নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাতৃ ভাষায় করি , জ্ঞানের সাধনা ।।

পড়াশুনার সুবাধে ২০১০ সাল থেকে আছি প্রাচীন সভ্যতার একনিষ্ঠ সাধক নীলনদ আর পিরামিডের দেশে । মিশরের সঞ্চিত বাস্তব অভিজ্ঞতা সাহস দিয়েছে কলম ধরার; তাই মানবতার সেবা করি , জ্ঞানের বাহক কলমের লেখায় । যে কোন প্রয়োজনে:-https://en.gravatar.com/mdsadekurrahman

মুহাম্মাদ সাদিকুর রহমান

জ্ঞানের সন্ধানে চষে বেড়াই সারা পৃথিবী ।

মুহাম্মাদ সাদিকুর রহমান › বিস্তারিত পোস্টঃ

মিশর কিংবা মিসর , আমার দেখা একটি দেশ । (ধারাবাহিক)

১১ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:০৭

হযরত ইউসুফ (আঃ) আর হযরত মুসা (আঃ) এর স্মৃতি বিজড়িত দেশ ''আরদ্বে কিনানাহ'' । হযরত উমর ফারুক (রাঃ) এর স্মৃতি বিজড়িত, পৃথিবীর দীর্ঘতম (৬৬৯৫ কিমি দৈর্ঘ্যর) নীলনদ আর পাঁচ হাজার বছরের প্রাচীন পিরামিডের দেশ মিশর । হাজার বছরের প্রাচীন, ঐতিয্যবাহী ইসলামি বিদ্যা নিকেতন আল আযহার বিশ্ববিদ্যালয় আর তাওরাত নাযিলের পুন্যভুমি তুর পাহাড়ের অবস্থান প্রাচীন সভ্যতার ধারক মিশরেই । ইমাম শাফেয়ী (মৃঃ- ২০৪ হিঃ) সহ আল্লামা বদর উদ্দিন আইনি (মৃঃ- ৮৫৫ হিঃ), ইমাম ইবনে হাজার আসকালানি (মৃঃ- ৮৫২ হিঃ), ইমাম সুয়ুতি (মৃঃ- ৯১১ হিঃ) এর মত হাজার হাজার ইসলামী স্কলারদের দেশ এই মিশর । আবার ফেরাউন সহ কারুনের বসবাস ছিল মিশরেই । ভৌগলিক অবস্থানের দিক দিয়ে মিশর উত্তর আফ্রিকায় গাজা এবং লিবিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত। ভূমধ্যসাগর, লোহিত সাগর এবং এশিয়ার সিনাই উপসাগর বেষ্টন করে আছে। এর অক্ষাংশ ২৭.০০ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৩০.০০ ডিগ্রি পূর্ব। আফ্রিকার সাথে সমগ্র পূর্ব-গোলার্ধের মধ্যে স্থলপথে সংযোগরক্ষাকারী সিনাই অঞ্চল, ভারত মহাসাগর এবং ভূমধ্যসাগর-এর মধ্যে সমুদ্রপথে যোগাযোগের পথ সুয়েজ খালের নিয়ন্ত্রণ মিশর করে। মোট ২,৬৬৫ কিলোমিটার ভূসীমানার মধ্যে গাজার সাথে ১১কিমি, ইসরাইলের সাথে ২৬৬ কিমি, লিবিয়ার সাথে ১,১১৫ কিমি এবং সুদানের সাথে ১,২৭৩ কিমি। আফ্রিকা মহাদেশের প্রান্তদেশে অবস্থিত এই দেশটি এশিয়ার সাথে সংযুক্ত। এই কারণে একে আফ্রিকার প্রবেশদ্বার হিসাবে বিবেচনা করা হয়। বর্তমান ইতিহাসের 'আরব বসন্ত' এর অন্যতম কালের সাক্ষী এই মিসর। তাই সংক্ষেপে বলা যায় বিশ্ব রাজনৈতিক বিবেচনায় মিসরের গুরুত্বও কিন্তু অনেক বেশি । আপনি কি জানেন, মিশরে রয়েছে আফ্রিকা এবং আরব বিশ্বের সবচেয়ে বেশী সংখ্যক নোবেল বিজয়ী। দেশটি বাংলা ভাষা ভাষীদের কাছে সাধারণত মিশর নামে পরিচিত হলেও আরবিতে দেশটির নাম মিছর,ইংরেজিতে ইজিপ্ট,মিসরিদের কথ্য ভাষায় মাছর । তাই নানা কারন প্রবাহেই আমাদের পরিচিত মিসর কিন্তু আলোচিত নাম । এসব কারণ গুলো সংক্ষেপে হলঃ ১) প্রাচীন সভ্যতা ২) ইতিহাস ও ঐতিয্য ৩) ইসলামিক দৃষ্টিকোণ ৪) ভৌগলিক অবস্থান ও রাজনৈতিক গুরুত্ব ৫) প্রাকৃতিক নান্দনিক সৌন্দর্য । আমার দেখা মিশর আসলেই একটি সুন্দর দেশ । ( চলবে )

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

লিঙ্গুইস্ট বলেছেন: ধন্যবাদ চালিয়ে যান। আল আযহারে কোন বিষয়ে পড়ছেন?

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৩৫

মুহাম্মাদ সাদিকুর রহমান বলেছেন: দোয়া করবেন । ইসলামিক শরিয়া বা ফিকাহ সাবজেক্টে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.