নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিরিঝিনি

মোঃ আলী হোসেন

I am a secular Muslim. I love peace and coexistence.

মোঃ আলী হোসেন › বিস্তারিত পোস্টঃ

ওহাবীবাদ সম্পূর্ণ নতুন এক ফিরকা

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

আব্দুল ওহাব নজদীর বিষয়ে সহিহ বোখারী ও মুসলিম শরীফের হাদিসে সুস্পষ্ট উল্লেখ রয়েছে। আল হাদীসঃ ০১। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাঃ বর্ণনা করেন, একদিন রাসুল সাঃ শ্যাম (সিরিয়া) এবং ইয়েমেনের জন্য দোয়া করলেন, সেখানে নজদের কিছু লোক উপস্থিত ছিলেন, তারা বললেন, হে রাসুলাল্লাহ, আপনি তো নজদের জন্য দোয়া করলেন না। তিনি পুনরায় দোয়া করলেন, ‘হে আল্লাহ, আপনি শ্যাম এবং ইয়েমেনের জন্য রহমত বর্ষণ করুন’। উপস্থিত নজদবাসীগণ পুনরায় রাসুল সাঃ কে তাদের জন্য দোয়া করতে বললেন। তিনি বললেন, নজদ ভূমিকম্পের গজব এবং ফিতনার জায়গা, এখানে একজনের মাথায় শয়তানের শিং গজাবে এবং আমার উম্মতদের সে ক্ষতি সাধন করবে’। (বোখারী শরীফঃ ভলিউম-০২, পৃষ্টা-১০৫০)।

আল হাদিসঃ ০২। হযরত আব্দুলল্লাহ বিন ওমর রাঃ হতে বর্ণিত, ‘একদা রাসুল সাঃ উম্মুল মোমেনীন হযরত আয়েশা সিদ্দিকার গৃহ হতে বের হয়ে আসলেন এবং পূর্ব দিকে (নজদ) আংগুল তুলে বললেন, ‘‘এটা হল কুফরের স্থান যেখানে শয়তানের শিং গজাবে’’। (সহীহ মুসলিম শরীফঃ ভলিউম-০২, পৃষ্টা-১৩৯৪)।



জন্মঃ মোহাম্মদ বিন আব্দুল ওহাবের জন্মস্থান গ্রামটি মদীনা হতে সরাসরি ৭০ মাইল উত্তর-পূর্বদিকে রাসুল সাঃ কর্তৃক নির্দেশিত স্থানে অবস্থিত। নজদের মরুভূমির হোরাইমিলা শহরের নিকটবর্তী উইয়ানা (Uyayna) নামক গ্রামে বনু তামিম গোত্রে হিজরী ১১১৫ সালে (১৭০৩ খ্রিঃ) রাসুল সাঃ কর্তৃক ভবিষ্যৎবাণীকৃত নতুন ফিতনা সৃষ্টিকারী মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদীর জন্ম হয়।

রাসুল সাঃ এর জন্মের প্রায় বার শত বৎসর পর মোহাম্মদ নজদী জন্ম গ্রহন করেন। তার পিতা আব্দুল ওহাব ছিলেন অতিশয় পরহেজগার এবং উচ্চ শিক্ষিত সুন্নী আলেম। তার ভাই সোলায়মান বিন আব্দুল ওহাবও পিতার অনুরুপ ধার্মিক এবং শিক্ষিত ছিলেন। কিন্তু, চরম বেয়াদব এবং ঔদ্ধ্যত্বপূর্ণ আচরণ বিশিষ্টি মেধাবী ও উচ্চাভিলাষী মোহাম্মদ নজদীর ইসলাম বিরোধী কথাবার্তা এবং রাসুল সাঃএর বিরুদ্ধে অশালীন ও কদর্য উক্তিতে তার পিতা ও ভাই বিচলিত বোধ করেন এবং তাকে এ'হেন চিন্তা হতে নিবৃত্ত করার ব্যর্থ প্রচেষ্টা চালান। তার ভাই সোলায়মান বিন আব্দুল ওহাব কর্তৃক লিখিত গ্রন্থ As-Sawa'iq al-ilahiyya fi'r-raddi ala'l-wahhabiyya; first published in 1306; second edition (reproduced by photo-offset) in Istanbul in ১৩৯৫ (১৯৭৫)-এর মধ্যে এতদসংক্রান্ত বিস্তারিত বিবরণ রয়েছে।

মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদী প্রথমে মদীনা শরীফে এবং পরবর্তীতে বসরায় আধুনিক শিক্ষায় শিক্ষা গ্রহন করে ইউরোপীয় ভাবধারায় অনুপ্রাণিত হয়ে ইসলামকে একটি বস্ত্তবাদী বিমূর্ত চেতনা সমৃদ্ধ ধর্মে রুপদানে প্রয়াসী হন এবং পরবর্তীতে দূরদর্শী বৃটিশদের সরাসরি সহায়তায় সফলকাম হন।

আরবের নজদ প্রদেশের আব্দুল ওহাব বসরায় উচ্চ শিক্ষা গ্রহন করতে এসে বৃটিশ গোয়েন্দা হ্যাম্ফারের প্ররোচনায় ইউরোপীয় দর্শণে বস্ত্তবাদী চেতনায় উদ্বুদ্ধ হন। তখন আরব শাসিত হত তুর্কি অটোমান সুলতানদের দ্বারা। মোহাম্মদ বিন ওহাব বাল্যকাল হতেই সুন্নী মুসলিম ও তুর্কী শাসকদের প্রতি বিরুপ ধারণা পোষণ করে ইসলাম ধর্মের ব্যাপক সংস্কারের চিন্তায় নিমগ্ন থাকতেন। তার ধারণা ছিল যে, সুন্নী আলেমগণ ইসলাম ধর্ম হতে বিচ্যূত হয়ে শিরক, বিদাত ও গোমারহীতে লিপ্ত রয়েছে। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতকে পলিথিস্ট (শিরককারী) হিসেবে গণ্যকরে তাদের ধ্বংস করার পরিকল্পনা করা হয়। সমগ্র বিশ্বে কোথাও ইখলাছ ইসলাম নেই মনে করে তিনি একটি নতুন ধারার ইসলাম প্রবর্তন করার গোপন ইচ্ছা পোষণ করতে থাকেন। তার মতে ইসলামে অঙ্গীভূত মাযহাব, পীর মুরিদী, মাজার জিয়ারত, মীলাদ মাহফিল ইত্যাদি ঘোরতর শিরক ও বিদাত। তিনি রাসুল সাঃ সম্পর্কে মনগড়া অশালীন ও কদর্য উক্তি করতে কুন্ঠিত হতেন না। তার এহেন ঔদ্ধত্য ও বেয়াদবীপূর্ণ আচরণে তার শিক্ষক, পিতা ও বড়ভাই বিচলিত হতেন। পরবর্তীতে আহলে সুন্নাত ওয়াল জামাতভূক্ত মুসলিমগণ একমত হন যে, এই মোহাম্মদ বিন ওহাবই রাসুল সাঃ কর্তৃক ভবিষ্যতবাণীকৃত সেই শয়তানের শিং ওয়ালা ব্যক্তি। তার প্রবর্তিত ও প্রচারিত ইসলামের ধারক, বাহক ও প্রচারক বর্তমান সৌদী আল ফয়সালের রাজগোত্র এবং তাদের অনুসারী আরবীয় রাজন্যবর্গ। ওহাবীবাদীগণই সমগ্র বিশ্বে জঙ্গীবাদের জন্মদাতা, রাসুল সাঃ এর গীবতকারী এবং ইয়াজীদের সমর্থক। তারা রাসুল সাঃ এর কোন সুন্নাতই পালন করেন না। কোন ওহাবীর মুখেই রাসুল সাঃএর সুন্নাত তরিকার দাড়ি পর্যন্ত নেই। আরব দেশের মসজিদ হতে সুন্নাত নামাজও প্রায় উঠে গিয়েছে। বর্তমান বাদশাহর স্ত্রীর সংখ্যা ১০৫ জন। নাইজুবিল্লাহ। ওহাবী বাদশাহগণ তাদের গদী রক্ষার জন্য বৃটিশ এবং মার্কিন আর্মি নিয়োজিত করে রেখেছেন; যাদের মনোরঞ্জনের জন্য প্রতি বৎসর ১০ হাজার মুসলিম তরুণী সরবরাহ করতে হয়। খ্রিষ্টান এবং ইহুদীর সংগে দোস্তী করে ইসরায়েলকে দিয়ে ফিলিস্তিনীদের অবিরাম হত্যা করে যাচ্ছে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-১

