নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেক্সবিডি

আমি মনে করি প্রকৃত দেশ প্রেমিকের নিরদিষ্ট কোন রাজনৈতিক দল থাকা উচিত নয়, যখন যেই দল দেশের জন্য ভালো কাজ করবে তখন তাকেই সমরথন দেব।

মেক্সবিডি › বিস্তারিত পোস্টঃ

রিয়াজ রহমানের ওপর হামলার নিন্দা যুক্তরাষ্ট্রের।

১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৮

৫ জন কংগ্রেসম্যান সেদিন নিন্দা জানিয়েছে নাকি জানায়নি তা নিয়ে দেশে বেশ ক্যাচাল হলো। আর এখন?



৫৩৫ জন কংগ্রেসম্যানের এবং পুরো আমেরিকা যুক্তরাষ্ট্রের জনগণের প্রতিনিধি আমেরিকার পররাষ্ট মন্ত্রনালয় বিএনপি নেতা রিয়াজ রহমানের ওপর হামলার নিন্দা জানাল।

Click This Link



এখন কি বলবে হানিফ, কালবিড়াল আর কামরুল গংরা?



দেখেন আমেরিকার ডিপার্টমেন্ট অব স্টেট কি বলে-

"The United States is shocked and saddened by the attack against former Foreign Secretary Riaz Rahman, and hope for his speedy recovery. There is no justification for such outrageous and cowardly acts in a democratic Bangladesh; we condemn the use of violence for political objectives. We urge the government of Bangladesh to investigate, track down, and hold accountable those responsible for these acts. We urge all sides to refrain from acts of violence. We call on all parties to exercise restraint and eschew violence and intimidation, and we urge the government to ensure people can freely exercise their right to peaceful political expression."

Click This Link



বিএনপি 'র পক্ষ থেকে বলা হচ্ছে ভারতের সরকারীদল বিজেপি প্রধান অমিত শাহ 'র সাথে খালেদা জিয়ার ফোনালাপের রেকর্ড ও প্রমাণাদি নিয়ে বিএনপি কার্য্যালয় থেকে বের হবার পর রিয়াজ রহমানের ওপর হামলা হয় এবং প্রমাণাদি নষ্ট করার জন্য তার গাড়ীটিও পুড়িয়ে দেওয়া হয়।



আমাদের দেশের এই দূরবস্থায় কে ফোন দিয়ে সমবেদনা জানাল আর কে আওয়ামী বাকশালের নিন্দা করল তাতে আমাদের ভাগ্য পরিবর্তন হবেনা।

আমাদের ভোটের অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদেরকেই দুর্বার আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে।



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩

যোগী বলেছেন:
আল্লার ওয়াস্তে বলেন রেকর্ড ও প্রমানাদি এক কপিই ছিল আর তা সবই পুড়ে গেছে।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১১

এই আমি সেই আমি বলেছেন: রিয়াজ রহমানের উপর হামলার কারণে আমেরিকা , ইউরোপীয় ইউনিয়ন নিন্দা করেছে । আমরাও নিন্দা করি । রিয়াজ রহমানের উপর হামলা অবশ্যই গ্রহণ যোগ্য নয়। আজ রিয়াজ রহমানের জন্য বিএনপি এবং তার ছেলে মেয়ে স্ত্রী শঙ্কিত । কিন্তু এই যে রংপুরে শিশু ও নারী সহ চার জন মারা গেলে তারাওতো কারও পিতা , মাতা , কন্যা, সন্তান । রিয়াজ রহমানের কিছু হলে তার স্বজনরা যেমন ব্যথিত হতেন ,তাদের বিরাট ক্ষতি হত আর এই চার পরিবারের ক্ষতি কি আলাদা । পার্থক্য তো আবশ্যই আছে রিয়াজ রহমান আহত হওয়ায় বৃহস্পতিবারের হরতালে আবারও কিছু মানুষ দগ্ব হবে , মারা যাবে ।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

ধঅনের শীষ বলেছেন: রিয়াজ রহমানের উপর হামলার তীব্র নিন্দা জানাই।
অবরোধ চলছে, অবরোধ চলবে ।

সারা বাংলার ধানের শীষে , জিয়া তুমি আছো মিশে।
অবরোধ চলছে, অবরোধ চলবে ।

শহীদ জিয়া অমর হোক ,
বংলাদেশ জিন্দাবাদ

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩০

এই আমি সেই আমি বলেছেন: ধনের শীষ , মানুষ পড়ছে পুড়ুক , মানুষ মরছে মরুক ।

শহীদ জিয়া অমর হোক ,
বংলাদেশ জিন্দাবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.