নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে তা থৈ তা থৈ থৈ দিমি দিমি দ্রম দ্রম ।। ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে ।। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে।। দানব দলনী হয়ে উন্মাদিনী আর কি দানব থাকিবে বঙ্গে ।।

সময়একাত্তর

দীর্ঘ নয়মাস অক্লান্ত পরিশ্রম করে এক চিত্রকর এঁকেছেন তাঁর শ্রেষ্ঠ ছবিটি। যে ছবিতে লাল-সবুজের মাত্রাতিরিক্ত ছড়াছড়ি। সেই ছবিতে আমার বাস।

সময়একাত্তর › বিস্তারিত পোস্টঃ

প্রবাসে (মালয়শিয়া) শাহবাগ সংহতি - ছবিব্লগ (আপডেট - চলমান চিত্র)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

শাহবাগ যখন ধীরে ধীরে পরিণত হচ্ছিলো প্রজন্ম চত্ত্বরে, প্রবাসে আমরা (মালয়শিয়া প্রবাসী ছাত্রজনতা) প্রথম ঘোষণা করলাম এই পুনর্জাগরণে আমাদের সম্পৃক্ততা -







আমাদের দাবি, বাংলাদেশের দাবি, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানিয়ে স্মারকলিপি পাঠ -







সকল যুদ্ধাপরাধীর প্রাপ্য শাস্তি মৃত্যুদণ্ডের দাবি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিলাম স্মারকলিপি রূপে -







জীবিকার তাগিদে আসা এই যোদ্ধাও জানিয়ে গেলেন একাত্মতা -







বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরে শ্লোগান আর জাগরণের গানে আমরা তৈরি করে নিলাম আমাদের শাহবাগ। আমাদের শ্লোগান, আমাদের গান মিশে গেলো বাংলাদেশের লাখো জনতার মিছিলে -







আমাদের কণ্ঠ মিশে গেলো লাখো কণ্ঠে, জাগরণের দাবিকে করে তুলল আরো দৃঢ়, সুসংহত -







৪২ বছরের কলঙ্ক মোচনে জাতি যখন দল-মত নির্বিশেষে সঙ্ঘবদ্ধ, এই ঐতিহাসিক চেতনার অভ্যুত্থানে আমরা রেখেছি আমাদের স্বাক্ষর -







আর আমাদের এই সুদৃঢ় স্বাক্ষর ব্যানার, দেশ ছাড়িয়ে প্রোথিত হলো প্রবাসের মাটিতে -







প্রবাসে নতুন প্রজন্মকে অংশ করে নিলাম জাগরণের শুভক্ষণে -







বাংলাদেশ হাইকমিশনারের কণ্ঠে, চোখে, হৃদয়ে আগুন, "আমরা পারিনি, তোমরা পারবে।।"







মাতৃভূমির সম্ভ্রম রক্ষায় সর্বদা জাগ্রত থাকার দৃপ্ত অঙ্গীকার -







বিশ্বকে আহ্বান প্রকৃত সত্য ইতিহাস পড়ার, জানার ও প্রকাশের -







যে চেতনার স্ফুলিঙ্গ জ্বলেছে শাহবাগে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ুক বিশ্বের আনাচে-কানাচে সমগ্র বাংলাদেশীর মননে।







গণজাগরণে আমাদের একাত্ততার কিছু চলমান চিত্র -



Click This Link

মন্তব্য ৩৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪

১১স্টার বলেছেন: অসুস্থ্যতার জন্য যোগ দিতে পারিনাই নিজেকে বড়ই দোষী মনে হচ্ছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

সময়একাত্তর বলেছেন: সশরীরে না পারুন, অনলাইনে আপনার ভূমিকা এখন বড়ই প্রয়োজন। আন্দোলন ছড়িয়ে দিন।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

নায়করাজ বলেছেন: জামাত শিবিরের অর্থনৈতিক শক্তি ভেঙ্গে দেন। ওদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করুন। ওদের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জানুন। ওদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন না। বরং বিনিয়োগ বা অংশীদারিত্ব থাকলে প্রত্যাহার করুন। ইসলামী ব্যাংক থেকে সকল টাকা তুলে নিন। আপনার টাকা দিয়ে ওদের দেশবিরোধী কার্যকলাপ চালাতে দেবেন না।

জামাত শিবির পরিচালিত প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাবেন এখানে : Click This Link

