নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের বন্যপ্রণী সংরক্ষন করুন

বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন

মাইন রানা

আসুন বন্যপ্রাণীদের রক্ষা করতে কিছু একটা করি। মানুষ হিসাবে আমাদের বাচার যতটুকু অধিকার আছে এই পৃথীবীতে আমাদের আগে আসার ধরুন সকল বন্যপ্রাণীর ও আরো বেশী অধিকার আছে। মানুষ হিসাবে আমরা শ্রেষ্ট তার প্রমান কি এই যে আমরা সব প্রানী মেরে সাফ করে দিব !!!!!! আমরা তাই করছি

মাইন রানা › বিস্তারিত পোস্টঃ

নীলগিরি বান্দরবান, মেঘের রাজ্যে বাংলার রূপ

২৭ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:৪৫

পাহাড়ের বুকে যদি মেঘ ছুয়ে যায় আর সে মেঘ যদি ছোয়া যায় তবে কেমন লাগবে?



ছবিগুলো বর্ষাকালে তোলা , যদি কেউ কবিতা লিখতে চান তাহলে তার জন্য এটা হবে দারুন এক স্থান। খুব সকালের ক্ষীন আলোতে নীলগিরি ধারুন আবেগ দিবে আশা করি । পাহাড়, মেঘ, বৃষ্টি, পাহাড়ি মেয়ে, পাহাড়ি জীবন দেখতে আর ছুতে পারবেন হাত দিয়ে হ্রদয় দিয়ে



বান্দরবানের চিম্বুক পাহাড়ের নীলগিরি যেখানে মেঘের খেলা পাহাড়ের বুকে। যেন মেঘ পাহাড়ের প্রেম মিতালী চলে সারাক্ষন। এখানে আকাশের মেঘ আসবে আপনার পাশে, আপনারর চারদিকে, আপনার হাতের খুব নাগালে। এখানে মেঘ ছোয়া যায় হাত দিয়ে, মুখ দিয়ে, সমস্ত দেহ দিয়ে, হৃদয়ের সমস্ত অনুভূতি দিয়ে



নীলগিরি ছবি ০১



নীলগিরি ছবি ০২



নীলগিরি ছবি ০৩

নীলগিরি ছবি ০৪



নীলগিরি ছবি ০৫



যেতে চাইলে:

ঢাকা থেকে এস আলম বা ইউনিক বাসে করে বান্দরবন।

বান্দরবন শহরে জীপ পাওয়া যায় ভাড়ায়। চিম্বুক পর্বতমালা দিয়ে নীলগিরি ।

পথে পরবে শৈলপ্রভাত, বিভিন্ন আধিবাসী গ্রাম বা পাড়া। বান্ডরবনে আরো আছে স্বর্ন মন্দির, নীলাচল, মেঘলা, সাঙ্গু নদী সহ অনেক চমৎকার স্থান যা ভাল লাগবেই ।

পথে যেতে যেতে সারাক্ষনই মুগ্ধ হবেন।

সকালে থানচি বাসস্টপ থেকেও বাসে চিম্বুক পার হয়ে নীলঘিরি নেমে যেতে হবে। বাসের সংখ্যা খুবই কব এবং টাইম মিলনো দুরহ আর সিট পাওয়া চাদ হাতে পাওয়ার মত তাই জীপ উত্তম যদি বাজেট থাকে ।

মন্তব্য ৩০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:০০

বৃষ্টি ভেজা সকাল বলেছেন: সুন্দররররররররররররররররররররররররররররররররররররররররররররর

২৭ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:২৫

মাইন রানা বলেছেন: ধন্যবাদ

২| ২৭ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:০৩

জাহিদুল হাসান বলেছেন: আগামি বরষায় নিলগিরি যাবার প্লান আছে, তার আগে ডিএসএলআর টা কিনতে হবে।

২৭ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:২৬

মাইন রানা বলেছেন: সাথে একটা ট্রাইপড নিয়েন পারলে !

৩| ২৭ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:১৫

সৌম্য বলেছেন: বর্ষায় আরেকটু ভেতরে গেলে টাশকি খাবেন। বগালেক বা কেওকারাডং পর্যন্ত যান। মেঘ কাকে বলে কত প্রকার ও কি কি? চিংড়ি ঝর্না পতং ঝর্নার গর্জনে কান পাতা দায়। আমি এক বর্ষায় কেওকারাডং এর চুড়ায় দুর্দান্ত একটা ভিউ পাইছিলাম। আমাদের নিচের দিয়ে ভেসে আসা মেঘ থেকে বৃষ্টি হচ্ছে নিচের সুংসাং পাড়া, রুমানা পাড়ার দিকে। মেঘের উপরে বসে বৃষ্টি উপভোগ করা (না ভিজে)...

