| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইরানের এক বিজ্ঞানী এমন একটি যন্ত্র উদ্ভাবনের দাবি করেছেন, যা ব্যবহার করে কোনো ব্যক্তি তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারবে। পাঁচ থেকে আট বছর পরে কী হবে, সে সম্পর্কে প্রায় নির্ভুল তথ্য দেবে এ যন্ত্র। আলী রাজেগি নামের ওই বিজ্ঞানী যন্ত্রটির নাম দিয়েছেন 'দি অ্যারিয়ায়েক টাইম ট্রাভেলিং মেশিন'। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারসকে রাজেগি নিজেই এ কথা জানিয়েছেন।
রাজেগি (২৭) বলেন, 'যন্ত্রটি আপনাকে ভবিষ্যতে নিয়ে যাবে না বরং ভবিষ্যৎকে আপনার কাছে নিয়ে আসবে। এটি একটি ব্যক্তিগত কম্পিউটারের খাপের মধ্যে খুব সহজেই এঁটে যাবে এবং ব্যবহারকারীর পরবর্তী পাঁচ থেকে আট বছরের জীবন সম্পর্কে বলে দিতে পারবে। অনেকগুলো জটিল গণনাপ্রণালীর মাধ্যমে যন্ত্রটি ৯৮ শতাংশ সঠিক তথ্য দিতে সক্ষম। ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রিন্ট আকারে পাওয়া যাবে।'
রাষ্ট্রীয় সংস্থা কৌশলগত উদ্ভাবন কেন্দ্রে যন্ত্রটির নিবন্ধন করেছেন রাজেগি। তিনি ওই সংস্থার ব্যবস্থাপনা পরিচালক। এ পর্যন্ত বিভিন্ন ধরনের ১৭৯টি জিনিস উদ্ভাবন করেছেন তিনি।
নতুন যন্ত্র সম্পর্কে রাজেগি জানান, তিনি এ প্রকল্প নিয়ে ১০ বছর ধরে কাজ করছিলেন। এর সুফল সম্পর্কে তাঁর ভাষ্য, এর সাহায্যে ইরান সরকার ভবিষ্যতে অন্য কোনো দেশের সঙ্গে সামরিক যুদ্ধের সম্ভাবনা সম্পর্কে আগেভাগেই ধারণা করা যাবে। বৈদেশিক মুদ্রা ও তেলের দামের ওঠা-নামা সম্পর্কেও পূর্বাভাস পাবে। আর যে সরকার পাঁচ বছর পরের সময় সম্পর্কে ধারণা রাখবে, স্বাভাবিকভাবেই সে আগে থেকেই কোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতিও নিতে পারবে।
রাজেগি বলেন, 'আমরা যখন প্রযুক্তিটি ব্যাপকহারে উৎপাদন করতে পারব, কেবল তখনই তা বিভিন্ন দেশে এবং ব্যক্তি পর্যায়ে বাজারজাত করব। এ মুহূর্তে কোনো নমুনাও চালু করব না। কারণ, চীনারা খোঁজ পেলে এ আইডিয়া চুরি করবে এবং রাতারাতি লাখ লাখ যন্ত্র বাজারে ছাড়বে।
খবরের উৎসঃ
দৈনিক কালের কণ্ঠ
Fox news
daily Telegrap
National Geography
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৩
মেক্সবিডি বলেছেন: দৈনিক কালের কণ্ঠ
Fox news
Daily Telegrap
National Geography
২|
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৫
মেক্সবিডি বলেছেন: Ali Razeghi, a Tehran scientist has registered "The Aryayek Time Traveling Machine" with the state-run Centre for Strategic Inventions.
The device can predict the future in a print out after taking readings from the touch of a user, he told the Fars state newsagency.
Razaeghi, 27, said the device worked by a set of complex algorithims to "predict five to eight years of the future life of any individual, with 98 percent accuracy".
As the managing director of Iran's Centre for Strategic Inventions, Razeghi is a serial inventor with 179 other inventions listed under his own name. "I have been working on this project for the last 10 years," he said.
"My invention easily fits into the size of a personal computer case and can predict details of the next 5-8 years of the life of its users. It will not take you into the future, it will bring the future to you."
Click This Link
৩|
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫
মুক্তকণ্ঠ বলেছেন: ইরানেও পাগলা আছে?
৪|
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০১
দিশার বলেছেন: ইরান ছেড়ে পালানো আমার দুইটা বন্ধু আছে, তাদের কথায় ইরানে মিথ্যাচার এর বসতি চলছে। তাদের বিজ্ঞানের অগ্রগতির খবর বেশির ভাগ ভুয়া . যেমন স্তেঅল্থ প্লেন , dron . আপনে আজকে আইলেন টাইম মেশিন এর খবর নিয়া। টাইম মেশিন বলতে কোন কিছু লগিকালি অসম্বভ . আপনি টাইম মেশিন য়ে করে অতিতিতে গিয়া আপনার পিতা কে হত্যা করে আসতে পারবেন? হাহা বা ভবিষ্যতে গিয়ে নিজেকে হত্যা করলে কি হবে?
৫|
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯
আমি নি (?) বলেছেন: ইরান অনেক দিন আগেই টাইম মেশিন বানিয়েছে। সেটা ১৯৭৯ সালে, তারপরে তারা একাটা পুরো দেশ মধ্যযুগে ফিরে গেছে।
আমারও টাইম মেশিন বাননোর খুব কাছাকাছি পৌঁছে গেছি। খালি হেফাজত ক্ষমতায় গেলেই হবে।
৬|
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৬
রুদ্র মানব বলেছেন: আমি নি (?) বলেছেন: ইরান অনেক দিন আগেই টাইম মেশিন বানিয়েছে। সেটা ১৯৭৯ সালে, তারপরে তারা একাটা পুরো দেশ মধ্যযুগে ফিরে গেছে।
আমারও টাইম মেশিন বাননোর খুব কাছাকাছি পৌঁছে গেছি। খালি হেফাজত ক্ষমতায় গেলেই হবে।
সহমত।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৫
কলাবাগান১ বলেছেন: HOAX