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪০

আলতামাশ বলেছেন: Hayre bagi, nobijir name r koto mongora kotha procar korbi? Allah tader donso koruk. Ami nishcit bukhari muslime ei hadis nei.

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

খাইয়া কামনাই বলেছেন: বাগ বাগি............ বাকুম বাক।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩

সোনালী প্রান্তর বলেছেন: ৬৬১১,৬৬১২,৬৬১৩ নং হাদিস , ইসলামিক ফাউন্ডেসন বাংলা বুখারি শরিফ ১০ খন্ড ।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: দৃষ্টি

লেখক বলেছেন: নবীজীর বেলাদত শরিফ ১২ই রবিউল আওয়াল উদযাপন
ঈদে মিলাদুন্নবি সা যথা যুগ্য মর্যাদায় উদযাপন ও আনন্দ প্রকাশ
ইমানদার মুমিন গনের জন্য অসংখ্য রহমত ও সৃষ্টির সর্বশ্রেষ্ঠ এবাদত ।
তার জুতা মোবারকের ছোঁয়ায় আল্লাহর আরশ মহল্লা সম্মানিত
তিনি যে আমাদের জন্য দুনিয়ায় রহমত স্বরূপ প্রেরন হইয়াছেন
তার জন্য আনন্দ ও খুশি প্রকাশ করা সর্ব শ্রেষ্ঠ নেয়ামত । বিখ্যাত
সাহাবা কেরাম গন তাবেয়িন তাবে তাবেয়িন গন এবং অলি আউলিয়া পির মাশায়েখ কামেল আলেম গন দিনটি মর্যাদার সহিত উদযাপন করতেন ।

আমরা রহমত হইতে বঞ্ছিত হইব কেন ?

রিবেশ বন্ধু বলেছেন: ফরজের চাইতেও বেশি বললে ভুল হবেনা

আল্লাহ যার নামের সাথে নাম মিশিয়ে দিয়েছেন এবং যার খাতিরে সৃষ্টি
সমুদয় পয়দা করেছেন , হেদায়েতের ভার দিয়েছেন , শাফায়াতের কাণ্ডারি বানিয়েছেন এবং সদা সর্বদা দরুদ ছালাম ভেজে থাকেন
অসংখ্য ফেরেস্তা গনকে নিয়ে সেই দয়াল নবীজীর প্রতি বেলাদত ও
তাজিম ঈমানের শক্ত আকিদা
ঈদে আজম ঈদে মিলাদুন্নবি সব ঈদের সেরা
তার রহমত আদায় কর পড় দরুদ জানাও ছালাম মদিনা মনোয়ারা ।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০২

মোঃ আলী হোসেন বলেছেন: হাদিসের সূত্র প্রকাশের জন্য সোনালী প্রান্তর ও রাসুল সাঃ সম্পর্কে অনেক তথ্যবহুল মন্তব্য প্রদানের জন্য পরিবেশ বন্ধুকে অনেক ধন্যবাদ।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬

মোঃ আলী হোসেন বলেছেন: আলতামাশ নামটা আল তামাশা হলে সঠিক হতো্।এরা হাড় মাংসে বেয়াদব। ইয়াজীদী ঘরানার কথা বার্তা শুনলেও কারাবালার দৃশ্য মাথাচাড়া দিয়ে উঠে। এরা মানুষকে তুই তুকারী করাটাকে ডালভাত মনে করে। ইসলাম ধর্ম যেন তাদের বাপ দাদার তালুক। রাসূল সাঃ সম্পর্কে বেয়াদবীপূর্ণ কথাবার্তা বলতে বলতে এদের ওহাবী স্পর্ধা আকাশ চুম্বী হয়ে গিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.