২৭ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:৩২

মাইন রানা বলেছেন: বগালেক রুমাতে। শুধু বগালেক না । রুমা বাজার থেকে দুই দিন পায়ে হেটে বগালেক পার হয়ে, সাইকত পাহাড় সাইকত পাড়া ঘুরে রাইনকং পুকুরপাড় পর্যন্ত যাবার সৌভাগ্য হয়েছিল।
সাইকত পাহাড় থেকে বাকি সব ৩০০০ ফিটের বেশী
সত্যি ঐ দিকে মেঘ থাকে মানুষের নীচে। আমি সামনের পোস্টে হয়ত সেইসব ছবি দিতে পারি

ধন্যবাদ

৪| ২৭ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:২৯

দূর আকাশের নীল তারা বলেছেন: কিভাবে যাব তা একটু বলেন।

২৭ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:৪০

মাইন রানা বলেছেন: ঢাকা থেকে এস আলম বা ইউনিক বাসে করে বান্দরবন।
বান্দরবন শহরে জীপ পাওয়া যায় ভাড়ায়। চিম্বুক পর্বতমালা দিয়ে নীলঘিরি ।
পথে পরবে শৈলপ্রভাত, বিভিন্ন আধিবাসী গ্রাম বা পাড়া। বান্ডরবনে আরো আছে স্বর্ন মন্দির, নীলাচল, মেঘলা, সাঙ্গু নদী সহ অনেক চমৎকার স্থান যা ভাল লাগবেই ।
পথে যেতে যেতে সারাক্ষনই মুগ্ধ হবেন।
সকালে থানচি বাসস্টপ থেকেও বাসে চিম্বুক পার হয়ে নীলঘিরি নেমে যেতে হবে। বাসের সংখ্যা খুবই কব এবং টাইম মিলনো দুরহ আর সিট পাওয়া চাদ হাতে পাওয়ার মত তাই জীপ উত্তম যদি বাজেট থাকে ।

৫| ২৭ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:৫২

সাদাকালো বলেছেন: যাওয়ার ইচ্ছা আছে

২৭ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:৫৮

মাইন রানা বলেছেন: যাবেন অবশ্যই

৬| ২৭ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:১৮

প্রজাপতি'র ডানা বলেছেন: এখনই চলে যেতে ইচ্ছা করছে.....

২৭ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৩৩

মাইন রানা বলেছেন: বর্ষায় আরো ভাল লাগবে

৭| ২৭ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৩৫

জাহিদুল হাসান বলেছেন: থাকা খাওয়ার ব্যবস্হা ও অন্নান্য সুবিদা, অসুবিধা, কোন কাজটা করা যাবে না সেটাও বলেন।

২৭ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৪৩

মাইন রানা বলেছেন: ওখানে আর্মি ক্যাম্প আছে এবং থাকা খাওয়ার ভাল ব্যাবস্থা আছে
কটেজগুলি খুব সুন্দর

৮| ২৭ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৪৯

শেখ আমিনুল ইসলাম বলেছেন: অনেক সুন্দর। আবার গেলে আমারে নিয়া যাইয়ো :) :)

২৭ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:৫৬

মাইন রানা বলেছেন: ওকে বন্ধু
তোমার কি খবর ?

নতুন পোস্ট তো দেখি না

৯| ২৭ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৫৫

কালোকাক বলেছেন: যাওয়া দরকার।

২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:০১

মাইন রানা বলেছেন: হুম যাবেন

১০| ২৭ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:০২

বৃষ্টি ভেজা সকাল বলেছেন: মইন নামে আমার এক্কান কাজিন আছে, হে এখন আমিরিকা থাহে।

২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:০২

মাইন রানা বলেছেন: তো !!
তাকে আমেরিকা থেকে নিয়ে আইসা দুইজনে যান

১১| ২৭ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:৩১

রবিনহুড বলেছেন: কয়েকটি প্রশ্ন,
আগে বুকিং করে যেতে হয় কি?
কোথা থেকে বুকিং করতে হয়?
জীপ ভাড়া কত?

মাইক্রো বাস নিয়ে কি সরাসরি নিলগীরি যাওয়া যাবে?

২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:০৩

মাইন রানা বলেছেন: যেতে বুকিং লাগবে না
বুকিং করতে হয় ফোন করে ামার কাছে নাম্বার আছে
ঝীব ভারা ৩-৪ হাজার
মাইক্রো বাস নিয়ে সরাসরি নিলগীরি যাওয়া যাবে

১২| ২৭ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:৪২

গুরুজী বলেছেন: নিলগিরি নাকি নিলঘিরি? B:-)

১৩| ২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:০৫

মাইন রানা বলেছেন: নীলগিরি
ধন্যবাদ

১৪| ২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:২৩

তানভীরসজিব বলেছেন: চমতকার আপনার বর্ননা..........আমি একবার বান্দরবন গিয়েছিরাম কিন্তু নীলগিরি মিস করসি । আবার যাব । ধন্যবাদ । +++++

২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৪০

মাইন রানা বলেছেন: ধন্যবাদ আবার গেলে বর্ষায়
সবাই শীতকালে যায়

১৫| ২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:১৭

মিকন মোদক বলেছেন: অনেক আগে পেপারে পড়েছিলাম তখন খুব শখ হয়েছিল, সেই শখ এখনও শখ ই রয়ে গেছে..... :( :( তবে আশা আছে খুব তাড়াতাড়ি মসে হয় যেতে পারব..একটু কষ্ট করে বলবেন কি টোটাল কস্ট কত হবে মানে বাজেট কত নিতে হবে??? :) :) :) পারলে আরও কিছু ইনফরমেশন দিয়েন....

আর





ধন্যবাদ....... :P :P :P :P

২৭ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:১১

মাইন রানা বলেছেন: ৪-৫ জনের টিম হলে ৫-৬ হাজারে হয়ে যাবে

১৬| ২৭ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৫৪

মোঃ আমিন বলেছেন: গতমাসে ঘুরে আসলাম, আপনার ছবিগুলো দেখলাম, চমৎকার !!!

নিচের লিংক এ আমার কিছু ছবি আছে

Click This Link

২৭ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৭

মাইন রানা বলেছেন: ধন্যবাদ আপনার ছবিগুলি আমার চেয়ে সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.