| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসান মোহাম্মাদ
http://www.sonarbangladesh.com/blog/mdhasan/
অনেক দির ধরেই নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথকে বিভিন্ন লেখা পড়ছিলাম। সব ক্ষেত্রেই লেখকরা চেষ্টা করেছেন তাদের দুইজনের কর্ম আমাদের সামনে তুল ধরতে। আমি ব্যাক্তিগত ভাবে নজরুলকে খুবই পছন্দ করি। আর রবীণ্দ্রনাথের হৈমন্তি পড়ার পর থেকে আমি তার ছোট গল্পের ভক্ত। কিন্তু এখানে আমি এমন একটা ব্যাপার আনব যেটা আমার কাছে খুবই গুরুত্বপুর্ন মনে হয়েছে। সেটা হল বিশ্বকবি আসলে কাকে বলা উচিত??
=== নজরুল ইসলাম
=== রবীন্দ্রনাথ
প্রথমে আমার কিছু প্রশ্ন রাখলাম আপনাদের প্রতি
১. বিশ্বকবি হওয়ার ক্রাইটেরইয়া কি?
২. রবীণ্দ্রনাথ কি সেই সব ক্রাইটেরিয়া সম্পুর্ন করতে পেরেছিলেন?
৩. নজরুল আর কি কি লিখলে বিশ্বকবি হতে পারতেন?
৪. বিশ্বকবি বেশি মর্যাদাবান না জাতীয় কবি?
নজরুল বিষয়ক একটি লেখায় একজন লেখকের মন্তব্য হল
যেই মহান কবি দারিদ্রতার সীমাহীন কষ্টের মধ্যেও মানবতার জয়গান গেয়েছেন তাকে সকলে আমাদের জাতীয় কবি বললেও আমি তাকে জাতীয় কবি বলিনা। আমি বলি
সর্বকালের সর্বশ্রেষ্ঠ্য কবি
এর জবাবে বিভিন্ন ব্লগারের কমেন্ট পড়লাম। আমি কিছু স্ক্রীন শট দিচ্ছি।
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
এর সুন্দর জবাব দিয়েছেন
আহমদ আবদুল হালিম বলেছেন: বছরের পর বছর কেটে গেলো বাংলা কবিতার।রবীন্দ্রনাথরে হাতে চাবি। কেউ এই তালা ভাঙ্গা সম্ভব বলেও ভাবতে পারলো ।হঠাৎ করেই 'বিদ্রোহী' কবিতার নিশেন উড়িয়ে হৈ হৈ করে নজরুল ইসলাম এসে পৌছলেন। সেই প্রথম রবীন্দ্রনাথের মায়াজাল ভাঙলো।
পশ্চিমাদের কাছে রবীন্দ্রনাথ সমালোচিত হলেও পরিত্যাজ্য ছিলেন না। নজরুল নতুন ইউরো চেতনারও বাইরে ছিলেন নতুন প্রজ্ঞা আর প্রকরণ কলা নিয়ে। পাশাপাশি বসবাসরত হিন্দু-মুসলিমের সাংস্কৃতিক বৈপরীত্য থাকলেও প্রকৃতি পরিচর্যায় উভয়ের চৈতন্যের পরিসর একই বলয়ে আবর্তিত হয়ে আসছে। হাজার বছরের এই সাংস্কৃতিক সহযাত্রা বাংলা কবিতায় অনেকটাই অবহেলিত হয়েছে।বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী কবির দৃষ্টিরেখায় মুসলমানের রাজনৈতিক-সামাজিক-অর্থনৈতিক এবং সাংস্কৃতিক রেখা আঁকতে পারেনি। আসলে ওই হিন্দু কবি সাহিত্যিকবর্গ সমাজে মুসলিম জনগোষ্ঠীর উপস্থিতি মেনে নিতে পারেনি বলেই. তারা কবিতা ও অন্যান্য রচনায় জায়গা পায়নি। কিন্তু মুসলমান কবিরা সেই মধ্যযুগের সাহিত্য ধারা থেকেই হিন্দু চরিত্র ব্যবহার করে আসছেন। নজরুল ইসলামই প্রথম এই দুই সম্প্রদায়ের সাংস্কৃতিক দিককে নতুন চেতনার আলোকে নবনির্মাণ করে চমকে দিলেন। বুদ্ধুদেব বসুরা সে কারণেই গণ্য করেন তাকে।
চলবে.........................