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩

সময়একাত্তর বলেছেন: জামাতের সকল অপপ্রচারণা, অর্থের উৎস প্রতিহত করুন।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

রাফা বলেছেন: আমরা যে যেখানে আছি সেখান থেকেই চলবে প্রতিবাদের মিছিল।

জয় বাংলা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

সময়একাত্তর বলেছেন: যেখান থেকে পারি, যেভাবে পারি এই আন্দোলন চলবে।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০

১১স্টার বলেছেন: পোস্ট স্টিকি করা হোক

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

সময়একাত্তর বলেছেন: স্টিকি করুক বা না করুক আন্দোলন ছড়িয়ে দিন, দেশদ্রোহিদের এক তিল দেশের মাটিও ছাড় দেয়া হবেনা। সাথে থাকুন।

ধন্যবাদ।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

শ্বর্ণকিট বলেছেন: এখন আর একটি সোনার বাংলাদেশের স্বপ্ন এখন আর শুধুই স্বপ্ন মনে হয়না ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

সময়একাত্তর বলেছেন: না, আর স্বপ্ন নয়। এবার বাস্তবায়নের সময়।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

শিপু ভাই বলেছেন:
সালাম জানাই আপনাদের প্রতি !!!


জয় বাংলা!!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

সময়একাত্তর বলেছেন: সালাম জানাই শহীদ জননী জাহানারা ইমাম সহ সকল আন্দোলনকারীদের যারা এই জাগরণের পথিকৃৎ।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

হাবিব০৪২০০২ বলেছেন: শিপু ভাই বলেছেন:
সালাম জানাই আপনাদের প্রতি !!!


জয় বাংলা!!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭

সময়একাত্তর বলেছেন: সালাম জানাই ভাষা শহীদদের, মুক্তিযুদ্ধে শহীদদের, মুক্তিযোদ্ধাদের, বীরাঙ্গনাদের, বুদ্ধিজীবিদের।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২

সত্যচারী বলেছেন: এমবেসীর সামনে প্রতিবাদে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। উত্তাল তারুন্যের অংশ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

সময়একাত্তর বলেছেন: সহমত।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯

ইন্তাজ ভাই বলেছেন: এক দফা এক দাবী রাজাকারের ফাসি চাই

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

সময়একাত্তর বলেছেন: রাজাকারের ঠাঁই, সোনার বাংলায় নাই।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫

এই স্বাধীনতা চাইনি আমি বলেছেন: এগিয়ে চলুন আরও ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২১

সময়একাত্তর বলেছেন: এখন এগিয়ে যাওয়ার সময়।

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

*কুনোব্যাঙ* বলেছেন: চার নং ছবির প্ল্যাকার্ডে "রাজপথ ছাড়ি নাই" লেখার উপর ওটা কার ছবি?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

সময়একাত্তর বলেছেন: ভাই, "রাজপথ ছাড়ি নাই" দেখে তো বোঝার কথা ইনি শহীদ জননী জাহানারা ইমাম।

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

*কুনোব্যাঙ* বলেছেন: চার নং ছবির প্ল্যাকার্ডে "রাজপথ ছাড়ি নাই" লেখার উপর ওটা কার ছবি?

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

আমার নাম আশিক......... বলেছেন: পোস্ট স্টিকি করা হোক

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

সময়একাত্তর বলেছেন: ধন্যবাদ ভাই। স্টিকি করার প্রয়োজন নেই। সংহতি প্রকাশ করুন।

১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

রুদ্র মানব বলেছেন: আন্দোলন চারদিকে ছড়িয়ে পড়ুক জয় বাংলা ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

সময়একাত্তর বলেছেন: আন্দোলন ছড়িয়ে পড়ুক বিশ্বের আনাচে-কানাচে সকল বাংলাদেশীর চেতনায়।

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সুপার প্লাস। প্রিয়তে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮

সময়একাত্তর বলেছেন: জাগরণে, আন্দোলনে একাত্ততা।

১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৯

তৌহিদুল ইসলাম রাসেল বলেছেন: আমরাও ছিলাম স্টুটগার্ট জার্মানী থেকে। ধন্যবাদ Click This Link

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৭

সময়একাত্তর বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০৫

রিমন০০৭ বলেছেন: সাবাস!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

সময়একাত্তর বলেছেন: গণবিজয়ের অপেক্ষায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.