| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুহাম্মাদ সাদিকুর রহমান
জ্ঞানের সন্ধানে চষে বেড়াই সারা পৃথিবী ।
শুধু ক্লিক করে একবার দেখুন,কথা দিচ্ছি অবশ্যই ভাল লাগবে। মিসর এয়ারলাইন্সের জিকে-৯৯ ফ্লাইটে আপনাকে মিসরে স্বাগতম।
মিশরের দৃশ্য দেখে নিন মহাশূন্যের বিমান থেকেই।
আমাদের বিমান কায়রো বিমান বন্দর থেকে প্রায় ৫৫ কিমি দূরে। প্রাচীন সভ্যতার নিদর্শন পিরামিডের একটি দুর্লভ ছবি দেখে নেই বিমান থেকেই।
সন্মানিত যাত্রীবৃন্দ আমাদের বিমান এয়ারপোর্টের খুবই সন্নিকটে। এই মুহূর্তে আমাদের বিমান যাচ্ছে ৬৬৯৫ কিমি দীর্ঘ নীলনদের উপর দিয়ে অপূর্ব ছবি দুটি দেখুন।
আরেকটি ছবি।
ভাল লেগেছে নিশ্চয়ই।
ভ্রমন প্রেমী বন্ধুরা আপনাদেরকে কায়রো আন্তর্জাতিক বিমান বন্দরে সু-স্বাগতম।
বিমান বন্দরে কয়েকটি ক্যামেরা বন্দী মুহূর্ত।
আপনি এখন আফ্রিকা মহাদেশের সবচাইতে বড় শহর কায়রোতে।
এয়ারপোর্টের রাতের এই মুহূর্তটাই উপভোগ্য।
এয়ারপোর্ট ট্রান্সপোর্টেশন? কোন চিন্তা নেই আপনার জন্যই অপেক্ষমান শীততাপ নিয়ন্ত্রিত ট্যাক্সি,
অথবা আছে হোটেল থেকে নির্ধারিত মাইক্রোবাস।
আমরা ট্যাক্সি নিয়ে সোজা চলে গেলাম নীলনদ ঘেঁষা একটি হোটেলে। ঠিক কায়রো টাওয়ারের কাছেই।
সন্ধ্যায় নীলনদ যেন স্বর্গীয় পরিবেশে । আমার হোটেল থেকে নেয়া মনোরম ক্যাপশন।
আরেকটি ছবি।
কেমন লাগছে ছবিগুলো?
থাকব প্রায় দুই সপ্তাহ । ঘুরে ঘুরে দেখব সব দর্শনীয় স্পটগুলো। ** দর্শনীয় স্পট সমুহঃ কায়রো শহরে - ১) পিরামিড।
২) নীলনদ। ৩) কায়রো জাতীয় জাদুঘর (এখানেই ফেরাউনের মমি)
৪) সুলতান সালাহ উদ্দিন আইয়ুবির কেল্লা।
৫) বুর্জ কায়রো বা কায়রো টাওয়ার।
৬) সাইয়্যিদুনা ইমাম হুসাইন মসজিদ ( মিশর কেন্দ্রীয় জাতীয় মসজিদ)
৭) প্রাচীন আল আজহার মসজিদ (৯৭০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত)
৮) হযরত আমর ইবনে আস (রাঃ) মসজিদ (মিশরের প্রথম প্রতিষ্ঠিত প্রায় ১৪০০ বছরের প্রাচীন মসজিদ)
৯) ঈমাম শাফেয়ি (রহঃ) এর মাযার ও মসজিদ ।(২০৪ হিঃ)
১০) ইমাম জালাল উদ্দিন সুয়ুতি,আল্লামা বদর উদ্দিন আইনি,ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম লাইছ, ইমাম কামাল ইবনুল হুমাম, দাক্বিক ইবনুল ঈদ, আতাউল্লাহ ইসকান্দারানি, রাবেয়া বসরি,মুহাম্মাদ ইবনে হানাফিয়্যা (রহমাতুল্লাহি আলাইহিম আজমায়িন) সহ অনেক ইসলামী স্কলারদের কবর এই কায়রোতেই ।
** দর্শনীয় স্পট সমুহ আলেকজান্দ্রিয়া সহ অন্যান্য শহরে আছে আরো অনেক। ইন শা আল্লাহ স্বতন্ত্র পোষ্টে দেয়া হবে। আমাদের সাথে থাকুন আর কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু। Click This Link
১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৫৫
মুহাম্মাদ সাদিকুর রহমান বলেছেন: লিখতে নয় শিখতে এসেছি । কাঁচা হাতের স্বরবর্ণ । আপনাদের পদচারনা আমাদের আশীর্বাদ ।
২|
১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:০৫
ঢাকাবাসী বলেছেন: খুব সুন্দর ছবিগুলো। ভাল লাগল পোস্ট।
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৫
মুহাম্মাদ সাদিকুর রহমান বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৩|
১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৫
মাঘের নীল আকাশ বলেছেন: নিজের তোলা ছবি দিলে আরও ভাল হয়...