(পরের পর্বে কিছু গবেষনামুলক আলোচনা থাকবে। সেখানে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে নজরুলকে থামিয়ে রাখা হয়েছে।)
২৫ শে মে, ২০১০ সকাল ১১:০৬
হাসান মোহাম্মাদ বলেছেন: আমি প্রথমেই বলেছি রবীদার গল্প আমার সবচেয়ে প্রিয়। আমি এখনই আপনাকে হৈমন্তৌ মুখস্ত বলতে পারব। তাকে এখানে টানার অর্থ তাকে খাটো করা না।
বরং কাউকে আলোচনা করতে গেলে তার স্ট্যান্ডাডের কারও সাথে তুলনা করতে হয়। আর নজরুলের তুলনা করতে গেলে রবীন্দ্রনাথের বিকল্প না্ই।
২|
২৫ শে মে, ২০১০ সকাল ১১:০১
রাজসোহান বলেছেন: আপনি কি পু পা ?
৩|
২৫ শে মে, ২০১০ সকাল ১১:০২
সিটিজি৪বিডি বলেছেন: নজরুলই আমার প্রিয় কবি। আর ঠাকুরদার গান আমার গান খুব প্রিয়। এই যেমন দিন গুলি মোর সোনার খাঁচায়.................
৪|
২৫ শে মে, ২০১০ সকাল ১১:০৪
নীল_পদ্ম বলেছেন: রবিঠাকুরের ব্যপ্তি বেশি না???
৫|
২৫ শে মে, ২০১০ সকাল ১১:০৬
'লেনিন' বলেছেন: আপনার রবীন্দ্রনাথ আর নজরুল আরো কয়েক বছর পড়া উচিৎ। অনর্থ বোধহয় আসল কথা বলেই ফেলেছেন।
"যেই মহান কবি দারিদ্রতার সীমাহীন কষ্টের মধ্যেও মানবতার জয়গান গেয়েছেন তাকে সকলে আমাদের জাতীয় কবি বললেও আমি তাকে জাতীয় কবি বলিনা। আমি বলি
সর্বকালের সর্বশ্রেষ্ঠ্য কবি"
দুই লাইন লিখতে যার কলম ভাঙে তিনি এসেছেন বিশ্বকবি বিচার করতে। বিশ্বকবি'র ছাট্টিফিকেট কি নীলক্ষেতে প্রিন্ট করাইয়া নেওয়া যায়? তাইলে একটা প্রিন্ট করে নিজের গলায় ঝুলান।
আর এই গ্যান নিয়ে দয়া করে গবেষণামূলক পোস্ট দিয়েন না।
২৫ শে মে, ২০১০ সকাল ১১:০৭
হাসান মোহাম্মাদ বলেছেন: লেনিন এই কথাটা কিন্তু আমার না। আমি লেখকের লিংক দিয়ে দিয়েছি।
৬|
২৫ শে মে, ২০১০ সকাল ১১:১১
'লেনিন' বলেছেন: আপনি লেখকের লিংক দেননি বরং দিয়েছেন একজন সাঈয়্যা নিকের ছাগু'র লিংক। অল্পবিদ্যা নিয়ে যারা ব্লগে ব্লগে ইয়ে ত্যাগ করে যাচ্ছে অবিরত।
২৫ শে মে, ২০১০ সকাল ১১:১৬
হাসান মোহাম্মাদ বলেছেন: দেখুন কোন ব্লগার কি লিখছেন এটা তাদের ব্যাপার। আমি তার পোষ্ট টা পড়ে তার কিছু মন্তব্য দৃষ্টি আকর্ষিত হয়েছে। তাই উদ্ধৃতি করেছি।
কিন্তু আপনি নজরুলকে বিশ্বকবি বলাতে ক্ষেপছেন কেন??
