| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সানি খান
সৎ ভাবে জীবন যাপন করার খুব ইচ্ছা । আর মানুষের জন্য কাজ করতে চাই,জীবনের শেষ সময় পর্যন্ত দেশকে ভালোবাসবো।
আমি এই বাংলা মায়ের বুকে জন্মেছি।জীবন আমার ধন্য,স্বাধীন দেশের পতাকা পেয়েছি।। আমি স্বাধীনতা পাইনি এ দেশে, তাই আমি স্বাধীনতা নিয়ে কিছু লিখতে ও পারছিনা! যে দেশে ৩জন একসাথে হাটলে পুলিশের হাতে হেস্ত নেস্ত হতে হয়, যে দেশে মনের ভাষা গুলো নির্বিঘ্নে বলার সাহশ নেই কারো, যে দেশের মেয়ে ছেলেরা সকালে বের হলে সন্ধায় ফিরে তার লাশ বহর গাড়ি, যে দেশের রিকশা চালকের বুকে পুলিশের গুলি চলে অনায়াসে!
যে দেশে যার-যার ধর্ম পালনে হতে হয় লাঞ্ছিত, যে দেশে এখনো ভরদুপুরে ভাতের পরিবর্তে খেতে হয় শুকনো রুটি আর মুড়ি,,, আমি জেনে শুনে সুস্থ মস্তিস্কে কি করে এ দেশে স্বাধিনতার গান গাইবো? এমন ডাহা মিত্থে গান আমি সানি অন্তত গাইতে পারিনা,,, (বিজয় পেয়েছি কিন্তু স্বাধীনতা খুজছি)একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিশ্বয় তুমি আমার অহংকার।।
কেন স্বাধীনতা যুদ্ধ করেছিল বাংলার মানুষ??
ইতিহাস বলে,বাংলার মানুষ স্বপ্ন দেখেছিল একটি স্বাধীন ভূখণ্ডের বা দেশের।যে দেশ হবে সবার,দেশের মালিক এই দেশের জনগণ। দেশ পূরন করবে প্রতিটা মানুষের মৌলিক চাহিদা।যে দেশে থাকবেনা শোষন করার মতো কেউ,,সকলে দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করবে।।আইন হবে জনসাধারণের দ্বারা,জনসাধারণের জন্য।।যেন বাংলার মানুষ যুগে যুগে গর্ব করতে পারে স্বাধীন বাংলাকে নিয়ে।।এই বাংলাদেশ স্বাধীনতার পেছনে ছিল,,সাত কোটি মানুষের স্বাধীন বাংলার উড়ন্ত পতাকা নিয়ে অহংকার করার প্রবল ইচ্ছা।।
আমি সত্যি বিজয় পেয়েছি,স্বাধীনতা খুজছি,,খুজতে থাকবো জীবনের শেষ দিন পর্যন্ত।আমার বড়ই ইচ্ছে,নিজ চোখে দেখতে ঘুমন্ত বাঙ্গালীকে জাগ্রত অবস্থায়।।
আমি স্বাধীন দেশে স্বাধীনতার সন্ধান করছি।।
©somewhere in net ltd.