| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্যাঁতে স্যাঁতে উঠোনের দুর্ব্বা ঘাসে, চিক চিক শিশিরে সূর্য হাসে।
সুনসান নির্জন শরত সকাল, হলুদ ঝিঙ্গে ফুলের বাহারি মাঁচাল।
দখিনা মলয়ের মায়াবী আবেশ, আধোঘুম জাগানিয়া প্রেয়সীর ক্লেশ।
সবুজ শ্যামলীমায় জারিসারি গান, কিষাণীর সোনামুখ হাসি অম্লান।
ঈষৎ অনুভবে এই লোকালয়, বর্গীয় যাতনার নব সংশয়।
কী হয়েছে শহরে ঢেউ আসে গাঁয়, অচিরেই হানা দিবে কালো হায়েনায়।
বাংলার নিরিবিলি দূর জনপদ, চারদিকে একে একে ঘনায় বিপদ।
পশ্বিমা হানাদার পাক বাহিনী, বর্বর হিংস্রতায় অগ্রগামী।
কে রোধিবে কে আছ দামালের দল? ঝাঁকে ঝঁকে ঝাপ দেয় মুক্তি পাগল।
যৌবন তেজোদীপ্ত প্রতিশোধ অনল, দাউ দাউ জ্বলে উঠা যেন দাবানল।
মায়ের বত্রিশ ধার দুধের দাম, তারুণ্যের দৃপ্ততায় শোধে অবিরাম।
অবাক চেয়ে রয় এই পৃথিবী, রক্তের বিনিময়ে অর্জিত দাবী।
মুখরিত চারদিকে জয় বাংলা, বঙ্গবন্ধু তুমি নও একেলা।
কারো চোখে নেই আর ভীরু চাহনী, অধিকার ছিনিয়ে আনল মুক্তিবাহিনী।
শহীদ আর শোণিতের নিদারুন ক্লেশ, জন্ম দিয়েছে বন্ধু এই বাংলাদেশ।
২|
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪
মোঃ আলী হোসেন বলেছেন: ধন্যবাদ গেন্দু মিয়া ভাই।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
গেন্দু মিয়া বলেছেন: কাচা হাতে পাকা লেখা।