| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ হাসান মুন্না
কি-আমি নিজেও জানি না'''''''''''''''''''''''''' কে-আমি জানতেও চাই না'''''''''''''''''''''''' কারন আমি এটা জানি,'''''''''''''''''''''''' যেদিন আমি আমায় জানবো''''''''''''''' হয়তো সেদিন দেখবো আলকিত আমায়'''''''''''''''''''''''''''' নয়তো চলে যাবো সেই আপন ঠিকানায়''''''''''''''''''''''''''''''
বেশ কয়েকদিন যাবত পত্র পত্রিকা ও টিভি চ্যানেলগুলার নিউজ দেখলে মনে হয় দেশে গুমের মহা উৎসব চলছে। নারায়ণগঞ্জের সেই ৭ মার্ডার হওয়ার পর থেকে এ পর্যন্ত খবর, টক-শো, বিশিষ্ট কলামিস্টদের কলাম থেকে এক্কেবারে চায়ের দোকান পর্যন্ত সেই একই আলাপ। নিউজ হেডলাইন থেকে পত্রিকার হেডলাইন সবখানে শোভা পাচ্ছে খালি গুমের খবর। খালি এতোটুকুও নয়, পত্রিকার ভেতরের পাতায়ও অন্য কোন খবর তেমন একটা আসছে না।
ব্যাপারটা এমন যে, মনে হচ্ছে এই মুহুরতে দেশে গুম ছাড়া আর কোন অপরাধ হচ্ছে না।
কিছুদিন আগে মিডিয়ার হট কেক ছিলো ইভটিজিং, তারপর আবার কিছুদিন ছিলো রানা ট্র্যাজেডি, তারপর আবার দেখলাম ধর্ষণ, কিছুদিন ছিল ব্যাঙ্ক জালিয়াতি, এখন হচ্ছে গুম। একটা ব্যাপার লক্ষ করছি যখন যে ইস্যু হেডলাইন হচ্ছে সে ইস্যুর নিচে বাকি সকল কিছু চাপা পরে যাচ্ছে।
আমার খুব জানার ইচ্ছা এখন কি সারা বাংলাদেশে কোথাও ইভটিজিং হচ্ছে না? এখন কি ধর্ষণ হচ্ছে না?? সারা দেশে কি আর কোন অপরাধ সঙ্গঠিত হচ্ছে না ? সমসাময়িক অবস্থা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সহ সকল কিছু সমন্ধে সাধারন মানুষ ধারনা পায় মূলত বিভিন্য মিডিয়া থেকে, আর এসব ব্যাপারে বিস্তারিত ধারনা পায় বিভিন্য টক শো, ও কলাম থেকে। এতে দেশের জনগণ সজাগ থাকে, এসকল বার্তা সাধারন মানুষের নিকট সঠিক ভাবে পৌছিয়ে জনগনকে সর্বদা সজাগ রাখা মিডিয়ার একান্ত কর্তব্য।
কিন্তু এখন দেখছি মিডিয়া একেক সময় একেক ইস্যু নিয়ে জনগনকে ঘোলা পানি খাওয়াচ্ছে, জনগনের মুখে ললিপপ দিয়ে বসিয়ে রাখছে সারাক্ষন, একটা শেষ হতে না হতে আরেকটা ধরিয়ে দিচ্ছে। কখনো ইভটিজিং, কখনো ব্যাঙ্ক জালিয়াতি, কখনো রানা ট্র্যাজেডি, ধর্ষণ, কখনো গুম নামক ললিপপ খাচ্ছে সাধারন মানুষ।
(কথাগুলো একান্তই আমার ব্যাক্তিগত অভিমত, সাধারন চিন্তা চেতনার প্রকাশ)
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৪ সকাল ৮:০৬
রাগিব নিযাম বলেছেন: ভালো লাগলো। ++