| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা ৫২,৬৯,৭১,৭৫ কাছ থেকে দেখেছে, তারা অনেক কিছুর সাক্ষী, তারা সবাই একে একে পরকালে চলে যাচ্ছে। তাদের একেক জনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে অনেক সত্য বেরিয়ে আসবে। কেউ স্পন্সর করুক না করুক, নিজের কথা গুলো কোথাও লিখে গেলে অনেক উপকৃত হতো। কিন্তু বাংলাদেশ একটা অসমাপ্ত ইতিহাসের মত গত ৪৩ বছরে কাঁটা ছেঁড়ায় দগ্ধ। দেশটা আর পেরে উঠছে না হিংস্র রাজনৈতিক আচরনের জন্য। এখন ও খুব বেশী দেরি বলা যাবে না, যারা বেঁচে আছেন, সবার থেকে সাক্ষ্য নিয়ে একটা ঐক্যমতে পৌঁছানর। নতুন নতুন তত্ত্ব দিয়ে দেশের মানুষকে বিভাজন করার খেলায় সুদূরপ্রসারী কোন লাভত হবেই না বরং পথহারা জাতি হিসাবে আমাদের পরের জেনারেশন বেড়ে উঠবে। বড় দুর্ভাগ্য, আমাদের এতো সমস্যার মাঝেও আমরা নিজেদের মাঝে কলহ লাগিয়েই রেখেছি।
©somewhere in net ltd.