৭|
২৫ শে মে, ২০১০ সকাল ১১:১৯
দেবজিত বলেছেন: নজরুলের বাংলা সাহিত্যে যেই অবদান সেটা ্পনাকে তুলে ধরতে হবে। কোর বিতর্কিত আলোচনায় যাওয়ার দরকার নাই। আপনি তো এখানে রাজনৈতিক আপলাপ করতে আসেন নি।
নজরুল শুধু বাংলা ভাষার কবি ছিলেন না। তার অসংখ্য কবিতা আছে উর্দু, ফারসি, হিন্দি , ইংরেজী এবং আরবী ভাষায়। সেগুলো সংগ্রহ করে আলোচনায় আনার চেষ্টা করুন।
২৫ শে মে, ২০১০ দুপুর ১:৫৪
হাসান মোহাম্মাদ বলেছেন: ধন্যবাদ, চেষ্টা করব
৮|
২৫ শে মে, ২০১০ সকাল ১১:২৪
বাংলাদেশী পোলা বলেছেন: দেবজিত বাবুর সাথে আমি একমত। আপনি যেহেতু দাবী করছেন যে নজরুল বিশ্বকবি হওয়ার দাবীদার, সুতরাং সেটা আপনাকে প্রমান করে দেখাতে হবে।
আপনি রেফারেনস হিসাবে শাতিল আরব কবিতাটি রাখতে পারেন। ভারকে বসে , দারিদ্রতার সাথে লড়াই করে কাজী নজরুল মধ্যপ্রাচ্য নিয়ে কবিতা লিখেছেন, গেয়েছেন সাম্যের গান।
এছাড়া তিনি তুরষ্কের কামাল আতাতুককে নিয়েও কবিতা লিখেছেন।
২৫ শে মে, ২০১০ দুপুর ২:০৭
হাসান মোহাম্মাদ বলেছেন: ন্যবাদ, আপনাদরে কাছ কোন লীঙক বা ডকুমন্টেস খথাকল শেয়ার করবনে প্লীজ। আম মুল পোষ্ট যোগ কর দবে।
৯|
২৫ শে মে, ২০১০ সকাল ১১:২৫
অনর্থ বলেছেন: দেবজিত বলেছেন:তার অসংখ্য কবিতা আছে উর্দু, ফারসি, হিন্দি , ইংরেজী এবং আরবী ভাষায়।
-----------------------------------
এই তথ্যটা আমি আজকে প্রথম শুনলাম। কেউ কি কনফার্ম করবেন প্লিজ।
এই ব্যাটার কথা সাধারনত আমি একেবারেই বিশ্বাস করি না।
১০|
২৫ শে মে, ২০১০ সকাল ১১:২৬
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: ভাইজান, কিছু মনে কইরেন না। এই লাইনে আপনার লেখাপড়া খুবই সামান্য বলে মনে হইতাছে। রিস্ক নিয়েন না। ব্লগ খুবই ঘাউড়া জায়গা। না জাইনা বেকুবের মত কথা কইলে পাবলিকে আপনারে ন্যাংটা কইরা দিতে পারে।
তাই কইতাছি সাবধানে হাটেন। আরেকটু লেখাপড়া করেন। অন্তত রবীন্দ্রনাথে ৪/৫টা কাব্য গ্রন্থ, গল্পগুচ্ছের সব গল্প, গোটা তিনেক উপন্যাস, কিছু চিঠিপত্র ও প্রবন্ধ পড়েন।
নজরুলও পড়েন। যতটুকু সম্ভব পড়েন। পড়া লেখা করলে জাত যায় না। আরেক কাজ করবেন বড় বড় সাহিত্য সমালোচকরা এই দুই কবির সাহিত্যকে কিভাবে বিচার করেছেন সেগুলোও পড়েন।
তা না হইলে নেক্সট পোস্টে ন্যাংটা হইলে আমার কুনো দোষ নাই।
১১|
২৫ শে মে, ২০১০ সকাল ১১:৩৩
'লেনিন' বলেছেন: ক্ষ্যাপার কোনো কারণ আছে কি? আপনার জ্ঞানের বাহার তো ব্লগের স্ক্রীনশটেই বোঝা যাচ্ছে। নজরুলকে 'ব্লগের বিশ্বকবি' বানাতে চাইলে অবশ্য অন্যকথা।
নজরুল অবশ্যই আমার প্রিয় কবি এবং সাহিতি্যক। কিন্তু তাকে অযথাই মুসলমান ট্যাগ করে তাকে ক্ষুদ্র করার চেষ্টাই করা হচ্ছে বরং। ছাগুদের জন্যই দরকার নজরুলকে বিশ্বকবি করার। কিন্তু বিশ্বকবি ট্যাগটাই এতোটা বায়বীয় যে ১৪টা অনারারি ডিগ্রীর তুলনায় তা কতোটা মহীয়ান তা সন্দেহ রাখে। সেই চিলের পেছনে যখন ছাগুরা ছোটে তখন তা বিনোদনই বটে। বরং ছাগুবিশ্বের নোবেল আয়োজন করে সেই নোবেল দেয়া যেতে পারে নজরুলকে। কিন্তু তাতে তিনি অপমানিতই হবেন। কারণ তিনি তো ছাগু ছিলেন না। কখনো অতি মুসলিম, কখনো কীর্তনীয়া গান, কখনো অতি নাস্তিক ধরণের রচনাই তার বৈশিষ্ট্য। সেই কারণেই তিনি বিদ্রোহী।
একটা 'হৈমন্তী' গল্প মুখস্ত করা আর 'ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত' মুখস্ত করার মধে্য কী পার্থক্য?
