নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে তা থৈ তা থৈ থৈ দিমি দিমি দ্রম দ্রম ।। ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে ।। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে।। দানব দলনী হয়ে উন্মাদিনী আর কি দানব থাকিবে বঙ্গে ।।

সময়একাত্তর

দীর্ঘ নয়মাস অক্লান্ত পরিশ্রম করে এক চিত্রকর এঁকেছেন তাঁর শ্রেষ্ঠ ছবিটি। যে ছবিতে লাল-সবুজের মাত্রাতিরিক্ত ছড়াছড়ি। সেই ছবিতে আমার বাস।

সময়একাত্তর › বিস্তারিত পোস্টঃ

আসুন প্রবাসে গড়ি আমাদের শাহবাগ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

গণজোয়ার আর মুহুর্মূহু শ্লোগানে যখন সমগ্র বাংলাদেশ উত্তাল, গণজাগরণ যখন তীর-হারা ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছে চট্টগ্রামের প্রেসক্লাব থেকে সিলেটের জিন্দাবাজার, রাজশাহীর সাহেববাজার থেকে ঢাকার শাহবাগ, আমরা তখন প্রবাসে চাতকের মতো দিন-রাত অন-লাইনে নতুন আপডেটের অপেক্ষায়। এক একটা দীর্ঘশ্বাস আছঁড়ে পড়ছিলো স্ক্রীনের উপর কিছু করতে না পারার আক্ষেপে।



তখনি আমাদের বোধোদয় হলো, কেননা আমরা এখানেই গড়ে তুলি আমাদের ছোট্ট শাহবাগ। হয়তো হাজার প্রাণের বজ্র কণ্ঠ আমরা এক করতে পারবোনা, কিন্তু তাই বলে যুদ্ধাপরাধীদের প্রতি আমাদের ঘৃণা শাহবাগের তুলনায় কোন অংশে কম হবেনা। ফাঁসির রায়ের দাবি কোন অংশে কম জোরালো হবেনা।



আমরা শুধু চাই এই গণ-আন্দোলনের অংশ হতে। শাহবাগ জানুক অনেক দূরে থেকেও আমরা তাদের সাথে আছি। জানুক প্রেস-ক্লাব আমরা তাদের পাশেই আছি। জিন্দাবাজার জানুক ওরা একা নয়। সাহেববাজার জানুক এই জোয়ারের ছোঁয়া কতদূর পৌঁছেছে।



আমরা চাই জাতি কলঙ্কমুক্ত হোক। '৭১ এর নজিরবিহীন অপরাধের শাস্তি মৃত্যুদন্ড ভিন্ন কিছু আমরা চাইনা। সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি নিয়ে আমরা দাড়াবো। মাথা গুনতি হয়তো কম হবো হয়তো। কিন্তু আমাদের পাশে থাকবে সকল শহীদের আত্মা, বীরাঙ্গনার অভিশাপ, সন্তান-হারা মায়ের আর্তি।



যদি সময় পান তো একবার খানিকের জন্য হলেও এসে একাত্মতা ঘোষণা করে দেশ-মায়ের সাগর পরিমাণ ঋণের কিয়দংশ পূরণের চেষ্টা করুন।



সময় - ৮ ফেব্রুয়ারি, ২০১৩ (শুক্রবার), বিকাল ৩.৩০ থেকে ৬.৩০ ঘটিকা।



স্থান - Bangladesh High Commission Block - 1, Lorong Damai - 7, Jalan Damai, 55000 Kualalumpur, Malaysia এর সামনে



ইভেন্ট লিংক - Click This Link

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮

স্বপনবাজ বলেছেন: ২০১১ সালে পাকিস্তানের বাংলাদেশ সফরের কথা । খেলা দেখতে মাঠে গিয়েছি, গিয়েই মেজাজ খারাপ । আমাদের সামনে বেশ কয়েকটা ছেলে পাকিস্তানের জার্সি আর পতাকা নিয়ে বসে আছে । বাংলাদেশি হয়ে পাকিস্তান সাপোর্ট করা, এই একটা জিনিস আমার কোনদিন সহ্য হয় নাই, হবেও না । পেছন থেকে আমাদের প্রত্যেকটা কথা তাদের কানে গেছে, তাও লজ্জা শরম বোধ তাদের মধ্যে ছিলো না, পাকিস্তান ৪/৬ মারলেই তারা আনন্দ করতেসিলো । এইরকম আর কিছুক্ষণ চলতে থাকলে কনফার্ম নেমে মারা শুরু করতাম ।

হঠাৎ দেখি লাল দাড়িওয়ালা এক চাচা উঠে আসলেন । বয়স কমপক্ষে ৭৫ হবে । উনি এসেই ঐ পাকিস্তান সাপোর্টারদের দিকে ইঙ্গিত করে চিৎকার করা শুরু করলেন "তুই রাজাকার, তুই রাজাকার" বলে । ওনার গলায় কি পরিমান ঘৃণা ছিলো সেইটা লিখে বুঝানোর ক্ষমতা আমার নাই । উনার সাথে সাথে আমরাও উচ্চস্বরে শুরু করলাম, "তুই রাজাকার, তুই রাজাকার" ।
আমাদের কানফাটানো চিৎকারের কারনে নাকি লজ্জিত হয়ে জানি না, ছেলেগুলো আমাদের গ্যালারী ছেড়ে মাথা নিচু করে চলে গিয়েছিলো । সেইদিন থেকে "রাজাকার" কথাটা শুনলেই সেই চাচা'র কথা মনে পড়ে ।

