| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ড: মোহাম্মদ ইউনুসের এত দিনের প্রচেষ্টার ফসল আজকের গ্রামীণ ব্যাংক ।পায়ে হেটে গ্রামে গ্রামে দরিদ্র অসহায় মানুষের দ্বারে দ্বারে ঘুরে এই ব্যাংক তৈরী করা হয়েছে। এই ব্যাংকটি হঠাৎ করে তৈরী হয়নি। অসংখ্য শিক্ষিত যুবকের অপার পরিশ্রম আর ড: মোহাম্মদ ইউনুসের সঠিক দিক নির্দেশনায় তৈরী এই ব্যাংক । আজ সরকারের কালো ছায়া পড়েছে এই বিশ্ব বিজয়ী ব্যাংকটির প্রতি এই ব্যাংকটিকে ধংস না করা পর্যন্ত মনে হয় না সরকার ক্ষান্ত হবেন। সরকারের যদি সত্যই এই প্রতিষ্ঠানটির মংগল চাইতেন তবে এটিকে এর নিজস্ব গতিতে চলতে দিলেই ভালো করতেন। আর যেখানে সরকারের আনেক ভালো ভালো প্রতিষ্ঠান শুধু সরকারি থাকার কারনে ধংস হয়ে গেছে। সেখানে একটি ভালো তথা বিশ্ব মানের একটি প্রতিষ্ঠানকে নূতন করে ধংস করার কি প্রয়োজন তা সাধারন মানুষের নিকট বোধগন্য নয়।আপনারা যদি কেহ বুঝে থাকেন তবে জানাবেন
©somewhere in net ltd.