১২|
২৫ শে মে, ২০১০ সকাল ১১:৩৮
বিপরীত স্রোত বলেছেন:
আপনার পোষ্ট পড়ে আরেক ছাগু মুসলিম লীগের মোনায়েম খানের কথা মনে পড়ে গেল ক্ষমতায় আসার পর এ লোক টিভি রেডিও লোকদের নির্দেশ দিয়েছিল “ আমার সম্পর্কে অপ্রচার আছে আমি নাকি রবীন্দ্র সঙ্গীত বিরোধী। অবশ্যই না রবীন্দ্র সঙ্গীত আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তবে আমি চাই এখন হতে রবীন্দ্র সঙ্গীত মুসলমান গীতিকার দিয়ে লেখাবেন। বেতার টিভিতে মুসলমানদের লেখা রবীন্দ্র সঙ্গীত ছাড়া অন্য রবীন্দ্র সঙ্গীত প্রচার নিষিদ্ধ, বলেন আলহামদুলিল্লাহ।
১৩|
২৫ শে মে, ২০১০ সকাল ১১:৪০
অনর্থ বলেছেন: আমি সাহিত্যের কিসুই বুঝি না। ব্যক্তিগতভাবে আমি রবীনের গানকে এতই অপছন্দ করি যে একবার আমুর এক ব্লগার ফারজানাকে বলসিলাম উনি রবীনের গান গাওয়া বাদ দিতে পারলে উনাকে বিয়ে করতে রাজী!
রবীন-নজরুলের কে ভাল, কে খারাপ জানি না, বুঝি না। কিন্তু বাকি লোকের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে আমি প্রথম কমেন্টে যে আশংকা করসিলাম, তা সত্যি!
১৪|
২৫ শে মে, ২০১০ সকাল ১১:৪০
শয়তান বলেছেন: চীফ বৈলা ডাউট হৈতেছে
১৫|
২৫ শে মে, ২০১০ সকাল ১১:৪৩
প্লেটো বলেছেন: বড়দের নিয়ে বিতর্ক না করে নিজে বড় হও।
১৬|
২৫ শে মে, ২০১০ সকাল ১১:৪৫
দেবজিত বলেছেন: অনর্থ আমার কাছে এখন স্ক্যান কপি নাই। আমি স্কা্যান করতে পারলে খুব শিঘ্রই নজরুলের উর্দু ও অন্যান্য ভাষার কবিতা ব্লগে দেব। কিন্তু তখন আপনি আবার হারায় যেয়েন না।
১৭|
২৫ শে মে, ২০১০ সকাল ১১:৪৯
আমি সুখী মানুষ বলেছেন: ব্লগারদের কেউ কেউ সমালোচনা করতে গিয়ে যে নোংরামীর আশ্রয় নিচ্ছেন তা মোটেও কাম্য নয়। লেখকের চেষ্টার ঘাটতি, ও এবিষয়ে লেখার পড়ার অভাব লক্ষ্যণীয় , তবু দুইজনই যে মহান কবি ছিলেন এবং তাদের সর্ম্পকে এমনি গড়পড়তা মন্তব্য করা মোটেও সমীচীন নয় ।
১৮|
২৫ শে মে, ২০১০ সকাল ১১:৫০
আমি সুখী মানুষ বলেছেন: ব্লগারদের কেউ কেউ সমালোচনা করতে গিয়ে যে নোংরামীর আশ্রয় নিচ্ছেন তা মোটেও কাম্য নয়। লেখকের চেষ্টার ঘাটতি, ও এবিষয়ে লেখার পড়ার অভাব লক্ষ্যণীয় , তবু দুইজনই যে মহান কবি ছিলেন এবং তাদের সর্ম্পকে এমনি গড়পড়তা মন্তব্য করা মোটেও সমীচীন নয় ।
১৯|
২৫ শে মে, ২০১০ সকাল ১১:৫১
অনর্থ বলেছেন: @দেবুবাবু, হারাবো কেন? আর আমি তো বলি নাই যে নজরুল অতগুলি ভাষায় কবিতা লিখতে পারবে না। লিখলে তো ভালই, খুবই আনন্দের কথা।
আমি সেই আনন্দ পাওয়ার জন্য অধীর আগ্রহে আছি।
২০|
২৫ শে মে, ২০১০ সকাল ১১:৫১