... আজকে শাহবাগে আন্দোলনের ঠিক মাঝখানে হঠাৎ দেখি সেই লাল দাড়িওয়ালা চাচা গলা ফাটায় চিৎকার করছেন, "গ তে গোলাম আযম, তুই রাজাকার, তুই রাজাকার", আর তার সাথে সাথে চিৎকার করে গলা ফাটাচ্ছে হাজার হাজার তরুন । সবার গলায় সেই অসম্ভব ঘৃণা, অসম্ভব ক্রোধ, গায়ের লোম দাড়িয়ে গেলো, মনে হলো, কে বলেছে আমাদের দেশকে কেউ ভালোবাসে না ? এই যে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়ানো বৃদ্ধ শত কষ্ট সহ্য করে চিৎকার করে যাচ্ছেন, অসম্ভব দেশপ্রেম না থাকলে কি এইগুলো করা সম্ভব ?

এই চাচার মত হাজার হাজার মানুষের জন্য, যারা গত ৪১ বছর ধরে বিচারের অপেক্ষায় রয়ে গেছেন, তাদের জন্য হলেও আমরা রাস্তা থেকে নড়বো না ।

কালেক্টেড ফ্রম ফেসবুক পেজ "Cricket Bangladesh" !

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩০

সময়একাত্তর বলেছেন: পোস্টটি পড়ে অনুপ্রেরণা পেলাম। অজস্র ধন্যবাদ।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৮

রাইসুল সাগর বলেছেন: আমি কাঁদতে আসিনি
এসেছি ফাঁসির দাবি নিয়ে।

রাজাকারের ফাঁসি চাই
বাংলার বুকে হাঁসি চাই।

সব রাজাকার নিপাত যাক
বাংলা এবার মুক্তি পাক । ।

বাংলা মা তোর ভয় নাই
রাজপথ ছাড়ি নাই।

আমাদের গর্বের ইতিহাস কাঁদতে পারে না । আমরা হতে দিব না। রাজাকারের ফাঁসি চাই। X(( X(( X(( X(( X(( X((

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪

সময়একাত্তর বলেছেন: আমরা রাজপথ ছাড়ি নাই। শ্রদ্ধাভরে স্মরণ করি শহীদ জননী জাহানারা ইমামকে।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৫

শুধুই অর্ক বলেছেন: জাতি কলঙ্কমুক্ত হোক

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫

সময়একাত্তর বলেছেন: কলঙ্কমুক্তির অপেক্ষায়।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮

পদ্মার পাড় বলেছেন: কিছু স্বার্থান্বেষী মানুষ থেকে সাবধান। আমরা খাওয়ার জন্য কষ্ট করে সব যোগাড় করব। আর ওরা খেয়ে দেয়ে হাগু করে রেখে যাবে। মনে আছে তাহরির স্কয়ারে ছিল কারা আর ক্ষমতায় গেল কারা। জয় হোক বাম আদর্শের জয় হোক।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

সময়একাত্তর বলেছেন: গণমানুষের জয় হোক, গণজাগরণের জয় হোক।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০

এম এইচ রানা বলেছেন: চাই সুন্দর বাংলাদেশ , কিন্তু কিভাবে হবে
১৯৭২ এর জামেলা তখন শেষ না করে এখন অরাজকতা হচ্ছে
এখনকার জামেলা আবার আমাদের পরবর্তি প্রযন্ম তখন অরাজকতা দেখবে
এভাবেই কি চলবে ?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

সময়একাত্তর বলেছেন: এর নাম অরাজকতা নয়। এর নাম গণজাগরণ। পরবর্তী প্রজন্ম শিখুক কোন অপরাধী ৪২ বছর পরেও পার পাবেনা।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

আমিনুর রহমান বলেছেন: জার্মানীতেও প্রতিবাদের কর্মসুচীর আয়োজন করা হচ্ছে। প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

সময়একাত্তর বলেছেন: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক এই গণজোয়ার। আপনাদের পাশেই আমরা আছি।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:
একটাই দাবী হওয়া উচিত রাজাকার এবং ছাগু মুক্ত দেশ চাই ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

সময়একাত্তর বলেছেন: কলঙ্কমুক্তির এটাই সময়। যুদ্ধাপরাধীসহ কোন অপরাধীরই নিস্তার নেই।

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

এই আমি রবীন বলেছেন: আমি যদিও দেশে আছি, তবু নিজ দেশে পরবাসী!!!
আপনাদের এই উদ্যোগ অন্য প্রবাসী ভাইদেরও অনুপ্রাণিত করবে!!
আপনাদের জন্য রইল শুভ কামনা, অভিন্দন!!!!

Click This Link

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

সময়একাত্তর বলেছেন: অসংখ্য ধন্যবাদ। পাশে থাকুন বিক্ষোভে, বিজয়ে।

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০১

নীল ভোমরা বলেছেন:
''শাহবাগ জানুক অনেক দূরে থেকেও আমরা তাদের সাথে আছি''.....সাথেই থাকুন!

''পক্ষ নিলে রক্ষা নাই....রাজাকারের ফাঁসি চাই।''.....এই স্লোগানে মুখরিত হোক শাহাবাগ থেকে সিডনি পর্যন্ত...... জিন্দাবাজার থেকে জেনেভা পর্যন্ত!

শুভকামনা!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

সময়একাত্তর বলেছেন: জাগরণে পাশে পাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.