ্যে ফেসবুক ইনবক্সে ধর্মীয় কিছু কথা কিংবা সুরা/আয়াত আসতো অপরিচিত-আধাপরিচিত-পরিচিত মানুষদের কাছ থেকে।
যেখানে বলা হতো- এই লেখাটা এতজন মা্নুষকে পাঠালে এক রাতের মধ্যেই তোমার ঐ স্বপ্নটা পূরণ হবে কিংবা এত এত নেকি হাসিল হবে।
আর এটিকে অবজ্ঞা করে না পাঠালে তোমার ঐ ক্ষতিটা হবে অথবা তুমি আগুনে পড়ে-পুড়ে মরে যাবে!
সিংগভাগ মানুষই অনিচ্ছা স্বত্ত্বেও মনের ভয়ে কর্মটিতে সায় দিতেন। এটাকে ঈমান দূর্বলতার প্রতিচ্ছবি বলেই দাবি করি আমি।
তো ক্যানসার বিষয়েও সেই একই ধারার ‘কৌশল’ দেখছি অতিসম্প্রতি। তবে এটাকে সংশ্লিষ্টরা বলছেন- ‘অ্যাওয়ারনেস’ ক্রিয়েট করার জন্য সবাই যেন তার পুরো লেখাটি কপি করে নিজের ওয়ালে পেস্ট করে শেয়ার করেন। তারা ঐ স্ট্যটাসে পাঠক/বন্ধুদের লাইক-কমেন্টও চান না!
অথচ ঐ পোস্টগুলোতে ‘ক্যানসার’ বিষয়ে কী এমন তথ্য কিংবা সচেতনতামূলক কথা রয়েছে- সেটার তল আমি খুঁজেই পাচ্ছি না। বরং ঐসব পোস্টে যতবার ‘কপি-পেস্ট-শেয়ার’ শব্দগুলো লেখা আছে ততবার ‘ক্যানসার’ শব্দটাও উল্লেখ নাই।
হতে পারে ঐসব ইংরেজি পোস্ট আমার মাথার উপর দিয়ে যায়। তবে এটুকু বুঝি- আমার বড় চাচা এবং বাবা দু’জনেই অল্প বয়সে মারা গেছেন ক্যানসারে। আমি খুব কাছ থেকে দেখেছি- এর নির্মম হনন প্রক্রিয়া। এবং আমি নিজেও প্রস্তুত আছি- এই ব্যাধিটিকে আপন করে নেওয়ার জন্য। কারণ, জেনেছি এটি অনেকক্ষেত্রে পারিবারিকসূত্রও মেনটেইন করে।
ফলে আমি বুঝি না, যারা এই ক্যানসারের অ্যাওয়ারনেস ঘটাচ্ছেন ফেসবুকে বসে বসে- তারা আদৌ এই অসুখটা সম্পর্কে জানেন কি না। নাকি, এবারও অসীম ন্যাকি হাসিলের জন্য তারা এই ‘কপি-পেস্ট-ক্যানসার’ খেলায় মেতে উঠেছেন?
[পারলে কেউ প্রশ্নের উত্তর দিয়েন কমেন্টে। এবং কপি-পেস্ট করে এটাকে পোস্টানোর দরকার নাই।]
নিচে একটি নমুনা পোস্ট কপি-পেস্ট করলাম:
[ Don't just read. Like, copy, paste. Spread the word ]
Cancer .....this crappy disease has killed too many people that I loved....unlike others this will be a small request not leading to the elimination of the friends of my list. Given that I have a personal interest in the effects of cancer, I want to see who reads and who shares without reading it! If you have read everything, select "likes", so that I can thank you in your profile. I know that a large percentage of you won't, but my true friends are going to do it. Please, in honor of someone who died, or has cancer, or even had cancer. Everyone says: "if you need anything, don't hesitate, I'll be there for you"..., so I'm gonna make a bet, without being pessimistic, I'd like to know which of my friends and my family will put this on their FB timeline. You have to copy and paste (do not share)!!! I want to know who I can count... and I'm sure the number is less than 25. Write "done" in the comments when you do it! This is the month to raise awareness of this disease. I did it for myself and someone very special !
We all know someone who has fought this disease, or who is fighting against this evil now. Thank you.
Copy and paste... do not share.
©somewhere in net ltd.