| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নষ্ট ছাত্র
"আমি পরীক্ষা নিয়ে মোটেও চিন্তিত নই । কারণ পরীক্ষার খাতার কয়েকটি পৃষ্ঠা আমার ভবিষ্যত নির্ধারন করতে পারে না।" "আমরা যেটা ঘুমে ঘুমে দেখি স্বপ্ন সেটা নয়, স্বপ্ন হচ্ছে সেটাই যেটা বাস্তবায়নের নেশায় মানুষ ঘুমাতে পারে নাহ"
"দেয়ালে দেয়ালে
মনের খেয়ালে
লিখি মনের কথা
আমি যে বেকার
তাই পেয়েছি
লেখার স্বাধীনতা।"
হা আমি বেকার উন্মাদ, তাইতো আজ লেখার স্বাধীনতা পেয়েছি।
আজ বড় আফসোস হয় ১৪ ব্যাচের স্টুডেন্টস হিসেবে যখন চারদিকে লাঞ্চিত হতে হয়। যখন জানানো হয় ২ বার ভর্তির জন্য তাদের কোন সুযোগ থাকছে না।
এই আমাদের দেশ, এই আমাদের শিক্ষা পদ্ধতি। আমাদের সুধি সমাজ পারেও বটে। যখন সুধি সমাজ নতুন নতুন বক্তব্য পেশ করে তখন মনে হয় যে এই চৌদ্দ ব্যাচই মনে হয় তাদের হাড় পাজর ভেংগেছে তাই নির্মম ভাবে তার প্রতিশোধ নিচ্ছে।
আসুন লক্ষ্য করি আমাদের দেশের উন্নত ও আধুনিক শিক্ষা পদ্ধতির দিকে। যেটাকে বলা হচ্ছে সৃজনশীল পদ্ধতি ছাত্রছাত্রীদের মেধা বিকশিত করছে এই পদ্ধতি, মুখস্থ নির্ভরতা নাকি তাদের কমাচ্ছে। এটা নাকি বাস্তবিক জ্ঞান। আসুন সৃজনশীল কি করানো হচ্ছে আর কি সৃষ্টি করছি। আগের শিক্ষা পদ্ধতিতে আমরা পানি তৈরির প্রক্রিয়া জানতাম হাইড্রজেন আর অক্সিজেন এর বিক্রিয়ার মাধ্যমে আর এখনো সেই একি বিষয় একি বিষয় জানছি একি ভাবে কিন্তু সৃজনশীলতার নামে। বিষয় টা কি দাঁড়ালো আমরা খানা খাব ঠিকি তবে হাত সরাসরি ব্যবহার না করে চামুচের মাধ্যমে 'what a system!!! '
আবার এই সৃজনশীলতাকে যখন ছাত্রছাত্রীর কাছে আনা হল তখন ছাত্রছাত্রী তো দুরের কথা শিক্ষক রাও বুঝে না। বরং অনেকের কাছে বিষয়টি ভিতিজনক হয়ে গেল।
এবার বলা যাক আমাদের কলংকের কথা প্রশ্ন ফাসের কথা। আচ্ছা নাহিদ স্যার বলুন তো প্রশ্ন ফাস কারি কি আমাদের মত সাধারন স্টুডেন্ট নাকি আপনাদেরই কোন লোক?? নিশ্চয় আপনাদের লোক। তবে সেই পাপের ভোগ কেন আমাদের উপড়?? যদি বলেন যে আমরা পড়েছি কেন সেটা?? আচ্ছা বাদ দেন চলেন একটা গেইম খেলি, ধরেন আগামিকাল ১০ টায় আপনাদের মৃত্য। এখন আপনি চাচ্ছেন বাচতে সারাদিন শেষ এখন রাত্রে আপনি পালানোর সুযোগ পেলেন সুযোগ কি কাজে লাগাবেন নাকি ছেড়ে দিবেন??
ঠিক তেমনি প্রশ্ন ফাস আপনারা করেছেন আর সাধারন ছাত্রছাত্রি সেটাকে কাজে লাগিয়েছে।"
মাননিয় সুধি মহাদয় এরকম শত শত কারন আছে এবং ত্রুটি আছে শিক্ষা ব্যবস্থায়।
আর মানুষের বুদ্ধি এবং চতুরতা এরকম পরিক্ষার মাধ্যমে বোঝা যায় না। কারন ফটোকপি আর রকর্ড মেশিনের মত কিছু তথ্য স্থায়ি ভাবে মেমরিতে অল্প কিছুদিন ধারন করলেই মেধাবী হওয়া যায় না।
বরং কার্য মুখি শিক্ষা ব্যবস্থা চালু করে সবার প্রকৃত মেধাকে মুল্যায়ন করুন সুযোগ দিন তাদের স্বপ্নের পথে চলতে।
২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩২
নষ্ট ছাত্র বলেছেন: শিক্ষা মন্ত্রি নয় জনাব বরং শিক্ষা পদ্ধতির বিষয় এবং আমাদের দোষ গুল তুলে ধরা
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:২৯
খেলাঘর বলেছেন:
শিক্ষা মন্ত্রী হতে চান?