নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাওলানা সাহেবের ব্লগে স্বাগতম

মাওলানা সাহেব.

মাওলানা সাহেব. › বিস্তারিত পোস্টঃ

মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে

২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে,



তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে॥



ওরে গোলাপ নিরিবিলি



(বুঝি) নবীর কদম ছুঁয়ে ছিলি,



(তাই) তাঁর কদমের খোশবু আজও



তোর আতরে জাগে॥



মোর নবীরে লুকিয়ে দেখে



তাঁর পেশানীর জ্যোতি মেখে



ওরে ও চাঁদ, রাঙলি কি তুই গভীর অনুরাগে॥



ওরে ভ্রমর তুইকি প্রথম



চুমেছিলি নবীর কদম



আজও গুনগুনিয়ে সেই খুশী কি



জানাসরে গুলবাগে॥



কাজী নুজরুল ইসলাম

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.