পরের পর্বের অপেক্ষায় রইলাম।
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৯
মুহাম্মাদ সাদিকুর রহমান বলেছেন: মহাশুন্য থেকে ছবি আমি কেমনে তুলব ? সাথে থাকুন । সম্ভাব্য ছবি গুলো হাতে তোলাই হবে । ধন্যবাদ আপনাকে সঠিক পরামর্শের জন্য ।
৪|
১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:২১
ইছামতির তী্রে বলেছেন: এক কালে কতশত প্রখ্যাত ইসলামিক স্কলার বাস করতো কায়রোতে। হযরত আমর ইবনে আস (রাঃ) এর মিশর জয়ের পর থেকেই তা মুসলিম বিশ্বের কয়েকটি বড় কেন্দ্রের অন্যতম হয়ে ওঠে।
অথচ আজ...। বড়ই দুঃখ হয়।
আপনার ছবিগুলো খুব সুন্দর হয়েছে।
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৫
মুহাম্মাদ সাদিকুর রহমান বলেছেন: ইসলামী জ্ঞান বিতরণে মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয় আজো অপ্রতিদ্বন্দ্বী। আগের দিনের মত স্কলার আর নেই, তবে আছে তাদের উত্তরসূরিরা । আপনাকে ধন্যবাদ ।
৫|
১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৯
জনাব মাহাবুব বলেছেন: আপনার চোখে অপরূপ কায়রো শহরটা দেখে নিলাম।
সুন্দর ছবি, সুন্দর বর্ণনা।
ভালো লাগা জানিয়ে গেলাম।
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪০
মুহাম্মাদ সাদিকুর রহমান বলেছেন: আপনাকে কেবল মাত্র কায়রো বিমানবন্দর হয়ে হোটেলে নিয়ে এসেছি । কায়রোর কিছুই দেখাইনি এখনো । সাথে থাকুন । অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই , ভালো লাগা জানিয়ে যাবার জন্য ।
৬|
১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৭
খাটাস বলেছেন: মনোরম ছবিরে পরিবেশনা সুন্দর। ভাল লাগা পোস্টে। পরের পোস্ট দেখার অপেক্ষায় থাকলাম। আপনার ভ্রমনে অনেক শুভ কামনা রইল।
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪৩
মুহাম্মাদ সাদিকুর রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে । সাথে থাকুন । ভ্রমন আসলে আপনার । আমি থার্ড পারসনে বর্ণনা শুরু করেছি । আপনার জন্যও শুভ কামনা রইল ।
৭|
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৩:০০
নতুন বলেছেন: মিশর ভ্রমনের ইচ্ছা আছে.... ভিসার জন্য কি সমস্যা করে?
৭দিনের জন্য কত খরচা হতে পারে... মাঝারী মানের হোটেলে...
১৪ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:৩৮
মুহাম্মাদ সাদিকুর রহমান বলেছেন: আপনাকে স্বাগতস। প্রয়োজনীয় সব কাগজ পত্র থাকলে ভিসার জন্য সমস্যা করে না । খরচ নিয়ে ভাবার কিছু নেই । ১) হোটেল আপনি $১০ থেকেই পাচ্ছেন । ২) ২৫$ সারাদিন ট্যাক্সি নিয়েই ঘুরতে পারবেন । ৩) সেইম বাংলা খাবার মালয়শিয়ান হোটেলে খেতে দৈনিক $১০-১৫ ই যথেষ্ট ।
৮|
১৪ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:১৮
খেয়া ঘাট বলেছেন:
১৪ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:১৪
মুহাম্মাদ সাদিকুর রহমান বলেছেন: দু একটি ইমু ছাড়া অন্য গুলোর নির্দেশক অর্থ জানি না । প্রতি উত্তরে তাই কিছুই বলতে পারলাম না । তবে কমেন্ট করার জন্য থ্যাঙ্কু ।
৯|
২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৬
ইমরান আশফাক বলেছেন: মিসরিদের খাদ্যভ্যাস সমপরকে কিছু জানালে ভালো লাগবে, আমার ধারনা ওরা প্র্রচুর খেতে পারে। ওদের খাবার খুব মজাদারও হয়ে থাকে।
২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১৯
মুহাম্মাদ সাদিকুর রহমান বলেছেন: আমাদের দেশীয় মহিষের খাদ্যাভ্যাসের সাথে আপনি নিশ্চয়ই পরিচিত আছেন !! সতন্ত্র পোষ্ট থাকবে ইনশাআল্লাহ । আমন্ত্রণ রইল ।
১০|
২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪২
মুহিব বলেছেন: ্বর্তমানের ছবি?
২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪০
মুহাম্মাদ সাদিকুর রহমান বলেছেন: কমেন্টে ছবি আপ লোডার নেই যে , নাহলে নতুন ২-৪ খান ছবি দেয়া যেত, বর্তমানের ।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:৪৩
জুন বলেছেন: খুবই পরিচিত লাগলো । পরের পর্বের অপেক্ষায় থাকলাম ।