আমি সুখী মানুষ বলেছেন: ব্লগারদের কেউ কেউ সমালোচনা করতে গিয়ে যে নোংরামীর আশ্রয় নিচ্ছেন তা মোটেও কাম্য নয়। লেখকের চেষ্টার ঘাটতি, ও এবিষয়ে লেখার পড়ার অভাব লক্ষ্যণীয় , তবু দুইজনই যে মহান কবি ছিলেন এবং তাদের সর্ম্পকে এমনি গড়পড়তা মন্তব্য করা মোটেও সমীচীন নয় ।
২১|
২৫ শে মে, ২০১০ সকাল ১১:৫২
দি ফিউরিয়াস ওয়ান বলেছেন: ১নং কমেন্টেই আসলে আলোচনা শেষ হয়ে গেছে, এইটারে আর টানার মানে দেখিনা।
২২|
২৫ শে মে, ২০১০ সকাল ১১:৫৬
ক্যামেরাম্যান বলেছেন: রবীন্দ্রনাথের সাথে নজরুলের বা নজরুলের সাথে রবীন্দ্রনাথের তুলনা চুড়ান্ত বোকামী ছাড়া কিছুই না। যে যার মতোই স্বমহিমায় উজ্জল। এই তুলনায় তাদের কিছু যায় আসে না, বরং লেখকের চিন্তাধারার দৈন্যতাই সুস্পষ্ট হয়।
সহমত @শয়তান
২৩|
২৫ শে মে, ২০১০ দুপুর ১২:০৫
দেবজিত বলেছেন: আমি সুখী মানুষ বলেছেন: ব্লগারদের কেউ কেউ সমালোচনা করতে গিয়ে যে নোংরামীর আশ্রয় নিচ্ছেন তা মোটেও কাম্য নয়। লেখকের চেষ্টার ঘাটতি, ও এবিষয়ে লেখার পড়ার অভাব লক্ষ্যণীয় , তবু দুইজনই যে মহান কবি ছিলেন এবং তাদের সর্ম্পকে এমনি গড়পড়তা মন্তব্য করা মোটেও সমীচীন নয় ।
আমারও একমত। আমি মনে করি তাকে তথ্য উপাত্ত দিয়ে সম্ভব হলে আমাদেরও হেল্প করা উচিত।
ব্লগ কি শুধু ক্রিটিসাইজ করার জন্য?
২৪|
২৫ শে মে, ২০১০ দুপুর ১২:১৬
পাহাড়ের কান্না বলেছেন: রবীন্দ্রনাথের গান আমার অসম্ভব ভাল লাগে। আর নজরুলের কবিতা শিহরণ জাগায়। আমি কোন তুলনা করতে রাজিনা।
২৫|
২৫ শে মে, ২০১০ দুপুর ১২:১৭
রঙ পেন্সিল বলেছেন: এই বিতর্কটা মনে হয় অনর্থক!
এখানে বিতর্কের অবকাশ এই জন্যই কম যে, দুজন দুভাবে নিজেদের উৎকর্ষতা দেখিয়েছেন! একজন সাহিত্যকে এক অনাবিল পূর্ণতা দিয়েছেন আর আরেকজন সাহিত্যকে নতুন এক ভাষায় উপস্থাপন করেছেন।
আর আমি ব্যক্তিগতভাবে যদি মনে করি যে 'কীটস' ছিলো সর্বকালের শ্রেষ্ট কবি তাহলে সেইটা অবশ্যই আমার ব্যক্তিগত মতামত। এখানে ব্যক্তিগত উপলব্ধি প্রকাশের অধিকার নিশ্চয় আমার বা আমাদের আছে! তবে অন্যদের সাথে এইটা নিয়ে তর্কে জড়ালে এটা অন্যথা ছাড়া আর কিছু আনবেনা!
'সায়ান' এর গানে 'রবীন্দ্রনাথ শান্ত সমুদ্র, নজরুল তাতে টালমাটাল তুফান' (sorry if i somehow quote the line wrong) গানটা শুনলে আমাদের এই খামাখা কামড়া কামড়ি বন্ধ হবে আশাকরি!
যাই হোক যার সম্মান থাকে পুরোটাই দেয়া জাতি হিসাবে আমাদের কর্তব্য!
আর আপনার ব্যক্তিগত দ্বিমতটাকেও শ্রদ্ধা ভরে দেখলাম! শুধু ব্যক্তিক চিন্তাটা সামষ্টিক মুল্যবোধে আঘাত করার কাজে ব্যবহৃত হবেনা, সেই আশা করছি!
২৬|
২৫ শে মে, ২০১০ দুপুর ১২:২২
কোর আই সেভেন বলেছেন: শয়তান বলেছেন: চীফ বৈলা ডাউট হৈতেছে
আর ১ নং কমেন্টে জাঝা!!!!
