| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেসি০০৭০০৭
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
আদিলুর রহমানের জন্ম সিলেট জেলার গোলাপগঞ্জে। লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারপর যুবদলের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। তিনি অধিকার নামক সংগঠন এর প্রধান। যে অধিকার শুধু বাংলদেশ বিরোধী কথা বলে। দেশের মানুষের অধিকার নিয়ে কোন কথা বলে না। ১৯ দলীয় জোটের কথা বলে। শাপলা চত্বরে হাজার হাজার ছাত্র জনতা নিহত হয়েছে এ রকম ভুয়া খবর প্রচার করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার হীন চক্রান্ত করে বিশ্ববাসীর কাছে আমাদের হেয় করছেন। বাংলাদেশ যেখানে এগিয়ে যাইতেছে সেখানে আদিলুরের মত ব্যক্তিরা আমাদের অর্থনীতির গতি স্লথ করার চক্রান্ত করে দেশের চাকা উল্টো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ছিলেন সহকারী এটর্নি জেনারেল। এই সময়ে বিরোধী দলের কোন মামলা উচ্চ আদালতে নিস্পত্তি হয়নি। এমনকি নিম্ম আদালতে ক্ষতিগ্রস্থরা কোন সুরাহা পেত না । সারা দেশে সংখ্যা লঘু সম্প্রদায় এর উপর যে নির্যাতন হয়েছিল সেই বিষয় উচ্চ আদালত কোন রুল জারি করেনি, কেননা সেখানে ছিলেন এই আদিলুর রহমান। দেশ বিরোধী এই অধিকার নেতা বিদেশ থেকে অর্থ পেয়ে থাকেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে এগিয়ে আসবেন দেশবাসি তাহা আশা করে।
©somewhere in net ltd.