| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিসিএস প্রিলি এবার ২০০ নম্বরে হচ্ছে ।
খুব ভাল কথা । ২০০ নম্বরের প্রিলির পক্ষে পিএসসি এর যুক্তি হল ১০০ নম্বরের প্রিলি(MCQ) হলে ৪০-৪৫ হাজার প্রার্থী প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়! এতে লিখিত পরীক্ষা নিতে তাদের বিস্তর কষ্ট হয় । PSC এই যুক্তি দিয়ে সাধারণ মানুষকে বোকা বানাতে পারলেও যারা জীবনে একবার বিসিএস পরীক্ষা দিয়েছে কিংবা বিসিএস পরীক্ষার নিয়ম সম্পর্কে অবগত তারা অন্তত বিশ্বাস করবে না। কারণ আমরা জানি প্রিলি পরীক্ষায় কোন নির্দিষ্ট পাশ মার্কস নেই। তাই কত জন প্রার্থীকে প্রিলি পরীক্ষায় পাশ করানো হবে এটা পুরোপুরি পিএসসি এর ইচ্ছাধীন। পিএসসি চাইলে ১০০ নম্বরের প্রিলি(MCQ) নিয়েও মাত্র ৫ হাজার এর মত প্রার্থীকে পাশ করাতে পারে। আমরাজানি ৩৪তম বিসিএস এ ৪৬হাজারের অধিক প্রার্থী প্রিলিতে উত্তীর্ণ হবার মূল কারণ ১০০ নম্বরের MCQ নয় বরং প্রিলিতে কোটা ও কোটা বিহীন প্রার্থীদের জন্য আলাদা নম্বর নির্ধারণ। আমি সংকিত এই ভেবে যে প্রিলি থেকেই কোটা পদ্ধতি প্রয়োগের উদ্দেশ্যে এই নতুন নিয়ম প্রবর্তন করা হচ্ছে না তো! নতুন নিয়মের আড়ালে কোন ফাঁকি বা চালাকি লুকিয়ে নেইতো? কারণ নতুন নিয়মে PSC এর সুবিধা হল এর মাধ্যমে প্রিলিতে কোটা পদ্ধতি প্রয়োগ করা হলেও কেউ বুঝতে পারবে না। ফলে সাধারণ প্রার্থীদের আর আন্দোলন করার সুযোগ থাকবে না!
২|
২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২৮
মাসুদ হাসান বলেছেন: আমাদের আল্লাহ ই ভরসা ।
৩|
২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১৬
জনাব মাহাবুব বলেছেন: দেখা যাক কি হয়
৪|
২৮ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৪৯
ইভা লুসি সেন বলেছেন: কোটা বাতিল চাই ।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ২:১১
মুহাই বলেছেন: আল্লাই জানেন।।