২৭|
২৫ শে মে, ২০১০ দুপুর ১২:৩৪
ধীবর বলেছেন: তুলনা করাটা ঠিক না। যে যার অবস্থানে তুলনাহীন। তবে সুর তাল লয়ে রবীন্দ্র নজরুল কারো গানই আমার পছন্দ হয় না (নজরুলের ক্ষেত্রে কিছুটা ব্যাতিক্রম)। তবে কৌতুহলবশত কলকাতার শিল্পিদের গাওয়া রবীন্দ্র সংগিত শুনে দেখলাম, খারাপ লাগে না। আমাদের শিল্পিদের কন্ঠে রবীন্দ্র সংগিত শুনলে জঘণ্য লাগে। আর ফিরোজা বেগম কিংবা সোহরাব হোসেনের গলায় নজরুল গীতি শুনলে মনে হয়, এরকম গান শুনলে খোদ নজরুল আত্মহত্যা করতেন।
২৮|
২৫ শে মে, ২০১০ দুপুর ১২:৩৫
ধীবর বলেছেন: তুলনা করাটা ঠিক না। যে যার অবস্থানে তুলনাহীন। তবে সুর তাল লয়ে রবীন্দ্র নজরুল কারো গানই আমার পছন্দ হয় না (নজরুলের ক্ষেত্রে কিছুটা ব্যাতিক্রম)। তবে কৌতুহলবশত কলকাতার শিল্পিদের গাওয়া রবীন্দ্র সংগিত শুনে দেখলাম, খারাপ লাগে না। আমাদের শিল্পিদের কন্ঠে রবীন্দ্র সংগিত শুনলে জঘণ্য লাগে। আর ফিরোজা বেগম কিংবা সোহরাব হোসেনের গলায় নজরুল গীতি শুনলে মনে হয়, এরকম গান শুনলে খোদ নজরুল আত্মহত্যা করতেন।
২৯|
২৫ শে মে, ২০১০ দুপুর ২:৩৯
বলাক০৪ বলেছেন: তাইলে এগো ছাট্টিফিকেট এহন আমরা দিমু? হাঃ হাঃ হাঃ। ভাগ্যিস হেরা মইরা গ্যাছে।
৩০|
২৫ শে মে, ২০১০ বিকাল ৩:০৪
কালীদাস বলেছেন:
জনাব/জনাবা,
আদ্যোপান্ত পাঠ করিলাম। জনস্বার্থে বিষয়টি গুরুত্বসহকারে তুলিয়া ধরিয়া একটি ধন্যবাদযোগ্য কাজ করিয়াছেন। রচনার ছত্রে ছত্রে আপনার মেধা, উন্নত রুচি ও মননশীলতার দ্যুতি বিচ্ছুরিত হইতেছে। কালোত্তীর্ণ রচনা হিসাবে ইহা নিশ্চিতই বিদগ্ধজনের হৃদয়ে স্থায়ী হইবে। সন্দেহ নাই এইরূপ রচনাই হইবে অনাগত প্রজন্মের নিকট সকল অনুপ্রেরণার উৎস।
আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করিতেছি।
৩১|
২৫ শে মে, ২০১০ বিকাল ৩:২৮
কোর আই সেভেন বলেছেন: কালীদাস বলেছেন:
জনাব/জনাবা,
আদ্যোপান্ত পাঠ করিলাম। জনস্বার্থে বিষয়টি গুরুত্বসহকারে তুলিয়া ধরিয়া একটি ধন্যবাদযোগ্য কাজ করিয়াছেন। রচনার ছত্রে ছত্রে আপনার মেধা, উন্নত রুচি ও মননশীলতার দ্যুতি বিচ্ছুরিত হইতেছে। কালোত্তীর্ণ রচনা হিসাবে ইহা নিশ্চিতই বিদগ্ধজনের হৃদয়ে স্থায়ী হইবে। সন্দেহ নাই এইরূপ রচনাই হইবে অনাগত প্রজন্মের নিকট সকল অনুপ্রেরণার উৎস।
আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করিতেছি।
৩২|
২৬ শে মে, ২০১০ রাত ৩:০০
অনর্থ বলেছেন: হামোবাবু কি ভাগলেন নাকি?
৩৩|
২৬ শে মে, ২০১০ রাত ৩:০৮
অনর্থ বলেছেন: হামোবাবু কি ভাগলেন নাকি?
