| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ হাসান মুন্না
কি-আমি নিজেও জানি না'''''''''''''''''''''''''' কে-আমি জানতেও চাই না'''''''''''''''''''''''' কারন আমি এটা জানি,'''''''''''''''''''''''' যেদিন আমি আমায় জানবো''''''''''''''' হয়তো সেদিন দেখবো আলকিত আমায়'''''''''''''''''''''''''''' নয়তো চলে যাবো সেই আপন ঠিকানায়''''''''''''''''''''''''''''''
বাংলাদেশে প্রধান রাজনৈতিক দল আছে ২টাঃ-
• আওয়ামিলীগ (বর্তমান সরকারদল)
• বি’এন’পি (বর্তমান বিরোধিদল)
এই দুইটা দল ছাড়া আর বাকি যে দলগুলা আছে তারা মুলতো এই দুইটা দলের ছায়া হয়ে থাকে সবসময় । এদের মদ্ধ্যে আবার দুই/একটা দলের মোটামুটি গ্রহনযোগ্যতা আছে, তাও কিছু এলাকার মদ্ধ্যে সীমাবদ্ধ । আর বাকিগুলা বাংলাদেশে প্রধান দুটি দলের পরগাছা হিসেবে কাজ করে, মুলত এগুলার কোন পলিটিকাল ভিক্তি নাই ।
স্বাভাবিক ভাবে আমরা সবাই কমবেশি জানি যে, বিএনপি এবং আওয়ামিলীগ এই দুটি দলেরই আলাদা একটা ভোট ব্যাঙ্ক আছে ।আর সেটাই ক্ষমতার লড়াইয়ে দুই দলের প্রধান হাতিয়ার ।আমার বিবেচনায় মনে হয়, ভোটের হিসেবে বাংলাদেশে আওয়ামিলীগের ভোটব্যাঙ্ক শতকরা ৩০%,
এবং বিএনপির ভোটব্যাঙ্ক ৩০%,সুচিন্তিত মতামত দাতা ২০% এবং
বাকি ২০% জনগন হচ্ছে হুজুগে বাঙ্গালি, এরা যেদিকে জোয়ার সেদিকে
ভোট দেয় ।বিএনপি এবং আওমিলীগের ৬০% ভোটব্যাঙ্ক ছাড়া বাকি ৪০% ভোটার হল আমজনতা, এবং এদের ভোটেই ক্ষমতার পালাবদল হয় ।মুলত বাংলাদেশের মানুষের আশা ভরশার জায়গা এই দুইটাই । এক দল ক্ষমতার অপব্যাবহার করলে, জুলুম করলে আরেক দলকে বেছে নেয়। আরেক দল খারাপ করলে আরেক দল কে!!! এটাই হল স্বাধিনতা পরবর্তি বাংলাদেশের রাজনিতির সারমর্ম ।
এবার আসি মুল কথায়…………
বাংলাদেশের রাজনিতিতে বিএনপি বলেন আর আওয়ামিলীগ বলেন কেউই বাংলাদেশের মানুশের মন জয় করতে পারে নাই, বাংলাদেশের মানুশ বরাবরই তাদের হিংসা,দুর্নীতি,দলবাজি,টেন্ডারবাজি, ইত্ত্যাদি দেখতে দেখতে অতিস্ট হয়ে গেছে । যার প্রমান বিগত সবকয়টা জাতীয় নির্বাচনে জনগন দিয়েছে। আওয়ামিলীগ খারাপ করলে আমজনতা বিএনপি কে ভোট দিছে, আবার বিএনপি খারাপ করলে দিছে আওয়ামিলীগ কে। এখানে আমাদের একটা জিনিষ উপলন্ধি করা যায় যে, বাংলাদেশের মানুষ বিএনপি ও আওয়ামিলীগ কে খুশি হয়ে ভোট দেয় না, তাদের কে ভোট দেয় ক্ষমতাসীন দলের উপর বিরক্ত হয়ে । কিন্তু তারা খুব সহজে ভুলে যায় এখন যে দল কে ভোট দিচ্ছি আগের বার ক্ষমতায় থাকাকালিন সেকি ভালোভাবে দেশ পরিচালনা করেছে ?? আসলে বাংলাদেশের মানুষ খুব সহজ-সরল, নিরক্ষর তাই তারা বার বার আপনাদের বিশ্বাস করে ধোকা খাচ্ছে, আর মুখ বুঝে সহ্য করছে ।
তবে আপনাদের জন্ন্যে সতর্কসংকেত, স্বাধিনতা পরবর্তি সময়ে আপনাদের যে জনপ্রিয়তা ছিল আপনাদের এখনো সেটাই আছে। কিন্তু দেশ এতোদিনে অনেক আগাইছে, শিক্ষার হার যত বাড়ছে সুচিন্তিত মতামত প্রদানের প্রবনতাও বাড়ছে। আর এই অগ্রগতি চলতে থাকলে আর বেশিদিন দেরি নাই। আপনাদের সীমাহিন দুর্নীতি, অন্ন্যায়, অবিচারের বিরুদ্ধে জনগন যে কোন রায় দিবে ।উত্থান হবে তৃতীয় কোন শক্তির । তখন হয়তো আওয়ামিলীগ, বিএনপি এগুলার অস্তিত্ত ও থাকবে না । তখন এর দায়ভার কে নিবে ???
[[ এখানে সবকিছুই আমার নিজস্ব অভিমত থেকে লেখা, আর আমি এই প্রথম ব্লগ লিখলাম স্বাভাবিক ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।]]
©somewhere in net ltd.