নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোজা সাপটা কথা

ামি

মহাম্মাদ সামছুদ্দহা

মোহাম্মাদ সামসুদ্দোহা

মহাম্মাদ সামছুদ্দহা › বিস্তারিত পোস্টঃ

প্রত্তয়দিপ্ত নেতা

১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:৩৮

গত কয়েকদিন আমার কয়েকজন বন্ধুদের সাথে কথা হচ্ছিল যারা বাংলাদেশে খুব ভাল চাকুরি করছে। সবাই কথার এক পর্যায়ে বলে দোস্ত আমারে এখান থেকে নিয়া যা! উত্তরে অপরাগ আমি বলি আমি নিজেই তো কোথাও আস্তানা করিনি, তো তোদের কি করে আনব? ইমিগ্রেসন সম্পর্কিত কিছু তথ্য দেয়া পর্যন্ত। এটা জানানোটা মুখ্য না। জানতে চাইলাম কেন তোরা এতো ভাল চাকুরি করে বাইরে আসতে চাস? এই বয়সে তোদের গাড়ী, এপার্টমেন্ট সবই হোল, আর আমরা মাস্টার হয়ে একটা ইট গাঁথতে পারতেছি না, বাপের দেয়া কিছু না থাকলে সেইরকম পরিস্থিতি হতো। জবাবে বলে, সকাল ৭.৩০ এ বের হই। অফিস থেকে বের হই ৮/৯টায়। ট্রাফিক কসরত শেষে ঘরে ফিরি ১০টায়। বাচ্চারা অনেক সময় ঘুমিয়ে পড়ে। আবার সকালে বের হওয়ার সময়ও ঘুম থাকে। মানে, আমি আমার ক্লান্ত দেহটাকে একটু বিশ্রাম দিতেই বাসায় যাই। আর কিছু না। আমার কোন সোশ্যাল লাইফ কিংবা ভ্যলু নাই। বললাম বাইরেও তোমাকে হাড় ভাঙ্গুনি কষ্ট করতে হবে। তখন? বলে, এইতো গেল অফিস। এখাঙ্কার মানুষ খারাপ (যে যাকে পারে শুধু ঠকায়), বাতাস খারাপ (সীসার পরিমান অনেক বেশী), খাবার খারাপ (খাদ্যে শুধু ভেজাল), চিকিৎসা খারাপ (ভাল চিকিতসার কোন গ্যারান্টি নাই), যানবাহন খারাপ (যে কোন সময় এক্সিডেন্ট হতে পারে, ফিটনেস থাকে না), বাচ্চাদের বাইরে ঘুরে বেরানোর নিরাপত্তা নাই, সরকারি কোন কাজে গেলে ঘুষ ছাড়া চলে না, জমি কিনবি, একই অবস্থা, কে যে ভাল আর কে যে খারাপ, বলা মুস্কিল, সবাইকে সন্দেহ করতে করতে ভাল মনুষ্যত্ব অনেক আগে মরে গেছে। কয়টা বলব??? মাথা ঘুরে উঠল। কি বলব বুঝতে পারছি না। বললাম আমিতো দেশে ফিরতে চাই। জবাবে বলে, তোর মত straightforward মানুষের বেইল নাই! হায়রে বেইল! বেইল সব গেল কই? মালয়েশিয়া, সিঙ্গাপুর গেলে দেখি হাজার মানুষ কোটি কোটি টাকা দিয়ে সেকেন্ড হোম বানাইসে। কিছু বেইল সেখানে চলে গেল। আরগুলান কই? আগে এইসব নিয়ে ডিফেন্ড করতে পারতাম, এখন আর কোন ফাঁকফোকর নাই। রবিন্দ্রনাথ লিখেছিলেন এবং তার সাথে আমরাও গেয়েছিলাম "এমন দেশটি পাবে নাকো খুজে, সকল............।" আর বললাম না। হয়ত গুনগুন করে গাওয়া শুরু করেছেন। আসলেই দেশটা এমন হোল কেন? খারাপ মানুষদের খপ্পরে দেশ! মলম পার্টি, অজ্ঞান পার্টি, ছিনতাই পার্টি, গুম পার্টি, ধর্ষণ পার্টি, চান্দা পার্টি, টুকটাক ব্যাবসায়ি পার্টি। কই যাবে মানুষ! ভাল আছে শুধু সরকারি পার্টি! আল টাইম সরকারি পার্টি হইতে পারলে আপদ নাই, সেটাও তো হতে যোগ্যতা লাগে। কি করলাম এত্ত পড়ালিখা করে? কোন এক মহানের অপেক্ষায় ক্ষুদ্র কপর্দকহীন ছটফট করা একজন মানুষ! কবে যে আমরা আবার মানুষ হতে পারব? আদৌ কি সম্ভব? আসে দিন খারাপ, যায় দিন ভাল। তাহলে কি আরও তলানিতে? আর কত নিচে দুবতে হবে আমাদের? জানি না, আসলেই জানি না।



# প্রত্তয়দিপ্ত নেতা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.