৩৪|
২৬ শে মে, ২০১০ দুপুর ১২:২৫
সুনীল রায় বলেছেন: @ লেখক, বাংলার দুজন মহান কবিকে নিয়ে কেন যে বিতর্কে জড়ালেন? আপনি যদি নজরুল ভক্ত হয়ে থাকেন, তাহলে তার লেখা গবেষণা করে প্রমাণ করতেন যে, তিনি একজন বড় মাপের বাঙালি কবি। যারা নজরুলকে রবীন্দ্রণাথের সাথে তুলনা করে তারা এই দুই কবির কারো সম্পর্কেই তেমন কিছু জানেনা। আপনি কি জানেন রবীন্দ্রনাথ কাজী নজরুলের চেয়ে বয়সে ৩৯ বছরের বড় ছিলেন। রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন ১৮৬১ সালে আর নজরুল ১৮৯৯ সালে। যে বছর রবীন্দ্রনাথ (১৯১৩) সাহিত্যে নোবেল প্রাইজ পান, নজরুল তখন নবম শ্রেনীতে পড়েন। রবন্দ্রনাথকে ইতিমধ্যে তাঁর ভক্তরা গুরুদেব বলে ডাকতে শুরু করেছেন। তো রবীন্দ্রনাথ একাডেমিক কোন সনদ অর্জন না করেও কবি হিসেবে অশেষ সাফল্য করার কারণে (নজরুলও তাই) রবীন্দ্রনাথের শত্রুর অভাব ছিল না। সবে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছেন। নজরুল স্কুল থেকে বাসায় ফিরছিলেন। পথে একটি চায়ের দোকান ছিল। সেখানে কয়েকজন রবীনদ্রসমালোচক বলাবলি করছিল রবীন্দ্রনাথ নোবেল পাওয়ার যোগ্য নন। এই কথা নজরুলের কানে যাওয়ার পর তিনি তাদেরকে ঢিল ছুড়ে মেরেছিলেন এবং তাদেরকে গুরুদেব সম্পর্কে আর কোন বাজে কথা না বলার জন্য সাবধান করে দিয়েছিলেন, তিনি সত্যিই বিদ্রোহী ছিলেন। নজরুল যখন কবি হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছেন, তখন রবীন্দ্রনাথ তার একটি বই নজরুলের নামে উৎসর্গ করেছিলেন (আমি অত্যন্ত দুঃখিত বইটির নাম এই মূহুর্তে মনে পড়ছে না। এ সময় নজরুল কারাবন্দী ছিলেন। নজরুল করাগারে অনশন শুরু করলে তাঁকে অনশন ভঙ্গের অনুরোধ জানিয়ে একটি টেলিগ্রাম পাঠিয়েছিলেন। অথচ এক শ্রেণীর মূর্খ তাদেরকে নিয়ে নানা রকম মিথ্যা গল্প তৈরি করেছে। এ ধরণের একটি গল্প মূর্খরা প্রচার করে থাকে। নজরুলের স্ত্রী প্রমিলা ছিলেন রবীন্দ্রনাথের ভাইজি। রবীন্দ্রনাথ তাঁর ভাইজিকে ব্যববহার করে নজরুলের অনেক গান, কবিতার পান্ডুলিপি চুরি করেছেন এবং সেই কবিতা দিয়েই রবীন্দ্রনাথ নোবেল পেয়েছেন এবং বিশ্বকবি হয়েছে। এই গল্পটি বাংলাদেশের মৌলবাদী এবং সামপ্রদায়িক গোষ্ঠিটি প্রচার করে। শিবিরের ছেলেরা প্রায় সবাই এই গল্পটি জানে। প্রমিলা ছিলেন হিন্দু এবং তিনি ছিলেন কুমিল্লার মেয়ে।
রবীন্দ্রনাথ এবং নজরুলের সাহিত্য সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের। রবীন্দ্রনাথ সাহিত্যে সব অংশেই সফল। তার গানের আবেদন সব সময়ই আছে। তিনি বেশি সময় ধরে লিখেছেন এবং তার লেখার পরিমাণ বিশাল।নজরুলের জীবন ছিল সংগ্রামী। তিনি ছিলেন বিদ্রোহী।
অনেক মূর্খ মৌলবাদী নজরুলকে মুসলমান কবি হিসেবে তুলে ধরে তাকে রবীন্দ্রনাথের উপরে ওঠানোর চেষ্টা করে। কিন্তু তারা কি জানে নজরুল যেমন লিখেছেন, "মসজিদের পাশে আমার কবর দিয়ো ভাই" তেমনি লিখেছেন অনেক শ্যামা সংগীত। নজরুল তাঁর পুত্র বুলবুলকে খুব ভালবাসতেন। বুলবুল অকাল মারা গেলে নজরুল শোকে প্রায় উন্মাদ হয়ে যান। তাঁর স্ত্রী প্রমিলা ছিলেন হিন্দু। কলকাতায় থাকতেনও হিন্দুবেষ্টিত পরিবেশে। তাঁর মধ্যে ধারণা জন্মালো মাকলী তাঁর সন্তানকে ফিরিয়ে দিতে পারবেন। তিনি কালী ঘাটে যেয়ে কালীপূজা করতে শুরু করলেন। অন্যদিকে আল্লাহর আনুকুল্য পাবার জন্য অনেক ইসলামী গানও রচনা করলেন। তখনকার ইসলামী মৌলবাদীরা নজরুলকে কাফের, মুরতাদ ইত্যাদি বলে গালি দিত।
