নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসুদুর রহমান ও তার অভিমান

কবি

মাসুদুর_রহমান

কবি

মাসুদুর_রহমান › বিস্তারিত পোস্টঃ

কৃষাণী, ডাগর চোখের _ মাসুদুর রহমান

০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০

সেই হতো বেশ

যদি হতাম হুতোম পেঁচা

কিংবা ডাহুক

ডেকে ডেকে বেড়াতাম

দিগন্ত কুহক

তুমি হতে কৃষাণী ডাগর চোখের

দৃষ্টি জুড়ে পথ কৃষাণের

কখনও পথভুলে তোমার উঠোনে

পড়তো ছায়া আমার ডানার

তুমি শস্য ছিটায়ে

করতে আথিতেয়তা।



সেই হতো বেশ

খুঁটে খেতাম শস্য তোমার উঠোনের

তুমি হতে কৃষাণী অন্যজনের ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.