নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিরিঝিনি

মোঃ আলী হোসেন

I am a secular Muslim. I love peace and coexistence.

মোঃ আলী হোসেন › বিস্তারিত পোস্টঃ

গ্রামীণ ইন্টারনেট মডেম ঘোরতর প্রতারণা

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

গ্রামীণ ফোন জন্মলগ্নে প্রায় ৭(সাত) টাকা মিনিট কলরেটে ৩০০ (তিনশত) টাকার ক্র্যাচ কার্ডের মেয়াদ ২১ দিন সাব্যস্ত করেই তার শোষণ প্রক্রিয়াটি থামায়নি। যেনতেন একটি মোবাইল সেটের দাম দশ বারো হাজার টাকা নির্ধারণ করে হুজুগপ্রিয় বাঙ্গালীদের পকেট নিঃশেষ করে মুনাফার পাহাড় গড়ে গ্রাহকদের সংগে চরম অনৈতিক আচরণ করেছে। এখন একাধিক কোম্পানী প্রতিযোগিতার নামে সরল গ্রাহকদের নিদারুন হয়রানি অব্যাহত রেখেছে। এটাকে বলে ’মনোপলিস্টিক কম্পিটিশন’; আন্ডার গ্রাইন্ডে সকল কোম্পানিই রক্তচোষা ভ্যাম্পয়ার, তলে তলে তারা মাসতুতু ভাই। যেমন দরুন বাংলালিংক-কিছুক্ষণ পর পরই তাদর সার্ভিস সংক্রান্ত মেসেজ দিয়ে গ্রাহকের টাকা কাটতে কাটতে একসময় ব্যালান্স জিরো করে ফেলে। আমি গ্রামীন ইন্টানেটের p6 সার্ভিসের গ্রাহক। আমার কত অমূল্য সময় যে গ্রামীন ই-নেট সর্বনাশ করেছে তার ক্ষতিপূরণ কে দিবে? শেষমেষ আলট্রা জুম কিনে স্পীড কিঞ্চিত বর্ধিত হলেও রিফিলের এক কঠিন ঝামেলায় পড়েছি। তাদের নামকা ওয়াস্তে সার্ভিস সেন্টারে কাদাচিৎ লোক পেলেও রিলোড করার ঝামেলার থেকেই যায়। এ’ছাড়া শুক্র ও শনিবার গ্রাহক সেবা কেন্দ্রটি একদম বন্ধ থাকে। ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে কর্পোরেট পুঁজিবাদীদের লাগাম সরকারকেই টেনে ধরতে হবে। ই-সার্ভিস সহজলভ্য করার জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষন করছি। পরিশেষে বলব-গ্রামীণ ইন্টারনেট সেবার মান বর্ধিত করতে না পারলে তাদের এটা হতে বিরত থাকাই সমীচীন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

ঢাকাবাসী বলেছেন: এই সমস্ত অপারেটরদের এইসব প্রতারণা আর টাকা বানাতে সহায়তা করছে সরকারের লোকজনই, মন্ত্রনায় আর বিটিআরসি..অবশ্যই কিছুর বিনিময়ে।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

মোঃ আলী হোসেন বলেছেন: এরা ইস্ট ইন্ডিয়া কোম্পানীর নতুন সংস্করণ। মীর জাফরদের সহায়তায় মোরাইল নেটের বিশাল সম্ভাবনাময় মার্কেটে ব্যাপক হরিলুট চালাচ্ছে। চটকদার বিজ্ঞাপনের মোহে মানুষ অবিরাম প্রতারিত হচ্ছে। সঠিক মন্তব্যের জন্য ঢাকাবাসী ভাইকে ধন্যবাদ। আমাদের মত গ্রামবাসীর দিকে কে নজর দিবে ভাই, বলবেন কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.