নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সতত বহমান

যত্রতত্র থামবেনা।।

বৈঠা

থামবেনা যত্রতত্র।।

বৈঠা › বিস্তারিত পোস্টঃ

বিএনপি'র বর্তমান কর্মসূচীর বিরুদ্ধে প্রোপগন্ডা প্রসঙ্গে....

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:২৩

দীর্ঘদিনের ঘুম কাটিয়ে বিএনপি যখন নিজেদের অতীতের গৌরব ও হারানো শক্তি নিয়ে ফিরে আসতে চাচ্ছে তখন আবার শুরু করেছে প্রোপগন্ড।

পুরো চারটা বছর বিএনপি'র যেকোন কর্মসূচীকে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের কর্মসূচী দিয়ে চালানো হয়েছে। এমনকি জাতীয় ইস্যুতেও কথা বললেও রাজাকার বানানো হয়েছে।

অবস্থা এমনি হয়ে গেছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যেই একধরনের বাকশালী প্রেতাত্মা ভর শুরু করেছে...আওয়ামীলীগের পক্ষে কথা বলাই শুধু তোমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর দেশপ্রেমিক!!! এ যেন দেশপ্রেম কেনাবেচার দোকান দিয়েছে...যার সর্বশেষ সংস্করন "শাহবাগ দেশপ্রেম বাজার"!!

বিএনপি এমন একজন নেতার হাতে সৃষ্ট যে কিনা নিজে জীবন বাজি রেখে বাংলাদেশের যুদ্ধে অংশগ্রহন করেছেন এবং বীর উত্তম পদবী লাভ করেন।

রাজনৈতিক মতভেদ থাকতেই পারে কিন্তু তার মতো নেতাকে এ সরকার বলেছেন "রাজাকার"!!! যদি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ও বীর উত্তমকে রাজাকার বলে গালী দেয়া হয় তার মুক্তিযুদ্ধে সকল অংশগ্রহনকারীদের প্রতি শ্রদ্ধা ও ভালবাসার নমুনা পাওয়া যায়।।

মেজর জিয়ার বিরুদ্ধে অপবাদ দেয়া হয় তিনি জামায়াতকে রাজনীতির সুযোগ দিয়েছেন। জিয়ার ৫ম সংশোধীর মাধ্যমে জামায়াত যদি রাজনীতির সুযোগ পেয়ে থাকে একই সুবিধা আওয়ামীলীগকেও দিয়েছেন..।

এক অর্থে বর্তমান আওয়ামীলীগের রাজনীতি তার সুযোগেই চলছে...বাকশাল কায়েমের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধূ একদলীয় শাসন ব্যবস্থা ও নতুন দলই ঘোষনা করেননি...একইসঙ্গে আওয়ামীলীগ নামক দলটিই শেষ করে দিয়েছিলেন। পরে জিয়ার সময়ই এই আওয়ামীলীগ নিবন্ধন নেয়...যখন জামায়াতসহ অনেক দলই নিয়েছিলো।। এজন্যই তিনি বহুদলীয় গণতন্ত্রের এদেশের জনক।।

আজ যারা জিয়াউর রহমান, বঙ্গবীর কাদের সিদ্দীকীর মতো নেতাকে রাজাকার বলেন আয়নার সামনে তাকিয়ে কি মনে পড়ে ৭১ সালের কথা??

কোথায় ছিলো- শাহরিয়ার কবির, মুনতাসির মামু(ন) কিংবা (মীর) জাফর ইক(বাল) রা??

এখনো যদি জরিপ হয় বীর প্রতীক ও বীর উত্তম পদবী থেকে শুরু মুক্তিযোদ্ধার সংখ্যা বিএনপি'তে বেশি।

অথচ খালেদা জিয়া নাকি জামায়াতকে বাচাচ্ছে??? দলীয় ও দেশের স্বার্থে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় যার যেমন খুশি জোট করতেই পারে...

১৯৯৬ সালে জামায়াতকে কোলে নিয়ে আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা বানিয়ে দিলো আর এখন এতো তেতো লাগে কেনো???

মতিয়া'তো ঠিকই বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিল...এখন মাশাআল্লাহ কতো আপন আওয়ামীলীগের!!! এটাই রাজনীতি!!!

তবে...রাধা করলে লীলা আর আমরা করলে ভিলা!!!

একটা কথা স্পষ্ট বিভিন্ন তথাকথিত বুদ্ধিজীবী ও তাদের ভন্ড অনুসারী থেকে শুরু করে ব্লগেও খালেদা জিয়ার অবস্থান নিয়ে যারা কথা বলছেন.....তারা কেউই বাংলাদেশী জাতীয়তাবাদ বা ধানের শীষের প্রতীকে বিশ্বাসী না।।

শাহবাগের গাছে যে সব তরুন আগাছা জন্মেছে তাদের বীজে কোনদিন ধানের শীষ ধরবেনা....কথিত ব্লগারদের প্রতি সংহতি জানালেও ওদের ভোট ব্যাংক নৌকাকে ভাসাবে!!!

সুতরাং বিএনপি'র এই গুটিকয়েক সমালোচনার বদলে নিজস্ব অতীত ও ভবিষ্যতের আলোকে সুর্নিদিষ্ট , সুপরিকল্পিত ও শক্তিশালী কর্মসূচী নিয়ে এগিয়ে যেতে হবে।

দেশ ও মানুষ বাচানোর দায়িত্ব এখন বিএনপি'রই।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.