| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে এসেছিল বহুদিন পর
বহু সাহস সঞ্চয় করে
যখন আমি তাকে ভুলেই গেছি
হ্যা, সে এসেছিল চাইতে জবাব
কিছু অমিমাংসিত প্রশ্নের।
আমাকে কথার বাণে বিদ্ধ
করাই ছিল তার লক্ষ্য।
অজস্র অতীত ঘটনাকে টেনে
তুলছিল আমার সামনে
সবই আমার অতীত লজ্জা অথবা খামখেয়ালি,
বড়ই নিঃস্ব লাগছিল নিজেকে।
হ্যা, আমি অপরাধী
মুখভরা তার অজস্র প্রশ্ন
আর চোখে জবাব খোজা
কিন্তু এসব প্রশ্নের উত্তরতো
আমার জানা নাই।
তাই ছিলাম সারাটিক্ষণ নিশ্চুপ
অধীর আগ্রহে শুনেছি সব
আমার কলঙ্কিত অতীত
যাবার আগে করেছিল একটা অনুরোধ
আর শেষ প্রশ্ন- কেন এমন করলাম?
সত্যিই তো কেন এমন করলাম?
কেনইবা এমন হয়?
জানিনা কি এ পাপের প্রায়শ্চিত্ত
তবে আজ অন্তরের অন্তরস্হল হতে
দোয়া করা ছাড়া, তাকে আমার কিছুই দেবার নেই।
মেয়ে তুমি ভালো থেকো, বে৺চে থাকো
শতবছর এ বিশ্বলোকে।
আমি নিরূপায়, বিদায় এ জীবণে।
27-04-2007.khulna.
©somewhere in net ltd.