১৯৪৭ সালের দেশভাগের আগেই নজরুল অসুস্থ হয়ে পড়েন এবং ধীরে ধীরে বধির হয়ে পড়েন। মৌলবাদীরা তখন বলতে থাকে এটা তার হিন্দুয়ানী আচরণের শাস্তি। ৪৭এর পর নজরুলের পরিবারবর্গ কলকাতাতেই বাস করতে থাকেন। রবীন্দ্রনাথকে অতিক্রম করে নজরুলকে জাতীয় কবি ঘোষণা বা এ জাতীয় অন্য কোনভাবে সম্মানিত করা হয়ত ভারত সরকারের পক্ষে সম্ভব ছিল না। তাই ১৯৭৪ সালে বঙ্গবন্ধু কবিকে ঢাকায় এন জাতীয় কবি ঘোষণা করার প্রস্তাব দিলে ভারত সরকার এবং নজরুলের পরিবার তাতে রাজি হয়ে যায়।
৩৫|
২৬ শে মে, ২০১০ দুপুর ২:৫৭
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: কোর আই সেভেন বলেছেন: কালীদাস বলেছেন:
জনাব/জনাবা,
আদ্যোপান্ত পাঠ করিলাম। জনস্বার্থে বিষয়টি গুরুত্বসহকারে তুলিয়া ধরিয়া একটি ধন্যবাদযোগ্য কাজ করিয়াছেন। রচনার ছত্রে ছত্রে আপনার মেধা, উন্নত রুচি ও মননশীলতার দ্যুতি বিচ্ছুরিত হইতেছে। কালোত্তীর্ণ রচনা হিসাবে ইহা নিশ্চিতই বিদগ্ধজনের হৃদয়ে স্থায়ী হইবে। সন্দেহ নাই এইরূপ রচনাই হইবে অনাগত প্রজন্মের নিকট সকল অনুপ্রেরণার উৎস।
আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করিতেছি।
সনুলী রায়ের মন্তব্যে জাঝা।
৩৬|
২৮ শে মে, ২০১০ বিকাল ৪:২৮
অন্ধ আগন্তুক বলেছেন: আপনার জ্ঞান অসীম ইহা বুঝিলাম, আপনার মতে রবীদার লেখা হৈমন্তৌ মুখস্ত বলিতে পারিবেম, ইহাও অতীব সৌভাগ্যের কথা!
কিন্তুক ঊনারা দুজনই এখন বিদায় নিয়েছে, আপনার জ্ঞান বারিধারা তাহাদের তুলনায় না বর্ষাইলেও জাতি আনন্দিত হইবেক।
আপনার জ্ঞান্ সাধনার এমন হাড্ডিভাঙ্গা পণ জাতি মনে রাখিবেক।
( এখনো রবীন্দ্রনাথ - নজরুল, জাতীয় কবি-বিশ্বকবি এইগুলান নিয়া কেউ বিশদ ব্যাখ্যা দিতে পারে, ইহা জানা ছিলো না, জানিলাম,দেখিলাম দুনিয়া বড়ই রঙ্গিন !!! )
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১০ সকাল ১০:৫৯
অনর্থ বলেছেন: নজরুলভক্ত শুনলেই আমার ভয় লাগে। কারন আমি প্রায়ই এই নজরুল ভক্তদের ক্থা শুনে কনফিউজড হই যে এরা আসলেই নজরুলের সাহিত্যভক্ত নাকি স্রেফ রবীন্দ্রবিদ্বেষী তথা হিন্দুবিদ্বেষী তথা অতিমুসলিম!
আপনি আপনার এই আলোচনা তো রবীনবাবুকে পুরাপুরি বাদ দিয়াও করতে পারতেন। বাংলা সাহিত্যে দুইজন্য বিশ্বকবি থাকতে পারবে না, এমন তো কেউ হাদিস দেয় নাই।
রবীনের সাথে তার তুল্যমুল্য আলোচনায় যাওয়ার কি দরকার? বরং রবীনকে এর মধ্যে এনে আমি তাকে কিছুটা খাটো করার এবং নজরুলকে উপরে তুলার প্রচেষ্টা লক্ষ্য করতেসি।
আপনার এই প্রচেষ্টার কারনে আপনার মূল উদ্দেশ্য সম্বন্ধে সন্দেহ জাগে এবং আপনি আসলেই নজরুলসাহিত্যপ্রেমী না অতিমুসলিম, সেই প্রশ্ন মনে খোঁচা দেয়।